ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) MCQs
Showing 50 questions (Total: 2402)
'আহবান' গল্পের বুড়িকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছে?
Correct Answer:
খ: তিত্তিরাজ
Explanation:
'আহবান' গল্পের বুড়িকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছে? সঠিক উত্তর তিত্তিরাজ আহ্বান গল্পের বুড়িকে তিত্তিরাজ গাছের তলায় কবর দেওয়া হয়
'উদীচী' শব্দের অর্থ -
Correct Answer:
খ: উত্তরদিক
Explanation:
'উদীচী' শব্দের অর্থ - সঠিক উত্তর উত্তরদিক উদীচী শব্দের অর্থ উত্তর দিক। রবীন্দ্রনাথ তাঁর একটি বাড়ির নাম রেখেছিলেন 'উদীচী', সংগঠনটির গোড়াপত্তন ঘটেছিল ঢাকা নগরীর উত্তর দিকের নারিন্দার একটি বাসায়।
' সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান' এ পঙক্তির শূন্যস্থানে বসবে যে শব্দ:
Correct Answer:
গ: কবিতা
'উপকূলের উনত্রিশ জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন।' এ বাক্যে উপসর্গ রয়েছে কয়টি?
Correct Answer:
ক: ছয়টি
'আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলামের পথ-প্রদর্শক কে?
Correct Answer:
ঘ: সত্য
My nephew ---- chicken pox this weekend.
Correct Answer:
C: came down with
সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন-
Correct Answer:
ঘ: পদার্থবিদ
Explanation:
সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন- সঠিক উত্তর পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু (৩০ জুলাই ১৮৮২ - ২২ নভেম্বর ১৯০৮) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। আলিপুর বোমা মামলার রাজসাক্ষী নরেন গোঁসাইকে গুলি করে হত্যা করার জন্য ২২ নভেম্বর, ১৯০৮ সনে সত্যেন্দ্রনাথ বসুর প্রেসিডেন্সি জেলে ফাঁসি হয়।
নিচের কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়?
Correct Answer:
ঘ: আঠার বছর বয়স
Explanation:
নিচের কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়? সঠিক উত্তর আঠার বছর বয়স আঠারো বছর বয়স’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
পিরানহা কী?
Correct Answer:
খ: মাছ
Explanation:
পিরানহা কী? সঠিক উত্তর মাছ পিরানহা বা পিরানা Serrasalmidae পরিবারের একজন সদস্য, বা টেট্রা পরিবারের অন্তর্গত Serrasalminae উপপরিবারের সদস্য, Characidae ক্রমানুসারে Characiformes হল একটি মিঠা পানির মাছ যা দক্ষিণ আমেরিকার নদী, প্লাবনভূমি, হ্রদ এবং জলাশয়ে বসবাস করে
আরিয়াল বিল কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মুন্সিগঞ্জ
Explanation:
আরিয়াল বিল কোথায় অবস্থিত? সঠিক উত্তর মুন্সিগঞ্জ আড়িয়াল বিল পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল।
উওরা গণভবন কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: নাটোর
Explanation:
উওরা গণভবন কোথায় অবস্থিত? সঠিক উত্তর নাটোর উওরা গণভবন দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় ২.৪ কিমি দূরে প্রাসাদটি অবস্থিত।বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্মেন্ট হাউস নামে পরিচিত।
The recipe for vegetable soup has a number of different ----.
Correct Answer:
C: ingredients
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
Correct Answer:
ক: হালদা
Explanation:
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? সঠিক উত্তর হালদা বাংলাদেশের দক্ষিণ - পূর্বের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করা হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।
পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি?
Correct Answer:
গ: বিক্রমপুর
Explanation:
পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? সঠিক উত্তর বিক্রমপুর তিনি ৯৮২ খ্রিষ্টাব্দে বিক্রমপুর পরগণার বজ্রযোগিণী গ্রামে জন্মগ্রহণ করেন। এটি বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। অতীশ দীপঙ্করের বাসস্থান এখনও 'পণ্ডিত ভিটা' নামে পরিচিত। অতীশ দীপঙ্কর গৌড়ীয় রাজ পরিবারে রাজা কল্যাণশ্রী ও প্রভাবতীর মধ্যম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন?
Correct Answer:
ঘ: মুশফিকুর রহিম
Explanation:
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন? সঠিক উত্তর মুশফিকুর রহিম মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন।
কোনটি সমষ্টিবোধক শব্দ নয়?
Correct Answer:
গ: কূল
বাংলার প্রথম নবাব কে ছিলেন?
