সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
CEDAW যে ধরনের অধিকারের দলিল-
Correct Answer:
ঘ: নারী-অধিকার
Explanation:
CEDAW যে ধরনের অধিকারের দলিল- সঠিক উত্তর নারী-অধিকার নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও CEDAW) নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। সিডও সনদে ৩০টি ধারা আছে। ১ম ১৬টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা নিশ্চিত করে।
সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে-
Correct Answer:
ঘ: ইউসিএলএ
Explanation:
সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে- সঠিক উত্তর ইউসিএলএ .সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় ইউসিএলএ (University of California, Los Angeles) বিশ্ববিদ্যালয়ে
ইভিএম-এর 'ই' অংশের পূর্ণরূপ-
Correct Answer:
খ: ইলেক্ট্রনিক
Explanation:
ইভিএম-এর 'ই' অংশের পূর্ণরূপ- সঠিক উত্তর ইলেক্ট্রনিক EVM এর পুর্নরুপ - Electronic Voting Machine -EVMআর E অংশের পুর্নরুপ Electronic
ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে-
Correct Answer:
গ: পেরুতে
Explanation:
ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে- সঠিক উত্তর পেরুতে এটি পেরুর উরুবাম্বা উপত্যকার (Valle de Urubamba) ওপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত। মাচু পিচুই সম্ভবতঃ ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শণ, যাকে প্রায়শঃ ইনকাদের হারানো শহর বলা হয়। এটি ১৪৫০ সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর এক শ বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যাক্ত হয়ে পড়ে।
টুইটার হলো-
Correct Answer:
ক: সামাজিক যোগাযোগ সাইট
Explanation:
টুইটার হলো- সঠিক উত্তর সামাজিক যোগাযোগ সাইট সোশ্যাল মিডিয়া হলো একটি কম্পিউটার ভিত্তিক প্রযুক্তি যার মাধ্যমে তথ্য সরবরাহ বা আদান - প্রদান করা যায়। আমরা প্রায়শই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং অন্যান্য আরো সাইট এবং অ্যাপগুলিতে নানা ধরণের তথ্যপূর্ণ পোস্ট করি এ সবকিছুই সামাজিক যোগাযোগ এর মধ্যে অন্তর্ভুক্ত
'Polis' শব্দটির অর্থ-
Correct Answer:
গ: নগররাষ্ট্র
Explanation:
'Polis' শব্দটির অর্থ- সঠিক উত্তর নগররাষ্ট্র 'Polis' শব্দের অর্থ নগর বা নগররাষ্ট্র।
'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।' উক্তিটি করেন-
Correct Answer:
ক: ফিদেল কাস্ট্রো
Explanation:
'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।' উক্তিটি করেন- সঠিক উত্তর ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সে সময় ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‘আই হ্যাভ নট সিন দ্য হিমালয়াস। বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ইন পারসোনালিটি অ্যান্ড ইন কারেজ, দিস ম্যান ইস দ্য হিমালয়াস। আই হ্যাভ দাজ হ্যাড দি এক্সপেরিয়েন্স অব উইটনেসিং দ্য হিমালয়াস।
হুদাইবিয়ার সন্ধির লেখক-
Correct Answer:
ঘ: হযরত আলী [রা.]
Explanation:
হুদাইবিয়ার সন্ধির লেখক- সঠিক উত্তর হযরত আলী [রা.] হোদায়বিয়া সন্ধির লেখক ছিলেন- হযরত আলী (রা:)
সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন-
Correct Answer:
ঘ: পদার্থবিদ
Explanation:
সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন- সঠিক উত্তর পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু (৩০ জুলাই ১৮৮২ - ২২ নভেম্বর ১৯০৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। আলিপুর বোমা মামলার রাজসাক্ষী নরেন গোঁসাইকে গুলি করে হত্যা করার জন্য ২২ নভেম্বর, ১৯০৮ সনে সত্যেন্দ্রনাথ বসুর প্রেসিডেন্সি জেলে ফাঁসি হয়।
পিরানহা কী?
