ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) MCQs
Showing 50 questions (Total: 2377)
বাংলাদেশে বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে?
Correct Answer:
ঘ: ৩
Explanation:
বাংলাদেশে বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে? সঠিক উত্তর ৩ বাংলাদেশে প্রচলিত দশ ধরনের নোট চালু আছে। ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০। বাংলাদেশে বর্তমানে তিন ধরণের সরকারি নোট প্রচলিত আছে। এগুলো হলো 1, 2 ও 5 টাকা নোট ।
বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কী বুঝানো হয়েছে?
Correct Answer:
ঘ: বাহত্তরের সংবিধানের মূলনীতিসমূহ
Explanation:
বাংলাদেশের জাতীয় প্রতীকে যে তারকাগুলো রয়েছে তা দিয়ে কী বুঝানো হয়েছে? সঠিক উত্তর বাহত্তরের সংবিধানের মূলনীতিসমূহ বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল ।জাতীয় প্রতীকের ডিজাইনার পটুয়া কামরুল হাসান।শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ।চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা।চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে ।পানি, ধান ও পাট প্রতীক দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক ।তারকাগুলো দ্বারা ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙক্ষা
সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর যে হাতিটি মারা যায় সেটার নাম কী?
Correct Answer:
ঘ: বঙ্গবাহাদুর
Explanation:
সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর যে হাতিটি মারা যায় সেটার নাম কী? সঠিক উত্তর বঙ্গবাহাদুর সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর যে হাতিটি মারা যায় সেটার নাম বঙ্গবাহাদুর
কাটার মাস্টার খ্যাতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে মোট কতটি উইকেট সংগ্রহ করেন?
Correct Answer:
ঘ: ১৩ উইকেট
Explanation:
কাটার মাস্টার খ্যাতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে মোট কতটি উইকেট সংগ্রহ করেন? সঠিক উত্তর ১৩ উইকেট কাটার মাস্টার খ্যাতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাঁর অভিষেক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে মোট ১৩ টি উইকেট উইকেট সংগ্রহ করেন।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলেন কতজন?
Correct Answer:
খ: ৩৫
Explanation:
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিলেন কতজন? সঠিক উত্তর ৩৫ বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন ৩৫ জন।আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ ৩৫জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল।১৯৬৮ সালের প্রথম ভাগে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে, শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান গং মামলা।
নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো কেন?
Correct Answer:
গ: পানামা পেপারস কেলেঙ্কারি
Explanation:
নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হলো কেন? সঠিক উত্তর পানামা পেপারস কেলেঙ্কারি নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হল পানামা পেপারস কেলেঙ্কারির কারণে।
স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম কি?
Correct Answer:
ঘ: পায়রা সমুদ্র বন্দর
Explanation:
স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম কি? সঠিক উত্তর পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের মোট সমুদ্রবন্দর ৩টি। দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা কার্যক্রম শুরু করে ২০১৬ সালে। এ সমুদ্র বন্দর পটুয়াখালীর কলাপাড়ায় রাবণাবাদ চ্যানেলে অবস্থিত। বাংলাদেশের প্রথম ও প্রধান সমুদ্রবন্দর (১৮৮৭) কর্ণফুলি নদীর তীরে অবস্থিত। দেশের ২য় সমুদ্রবন্দর মোংলা (১ ডিম্বের ১৯৫০), বাগেরহাট, পশুর নদীর তীরে অবস্থিত।
ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে?
Correct Answer:
গ: ১৬১০
Explanation:
ঢাকা বাংলার রাজধানী হয় কত সালে? সঠিক উত্তর ১৬১০ ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে।মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়।১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়।১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল?
Correct Answer:
খ: আবাই
Explanation:
১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদ আবুল বরকতের ডাক নাম কী ছিল? সঠিক উত্তর আবাই তার ডাক নাম আবাই। তার পিতার নাম শামসুদ্দিন ও মাতার নাম হাসিনা বেগম। বাবলা প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার শিক্ষাজীবন শুরু করেন। আবুল বরকতের প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় বাবলা বহড়া প্রাথমিক বিদ্যালয়ে।
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল?
Correct Answer:
খ: ছয়দফা : আমাদের বাঁচার দাবি
Explanation:
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কী ছিল? সঠিক উত্তর ছয়দফা : আমাদের বাঁচার দাবি ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা প্রস্তাব এবং দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি সংগৃহীত হয়। শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমদের ভূমিকা সংবলিত ছয় দফা কর্মসূচির একটি পুস্তিকা প্রকাশ করা হয়। যার নাম ছিল ছয় দফাঃ আমাদের বাঁচার দাবি।
কোন বাংলাদেশি প্রথমবারের মতো ২০১৬ রিও অলিম্পিক সরাসরি খেলার গৌরব অর্জন করেন?
