হিসাববিজ্ঞান MCQs

Showing 50 questions (Total: 2663)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #451

একটি চানাচুর উৎপাদনকারি প্রতিষ্ঠানের কাঁচামাল ব্যয় ১,০০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা ,পরোক্ষ মজুরী ৫০,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ১,০০,০০০ টাকা ও মেশিনের অবচয় ২০,০০০ টাকা হলে - প্রতিষ্ঠানটির মুখ্য ব্যয় হবে-

ক: ২,০০,০০০ টাকা
খ: ২,৫০,০০০ টাকা
গ: ৩,০০,০০০ টাকা
ঘ: ৩,২০,০০০ টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #452

একজন মনিহারী দোকানদারের হিসাবের বইতে বাকীতে মনিহারী দ্রব্য ক্রয় করার জন্য জাবেদা লিখন হবে-

ক: মনিহারী হিসাব ডেবিট ; পাওনাদার হিসাব ক্রেডিট
খ: মনিহারী হিসাব ডেবিট ; প্রদেয় হিসাব ক্রেডিট
গ: ক্রয় হিসাব ডেবিট ; প্রদেয় হিসাব ক্রেডিট
ঘ: মনিহারী হিসাব ডেবিট ; সরবরাহকারী হিসাব ক্রেডিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #453

নিচের কোন ব্যয়টি 'খরচ' নয় ?

ক: পরিবহন ব্যয়
খ: প্রাথমিক ব্যয়
গ: আপ্যায়ন ব্যয়
ঘ: বিজ্ঞাপন ব্যয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #454

কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে অবচয় ধার্যের প্রথম বছরের নীট মুনাফা সবচেয়ে কম হবে ?

ক: বর্ষসংখ্যা সমষ্টি পদ্ধতি
খ: ক্রমহ্রাসমান জের পদ্ধতি
গ: সরলরৈখিক পদ্ধতি
ঘ: পূণঃমূল্যায়ন পদ্ধতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #455

নিচের কোনটি কারখানার উপরিব্যয় ?

ক: পরোক্ষ কাঁচামাল
খ: পরোক্ষ মজুরী
গ: জ্বালানী
ঘ: কারখানার ভাড়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #456

ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ী কিনতে মালিককে একটি চেক প্রদান করা হল। এর জন্য কোন দাখিলাটি সঠিক ?

ক: কোন দাখিলার প্রয়োজন নেই
খ: মটরগাড়ী হিসাব ডেবিট ; ব্যাংক হিসাব ক্রেডিট
গ: উত্তোলন হিসাব ডেবিট ; ব্যাংক হিসাব ক্রেডিট
ঘ: উত্তোলন হিসাব ডেবিট ; নগদান হিসাব ক্রেডিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #457

একটি আসবাবপত্র ক্রয়মূল্য ১৬,৮০০ টাকা। আসবাবপত্রটির আয়ুস্কাল ৪ বছর । সরলরৈখিক পদ্ধতিতে আসবাবপত্রটির পুঞ্জীভূত অবচয়ের পরিমান ৩,৫০০ টাকা। আসবাবপত্রটি ব্যবহার হয়েছে -

ক: এক বছর
খ: এক মাস
গ: ছয় মাস
ঘ: দশ মাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #458

নিম্নোক্ত কোনটি অদৃশ্য সম্পদ ?

ক: প্রাথমিক খরচ
খ: লাভ-লোকসান হিসাবের ডেবিট জের
গ: ট্রেডমার্ক
ঘ: আসবাবপত্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #459

যদি ক্রয়কৃত পণ্য ভিক্ষুকদের মাঝে দান করা হয় তবে সমন্বয় জাবেদা হবে-

ক: ক্রয় হিসাব ডেবিট ; দান খয়রাত হিসাব ক্রেডিট
খ: বিজ্ঞাপন হিসাব ডেবিট ; ক্রয় হিসাব ক্রেডিট
গ: ভিক্ষুক হিসাব ডেবিট ; ক্রয় হিসাব ক্রেডিট
ঘ: দান খয়রাত হিসাব ডেবিট ; ক্রয় হিসাব ক্রেডিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #460

রেওয়ামিলের উদ্দেশ্য হলো -

ক: সময়ক্রমানুসারে লেনদেন লিপিবদ্ধ করণ
খ: হিসাবের জের বের করা
গ: লেনদেনের সারমর্মকরণ
ঘ: হিসাবের গাণিতিক শূদ্ধতা যাচাই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #461

যদি তুমি বিক্রয়মূল্যের উপর ৫০% হারে লাভ করতে চাও তাহলে ক্রয়মূল্যের উপর কত হারে লাভ করতে হবে ?

