চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (B Unit) MCQs
Showing 50 questions (Total: 2142)
শেখ হাসিনার জীবন ভিত্তিক ‘হাসিনাঃ এ ডটার্স টেল’ কোন ধরণের শিল্পকর্ম?
Correct Answer:
ঘ: ডকুড্রামা
Explanation:
শেখ হাসিনার জীবন ভিত্তিক ‘হাসিনাঃ এ ডটার্স টেল’ কোন ধরণের শিল্পকর্ম? সঠিক উত্তর ডকুড্রামা শেখ হাসিনা জীবনভিত্তিক 'হাসিনা: এ ডটাস টেল' হচ্ছে- ডকুড্রামা। * এটি বাংলা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র (দৈর্ঘ্য ৭০ মিনিট)।• পরিচালক- রেজাউর রহমান খান পিপলু।• ট্রেলারটির ধারা বর্ণনা করেছেন- শেখ রেহানা।• নির্মাতা প্রতিষ্ঠান- গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ডইনফরমেশন (সিআরআই) ও অ্যাপল বক্স ফিলাস ।চিত্রগ্রাহক- সাদিক আহমেদ।
একুশের প্রথম কবিতার রচয়িতা কে?
Correct Answer:
খ: মাহবুব আলম চৌধুরী
Explanation:
একুশের প্রথম কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর মাহবুব আলম চৌধুরী একুশের প্রথম কবিতার রচয়িতা- মাহবুব আলম চৌধুরী। • মাহবুব আলম চৌধুরী একজন কবি, সাংবাদিক এবং ভাষা সৈনিক।• ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা- কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।"• ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারী ১৭ পৃষ্ঠার একটি বইতে এই কবিতা ছাপা হয়।
পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন কে? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার, পাল বংশের ২য় রাজা ধর্মপাল নির্মাণ করেন।নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহার।৮ম-৯ম শতকের দিকে এ বিহার নির্মাণ হয়। = স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন-১৮৭৯ খ্রিস্টাব্দে।ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে ১৯৮৫ খ্রিস্টাব্দে।
রাজ কলিঙ্গ কোন ধর্মের অনুসারী ছিলেন?
Correct Answer:
ক: বৌদ্ধধর্ম
Explanation:
রাজ কলিঙ্গ কোন ধর্মের অনুসারী ছিলেন? সঠিক উত্তর বৌদ্ধধর্ম রাজা কলিঙ্গ 'বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।• তার রাজত্বকাল (৯০-১০০ খ্রিস্টাব্দ)।• তিনি একজন কৃষাণ সম্রাট ছিলেন। • রাজা কলিঙ্গের রাজ্যের রাজধানী ছিল- পুরুষপুর, কপিশা ও মধুরা।* রাজা কলিঙ্গ সামরিক, রাজনৈতিক, আধ্যাত্মিক কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন।
২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন কে?
Correct Answer:
খ: অ্যান্থনিও গ্রিজম্যান
Explanation:
২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর অ্যান্থনিও গ্রিজম্যান ২০১৮ সালে ২১ তম বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ রাশিয়া।মোট ৩২ টি দল এতে অংশ নেয় এবং ১২টি ভ্যেনুতে খেলা অনুষ্ঠিত হয়।এতে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স এবং রানার আপ ক্রোয়েশিয়া।
আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?
Correct Answer:
খ: ১৮ ডিসেম্বর
Explanation:
আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ? সঠিক উত্তর ১৮ ডিসেম্বর ১৯ ফেব্রুয়ারি বিশ্ব শিক্ষক দিবস১৭ এপ্রিল মুজিবনগর দিবস১৭ মার্চ জাতীয় শিশু দিবস১ মে শ্রমিক দিবস২ মার্চ পতাকা দিবস৮ সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস৮মার্চ বিশ্ব নারী দিবস ২০ নভেম্বর সার্বজনীন শিশু দিবস
কোন সালকে ভিত্তি শরে হিজরী সাল গণনা শুরু হয়?
Correct Answer:
ক: ৬২২ খ্রি.
