শব্দ MCQs
Showing 50 questions (Total: 1149)
সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ?
Correct Answer:
খ: দুই
Explanation:
সাধিত শব্দ কতভাগে ভাগ করা যায় ? সঠিক উত্তর দুই সাধিত শব্দ: যে সকল শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক। শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত। হয়ে থাকে। যেমন: গায়ক, প্রহার পরিচালক, গরমিল, সম্পাদকীয় প্রভৃতি । # সাধিত শব্দ দুই প্রকার: ১. নাম শব্দ ২. ক্রিয়া শব্দ ।
যে প্রত্যয় শব্দের উত্তরে যুক্ত হয় তাকে বলা হয়-
Correct Answer:
গ: তদ্ধিত প্রত্যয়
Explanation:
যে প্রত্যয় শব্দের উত্তরে যুক্ত হয় তাকে বলা হয়- সঠিক উত্তর তদ্ধিত প্রত্যয় শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ।যেমন: "শীতল" শব্দে "ল" একটি তদ্ধিত প্রত্যয়, যেখানে শীত নামবাচক শব্দ।
‘হাতেনাতে’ কী ধারনের শব্দ?
Correct Answer:
গ: যুগ্মরীতির পদাত্মক দ্বিরুক্তি
Explanation:
‘হাতেনাতে’ কী ধারনের শব্দ? সঠিক উত্তর যুগ্মরীতির পদাত্মক দ্বিরুক্তি পদাত্মক দ্বিরুক্তি: বিভক্তি যুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়। যথা: হাতে-নাতে, বাঘে-বাঘে, আকাশে-বাতাসে, কাপড় চোপড়, দলে বলে, ইতাদি। আবার একই পদের অবিকৃত অবস্থায় দুবার ব্যবহার যেমন- ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন।
কুয়াশা শব্দের বিশেষণ কোনটি?
Correct Answer:
খ: কুহেলি
Explanation:
কুয়াশা শব্দের বিশেষণ কোনটি? সঠিক উত্তর কুহেলি কুয়াশা : কুহেলি, প্রহেলিকা, মেঘাচ্ছন্নতা, বাম্পনির্গমন, কুজ্বঝটিকা, কুহেলিকা।শিশির : নীহার, শীতকাল, তুষার, হিম।কুহক :মায়া, ছলনা, ভেল্কি, ইন্দ্রজাল, প্রতারনা, ধোঁকা, ভ্রম, জাদু ।
‘যেমন কর্ম তেমন ফল’ । এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম?
Correct Answer:
গ: সাপেক্ষ
Explanation:
‘যেমন কর্ম তেমন ফল’ । এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম? সঠিক উত্তর সাপেক্ষ তথ্য : ▪️“যত... তত, যিনি... তিনি, যার… তার” ইত্যাদি জোড়া জোড়া সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বা প্রতিনির্দেশক সর্বনাম বলে।▪️ এসব সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে। যেমন: যত চাও তত লও। যেই কথা সেই কাজ ইত্যাদি▪️প্রশ্নবাচকঃ কে.কি, কোন, কাহার, কার, কিসে, কী ? ▪️সংযোগ বাচক / সংযোগজ্ঞাপক: যে, যিনি, যারা, বাহারা।
‘বড়দিদি’ থেকে আগত ‘বউদি’ শব্দে ঘটেছে -
Correct Answer:
গ: বর্ণচ্যুতি
Explanation:
‘বড়দিদি’ থেকে আগত ‘বউদি’ শব্দে ঘটেছে - সঠিক উত্তর বর্ণচ্যুতি ব্যঞ্জনচ্যুতি/ধ্বনি চ্যুতি / বর্ণচ্যুতি: পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি/বর্ণচ্যুতি বলে । যেমন: বড়দিদি বেড়দি, ছোটদাদা
'ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি ?
