সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্ব কাপ - এর আয়োজক দেশ কোনটি?
Correct Answer:
খ: অস্ট্রেলিয়া
Explanation:
২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্ব কাপ - এর আয়োজক দেশ কোনটি? সঠিক উত্তর অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক পরিচালিত আইসিসি বিশ্ব টুয়েন্টি ২০ বা আইসিসি ওয়ার্ল্ড টি২০ বা আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ২০২২ আইসিসি পুরুষ টি ২০ বিশ্ব কাপ অনুষ্ঠিত হয়- ১৬ অক্টোবরথেকে ১৩ নভেম্বর ২০২২ সালে।২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ- অস্ট্রেলিয়ায়। বিজয়ী দল- ইংল্যান্ড, রানার-আপ- পাকিস্তান।
‘সতীদাহ প্রথা’ রহিত হয় কোন সালে?
Correct Answer:
গ: ১৮২৯
Explanation:
‘সতীদাহ প্রথা’ রহিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৮২৯ সতীদাহ প্রথা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরনে বা আত্মহুতি দেবার ঐতিহাসিক প্রথা।- ১৮১২ সালে ব্রাহ্মা সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় এ প্রথানিষিদ্ধ করার কারনকে প্রচার শুরু করেন। বেল্টিস্ক ১৮২৯ সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম আইন করে সতীদাহ প্রথা রহিত/বিলোপ করে দেন।
গণঅভ্যুত্থান সংগঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৬৯ সালে
Explanation:
গণঅভ্যুত্থান সংগঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৬৯ সালে # ঊনসত্তরের গণঅভ্যুত্থান তৎকালীন পূর্ব পাকিস্তান তথা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।# তৎকালীন পূর্ব পাকিস্তানের আইয়ুব খান সরকারের পতন ঘটে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে।
মুসলমান সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
ঘ: মিহির
Explanation:
মুসলমান সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর মিহির # মিহির নামে মাসিক পত্রিকা প্রকাশিত হয়- ১৮৯২ সালে।# এর সম্পাদক- শেখ আবদুর রহিম। # 'প্রবাসী' পত্রিকার সম্পাদক- রামানন্দ চট্টোপাধ্যায়।# 'সন্ধ্যা' পত্রিকার সম্পাদক- ব্রহ্মবান্ধব উপাধ্যায়। # 'ঢাকা প্রকাশ' পত্রিকার সম্পাদক- কৃষ্ণচন্দ্র মজুমদার।
খড়গ বংশ রাজত্ব করেন-
Correct Answer:
ঘ: দক্ষিণ-পূর্ব বাংলায়
Explanation:
খড়গ বংশ রাজত্ব করেন- সঠিক উত্তর দক্ষিণ-পূর্ব বাংলায় # বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটবর্তী আশরাফপুর প্রাপ্ত দুটি তাম্রশাসন, মুদ্রা ও চৈনিক পরিব্রাজক শেং চি-এর বিবরণ ইত্যাদি থেকে এ রাজবংশ সম্পর্কে তথ্যাদি পাওয়া যায়।# খড়গবংশীয় রাজাদের রাজধানী ছিল- কর্মান্ত বসাক।# খড়গ বংশ রাজত্ব করেন- দক্ষিণ-পূর্ব বাংলায়।# খড়গরা বর্তমান বৃহত্তর ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চল শাসন করতো ।
নিচের কোন ব্যক্তি বিপ্লবী নন?
Correct Answer:
ক: লীলা নাগ
Explanation:
নিচের কোন ব্যক্তি বিপ্লবী নন? সঠিক উত্তর লীলা নাগ উল্লেখিত চারজন ব্যক্তিই সক্রিয় বিপ্লবী।# লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। তিনি একজন বাঙালি সাংবাদিক এবং রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ব্যাক্তি ছিলেন।# উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী- শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীকে তাদের সহপাঠী প্রফুল্লনলিনী প্রথম বিপ্লবী পথ দেখান ।# আশালতা সেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী।
হিজরি সনের প্রবর্তন--
Correct Answer:
ক: ৬২০ খ্রি.