Explanation:
কোন সালকে ভিত্তি শরে হিজরী সাল গণনা শুরু হয়? সঠিক উত্তর ৬২২ খ্রি. হিজরী সন হলো ইসলামী চন্দ্র পত্রিকা ব্যবহার করে বছর গণনা ।* হযরত মুহাম্মাদ (সাঃ) ৬২২ সালে মক্কা থেকে মদিনায় হিজরত করলেতখন থেকে এ হিজরি সাল গণনা শুরু হয়।• পরবর্তীতে আরবরা এই হিজরতে সময় থেকে হিজরি সাল গণনা শুরু করেনআনুষ্ঠানিকভাবে ৬৩৯ খ্রিস্টাব্দ থেকে হিজরি সন চালু হয়ে থাকে।
২০১৯ সালে কোন শহরকে ‘OIC city of Tourism’ হিসেবে ঘোষণা করা হয়?
Correct Answer:
ঘ: ঢাকা
Explanation:
২০১৯ সালে কোন শহরকে ‘OIC city of Tourism’ হিসেবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর ঢাকা ২০১৯ সালে ঢাকা শহরকে OIC City of Tourism হিসেবে ঘোষণাকরা হয়। OIC - Organization of Islamic Cooperation..OIC প্রতিষ্ঠিত হয়- ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে।OIC সদর দপ্তর- জেদ্দা, সৌদি আরব।OIC লক্ষ্য ও উদ্দেশ্য- ৭টি। ওআইসির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়- মরক্কোর রাজধানী রাবাতে।ওআইসির দাপ্তরিক ভাষা - আরবি, ইংরেজি, ফরাসি।
অভিন্ন ইউরো মুদ্রার চালু করার ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৯২
Explanation:
অভিন্ন ইউরো মুদ্রার চালু করার ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯২ ম্যাসট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত ইউরোপীয় ইউনিয়নের ১২ টি দেশ কর্তৃক ১৯৯২ সালে।• ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো* ইউরো মুদ্রার জনক- কানাডার রবার্ট মুন্ডেল।• অভিন্ন ইউরো মুদ্রা চালু করে। ১৯৯৯ সালের ১ জানুয়ারি।
It can be inferred from the passage that the term “foggy Bottom” in the third paragraph fefers to a section of Washington, D.C. that
Correct Answer:
B: Used to be mostly swampland
Explanation:
It can be inferred from the passage that the term “foggy Bottom” in the third paragraph fefers to a section of Washington, D.C. that Correct Answer Used to be mostly swampland passage এর 3nd para এর 2nd লাইনের শেষাংশে বলাহয়েছে- এটি সব সময় Swampland ছিল।
জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের সময়সীমা কত সালে পর্যন্ত?
Correct Answer:
খ: ২০৩০
Explanation:
জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের সময়সীমা কত সালে পর্যন্ত? সঠিক উত্তর ২০৩০ ২০০০-২০১৫ মেয়াদে MDGg বাস্তবায়নের পর ২০১৫ সালে ২০১৬-২০০০ মেয়াদে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হিসেবে SDGs গ্রহণ করে।এতে ১৭টি লক্ষ্য মাত্রার আওতায় ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা বিদ্যমান ।
সম্প্রতি ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন নেতা?
Correct Answer:
খ: শেখ হাসিনা
Explanation:
সম্প্রতি ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন নেতা? সঠিক উত্তর শেখ হাসিনা সম্প্রতিক 'ভ্যাকসিন হিরো' পুরস্কারে ভূষিত হয়েছেন- শেখ হাসিনা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফ্যল্যের জন্য 'ভ্যাকসিন হিরো' সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানী ভাষায় অনুবাদকের নাম কি?
Correct Answer:
ক: কাজুহিরো ওয়াতানাবে
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ জাপানী ভাষায় অনুবাদকের নাম কি? সঠিক উত্তর কাজুহিরো ওয়াতানাবে 'অসমাপ্ত আত্মজীবনী' শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন ।ইংরেজি নাম- The Unfinished Memories• বইটির প্রকাশকাল ১৮ জুন, ২০১২ সালে।* বইটি ইংরেজি, উর্দু, জাপানি, চা, আরবি, ফারসি, হিন্দি, তুর্কি,নেপালি, স্পেনীয়, অসমীয়, ইতালীয়, মালয়, কোরীয়, রুশ, মারাঠি ওসর্বশেষ গ্রীক ভাষায় অনুবাদ প্রকাশিত হয়েছে।" জাপানি ভাষায় অনুবাদ করেন- কাজুহিরো ওয়াতানাবে।ইংরেজি ভাষায় বইটির অনুবাদক- ড. ফকরুল আলম।বইটির ভূমিকা লিখেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।" বইটি সম্পাদনা করেন- শামসুজ্জামান খান। বইটির প্রচ্ছদ শিল্পী- সমর মজুমদার।
২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী?