Correct Answer:
ক: ইচ্ছুক
Explanation:
'ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি ? সঠিক উত্তর ইচ্ছুক বিশেষ্যবিশেষণ ইতরামিইন্দ্রজালঈশ্বরউক্তিকৈশোরচন্দ্রবিবাহছেদ ইতরঐন্দ্রজালিকঐশ্বরিকউক্তকিশোরচান্দ্রবৈবাহিকছেদিত
‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দীপ + শানচ
Explanation:
‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দীপ + শানচ “দীপ্যমান” সংস্কৃতি কৃষ্ণত্যয় যোগে গঠিত শব্দ । কতিপয় সংস্কৃতি কৃৎপ্রত্যয়ের উদাহরণ।
নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয় -
Correct Answer:
ক: তৃণ
Explanation:
নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয় - সঠিক উত্তর তৃণ ণত্ব- বিধানের কতিপয় নিয়ম-# র, ফলা, রেফ-এর পর 'ণ' হয়। যথা: রণ, কারণ, বর্ণ, স্বর্ণ, প্রণয় ইত্যাদি।# ঋ, অ-কার - এর পর "ণ" হয়। যথা : ঋণ, ঘৃণা, তৃণ ইত্যাদি।# য, ক্ষ, – এর পর ণ" হয়। যথা: ভীষণ, ক্ষণ, ক্ষণিক, বিশেষণ ইত্যাদি।# র, ঋ, ষ - এর পর স্বরধ্বনি, য, ব, হ, ং, ক-বর্গ ও প-বর্গের ধ্বনি থাকলে এরপরও 'ণ' হয়। যথা: অর্পণ, দর্পণ, সমার্পণ, ব্রাহ্মণ ইত্যাদি।
'অলংকার' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
Correct Answer:
গ: ওলোঙকার
Explanation:
'অলংকার' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর ওলোঙকার গুরুত্বপূর্ণ কিছু শব্দের উচ্চারণ:শব্দউচ্চারণশব্দউচ্চারণঅত্যন্তওততোনতোঅধ্যক্ষ ওদধোক্খোঅত্যাচারওততাচার্অধ্যবসায়ওদধোবশায়্অত্যাবশ্যক ওততাবোশ্শোকঅক্ষরওকখোর্অত্যধিকওততোধিক্অন্যান্যওননাননোঅধ্যয়নওদধয়ন্অভিযাত্রী ওভিজাতত্রিঅধ্যাপকওদধাপক্অভ্যস্তওবভোসতো
কোনটি ক্ষুদ্রার্থে ‘ইকা' প্রত্যয়যোগে গঠিত শব্দ?
Correct Answer:
ক: মালিকা
Explanation:
কোনটি ক্ষুদ্রার্থে ‘ইকা' প্রত্যয়যোগে গঠিত শব্দ? সঠিক উত্তর মালিকা কখনো কখনো ক্ষুদ্রার্থে ইকা যোগ হয়। এসব স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়। যেমন:নাটকনাটিকাপুস্তকপুস্তিকামালামালিকাগীতগীতিকাযেসব শব্দের শেষে 'অর্ক' রয়েছে সেসব শব্দের ‘অক' স্থলে 'ইকা' হয় যেমন:পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গসেবকসেবিকানায়কনায়িকাগায়কগায়িকাপাঠকপাঠিকাকিছু পুরুষ বাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।পুরুষবাচকস্ত্রী (পত্নী অর্থে)স্ত্রীবাচক (স্ত্রী জাতি অর্থে)শালা শালাবউশালি
“তারি পরে ভর দিয়া চলিতেছে .........সংসার”- চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে ?
Correct Answer:
গ: সমস্ত
Explanation:
“তারি পরে ভর দিয়া চলিতেছে .........সংসার”- চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে ? সঠিক উত্তর সমস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতার উল্লেখিত চরনটি- চাষি খেতে চালাইছে হাল,তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল- বহুদুর প্রসারিত এদের বিচিত্র কর্মভারতারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।
"ফোটে ফুল বাস্তবের ___ চত্বরে”-চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
ক: বিশাল
Explanation:
"ফোটে ফুল বাস্তবের ___ চত্বরে”-চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর বিশাল শামসুর রাহমান রচিত 'ফেব্রুয়ারি ১৯৬৯' শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে।কবিতার উদ্ধৃতি- “আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়।”
'ঔষধ' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
Correct Answer:
ঘ: ওউশধ
Explanation:
'ঔষধ' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর ওউশধ গুরুত্বপূর্ণ কিছু শব্দের শুদ্ধ উচ্চরণ :শব্দউচ্চারণশব্দউচ্চারণউজ্জ্বল্যওউজ্ জোল্ লোঔদার্যওড্দার্ জোঔদ্ধত্য ওউ্দ্ধোত্ তোঔপনিবেশিকওউ্পোনিবেশিক্ঔপন্যাসিকওউ্পোন্ নাশিক্ওষ্ঠ্যওশ্ঠোঔৎসুক্যওউ্ত্ শুক্ কো ওতপ্রোত ওতোপ্প্রোতো
“প্রাণহীন এ দেশেতে ......... যেথা চাবি ধার”- উক্ত চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
খ: গানহীন
Explanation:
“প্রাণহীন এ দেশেতে ......... যেথা চাবি ধার”- উক্ত চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর গানহীন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ঐকতান' কবিতার উদ্ধৃতি- “প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি।”
“এখানে বসে ঈসা মূসা পেল ......... পরিচয়”। চরণটি শূন্য স্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
গ: সত্যের
Explanation:
“এখানে বসে ঈসা মূসা পেল ......... পরিচয়”। চরণটি শূন্য স্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর সত্যের কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কবিতার উদ্ধিতি-“মসজিদ এই মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।”
‘জড়িমা' শব্দটির অর্থ কী?