Correct Answer:
গ: মুর্শিদকুলী খান
Explanation:
বাংলার প্রথম নবাব কে ছিলেন? সঠিক উত্তর মুর্শিদকুলী খান মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব।এছাড়াও বিভিন্ন নথি - পত্র নির্দেশ করে তিনিই মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুপরবর্তী প্রথম স্বাধীন নবাব।তার উপর মুঘল সাম্রাজ্যের নামমাত্র আধিপত্য ছিল, সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন।
ওআইসি এর প্রধান কার্যালয় কোথায়?
Correct Answer:
খ: জেদ্দা
Explanation:
ওআইসি এর প্রধান কার্যালয় কোথায়? সঠিক উত্তর জেদ্দা OIC এর পূর্ণরূপ হচ্ছে - Organization of Islamic cooperation. এটি গঠিত হয় মরক্কোর রাজধানী রাবাতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর। এর সদর দপ্তর সৌদিআরব এর জেদ্দায় অবস্থিত।
২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
গ: টোকিও
Explanation:
২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর টোকিও ২০২১ সালের জন্য পুনঃনির্ধারণ করা সত্ত্বেও, এই আসরটি বিপণন এবং ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে "টোকিও ২০২০" নামেই অনুষ্ঠিত হয়েছে।
সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
Correct Answer:
ক: সৈয়দ মাইনুল হোসেন
Explanation:
সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? সঠিক উত্তর সৈয়দ মাইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা-
Correct Answer:
ঘ: ৫৪
Explanation:
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা- সঠিক উত্তর ৫৪ বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী?
Correct Answer:
ক: বুধ
Explanation:
কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী? সঠিক উত্তর বুধ বুধ (ইংরেজি: Mercury; মার্কারি) সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ।
কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
Correct Answer:
খ: ধ্রুব
Explanation:
কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন? সঠিক উত্তর ধ্রুব পুরাণের কাহিনি নিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা 'ধ্রুব চরিত' অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়। নজরুল এ ছবির গান লেখেন এবং সংগীত পরিচালনা করেন। তিনি দেবর্ষি নারদের চরিত্রে অভিনয় করেন এবং একটি গানে কণ্ঠ দেন। ১৯৩৪ সালের ১ জানুয়ারি 'ধ্রুব' মুক্তি পায়।
মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস মোট কয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন?
Correct Answer:
ক: ২৩টি
Explanation:
মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস মোট কয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর ২৩টি মাইকেল ফ্রেড ফেল্পস দ্বিতীয় (জন্ম ৩০ জুন, ১৯৮৫) একজন আমেরিকান প্রাক্তন প্রতিযোগিতামূলক সাঁতারু। তিনি মোট ২৮টি পদক নিয়ে সর্বকালের সবচেয়ে সফল এবং সর্বাধিক পদকজয়ী অলিম্পিয়ান। ফেল্পসের অলিম্পিক স্বর্ণপদক (২৩), স্বতন্ত্র ইভেন্টে অলিম্পিক স্বর্ণ পদক (১৩) এবং পৃথক ইভেন্টে অলিম্পিক পদক (১৬) রয়েছে।
What is the synonym of 'Exhausted'?
Correct Answer:
D: drained
ইন্টারপোল কী?
Correct Answer:
ক: আন্তর্জাতিক পুলিশ সংস্থা
Explanation:
ইন্টারপোল কী? সঠিক উত্তর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইংরেজি: International Criminal Police Organization – INTERPOL) একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়।
মিয়ানমারের প্রেসিডেন্ট কে?
Correct Answer:
খ: নে উইন
Explanation:
মিয়ানমারের প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর নে উইন নে উইন (জন্ম: ১৪ মে, ১৯১০ - মৃত্যু: ৫ ডিসেম্বর, ২০০২) পেগু প্রদেশের পংদেল এলাকায় জন্মগ্রহণকারী বার্মার (বর্তমান - মায়ানমার) বিশিষ্ট রাজনীতিবিদ ও সামরিক কমান্ডার ছিলেন। দুই মেয়াদে বার্মার প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন -
Correct Answer:
ক: ঋষি সুনাক
Explanation:
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন - সঠিক উত্তর ঋষি সুনাক যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী ঋসি সুনাক
একমাত্র কোন দেশ একইসঙ্গে ওপেক এবং কমনওয়েলথ-এর অন্তর্ভুক্ত?