Correct Answer:
খ: আবি আহমেদ আলি
Explanation:
২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী? সঠিক উত্তর আবি আহমেদ আলি নোবেল পুরস্কার দেওয়া হয়- ১৯০১ সাল থেকে। - মোট ৬টি ক্যাটাগরিতে নোবেল দেওয়া হয়।২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী- আবি আহমেদ আলি।আবি আহমেদ আলি ইথিওপিয়ার ১৫তম প্রধানমন্ত্রী।
পৃথিবীর কোন শহরকে স্বর্ণনগরী বলা হয়?
Correct Answer:
গ: জোহানেসবার্গ
Explanation:
পৃথিবীর কোন শহরকে স্বর্ণনগরী বলা হয়? সঠিক উত্তর জোহানেসবার্গ ভূ-স্বর্গ- কাশ্মিরনিষিদ্ধ নগরী তিব্বতমুক্তার দ্বীপ- বাহরাইনসাদা হাতির দেশ- থাইল্যান্ড ইউরোপের ককপিট - বেলজিয়ামআগুনের দেশ- আইসল্যান্ডমুক্তার দেশ- কিউবানীরব শহর- রোম প্রাচ্যের ভেনিস- ব্যাংকক
কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: রাখালী
Explanation:
কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাখালী কবি জসীমউদ্দীনের জন্ম ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলারতাম্বুলখানা গ্রামে।তিনি পল্লীকবি নামেই পরিচিত।- প্রথম কাব্যগ্রন্থ- রাখালী (১৯২৭ খ্রিস্টাব্দে)।= তার অন্যান্য কাব্যগ্রন্থ- নকশি কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না ।= নকশি কাঁথার মাঠ বহু ভাষায় অনুদিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য । নকশী কাঁথার মাঠ গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন- E MMilford. ইংরেজি নাম- “ Field of the Embroidered Quilt”.* তার কবিতা সমূহ- রাখাল ছেলে, কবর, পল্লী জননী। = শিশুতোষ কাব্যগ্রন্থ- এক পয়সার বাঁশি।তার রচিত উপন্যাস ১টি বোবা কাহিনী।- মৃত্যু- ১৩ মার্চ, ১৯৭৬ সালে
Wind and rain (a) continually hid against the surface (b) of the earth, broken © large rocks into smaller and smaller (d) particles.
Correct Answer:
C: broken
Explanation:
Wind and rain (a) continually hid against the surface (b) of the earth, broken © large rocks into smaller and smaller (d) particles. Correct Answer broken broken এর স্থলে breaking হবে। কারন simple sentenceএকটিমাত্র finite verb থাকে।
২০১৯ সালে ‘ম্যানবুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ লাভ করেন?
Correct Answer:
খ: জোখা আলহারথি
Explanation:
২০১৯ সালে ‘ম্যানবুকার ইন্টারন্যাশনাল প্রাইজ’ লাভ করেন? সঠিক উত্তর জোখা আলহারথি ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল' পুরস্কারটি দেওয়া হয় ইংরেজি ভাষায় লেখাসেরা উপন্যাসের জন্য।= প্রথম আরব নারী হিসাবে ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারলাভ করেন- জোখা আরহারথি।
Veto কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ল্যাটিন
Explanation:
Veto কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ল্যাটিন Veto ( ভেটো) ল্যাটিন ভাষার শব্দ। যার অর্থ- আমি মানি না ।• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ যে কোন বিলের বিপক্ষে ভেটো দিলে সে আইন বাতিল হয়ে যায়।
In line 7, The phrase “Charged with” could best be replaced by which of the following?
Correct Answer:
C: given the responsibility of
Explanation:
In line 7, The phrase “Charged with” could best be replaced by which of the following? Correct Answer given the responsibility of Accused of শাস্তি পাওয়া / দোষী সাব্যস্ত হওয়াgiven the responsibility of দায়িত্ব দেয়াAsked to pay for পরিশোধ করতে বলাAttacked with আক্রমণের স্বীকার হওয়া
ঐতিহাসিক ‘রোজগার্ডেন’ ঢাকার কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: টিকাটুলি
Explanation:
ঐতিহাসিক ‘রোজগার্ডেন’ ঢাকার কোথায় অবস্থিত? সঠিক উত্তর টিকাটুলি রোজ গার্ডেন প্রাসাদ মূলত রোজ গার্ডেন নামে পরিচিত যা একটি ঐতিহাসিক প্রাচীন ভবন ।- বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবেবাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত করে।= ১৯৩১ সালে ঋষিবেশ রোডের পাশে ঢাকার টিকাটুলিতে এটি নির্মিত হয়এবং এর বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় একে রোজ গার্ডেন বলে ।- দেশী বিদেশী পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান।
‘Interventions: A life in war and peace’ শীর্ষক আত্মজীবনী কার লেখা?
