জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) MCQs

Showing 50 questions (Total: 1647)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #251

পার্কের সব গাছেই পুষ্পিত গাছ। পার্কের কিছু শ্বেতকাঞ্চন গাছ আছে। পার্কের সব শ্বেতকাঞ্চন গাছটি পুষ্পিত গাছ। যদি প্রথম দুটি বাক্য সত্য হয়, তবে তৃতীয় বাক্যটি হবে-

ক: সত্য
খ: মিথ্যা
গ: অনিশ্চিত
ঘ: অনির্ণেয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #252

মেঘদ্বীপের পকেটে ২টি লাল, ৩টি নীল, ৪টি সবুজ মার্বেল আছে। নিশ্চিতভাবে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল পেতে হলে তাকে কমপক্ষে কতগুলো মার্বেল পকেট থেকে বের করতে হবে?

ক: ৩টি
খ: ৭টি
গ: ৮টি
ঘ: ৯টি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #253

১২ হচ্ছে একটি সংখ্যার ২৪% তাহলে একই সংখ্যা ৮০% কত হবে?

ক: ১৬
খ: ২০
গ: ৩০
ঘ: ৪০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #254

কিছু কৃত্রিম শব্দের অর্থ এরকম- hapllesh এর অর্থ cloudburst. srenchoch এর অর্থ pinball. resbosrench এর অর্থ ninepin. তবে, কোন শব্দটির অর্থ "Cloud nine"?

ক: leshsrench
খ: ochhaple
গ: haploch
ঘ: haplresbo
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #255

নিচের বিবরণ থেকে কোন সিদ্ধান্তটি নিঃসৃত হয়? বিবরণ: কিছু আত্মোৎসর্গ করা মানুষই পুণ্যবান। সব সমাজকর্মী পুণ্যবান। সিদ্ধান্ত ১. কিছু আত্মোৎসর্গ করা মানুষ সমাজকর্মী। সিদ্ধান্ত ২. কিছু সমাজকর্মী হলেন আত্মোৎসর্গ করা মানুষ।

ক: কেবল সিদ্ধান্ত ১ নি:সৃত হয়।
খ: কেবল সিদ্ধান্ত ২ নি:সৃত হয়
গ: উভয় সিদ্ধান্তই নি:সৃত হয়
ঘ: কোনো সিদ্ধান্তই নি:সৃত হয় না
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #256

'এরিনা মঞ্চ হলো-

ক: এক দিক থেকে খোলা
খ: দুই দিক থেকে খোলা
গ: তিন দিক থেকে খোলা
ঘ: চার দিক থেকে খোলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #257

'মূকাভিনয়' হলো-

ক: বাকপ্রতিবন্ধীর অভিনয় করা
খ: বাকপ্রতিবন্ধীদের নিয়ে বিশেষ নাটক
গ: বাকপ্রতিবন্ধীর জন্য বিশেষ নাটক
ঘ: বিশেষ কৌশলের আঙ্গিকাভিনয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #258

কোন্ প্রযোজনাটি 'নাগরিক নাট্য সম্প্রদায়'- এর নাম?

ক: রক্তকরবী
খ: দর্পণ
গ: চাকা
ঘ: বিসর্জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #259

নিম্নের কে অভিনেতা?

ক: মোহাম্মদ কিবরিয়া
খ: মোহাম্মদ জাকারিয়া
গ: মোহাম্মদ আব্দুল কাইয়ুম
ঘ: মোহাম্মদ ইসমাইল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #260

'কুশান গান' হলো-

ক: রাধাকৃষ্ণ বিষয়ক লোকায়ত নাট্য
খ: মানব-মানবীর প্রেম বিষয়ক লোকায়ত পালা
গ: মনসা বিষয়ক ভক্তিমূলক লোকায়ত নাট্য
ঘ: রাম-সীতা বিষয়ক লোকায়ত নাট্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #261

'ছইয়াল' হলো-

ক: যারা নৌকার ছইয়ের উপর বসে
খ: যারা গাছ কাটে
গ: যারা নৌকা বানায়
ঘ: যারা বাঁশ খড় দিয়ে ঘর বানায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #262

'গাজন' কি?

ক: একটি গাছের রস বিশেষ
খ: গল্পগুজব করা
গ: চৈত্রশেষে শিবের উৎসব
ঘ: বসন্তকালের উৎসব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #263

'দি লাস্ট সাপার' চিত্র কর্মটি কার?