ক: ২০%
খ: ২৫%
গ: ৩৩.৩৩%
ঘ: ৭৫%
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #462

নিচের কোনটি সমচ্ছেদ বিন্দুকে প্রভাবিত করে না ?

ক: স্থায়ী খরচের বৃদ্ধি
খ: পরিবর্তনশীল খরচের বৃদ্ধি
গ: বিক্রয় এককের বৃদ্ধি
ঘ: বিক্রয় মূল্য বৃদ্ধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #463

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান হিসাবরক্ষকের পদবী হলো -

ক: Controller of Accounts
খ: Controller of Finance
গ: Controller of Accounts and Finance
ঘ: Comptroller of Audit
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #464

নিচের থেকে সঠিক 'আর্থিক বিবরণী' বেছে নাও

ক: আয় বিবরণী
খ: উদ্ধৃত পত্র
গ: নগদ প্রবাহ বিবরণী
ঘ: A ও B
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #465

বিক্রয় কমিশন কোন ব্যয়ের অন্তর্ভূক্ত ?

ক: মূখ্য ব্যয়
খ: রূপান্তর ব্যয়
গ: কারখানা উপরিব্যয়
ঘ: কাঁচামাল ব্যয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #466

যদি ১০০ ইউনিটের ইলেকট্রিসিটি বিল ১০০০ টাকা এবং ২০০ ইউনিটের ইলেকট্রিসিটি বিল ১৫০০ টাকা হয় তবে একক প্রতি পরিবর্তনশীল ইলেকট্রিসিটি খরচ হবে-

ক: ১০ টাকা
খ: ৭.৫০ টাকা
গ: ৫.৫০ টাকা
ঘ: ৫ টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #467

হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুসরণ করার কারণে সমাপনী মজুদ পণ্যের মূল্য 'ক্রয়' অথবা 'বাজার' মূল্যের মধ্যে কয়টি হিসাব প্রকাশিত হয় ?

ক: ঐতিহাসিক মূল্যনীতি
খ: রক্ষনশীলতার নীতি
গ: সময়মান নীতি
ঘ: সামঞ্জ্যস্যতা নীতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #468

সংশ্লিষ্ট হিসাবকালে কোম্পানীর 'অনউপার্জিত আয়' ব্যবসায়ের কি নির্দেশ করে ?

ক: আয়
খ: সম্পদ
গ: দায়
ঘ: ব্যয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #469

নিম্নে বর্ণিত কোন পক্ষটি যৌথ মূলধনী কারবারের হিসাব পরীক্ষা করতে পারেন ?

ক: চাটার্ড সেক্রেটারিজ
খ: কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্স
গ: চাটার্ড ফাইন্যান্সিয়াল একাউন্টেন্স
ঘ: চাটার্ড একাউন্টেন্স
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #470

ব্যাংক মিলকরণ বিবরণীতে অপরিশোধিত চেক (Cheque Outstanding) -

ক: ব্যাংক উদ্ধৃত্ত থেকে বাদ দেয়া হয়
খ: ব্যাংক উদ্ধৃত্তের সাথে যোগ করা হয়
গ: হিসাব উদ্ধৃত্ত থেকে বাদ দেয়া হয়
ঘ: হিসাব উদ্ধৃত্তের সাথে যোগ করা হয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #471

নিম্নের কোনটি লেনদেন ?

ক: কাঁচামালের বাজারদর বাচাই
খ: মাসিক ৫০০ টাকা বেতনে দু'জন নিরাপত্তা প্রহরী নিয়োগ
গ: কোম্পানির হিসাবরক্ষনের অকাল মৃত্যু
ঘ: শ্রমিক - কর্মী ছাটাই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #472

একটি মেশিনের ক্রয়মূল্য ১,৮০,০০০ টাকা, মেশিনটির আয়ুস্কাল ৬ বছর হলে , সরলরৈখিক পদ্ধতিতে এর বার্ষিক অবচয় হবে -

ক: ৩৬,৬৬৭ টাকা
খ: ৪০,০০০ টাকা
গ: ৩০,০০০ টাকা
ঘ: ৩৫,০০০ টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #473

অগ্রাধিকার শেয়ার সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সত্য নয় ?

ক: অগ্রাধিকার শেয়ার এর উপর নির্দিষ্ট হারে ডিভিডেন্ট দেয়া যেতে পারে
খ: অগ্রাধিকার শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর মালিক
গ: অগ্রাধিকার শেয়ারহোল্ডারবৃন্দ লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার
ঘ: অগ্রাধিকার শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর বার্ষিক সাধারণ সভায় যোগদান করতে পারেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #474

হিসাবের ডেবিট-ক্রেডিট রুলের বিষয়ে নিচের কোন বক্ত্যবটি সঠিক ?