Correct Answer:
খ: মাছ
Explanation:
পিরানহা কী? সঠিক উত্তর মাছ পিরানহা বা পিরানা Serrasalmidae পরিবারের একজন সদস্য, বা টেট্রা পরিবারের অন্তর্গত Serrasalminae উপপরিবারের সদস্য, Characidae ক্রমানুসারে Characiformes হল একটি মিঠা পানির মাছ যা দক্ষিণ আমেরিকার নদী, প্লাবনভূমি, হ্রদ এবং জলাশয়ে বসবাস করে
আরিয়াল বিল কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মুন্সিগঞ্জ
Explanation:
আরিয়াল বিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর মুন্সিগঞ্জ আড়িয়াল বিল পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল।
উওরা গণভবন কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নাটোর
Explanation:
উওরা গণভবন কোথায় অবস্থিত? সঠিক উত্তর নাটোর উওরা গণভবন দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত।বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্মেন্ট হাউস নামে পরিচিত।
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
Correct Answer:
ক: হালদা
Explanation:
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? সঠিক উত্তর হালদা বাংলাদেশের দক্ষিণ - পূর্বের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করা হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।
পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি?
Correct Answer:
গ: বিক্রমপুর
Explanation:
পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? সঠিক উত্তর বিক্রমপুর তিনি ৯৮২ খ্রিষ্টাব্দে বিক্রমপুর পরগণার বজ্রযোগিণী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও 'পণ্ডিত ভিটা' নামে পরিচিত। অতীশ দীপঙ্কর গৌড়ীয় রাজ পরিবারে রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মধ্যম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন?
Correct Answer:
ঘ: মুশফিকুর রহিম
Explanation:
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন? সঠিক উত্তর মুশফিকুর রহিম মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন।
বাংলার প্রথম নবাব কে ছিলেন?
Correct Answer:
গ: মুর্শিদকুলী খান
Explanation:
বাংলার প্রথম নবাব কে ছিলেন? সঠিক উত্তর মুর্শিদকুলী খান মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব।এছাড়াও বিভিন্ন নথি - পত্র নির্দেশ করে তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুপরবর্তী প্রথম স্বাধীন নবাব।তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।
সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
Correct Answer:
ক: সৈয়দ মাইনুল হোসেন
Explanation:
সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? সঠিক উত্তর সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা-
Correct Answer:
ঘ: ৫৪
Explanation:
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা- সঠিক উত্তর ৫৪ বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
Correct Answer:
খ: ধ্রুব
Explanation:
কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন? সঠিক উত্তর ধ্রুব পুরাণের কাহিনি নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা 'ধ্রুব চরিত' অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়। নজরুল এ ছবির গান লেখেন এবং সংগীত পরিচালনা করেন। তিনি দেবর্ষি নারদের চরিত্রে অভিনয় করেন এবং একটি গানে কণ্ঠ দেন। ১৯৩৪ সালের ১ জানুয়ারি 'ধ্রুব' মুক্তি পায়।
বছরের সবচেয়ে দীর্ঘদিন কোনটি?
Correct Answer:
খ: ২১ জুন
Explanation:
বছরের সবচেয়ে দীর্ঘদিন কোনটি? সঠিক উত্তর ২১ জুন সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনো দক্ষিণ গোলার্ধ। এই দিনে সূর্যের রশ্মি পৃথিবীতে দীর্ঘ সময় ধরে পড়ে। তাই ২১ জুন বছরের দীর্ঘতম দিন।
পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়?
Correct Answer:
গ: পহেলা বৈশাখে
Explanation:
পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? সঠিক উত্তর পহেলা বৈশাখে বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান আনন্দ-উৎসব। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়। ১২ এপ্রিল পালন করা হয় ফুলবিজু। এই দিন ভোরের আলো ফুটার আগেই ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য।
ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
Correct Answer:
গ: বাহাদুর শাহ
Explanation:
ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর (জন্ম: মির্জা আবু জাফর সিরাজ-উদ-দীন মুহাম্মদ হিসাবে) (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২) ছিলেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট।
ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: ঝালকাঠি
Explanation:
ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর ঝালকাঠি ধানসিঁড়ি নদী বাংলাদেশের ঝালকাঠি জেলায় অবস্থিত।
অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত?