Correct Answer:
ঘ: কফি আনান
Explanation:
‘Interventions: A life in war and peace’ শীর্ষক আত্মজীবনী কার লেখা? সঠিক উত্তর কফি আনান কফি আনান জন্ম সূত্রে ঘানার নাগরিক।- জন্মগ্রহণ করেন- ৮ এপ্রিল, ১৯৩৮ এবং মৃত্যুবরণ করেন- ১৮ আগস্ট,২০১৮ সালে- ১৯৯৭-২০০৬ মেয়াদে তিনি জাতিসংঘের ৭ম মহাসচিব হিসেবে দায়িত্বপালন করেন।২০০১ সালে তিনি শান্তিতে নোবেল লাভ করেন।= তিনি Interventions: A Life in war and Peace এ রুয়ান্ডারগণহত্যা সম্পর্কে সচেতেন বাড়ানোর কথা উল্লেখ করেন ।
ইনডেমনিটি বলতে কি বুঝায়?
Correct Answer:
ক: দায়মুক্তি
Explanation:
ইনডেমনিটি বলতে কি বুঝায়? সঠিক উত্তর দায়মুক্তি ইমডেমনিটি হলো দায়মুক্তি অধ্যাদেশ।১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের সকলকে হত্যা করা হয়। " পরবর্তী সময়ে ১৯৭৫ সালে ২৬ শে সেপ্টেম্বর রাষ্ট্রপতি খন্দকারমোশতাক আহমেদ 'ইনডেমনিটি' আদেশ জারির মাধ্যমে ঐ হত্যাকান্ডেরসাথে জড়িত সকলকে দায়মুক্ত করা হয়।
বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল কোনটি?
Correct Answer:
গ: আমাজন ফরেষ্ট
Explanation:
বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল কোনটি? সঠিক উত্তর আমাজন ফরেষ্ট পৃথিবীর সর্ববৃহৎ বন আমাজন । আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস ।- দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে এ বন অবস্থিত। এই বনের উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য পৃথিবীর দ্বিতীয় কোথাও নেই ।- আমাজন ফরেস্টের আয়তন- ৭০ লাখ বর্গ কিলোমিটার।
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এর প্রথম বাণিজ্যিক সম্প্রচার কবে উদ্বোধন করা হয়?
Correct Answer:
খ: ২ অক্টোবর ২০১৯
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ এর প্রথম বাণিজ্যিক সম্প্রচার কবে উদ্বোধন করা হয়? সঠিক উত্তর ২ অক্টোবর ২০১৯ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'।এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের স্পেস সেন্টার রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়।"বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' এর আয়ুষ্কাল ১৫ বছর।বাংলাদেশ ৫৭ তম দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি?
Correct Answer:
ক: স্টপ জেনোসাইড
Explanation:
জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর স্টপ জেনোসাইড জহির রায়হানের জন্ম- ১৯ আগস্ট ১৯৩৫ সালে এবং মৃত্যু ১৯৭২ সালে । তিনি একজন চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার।তার পরিচালিত চলচ্চিত্র সমূহ- জীবন থেকে নেওয়া, স্টপ জেনোসাইড, কখনো আসিনি (প্রথম চলচ্চিত্র), কাঁচের দেয়াল, বেহুলা, সঙ্গম, আনোয়ারা।তার প্রথম উপন্যাস- শেষ বিকেলের মেয়ে (১৯৬০)।তার অন্যতম উপন্যাস- হাজার বছর ধরে, আরেক ফাল্গুন।
নিচের কোন পাঁচটি বর্ণ সমষ্টি দিয়ে ইংরেজি ভাষার একটি শব্দ তৈরিহয়?
Correct Answer:
খ: RNIGD
Explanation:
নিচের কোন পাঁচটি বর্ণ সমষ্টি দিয়ে ইংরেজি ভাষার একটি শব্দ তৈরিহয়? সঠিক উত্তর RNIGD RNIGD এর পাঁচটি বর্ণ সমষ্টি দিয়ে ইংরেজি- Grind শব্দ হয়। Grind অর্থ- চূর্ণ বা গুঁড়া করা।
মৃতের মতো অবস্থা-
Correct Answer:
ক: মুমূর্ষু
ভূদেব বাবু কে?
