হিসাববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 2663)
বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ করতে চাইলে ক্রয় মূল্যের উপর কত হারে লাভ করতে হবে?
Correct Answer:
খ: ২৫%
Explanation:
বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ করতে চাইলে ক্রয় মূল্যের উপর কত হারে লাভ করতে হবে? সঠিক উত্তর ২৫% বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ বিক্রয়মূল্য ১০০ ও লাভ ২০ টাকা। :: ক্রয় মূল্য ৮০ টাকা। ক্রয়মূল্যের উপর লাভ হবে 2080×100%=25%Note: ক্রয়মূল্য/বিক্রয়মূল্য যে কোনটির উপর শতকরা যেমন ২০% ধরতে বললে সেটি হবে ১০০। যেমন এখানে বিক্রয়মূল্য ।
একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চলতি সম্পদ ৪,০০,০০০ টাকা, স্থায়ী সম্পদ ৫,০০,০০০ টাকা এবং চলতি দায় ২,০০,০০০ টাকা হলে নিট চলতি মূলধন কত? B) C) (D) E)
Correct Answer:
ক: ২,০০,০০০ টাকা
Explanation:
একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চলতি সম্পদ ৪,০০,০০০ টাকা, স্থায়ী সম্পদ ৫,০০,০০০ টাকা এবং চলতি দায় ২,০০,০০০ টাকা হলে নিট চলতি মূলধন কত? B) C) (D) E) সঠিক উত্তর ২,০০,০০০ টাকা ব্যাখ্যাঃকার্যকরী বা চলতি মূলধন = চলতি সম্পত্তি - চলতি দায় = ৪,০০,০০০ - ২,০০,০০০ = ২,০০,০০০ টাকা
একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা এবং ৪ বছরের পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচর নির্ধারণ করা হলে আসবাবপত্রটির আয়ুস্কাল হবে-
Correct Answer:
ঘ: ২০ বছর
Explanation:
একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা এবং ৪ বছরের পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২০,০০০ টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচর নির্ধারণ করা হলে আসবাবপত্রটির আয়ুস্কাল হবে- সঠিক উত্তর ২০ বছর ব্যাখ্যাঃ সরলরৈখিক পদ্ধতিতে প্রতিবছর অবচয় সমান হয়, তাহলে-১ বছরের অবচয় =পূঞ্জীভূত অবচয়/সময়=২০০০০/৪= ৫০০০ টাকাসুতরাং, সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়=৫০০০ টাকাসম্পত্তির আয়ুষ্কাল= সম্পত্তির ক্রয়মূল্য/ বার্ষিক অবচয়=১০০০০০/৫০০০=২০ বছর
BO হিসেবের অর্থ হল-
Correct Answer:
গ: Beneficiary Owners Account
Explanation:
BO হিসেবের অর্থ হল- সঠিক উত্তর Beneficiary Owners Account BO এর পূর্ণরূপ হল Beneficiary Owners Account, এটি শেয়ারবাজারে কোনদেনে ব্যবহৃত হয়।
নিচের কোন সম্পত্তি চলতি সম্পত্তির অন্তর্ভুক্ত?
Correct Answer:
ক: নগদ
Explanation:
নিচের কোন সম্পত্তি চলতি সম্পত্তির অন্তর্ভুক্ত? সঠিক উত্তর নগদ ব্যাখ্যাঃ সম্পত্তি হল ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন এমন কিছু বস্তু বা উপাদান যা প্রতিষ্ঠানকে ভবিষ্যত সুবিধা প্রদান করে।স্থায়ী সম্পত্তি: আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালানকোঠা, ইত্যাদি। চলতি সম্পত্তি: হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্যবিল, সমাপনী মজুদ, বকেয়া আয়, অগ্রিম খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, ইত্যাদি।স্পর্শনীয় বাস্তব সম্পত্তি: যন্ত্রপাতি, আসবাবপত্র, দালানকোঠা, অফিস সরঞ্জাম, ইত্যাদিঅস্পর্শনীয় বাস্তব সম্পত্তি: সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব, ইত্যাদি ।স্পর্শনীয় অবাস্তব সম্পত্তি: পুরাতন পরিত্যক্ত দালানকোঠা, অস্পর্শনীয় অবাস্তব সম্পত্তি: শেয়ার ও ঋণপত্রের বাট্টা, লাভ- লোকসান আবণ্টন হিসাবের ডেবিট উদ্বৃত্ত, প্রাথমিক খরচাবলী ইত্যাদি।
একটি প্রতিষ্ঠানের মাসিক স্থায়ী খরচ ২০, ০০০ টাকা এবং পরিবর্তনশীল খরচের অনুপাত ৮০%। প্রতিষ্ঠানটির মাসিক সমচ্ছেদ বিন্দু কত?