ক: লিয়োনার্দো ভিঞ্চি
খ: সালভাদর ডালি
গ: মাইকেল এঞ্জেলো
ঘ: হেনরি মূর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #264

সেলিম আল দীনের নাটিক নয়-

ক: কীত্তনখোলা
খ: চাকা
গ: নিমজ্জন
ঘ: ওরা কদম আলী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #265

ওস্তাদ আল্লারাখা ছিলেন-

ক: কণ্ঠ শিল্পী
খ: সেতার শিল্পী
গ: সরোদ শিল্পী
ঘ: তবলা শিল্পী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #266

মুনীর চৌধুরীর পৈত্রিক নিবাস-

ক: মানিকগঞ্জ
খ: ফেনী
গ: কুমিল্লা
ঘ: নোয়াখালী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #267

'চেরি অরচ্যার্ড, নাটকের রচয়িতা-

ক: আন্তন শেখভ
খ: আর্থার মিলার
গ: ম্যাক্সিম গোর্কি
ঘ: লিও তলস্তয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #268

'বিজু' কোন নৃগোষ্ঠীর উৎসব অনুষ্ঠান-

ক: সাওতাল
খ: মান্দাই
গ: রাখাইন
ঘ: চাকমা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #269

কোনটি সফোক্লিস এর নাটক নয়-

ক: ইডিপাস
খ: আন্তেগোনে
গ: ইলেকট্রা
ঘ: ফস্টাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #270

' ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাইয়া রে'- কি জাতীয় গান?

ক: ভাওয়াইয়া
খ: ভাটিয়ালি
গ: মুর্শিদি
ঘ: লালনগীতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #271

লালন শাহ- এর গান নয় কোনটি?

ক: জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা
খ: সব লোক কয় লালন কি জাত সংসারে
গ: লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা না আমার
ঘ: আমি অপার হয়ে বসে আছি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #272

বায়ু পূরণে বেজে ওঠা যন্ত্র কোনটি?

ক: ঢোল
খ: সানাই
গ: সাঁঝ
ঘ: তবলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #273

একটি শর্ট মিলিয়ে যেতে যেতে পরের শটের উদ্ভাস হয়ে গেলে মুহূর্তের দৃশ্যের পরিবর্তনকে বলে-

ক: ডিজিটাল স্পেশাল ইফেক্ট
খ: ইনসার্ট
গ: ডিপ ফোকাস
ঘ: ডিজলভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #274

সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক-

ক: সুপ্রিম কোর্ট
খ: জাতীয় সংসদ
গ: আইন মন্ত্রণালয়
ঘ: হাইকোর্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #275

বেদুইনদের পক্ষে ......... থাকা অসম্ভব।

ক: মরুভূমিতে
খ: বাড়িতে
গ: তাঁবুতে
ঘ: নৌকায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #276

কোনটি ভাসের নাটক নয়-

ক: মধ্যম ব্যায়োগ
খ: ঊরুভঙ্গম
গ: প্রতিমা নাটক
ঘ: অভিজ্ঞান শকুন্তলম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #277

জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতি দিক থেকে যতই বৈষম্য করা হোক না কেন বিশ্বমানব মিলে একটি অভিন্ন পরিবার এবং সকল মানুষ এই পরিবারে সদস্য। বিশ্বমানব পরিবারের সদস্য হিসেবে সকল মানুষই অভিন্ন অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই অনুচ্ছেদে যে বিষয়টির উপর গুরুত্ব দেয়া হয়েছে তা হল-

ক: মানব সভ্যতা
খ: মানবাধিকার
গ: অপসংস্কৃতি
ঘ: নৈতিকতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #278

বিশেষ ক্রমানুসারে সাজানো ১৩, ১৭, ২৫, ৪১ ........ এর পরবর্তী সংখ্যা কত?

ক: ৫০
খ: ৬২
গ: ৬
ঘ: ৭৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #279

পরাগরেণু সৃষ্টি প্রধান কাজ-

ক: কার্পেলের
খ: স্ত্রীস্তবকের
গ: ওভারির
ঘ: পুংস্তবকের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #280

' আমি জানতাম তুমি আসবে। আমার প্রতীক্ষা ব্যর্থ হতে পারে না।' এই কথা কে বলেছে?' রক্তাক্ত প্রান্তর' নাটকে?

ক: জোহরা
খ: আহমদ শাহ্‌ আবদালী
গ: ইব্রাহিম কার্দি
ঘ: আতা খাঁ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #281

মানব দেহের অস্থিসন্ধি থাকে-

ক: ৩ প্রকার
খ: ৪ প্রকার
গ: ২ প্রকার
ঘ: ৫ প্রকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #282

গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি রয়েছে-

ক: সোনারগাঁয়ে
খ: গৌড়ে
গ: বগুড়ায়
ঘ: পাণ্ডুয়ায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #283

নিচের কোন প্রত্নস্থানটি গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত নয়?