Correct Answer:
খ: নাইজেরিয়া
Explanation:
একমাত্র কোন দেশ একইসঙ্গে ওপেক এবং কমনওয়েলথ-এর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর নাইজেরিয়া একমাত্র নাইজেরিয়া একইসঙ্গে ওপেক এবং কমনওয়েলথ-এর অন্তর্ভুক্ত।
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: প্যারিস
Explanation:
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস লুভ্যর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। এটিকে ইংরেজিতে বলা হয় The Museum of Louvre এবং ফ্রেঞ্চ ভাষায় বলা হয় Musée du Louvre। ফ্রান্সের সবচেয়ে প্রাচীন ও ব্যস্ততম এই জাদুঘরটি দেশটির রাজধানী প্যারিস শহরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘরের মধ্যে এটি অন্যতম।
'সাত ভায়া' গ্রামের উল্লেখ রয়েছে কোন রচনায়?
Correct Answer:
গ: চাষার দুক্ষু
Explanation:
'সাত ভায়া' গ্রামের উল্লেখ রয়েছে কোন রচনায়? সঠিক উত্তর চাষার দুক্ষু সাত ভায়া' গ্রামের উল্লেখ রয়েছে চাষার দুক্ষু রচনায়।
বছরের সবচেয়ে দীর্ঘদিন কোনটি?
Correct Answer:
খ: ২১ জুন
Explanation:
বছরের সবচেয়ে দীর্ঘদিন কোনটি? সঠিক উত্তর ২১ জুন সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনো দক্ষিণ গোলার্ধ। এই দিনে সূর্যের রশ্মি পৃথিবীতে দীর্ঘ সময় ধরে পড়ে। তাই ২১ জুন বছরের দীর্ঘতম দিন।
ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
গ: পর্তুগাল
Explanation:
ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর পর্তুগাল ১৫০০ থেকে ১৮২২ সাল পর্যন্ত ব্রাজিল একটি পর্তুগিজ উপনিবেশ ছিল। ১৮২২ সালে এটি স্বাধীনতা অর্জন করে। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলির তুলনায় অনেক শান্তিপূর্ণভাবে উপনিবেশ থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ব্রাজিলের উত্তরণ ঘটে।
প্রিজন নোটবুক বইটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আন্তনিও গ্রামসি
Explanation:
প্রিজন নোটবুক বইটির রচয়িতা কে? সঠিক উত্তর আন্তনিও গ্রামসি প্রিজন নোটবুক বইটির রচয়িতা আন্তোনিও গ্রামসি
পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়?
Correct Answer:
গ: পহেলা বৈশাখে
Explanation:
পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? সঠিক উত্তর পহেলা বৈশাখে বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান আনন্দ-উৎসব। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়। ১২ এপ্রিল পালন করা হয় ফুলবিজু। এই দিন ভোরের আলো ফুটার আগেই ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য।
জাপানের অন্য নামটি হচ্ছে -
Correct Answer:
খ: নিপ্পন
Explanation:
জাপানের অন্য নামটি হচ্ছে - সঠিক উত্তর নিপ্পন বর্তমানে নিপ্পন-কোকু বা নিহন-কোকু নামদুটি রাষ্ট্রের পোষাকি নাম হিসেবে ব্যবহৃত হয়। জাপানের মতো যেসব দেশগুলির পোষাকি নামে কোনো বর্ণনাত্মক অভিধা যুক্ত নেই, সেগুলিকেই কোকু (অর্থাৎ, দেশ, জাতি বা রাষ্ট্র) শব্দ দ্বারা অভিহিত করা হয়।
'ব্রিকস' একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং ----।
Correct Answer:
গ: দক্ষিণ আফ্রিকা
Explanation:
'ব্রিকস' একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং ----। সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা ব্রিক্স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ। মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি "ব্রিক" নামে পরিচিত ছিল।
'লং ওয়াক টু ফ্রিডম' গ্রন্থের রচয়িতা -
Correct Answer:
খ: নেলসন ম্যান্ডেলা
Explanation:
'লং ওয়াক টু ফ্রিডম' গ্রন্থের রচয়িতা - সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম - নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী, তাঁর সংগ্রামের আত্মকথন । বইটি প্রথম ১৯৯৪ সালে প্রকাশিত হয়। এরপর থেকে বিশ্বের সর্বাধিক পঠিত আত্মজীবনীগুলোর একটি হয়ে উঠেছে এটি৷ বইটিতে মাদিবা তাঁর কৈশোর, যৌবন, রাজনীতি, ২৭ বছরের জেলজীবন নিয়ে অকপট বর্ণনা করেছেন।
ক্রিকেট পিচের দৈর্ঘ্য হল -
Correct Answer:
ঘ: ৬৬ ফুট
Explanation:
ক্রিকেট পিচের দৈর্ঘ্য হল - সঠিক উত্তর ৬৬ ফুট পিচ ক্রিকেট খেলায়, মাঠের মাঝে দুই উইকেটের মাঝে ২২ গজ(২০.১২ মিটার) লম্ব এবং ১০ ফিট(৩.০৫ মিটার) প্রস্থ শক্ত মাটি দিয়ে বানানো স্থান। এটি সমতল এবং স্বাভাবিকভাবে সামান্য ঘাস থাকে।
১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে?