Explanation:
হিজরি সনের প্রবর্তন-- সঠিক উত্তর ৬২০ খ্রি. # হযরত মুহাম্মদ (সা:) মক্কার কাফেরদের ষড়যন্ত্রের কারণে মক্কা ছেড়ে মদিনা চলে যান। যা হিযরত নামে পরিচিত।# পরবর্তীতে আরবরা এই হিজরতের সময় থেকে হিজরি সাল গণনা শুরু করেন। # হিজরী সন বা বছর হল ইসলামী চন্দ্র পঞ্জিকায় ব্যবহৃত যুগ, যার গণনা শুরু হয় ৬২২ খ্রিখ্রষ্টাব্দে ইসলামী নৰবৰ্ষ থেকে।
চীনা পরিব্রাজক ছিলেন-
Correct Answer:
গ: ফা-হিয়েন
Explanation:
চীনা পরিব্রাজক ছিলেন- সঠিক উত্তর ফা-হিয়েন # চীনা পরিব্রাজক ছিলেন ফা-হিয়েন। # মহাবীর শীলভদ্র বৌদ্ধশাস্ত্রের একজন দার্শনিক ছিলেন। # অতীশ দীপঙ্কর প্রখ্যাত পণ্ডিত তিনি বৌদ্ধধর্ম প্রচারক ছিলেন। # সন্ধ্যাকর নন্দী বাংলার পাল শাসনামলের একজন প্রাচীন কবি।
জাতিসংঘ ঘোষণাপত্র কোথায় স্বাক্ষরিত হয়?
Correct Answer:
ক: ওয়াশিংটনে
Explanation:
জাতিসংঘ ঘোষণাপত্র কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ওয়াশিংটনে # জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয়- ১২ জুন ১৯৪১ সালে।# জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়- ২৬ জুন ১৯৪৫ সালে (সানফ্রান্সিসকো,যুক্তরাষ্ট্র)।
বাস্তুতন্ত্রের জনক কে?
Correct Answer:
ক: এরিস্টটল
Explanation:
বাস্তুতন্ত্রের জনক কে? সঠিক উত্তর এরিস্টটল # বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন- অর্থ্যর থেন্সলি# প্রাণী বিজ্ঞানের জনক- এরিস্টটল। # উদ্ভিদ বিজ্ঞানের জনক- থিওফ্রাসটাস। # বাস্তবিদ্যার জনক- হেকেল। # বংশগতি বিদ্যার জনক- গ্রেগার জোহান মেন্ডেল । # চিকিৎসা বিজ্ঞানের জনক- ইবনে সিনা।
'স্টপ জেনোসাইড' কী?
Correct Answer:
খ: প্রামাণ্য চলচ্চিত্র
Explanation:
'স্টপ জেনোসাইড' কী? সঠিক উত্তর প্রামাণ্য চলচ্চিত্র # স্টপ জেনোসাইড বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। # ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ২০ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্য চিত্রটি পরিচালনা করেন জহির রায়হান। # বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে আশ্রয়াহণকারী বাঙালীদের দুঃখ- দুর্দশা, হানাদার পাকিস্তানি সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ, ভারতে বাংলাদেশের অস্থায়ী সরকারের দিনকাল প্রভৃতি এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল।
ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল-
Correct Answer:
খ: ব্রিটিশ বিরোধী
Explanation:
ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল- সঠিক উত্তর ব্রিটিশ বিরোধী # ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলতে মূলত আঠারো শতকের শেষের দিকে (১৭৬০-১৮০০) ভারতবর্ষের বাংলাতে সন্নাসী ও ফকির মুসলিম ও হিন্দু তাপসদের তৎকালীন ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন। # বাংলার ফকির সন্ন্যাসীদের নেতা ছিলেন- মজনু শাহ । # ঐতিহাসিক এ আন্দোলন ফকির-সন্ন্যাসী বিদ্রোহ নামেও পরিচিত।
মিত্রশক্তি ভার্সাই সন্ধি করে-
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
মিত্রশক্তি ভার্সাই সন্ধি করে- সঠিক উত্তর কোনটিই নয় # ভার্সাই চুক্তি একটি শান্তিচুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়। # ভার্সাই চুক্তি সম্পাদিত হয়- ভার্সাই নগরী, ফ্রান্স। # ভার্সাই চুক্তি সম্পাদিত হয় ২৮ জুন, ১৯১৯ সালে । # কার্যকর হয় জানুয়ারি ১০, ১৯২০ সালে।
বাংলাদেশ বেতারের সদর দপ্তর কত সালে শাহবাগ থেকে আগারগাওয়ে স্থানান্তরিত হয়?
