ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) MCQs
Showing 50 questions (Total: 2377)
বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাশ করা হয় ?
Correct Answer:
খ: ১৯৭৩
Explanation:
বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাশ করা হয় ? সঠিক উত্তর ১৯৭৩ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের পরিপ্রেক্ষিতে ১৯৭৩ সালের ১৯ নম্বর আইন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন ১৯৭৩ প্রণয়ন করা হয়।
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ?
Correct Answer:
ঘ: ৬.১৫ কি.মি
Explanation:
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ? সঠিক উত্তর ৬.১৫ কি.মি নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি. মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার।এটি মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত বিস্তৃত।
What is the meaning of the word 'access' ?
Correct Answer:
B: enter
টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে কে প্রথমবার দুটি দ্বিশতক করেছেন ?
Correct Answer:
গ: মুশফিকুর রহিম
Explanation:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে কে প্রথমবার দুটি দ্বিশতক করেছেন ? সঠিক উত্তর মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে মুশফিকুর রহিম প্রথমবার দুটি দ্বিশতক করেছেন
ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতিবিজড়িত জাদুঘর কোনটি ?
Correct Answer:
খ: বিজয় কেতন
Explanation:
ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতিবিজড়িত জাদুঘর কোনটি ? সঠিক উত্তর বিজয় কেতন আগরতলা ষড়যন্ত্র মামলা চলার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৬৮ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে কক্ষে ৯ মাস বন্দী এবং যে ট্রায়াল রূমে মামলার বিচার কাজ পরিচালনা করা হয় তা সংরক্ষণ করে রাখা হয়েছে এখনো। ঢাকা সেনানিবাসের সেই ভবন এখন বিজয়কেতন মুক্তিযুদ্ধ জাদুঘর নামে প্রতিষ্ঠিত।
পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগের প্রধান আবিস্কারক কে ?
Correct Answer:
ঘ: ড. মুবারক আহমেদ
Explanation:
পাট দিয়ে তৈরি সোনালি ব্যাগের প্রধান আবিস্কারক কে ? সঠিক উত্তর ড. মুবারক আহমেদ সোনালী ব্যাগ হলো পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ। পাট থেকে পলিথিন ব্যাগ উৎপাদনের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন বাংলাদেশী বিজ্ঞানী ড. মুবারক আহমেদ খান।
বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়েছে ?
Correct Answer:
ঘ: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation:
বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়েছে ? সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২ ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
বাংলার প্রাচীনতম বন্দরের নাম কী ?
Correct Answer:
ক: তাস্রলিপ্ত
Explanation:
বাংলার প্রাচীনতম বন্দরের নাম কী ? সঠিক উত্তর তাস্রলিপ্ত তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত প্রাচীন ভারতীয় সাহিত্য, সিংহলি গ্রন্থ এবং গি্রক ভৌগোলিক ও চৈনিক তীর্থযাত্রীদের বিবরণে উল্লিখিত প্রাচীন মানব বসতিস্থল। এ সকল গ্রন্থ ও বিবরণ থেকে জানা যায় যে, পূর্ব উপকূলবর্তী তাম্রলিপ্তি গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে তার কাছে অবস্থিত ছিল।বাংলার প্রাচীনতম বন্দরের নাম তাস্রলিপ্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে বক্তা কে ছিলেন ?
Correct Answer:
খ: অধ্যাপক আনিসুজ্জামান
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে বক্তা কে ছিলেন ? সঠিক উত্তর অধ্যাপক আনিসুজ্জামান ২০১৮ সালের ৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। এই সমাবর্তনে বক্তা হিসেবে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও ভারতে মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?
Correct Answer:
ঘ: ৫৪
Explanation:
বাংলাদেশ ও ভারতে মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? সঠিক উত্তর ৫৪ বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
মাধবকুণ্ড প্রাকীইতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: মৌলভীবাজার
Explanation:
মাধবকুণ্ড প্রাকীইতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর মৌলভীবাজার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজলোয় মাধবকুন্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়। এ জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয় ?
Correct Answer:
গ: ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
Explanation:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয় ? সঠিক উত্তর ম্যাডিসন স্কোয়ার গার্ডেন দ্য কনসার্ট ফর বাংলাদেশ (বা বাঙলা দেশ, দেশের পূর্ববানান অনুসারে) ছিল ১ আগস্ট ১৯৭১ সালের রবিবার ২.৩০ এবং ৮.০০ অপরাহ্নে নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে প্রায় ৪০,০০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত, সাবেক বিটল্স সঙ্গীতদলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন এবং ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর কর্তৃক সংগঠিত দুটি বেনিফিট কনসার্ট। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্যজর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগ্যে ১ আগস্ট , ১৯৭১ সালে ' Concert for Bangladesh ' এর আয়োজন করা হয়। উল্লেখ্য, জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম ছিল' বিটলস ' (১৯৬০ সালে প্রতিষ্ঠিত)।
বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতলে বসবাস করে?
Correct Answer:
গ: সাঁওতাল
Explanation:
বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতলে বসবাস করে? সঠিক উত্তর সাঁওতাল বাংলাদেশের সাঁওতাল নৃগোষ্ঠী সমতলে বসবাস করে।সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়। প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল এবং ছোটনাগপুর; পরে সরকার কর্তৃক নির্ধারিত সাঁওতাল পরগনায়। তবে ১৮৮১ সালের আদমশুমারিতে দেখা যায় যে পাবনা, যশোর, খুলনা, এমনকি চট্টগ্রাম জেলায়ও অল্প সংখ্যায় সাঁওতালদের বসতি ছিল।
বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: মহাস্থানগড়
Explanation:
বাংলার প্রাচীনতম নগরকেন্দ্র কোথায় অবস্থিত ? সঠিক উত্তর মহাস্থানগড় পুণ্ডু হলো বাংলার প্রাচীনতম জনপদ ও সমৃদ্ধশালী রাজ্য। যার রাজধানী ছিল পুণ্ডুনগর। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে এই নগরীটি প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে প্রমাণ পাওয়া যায়। উল্লেখ্য, পুণ্ডুনগরের বর্তমান নাম - ই হলো মহাস্থানগড় যা বর্তমান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত।
'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: সোহরাওয়ার্দী উদ্যান
Explanation:
'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত ? সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যান শিখা চিরন্তন রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত একটি স্মরণ স্থাপনা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদেনের জন্য কোন দুজন নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয় ?