Correct Answer:
ঘ: শ্রীলংকা
Explanation:
১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে? সঠিক উত্তর শ্রীলংকা সিরিমা রতবত্তে ডিয়স বণ্ডারনায়ক ( ১৭ই এপ্রিল ১৯১৬ – ১০ই অক্টোবর ২০০০) ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও শ্রীলঙ্কার ৬ষ্ঠ প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি ছিলেন আধুনিক বিশ্বের প্রথম মহিলা সরকারপ্রধান।
মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম -
Correct Answer:
খ: আজটেক
Explanation:
মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম - সঠিক উত্তর আজটেক আজটেক সভ্যতা (/ˈæztɛks/) উত্তর-ধ্রুপদি যুগপর্যায়ের ১৩০০ থেকে ১৫২১ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে অধুনা মধ্য মেক্সিকো ভূখণ্ডে বিকাশ লাভ করা একটি মেসোআমেরিকান সভ্যতা।
কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম -
Correct Answer:
গ: জাস্টিন ট্রুডো
Explanation:
কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম - সঠিক উত্তর জাস্টিন ট্রুডো কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৪ নভেম্বর ২০১৫ থেকে ক্ষমতায় আছেন
গ্রিন পিস কোন ধরনের সংগঠন?
Correct Answer:
ঘ: পরিবেশবাদী
Explanation:
গ্রিন পিস কোন ধরনের সংগঠন? সঠিক উত্তর পরিবেশবাদী গ্রিনপিস হল একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। বিশ্বের পঞ্চান্নটি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতি পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
Correct Answer:
গ: বাহাদুর শাহ
Explanation:
ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর বাহাদুর শাহ বাহাদুর শাহ জাফর (জন্ম: মির্জা আবু জাফর সিরাজ-উদ-দীন মুহাম্মদ হিসাবে) (২৪ অক্টোবর ১৭৭৫–৭ নভেম্বর ১৮৬২) ছিলেন মুঘল সাম্রাজ্যের ১৯তম এবং শেষ সম্রাট।
এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
Correct Answer:
ক: ইয়েমেন
Explanation:
এডেন কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর ইয়েমেন অ্যাডেন ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী। অ্যাডেন আধুনিক বন্দরটি গঠিত একটি বিশাল, প্রাকৃতিক আশ্রয়ের পূর্ব দিকে। এই শহরটি বড়, এখনো এটিতে কোন প্রাকৃতিক সম্পদ নেই। তবে, অ্যাডেনের অ্যাডেন ট্যাংক নামে জলাধার রয়েছে।
'সে সৎ, কিন্তু তার ভাই অসৎ।' বাক্যটি-
Correct Answer:
গ: যৌগিক
' সনেট পঞ্চাশৎ' কার রচনা?
Correct Answer:
ঘ: প্রমথ চৌধুরী
Explanation:
' সনেট পঞ্চাশৎ' কার রচনা? সঠিক উত্তর প্রমথ চৌধুরী সনেট-পঞ্চাশৎ (১৯১৩) – কাব্যগ্রন্থ – প্রমথ চৌধুরীর রচনা
কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত?
Correct Answer:
খ: নিউইয়র্ক
Explanation:
কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত? সঠিক উত্তর নিউইয়র্ক শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। 'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।
সালভাদর ঢালি ছিলেন একজন -
Correct Answer:
গ: চিত্রশিল্পী
Explanation:
সালভাদর ঢালি ছিলেন একজন - সঠিক উত্তর চিত্রশিল্পী সালভাদর ডালি স্পেনের চিত্রশিল্পী ছিলেন। তার উল্লেখযোগ্য দুটি চিত্রকর্ম হলো - দ্য এলিফ্যান্টস এবং দ্য পার্সিসটেন্স অব মেমোরি।
'তাহরির' স্কয়ার কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: কায়রো
Explanation:
'তাহরির' স্কয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর কায়রো তাহরির চত্বর মিশরের রাজধানী কায়রোর ডাউন-টাউনে অবস্থিত একটি মিলনকেন্দ্র ও চত্বর।