Correct Answer:
খ: ১,০০,০০০ টাকা
Explanation:
একটি প্রতিষ্ঠানের মাসিক স্থায়ী খরচ ২০, ০০০ টাকা এবং পরিবর্তনশীল খরচের অনুপাত ৮০%। প্রতিষ্ঠানটির মাসিক সমচ্ছেদ বিন্দু কত? সঠিক উত্তর ১,০০,০০০ টাকা ব্যাখ্যাঃ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত = বিক্রয় অনুপাত পরিবর্তনশীল ব্যয় অনুপাত= ১০০% - ২০% = ৮০% = ০.৮০আবার,সমচ্ছেদ বিন্দু(টাকা) = স্থায়ী ব্যয় / কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত=২০০০০/০.২০ =১,০০,০০০ টাকা
নিচের কোনটি লেনদেন?
Correct Answer:
ক: ধন্যবাদ প্রদান
Explanation:
নিচের কোনটি লেনদেন? সঠিক উত্তর ধন্যবাদ প্রদান ব্যাখ্যাঃ লেনদেন: অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা, যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেসব ঘটনাকেই লেনদেন বলে। লেনদেনের বৈশিষ্ট্য: (ক) অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, (খ) আর্থিক অবস্থার পরিবর্তন, (গ) দ্বৈত সত্তা, (ঘ) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, (ঙ) দৃশ্যমানতা, (চ) ঐতিহাসিক ঘটনা, (ছ) হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। হিসাবসমীকরণ হলো কোন একটি নির্দিষ্ট সময়ে কোন প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমান ওই প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব ও দায়ের সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়।হিসাব সমীকরণ: সম্পদ = দায় + মালিকানা সত্ত্বA=L+OEউপরের অপশনগুলোতে উপরোক্ত বৈশিষ্ঠ্য না থাকায় সেগুলোকে লেনদেন বলা যায় না।
বাকীতে বিক্রিত পণ্য ফেরত আসলে তার জন্য জাবেদা হবে?
Correct Answer:
খ: বিক্রয় ফেরত হিসাব ডেবিট; দেনাদার হিসাব ক্রেডিট
Explanation:
বাকীতে বিক্রিত পণ্য ফেরত আসলে তার জন্য জাবেদা হবে? সঠিক উত্তর বিক্রয় ফেরত হিসাব ডেবিট; দেনাদার হিসাব ক্রেডিট ব্যাখ্যাঃ ধারে পণ্য বিক্রয়/ বাকীতে পণ্য বিক্রয় করা হল: জাবেদাঃ বিবিধ দেনাদার বা (নাম) হিসাব - ডেবিটবিক্রয় হিসাব -ক্রেডিটধারে/বাকীতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে:জাবেদাঃ বিক্রয় ফেরত/আন্ত:ফেরত হিসাব - ডেবিটবিবিধ দেনাদার বা (নাম) হিসাব- ক্রেডিট(যেহেতু নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসল।)
নিচের কোনটি হিসাববিজ্ঞানের ধারণা নয়?