Correct Answer:
গ: জড়ত্ব
Explanation:
‘জড়িমা' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর জড়ত্ব 'জড়িমা' শব্দটিন অর্থ: আড়ষ্টতা, জড়তা, অস্পষ্টতা, জড়ত্ব, অচ্ছন্নভা, নিশ্চেষ্টতা।
জন্ম> জম্ম এবং কাঁদনা> কান্না শব্দ দুইটি নিচের কোনটির উদাহরণ?
Correct Answer:
গ: সমীকরণ
Explanation:
জন্ম> জম্ম এবং কাঁদনা> কান্না শব্দ দুইটি নিচের কোনটির উদাহরণ? সঠিক উত্তর সমীকরণ সমীভবন বা সমীকরণ: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না, গল্প > গপ্প, তৎ + হিত > তদ্ধিত ইত্যাদি অসমীকরণ: একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। যেমন: ধপ + ধপ > ধপাধপ। টপ + টপ > টপাটপ । অভিশ্রুতি: বিপর্যন্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। যেমন: শুনিয়া > শুইন্যা > শুনে । স্বরসংগতি: একটি স্বরের প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসংগতি বলে। যেমন: দেশি > দিশি, মুলা>মুলো, বিলাতি > বিলিতি, ইচ্ছা > ইচ্ছে ইত্যাদি।
‘অভিমত' শব্দটি কীভাবে গঠিত?
Correct Answer:
খ: উপসর্গযোগে
Explanation:
‘অভিমত' শব্দটি কীভাবে গঠিত? সঠিক উত্তর উপসর্গযোগে # তৎসম (সংস্কৃত) উপসর্গ মোট বিশটি। যথা- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, সু, উৎ, অধি, পরি, প্রতি, উপ, আ, অপি, অভি, অতি।উপসর্গব্যবহৃত অর্থ উদাহরণঅভিসম্যকঅভিমত, অভিজ্ঞ, অভিভূতগমনঅভিযান, অভিসারসম্মুখ/দিকঅভিমুখ, অভিবাদন
কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
Correct Answer:
গ: উপসর্গ
Explanation:
কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? সঠিক উত্তর উপসর্গ # অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি এবং পদাশ্রিত নির্দেশক শব্দের পরে বসে, উপসর্গ শব্দের আগে বসে।# যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। 'পরিচালক' শব্দের 'পরি' অংশ একটি উপসর্গ ।
‘জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ___ ধানে”- শূন্যস্থানের যথার্থ শব্দ কোনটি?
Correct Answer:
ক: ভিক্ষালব্ধ
Explanation:
‘জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ___ ধানে”- শূন্যস্থানের যথার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর ভিক্ষালব্ধ বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুর রচিত 'ঐকতান' কবিতার উদ্ধৃতি- “জ্ঞানের দীনতা এই আপনার মনেপূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।”
ব-ফলার উচ্চারণ নেই কোন শব্দে?
Correct Answer:
ঘ: শ্বশুর
Explanation:
ব-ফলার উচ্চারণ নেই কোন শব্দে? সঠিক উত্তর শ্বশুর # ব বর্ণের সাধারণ উচ্চারণ [ব]। তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণে স্বাতন্ত্র্য আছে।# শব্দের আদিতে ব-ফলার উচ্চারণ হয় না। যেমন: ত্বক [তক্], শ্বশুর [শোশুর], স্বাধীন [শাধিন্ ] ।# শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়: অশ্ব [অশশো], বিশ্বাস [বিশাশ], পক্ব [পক্কো]।
”জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় --- পসরা”। শূন্যস্থানে যথার্থ শব্দ কোনটি?
