ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) MCQs
Showing 50 questions (Total: 2377)
মার্কিন যুক্তরাষ্টের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী ?
Correct Answer:
খ: সিনেট
Explanation:
মার্কিন যুক্তরাষ্টের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী ? সঠিক উত্তর সিনেট মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস হলো মার্কিন ফেডারেল সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। এটি উচ্চকক্ষ হিসেবে সিনেট ও নিম্নকক্ষ হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর সমন্বয়ে গঠিত।।
তিন (৩) বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়ে ছিল ?
Correct Answer:
গ: ভূমধ্যসাগর
Explanation:
তিন (৩) বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়ে ছিল ? সঠিক উত্তর ভূমধ্যসাগর তিন বছর বয়স্ক আলান কুর্দি তার পরিবারের সদস্যদের সাথে নৌকায় ইউরোপ যাবার সময় ভূমধ্যসাগর নৌকা ডুবে মারা যায়। এতে আরো চারজন মারা গিয়েছিল। তুরস্কের বোদরুম সৈকতে পড়ে থাকা আলান কুর্দির মৃতদেহের ছবি সংবাদ মাধ্যমে আলোড়ন তোলে, এবং সিরিয়ান শরণার্থী সংকটের প্রতি বিশ্বের নজর ফেরায়।
নিম্নের কোনটির স্থপতি লুই আই কান ?
Correct Answer:
গ: বাংলাদেশ জাতীয় সংসদ
Explanation:
নিম্নের কোনটির স্থপতি লুই আই কান ? সঠিক উত্তর বাংলাদেশ জাতীয় সংসদ লুই ইসাডোর কান বা সংক্ষেপে লুই আই. কান (জন্ম ইটযে-লেইব শ্মুইলোস্কি-তে) (ফেব্রুয়ারি ২০, ১৯০১ - মার্চ ১৭, ১৯৭৪) একজন বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি যিনি এস্তোনীয় ইহুদী বংশোদ্ভূত। তিনি মূলত আমেরিকার ফিলাডেলফিয়া আর পেনসিলভানিয়ায় স্থাপত্য চর্চা করেছিলেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার একটি বিখ্যাত কীর্তি।
'শুনে বুকটা তাঁর টিপটিপ করেছিল' এখানে 'টিপটিপ
Correct Answer:
ক: অনুকার অব্যয়
Explanation:
'শুনে বুকটা তাঁর টিপটিপ করেছিল' এখানে 'টিপটিপ সঠিক উত্তর অনুকার অব্যয় 'শুনে বুকটা তাঁর টিপটিপ করেছিল' এখানে 'টিপটিপ - অনুকার অব্যয়একটি শব্দের সাথে ধ্বনিগত মিল রেখে(অর্থাৎ ধ্বনিগত অনুকরণে) যে সব অর্থহীন শব্দ তৈরি করা হয়, তাদের অনুকার শব্দ বলে। যেমন : 'জল-টল' শব্দের 'টল' অংশটি অনুকার শব্দ। মনে রাখতে হবে 'জল-টল' পুরোটা অনুকার শব্দের উদাহরণ নয়। এ রকম আরও অনুকার শব্দের উদাহরণ হলো: খাবার-দাবার (দাবার), কাপড়-চোপড় (চোপড়), বই-টই (টই), চা-টা (টা)
'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কয়টি নদীর কথা বলা হয়েছে?
Correct Answer:
ক: ছয়টি
একতারার কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায় ?
Correct Answer:
খ: ঐকতান
কোন দেশটি ন্যাটোর সদস্য নয়?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
কোন দেশটি ন্যাটোর সদস্য নয়? সঠিক উত্তর সবগুলো ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩১। এদের মধ্যে ২৯ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার৷ ২০০৯ সালের ১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয়। উত্তর মেসিডোনিয়া ২৭ মার্চ ২০২০ তারিখে যোগ দেয়। সর্বশেষ ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩ তারিখে ন্যাটোতে যোগ দেয়।
২০১৬ সালে নিচের কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে ?
Correct Answer:
ঘ: ফেরদৌসী প্রিয়ভাষিণী
Explanation:
২০১৬ সালে নিচের কোন নারীকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে ? সঠিক উত্তর ফেরদৌসী প্রিয়ভাষিণী ২০১৬ সালে ফেরদৌসী প্রিয়ভাষিণী কে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে
কোনটি জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র ?