Correct Answer:
ক: বকেয়া ভিত্তি ধারণা
Explanation:
নিচের কোনটি হিসাববিজ্ঞানের ধারণা নয়? সঠিক উত্তর বকেয়া ভিত্তি ধারণা মুদ্রাস্ফীতির ধারণা অর্থনীতি থেকে উদ্ভূত। অন্যান্য অপশনের ধারণাগুলো হিসাববিজ্ঞানের।
একটি পুরাতন সম্পত্তির বিক্রমূল্য ৫,০০,০০০ টাকা। সম্পত্তিটির বিক্রয় থেকে অর্জিত আয় ৩,০০,০০০ টাকা এবং সম্পত্তিটির ক্রয় মূল্য ৬,০০,০০০ টাকা হলে উক্ত সম্পত্তির মোট অবচয়ের পরিমাণ হবে-
Correct Answer:
ঘ: ৪,০০,০০০ টাকা
Explanation:
একটি পুরাতন সম্পত্তির বিক্রমূল্য ৫,০০,০০০ টাকা। সম্পত্তিটির বিক্রয় থেকে অর্জিত আয় ৩,০০,০০০ টাকা এবং সম্পত্তিটির ক্রয় মূল্য ৬,০০,০০০ টাকা হলে উক্ত সম্পত্তির মোট অবচয়ের পরিমাণ হবে- সঠিক উত্তর ৪,০০,০০০ টাকা লাভ = বিক্রয়মূলা - পুস্তকমূল্য বা বহিমূল্যলাভ = বিক্রয় মূল্য - ( ক্রয়মূল্য - পঞ্চীভূত অবচয়)লাভ =বিক্রয়মূল্য ক্রয়মূল্য + পঞ্চীভূত অবচয়৩০০০০০=৫০০০০০-৬০০০০০ + পঞ্চীভূত অবচয়৩০০০০০+১০০০০০পঞ্চীভূত অবচয়; : পঞ্চীভূত অবচয়= ৪০০০০০ টাকা
মালিকানাস্বত্ব নির্ধারণ করা হয়-
Correct Answer:
ক: প্রাম্ভিক মূলধন+পরিচালনা মুনাফা - উত্তোলন
Explanation:
মালিকানাস্বত্ব নির্ধারণ করা হয়- সঠিক উত্তর প্রাম্ভিক মূলধন+পরিচালনা মুনাফা - উত্তোলন মালিকানাস্বত্ব নির্ণয়ের সূত্রঃ প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন + নিট মুনাফা - উত্তোলন
একটি যৌথ মূলধনী কোম্পানি মালিকদের লভ্যাংশ প্রদান করে-
Correct Answer:
ঘ: সংরক্ষিত তহবিল থেকে
Explanation:
একটি যৌথ মূলধনী কোম্পানি মালিকদের লভ্যাংশ প্রদান করে- সঠিক উত্তর সংরক্ষিত তহবিল থেকে ব্যাখ্যাঃকোম্পানি• কোম্পানি একটি আইন সৃষ্ট যৌথ মালিকানার ব্যবসায় সংগঠন• এটি কৃত্তিম ব্যক্তিসত্তার অধিকারী হওয়ায় নিজস্ব অস্তিত্ব বিদ্যমান• এর নিজস্ব সিলমোহর রয়েছে এবং নিজ নামেই এটি ব্যবসায়িক লেনদেন করে• এটি চিরন্তন অস্তিত্বের অধিকারী• এর মালিকানা ও ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদাকোম্পানি সংগঠনের সুবিধা:• অধিক মূলধন• সীমিত দায়• চিরন্তন অস্তিত্ব• স্বাধীন স্বত্তা• শেয়ার হস্তানর যোগ্যতা• বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা• ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা• দক্ষতা ও পুঁজির সমস্বয়• আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্ৰ
একটি প্রতিষ্ঠানের পরিবর্তনশীল খরচের পরিমাণ ২৫,০০০ টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৫০%। প্রতিষ্ঠানটির বিক্রয়ের পরিমাণ কত?
