মনোবিজ্ঞান MCQs

Showing 23 questions (Total: 373)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #351

আবেগকালীন সময়ে কোন স্নায়ুতন্ত্র রক্তে শর্করার পরিমান বাড়িয়ে দেয়?

ক: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
খ: সমবেদী স্নায়ুতন্ত্র
গ: পরা-সমবেদী স্নায়ুতন্ত্র
ঘ: ঐচ্ছিক স্নায়ুতন্ত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #352

দ্বিতীয় প্রচেষ্টাকে প্রথম প্রচেষ্টার প্রভাবমুক্ত রাখার জন্য কোন নিয়ন্ত্রন কৌশল উপযোগী?

ক: অপসারণ
খ: অবস্থার ধ্রুবকতা
গ: প্রতিভারসাম্য
ঘ: দৈবচয়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #353

দুই উদ্দীপকের মধ্যে নূন্যতম ইন্দ্রিয়গ্রাহ্য পার্থককে কী বলে?

ক: নিম্নসীমা
খ: পার্থক্যসীমা
গ: উচ্চসীমা
ঘ: বোধ প্রসর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #354

নিচের কোনটি মানসিক চাপ মোকাবেলা করার উপায়?

ক: আত্মরক্ষামূলক কৌশল
খ: সহায়ক শিক্ষণ
গ: পরিহার শিক্ষণ
ঘ: কোনটি নয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #355

ক্যাটেল প্রদত্ত ব্যক্তিত্ব নির্দেশক তালিকায় ব্যক্তিত্বের কয়টি লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে?

ক: 16 টি
খ: 17 টি
গ: 18 টি
ঘ: 19 টি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #356

ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি যদি অত্যন্ত শক্তিশালী হয়, তাহলে তার ক্রোধ দুর্বল ও নিরপরাধ ব্যক্তির উপর স্থানান্তরিত করাকে কী বলে?

ক: ক্ষতিপূরণ
খ: প্রক্ষেপন
গ: উদগতি
ঘ: অপস্থাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #357

কোন হরমোন এর ক্ষরণের ফলে গর্ভবতী মায়েদের মাতৃসুলভ আচরণ প্রকাশ পায়?

ক: লিউটিনাইজিং হরমোন
খ: প্রোল্যাকটিন হরমোন
গ: অক্সিটোসিন হরমোন
ঘ: থাইরোট্রপিক হরমোন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #358

সমস্যার উৎস কোনটি?

ক: যথার্থতা প্রমাণ
খ: পরস্পর বিরোধী ফলাফল
গ: জ্ঞানের পর্যাপ্ততা
ঘ: তথ্যের সঠিক ব্যাখ্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #359

'Hereditary Genius' নামক বইটি প্রকাশ করেন কে?

ক: ফ্রান্সিস গ্যালটন
খ: আর. বি. ক্যাটেল
গ: জে. পি. গিলফোর্ড
ঘ: এল. এল. থার্সটন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #360

একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কথার সত্য-মিথ্যা নিরূপণে পারদর্শী হয়, তাহলে তার এ বুদ্ধিমত্তা নিচের কোনটির মধ্যে পড়ে?

ক: আন্ত:ব্যক্তিক বুদ্ধিমত্তা
খ: সৃজনশীল বুদ্ধিমত্তা
গ: প্রাকৃতিক বুদ্ধিমত্তা
ঘ: বাস্তবসম্মত বুদ্ধিমত্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #361

সাইকেল চালানোর জন্য প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা সম্পর্কিত জ্ঞান কোন স্মৃতিতে সংরক্ষিত থাকে?

ক: প্রক্রিয়াগত স্মৃতি
খ: গঠনগত স্মৃতি
গ: অন্তর্গত স্মৃতি
ঘ: ঘটনাসমৃদ্ধ স্মৃতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #362

নিচের কোনটি এক স্নায়ুকোষ থেকে অন্যটিতে তথ্য সঞ্চালন করে?

ক: নিউরোট্রান্সমিটার
খ: ক্রোমোজোম
গ: হরমোন
ঘ: সেপটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #363

চার্লস স্পিয়ারম্যান বুদ্ধির কোন ফ্যাক্টর (factor) এর কথা বলেছেন?