Correct Answer:
ক: কৌটিল্য
Explanation:
অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত? সঠিক উত্তর কৌটিল্য কৌটিল্য বা চানক্যসেন বিষ্ণুগুপ্ত (খ্রিস্টপূর্ব ৩৭০-২৮৩ অব্দ) একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা এবং অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বিখ্যাত গ্রন্থের রচয়িতা ছিলেন।
মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো-
Correct Answer:
গ: সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা
Explanation:
মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো- সঠিক উত্তর সম্পত্তির ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিমালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। মিশ্র অর্থব্যবস্থায় পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সংমিশ্রণ ঘটে। সরকারি ও বেসরকারি খাতে সহাবস্থানই হল মিশ্র অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য।
আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহিত হয়?
Correct Answer:
ক: বই
Explanation:
আইএসবিএন যে উপকরণ চিহ্নিত করার কাজে ব্যবহিত হয়? সঠিক উত্তর বই আইএসবিএন বইগুলির জন্য একটি আন্তর্জাতিক মানের কোড (আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বইয়ের নম্বর)। এই কোড বইয়ের জন্য একটি অনন্য সনাক্তকারী হিসাবে কাজ করে। সুতরাং, এটি ধন্যবাদ, একটি কাজের প্রতিটি সংস্করণ সঠিকভাবে রিপোর্ট করা হয়েছে (শিরোনাম, লেখক, ইত্যাদি)। এটি আসে সাহায্যকারী ছাড়াও সম্পাদকীয় উত্পাদন ব্যবস্থাবদ্ধ
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়?
Correct Answer:
ঘ: জাপানে
Explanation:
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? সঠিক উত্তর জাপানে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (ইউএনইউ) জাতিসংঘের একাডেমিক ও গবেষণা শাখা। সদর দপ্তর শিবুইয়া, টোকিও, জাপানের ইউ. এ অবস্থিত। ১৯৭২ সালের ডিসেম্বরে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার অনুমোদন দেয়। তবে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকার সানজোসে অবস্থিত (১৯৮০)
Dreams From My Father বইটির লেখক কে?
Correct Answer:
ক: বারাক ওবামা
Explanation:
Dreams From My Father বইটির লেখক কে? সঠিক উত্তর বারাক ওবামা Dreams From My Father-বইটির লেখক বারাক ওবামা
কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়?
Correct Answer:
ঘ: সুন্দরবন
Explanation:
কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? সঠিক উত্তর সুন্দরবন বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থান এর নামঃ মহাস্থানগড়, ময়নামতি, শালবন বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার, সীতাকোট বিহার, কান্তজীর মন্দির, ছোট সোনা মসজিদ, ষাটগম্বুজ মসজিদ, ভাসুবিহার, বারোবাজার, লালবাগ দুর্গ প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাকীর্তি ও প্রত্নস্থল।
বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন যে দেশে-
Correct Answer:
ঘ: স্পেন
Explanation:
বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন যে দেশে- সঠিক উত্তর স্পেন শিল্পী পাবলো পিকাসো স্পেনে জন্মগ্রহণ করেন।পাবলো রুইজ ই পিকাসো (২৫ অক্টোবর ১৮৮১ – ৮ এপ্রিল ১৯৭৩), যিনি পাবলো পিকাসো হিসেবে পরিচিত, ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার।
'আসিয়ান' সদস্য রাষ্ট্র নয়-
Correct Answer:
খ: শ্রীলংকা
Explanation:
'আসিয়ান' সদস্য রাষ্ট্র নয়- সঠিক উত্তর শ্রীলংকা দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ান। দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও ভিয়েতনাম।
'সুর সম্রাট' কাকে বলা হয়?
Correct Answer:
খ: ওস্তাদ আলাউদ্দিন খাঁ
Explanation:
'সুর সম্রাট' কাকে বলা হয়? সঠিক উত্তর ওস্তাদ আলাউদ্দিন খাঁ ওস্তাদ আলাউদ্দিন খাঁ কে সুর সম্রাট বলা হয়
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন-
Correct Answer:
খ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী
Explanation:
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন- সঠিক উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার সময়কাল হলো ২৩ এপ্রিল ১৯৪৬ - ১৪ আগস্ট ১৯৪৭।
অ্যাবাকাস দিয়ে কি করা হয়?