Correct Answer:
খ: ৫০,০০০ টাকা
Explanation:
একটি প্রতিষ্ঠানের পরিবর্তনশীল খরচের পরিমাণ ২৫,০০০ টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ৫০%। প্রতিষ্ঠানটির বিক্রয়ের পরিমাণ কত? সঠিক উত্তর ৫০,০০০ টাকা ব্যাখ্যাঃ বিক্রয়=পরিবর্তনশীল ব্যয়/(১০০%-কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত) =২৫,০০০/(১০০%-৫০%) =২৫,০০০/৫০% =২৫,০০০×১০০/৫০ =৫০,০০০টাকা
নিচের কোন লেনদেনটির দু'টি হিসাব 'সম্পত্তি'-বাচক হিসাব?
Correct Answer:
গ: নগদে আসবাবপত্র ক্রয়
Explanation:
নিচের কোন লেনদেনটির দু'টি হিসাব 'সম্পত্তি'-বাচক হিসাব? সঠিক উত্তর নগদে আসবাবপত্র ক্রয় নগদে আসবাবপত্র ক্রয়ের জাবেদা হবে আসবাবপত্র হিসাব - ডেবিট, নগদান হিসাব - ক্রেডিট।.: এই হিসাবের দুইটি হিসাবই সম্পত্তিবাচক হিসাব।
শোরুমের ভাড়া কোন ধরনের উপরিব্যয়?
Correct Answer:
গ: বিক্রয় উপরিব্যয়
Explanation:
শোরুমের ভাড়া কোন ধরনের উপরিব্যয়? সঠিক উত্তর বিক্রয় উপরিব্যয় ব্যাখ্যাঃ উপরের ৪৪ নং দেখো।
ক্রয়কৃত পণ্য অনুদানের জন্যে ব্যবহৃত হলে তার জন্যে সমন্বয় জাবেদা হবে-
Correct Answer:
গ: অনুদান হিসাব ডেবিট; ক্রয় হিসাব ক্রেডিট
Explanation:
ক্রয়কৃত পণ্য অনুদানের জন্যে ব্যবহৃত হলে তার জন্যে সমন্বয় জাবেদা হবে- সঠিক উত্তর অনুদান হিসাব ডেবিট; ক্রয় হিসাব ক্রেডিট ব্যাখ্যাঃ ক্রয়কৃত পণ্য অনুদানের জন্যে ব্যবহৃত হলে-জাবেদাঃ অনুদান হিসাব - ডেবিটক্রয় হিসাব ক্রেডিটক্রয়মূল্যে পণ্য উত্তোলনঃজাবেদাঃ উত্তোলন হিসাব - ডেবিট ক্রয় হিসাব – ক্রেডিটবিক্রয়মূল্যে পণ্য উত্তোলনঃজাবেদা উত্তোলন হিসাব ডেবিটবিক্রয় হিসাব – ক্রেডিট
নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
গ: একটি লেনদেন একটি সম্পত্তি বৃদ্ধি করে ও একটি দায় হ্রাস করে
Explanation:
নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর একটি লেনদেন একটি সম্পত্তি বৃদ্ধি করে ও একটি দায় হ্রাস করে C. লেনদেনের ফলে সৃষ্ট পরিবর্তন ৪ ধরনের। যথা : (i) সম্পত্তি বৃদ্ধি ও দায় বা মালিকানাস্বত্ব বৃদ্ধি। (ii) সম্পত্তি হ্রাস ও দায় বা মালিকানাস্বত্ব হ্রাস । (iii) একটি দায় বৃদ্ধি ও অন্য দায় হ্রাস। (iv) একটি মালিকানাস্বত্ব বৃদ্ধি ও অন্য একটি মালিকানাস্বত্ব হ্রাস । কিন্তু সম্পত্তি বৃদ্ধি এবং দায় হ্রাস এটি লেনদেনের বৈশিষ্ট্য নয় কারণ হিসাব সমীকরণের “সমান” চিহ্নের দুইপাশে সমপরিমাণ প্রভান ফেলে না।
নগদে বেতন প্রদান করে মজুরী প্রদান হিসাবে লিপিবদ্ধ করলে তার জন্য সংশোধনী জাবেদা
Correct Answer:
গ: বেতন হিসাব ডেবিট; মজুরী হিসাব ক্রেডিট
Explanation:
নগদে বেতন প্রদান করে মজুরী প্রদান হিসাবে লিপিবদ্ধ করলে তার জন্য সংশোধনী জাবেদা সঠিক উত্তর বেতন হিসাব ডেবিট; মজুরী হিসাব ক্রেডিট নগদে বেতন প্রদান করে মজুরী প্রদান হিসাবে লিপিবদ্ধ করলে তার করলে জন্য সংশোধনী জাবেদা হবে:- বেতন হিসাব ডেবিটমজুরী হিসাব - ক্রেডিট
GAAP এর পূর্ণাঙ্গ রূপ-
Correct Answer:
গ: Generally Accepted Accounting Principles
Explanation:
GAAP এর পূর্ণাঙ্গ রূপ- সঠিক উত্তর Generally Accepted Accounting Principles GAAP এর পূর্ণাঙ্গ রূপ Generally Accepted Accounting principles.আরো কিছু Abbreviations:ISA = International Standarts on Auditing. FRS = Financial Reporting Standards. AAA = American Accounting Association. IMA = Institute of Management Accounting.CIMA Chartered Institute if Management Accountants. ASB = Accounting Standards Board.
অগ্রিম ভাড়া পাওয়া গেলে জাবেদা হবে-
Correct Answer:
ক: ভাড়া হিসাব ডেবিট; অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট
Explanation:
অগ্রিম ভাড়া পাওয়া গেলে জাবেদা হবে- সঠিক উত্তর ভাড়া হিসাব ডেবিট; অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট অগ্রিম ভাড়া পাওয়া গেলঃজাবেদাঃ নগদান হিসাব ডেবিট (সম্পদ বৃদ্ধি)অগ্রিম ভাড়া আয়/রাজস্ব হিসাব - ক্রেডিট (দায় বৃদ্ধি)অগ্রিম ভাড়া প্রদান করা হলঃজাবেদাঃ অগ্রিম ভাড়া হিসাব ডেবিট (সম্পদ বৃদ্ধি )নগদান হিসাব - ক্রেডিট (সম্পদ হ্রাস)অগ্রিম প্রাপ্ত ডাড়া অতিক্রান্ত হয়েছেঃজাবেদাঃ অগ্রিম ভাড়া আয় হিসাব ডেবিট (দায় হ্রাস)ভাড়া আয় হিসাব – ক্রেডিট (আয় বৃদ্ধি)অগ্রিম প্রদত্ত ডাড়া অতিক্রান্ত হয়েছেঃজাবেদাঃ ভাড়া হিসাব - ডেবিট (ব্যয় হ্রাস)অগ্রিম ভাড়া হিসাব - ক্রেডিট (সম্পদ হ্রাস)
নিম্নের কোন পরিবহন খরচটি প্রত্যক্ষ খরচ?
Correct Answer:
ক: ক্রয় পরিবহন
Explanation:
নিম্নের কোন পরিবহন খরচটি প্রত্যক্ষ খরচ? সঠিক উত্তর ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত খরচগুলো হলঃ (i) পণ্য ক্রয় (ii) ক্রয় পরিবহন (iii) ডক চার্জ (iv) মজুরি (v) আমদানি শুল্ক (vi) জাহাজ ভাড়া
হিসাববিজ্ঞানের জনক Luca Pacioli কোন দেশের নাগরিক ছিলেন?
Correct Answer:
ঘ: ইতালি
Explanation:
হিসাববিজ্ঞানের জনক Luca Pacioli কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর ইতালি হিসাববিজ্ঞানের জনক ইতালিয়ান গণিতবিদ লুকা প্যাসিওলি।
নিচের কোনটি অভ্যন্তরীণ দায়?