Correct Answer:
গ: ১৯৮৩ সালে
Explanation:
বাংলাদেশ বেতারের সদর দপ্তর কত সালে শাহবাগ থেকে আগারগাওয়ে স্থানান্তরিত হয়? সঠিক উত্তর ১৯৮৩ সালে # বাংলাদেশ বেতার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। # ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে পরিচিত ছিল। # শাহাবাগস্থ বেতার কেন্দ্রটি আগারগাঁওয়ে স্থানান্তরিত হয়- ৩০ জুলাই, ১৯৮৩ সালে। # বাংলাদেশ বেতার প্রতিষ্ঠিত হয়- ২৬ আগস্ট ১৯২৭ সালে।
উনিশ শতকের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিলো-
Correct Answer:
খ: সোনারগাঁওয়ের পানামা নগরী
Explanation:
উনিশ শতকের উচ্চবিত্ত ব্যবসায়ীদের বাসস্থান ছিলো- সঠিক উত্তর সোনারগাঁওয়ের পানামা নগরী # ঈশা খাঁ'র রাজধানী সোনারগাও । # বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার অর্ন্তভূক্ত একটি উপজেলা । # সোনারগাঁও এর পানামা নগরীতে উনিশ শতকে উচ্চবিত্ত ব্যবসায়ীরা বাস করতো। # এখানে কাপড় ব্যবসায়ীরা বাস করতো, এছাড়াও এটি একটি পর্যটন কেন্দ্র ।
'সমাচার দর্পণ' পত্রিকাটি কখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়?
Correct Answer:
ক: ১৮৫৩ সালে
Explanation:
'সমাচার দর্পণ' পত্রিকাটি কখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়? সঠিক উত্তর ১৮৫৩ সালে # সমাচার দর্পণ প্রথম বাংলা পত্রিকা, পত্রিকাটি ছিলো সাপ্তাহিক । # পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়- ১৮১৮ সালে। # পত্রিকাটির সম্পাদক- শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যান। # পত্রিকাটি দেড় বছর চালু থেকে স্থায়ীভাবে ১৮৫৩ সালে বন্ধ হয়ে যায় ।
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষার নাম মান্দী?
Correct Answer:
ক: গারো
Explanation:
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষার নাম মান্দী? সঠিক উত্তর গারো বাংলাদেশের বিভিন্ন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা।ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভাষাক্ষুদ্র নৃ-গোষ্ঠীরভাষাপাঙনমৈতৈত্রিপুরা ককবোরকলুসাইলুসাইসাঁওতালসাওতালীখাসিয়াখাসিমনিপুরি বিষ্ণুপ্রিয়াগারোমান্দি, অবেংচাকমাচাকমা/চাঙমামারমা, রাখাইনবর্মিরবিদাস,লহরানাগরিওরাওঁ কুঁড়খ/সাদরিমুণ্ডামুণ্ডারী
হৃদয়ে বাংলাদেশ” কোন টিভি চ্যানেলের স্লোগান?
Correct Answer:
খ: চ্যানেল আই
Explanation:
হৃদয়ে বাংলাদেশ” কোন টিভি চ্যানেলের স্লোগান? সঠিক উত্তর চ্যানেল আই চ্যানেল আই বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল ।চ্যানেলটির যাত্রা শুরু হয়- ১ অক্টোবর, ১৯৯৯ সালে।বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্লোগানচ্যানেলের নামস্লোগানবাংলা ভিশনদৃষ্টি জুড়ে বাংলাদেশচ্যানেল আইহৃদয়ে বাংলাদেশএটিএন বাংলাঅবিরাম বাংলার মুখবিটিভিকথা বলে দেশ মাটি ও মানুষেরএনটিভিসময়ের সাথে আগামীর পথেএকুশে টিভিপরিবর্তনের অঙ্গীকারবদ্ধআরটিভিআজ ও আগামীর
অর্থশাস্ত্রের রচয়িতা কে?
Correct Answer:
খ: কৌটিল্য
Explanation:
অর্থশাস্ত্রের রচয়িতা কে? সঠিক উত্তর কৌটিল্য # অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন- কৌটিল্য। # উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণিক ছিলেন- পাণিনি । # ভারতীয় গণিতবিদ ছিলেন- বৌধায়ন # মিশ্ৰ গৌড়াধিপতি লক্ষ্মনসেনের সভাকবি ছিলেন- হলায়ুধ। # তিনি সংস্কৃত ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন ।
পাহাড়পুর বৌদ্ধ বিহারের অপর নাম কী?