Correct Answer:
ঘ: ছিদ্দিকুর রহমান
Explanation:
কোন বাংলাদেশি প্রথমবারের মতো ২০১৬ রিও অলিম্পিক সরাসরি খেলার গৌরব অর্জন করেন? সঠিক উত্তর ছিদ্দিকুর রহমান বাংলাদেশের স্বনামধন্য গলফ খেলোয়াড় বা গলফার সিদ্দিকুর রহমান। ২০১৬ রিও অলিম্পিকে তিনি প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন।
বাংলাদেশের মোট জনসংখ্যা কত অংশ হতদরিদ্র?
Correct Answer:
খ: ১২.৯
কোন স্থানকে ২০১৬-১৭ সালের জন্য সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে?
Correct Answer:
খ: মহাস্থানগড়
Explanation:
কোন স্থানকে ২০১৬-১৭ সালের জন্য সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীন জনপদ বগুড়ার মহাস্থানগড় সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল।
শহিদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম মুুক্তবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
Correct Answer:
খ: ক্র্যাক প্লাটুন
Explanation:
শহিদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম মুুক্তবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? সঠিক উত্তর ক্র্যাক প্লাটুন শহিদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম সেক্টর-২ এর অধীনে মেলাঘরে প্রশিক্ষণ গ্রহণ করেন। এই সেক্টরটির পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মোশাররফ ও রশিদ হায়দার। প্রশিক্ষণ শেষ করে তিনি ঢাকায় ফেরত আসেন এবং ক্র্যাক প্লাটুনে যোগ দেন। ক্র্যাক প্লাটুন হল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একটি সংগঠন।
১৯৭০ সালে জাতীয় নির্বাচনের আওয়ামী লীগ কতগুলি আসনে বিজয়ী হয়েছিল?
Correct Answer:
গ: ১৬৭
Explanation:
১৯৭০ সালে জাতীয় নির্বাচনের আওয়ামী লীগ কতগুলি আসনে বিজয়ী হয়েছিল? সঠিক উত্তর ১৬৭ পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর ১৯৭০।তবে কিছু আসনের নির্বাচন ১৭ জানুয়ারি ১৯৭১ এ অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত ৭ টি মহিলা আসন সহ মোট ১৬৭ টি আসন লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
'মনপুরা-৭০' কী?
Correct Answer:
ক: একটি চিত্রকর্ম
Explanation:
'মনপুরা-৭০' কী? সঠিক উত্তর একটি চিত্রকর্ম মনপুরা ৭০' শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে তৈরি হয় এটি। ৬ ফুট কাগজের স্ক্রল - এ অঙ্কন করেন এ অপূর্ব চিত্রকর্মটি। এ চিত্রে মানুষ ও গরু - ছাগলের মৃতদেহ একসাথে স্তূপাকার হয়ে রয়েছে।
ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সেন্টমার্টিনস দ্বীপের দক্ষিণে
Explanation:
ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? সঠিক উত্তর সেন্টমার্টিনস দ্বীপের দক্ষিণে ছেঁড়া দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু। দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন ১০০ থেকে ৫০০ বর্গমিটার আয়তনবিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে 'ছেঁড়াদিয়া' বা 'সিরাদিয়া' বলা হয়ে থাকে।
'বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: লাইবেরিয়া
Explanation:
'বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত? সঠিক উত্তর লাইবেরিয়া বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়। নির্মাণ করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।
জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত 'ঢাকেশ্বরী মন্দিরের' প্রতিষ্ঠাতা একজন রাজা তাঁর নাম কী?
Correct Answer:
গ: বল্লাল সেন
Explanation:
জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত 'ঢাকেশ্বরী মন্দিরের' প্রতিষ্ঠাতা একজন রাজা তাঁর নাম কী? সঠিক উত্তর বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় যে, সেন রাজবংশের রাজা বল্লাল সেন ১২শ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন।
কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
Correct Answer:
ঘ: সবকটি
Explanation:
কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর সবকটি ইউরোজোন ভুক্ত দেশইউরো অঞ্চলের অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবুর্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন নিয়ে গঠিত।
বাংলাদেশের সংবিধান রচনা কমিটি র একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
Correct Answer:
খ: বেগম রাজিয়া বানু
Explanation:
বাংলাদেশের সংবিধান রচনা কমিটি র একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? সঠিক উত্তর বেগম রাজিয়া বানু বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে 1972 সালের 11 এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন 12 অক্টোবর 1972। 4 নভেম্বর 1972 তা গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 এই সংবিধান কার্যকর হয়।
বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত ?
Correct Answer:
ক: ৬৭৬
Explanation:
বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত ? সঠিক উত্তর ৬৭৬ বর্তমানে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হল - ৬৭২ জন। বীরশ্রেষ্ঠ — ৭জন, বীর উত্তম — ৬৭জন, বীর বিক্রম — ১৭৪জন এবং বীর প্রতীক — ৪২৪জন। ৬ জুন ২০২১ইং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দন্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
আফ্রিকার কোন দেশটি দক্ষিণ আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক -এ পর্যবেক্ষক মর্যাদা ভোগ করেছে?
Correct Answer:
ক: মরিশাস
বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্ত কে?
Correct Answer:
গ: মার্শাল ম্যাকলুহান
Explanation:
বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্ত কে? সঠিক উত্তর মার্শাল ম্যাকলুহান মার্শাল ম্যাকলুহান প্রচারমাধ্যমের দিকে ঝুঁকে পড়েন। প্রচারমাধ্যমের মাধ্যমে সমাজের প্রভাব বিষয়ে তার সম্যক আগ্রহ ছিল। তাকে `বিশ্বগ্রাম ধারণার জনক বা প্রবর্তক' হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন-
Correct Answer:
ক: আন্তোনিও গুতেরেস
Explanation:
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন- সঠিক উত্তর আন্তোনিও গুতেরেস জাতিসংঘের ১৯৩টি সদস্যের কাছে ২০২২ সাল থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য গুতেরেসকে মহাসচিব হিসেবে নির্বাচিত করার জন্য সুপারিশ করা হয়েছে। আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন।
ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের বন্যার জন্য ফারাক্কা বাঁধকে দায়ী করেছেন?
Correct Answer:
খ: বিহারের মুখ্যমন্ত্রী
Explanation:
ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যের বন্যার জন্য ফারাক্কা বাঁধকে দায়ী করেছেন? সঠিক উত্তর বিহারের মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি প্রকট আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার দাবি তুলেছেন ভারতের বিহার রাজ্যের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী সঞ্জয় কুমার ঝা।
অলিভ পর্বতটি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: জেরুজালেম
Explanation:
অলিভ পর্বতটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেরুজালেম অলিভ পর্বতটি জেরুজালেমে অবস্থিত।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজের ভোট সংখ্যা -
Correct Answer:
খ: ৫৩৮
Explanation:
যুক্তরাষ্ট্রে নির্বাচনী কলেজের ভোট সংখ্যা - সঠিক উত্তর ৫৩৮ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে না হলেও ৫৩৮ (১০০ সিনেটর + ৪৩৫ রিপ্রেজেন্টেটিভ + ৩সদস্য ডিস্ট্রিস্ট অব কলাম্বিয়া) সদস্যের ইলেক্টোরাল কলেজের পছন্দের ওপর প্রেসিডেন্ট প্রার্থীর জয় - পরাজয়ের নির্ভর করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ৩ থেকে সর্বোচ্চ ৫৫ জন ইলেক্টোরাল প্রতিনিধি রয়েছে। কোনো প্রার্থীকে পেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭২ টি ভোট পেতে হয়।
তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতির নাম -
Correct Answer:
ঘ: সাই ইং উয়েন
Explanation:
তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতির নাম - সঠিক উত্তর সাই ইং উয়েন তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচন করেছে দেশটির জনগণ। বিরোধীদলীয় নেতা সাই ইং-ওয়েন বিপুল ভোটের ব্যবধানে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন
হিলারি ক্লিনটন ২০১৬ সালের আমেরিকার নির্বাচনে কাকে তাঁর রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন?
Correct Answer:
গ: টিম কেইন
২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
খ: রিও ডি জেনিরো
Explanation:
২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর রিও ডি জেনিরো ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক অফিসিয়ালি ৩১তম অলিম্পিয়াডের গেমস এবং সাধারণভাবে রিও ২০১৬ নামে পরিচিত একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে ৫ আগস্ট থেকে ২১ আগস্ট ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয় ৷
'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।' উক্তিটি কার?
Correct Answer:
খ: ফিদেল ক্যাস্ট্রোর
Explanation:
'আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।' উক্তিটি কার? সঠিক উত্তর ফিদেল ক্যাস্ট্রোর ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ন্যাম সম্মেলনের এক সময় কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে একান্ত সাক্ষাতের সময় বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে ক্যাস্ট্রো বলেছিলেন " আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, ব্যক্তি ও সহসিকতায় তিনি হিমালয়ের সমতুল্য।
প্রথম নারী যিনি মাউন্ট এভারেন্ট জয় করেছিলেন-
Correct Answer:
খ: জুনকো তাবেই
Explanation:
প্রথম নারী যিনি মাউন্ট এভারেন্ট জয় করেছিলেন- সঠিক উত্তর জুনকো তাবেই ১৯৭৫ সালের মে মাসে ৩৫ বছর বয়সে বিশ্বের প্রথম নারী পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান জুনকো তাবেই। এভারেস্ট জয়ের আগেই বিশ্বের সাতটি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের কৃতিত্বও অর্জন করেন তিনি
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
খ: কাজাখস্থান
Explanation:
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর কাজাখস্থান আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান। আর জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া।
The Clash of Civilization and the Remaking of Wold Order গ্রন্থটি কে লিখেছেন?
Correct Answer:
ক: স্যামুয়েল পি হান্টিংটন
Explanation:
The Clash of Civilization and the Remaking of Wold Order গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর স্যামুয়েল পি হান্টিংটন The Clash of Civilizations and the Remaking of World OrderAuthor: Samuel P. Huntington
'জি-২০' ফোরামে কয়টি দেশ রয়েছে?
Correct Answer:
গ: ১৯
Explanation:
'জি-২০' ফোরামে কয়টি দেশ রয়েছে? সঠিক উত্তর ১৯ ২০২০ সালের হিসাবে, এই গ্রুপের ২০ জন সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। স্পেন এই জোটের স্থায়ী আমন্ত্রিত অতিথি।
কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়?
Correct Answer:
গ: নরম্যান বোরল্যাগ
Explanation:
কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? সঠিক উত্তর নরম্যান বোরল্যাগ নরম্যান বোরলাউগ (মার্চ ২৫, ১৯১৪ – সেপ্টেম্বর ১২, ২০০৯) বিখ্যাত মার্কিন কৃষিবিজ্ঞানী এবং শান্তিতে নোবেল বিজয়ী, যিনি সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত
মানব উন্নয়ন সূচক ২০১৫ ' র্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?
Correct Answer:
গ: নরওয়ে
Explanation:
মানব উন্নয়ন সূচক ২০১৫ ' র্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর নরওয়ে মানব উন্নয়ন সূচক শীর্ষ দেশ নরওয়ে।নরওয়ে উত্তর ইউরোপের একটি রাজতান্ত্রিক রাষ্ট্র, যার সরকারি নাম ।এর রাজধানী শহরের নাম অসলো।নরওয়ের পূর্বে সুইডেন, দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত। উত্তর আটলান্টিক মহাসাগর ও ব্যারেন্টস সাগরের নরওয়ের জলসীমা আছে।এখানে একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত। নরওয়ের আয়তন ৩,৮৫,২৫২ বর্গ কিলোমিটার।
'কপ ২১' সম্মেলন কিসের সাথে সম্পর্কিত?
Correct Answer:
ক: বিশ্ব পরিবেশ পরিবর্তন
Explanation:
'কপ ২১' সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর বিশ্ব পরিবেশ পরিবর্তন কপ ২১ শীর্ষ সম্মেলনের সময় অনুষ্ঠিত পঞ্চম বার্ষিক ওয়ার্ল্ড পেনশন ফোরামের ভাষণে আর্থ ইনস্টিটিউটের পরিচালক জেফ্রি স্যাক্স যুক্তি দিয়েছিলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা জলবায়ু পরিবর্তন বন্ধে রাজনৈতিক ও নিয়ন্ত্রণমূলক প্রচেষ্টায় প্রতিক্রিয়া জানাতে না পারলে অবশেষে কার্বন নির্ভরশীল সংস্থাগুলির কাছ থেকে সরে আসবে
২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হবে কোথায়?
Correct Answer:
ঘ: দ্য ওভাল
Explanation:
২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হবে কোথায়? সঠিক উত্তর দ্য ওভাল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানটি কেন্দ্রীয় লন্ডনের ওয়েস্টমিন্স্টার শহরের বিখ্যাত রোড দ্য মলে অনুষ্ঠিত হয়। আইসিসি জানায় যে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি 'ক্রিকেট বিশ্বকাপের সর্বকালের সেরা উপভোগ্য শুরু হবে'।প্রথম ম্যাচ Kennington Oval, London এ অনুষ্ঠিত হয় ENGLAND বনাম SOUTH AFRICA,
ভারতের মোদি সরকার কর্তৃক ঘোষিত অবৈধ মুদ্রামান কোনটি?
