সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পূর্বে কোন দেশের মন্ত্রী ছিলেন?
Correct Answer:
গ: ইথিওপিয়া
Explanation:
বর্তমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান পূর্বে কোন দেশের মন্ত্রী ছিলেন? সঠিক উত্তর ইথিওপিয়া WHO এর পূর্ণরূপ- World Health Organization.WHO (বিশ্ব স্বাস্থ্য দিবস) প্রতিষ্ঠিত-৭ এপ্রিল, ১৯৪৮ সালে।WHO এর সদর দফতর- জেনেভা (সুইজারল্যান্ড)।WHO এর প্রধানের বর্তমান পদবি মহাপরিচালক।WHO বর্তমান মহাপরিচালক- টেডারস আধানম গেব্রিয়াসুস (ইথিওপিয়া).ইথিওপিয়ার সাবেক মন্ত্রী ছিলেন- টেডারস আধানম গেব্রিয়াস।
বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর অনুযায়ী দেশের সবচেয়ে বৃহৎ কয়লা রিফার্ভ কোথায়?
Correct Answer:
খ: বড় পুকুরিয়া
Explanation:
বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর অনুযায়ী দেশের সবচেয়ে বৃহৎ কয়লা রিফার্ভ কোথায়? সঠিক উত্তর বড় পুকুরিয়া বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর অনুযায়ী দেশের সবচেয়ে বৃহৎ কয়লা রিজার্ভ রয়েছে- বড় পুকুরিয়া কয়লা খনি ।বাংলাদেশের প্রথম কয়লা খনি কার্যক্রম শুরু হয় বড় পুকুরিয়া কয়লা খনি, দিনাজপুর ১৯৮৫ সালে। বড় পুকুরিয়া কয়লা খনি অবস্থিত- দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চৌহালি গ্রামে অবস্থিত। বাংলাদেশের হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে- বড় পুকুরিয়া।
USA এর কেন্দ্রীয় ব্যাংকের নাম
Correct Answer:
গ: The Federal Reserve System
Explanation:
USA এর কেন্দ্রীয় ব্যাংকের নাম সঠিক উত্তর The Federal Reserve System কেন্দ্রীয় ব্যাংক সকল দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 1 কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রানীতি প্রণয়ন, রিজার্ভ সংরক্ষন এবং ঋন হার নির্ধারণ করে।বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
গ: চীন
Explanation:
জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর চীন জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ হলো - মোনাকো ।
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডার লক্ষ্য কয়টি?
Correct Answer:
খ: ১৭
Explanation:
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডার লক্ষ্য কয়টি? সঠিক উত্তর ১৭ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত এক গুচ্ছ লক্ষ্যমাত্রা ।২০১৫ সালের আগস্ট মাসে ১৯৩টি দেশের সম্মতিতে SDGs গৃহিত হয় ।• SDG এর পূর্ণরূপ- Sustainable Development Goals.• SDG এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।• SDG এর মোট ১৭ টি লক্ষ্যমাত্রা ও ১৬৯ টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল?
Correct Answer:
খ: তিন হাজার
Explanation:
পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? সঠিক উত্তর তিন হাজার বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাসী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত।পলাশীর যুদ্ধ সংঘটিত হয়- ২৩ জুন, ১৭৫৭ সালে ।পলাশীর যুদ্ধে নবাব বাহিনীর পক্ষে সৈন্যসংখ্যা ছিল প্রায় ৬৫ হাজার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল মাত্র ৩ হাজার।যুদ্ধের ময়দানে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীরজাফর ও তার অনুসারী প্রায় ৪৫ হাজার সৈন্য নীরব দর্শকের ভূমিকা পালন করে।
নিচের কোনটি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান?
Correct Answer:
ঘ: IDRA
Explanation:
নিচের কোনটি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান? সঠিক উত্তর IDRA বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হল বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রণ ও উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি সরকারী সংস্থা।
মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো কোন সালে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়?
Correct Answer:
গ: ২০১৬
বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ভারতের Tagore Award for Cultural Harmony লাভ করেছে?
Correct Answer:
খ: ছায়ানট
Explanation:
বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ভারতের Tagore Award for Cultural Harmony লাভ করেছে? সঠিক উত্তর ছায়ানট ছায়াটন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠালগ্ন থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গান, সংস্কৃডু, সাহিত্য নিয়ে কাজ করে আসছে।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
ক: তাজউদ্দীন আহমেদ
মংডু কোন দুটি দেশকে পৃথক করেছে?
Correct Answer:
ক: বাংলাদেশ-মায়ানমার
Explanation:
মংডু কোন দুটি দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর বাংলাদেশ-মায়ানমার মংডু শহরটি বাংলাদেশে ও মিয়ানমারকে পৃথক করেছে। এটি মিয়ানমারের রাখাইন প্রদেশের বাংলাদেশ ঘেঁষা একটি শহর।
'সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির অবস্থান-
Correct Answer:
ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঐতিহ্যবাহী ওয়াংগালা উৎসব কারা উদযাপন করে?
Correct Answer:
ঘ: গারো
২০২০ সালের বিশ্ব অলিম্পিক গেমসের আয়োজক নগর -
Correct Answer:
খ: টোকিও
Explanation:
২০২০ সালের বিশ্ব অলিম্পিক গেমসের আয়োজক নগর - সঠিক উত্তর টোকিও ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসর বসবে টোকিওতে। আর ২০২৪ সালের আয়োজক দেশ ফ্রন্স যা হবে প্যারিসে এবং ২০২৮ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস এঞ্জেলস্ এ ।
ব্যাডমিন্টন খেলার উৎপত্তিস্থল –
Correct Answer:
খ: ইংল্যান্ড
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার অবস্থান-
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার অবস্থান- সঠিক উত্তর ময়মনসিংহ জয়নুল আবেদিন ১৯৪৩ খ্রি: বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ (পঞ্চাশের মন্বন্তর) এর ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তাঁর বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে- সংগ্রাম, মনপুরা-৭০, ম্যাডোনা-৪৩, নবান্ন, গাঁয়ের বধূ ইত্যাদি।
'সেক্সট্যান্ট' যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
Correct Answer:
ক: সূর্যের উন্নতি
নিচের কোনটি প্রাচীনতম সভ্যতা?
Correct Answer:
খ: সিন্ধু
বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম-
Correct Answer:
গ: সোয়াথলিং কাপ
Explanation:
বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম- সঠিক উত্তর সোয়াথলিং কাপ ১৯২৬ সালে শুরু হওয়া পুরুষদের বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম সোয়াথলিং কাপ। যা শুরু হয় ১৯৮০ সালে ।
Line of Control কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
Correct Answer:
ঘ: ভারত-পাকিস্তান
কোন দেশে সর্বপ্রথম সরাসরি গণতন্ত্র চালু হয়েছিল?
Correct Answer:
গ: সুইজারল্যান্ড
Explanation:
কোন দেশে সর্বপ্রথম সরাসরি গণতন্ত্র চালু হয়েছিল? সঠিক উত্তর সুইজারল্যান্ড ১৮৪৮ সাল থেকে সুইজারল্যান্ডে বটন আপ ও সারাসরি গনতন্ত্র চালু আছে। সুইস গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট হলো তার সরাসরি নির্বাচন আর মধ্যবর্তী সময়ে গণভোট করার মাধ্যমে কোন বিষয়ে সামাজিক মতামত নেওয়া।
ভারতীয় উপমহাদেশে সর্বশেষ বৃটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
Correct Answer:
গ: লর্ড ক্যানিং
Explanation:
ভারতীয় উপমহাদেশে সর্বশেষ বৃটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর লর্ড ক্যানিং ব্রিটিশ ভারতের শেষ ভাইরয় বা বড়লাট ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয়। এই আইন অনুসারে ১৯৪৭ সালের ১৪ আগস্ট করাচিতে পাকিস্তান পরিষদের কাছে এবং ১৫ আগস্ট ভারতীয় পরিষদের হাতে মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তর করেন।
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: প্যারিস
Sunshine Policy কোন দুটি দেশের সাথে সম্পর্কিত?
Correct Answer:
ঘ: উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
Explanation:
Sunshine Policy কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জুং উত্তর কোরিয়ার জন্য সানশাইন নীতি ঘোষণা করেন। সানশাইন নীতি দক্ষিণ কেরীয় প্রেসিডেন্ট লি মিয়ং-বাক দ্বারা ২০১০ সালে প্রত্যাহার করা হয়।
বাংলাদেশের জাতীয় পরিচয় নিবন্ধন আইন কত সালে প্রণীত হয়?
Correct Answer:
ক: ২০১০
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ট্রান্সপন্ডার সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ৪০
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ট্রান্সপন্ডার সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৪০ ১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেপ ক্যানাভেরালে অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্জ কমপ্লেক্স ৩৯ এ থেকে উৎক্ষেপন করা হয় বঙ্গবন্ধু- ১। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর অবস্থান ১১৯.১° পূর্ব দ্রাঘিমাংশে ও এর ওজন ৩৬০০ কেজি। এটির ট্রান্সপন্ডার ৪০টি, যার ১৪টি সি ব্যান্ডের এবং ২৬টি কে-ইউ ব্যান্ডের ।
বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
Correct Answer:
ঘ: BADC
Explanation:
বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান- সঠিক উত্তর BADC BADC এর পূর্ণরূপ হলো- Bangladesh Agricultural Development Corporation.
বাংলাদেশের সর্বশেষ জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়েছে?
Correct Answer:
গ: ২০১৫
'১৯৭১; গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও যাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: খুলনা
বাংলাদেশের সরকারি EPZ কয়টি?
Correct Answer:
গ: ৮
Explanation:
বাংলাদেশের সরকারি EPZ কয়টি? সঠিক উত্তর ৮ বাংলাদেশে বর্তমানে ৮টি সরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) রয়েছে। ১৯৮৩ সালে চট্টোগ্রামে হালিশহরে স্থাপিত হয় দেশের প্রথম(EPZ) এবং বাংলাদেশে বেসরকারি EPZ এর সংখ্যা ২টি।
কোন নেতাকে ‘আফ্রিকার গান্ধী' বলা হয়?
