ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) MCQs
Showing 50 questions (Total: 2377)
নভোথিয়েটার স্থপতি কে?
Correct Answer:
গ: আলী ইমাম
Explanation:
নভোথিয়েটার স্থপতি কে? সঠিক উত্তর আলী ইমাম নভোথিয়েটার স্থপতি আলী ইমাম এই নভো থিয়েটারটির নকশা প্রণয়ন করেন। প্রাচীণ ধ্রুপদী ও আধুনিক নির্মাণরীতির মিশ্রণ অনুসৃত হয়েছে এ নভোথিয়েটারে।
কোন বাংলাদেশী আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেট কমিটি কর্তৃক প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের মধ্যকার ৩টি একদিনের ম্যাচে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন?
Correct Answer:
খ: এনামুল হক মনি
Explanation:
কোন বাংলাদেশী আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেট কমিটি কর্তৃক প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের মধ্যকার ৩টি একদিনের ম্যাচে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন? সঠিক উত্তর এনামুল হক মনি এনামুল হক মনি বাংলাদেশী আম্পায়ার আন্তর্জাতিক ক্রিকেট কমিটি কর্তৃক প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ের মধ্যকার ৩টি একদিনের ম্যাচে দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন। (২০১২)
‘Long Walk to Freedom’- কার আত্মজীবনী?
Correct Answer:
গ: নেলসন ম্যান্ডেলা
Explanation:
‘Long Walk to Freedom’- কার আত্মজীবনী? সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম' লিখেছেন নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি।
কোন বাংলাদেশী বিজ্ঞানী পাটের ‘জেনোম’ সূত্র আবিষ্কার করেছেন?
Correct Answer:
ক: ড. মাকসুদুল আলম
Explanation:
কোন বাংলাদেশী বিজ্ঞানী পাটের ‘জেনোম’ সূত্র আবিষ্কার করেছেন? সঠিক উত্তর ড. মাকসুদুল আলম মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা ।
গ্রীনউইচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত?
Correct Answer:
ক: সময়
Explanation:
গ্রীনউইচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর সময় জিএমটি বা গ্রীনিচ মান সময় (ইংরেজি: Greenwich Mean Time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি।
বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
Correct Answer:
গ: 1972
Explanation:
বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর 1972 ২৬ জুলাই ১৯৭২ বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘কুদরাত’ - এ খুদা শিক্ষা কমিশন’ গঠিত হয়। এ কমিশন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্র নায়ক শেখ মুজিবর রহমান। ‘শামসুল হক শিক্ষা কমিশন’ ড. এম শামসুল হকের নেতৃত্বে ১৯৯৭ সালে গঠিত হয়। শরীফ কমিশনের রিপোর্টের বিরুদ্ধে ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ব্যাপক ছাত্র বিক্ষোভ সংঘটিত হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস উৎযাপিত হয়-
Correct Answer:
ক: ১১ জুলাই
Explanation:
বিশ্ব জনসংখ্যা দিবস উৎযাপিত হয়- সঠিক উত্তর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর ১১ই জুলাই তারিখে পালিত একটি সাংবাৎসরিক আয়োজন, যার লক্ষ্য বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উপরে জনসচেতনতা বৃদ্ধি করা। ১৯৮৭ সালের ১১ই জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের জনমানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো পরিবার পরিকল্পনা, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।
কোনটি ভূবেষ্টিত সাগর?
Correct Answer:
গ: ক্যাম্পিয়ান সাগর
Explanation:
কোনটি ভূবেষ্টিত সাগর? সঠিক উত্তর ক্যাম্পিয়ান সাগর কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম ভূবেষ্টিত জলাশয়
BRIC বলতে নিম্নলিখিত রাষ্ট্রসমূহ বোঝায়-
Correct Answer:
ক: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন
Explanation:
BRIC বলতে নিম্নলিখিত রাষ্ট্রসমূহ বোঝায়- সঠিক উত্তর ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ব্রিক্স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ।
প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয়?
Correct Answer:
ক: 1905
Explanation:
প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয়? সঠিক উত্তর 1905 প্রথম ১৯০৫ খ্রিষ্টাব্দে ঢাকাকে দ্বিতীয়বারের মত রাজধানী ঘোষণা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। ১৯১১ খ্রিষ্টাব্দে ইংরেজ শাসক লর্ড হার্ডিঞ্জের শাসনামলে দিল্লীর এক সভাতে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের উপস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়।
পৃথিবীর সর্বাধিক রপ্তানীকারক দেশ কোনটি?
Correct Answer:
গ: চীন
Explanation:
পৃথিবীর সর্বাধিক রপ্তানীকারক দেশ কোনটি? সঠিক উত্তর চীন পৃথিবীর সর্বাধিক রপ্তানীকারক দেশ চীন
নীচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত?
Correct Answer:
ক: চীন
Explanation:
নীচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত? সঠিক উত্তর চীন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম ও আয়তনে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র চীনের সাথে সর্বোচ্চ ১৪ টি দেশের সীমান্ত রয়েছে। চীনের সীমান্তবর্তী দেশগুলো - হলো - লাওস , মায়ানমার , ভারত, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্থান , মঙ্গোলিয়া , রাশিয়া , উত্তর কোরিয়া, ভিয়েতনাম , নেপাল, ভুটান ও আফগানিস্তান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ক: বার্লিন
Explanation:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর বার্লিন টিআই - এর পূর্ণ অভিব্যক্তি 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল'। জার্মানির বার্লিন ভিত্তিক এ সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এবং দুর্নীতির সূচক প্রদান করে। এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস্’ অর্জনের সময়সীমা-
Correct Answer:
ক: 2015
Explanation:
‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস্’ অর্জনের সময়সীমা- সঠিক উত্তর 2015 ২০১৫ সালে MDG অর্জনের মেয়াদ শেষ হওয়ায় ২০১৬ - ২০৩০ সাল পর্যন্ত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) অর্জনের সাল নির্ধারিত হয়।
নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত?
Correct Answer:
গ: ভিক্টোরিয়া
Explanation:
নিম্নে উল্লেখিত কোন হ্রদটি তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত? সঠিক উত্তর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হ্রদটি তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত।
পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি?
Correct Answer:
গ: ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে
Explanation:
পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি? সঠিক উত্তর ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে অতি-সাইবেরীয় রেলপথ বা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ।
ব্রিটেনের অর্থ মন্ত্রীকে বলা হয়-
Correct Answer:
গ: চ্যান্সেলর অব এক্সচেকার
Explanation:
ব্রিটেনের অর্থ মন্ত্রীকে বলা হয়- সঠিক উত্তর চ্যান্সেলর অব এক্সচেকার ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয়- চ্যান্সেলর অব এক্সচেকার।
কে একদিনের ক্রিকেট খেলায় বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার?
Correct Answer:
ক: সাকিব-আল হাসান
Explanation:
কে একদিনের ক্রিকেট খেলায় বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার? সঠিক উত্তর সাকিব-আল হাসান Number One ODI All- Rounder is Shakib Al Hasan Rating: 392Source: ICC (18-04-2023)
কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত?
Correct Answer:
ক: রাশিয়া
Explanation:
কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত? সঠিক উত্তর রাশিয়া রাশিয়া দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত।
‘Earth Summit’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
গ: রিওডি জেনিরো
Explanation:
‘Earth Summit’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর রিওডি জেনিরো জাতিসংঘের উদ্যোগে রিও ডি জেনেরিও তে ১৯৯২ সালের ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটি জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক (ইউএনসিইডি) সম্মেলন, রিও ডি জেনেরিও সম্মেলন ,রিও সম্মেলন,বা ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
কোন সনে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৬১ (লন্ডনে)
Explanation:
কোন সনে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৬১ (লন্ডনে) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা। ১৯৬১ সালে যুক্তরাজ্যে স্থাপিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত
বাংলাদেশের আদিবাসীদের মধ্যে কোনটি পিতৃতান্ত্রিক?
Correct Answer:
ক: মারমা
Explanation:
বাংলাদেশের আদিবাসীদের মধ্যে কোনটি পিতৃতান্ত্রিক? সঠিক উত্তর মারমা মারমা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক।মারমা বাংলাদেশের একটি উপজাতি ও বৃহৎ জাতিসত্ত্বা। তিন পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস বান্দরবানে।
NATO (ন্যাটো) কোন ধরণের জোট?
Correct Answer:
ক: সামরিক
Explanation:
NATO (ন্যাটো) কোন ধরণের জোট? সঠিক উত্তর সামরিক ন্যাটো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বড় সামরিক জোট। ১৯৪৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ন্যাটোর পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এই জোটের সদস্য হলো ৩১ টি দেশ। সর্বশেষ ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩ তারিখে ন্যাটোতে যোগ দেয়।
‘ময়নামতি’র পূর্ব নাম কি ছিল
Correct Answer:
ক: রোহিতগিরি
Explanation:
‘ময়নামতি’র পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর রোহিতগিরি ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি।
‘সুনামি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া?
Correct Answer:
খ: জাপানি
Explanation:
‘সুনামি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া? সঠিক উত্তর জাপানি সুনামি জাপানি শব্দ । এর অর্থ সমুদ্রের ঢেউ
নিম্নের কোন বংশ প্রায় চারশ’ বছরের মতো বাংলা শাসন করেছে?
Correct Answer:
গ: কোনটিই নয়
Explanation:
নিম্নের কোন বংশ প্রায় চারশ’ বছরের মতো বাংলা শাসন করেছে? সঠিক উত্তর কোনটিই নয় পাল বংশ প্রায় চারশ বছরের মতো বাংলা শাসন করেছে
১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল-
Correct Answer:
খ: পরিবেশ
Explanation:
১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল- সঠিক উত্তর পরিবেশ মন্ট্রিয়ল চুক্তি বা মন্ট্রিয়ল প্রটোকল মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি।ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর সাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি, এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়।
বাংলাদেশের কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশী?
Correct Answer:
খ: চাকমা
Explanation:
বাংলাদেশের কোন উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশী? সঠিক উত্তর চাকমা বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা- ৫০ টি। বাংলাদেশের বৃহত্তম উপজাতি- চাকমা। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি- সাঁওতাল । পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বসবাস করে- ১১ টি।চাকমা উপজাতির লোক সংখ্যা সবচেয়ে বেশি।বাংলাদেশ উপজাতির জনসংখ্যার প্রায় 2 মিলিয়ন বা 20 লাখের মত। আর সংখ্যাগরিষ্ঠ উপজাতি হল চাকমা। 2011 সালের আদমশুমারি অনুযায়ী চাকমা লোকসংখ্যা ৪৪৪৭৪৪৮ জন।
প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল?
Correct Answer:
ক: হরিকেল
Explanation:
প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? সঠিক উত্তর হরিকেল হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।এর শনাক্তীকরণ নিয়ে পন্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। খ্রিস্টীয় সাত শতকের প্রাচীন ভারতীয় লেখকগণ পূর্বভারতীয় একটি অঞ্চলকে হরিকেল বলে উলেখ করেন।এটি পূর্ববঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। সাত শতকের চৈনিক পরিব্রাজক ই - ৎসিঙ্ হরিকেলের অবস্থানকে ‘পূর্বভারতের পূর্বসীমা’য় নির্দেশ করেন। নয় শতকের সাহিত্য কর্ম কর্পূরমঞ্জরীতে এ বক্তব্যের সমর্থন পাওয়া যায়।
ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে?
Correct Answer:
খ: বৌদ্ধ সভ্যতা
Explanation:
ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে? সঠিক উত্তর বৌদ্ধ সভ্যতা ময়নামতির বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নির্দশন হলো ময়নামতি প্রত্নস্থল। এটি মূলত প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপের অবশিষ্টাংশ।
জাতীয় সংসদের ১নং আসনটি বাংলাদেশের কোন জেলায়?
Correct Answer:
খ: পঞ্চগড়
Explanation:
জাতীয় সংসদের ১নং আসনটি বাংলাদেশের কোন জেলায়? সঠিক উত্তর পঞ্চগড় পঞ্চগড়-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত জাতীয় সংসদের ১নং ও জেলার ১ম আসন।
মাটির ময়না ছবি নির্মাণ করেন-
Correct Answer:
গ: তারেক মাসুদ
Explanation:
মাটির ময়না ছবি নির্মাণ করেন- সঠিক উত্তর তারেক মাসুদ তারেক মাসুদ ১৯৮২ সালের শেষদিকে প্রথম ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।' ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'মাটির ময়না' মুক্তি পায় , যা পরবর্তীতে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশ - বিদেশে বিশেষ প্রশংসা অর্জন করে। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র হলো : মুক্তির কথা, মুক্তির গান , অন্তর্যাত্রা , আকাইন্ড অফ চাইল্ডহুড ও রানওয়ে । তিনি ১৩ আগস্ট ২০১৩ আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি?
Correct Answer:
খ: ভেঙ্গী ভ্যালি
Explanation:
কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি? সঠিক উত্তর ভেঙ্গী ভ্যালি কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা - - - - - - ভেঙ্গী ভ্যালি।'উপত্যকা' দুইটি পাহাড়ের মধ্যে অবস্থিত সমতল হতে পারে বা অসমতল হতে পারে , ঢালু, প্রশস্ত ভূমিক্ষেত্র। এর ভেতর দিয়ে নদী প্রবাহিত হতে পারে বা না - ও পারে। পর্বতের শীর্ষ থেকে যখন বরফ গলা পানি বা বৃষ্টির পানির স্রোত যখন পর্বতের খাড়া ঢাল বেয়ে দ্রুতবেগে নেমে আসে, তখন পাহাড়ের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে ধীরে ধীরে, হাজার হাজার বছর ধরে উপত্যকার সৃষ্টি হয়।ভেঙ্গি ভ্যালি কাপ্তাই থেকে প্লাবিত একটি উপত্যকা।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ কোন দিন?
Correct Answer:
ক: ১ জুলাই
Explanation:
‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ কোন দিন? সঠিক উত্তর ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তথা পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়।১৯২১ সালের ১ জুলাই ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ১ জুলাই পালন করা হয়
১৭৮০ সালে উপ-মহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে-
Correct Answer:
ক: বেঙ্গল গেজেট
Explanation:
১৭৮০ সালে উপ-মহাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে- সঠিক উত্তর বেঙ্গল গেজেট ১৭৮০ সালে, কলকাতার ৬৭ নম্বর রাধাবাজার থেকে প্রকাশিত হয় হিকির বেঙ্গল গেজেট।
বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
Correct Answer:
খ: কলকাতা
Explanation:
বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? সঠিক উত্তর কলকাতা ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানের পতাকা নামিয়ে দুপুর ১২টার পর বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তৎকালীন কলকাতার পাকিস্তান দূতাবাসে। বিদেশের মাটিতে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনে প্রথম উত্তোলন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। বর্তমানে এদিনটি বাংলাদেশ ফরেন সার্ভিস ডে হিসেবে পালিত হয়।
পলাশীর যুদ্ধ কখন হয়েছিল?
Correct Answer:
ক: ২৩ জুন ১৭৫৭
Explanation:
পলাশীর যুদ্ধ কখন হয়েছিল? সঠিক উত্তর ২৩ জুন ১৭৫৭ পলাশীর যুদ্ধ হয়েছিল ১৭৫৭ সালের ২৩ জুন।
সম্প্রতি স্বাক্ষরিত সীমান্ত চুক্তির আওতায় মোট কতগুলি বাংলাদেশী ছিটমহল ভারতের কাছে হস্তান্তর করা হবে?
Correct Answer:
ক: ৫১ টি
Explanation:
সম্প্রতি স্বাক্ষরিত সীমান্ত চুক্তির আওতায় মোট কতগুলি বাংলাদেশী ছিটমহল ভারতের কাছে হস্তান্তর করা হবে? সঠিক উত্তর ৫১ টি সীমান্ত চুক্তির অধীনে ২০১৫ সালের ৬ জুন অনুমোদিত এই চুক্তির আওতায় ভারত ভারতের মূল ভূখণ্ডে ৫১টি বাংলাদেশী ছিটমহল (৭,১১০ একর (২,৮৮০ হেক্টর) লাভ করে, অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশের মূল ভূখণ্ডে ১১১টি ভারতীয় ছিটমহল (১৭,১৬০ একর (৬,৯৪০ হেক্টর) লাভ করে।
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
Correct Answer:
খ: এ এস এম সায়েম
Explanation:
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর এ এস এম সায়েম বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ।বিচারপতি আবু সাদাত মোহাম্মাদ সায়েম দেশের প্রথম প্রধান বিচারপতি (১৬.১২.১৯৭২ - ০৫.১১.১৯৯৫)। আর বিচারপতি সাহাবুুুুদ্দিন আহমেদ, বিচারপতি মোস্তফা কামাল এবং বিচারপতি সুরেন্দ্র সিনহা (বর্তমান) হলো যথাক্রমে দেশের ৬ষ্ঠ , ৯ম , ও ২১তম বিচারপতি ।
বাংলাদেশ ও মিয়ানমার মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম-
Correct Answer:
খ: নাফ
Explanation:
বাংলাদেশ ও মিয়ানমার মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম- সঠিক উত্তর নাফ বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত ।নাফ নদী আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের মাঝ বরাবর দুই দেশকে বিভক্ত করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে । ৬৪ কিমি দীর্ঘ এ নদীর ৫৬ কিমি - ই বাংলাদেশে ও মিয়ানমারের সীমান্ত বরাবর অতিক্রম করেছে ।
সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা পদক কাকে দেয়া হয়েছে?
Correct Answer:
ক: ইন্দিরা গান্ধী
Explanation:
সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা পদক কাকে দেয়া হয়েছে? সঠিক উত্তর ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের জন্য প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ২৫ জুলাই ২০১১-এ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছিল।
কোন দেশে এ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন?
Correct Answer:
গ: অস্ট্রিয়া
Explanation:
কোন দেশে এ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অস্ট্রিয়া আডলফ হিটলার (Adolf Hitler ) (২০শে এপ্রিল, ১৮৮৯ - ৩০শে এপ্রিল, ১৯৪৫) অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: বেলজিয়াম
Explanation:
ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর বেলজিয়াম ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত।ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।
দিনাজপুরের বড় পুকুরিয়া কি জন্য প্রসিদ্ধ?
Correct Answer:
ক: প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র
Explanation:
দিনাজপুরের বড় পুকুরিয়া কি জন্য প্রসিদ্ধ? সঠিক উত্তর প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত কয়লা খনিগুলোর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিটি অন্যতম। এ কয়লা খনিটি ১৯৮৫ - ৮৭ সালে আবিস্কৃত হয়। এতে কূপের সংখ্যা আছে মোট ৩১ টি এবং গভীরতা প্রায় ১১৮ - ৫০৯ মিটার। এছাড়া দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলার দিঘীপাড়ায় দেশের সর্ববৃহৎ কয়লাখনি অবস্থিত।
ভারতের সমাজকর্মী আন্না হাজারি কিসের বিরুদ্ধে আন্দোলন করেছেন?
Correct Answer:
ক: দুর্নীতি
Explanation:
ভারতের সমাজকর্মী আন্না হাজারি কিসের বিরুদ্ধে আন্দোলন করেছেন? সঠিক উত্তর দুর্নীতি আন্না হাজারে (জন্ম ১৫ জুন, ১৯৩৭) হলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক। তার প্রকৃত নাম কিসান বাবুরাও হজারে । তিনি ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার রালেগণ সিদ্ধি গ্রামের উন্নয়ন কর্মসূচির জন্য বিশেষ পরিচিতি অর্জন করেন। তার প্রচেষ্টায় এই গ্রামটি একটি আদর্শ গ্রামে পরিণত হয়।২০১১ সালে অন্না হজারে ভারতীয় সংসদে একটি অধিক শক্তিশালী দুর্নীতি-বিরোধী লোকপাল বিল পাস করানোর জন্য আন্দোলন শুরু করেন।
টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে-
Correct Answer:
ক: বরাক
Explanation:
টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীতে- সঠিক উত্তর বরাক টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা বরাক নদীতে।
ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন প্রাতিষ্ঠানিকভাবে কবে শেষ হয়?
Correct Answer:
খ: 1858
Explanation:
ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন প্রাতিষ্ঠানিকভাবে কবে শেষ হয়? সঠিক উত্তর 1858 ভারতে কোম্পানি শাসন বলতে বোঝায় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হলে কার্যত এই শাসনের সূচনা ঘটে। ১৮৫৮ সাল পর্যন্ত এই শাসন স্থায়ী হয়েছিল।
পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্রীনপিস তার প্রতীকী জাহাজ রেইনবো ওয়ারিয়রকে একটি বাংলাদেশী দাতব্য সংগঠনের কাছে হস্তান্তর করেছে- জাহাজটির নতুন নাম কি?
Correct Answer:
ক: রঙধনু
Explanation:
পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্রীনপিস তার প্রতীকী জাহাজ রেইনবো ওয়ারিয়রকে একটি বাংলাদেশী দাতব্য সংগঠনের কাছে হস্তান্তর করেছে- জাহাজটির নতুন নাম কি? সঠিক উত্তর রঙধনু পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্রীনপিস তার প্রতীকী জাহাজ রেইনবো ওয়ারিয়রকে একটি বাংলাদেশী দাতব্য সংগঠনের কাছে হস্তান্তর করেছে- জাহাজটির নতুন নাম - রঙধনু
কোন সাংকেতিক নামে পাকিস্তানী বাহিনী ১৯৭১ সালের ২৫ শে মার্চের রাতে নিরীহ বাঙালীদের উপর হামলা শুরু করেছিল?
Correct Answer:
ক: অপারেশন সার্চ লাইট
Explanation:
কোন সাংকেতিক নামে পাকিস্তানী বাহিনী ১৯৭১ সালের ২৫ শে মার্চের রাতে নিরীহ বাঙালীদের উপর হামলা শুরু করেছিল? সঠিক উত্তর অপারেশন সার্চ লাইট পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের সেনা অভিযানের সাংকেতিক নাম দিয়েছিল 'অপারেশন সার্চলাইট'।
কোন রাষ্ট্র পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর করেনি?
Correct Answer:
ক: ভারত
Explanation:
কোন রাষ্ট্র পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর করেনি? সঠিক উত্তর ভারত পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি পারমাণবিক অস্ত্রের প্রসার রোধের উদ্দেশ্যে একটি চুক্তিপত্র। ১৯৬৮ সালের ১ জুলাই এই চুক্তির সাক্ষরসূচনা। এই চুক্তিতে সাক্ষরকারী রাষ্ট্রপক্ষের সংখ্যা ১৮৯। তার মধ্যে পাঁচটি রাষ্ট্র পরমাণু শক্তিধর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও গণচীন। ভারত রাষ্ট্র পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর করেনি