Correct Answer:
গ: গানের
Explanation:
”জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় --- পসরা”। শূন্যস্থানে যথার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর গানের বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুর রচিত 'ঐকতান' কবিতার উদ্ধৃতি-“জীবনে জীবন যোগ করানা হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।তাই আমি মেনে নিই সে নিন্দার কথাআমার সুরের অপূর্ণতা।”
মৌলিক শব্দ নয় কোনটি?
Correct Answer:
ঘ: দরদি
Explanation:
মৌলিক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর দরদি # মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ।# যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, মা, ফুল, নাক, লাল, তিন, হাত, মাটি, ঢাকা, বাড়ি, পাখি, কালো ইত্যাদি। # দরদি শব্দের বিপরীত শব্দ- নির্দয়/বেদরদি।
‘একটু’ শব্দের ‘টু’ কী?
Correct Answer:
ঘ: পদাশ্রিত নির্দেশক
Explanation:
‘একটু’ শব্দের ‘টু’ কী? সঠিক উত্তর পদাশ্রিত নির্দেশক কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে ।এগুলো সাধারণত পদের শেষে যুক্ত হয় এবং বস্তু বা বিষয়ের আকার- প্রকার ও সংখ্যা পরিমাণ নির্দেশ করে। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়।একবচনেটা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন: টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি,লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।বহুবচনেগুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন: মানুষগুলি, লোকগুলো, পটোলগুলিন ইত্যাদি।ল' এক শব্দের সঙ্গে টা, টি, টু যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন: একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত নির্দিষ্টতা বোঝায়। যেমন: তিনটি বছর, দশটি বছর, একটু খাবার দাও ইত্যাদি।
কোন শব্দটি ইতিবাচক?
Correct Answer:
গ: অপরূপ
Explanation:
কোন শব্দটি ইতিবাচক? সঠিক উত্তর অপরূপ • 'অপরূপ' শব্দের অর্থ- অপূর্ব বা অতুলনীয়। • 'অপব্যয়' শব্দের অর্থ- অপ্রয়োজনীয় ব্যয় বা বাজে খরচ।• 'অপমান' শব্দের অর্থ- অবমাননা, লাঞ্ছনা, অসন্মান • 'অপযশ' শব্দের অর্থ- নিন্দা, কলঙ্ক, অখ্যাতি।
'জোছনা' কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
'জোছনা' কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম গুরুত্বপূর্ণ কিছু শব্দ:যৌগিক শব্দ: গায়ক, বাবুয়ানা, দৌহিত্র, কর্তব্য, মধুর, চিকামারা, জরজ, মিতালি, সুখদ, পাঠক, রাঁধুনি, পাগলামি, পিতৃহীন, নায়ক, শয়ন, নয়ন, ভাড়াটে, মেয়েলি ইত্যাদি।তৎসম শব্দ:চন্দ্ৰ, নারী, চন্দন, ভবন, দধী ইত্যাদি।বি.দ্র. সংস্কৃত শব্দ যেহেতু বাংলা ভাষায় ৪৪% রয়েছে, সুতরাং এগুলো মুখস্ত না করে চিনে নেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে যে সকল শব্দে ণ, ষ, রেফ, র-ফলা, ক্ষ, ঈ-কার, উ-কার, য-ফলা, ঋ-কার ইত্যাদি থাকলে সেটি অবশ্যই সংস্কৃত হবে। যেমন; সূর্য, ভাষা, রাত্রি, চন্দ্র, প্রাণ ইত্যাদি।দেশি শব্দ:খোকা, চাঁপা, কুলা, দখল, চাল, চুলা, চড়, ডাগর, কুড়ি, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, টোপর, ডাব, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা, টেংরা, চেলা, মোটা ইত্যাদি।অর্ধতৎসম কুচ্ছিত, খিদে, কেষ্ট, গিন্নি, জ্যোছনা, নেমন্তন্ন, পত্তর, পুরুত, বোষ্টম, মিত্তির, সুরাজ, ছেরাদ, উচ্ছিষ্ট, বিষ্টি, ছিরি, সত্যি, পিত্তি, বুদ্দি, গেরস্থ, গতর, গাধা, ষাঁড়, জুঁই, রোদ্দুর, রাত্তির, লোহা, যতন, রতন, ছেরাদ্ধ, পেন্নাম, সোয়ামী, পুত্তুর, মন্তর, কলা, ইত্যাদি।
দেশি ও বিদেশি শব্দের ব্যবহার নেই কোন রীতিতে?