Correct Answer:
ক: গানিতিক হিসাব
Explanation:
অ্যাবাকাস দিয়ে কি করা হয়? সঠিক উত্তর গানিতিক হিসাব অ্যাবাকাস এক প্রকার গণনা যন্ত্র। প্রাচীনকালে একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তনের মাধ্যমে এই যন্ত্র দিয়ে গণনা করা হতো। কম্পিউটারের ইতিহাসে অ্যাবাকাসকে প্রথম গণনা যন্ত্র হিসেবে ধরা হয়।
'বিশ্ব সাক্ষরতা দিবস' পালিত হয়-
Correct Answer:
ক: ৮ সেপ্টেম্বর
Explanation:
'বিশ্ব সাক্ষরতা দিবস' পালিত হয়- সঠিক উত্তর ৮ সেপ্টেম্বর 'বিশ্ব সাক্ষরতা দিবস' ৮ সেপ্টেম্বর।ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়।এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।
নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে?
Correct Answer:
ক: ষাট গম্বুজ মসজিদ
Explanation:
নিচের কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে? সঠিক উত্তর ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে ষাটগম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে । মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। মসজিদ এলাকায় একটি জাদুঘর রয়েছে ।
'ডেভিড ফ্রস্ট' ছিলেন-
Correct Answer:
ঘ: একজন সাংবাদিক
Explanation:
'ডেভিড ফ্রস্ট' ছিলেন- সঠিক উত্তর একজন সাংবাদিক স্যার ডেভিড প্যারাডাইন ফ্রস্ট, ওবিই (জন্ম: ৭ এপ্রিল, ১৯৩৯-মৃত্যু: ৩১ আগস্ট, ২০১৩) কেন্টের টেন্টারডেনে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৯৭৭ সালে তদানীন্তন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের স্বাক্ষাৎকার গ্রহণ করে সবিশেষ পরিচিতি পেয়েছেন।
নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'কালো দিবস' হিসেবে পালিত হয়?
Correct Answer:
ক: ২৩ আগস্ট
Explanation:
নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'কালো দিবস' হিসেবে পালিত হয়? সঠিক উত্তর ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনাসদস্যের হাতে একজন ছাত্র প্রহৃত হবার ঘটনা এবং এরপর ছাত্র ও শিক্ষকদের ওপর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর যে নির্যাতনের ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে শিক্ষকরা প্রতিবছর ২৩ আগস্টকে কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।
'লেডি উইথ দ্য ল্যাম্প' হিসেবে পরিচিত কে?
Correct Answer:
গ: ফ্লোরেন্স নাইটিঙ্গেল
Explanation:
'লেডি উইথ দ্য ল্যাম্প' হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর ফ্লোরেন্স নাইটিঙ্গেল ”লেডি উইথ দি ল্যাম্প” ফ্লোরেন্স নাইটিংগেল উপাধি ।ফ্লোরেন্স নাইটিঙ্গেল (মে ১২, ১৮২০ – আগস্ট ১৩, ১৯১০) ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখক এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি ইউথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন।তিনি অসংখ্য পদক আর উপাধিতে ভূষিত হয়েছেন। ১৮৮৩ সালে রাণী ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন। প্রথম নারী হিসাবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন ১৯০৭ সালে। ১৯০৮ সালে লাভ করেন লন্ডন নগরীর ‘অনারারি ফ্রিডম’ উপাধি। এ ছাড়াও ১৯৭৪ সাল থেকে তার জন্মদিন ১২ মে পালিত হয়ে আসছে ‘ইন্টারন্যাশনাল নার্সেস ডে’। যার মধ্যেমে সম্মান জানানো হয় এক নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা । ১৯১০ সালের ১৩ আগস্ট ৯০ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন যাত্রী ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
কোন অর্থনীতিবিদ 'অদৃশ্য হাত' শব্দটি ব্যবহার করেন?