Correct Answer:
ক: বাংলার নবজাগরণের পথিকৃৎ
Explanation:
ভূদেব বাবু কে? সঠিক উত্তর বাংলার নবজাগরণের পথিকৃৎ ভূদেব মুখোপাধ্যায় ছিলেন ঊনবিংশ শতকে বাংলা গদ্য সাহিত্যের একজন স্মরণীয় ব্যক্তি। যাঁর একদিকে ছিল 'খ্রীস্ট' ধর্মানুরাগ এবং অন্যদিকে ছিল পরিশোধিত 'ব্রাহ্ম' ভাবনার প্রকাশ। জন্মঃ ভূদেব মুখোপাধ্যায় ১৮২৭ খ্রীস্টাব্দের ২২শে ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন হুগলীর নতিবপুর গ্রামে প্রসিদ্ধ পন্ডিত বংশে।
ব্যঞ্জনবর্ণের পূর্ণ মাত্রা আছে কয়টি?
Correct Answer:
ক: ২৬
Explanation:
ব্যঞ্জনবর্ণের পূর্ণ মাত্রা আছে কয়টি? সঠিক উত্তর ২৬ ভাষার মূল উপাদান ধ্বনি আর এই ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ।বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯ টি।মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকারঃ১. মাত্রাহীন বর্ণ ১০ টি (এ,ঐ,ও,ঔ- স্বরবর্ণ ৪ টি) এবং (ঙ,ঞ,ৎ,ং, ঃ, ঁঁ- ব্যঞ্জনবর্ণ ৬ টি)২. অর্ধমাত্রার বর্ণ ৮ টি (ঋ- স্বরবর্ণ ১ টি) এবং (খ,গ,ণ,থ,ধ,প,শ- ব্যঞ্জনবর্ণ ৭ টি)৩. পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি (স্বরবর্ণ ৬ টি + ব্যঞ্জনবর্ণ ২৬ টি)।যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ — ঐ (অ+ই), ঔ (অ+উ)
ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল, কি লজ্জা"। কার উক্তি?
Correct Answer:
গ: উমিচাঁদ
আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে, যে-কোনো মুহূর্তে মৃত্যুর শাস্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি।” উক্তিটি কোন গল্প থেকে নেয়া হয়েছে?
Correct Answer:
খ: বায়ান্নোর দিনগুলো
বিদ্রোহী" কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
ক: বিজলী
আজ আমরা সবই সন্দেহ-দোলায় দুলছি। কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না?" উক্তিটি কার?
Correct Answer:
গ: মীরজাফর
নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার নূরলদীন কে?
Correct Answer:
ঘ: কৃষক নেতা
শামসুর রাহমানের জন্ম ও মৃত্যু সাল কত
Correct Answer:
গ: ১৯২৯-২০০৬
আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে"এটা কার উক্তি?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Supplementary এর পারিভাষিক অর্থ
Correct Answer:
খ: সম্পূরক
২১ শে ফেব্রুয়ারির কত দিন পর বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার আসে।
Correct Answer:
গ: ৬ দিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
Correct Answer:
ক: ২৭শে ফেব্রুয়ারি
হরিশ ছুটিতে কোথায় গিয়েছিল?
Correct Answer:
ঘ: কলকাতায়
রেইনকোট প্রবন্ধে "জেনারেল মনসুন" বলতে কী নির্দেশ করে?
Correct Answer:
গ: বর্ষাকাল
"মনীষা” শব্দের সন্ধি বিচ্ছেদ :
Correct Answer:
ক: মনস্+ঈসা
পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কীসের মতো?
Correct Answer:
খ: বিভক্তির মতো
ভালোবাসা দিলে মা মরে যায়" উক্তিটি কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
Correct Answer:
খ: আমি কিংবদন্তির কথা বলছি
বঙ্গবন্ধু কত সালের নির্বাচনে worker incharge ছিলেন
Correct Answer:
ক: ১৯৪৬
ভিন্নার্থক শব্দযুগল নয় কোনটি?
Correct Answer:
ঘ: দিবাকর-বিভাবসু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি-
Correct Answer:
ক: অসমাপ্ত আত্মজীবনী
মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম ভারতের কোন কলেজে পড়াশোনা করেন?
Correct Answer:
ক: হিন্দু কলেজ
“কোলাকুলি” কোন ধরনের সমাস ?
Correct Answer:
ক: বাতিহার বহুব্রীহি