Correct Answer:
গ: সাধু ভাষা
Explanation:
দেশি ও বিদেশি শব্দের ব্যবহার নেই কোন রীতিতে? সঠিক উত্তর সাধু ভাষা প্রমিত: দেশের মানুষ যে আদর্শ ভাষা রীতিতে কথা বলে। সাধু ভাষা: বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি তৎসম শব্দবহুল। সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সমাজ ভাষা: একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত মানুষের মধ্যে সামাজিক অবস্থান ভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ করা যায়, তাকে সমাজ ভাষা বলে ।
'ক্ষতি' অর্থে নিচের কোন শব্দটি প্রযোজ্য?
Correct Answer:
ঘ: অনিষ্ট
Explanation:
'ক্ষতি' অর্থে নিচের কোন শব্দটি প্রযোজ্য? সঠিক উত্তর অনিষ্ট # ক্ষতি → হানি, অনিষ্ট, ক্ষয়, লোকসান, অর্থনাশ।# অনিষ্ট → যাহার অনুসন্ধান করা হইয়াছে।# নিষ্ঠা → স্থিরা, স্থিতিশীল, ভক্তি, শ্রদ্ধা ।
নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ?
Correct Answer:
গ: ঢেঁকি, কুলা, গঞ্জ, ঝোল
Explanation:
নিচের কোনগুলো দেশি শব্দের উদাহরণ? সঠিক উত্তর ঢেঁকি, কুলা, গঞ্জ, ঝোল দেশি শব্দ: বাংলা দেশের আদিম অধিবাসীদের (যেমন: কোল, মুণ্ডা, দ্রাবিড় প্রভৃত) ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশী শব্দ নামে অভিহিত করা হয়।কুলাচালচুলাডাগরপেটকুড়িপোকাঝাঁটাঝোলডিঙা ডিঙি টোপরটেংরাচোঙ্গাগঞ্জডাবঢেঁকিঢিলমই কৈচিংড়িঝিঙে ঝোল হাড়িচোকরাকচিঝিনুকচাটাইমুলোসড়কি
কোন শব্দগুচ্ছে অভিধানের ক্রম অনুযায়ী সজ্জিত?
Correct Answer:
গ: অকিঞ্চন, অকৃত, অক্রম, অগ্নি
Explanation:
কোন শব্দগুচ্ছে অভিধানের ক্রম অনুযায়ী সজ্জিত? সঠিক উত্তর অকিঞ্চন, অকৃত, অক্রম, অগ্নি বাংলা অভিধান অনুযায়ী যুক্তক্ষরের বর্ণক্রম:# ক্ক, ক্ট, ক্ত, ক্ষ,ক্স, গ্ল, গ্ধ, ঙ্ক, ক্ষ, থ# ঙ্গ, ঙ্ঘ, ম, চ্চ, চ্ছ, জ্ঞ, জ্ব, জ্ঞ, ঞ্চ ঞ্ছ# ঞ্জ, ঞ্ঝ, ট্ট, ড্ড, ণ্ট, ন্ঠ, ন্ড, ণ্ন, ণ্ম, ত্ত, ন্থ# দ্গ, দঘ, দ্দ, দ্ধ, দ্ভ, ধ্ব, ন্ট, ষ্ঠ, ন্ড, ণ্ঢ, ন্ত, ন্থ, ন্দ, ন্ধ# ন্ন, ন্ম, প্ট, গু, প্প, প্স, ব্জ, ব্দ, ব্ধ,ব্ব, ব্ভ, ম্প# ম্ফ, ম্ব, ম্ভ, ম্ন, ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ল্প, ল্ম, ল্ল# শ্চ, ষ্ক, ষ্ট, ষ্ঠ, ষ্ণ, ষ্প, ক্ষ, ষ্ম,স্ক, স্খ, স্ট# স্ত, স্থ, স্প, স্ক, হ্ন, হৃ, হ্ম
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
Correct Answer:
ক: ব্যঞ্জনচ্যুতি
Explanation:
শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে? সঠিক উত্তর ব্যঞ্জনচ্যুতি ব্যঞ্জনচ্যুতি: পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি । যেমন: বউদিদি > বউদি, বড়ো দাদা > বড়দা।সমীভবন (Assimilation) : শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন: জন্ম > জম্ম, কাঁদনা > কান্না, গল্প > গল্প, তৎ + হিত > তদ্ধিত ইত্যাদি।অপিনিহিতি (Apenthesis): পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। যেমন: আজি > আইজ, রাখিয়া > রাইখ্যা, চলিয়া > চইলা ।