Correct Answer:
খ: সোমপুর বিহার
Explanation:
পাহাড়পুর বৌদ্ধ বিহারের অপর নাম কী? সঠিক উত্তর সোমপুর বিহার # পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বর্তমান ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার।# পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এটি তৈরি করেছিলেন।# ১৮৭৯ খ্রিষ্টাব্দে স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই বিশাল স্থাপনা আবিস্কার করেন।
সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে?
Correct Answer:
গ: ৩৯ অনুচ্ছেদ
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে? সঠিক উত্তর ৩৯ অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ, ১১ টি ভাগ ও ৭টি তফসিল রয়েছে। সংবিধানের- ■ ৩৯ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান। ■ ২৯ অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভের সমতা। ■ ৩৬ অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা।■ ৪৭ অনুচ্ছেদে কতিপয় আইনের হেফাজত সম্পর্কে বলা হয়েছে।
তথ্য অধিকার আইন কত সালে প্রবর্তিত হয়?
Correct Answer:
খ: ২০০৯ সালে
Explanation:
তথ্য অধিকার আইন কত সালে প্রবর্তিত হয়? সঠিক উত্তর ২০০৯ সালে # তথ্য অধিকার আইন সাধারণত জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন নামে পরিচিত।# তথ্য অধিকার আইন প্রবর্তিত হয়- ২০০৯ সালে। # তথ্য অধিকার আইনকে বলে উন্মুক্ত তথ্য, এ ধরনের আইন আলোকিত আইন নামে ও পরিচিত। # ১৭৭৬ সালে প্রথম সুইডেনে এ ধরনের আইন প্রবর্তিত হয় যা সংবাদপত্রের স্বাধীনতা আইন নামে পরিচিত।
কোন অঞ্চল প্লাইস্টোসিন ভূমিরূপের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: গাজীপুর
Explanation:
কোন অঞ্চল প্লাইস্টোসিন ভূমিরূপের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর গাজীপুর # বাংলাদেশের মোট ভূমির প্রায় ৮% এলাকা নিয়ে প্লাইস্টেসিন কালের সোপানসমূহ বা চতুরভূমি গঠিত।# গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুর, নওগাঁ, রাজশাহী, জয়পুরহাট প্লাইস্টোসিন ভূমিরূপ রয়েছে।
কোন প্রতিষ্ঠানটি পত্রিকার নিবন্ধনের কাজ করে?
Correct Answer:
ক: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
Explanation:
কোন প্রতিষ্ঠানটি পত্রিকার নিবন্ধনের কাজ করে? সঠিক উত্তর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।সংস্থাটির সদর দপ্তর- ঢাকায়।সংস্থাটির নিবন্ধন শাখা থেকে সংবাদপত্রের নিবন্ধন প্রদান করা হয় ।
নিচের কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা নয়?
Correct Answer:
ঘ: পিটিআই
Explanation:
নিচের কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা নয়? সঠিক উত্তর পিটিআই # ইন্ডিয়ার বৃহত্তম সংবাদ সংস্থা- পিটিআই, এর সদর দপ্তর- দিল্লিতে।# বাংলাদেশের সংবাদ সংস্থা- এনা, ইউএনবি, নিউজ মিডিয়া।বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থা:ENA, BSS, UNB, PIBবাংলাদেশপ্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), (UNI)ভারতএসোসিয়েটড প্রেস ইন্টারন্যাশনাল (API)পাকিস্তানমিডিল ইস্ট নিউজ এজেন্সি (MENA)মিশরসিনহুয়াচীনতাসরাশিয়াসিরিয়ান আরব নিউজ এজেন্সি (SANA, সানা)সিরিয়াইন্টারফ্যাক্সরাশিয়া
হরপ্পা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে?