Correct Answer:
গ: প্রদেয় বেতন
Explanation:
নিচের কোনটি অভ্যন্তরীণ দায়? সঠিক উত্তর প্রদেয় বেতন নীট আয় ব্যবসায়ের নিকট মালিকের দাবি। তাই এটি অভ্যন্তরীণ দায়। এছাড়া মূলধন, অতিরিক্ত মূলধনও অভ্যন্তরীণ দায়।
কোম্পানি কর্তৃক সংগ্রহীত VAT হলো-
Correct Answer:
খ: সরকারের আয়
Explanation:
কোম্পানি কর্তৃক সংগ্রহীত VAT হলো- সঠিক উত্তর সরকারের আয় ব্যাখ্যাঃবাংলাদেশে ড্যাট (VAT) আইন চালু হয় – ১৯৯১ সালেআইন অনুযায়ী বাংলাদেশে প্রচলীত (VAT) হার - ১৫%ভ্যাটের আদর্শ হার ১৫ শতাংশ। আমদানি ও সরবরাহের ক্ষেত্রেএ হার ১৫ শতাংশ। রফতানির ক্ষেত্রে ভ্যাট নেই।কোম্পানি কর্তৃক সংগ্রহীত VAT - সরকারের আয়ক্রয়ের ভ্যাট(কোম্পানীর জন্যে) - সম্পদবিক্রয়ের ভ্যাট(কোম্পানীর জন্যে) – দায়
পাওনাদারকে বিল ইস্যু করা হলো; লেনদেনটির ফলাফল হবে-
Correct Answer:
ঘ: একটি দায় বৃদ্ধি পেয়ে আর একটি দায় হ্রাস পাবে
Explanation:
পাওনাদারকে বিল ইস্যু করা হলো; লেনদেনটির ফলাফল হবে- সঠিক উত্তর একটি দায় বৃদ্ধি পেয়ে আর একটি দায় হ্রাস পাবে ব্যাখ্যাঃ পাওনাদারকে বিল ইস্যু করা হলে-জাবেদাঃ প্রদেয় হিসাব ডেবিট (দায় হ্রাস)প্রদেয় বিল হিসাব – ক্রেডিট (দায় বৃদ্ধি)
নিচের কোন খরচটি পরিচালন খরচ?
Correct Answer:
ক: বেতন
Explanation:
নিচের কোন খরচটি পরিচালন খরচ? সঠিক উত্তর বেতন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, কমিশন, বীমা খরচ, অনাদায়ী পাওনা, প্যাকেটিং খরচ ইত্যাদি পরিচালন খরচের অন্তর্ভুক্ত।
'ব্র্যান্ড নাম' কোন ধরনের সম্পদ?
Correct Answer:
গ: অস্পর্শনীয় সম্পদ
একটি অংশদারী ব্যবসায়ের দুইজন অংশীদার এবং তাদের মুণাফা বন্টন অনুপাত ৪:৩। তারা নতুন একজনকে ১/৪ অংশ মুনাফা বন্টনের চুক্তিতে অংশীদার হিসেবে নিল। তাদের মধ্যে মনুফার নতুন অনুপাত কত হবে?
Correct Answer:
ঘ: ১২:৯:৭
কোনটি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে উদ্বৃত্তপত্রের ছক?
Correct Answer:
ক: তালিকা-১১
নীট চলতি মূলধন ১৮০ হাজার টাকা এবং চলতি অনুপাত ৫:২ হলে চলতি দায়ের পরিমাণ কত হাজার টাকা?
Correct Answer:
খ: ১২০
১২০% হিসাবে প্রদত্ত ভাড়া ৩০,০০০ টাকার মধ্যে অগ্রিম ভাড়া কত টাকা?
Correct Answer:
খ: ৫,০০০
বিবিধ দেনাদার হিসাব বছরের প্রথমে ৬২ হাজার টাকা এবং বছরের শেষে ৪২ হাজার টাকা। বিক্রয়লব্ধ অর্থের পরিমাণ ৩০০ হাজার টাকা হলে নগদ প্রাপ্তি কত হাজার টাকা?
Correct Answer:
গ: ৩২০
কোনটির ফলে ত্বরিত অনুপাতের হ্রাস ঘটে?