ক: কপিলাবস্তু
খ: সারনাথ
গ: সহাবলীপুরম
ঘ: শ্রাবস্তী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #284

মন্দোদরী চরিত্রটি পআওআওয়া যায়-

ক: গীতায়
খ: মহাভারতে
গ: চন্ডীতে
ঘ: রামায়ণে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #285

'বৎস'- এর রাজধানী ছিল,

ক: কৌশাম্বী
খ: পাটালীপুত্র
গ: কুশিনগর
ঘ: রাজপুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #286

ফঁসোয়া বার্নিয়ের বাংলায় এসেছিলেন-

ক: ১৫শ ম- ১৬সজ শতকে
খ: ১৬শ- ১৭শ শতকে
গ: ১৭শ- ১৮শ শতকে
ঘ: ১৮শ- ১৯শ শতকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #287

পদ্মা: ইলিশ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

ক: সমাজ : মানুষ
খ: রাষ্ট্র : নাগরিক
গ: জিলা : ইউনিয়ন
ঘ: মৌচাল : মৌমাছি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #288

মেসোপটেমিয়দের বৈশিষ্ট্য নয় কোনটি?

ক: তারা ছিল অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবনশীল ও প্রভাবশালী জনগোষ্ঠী
খ: তারা ছিল উৎকৃষ্ট চিন্তাবিদ
গ: তাদের শাসকগোষ্ঠী ছিল যুদ্ধবাজ
ঘ: তারা শিল্পকলায় ছিল অতীব পারদর্শী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #289

মধ্যযুগে বাংলায় সরকারি ভাষা ছিল-

ক: সংস্কৃত
খ: আরবি
গ: ফারসি
ঘ: বাংলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #290

সুভাষিতরত্নকোষ সংকলন করেন-

ক: ধোয়ি
খ: চরর
গ: বিদ্যাকর
ঘ: শ্রীধরদাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #291

অনুচ্ছেদে উল্লেখিত মেসোপটেমিয়া শব্দটি-

ক: একটি প্রাচীন স্থানের নাম
খ: একটি প্রাচীন অঞ্চলের নাম
গ: একটি প্রাচীন জনগোষ্ঠীর নাম
ঘ: একটি প্রাচীন সভ্যতার নাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #292

History বেগান- বলতে বোঝানো হয়েছে-

ক: ইতিহাসের শুরু
খ: লিখিত বিবরণ প্রাপ্তির সময়কে
গ: লিখন পদ্ধতির উদ্ভাবনকে
ঘ: নারীর কর্ম সম্পর্কে পণ্ডিতদের বোঝাপড়াকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #293

মেসোপটেমিয়দের অনাকর্ষণীয় গুণের উদাহরণ হলো-

ক: নির্দয় যুদ্ধবাদী শাসক
খ: রূঢ় ও হিংস্র ধরনের শিল্পকলা
গ: A ও B দুটোই
ঘ: কোনোটিই নয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #294

চিন্তার কোন কোন ক্ষেত্রে মেসোপটেমিয়দের অর্জন ছিল গুরুত্বপূর্ণ?

ক: ধর্মতত্ত্বে
খ: জ্যোতির্বিজ্ঞানে
গ: আইনশাস্ত্রে
ঘ: উপরের সবক্ষেত্রেই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #295

বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণি দেখা যায়?

ক: ময়মনসিংহ-শেরপুর
খ: সিলেট-হবিগঞ্জ
গ: পার্বত্য চট্টগ্রাম
ঘ: সীতাকুণ্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #296

একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থর চেয়ে ৭০ ফুট বেশি হয় এবং পরিসীমা ৫০০ ফুট হয় তবে এর প্রস্থ কত হবে?

ক: ৬০ ফুট
খ: ৭০ ফুট
গ: ৯০ ফুট
ঘ: ১০০ ফুট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #297

জোড়বাংলা মন্দির অবস্থিত-

ক: পাবনায়
খ: নেত্রকোনায়
গ: দিনাজপুরে
ঘ: রংপুরে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #298

'মানুষ মাত্রেই শিকড়ের সন্ধান করে'- এই বচনের গূঢ়ার্থ-

ক: মানুষ জন্মসূত্রেই অতীত জানতে আগ্রহী হয়
খ: মানুষ হয়ে ওঠার জন্য অতিত জানা অত্যাবশ্যক
গ: শিকড়ের সন্ধান মানুষকে নিরুৎসাহিত করে
ঘ: অতীত জানতে চাওয়ার নির্দিষ্ট ধরণ ও বাসনাকে প্রতিষ্ঠা করে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #299

ABC ত্রিভূজে AD হল A হতে BC বাহুর উপরে লম্ব। যদি AB= ১৩ সেমি, AD= ১২ সেমি ও AC= ১৫ সেমি হয়, তবে BC বাহুর দৈর্ঘ্য কতত?

ক: ১৪ সেমি
খ: ১৫ সেমি
গ: ১৬ সেমি
ঘ: ১২ সেমি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (C Unit) #300

সোমেশ্বরী নদী কোন জেলার ভিতর দিয়ে মেঘালয় হতে বাংলাদেশে প্রবেশ করেছে?

ক: নেত্রকোনা
খ: সিলেট
গ: রাজশাহী
ঘ: কুড়িগ্রাম