Correct Answer:
গ: ক+খ উভয়ই
Explanation:
হরপ্পা সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর ক+খ উভয়ই # হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদের্শন। # হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন এর সংমিশ্রনে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত। # হরপ্পা সভ্যতা ১৯২৪ সালে আবিষ্কৃত হয়। # হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায় অবস্থিত ।
১৯৭৭ সালে 'Green Belt Movement' প্রতিষ্ঠা করেন-
Correct Answer:
ক: ওয়াংগারি মাথাই
Explanation:
১৯৭৭ সালে 'Green Belt Movement' প্রতিষ্ঠা করেন- সঠিক উত্তর ওয়াংগারি মাথাই # ওয়াংগারি মাথাই কেনিয়ার একজন পরিবেশবাদী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। # তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট স্কালাস্টিকা, পিটসবার্গ বিশ্ববিদ্যালয় এবং কেনাইরোবিনিয়ার নাইরোবি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। # তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন Green Belt Movement নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। # এ প্রতিষ্ঠানের লক্ষ্য ছিলো বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং নারীর অধিকার প্রতিষ্ঠা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হয় কোন দুটি দেশকে নিয়ে?
Correct Answer:
গ: ইংল্যান্ড- অস্ট্রেলিয়া
Explanation:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হয় কোন দুটি দেশকে নিয়ে? সঠিক উত্তর ইংল্যান্ড- অস্ট্রেলিয়া # বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হয়- ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। # অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়- ১ আগস্ট, ২০১৯ সালে। # ইংল্যান্ডের লর্ডসে প্রতিযোগীতার পরিসমাপ্তি হয়- ১৪ জুন, ২০২১ সালে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সময় কোন পত্রিকার ব্রাসেলস সংবাদদাতা ছিলেন?
Correct Answer:
খ: দি ডেইলি টেলিগ্রাফ
Explanation:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সময় কোন পত্রিকার ব্রাসেলস সংবাদদাতা ছিলেন? সঠিক উত্তর দি ডেইলি টেলিগ্রাফ # দ্য ডেইলি টেলিগ্রাফ একটি ইউকে ভিত্তিক ইংরেজি ভাষায় ব্রডশিট দৈনিক পত্রিকা, যা লন্ডন থেকে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত এবং যুক্তরাজ্য সহ আন্তর্জাতিকভাবে ও বিতরণকৃত।# দ্য ডেইলি টেলিগ্রাফ অ্যান্ড কুরিয়ার নামে প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে ।
শালবন বিহারের নির্মাতা কে?
Correct Answer:
গ: ভবদেব
Explanation:
শালবন বিহারের নির্মাতা কে? সঠিক উত্তর ভবদেব # শালবন বিহার কুমিল্লা জেলায় অবস্থিত। # শালবন বিহার খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে ভবদেব নির্মাণ করেন।বৌদ্ধ বিহারনির্মাতাসোমপুর বিহাররাজা ধর্মপালআনন্দ বিহারদেবরাজ আনন্দদেবজগদ্দল বিহাররাজা রামপাল
কোন দার্শনিক ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ক: বার্ট্রান্ড রাসেল
Explanation:
কোন দার্শনিক ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর বার্ট্রান্ড রাসেল # বার্ট্রান্ড রাসেল একজন ব্রিটিশ দার্শনিক, গণিতবিদ, ইতিহাসবেত্তা ছিলেন। # তার বহুবিদ রচনায় মানবতার আদর্শ ও চিন্তার মুক্তিকে তুলে ধরেছেন।# ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন । # জ্যাঁ পল সার্ত্র ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্যারিস শান্তি সম্মেলনে (১৯১৯) পরাজিত শক্তির সাথে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়?
Correct Answer:
খ: ৫টি
Explanation:
প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্যারিস শান্তি সম্মেলনে (১৯১৯) পরাজিত শক্তির সাথে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর ৫টি # প্যারিস শান্তি সম্মেলন ভার্সাই শান্তি সম্মেলন নামেও পরিচিত।# প্যারিস শান্তি সম্মেলনে মূল ৫ টি শান্তিচুক্তি হয়। # ভার্সাই চুক্তি একটি শান্তিচুক্তি যা প্রথম বিশ্বযুদ্ধের পরপর যুদ্ধের মিত্রশক্তি ও তৎসংশ্লিষ্ট শক্তিসমূহ এবং জার্মানির মধ্যে সম্পাদিত হয়। # ভার্সাই চুক্তি সম্পাদিত হয়- ভার্সাই নগরী, ফ্রান্স। # ভার্সাই চুক্তি সম্পাদিত হয়- ২৮ জুন, ১৯১৯ সালে। # কার্যকর হয়- ১০ জানুয়ারি, ১৯২০ সালে।
কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে?
Correct Answer:
ঘ: কুলিখ
Explanation:
কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর কুলিখ # বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে প্রবেশকারী নদী- কুলিখ। # ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকৃত নদী- ৫৭টি। # বাংলাদেশে ও ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী- ৫৪টি। # মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী ৩টি (সাঙ্গু, মাতামুহুরী ও নাফ)। # নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম- গঙ্গা ৷# বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে- পুনর্ভবা, আত্রাই নদী। # বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী- হাড়িয়াভাঙা নদী# যমুনা নদীর উৎপত্তি- তিব্বতের হিমালয়ের কৈলাসশৃঙ্গের মানস সরোবর। # তিস্তা নদীর উৎপত্তি- সিকিমের পার্বত্য অঞ্চল। # পদ্মা নদীর উৎপত্তি- হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ।
আইনজীবী ও বিচারালয়ের মধ্যকার যে সম্পর্ক; নিচের কোন শব্দ জোড়া সেই একই ধরনের সম্পর্ক প্রকাশ করে?
Correct Answer:
ঘ: যোদ্ধা : রণভূমি
Explanation:
আইনজীবী ও বিচারালয়ের মধ্যকার যে সম্পর্ক; নিচের কোন শব্দ জোড়া সেই একই ধরনের সম্পর্ক প্রকাশ করে? সঠিক উত্তর যোদ্ধা : রণভূমি # আইনজীবীর কাজের জায়গা যেমন বিচারালয়।# তেমনি যোদ্ধার যুদ্ধের জায়গা রণভূমি।
British Overseas Territories কয়টি এলাকা নিয়ে গঠিত?
Correct Answer:
গ: ১৪টি
Explanation:
British Overseas Territories কয়টি এলাকা নিয়ে গঠিত? সঠিক উত্তর ১৪টি British Overseas Territories হচ্ছে যুক্তরাজ্যের অধীনস্থ আইন অধিক্ষেত্র এবং সার্বভৌম ১৪ টি দেশকে বোঝায়।
যুক্তরাষ্ট্র তার ৮০০ সামরিক ঘাঁটি কয়টি দেশে রক্ষণাবেক্ষণ করে থাকে?
Correct Answer:
খ: ৬৫টি দেশে
Explanation:
যুক্তরাষ্ট্র তার ৮০০ সামরিক ঘাঁটি কয়টি দেশে রক্ষণাবেক্ষণ করে থাকে? সঠিক উত্তর ৬৫টি দেশে # সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সামরিক ঘাঁটি রয়েছে। # এর পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০০ কোটি ডলার। # বর্তমানে বিশ্বের ৬৫ টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। # এসব ঘাঁটিতে ২,৫৫,০৫৬ জন সামরিক ব্যক্তি নিয়োজিত আছে।
দর্শন নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
Correct Answer:
ঘ: উপরের কোনটিই নয়
Explanation:
দর্শন নিচের কোন বিষয় নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর উপরের কোনটিই নয় # দর্শন শব্দটি ইংরেজি Philosophy শব্দ থেকে এসেছে।# ফিলোসফি শব্দটি এসেছে প্রচীন গ্রিক ভাষা থেকে।# জীবন ও জগৎ সম্পর্কিত মৌলিক সমস্যাবলির যৌক্তিক অনুসন্ধান করাই হচ্ছে দর্শন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে ওকিনাওয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়?
Correct Answer:
খ: জুন, ১৯৪৫
Explanation:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে ওকিনাওয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়? সঠিক উত্তর জুন, ১৯৪৫ ওকিনাওয়ার দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জাপানের মধ্যে ১ এপ্রিল থেকে ২২ জুন ১৯৪৫ পর্যন্ত টানা ৮২ দিন ধরে এ যুদ্ধ চলে। প্রায় ৮০০০০ জাপানি সেনা এবং ১২০০ মার্কিন সেনার প্রাণহানি ঘটে।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সম্মেলনে যোগ দেয়ার জন্য নেপাল সফর করেন?