Correct Answer:
খ: অ্যাডাম স্মিথ
Explanation:
কোন অর্থনীতিবিদ 'অদৃশ্য হাত' শব্দটি ব্যবহার করেন? সঠিক উত্তর অ্যাডাম স্মিথ অদৃশ্য বাজার শক্তি যা একটি মুক্ত বাজারে পণ্যের চাহিদা এবং সরবরাহকে স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য অর্জনে সহায়তা করে অদৃশ্য হাত।অদৃশ্য হাত শব্দটি অ্যাডাম স্মিথ তার বই 'The Wealth of Nations'-এ চালু করেছিলেন।
'মনপুরা ৭০' কী?
Correct Answer:
ঘ: একটি চিত্রকর্ম
Explanation:
'মনপুরা ৭০' কী? সঠিক উত্তর একটি চিত্রকর্ম শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি মনপুরা '৭০। ১৯৭০ সালে দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতির ভয়াবহ ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে প্রায় আট লাখ মানুষ মারা যায়। একজন শিল্পী হিসেবে জয়নুল এই ভয়াবহ অভিজ্ঞতাকে তাঁর শিল্পকর্মের বিষয় হিসেবে উপস্থাপন করেছেন।
চৈনিক পরিব্রাজক ফা-ইয়েন বাংলায় আসেন যার সময়ে-
Correct Answer:
ক: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Explanation:
চৈনিক পরিব্রাজক ফা-ইয়েন বাংলায় আসেন যার সময়ে- সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ৩৯৯ খ্রিষ্টাব্দে তিনি যখন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন তার বয়স সম্ভবত ৬৪ বছর। Foguoji or A Record of the Buddhist Countries. মধ্য এশিয়া ও উত্তর-পশ্চিম ভারতে পরিভ্রমণ করে ফা-হিয়েন উত্তর ভারতে উপস্থিত হন। এরপর তিনি একে একে গঙ্গা উপত্যকায় বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন পবিত্র স্থান দর্শন করেন।চৈনিক পরিব্রাজক ফা-ইয়েন বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়ে
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক-
Correct Answer:
খ: টিমথি জন বার্নার্স-লি
Explanation:
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর উদ্ভাবক- সঠিক উত্তর টিমথি জন বার্নার্স-লি টিম বার্নার্স-লি বা স্যার টিমোথি জন "টিম" জন বার্নার্স-লি (জন্ম: ৮ জুন ১৯৫৫; টিমবিএল নামেও যিনি পরিচিত) পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, এমআইটি অধ্যাপক, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন?
Correct Answer:
খ: মৌর্য
Explanation:
সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? সঠিক উত্তর মৌর্য অশোক বা মহামতি অশোক, গ্রিক নাম পিওদাসেস, ভারতীয় উপমহাদেশের তৃতীয় মৌর্য সম্রাট যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন। ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন।
'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শামসুর রহমান
Explanation:
'আসাদের শার্ট' কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর শামসুর রহমান কবি শামসুর রাহমান লিখে ফেলেন তাঁর অমর কবিতা 'আসাদের শার্ট'।
চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি?
Correct Answer:
ক: বিজু
Explanation:
চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? সঠিক উত্তর বিজু চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিঝু।
নিচের কোন জায়গার জমির সামাজিক মালিকানা নেই?
Correct Answer:
ঘ: চট্টগ্রাম
কোন বিপ্লব 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' - এ মূলমন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল?
Correct Answer:
ক: ফরাসি বিপ্লব
Explanation:
কোন বিপ্লব 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' - এ মূলমন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? সঠিক উত্তর ফরাসি বিপ্লব স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব, অথবা মৃত্যু একটি শ্লোগান। এটি ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিলো।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ঢাকা --- এর অন্তর্ভুক্ত ছিল।
Correct Answer:
খ: সেক্টর ২
Explanation:
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ঢাকা --- এর অন্তর্ভুক্ত ছিল। সঠিক উত্তর সেক্টর ২ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)
নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
Correct Answer:
খ: দুর্নীতি দমন কমিশন