ক: সম্পদের বৃদ্ধি হলো ক্রেডিট
খ: দায়ের বৃদ্ধি হলো ডেবিট
গ: মালিকের মূলধন হ্রাস হলো ডেবিট
ঘ: খরচের বৃদ্ধি হলো ক্রেডিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #475

নিম্নের কোনটি পরোক্ষ খরচ নয় ?

ক: কর্মচারীর বেতন
খ: অনাদায়ী দেনা
গ: বিক্রয় পরিবহন
ঘ: গ্যাস ও জ্বালানী খরচ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #476

হিসাববিজ্ঞানের কোন ধারনার কারণে 'মূলধন' কে একটি প্রতিষ্ঠানের দায় হিসেবে বিবেচনা করা হয় -

ক: ম্যাচিং ধারণা
খ: ঐতিহাসিক ব্যয় ধারণা
গ: চলমান ব্যবসায় ধারণা
ঘ: পৃথক সত্ত্বা ধারণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #477

পণ্যের বিস্তারিত বিবরণ ও মূল্য উল্লেখ করে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলে-

ক: পাওনা চিঠা
খ: পণ্যের চালান
গ: বিক্রয় হিসাব
ঘ: বিক্রয় ভাউচার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #478

নগদান হিসাব সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক-

ক: এটি জাবেদা ও খতিয়ান উভয়ই
খ: এটি একটি স্বয়ং খতিয়ান হিসাব
গ: এতে ডেবিট বা ক্রেডিট যে কোন জের হতে পারে
ঘ: এতে কারবারী বাট্রা অন্তর্ভূক্ত করা হয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #479

বাকীতে আসবাবপত্র ক্রয়ের ফলাফল কোনটি ?

ক: সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি
খ: ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
গ: দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব হ্রাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #480

বকেয়া আয় সমন্বয়ের ফলে ঘটে -

ক: দায় হ্রাস ও আয় বৃদ্ধি
খ: সম্পদ হ্রাস ও আয় বৃদ্ধি
গ: সম্পদ বৃদ্ধি ও আয় বৃদ্ধি
ঘ: দায় ও আয় বৃদ্ধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #481

ডেবিট দ্বারা -

ক: সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পায়
খ: সম্পদ ও দায় উভয় হ্রাস পায়
গ: সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পায়
ঘ: সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #482

অবচয় .......... এর একটি প্রক্রিয়া ।

ক: মূল্যায়ন
খ: লাভ-ক্ষতি নির্ণয়
গ: ক্রয়মূল্য
ঘ: মূল্য বিশ্লেষণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #483

বিবিধ দেনাদার ৫০,০০০ টাকা , পুরাতন কু-ঋণ ৪০০০ টাকা , নতুন কু-ঋণ ১০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ২% হলে কত টাকা কু-ঋণ সঞ্চিতি হবে?

ক: ৫০০
খ: ৯২০
গ: ৯৮০
ঘ: কোনটিই নয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #484

ইস্যুকৃত মূলধন ২,০০,০০০ টাকা, তলবকৃত মূলধন ১,৬০,০০০ টাকা, বকেয়া তলব ১২,০০০ টাকা এবং অগ্রিম তলব , ১০,০০০ টাকা হলে পরিশোধিত মূলধন কত ?

ক: ১,৪৮,০০০ টাকা
খ: ১,৫৮,০০০ টাকা
গ: ১,৭০,০০০ টাকা
ঘ: কোনটিই নয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #485

শেয়ার ইস্যু জনিত বাট্রা খরচ হল -

ক: ভাসমান সম্পত্তি
খ: অস্পর্শনীয় সম্পত্তি
গ: অলীক সম্পত্তি
ঘ: ক্ষয়মান সম্পত্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #486

শেয়ার মূলধনের যে অংশটুকু বিলোপ সাধনের সময় তলব করা হয় তাকে বলে -

ক: মূলধন সঞ্চিতি
খ: সাধারণ সঞ্চিতি
গ: সঞ্চিতি মূলধন
ঘ: কোনটিই নয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #487

চলতি দায় হতে হলে একটি দায় পরিশোধ্য হবে ?

ক: চলতি সম্পত্তি হতে
খ: অন্য চলতি দায় সৃষ্টি করে
গ: A + B উভয়ই
ঘ: দুই বৎসরের মধ্যে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #488

বিলের অসম্মানজনিত নোটিং চার্জ চূড়ান্তভাবে কে বহন করেন ?