Correct Answer:
ঘ: BIMSTEC Meeting
Explanation:
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সম্মেলনে যোগ দেয়ার জন্য নেপাল সফর করেন? সঠিক উত্তর BIMSTEC Meeting # BIMSTEC এর পূর্ণরূপ- Bay of Bengal Initiative for Multi sectoral Technical and Economic Co-operation. # BIMSTEC এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০০৪ সালে, ব্যাংকক (থাইল্যান্ড)। # BIMSTEC-এর সর্বশেষ বা চতুর্থ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২০১৮ সালে, কাঠমান্ডু (নেপাল)। # ২০১৮ সালের ৩০-৩১ আগস্ট চতুর্থ BIMSTEC সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের রাজধানী কাঠমুন্ডুতে যান। # BIMSTEC এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালে শ্রীলঙ্কার কলম্বোতে।
ফরাসি মুদ্রা ফ্রাঁ কত সাল পর্যন্ত প্রচলিত ছিল?
Correct Answer:
ক: ২০০২ সাল
Explanation:
ফরাসি মুদ্রা ফ্রাঁ কত সাল পর্যন্ত প্রচলিত ছিল? সঠিক উত্তর ২০০২ সাল # ফ্রাঁ ছিলো ফরাসি সহ অনেকগুলো আধুনিক রাষ্ট্রের মুদ্রার নাম । # ১৩৬০ সালে প্রথম একটি স্বর্ণমুদ্রা আকারে ফ্রাঁ এর প্রচলন শুরু হয় । # ফরাসি মুদ্রা ফ্রাঁ কত সাল পর্যন্ত প্রচলিত ছিল- ২০০২ সাল পর্যন্ত। # ফ্রান্স বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ইউরো মুদ্রা ব্যবহার করে।
উইঘুর (Uighur) জাতিগোষ্ঠী কোন দেশে বিরাজমান?
Correct Answer:
গ: চীন
Explanation:
উইঘুর (Uighur) জাতিগোষ্ঠী কোন দেশে বিরাজমান? সঠিক উত্তর চীন # উইঘুররা মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি মুসলিম জাতিগোষ্ঠী ।# বর্তমানে উইঘুররা মূলত চীনের জিনজিয়াংয়ে, হুনানে বসবাস করে।# এছাড়াও চীনের বাহিরে মধ্য এশিয়ার কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান দেশে ও ইউগুররা বসবাস করে।
আগামী চার বছর পর রুবির বয়স তার পাঁচ বছর আগের বয়সের দ্বিগুণ হবে। রুবির বয়স এখন কত?
Correct Answer:
খ: ১৪ বছর
Explanation:
আগামী চার বছর পর রুবির বয়স তার পাঁচ বছর আগের বয়সের দ্বিগুণ হবে। রুবির বয়স এখন কত? সঠিক উত্তর ১৪ বছর মনে করি, রুবির বর্তমান বয়স X বছর আগামী চার বছর পর রুবির বয়স হবে = x + ৪ পাঁচ বছর আগে রুবির বয়স ছিল = x - ৫শর্তমতে, ২ (x -৫) = x +8 বা, ২x ১০ = x+8 বা, ২x - x = 8 + ১০ সুতরাং x = ১৪ অর্থাৎ রুবির বর্তমান বয়স ১৪ বছর।
CEDAW একটি-
Correct Answer:
D: আন্তর্জাতিক চুক্তি
Explanation:
CEDAW একটি- Correct Answer আন্তর্জাতিক চুক্তি # CEDAW (সিডও) আন্তর্জাতিক চুক্তি বা সনদ যা নারী অধিকারের একটি দলিল। # CEDAW (সিডও) এর পূর্ণরূপ- Convention on the Elimination. of All Forms of Discrimination Against Women. # CEDAW (সিডও) সনদ ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। # কার্যকর হয়- ৩ সেপ্টেম্বর ১৯৮১ সালে। # বাংলাদেশ CEDAW (সিডিও) সনদ অনুমোদন করে- ৬ নভেম্বর ১৯৮৪ সালে। # সিডিও দিবস পালিত হয়- ৩ সেপ্টেম্বর।
Vague শব্দটির অর্থ কী?
Correct Answer:
খ: অস্পষ্ট
Explanation:
Vague শব্দটির অর্থ কী? সঠিক উত্তর অস্পষ্ট # Vague অর্থ- অস্পষ্ট, অনিশ্চিত, অনির্দিষ্ট। # Evident অর্থ- স্পষ্ট, সুস্পষ্ট। # Duplexity Theory অর্থ- দ্বৈততা তত্ত্ব। # Money অর্থ- টাকা, অর্থ, মুদ্রা।
কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়?