ক: X ফ্যাক্টর ও Y ফ্যাক্টর
খ: A ফ্যাক্টর ও B ফ্যাক্টর
গ: g ফ্যাক্টর ও e ফ্যাক্টর
ঘ: g ফ্যাক্টর ও s ফ্যাক্টর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #364

বিভিন্ন ঘটনা থেকে প্রাপ্ত এলোমেলো উদ্দীপনাকে গুছিয়ে সংঘবদ্ধভাবে প্রত্যক্ষণ করাকে কী বলে?

ক: নির্বাচনমুখিতা
খ: সুবিন্যস্তকরণ
গ: নমনীয়তা
ঘ: সমগ্রতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #365

বুদ্ধিবৃত্তিক শিক্ষণ নিয়ে নিচের কোন মনোবিজ্ঞানী গবেষণা করেছেন?

ক: স্কিনার
খ: থর্নডাইক
গ: প্যাভলভ
ঘ: কোহলার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #366

মধ্যম বুদ্ধি প্রতিবন্ধীদের মানসিক বয়স (বছর) সাধারণত কত বছর হয়?

ক: 0-3
খ: 3-8
গ: 6-8
ঘ: 6 -10
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #367

আবেগের সবচেয়ে নির্ভুল নির্দেশক হলো-

ক: মৌখিক অভিব্যক্তির পরিবর্তন
খ: চোখের ভাষার পরিবর্তন
গ: গ্যালভানিক চর্ম প্রতিক্রিয়া
ঘ: দৈহিক ভঙ্গির পরিবর্তন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #368

কোন পদ্ধতির সাহায্যে ব্যক্তি নিজের মানসিক অবস্থা ও প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে?

ক: অন্তদর্শন
খ: পর্যবেক্ষণ
গ: পরীক্ষণ
ঘ: পরিসংখ্যান
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #369

প্রত্যক্ষণের নির্বাচনমুখিতাকে কী বলে?

ক: সংবেদন ক্ষমতা
খ: সুবিন্যস্তকরণ
গ: সংগঠন
ঘ: মনোযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #370

বাহ্যিক চল নিয়ন্ত্রণের কোন কৌশলে অনুশীলনকে 'AB' 'BA' আকারে প্রকাশ করা হয়?

ক: প্রতিভারসাম্য সৃষ্টি
খ: ভারসাম্য সৃষ্টি
গ: অপসারণ
ঘ: দৈবচয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান Unit) #371

একজন মনোবিজ্ঞানী উদ্বেগের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে একটি পরীক্ষণ পরিচালনা করতে চান। এই গবেষণায় "সোশ্যাল মিডিয়া কি ধরনের চল? (A psychologist wants to conduct an experiment to see the effects of social media on anxiety. What type of variable is "social media" in this study?)

ক: অনির্ভরশীল (independent)
খ: নির্ভরশীল (dependent)
গ: বাহ্যিক (extraneous
ঘ: অন্তর্বর্তী (intervening)
ঢাকা বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান Unit) #372

“তুমি কেন মনোবিজ্ঞান পড়তে চাও?" এই প্রশ্নের উত্তর মনোবিজ্ঞানের কোন ধারণা দ্বারা সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করা যাবে? ("Why do you want to study psychology ? Which concept of psychology best explains this answer?)

ক: স্মৃতি (memory)
খ: প্রত্যক্ষণ (perception)
গ: শিক্ষণ (learning)
ঘ: প্রেষণা ( motivation)
ঢাকা বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান Unit) #373

আজ পরীক্ষা দিতে আসার সময় তোমার কোনো এক বন্ধুর খুব টেনশন হচ্ছিল। টেনশনে তার হাত-পা ঘামছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছিল। এমতাবস্থায়, তার কোন স্নায়ুতন্ত্র কার্যকর ছিল? (One of your friends was in serious tension while coming for exam today. He was sweating, having dry mouth, and his heart beat was accelerated. Which nervous system was in action at that time?)

ক: ঐচ্ছিক (Somatic)
খ: কেন্দ্রীয় (Central)
গ: সমবেদী (Sympathetic)
ঘ: পরাসমবেদী (Parasympathetic)
← Previous Page 8 of 8 Next →