Correct Answer:
ক: ৫০০ রুপি
Explanation:
ভারতের মোদি সরকার কর্তৃক ঘোষিত অবৈধ মুদ্রামান কোনটি? সঠিক উত্তর ৫০০ রুপি ভারতের মোদি সরকার কর্তৃক ঘোষিত অবৈধ মুদ্রামান ৫০০ রুপি
বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কত জন?
Correct Answer:
ঘ: একজন ও নেই
Explanation:
বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কত জন? সঠিক উত্তর একজন ও নেই আওয়ামী সরকারের নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজন নারী সদস্য স্থান পেয়েছেন (২০১৯)মন্ত্রিসভায় স্থান পাওয়া নারীরা হলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডা. দীপু মনি, বেগম মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার।
রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধ-বিমানের নাম কি?
Correct Answer:
গ: স্টেলথ
Explanation:
রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধ-বিমানের নাম কি? সঠিক উত্তর স্টেলথ এফ-৩৫-এর স্টেলথ (অদৃশ্য থেকে শত্রুপক্ষের ওপর নজরদারি) সক্ষমতা এর অনেক বড় সুবিধার একটি দিক। এর ফলে আকাশযুদ্ধের পুরো লড়াইটাই ঘুরে যেতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে রাডারের চোখ ফাঁকি দেওয়া যায়। তাই এটি এসইউ-৩৫-এর চোখে ধোঁকা দিতে সক্ষম।
বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্য নয় -
Correct Answer:
খ: আসিয়ান
Explanation:
বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্য নয় - সঠিক উত্তর আসিয়ান আসিয়ান হলো - দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে।
নিচের কোন দেশটি 'জি-৮ -এর সদস্য নয়?
Correct Answer:
খ: নেদারল্যান্ডস
Explanation:
নিচের কোন দেশটি 'জি-৮ -এর সদস্য নয়? সঠিক উত্তর নেদারল্যান্ডস The G8, the Group of 8 is made up of Canada, France, Germany, Italy, Japan, Russia, the USA and the UK. The European Union is represented by the President of the European Commission, and the President of the European Council.
দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে?
Correct Answer:
ঘ: কালিয়াকৈর , গাজীপুর
Explanation:
দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে? সঠিক উত্তর কালিয়াকৈর , গাজীপুর বঙ্গবন্ধু হাইটেক সিটি হল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প। সব মিলিয়ে ৬টি প্রকল্প এখন নির্মাণাধীন আছে। বঙ্গবন্ধু হাইটেক সিটি-র আদি নাম ছিল "কালিয়াকৈর হাইটেক পার্ক"। পরে ২০১৬ সালে এর নাম বদলে "বঙ্গবন্ধু হাইটেক সিটি" রাখা হয়।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির বর্তমান সুরটির পরিচালক কে?
Correct Answer:
ক: আলতাফ মাহমুদ
Explanation:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির বর্তমান সুরটির পরিচালক কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার হলেন - আলতাফ মাহমুদ।
'দ্য রাইজ অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল 'ফ্রন্টিয়ার' গ্রন্থটি কে লিখেছেন?
Correct Answer:
ঘ: রিচার্ড ইটন
Explanation:
'দ্য রাইজ অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল 'ফ্রন্টিয়ার' গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর রিচার্ড ইটন 'দ্য রাইজ অব ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ‘ফ্রন্টিয়ার’ গ্রন্থটির রচয়িতা প্রসিদ্ধ মার্কিন ইতিহাসবিদ রিচার্ড ম্যাক্সওয়েল ইটন।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি?
Correct Answer:
খ: লীলা নাগ
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি? সঠিক উত্তর লীলা নাগ লীলা নাগ (জন্ম: অক্টোবর ২, ১৯০০ - মৃত্যু :জুন ১১ ১৯৭০) (বিবাহের পরে নাম হয় লীলা রায়) একজন বাঙালি সাংবাদিক, জনহিতৈষী এবং রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ব্যক্তি ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকারী ছিলেন।
১৭ এপ্রিল ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
Correct Answer:
গ: আবদুল মান্নান
Explanation:
১৭ এপ্রিল ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? সঠিক উত্তর আবদুল মান্নান মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।