Correct Answer:
গ: ভিয়েতনাম
Explanation:
কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়? সঠিক উত্তর ভিয়েতনাম # BIMSTEC এর পূর্ণরূপ- Bay of Bengal Initiative for Multi- Sectoral Technical and Economic Co-operation. # BIMSTEC এর সদস্য দেশ ৭টি। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল ও ভুটান ।# BIMSTEC এর সর্বশেষ সদস্য- নেপাল ও ভুটান (২০০৩ সালে)। # BIMSTEC এর সদর দপ্তর- ঢাকা, বাংলাদেশ।
রতন ও পিনুর মোট বয়স ২৭; এবং রতন ও পলাশের মোট বয়স ৩৮; এবং পিনু ও পলাশের মোট বয়স ৩৩ হলে রতনের বয়স কত?
Correct Answer:
ক: ১৬
Explanation:
রতন ও পিনুর মোট বয়স ২৭; এবং রতন ও পলাশের মোট বয়স ৩৮; এবং পিনু ও পলাশের মোট বয়স ৩৩ হলে রতনের বয়স কত? সঠিক উত্তর ১৬ মনে করি, রতনের বয়স X বছর পিনুর বয়স (২৭- x) বছর এবং পলাশের বয়স (৩৮- x) বছর শর্তমতে, (২৭- x) + (৩৮- X) = ৩৩ বছর । বা, ৬৫- ২x = ৩৩ বা, ২x = ৩২সুতরাং x =১৬ অর্থাৎ, রতনের বয়স ১৬ বছর।
অনুপপত্তি বলতে বোঝায়-
Correct Answer:
ঘ: যুক্তির ত্রুটি
Explanation:
অনুপপত্তি বলতে বোঝায়- সঠিক উত্তর যুক্তির ত্রুটি # কোন যুক্তি যদি তার সাথে সম্পর্কিত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় তাহলে তাকে বৈধ বলে ।# অন্যদিকে কোন যুক্তি যদি নিয়ম লঙ্ঘন করে প্রতিষ্ঠিত হয় তাকে অবৈধ বলে অভিহিত করা হয়।# নিয়মের এই লঙ্ঘনকে যুক্তিবিদ্যার পরিভাষায় অনুপপত্তি বলা হয়।
The actual word philosophy is Greek in origin, and it is the composite of two Greek word roots: philein, a Greek word for love, and sohia, the Greek word for wisdom. Taken together, they mean "the love or pursuit of wisdom".উপরের অনুচ্ছেদে দর্শনের সংজ্ঞাটি দর্শন বিষয়ের কোন দিকটি প্রকাশ করে?
Correct Answer:
খ: দর্শনের ইতিহাস
He who knows he is a fool is not a great fool- উক্তিটি কোন দার্শনিকের?
Correct Answer:
ঘ: কনফুসিয়াস
Explanation:
He who knows he is a fool is not a great fool- উক্তিটি কোন দার্শনিকের? সঠিক উত্তর কনফুসিয়াস বিখ্যাত কিছু উক্তি-এরিস্টটল="The roots of education are bitter, but the fruit is sweet', 'Quality is not an act, it is a habit."প্রোটো=“If a man neglects education, he walks lame to the end of his life.", "Science is nothing but perception."কনফুসিয়াস “He who knows and knows that he knows is a wish.”
এদেশে সর্বপ্রথম স্বল্প পরিসরে কী নামে বেতারের কার্যক্রম শুরু হয়?
Correct Answer:
ক: ধ্বনি বিস্তার কেন্দ্র
Explanation:
এদেশে সর্বপ্রথম স্বল্প পরিসরে কী নামে বেতারের কার্যক্রম শুরু হয়? সঠিক উত্তর ধ্বনি বিস্তার কেন্দ্র # বাংলাদেশ বেতার প্রতিষ্ঠিত হয়- ১৯২৭ সালে।# এদেশে স্বল্প পরিসরে 'ধ্বনি বিস্তার কেন্দ্র' নামে বেতার কার্যক্রম শুরু হয়। # ধ্বনি বিস্তার কেন্দ্র' নামে বেতার সম্প্রচার কার্যক্রম শুরু হয়- ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে নাজিমুদ্দীন রোডের ভাড়া বাড়িতে । বাংলাদেশ বেতারে প্রচারিত প্রথম বাংলা নাটক- কাঠ ঠোকরা।# বাংলাদেশ বেতারের প্রথম নাট্যকার- বুদ্ধদেব বসু।# বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয়- ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে। # বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক- একতলা দোতলা।