Correct Answer:
খ: আনোয়ারা
Explanation:
কোনটি জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র ? সঠিক উত্তর আনোয়ারা ১৯৬১ সালে তার প্রথম পরিচালিত সিনেমা 'কখনো আসেনি' মুক্তি পায়। এরপর তিনি পরিচালনা করলেন 'সোনার কাজল' (১৯৬২), 'কাঁচের দেয়াল' (১৯৬৩), 'সঙ্গম' (উর্দু : ১৯৬৪), 'বাহানা' (১৯৬৫)', 'বেহুলা' (১৯৬৬), 'আনোয়ারা' (১৯৬৭)' এবং 'জীবন থেকে নেয়া' (১৯৭০)।
কথায় যা বর্ণনা করা যায় না--
Correct Answer:
গ: অনির্বচনীয়
কোনটি উষ্মবর্ণ ?
Correct Answer:
ক: হ
Explanation:
কোনটি উষ্মবর্ণ ? সঠিক উত্তর হ উষ্মবর্ণ - উষ্ম শব্দের অর্থ গরম। উচ্চাারণের সময় বাগযন্ত্রের মধ্যে দিয়ে গরম বায়ু নির্গত হয় বলে শ,ষ,স,হ এই ৪টি বর্ণকে উষ্মবর্ণ বলে।
'গিজগিজ' কোন পদ ?
Correct Answer:
খ: অব্যয়
কোন বানানটি খাঁটি ষত্ব-বিধানের উদাহরণ ?
Correct Answer:
খ: ষোড়শ
'কুঁড়ি' শব্দটি এসেছ
Correct Answer:
গ: 'কোরক'থেকে
Explanation:
'কুঁড়ি' শব্দটি এসেছ সঠিক উত্তর 'কোরক'থেকে 'কুঁড়ি' শব্দটির ব্যুৎপত্তি 'কোরক'থেকে
সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থের নাম
Correct Answer:
খ: আকাল
কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে ?
Correct Answer:
গ: অধীনস্থ
কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ ?
Correct Answer:
খ: দর,ফি
Explanation:
কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ ? সঠিক উত্তর দর,ফি বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ অনির্ণেয়।বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গের সংখ্যা এখনো অনির্ণেয়। কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শব্দের মতোই নতুন নতুন বিদেশি উপসর্গও বাংলায় গৃহীত হচ্ছে। তবে, বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন—বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি।বহুল ব্যবহৃত কিছু বিদেশি উপসর্গ হলো; ফারসি উপসর্গ - কার, না, নিম, বদ, বর, কম।আরবি উপসর্গ আম, খাস, লা, গর। ইংরেজি উপসর্গ ফুল, হাফ, সাব, হেড। উর্দু - হিন্দি উপসর্গ ; হর।
'কী করিছ বনে কুঞ্জভবনে ?' -- চরণটির লেখক--
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ
Explanation:
'কী করিছ বনে কুঞ্জভবনে ?' -- চরণটির লেখক-- সঠিক উত্তর রবীন্দ্রনাথ কানন নিরালা, আঁখি হাসি-ঢালা,মন সুখস্মৃতি-সমাকুল—কী করিছ বনে কুঞ্জভবনে?কনে॥ খেতেছি বসিয়া টোপাকুল।উক্ত লাইনগুলো রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা মানসী কবিতা থেকে নেওয়া হয়েছে
'concoct' অর্থ
Correct Answer:
খ: বানিয়ে বলা
Explanation:
'concoct' অর্থ সঠিক উত্তর বানিয়ে বলা 'concoct' অর্থ - বিভিন্ন উপাদান মিশিয়ে তৈরি করা; প্রস্তুত করা, উদ্ভাবন করা; মিথ্যা কাহিনি রচনা করা; বানিয়ে বলা। concoction বিভিন্ন উপাদানে প্রস্তুত দ্রব্য; বানানো গল্প।
নিচের অশুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
গ: আদ্য+অন্ত=আদ্যন্ত
শুদ্ধ বানান গুচ্ছ কোনটি ?
Correct Answer:
খ: অদ্ভুত, উদ্ভুত, অন্তর্ভূত,পরাভূত
কোনটি অবস্থানবাচক বিশেষণ ?
Correct Answer:
ঘ: সামুদ্রিক ঝড়
'সংশয়ে দুলে দুলে কাঁটাটি ডানদিকে হেলে থেকে যায়।' বাক্যটি কোন রচনা অন্তর্গত ?
Correct Answer:
গ: একটি তুলসী গাছের কাহিনী
বঙ্কিমচন্দ্র সম্পাদিত বিশেষণ ?