ক: আদেষ্টা
খ: আদিষ্ট
গ: প্রাপক
ঘ: হস্তান্তরকারী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #489

রেওয়ামিলের দুই পার্শ্ব সমান হলে বুঝাবে-

ক: জাবেদায় সকল লেনদেন তোলা হয়েছে
খ: খতিয়ানের মোট ডেবিট ও ক্রেডিট সমান
গ: জাবেদার লেনদেন সমূহ খতিয়ানে নেয়া হয়েছে
ঘ: খতিয়ানে ভুল নেই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #490

নীচের কোন সমীকরণটি ভুল ?

ক: A = C + L
খ: A - L = C
গ: A -C = L
ঘ: A + L = C
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #491

একটি ব্যবসা সংক্রান্ত উপাত্ত হলঃ নগদ ৫,০০০ টাকা , প্রদেয় বিল ৭,০০০ টাকা , পাওনাদার ১৩,০০০ টাকা , নীট লাভ ১২,০০০ টাকা, প্রদেয় বেতন ৩,০০০ টাকা, ঋণপত্র ৬০,০০০ টাকা। ব্যবসাটির চলতি দায় কত ?

ক: ২৮,০০০
খ: ৩৫,০০০
গ: ২৩,০০০
ঘ: ৮৩,০০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #492

হিসাব বিজ্ঞানের যে নীতি অনুযায়ী "ক্ষতিকে পূর্বে অনুমান কর, লাভকে নয়"- বিবেচ্য ধরা হয় তা -

ক: ঐতিহাসিক ব্যয় নীতি
খ: সামঞ্জস্যতা নীতি
গ: রক্ষণশীল নীতি
ঘ: প্রকাশনীতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #493

কোনটি এক মালিকানা কারবারের আয়-ব্যয় হিসাবের দফা ?

ক: কারবারী বাট্রা
খ: আয়কর
গ: বিমাপত্র থেকে প্রাপ্তি
ঘ: অবচয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #494

নিম্নের কোনটি একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা মূল্যায়ন করে ?

ক: চলতি অনুপাত
খ: দ্রুত অনুপাত
গ: মোট লাভ অনুপাত
ঘ: কোনটিই নয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #495

যদি কোন প্রতিষ্ঠানের বিক্রয় ৫,০০,০০০ টাকা , বিক্রিত দ্রব্যের ব্যয় ৪,২০,০০০ টাকা এবং বিক্রয় পরিবহন ব্যয় ৪,০০০ টাকা হয় তবে মোট মুনাফা হবে ?

ক: ৭৬,০০০ টাকা
খ: ৮০,০০০ টাকা
গ: ৫,০০,০০০ টাকা
ঘ: কোনটিই নয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #496

যন্ত্রপাতির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা , স্থাপনা ব্যয় ৫,০০০ টাকা এবং ভ্যাট ১৫,০০০ টাকা । বার্ষিক ২০% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ৩য় বৎসরের অবচয়ের পরিমাণ কত ?

ক: ২৪,০০০ টাকা
খ: ২৮,৭০০ টাকা
গ: ২০,৪৪০ টাকা
ঘ: ১৫,৩৬০ টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #497

স্বীকৃতিকারী কর্তৃক দেয় তারিখের পূর্বে বিল পরিশোধিত হলে আদেষ্টা থেকে যে ছাড় পাওয়া যায় তাকে বলে-

ক: সুদ প্রাপ্তি
খ: নোটিং ফি
গ: রেয়াত / রিবেট
ঘ: বাট্রা প্রাপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #498

উৎপাদিত দ্রব্যের ব্যয় বিবরণীতে নিম্নের কোন দফার প্রারম্ভিক ও সমাপনী মজুদ দেখানো হয় ?

ক: কেবলমাত্র কাঁচামাল ও চলতি কার্য
খ: কেবলমাত্র চলতি কার্য ও চূড়ান্ত দ্রব্য
গ: কেবলমাত্র কাঁচামাল ও চূড়ান্ত দ্রব্য
ঘ: কাঁচামাল, চলতি কার্য ও চূড়ান্ত দ্রব্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (গ Unit) #499

অতীত বা ঐতিহাসিক ক্রয়মূল্য নীতির মূল ধারণা হচ্ছে -

ক: সম্পত্তির বাজারদর পরিবর্তনের সাথে ঐ মূল্য সমন্বয় করা
খ: প্রতিষ্ঠানের কার্যাবলীকে মালিক হতে আলাদা বিবেচনা করা
গ: সম্পত্তি সমূহ ক্রয়মূল্য লিপিবদ্ধ করা
ঘ: অর্থের অংক লেনদেন সমূহ হিসাব বইতে লিপিবদ্ধ করা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #500

নিম্নের কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না?

ক: গণনার ভুল
খ: পরিপূরক ভুল
গ: ভুলপক্ষের লিখিত ভুল
ঘ: কোনটি নয়