Correct Answer:
গ: প্রদেয় সমূহের বৃদ্ধি
২/১০, এন/৩০ শর্তে ক্রয় ১২,০০০ টাকা, ফেরত ২,০০০ টাকা এবং বাকী টাকা সাত দিন সময়ে পরিশোধ করলে বাট্টা কত টাকা?
Correct Answer:
খ: ২০০
১২% হারে ৫,০০০ টাকায় এক বছরে ৪০০ টাকা সুদ আদায় হলে উদ্বৃত্তপত্রে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা?
Correct Answer:
খ: ২০০
প্রারম্ভিক মজুত ৩০ টাকা, ক্রয় ২০০ টাকা, বিক্রয় ১০০ টাকা। বিক্রয়ের উপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুত কত টাকা?
Correct Answer:
গ: ১৫৫
১০ ইউনিটের উৎপাদন ব্যয় ২০০ টাকা। প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত টাকা হলে বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা হবে?
Correct Answer:
খ: ২৫
বিক্রয়মূল্য ৪০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৩১০ টাকা পরিচালক ব্যয় ৬০ টাকা হলে মোট লাভ কত টাকা হবে?
Correct Answer:
খ: ৯০
কোনটি প্রকৃত হিসাব?
Correct Answer:
ক: ভাড়া হিসাব
Explanation:
কোনটি প্রকৃত হিসাব? সঠিক উত্তর ভাড়া হিসাব সম্পত্তি,দায়,মালিকানাস্বত্ব হলো প্রকৃত হিসাব। তাই ভাড়া হিসাব বাদে সবগুলোই প্রকৃত হিসাব।
কোনটি অস্থায়ী হিসাব?
Correct Answer:
ঘ: ভাড়া হিসাব
বিবিধ দেনাদার ১০,০০০ টাকা, কু-ঋণ ৫,০০০ টাকা, পুরাতন কুঋণ সঞ্চিতি ৭,৫০০ টাকা, নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি ৯,৫০০ টাকা হলে, অনাদায়ী দেনার পরিমাণ কত টাকা?
Correct Answer:
গ: ৭,০০০
কোন লেনদেনটি ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কমিয়ে দেয়?
Correct Answer:
খ: চেকের অর্থ আদায়
মোট এবং স্থায়ী সম্পদের অনুপাত ৮:৬। মোট সম্পদের উপর চলতি সম্পদের শতাংশ কত?:
Correct Answer:
ক: ২৫%
কন্ট্রিবিউশন মার্জিন (C), মোট বিক্রয় আয় (T), পরিবর্তনশীল ব্যয় (V), মুনাফা (π), স্থায়ী ব্যয় (F), ক্ষতি (L) ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত (R)'র ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয়?
Correct Answer:
খ: C = π - F
বিক্রিত পণ্যের ব্যয়-
Correct Answer:
খ: প্রারম্ভিক মজুত + ক্রয় – সমাপনী মজুত
অনুপার্জিত আয়ের সমন্বয় করা না হলে
Correct Answer:
খ: দায় বেশি দেখাবে
পরিচালনগত নগদপ্রবাহ নির্ণয়ে কোনটি নীট মুনাফার সাথে যোগ করতে হয়?
Correct Answer:
খ: অবচয়
৩০% কর হারে একটি কর বছরে কর-পরবর্তী আয় ৩৫০ হাজার টাকা হলে কর-পূর্ববর্তী আয় এবং কর যথাক্রমে কত হাজার টাকা?
Correct Answer:
গ: ৫০০ এবং ১৫০
৫,০০০ টাকা ভগ্নাবশের মূল্যমানের এবং ১০ বছর আয়ুকাল (সরলরৈখিক পদ্ধতিতে অবচয় একটি মেশিন ২৫,০০০ টাকায় ক্রয় করে ৫ বছর পরে ১৫,০০০ টাকায় বিক্রয় করা হলে-
Correct Answer:
ঘ: লাভ ক্ষতি কোনটিই হবে না।
বোনাস শেয়ার ইস্যু করা হলে-
Correct Answer:
খ: মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকবে