ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) MCQs
Showing 50 questions (Total: 2377)
শেনজেন কোন দেশের অংশ?
Correct Answer:
ক: লুক্সেমবার্গ
Explanation:
শেনজেন কোন দেশের অংশ? সঠিক উত্তর লুক্সেমবার্গ শেনজেন অঞ্চল বা শেনজেন এলাকা হলো ২৭টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত একটি এলাকা, যেখানে পারস্পরিক সীমান্তে সবধরণের পাসপোর্ট এবং অন্যান্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। শেনজেন লুক্সেমবার্গ দেশের অংশ।
মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়া শাসন করেন?
Correct Answer:
ক: 42
Explanation:
মুয়াম্মার গাদ্দাফি কত বছর লিবিয়া শাসন করেন? সঠিক উত্তর 42 লিবিয়ার শাসন ক্ষমতায় ৪২ বছর ধরে আঁকড়ে থাকা মুয়াম্মার গাদ্দাফির জন্ম ১৯৪২ সালে দরিদ্র পরিবারে জন্ম।
জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি?
Correct Answer:
ক: রাষ্ট্রীয় পর্যবেক্ষক
Explanation:
জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা কি? সঠিক উত্তর রাষ্ট্রীয় পর্যবেক্ষক জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা হলো রাষ্ট্রীয় পর্যবেক্ষক
স্যান্ডহার্স্ট হচ্ছে একটি-
Correct Answer:
ক: সামরিক একাডেমী
Explanation:
স্যান্ডহার্স্ট হচ্ছে একটি- সঠিক উত্তর সামরিক একাডেমী স্যান্ডহার্স্ট হচ্ছে একটি- সামরিক একাডেমী
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
Correct Answer:
গ: ফ্রাঙ্কফুট
Explanation:
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর ফ্রাঙ্কফুট ১৯৯৮ সালে আমস্টারডামের চুক্তি ব্যাংকটি প্রতিষ্ঠিত করে এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দফতর।
আই এম এফ-এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগাদ কোন দেশের নাগরিক?
Correct Answer:
ক: ফ্রান্স
Explanation:
আই এম এফ-এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগাদ কোন দেশের নাগরিক? সঠিক উত্তর ফ্রান্স আই এম এফ-এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগাদ ফ্রান্স দেশের নাগরিক।
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর মোট লক্ষ্য হচ্ছে-
Correct Answer:
গ: ৮ টি
Explanation:
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর মোট লক্ষ্য হচ্ছে- সঠিক উত্তর ৮ টি বিশ্বের দেশে দেশে ৮টি উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়। এই লক্ষ্যসমূহ (The Millennium Development Goals (MDGs) নামে পরিচিত। এসব লক্ষ্যের ভিত্তিতে উন্নয়ন প্রক্রিয়া পরিচালনায় জন্য ২০০০ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘভুক্ত দেশগুলো সর্বসম্মতিক্রমে “সহস্রাব্দ ঘোষণা” (The Millennium Declaration) গ্রহণ করে।
টেলিফোনে আড়িপাতা স্ক্যান্ডাল এর কারণে ব্রিটেনের কোন পত্রিকা ২০১১ সালে বন্ধ হয়ে গেছে?
Correct Answer:
ক: দি নিউজ অব দি ওয়ার্ল্
Explanation:
টেলিফোনে আড়িপাতা স্ক্যান্ডাল এর কারণে ব্রিটেনের কোন পত্রিকা ২০১১ সালে বন্ধ হয়ে গেছে? সঠিক উত্তর দি নিউজ অব দি ওয়ার্ল্ টেলিফোনে আড়িপাতা স্ক্যান্ডাল এর কারণে ব্রিটেনের দি নিউজ অব দি ওয়ার্ল্ পত্রিকা ২০১১ সালে বন্ধ হয়ে গেছে।
IFC এর পূর্ণরূপ হচ্ছে-
Correct Answer:
ক: ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন
Explanation:
IFC এর পূর্ণরূপ হচ্ছে- সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে। আইএফসি হল বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত
The Idea of Justice গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: অমর্ত্য সেন
Explanation:
The Idea of Justice গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অমর্ত্য সেন The Idea of Justice গ্রন্থের রচয়িতা হলেন- অমর্ত্য সেন
ফ্রাঙ্কফুট শহরটি কি জন্য বিখ্যাত?
Correct Answer:
ক: বই মেলা
Explanation:
ফ্রাঙ্কফুট শহরটি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর বই মেলা মাইন নদীর তীরে অবস্থিত বলে ফ্রাঙ্কফুর্ট আর্থিক এবং যোগাযোগের দিক দিয়ে জার্মানীর কেন্দ্রতো বটেই, এটি ইউরোপ মহাদেশেরও ব্যস্ততম অর্থনৈতিক কেন্দ্র। শহরটিতে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা আয়োজিত হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন-
Correct Answer:
খ: মার্ক জুকারবার্গ
Explanation:
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন- সঠিক উত্তর মার্ক জুকারবার্গ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন-মার্ক জুকারবার্গ
কোন প্রতিষ্ঠান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়ে দেয়?
Correct Answer:
ক: স্ট্যান্ডার্ড এন্ড পুয়্যারস
Explanation:
কোন প্রতিষ্ঠান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়ে দেয়? সঠিক উত্তর স্ট্যান্ডার্ড এন্ড পুয়্যারস প্রতিষ্ঠান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়ে দেয়- স্ট্যান্ডার্ড এন্ড পুয়্যারস
বান্দা আচেহ্ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ইন্দোনেশিয়া
Explanation:
বান্দা আচেহ্ কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি সুমাত্রা দ্বীপে অবস্থিত এবং এর উচ্চতা ৩৫ মিটার (১১৫ ফুট) ।শহরটি ৬১.৩৬ বর্গকিলোমিটার
‘সাবমেরিন কেবল প্রকল্প’টি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ?
Correct Answer:
খ: ডাক ও টেলিযোগাযোগ
Explanation:
‘সাবমেরিন কেবল প্রকল্প’টি কোন মন্ত্রণালয়ের কার্যক্রমের অংশ? সঠিক উত্তর ডাক ও টেলিযোগাযোগ ২০০১ সালের ১৬ আগস্ট বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড সাবমেরিন ক্যাবলের ওপর একটি খসড়া রিপোর্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে উপস্থাপন করে। সে আলোকে ২০০২ সালে ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থায়নে সম্মত হয়। ২০০৫ সালে প্রকল্প বাস্তায়তি হয় এবং ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপভুক্ত ১৪ টি দেশ এবং ১৬ টি সংস্থা SEA - ME - WE - 4 নামের ২২ হাজার কিলোমিটার বিস্তৃত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সাথে যুক্ত হয় বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ এ প্রকল্প সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে ২৭ মার্চ ২০০৪ এবং ২১ মে ২০০৬ কক্সবাজারে ঝিলংজায় ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্যপ্রযুক্তি মহাসড়কে যুক্ত হয়। ১ জুলাই ২০০৮ গঠিত হয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লি. (BSCCL)।
পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে জানিয়েছিলেন?
Correct Answer:
গ: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবী কে জানিয়েছিলেন? সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনের অগ্রদূত আব্দুল মতিন 'ভাষা মতিন' নামে পরিচিত। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে. ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
The Keeling Curve রেখাচিত্রটি কিসের সাথে যুক্ত?
Correct Answer:
ক: পরিবেশ
Explanation:
The Keeling Curve রেখাচিত্রটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর পরিবেশ কিলিং বক্ররেখা হলো পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড জমে থাকার একটি গ্রাফ। এটা পরিমাপ করা হয় ১৯৫৮ সাল থেকে আজ অবধি হাওয়াই দ্বীপে অবস্থিত মায়ানা লোয়া অবজারভেটরি দ্বীপের CO২ এর অব্যাহত পরিমাপের ভিত্তিতে।
কোনটি দক্ষিণ সুদানের রাজধানী?
Correct Answer:
ক: জুবা
Explanation:
কোনটি দক্ষিণ সুদানের রাজধানী? সঠিক উত্তর জুবা দক্ষিণ সুদান বা সাউথ সুদান সরকারি নাম রিপাবলিক অফ সাউথ সুদান এবং আগেকার নাম সাউদার্ন সুদান, হল পূর্ব-মধ্য আফ্রিকার একটি রাষ্ট্র। বর্তমান রাজধানী জুবা।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন-
Correct Answer:
ক: তারামন বিবি
Explanation:
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন- সঠিক উত্তর তারামন বিবি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা রহমান৷অন্যজন তারামন বিবি৷ বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের অসামান্য অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছেন।
বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে?
Correct Answer:
গ: 1988
Explanation:
বাংলাদেশ কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসছে? সঠিক উত্তর 1988 বাংলাদেশ সেনাবাহিনী, ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘের শান্তি রক্ষা অপারেশনের অংশ হিসাবে একাধিক দেশে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।১৯৮৮ সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে,একটি হল ইরাক UNIIMOG এবং নামিবিয়া UNTAG।এই সময় তৎকালীন সরকার প্রধান ছিলেন, লেফটেনেন্ট জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদ এবং ১৯৮৮ সালে UNIIMOG সঙ্গে প্রথমবার এই পদক্ষেপ নেন
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে। ডেমু শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: ডিজেল ইলেকট্রিক এন্ড মাল্টিপল ইউনিট
Explanation:
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ডেমু রেল চালু হয়েছে। ডেমু শব্দের অর্থ কি? সঠিক উত্তর ডিজেল ইলেকট্রিক এন্ড মাল্টিপল ইউনিট ডেমু (DEMU) শব্দের পূর্ণরূপ 'ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট'।
বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান?
Correct Answer:
ক: মেঘালয়
Explanation:
বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? সঠিক উত্তর মেঘালয় বাংলাদেশের উত্তরে অবস্থান পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম। তবে পূর্বে ভারত ছাড়াও মিয়ানমারের (বার্মা) সাথে সীমান্ত রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?
Correct Answer:
খ: ১ জুলাই
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১ জুলাই ১৯১৭ সালের মার্চ মাসে সাম্রাজ্যিক বিধান পরিষদে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান।১৯২০ সালের ২৩ মার্চ গভর্নর জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এ আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে ১৯২১ সালের ১ জুলাই ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?
Correct Answer:
ক: এদের সবাই
Explanation:
১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন? সঠিক উত্তর এদের সবাই ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন- সাইমন ড্রিংক, পণ্ডিত রবি শঙ্কর দুজনই
সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
গ: এ্যালেন গিন্সবার্গ
Explanation:
সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর এ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড (ইংরেজি ভাষায়: September on Jessore Road) বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
নিপোর্ট কোন বিষয়ের সাথে জড়িত?
Correct Answer:
গ: জনসংখ্যা
Explanation:
নিপোর্ট কোন বিষয়ের সাথে জড়িত? সঠিক উত্তর জনসংখ্যা স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচী ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান তৈরির দিকে দৃষ্টি রেখে ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NIPORT)-এর আত্মপ্রকাশ ঘটে।
ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
খ: পর্তুগাল
Explanation:
ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর পর্তুগাল ১৮৮৭ সালে ৩৩০ বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পর্তুগিজ অবশেষে চীনের কাছ থেকে একটি চুক্তিতে স্বাক্ষর করে যে ম্যাকাও পর্তুগিজ অঞ্চল ছিল। ১৯৯৯ সালে এটি চীনের কাছে হস্তান্তর করা হয়েছিল।
আন্তর্জাতিক শান্তি দিবস উৎযাপিত হয়-
Correct Answer:
গ: ২১ সেপ্টেম্বর
Explanation:
আন্তর্জাতিক শান্তি দিবস উৎযাপিত হয়- সঠিক উত্তর ২১ সেপ্টেম্বর ২০০১ সালের ৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব নম্বর ৫৫/২৮২ অনুসারে ২০০২ সাল থেকে প্রতিবছরের ২১ সেপ্টেম্বর তারিখে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি?
Correct Answer:
খ: ওয়ানগালা
Explanation:
গারোদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি? সঠিক উত্তর ওয়ানগালা ওয়ানগালা উত্তর-পূর্ব ভারতের মেঘালয় অঙ্গরাজ্য ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো জাতির লোকদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এটি ওয়ান্না নামেও পরিচিত। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব পালিত হয়।
কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক?
Correct Answer:
ক: গারো
Explanation:
কোন আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক? সঠিক উত্তর গারো গারো আদিবাসি সম্প্রদায়টি মাতৃতান্ত্রিক। গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী বাংলাদেশের জাতিগোষ্ঠী সম্প্রদায়।
সর্বপ্রথম বাংলা Search Engine এর নাম কি?
Correct Answer:
গ: পিপীলিকা
Explanation:
সর্বপ্রথম বাংলা Search Engine এর নাম কি? সঠিক উত্তর পিপীলিকা 'পিপীলিকা' বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। আর দ্বিতীয় সার্চ ইঞ্জিনের নাম হলো 'চরকি'। যা চালু করা হয় এপ্রিল, ২০১৫ সালে।
‘গন্ডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম?
Correct Answer:
ক: দিনাজপুর
Explanation:
‘গন্ডোয়ানাল্যান্ড’ কোন স্থানের পূর্ব নাম? সঠিক উত্তর দিনাজপুর গনডোয়ানাল্যান্ড' কোন স্থানের পূর্ব নাম - দিনাজপুর
বিজ্ঞানী ড. মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন?
Correct Answer:
ক: পাটের জীবন রহস্য
Explanation:
বিজ্ঞানী ড. মাকসুদুল আলম নিচের কোনটি আবিষ্কার করেছেন? সঠিক উত্তর পাটের জীবন রহস্য মাকসুদুল আলম (১৪ ডিসেম্বর ১৯৫৪ - ২০ ডিসেম্বর ২০১৪) ছিলেন একজন বাংলাদেশি জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা ।
বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি?
Correct Answer:
খ: মোদের গরব
Explanation:
বাংলা একাডেমীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? সঠিক উত্তর মোদের গরব মোদের গরব বা আমাদের গর্ব হল বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য। ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদদের সম্মানে এই ভাস্কর্যটি তৈরী করা হয়।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
Correct Answer:
খ: সুন্দরবন
Explanation:
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী? সঠিক উত্তর সুন্দরবন গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বদ্বীপের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন।
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
Correct Answer:
খ: ভারত
Explanation:
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? সঠিক উত্তর ভারত ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৭১ সালে । উল্লেখ্য, একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) স্বীকৃতি দেয় ২৪ জানুয়ারি ১৯৭২ এবং নেপাল স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারী ১৯৭২ ।
রাজশাহীর আদি নাম কী ছিল?
Correct Answer:
খ: রামপুর বোয়ালিয়া
Explanation:
রাজশাহীর আদি নাম কী ছিল? সঠিক উত্তর রামপুর বোয়ালিয়া রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুন্ড্র সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র ৯ কিমি দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া।
মুরাইছড়া ইকো-পার্ক কোথায়?
Correct Answer:
গ: বড়লেখা
Explanation:
মুরাইছড়া ইকো-পার্ক কোথায়? সঠিক উত্তর বড়লেখা 'মুরাইছড়া' ইকো-পার্ক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত
বাংলাদেশের ‘উন্নয়ন ফোরামের’ সমন্বয়কারী সংস্থা কোনটি?
Correct Answer:
গ: বিশ্ব ব্যাংক
Explanation:
বাংলাদেশের ‘উন্নয়ন ফোরামের’ সমন্বয়কারী সংস্থা কোনটি? সঠিক উত্তর বিশ্ব ব্যাংক বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমম্বয়কারী সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন (১৯৭৪) নাম ছিল এইড ক্লাব। ১৯৯৭ সালে এর নামকরণ করা হয় এইড কনসোর্টিয়াম । সাধারণ এ ফোরামের সদস্য সংখ্যা ২০ টি (৪ টি দাতা সংস্থা এবং ১৬ টি দেশ)।
ম্যাডোনা ৪৩ চিত্রকর্মের শিল্পী কে?
Correct Answer:
ক: জয়নুল আবেদিন
Explanation:
ম্যাডোনা ৪৩ চিত্রকর্মের শিল্পী কে? সঠিক উত্তর জয়নুল আবেদিন ম্যাডোনা ৪৩ একটি চিত্রকর্ম।ম্যাডোনা ৪৩ শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি উল্লেখযোগ্য চিত্রকর্ম। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের উপর এই চিত্রকর্ম টি অঙ্কন করে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তার বিখ্যাত অন্যান্য চিত্রকর্মগুলো হলো : মনপুরা ৭০, সংগ্রাম, গায়ের বধু, মইটানা প্রভৃতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা।
জাতিসংঘ পতাকার কোন দুটি রং আছে?
Correct Answer:
খ: নীল ও সাদা
Explanation:
জাতিসংঘ পতাকার কোন দুটি রং আছে? সঠিক উত্তর নীল ও সাদা জাতিসংঘ পতাকা গৃহীত হয় : ৭ ডিসেম্বর ১৯৪৬ সালে । পতাকা পরিচয় : জমিন নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র এবং মানচিত্রের ২ পাশে সাদা রঙ্গের জলপাই গাছের দু'টি ডাল । জলপাই পাতা - শান্তির প্রতীক । নীল দ্বারা বোঝায় - বিশালতা । পতাকার মাঝখানে সাদা রঙের ডাল ও পৃথিবীর মানচিত্র অংশটিই - জাতিসংঘের প্রতীক । জাতিসংঘের প্রতীক ও পতাকার ডিজাইনার - ডোনাল্ড ম্যাগলিন (USA)
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র?
Correct Answer:
ক: ওরা ১১ জন
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? সঠিক উত্তর ওরা ১১ জন ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর বাংলাদেশে চলচ্চিত্রায়িত প্রথম চলচ্চিত্র।
নিম্নের কোনটি কোন সংবাদ সংস্থা নয়?
Correct Answer:
গ: Smithsonian
Explanation:
নিম্নের কোনটি কোন সংবাদ সংস্থা নয়? সঠিক উত্তর Smithsonian Smithsonian is a science and nature magazine, and the official journal published by the Smithsonian Institution in Washington, D.C.
কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান?
Correct Answer:
খ: আব্রাহাম লিংকন
Explanation:
কোন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান? সঠিক উত্তর আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধ শেষ হওয়ার পাঁচ দিন পর আততায়ীর গুলিতে মারা যান।
‘তেনজিন গিয়াতসো’ কোন নামে অধিক পরিচিত?
Correct Answer:
খ: দালাই লামা
Explanation:
‘তেনজিন গিয়াতসো’ কোন নামে অধিক পরিচিত? সঠিক উত্তর দালাই লামা তেনজিন গিয়াতসো হলেন ১৪তম দালাই লামা যার জন্ম তিব্বতে।দলাই লামা (বিকল্প বানান: দালাই লামা) তিব্বতের আধ্যাত্মিক প্রধান এবং তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী।
বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট?
Correct Answer:
খ: 8,500
Explanation:
বঙ্গোপসাগরের গড় গভীরতা কত ফুট? সঠিক উত্তর 8,500 বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম উপসাগর। আয়তন: প্রায় ২২ লাখ বর্গ কি. মি ও গড় গভীরতা: ৮,৫০০ ফুট [২৬০০ মিটার]।
কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, এই লোকের সাথে আমরা কাজ করতে পারি?
Correct Answer:
খ: মিখাইল গর্বাচেভ
Explanation:
কার সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, এই লোকের সাথে আমরা কাজ করতে পারি? সঠিক উত্তর মিখাইল গর্বাচেভ মিখাইল গর্বাচেভ সম্বন্ধে মার্গারেট থ্যাচার উক্তি করেন যে, “এ লোকের সাথে আমরা কাজ করতে পারি”.
কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান?
Correct Answer:
খ: মেরি কুরি
Explanation:
কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম দুইবার নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর মেরি কুরি ১৯০৩ সালে মারি কুরি তার স্বামী পিয়েরে কুরি এবং পদার্থবিদ হেনরি বেকেরেলের সাথে পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার জেতেন। তিনি এককভাবে ১৯১১ সালে রসায়নেও নোবেল পুরস্কার জেতেন। পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান তেজষ্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য। আর রসায়নে নোবেল পান পিচব্লেন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য।
‘মাইকেল জর্ডান’ কোন খেলার সাথে যুক্ত?
Correct Answer:
ক: বাস্কেটবল
Explanation:
‘মাইকেল জর্ডান’ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর বাস্কেটবল মাইকেল জেফরি জর্ডান (জন্ম: ১৭ই ফেব্রুয়ারি, ১৯৬৩) এছাড়াও তার আদ্যক্ষর এমজে দ্বারা পরিচিত, একজন অবসরপ্রাপ্ত মার্কিন পেশাদারী বাস্কেটবল খেলোয়াড়।
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট হবে-
Correct Answer:
গ: একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট
Explanation:
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট হবে- সঠিক উত্তর একাদশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ আইসিসি কর্তৃক পরিচালিত ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতারএকাদশ আসর। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ, ২০১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড - যৌথভাবে আয়োজন করে।