Correct Answer:
ঘ: নেলসন ম্যান্ডেলা
কোন লক্ষ্যটি বাংলাদেশ 'ভিশন ২০২১' এ অন্তর্ভুক্ত করা হয়নি?
Correct Answer:
ক: অংশগ্রহণমূলক গণতন্ত্র হওয়া
Explanation:
কোন লক্ষ্যটি বাংলাদেশ 'ভিশন ২০২১' এ অন্তর্ভুক্ত করা হয়নি? সঠিক উত্তর অংশগ্রহণমূলক গণতন্ত্র হওয়া ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার আগে বাংলাদেশ আওয়ামী লীগের একটি নির্বাচনি ইশতেহার হলো ভিশন-২০২১। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা এর অন্যতম লক্ষ ।
আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজন আসামি ছিলেন?
Correct Answer:
গ: ৩৫
বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য Statue of Unity ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Correct Answer:
ক: গুজরাট
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
Correct Answer:
গ: ক্যানবেরা
কায়হান সংবাদপত্রটির প্রকাশনা স্থান -
Correct Answer:
ক: ইরান
Explanation:
কায়হান সংবাদপত্রটির প্রকাশনা স্থান - সঠিক উত্তর ইরান জাপানের সংবাদপত্র আশাহি সিম্বুন, থাইল্যান্ডের সংবাদপত্র ব্যাংকক পোস্ট।
বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা-
Correct Answer:
খ: ২০১৬-২০২০
Explanation:
বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা- সঠিক উত্তর ২০১৬-২০২০ পরিকল্পনা কমিশন ৫ বছর মেয়াদি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩- ১৯৭৮ সাল পর্যন্ত।
তাইওয়ানের পূর্বের নাম কী?
Correct Answer:
ক: ফরমোজা
কোন দেশ থেকে বাংলাদেশ সর্বাধিক রেমিট্যান্স পেয়ে থাকে?
Correct Answer:
খ: সৌদি আরব
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: নেপাল
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য কোনটি?
Correct Answer:
খ: ইলিশ
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়?
Correct Answer:
ঘ: ১০ ডিসেম্বর ১৯৪৮
Explanation:
সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? সঠিক উত্তর ১০ ডিসেম্বর ১৯৪৮ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়।
ভস্টক ২০১৮ কী?
Correct Answer:
ক: রাশিয়ার সামরিক মহড়া
Explanation:
ভস্টক ২০১৮ কী? সঠিক উত্তর রাশিয়ার সামরিক মহড়া রাশিয়ার সামরিক বাহিনী আয়োজিত সবচেয়ে বড় সামরিক মহড়া ‘ভস্টক ২০১৮'।
বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী অনুযায়ী কোর্টের বিচারক অপসারণ করার ক্ষমতা কার হতে ন্যস্ত?
Correct Answer:
খ: জাতীয় সংসদ
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কতখানি অগ্রগামী?
Correct Answer:
খ: ৬ ঘন্টা
Explanation:
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কতখানি অগ্রগামী? সঠিক উত্তর ৬ ঘন্টা প্রতি ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য ৪ মিনিট। বাংলাদেশের মধ্য দিয়ে ৯০ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হওয়ায় মোট সময়ের ব্যবধান (৯০*৪) = ৩৬০ মিনিট অর্থাৎ ৬ ঘন্টা।
মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোটের নাম-
Correct Answer:
ক: ইউএমএনও
Explanation:
মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোটের নাম- সঠিক উত্তর ইউএমএনও মাহাথির মোহাম্মদ জন্ম ১০ জুলাই ১৯২৫ সালে। তিনি ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন এর হয়ে নির্বাচনে জয় লাভ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব কত সালে আওয়ামী লীগের সভাপতি হন?
Correct Answer:
গ: ১৯৬৬
‘কিয়োটো প্রটোকল' কী সম্পর্কিত?
Correct Answer:
গ: জলবায়ু পরিবর্তন
Explanation:
‘কিয়োটো প্রটোকল' কী সম্পর্কিত? সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন কিয়োটা প্রটোকল একটি চুক্তি যা গস্খীণ হাউজ গ্যাস নির্গমনের জন্য করা হয়। ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটা শহরে এ চুক্তি হয়।
‘বুকার পুরস্কার’ দেওয়া হয় কোন ক্ষেত্রে?
Correct Answer:
গ: কথাসাহিত্য
Explanation:
‘বুকার পুরস্কার’ দেওয়া হয় কোন ক্ষেত্রে? সঠিক উত্তর কথাসাহিত্য ১৯৬৯ সাল থেকে বুকার পুরস্কার দেওয়া হয়।
১৯৪৮ সালে কে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রসঙ্গ উত্থাপন করেন?
Correct Answer:
ঘ: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
১৯৪৮ সালে কে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার প্রসঙ্গ উত্থাপন করেন? সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮ সালে এ দাবি তোলেন।