Correct Answer:
গ: বঙ্গদর্শন
Explanation:
বঙ্কিমচন্দ্র সম্পাদিত বিশেষণ ? সঠিক উত্তর বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র সম্পাদিত বিশেষণ বঙ্গদর্শন।বঙ্গদর্শন উনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্র। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলা কথাসাহিত্যের অন্যতম স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ (১৮৭২ খ্রিষ্টাব্দ, বারো এপ্রিল) তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সে সময়ে অবিভক্ত বাংলায় কোনো উন্নত মানের সাময়িকপত্র ছিল না। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১২৮২ বঙ্গাব্দের চৈত্র মাস অবধি এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১২৮৩ বঙ্গাব্দে এর প্রকাশ স্থগিত থাকে। ১২৮৪ বঙ্গাব্দ থেকে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। শ্রীশচন্দ্র মজুমদার ১২৯০ বঙ্গাব্দের কার্তিক থেকে মাঘ পর্যন্ত ৪টি সংখ্যার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৩০৮ বঙ্গাব্দ থেকে ১৩১২ বঙ্গাব্দ পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বঙ্গদর্শন নবপর্যায়ে ৫ বৎসর প্রকাশিত হয়।
'হিন্দি' শব্দটি মূলত --
Correct Answer:
গ: ফারসি
Explanation:
'হিন্দি' শব্দটি মূলত -- সঠিক উত্তর ফারসি হিন্দি শব্দ মূলত ফারসি ভাষা থেকে গৃহীত
কোনটি অভিশ্রুতির উদাহরণ নয় ?
Correct Answer:
ক: আজি>আইজ
'বুরুশ' শব্দটি কোন ভাষার প্রভাবে তৈরি ?
Correct Answer:
গ: ইংরেজি
Explanation:
'বুরুশ' শব্দটি কোন ভাষার প্রভাবে তৈরি ? সঠিক উত্তর ইংরেজি বুরুশ- শব্দটি ইংরেজি(brush ) ভাষার প্রভাবে তৈরি
ঢাকা শহরের গোড়াপত্তন হয়---
Correct Answer:
গ: মুঘল আমলে
অবিভক্ত বাংলার সর্বসেষ গভর্নর ছিলেন ---
Correct Answer:
গ: স্যার এফ বারোজ
ময়নামতি কোন সভ্যতার বিদর্শ্ন ?
Correct Answer:
ক: বৌদ্ধ সভ্যতার
"আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ..." গানটি সুরকার--
Correct Answer:
গ: আলতাফ মাহমুদ
বাংলাপিডিয়ার প্রকাশক--
Correct Answer:
খ: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
'ম্যাডোনা-৪৩' হল---
Correct Answer:
গ: জয়নুল আবেদীনের চিত্রকর্ম
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে ন্যুনতম কত বয়স দরকার ?
Correct Answer:
খ: ২৫ বছর
'বনি আদম ' গ্রন্থের রচয়িতা --
Correct Answer:
ঘ: গোলাম মোস্তাফা
দি ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক--
Correct Answer:
গ: এস.এম. আলী
'মোহামেডান লিটারেরি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে ?
Correct Answer:
ক: নওয়াব আবদুল লতিফ
কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ?
Correct Answer:
গ: ইউনিয়ন পরিষদ
'গম্ভীরা' কোন অঞ্চলের সঙ্গীত ?
Correct Answer:
গ: রাজশাহী
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান --
Correct Answer:
গ: বিচারপতি সুলতান হোসেন খান
তেভাগা আন্দোলনের নেত্রী--
Correct Answer:
গ: ইলা মিত্র
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি ?
Correct Answer:
খ: বরেন্দ্র গবেষণা জাদুঘর
মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে ?
Correct Answer:
খ: ডাঃ সেতারা বেগম
১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় ?
Correct Answer:
খ: ১০ এপ্রিল
বাংলায় 'ঋণ সালিশি আইন' কার আমলে প্রণীত হয় ?
Correct Answer:
গ: এ.কে. ফজলুল হক
কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী ?
Correct Answer:
ঘ: যশোর
বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন ?
Correct Answer:
খ: ডাঃ আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন
পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেন ?
Correct Answer:
গ: জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি--
Correct Answer:
খ: সাংবিধানিক সংস্থা
১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের পর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হ্যেছিলেন--
Correct Answer:
ঘ: এ কে ফজলুল