শব্দের মধ্য ও অন্ত্য ল-ফলা ব্যঞ্জনকে-
Correct Answer:
ঘ: দ্বিত্ব করে
Explanation:
শব্দের মধ্য ও অন্ত্য ল-ফলা ব্যঞ্জনকে- সঠিক উত্তর দ্বিত্ব করে # ল-ফলা শব্দের মধ্যে বা অন্তে বসলে তার দ্বিত্ব উচ্চারণ হয় ।# যেমন: শ্লেষ ( স্লেক, অক্লান্ত (অকক্লানতো)
কোন শব্দগুচ্ছ অভিধানের ক্রম অনুযায়ী সজ্জিত?
Correct Answer:
ঘ: কুন্তল, কুম্ভকর্ণ, কুস্তি, কৃষ্ণ
Explanation:
কোন শব্দগুচ্ছ অভিধানের ক্রম অনুযায়ী সজ্জিত? সঠিক উত্তর কুন্তল, কুম্ভকর্ণ, কুস্তি, কৃষ্ণ শব্দগুলোকে অভিধানের ক্রম অনুযায়ী সাজানো হলো—■ ক) ঝক্কি, ঝ, বাম্প, কর্ঝর। ■ খ) গণ্ড, গন্ধ, গম্ভীর, গল্প। ■ গ) চঞ্চু, চণ্ডাল, চন্দ্র, চম্পক। ■ ঘ) কুন্তল, কুম্ভকৰ্ণ, কুস্তি, কৃষ্ণ।
‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুথান ---’ এ পঙক্তির শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
খ: কবিতা
Explanation:
‘সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুথান ---’ এ পঙক্তির শূন্যস্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতায় উল্লেখিত রচণ: “সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতাসুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতাজিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতারক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা।”
কোন শব্দযুগল ভিন্নার্থক নয়?
Correct Answer:
ঘ: নবনী, ননি
Explanation:
কোন শব্দযুগল ভিন্নার্থক নয়? সঠিক উত্তর নবনী, ননি শিখড়- মূল, গাছের মূলশীকর- জলবিন্দু, জলকণাস্বাক্ষর- সই, দস্তখতসাক্ষর- অক্ষর সম্পূর্ণ পানি- জল, বারিপাণি- হস্ত, হাতননি- মাখন, নবনীনবনী- মাখন, ননি
নিচের কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ
Correct Answer:
গ: টিপটিপ
একই শব্দে পরপর দুবার ব্যবহৃত হয়ে কোনো বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে বলে-
Correct Answer:
ঘ: দ্বিরুক্ত শব্দ
সাধিত শব্দ কত প্রকার?
Correct Answer:
গ: ২ প্রকার
বদমেজাজ কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ক: বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ
'জলধি' কী ধরণের শব্দ?
Correct Answer:
ঘ: যোগরূঢ়
'অগ্নি' এর সমর্থক শব্দ নয় কোনটি?
Correct Answer:
গ: অলক
কোন শব্দটির পুরুষবাচক হয় না?
Correct Answer:
ঘ: সতী
'বাঁশি' অর্থানুসারে কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
গ: রূঢ়ি শব্দ
'সৈনিক' শব্দের প্রকৃতি-প্রত্যয় নির্ণয় কর :
Correct Answer:
গ: সেনা + ইক
নিচের কোনটি মৌলিক শব্দের উদাহরণ?
Correct Answer:
ঘ: গোলাপ
প্রত্যয়জাত শব্দ কোনটি?
Correct Answer:
খ: মেছো
'একবিংশ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: পূরণবাচক শব্দ
কোনটি স্ত্রীবাচক শব্দ নয়?
Correct Answer:
গ: মল্লিকা