Correct Answer:
ক: সিতারা বেগম ও তারামন বিবি
Explanation:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদেনের জন্য কোন দুজন নারীকে 'বীর প্রতীক' উপাধিতে ভূষিত করা হয় ? সঠিক উত্তর সিতারা বেগম ও তারামন বিবি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ২ জন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি । ডা. সিতারা বেগম ২নং সেক্টরে এবং তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন।
বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় ?
Correct Answer:
খ: দ্বাদশ সংশোধনী
Explanation:
বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় ? সঠিক উত্তর দ্বাদশ সংশোধনী সংবিধান হলো যে কোন রাষ্ট্রের মূল ও। সর্বোচচ আইন। এ পর্যন্ত সংবিধানের সংশোধনী হয়েছে ১৬ বার। ১ম সংশোধনী হয় ১৯৭৩ সালে। সর্বশেষ সংশোধনী হয় ১৭ সেপ্টেম্বর ২০১৪। সংবিধানের দ্বাদশ সংশোধনী টি হলো সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত। এটি ১৮ সেপ্টেম্বর, ১৯৯১ সালে রাষ্ট্রপতির স্বাক্ষর এর মাধ্যমে অনুমোদন লাভ করে।
কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছে?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করেছে? সঠিক উত্তর ফ্রান্স ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ - ১ ‘ ফ্রান্সের সহায়তায় নির্মিত হয়েছে। ২০১৫ সালের ১১ নভেম্বর ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে বাংলাদেশ সরকার ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১’ নির্মাণের চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কেন্দ্র হতে এটি উৎপেক্ষণ ক্লাবের সদস্য হিসেবে নাম লেখায়। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ এর মেয়াদকাল - ১৫ বছর।
মধ্যযুগে উলুঘ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্যকর্মটির নাম কী?
Correct Answer:
গ: ষাট গম্বুজ মসজিদ
Explanation:
মধ্যযুগে উলুঘ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্যকর্মটির নাম কী? সঠিক উত্তর ষাট গম্বুজ মসজিদ খান জাহান আলী (১৩৬৯ - ২৫ অক্টোবর ১৪৫৯) ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুঘ খান, খান-ই-আজম ইত্যাদি।ষাট গম্বুজ মসজিদটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন । ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
Correct Answer:
খ: ৩০ অক্টোবর ২০১৭
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল' রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে ? সঠিক উত্তর ৩০ অক্টোবর ২০১৭ ' বঙ্গবন্ধুর সেই অমর ভাষণকে ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। বড় বিষয় হলো, যুদ্ধ ও সামাজিক বিপর্যয় এবং সংরক্ষণের অভাবে বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা নথিগুলোকে ২০ বছর ধরে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউনেসকো।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে ?
Correct Answer:
খ: তারেক মাসুদ
Explanation:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে ? সঠিক উত্তর তারেক মাসুদ মাটির ময়না ২০০২ সালের বাংলাদেশী বাংলা যুদ্ধভিত্তিক নাট্য চলচ্চিত্র। এটি রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। এটি তারেক পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলংকৃত করেন ?
Correct Answer:
ক: শীলভদ্র
Explanation:
কোন বাঙালি ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলংকৃত করেন ? সঠিক উত্তর শীলভদ্র ৭ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাদক্ষের পদ অলংকৃত করেন শীলভদ্র।মহাস্থবির শীলভদ্র বৌদ্ধশাস্ত্রের একজন বিদগ্ধ ব্যক্তি ও দার্শনিক ছিলেন। তিনি নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তিনি বিখ্যাত চৈনিক পর্যটক ও সন্ন্যাসী হিউয়েন সাঙের শিক্ষক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
Correct Answer:
ক: স্যার এ.এফ.রহমান
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ? সঠিক উত্তর স্যার এ.এফ.রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ রহমান। ড. রমেশচন্দ্র মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য। ড. মাহমুদ হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য । বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য।
'দ্য আলটিমেট ফেইট অব দ্য ইউনিভার্স' বইটির রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: জামাল নজরুল ইসলাম
Explanation:
'দ্য আলটিমেট ফেইট অব দ্য ইউনিভার্স' বইটির রচয়িতা কে ? সঠিক উত্তর জামাল নজরুল ইসলাম পদার্থ বিজ্ঞানী, গণিতবিদ ও বিশ্বতত্ত্ববিদ ড. জামাল নজরুল ইসলাম দীর্ঘ গবেষণা ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সাপেক্ষে এঁকেছিলেন এই মহাবিশ্বের চূড়ান্ত পরিণতির দৃশ্যপট। ফলস্বরূপ ১৯৮৩ সালে বিশ্ব পেয়েছিল তাঁর অনুপম সৃষ্টি 'দি আলটিমেইট ফেইট অব দ্য ইউনিভার্স' বইটি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল 'ক্র্যাক প্লাটুন' কোন সেক্টরের অধীনে ছিল ?
Correct Answer:
গ: সেক্টর ২
Explanation:
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল 'ক্র্যাক প্লাটুন' কোন সেক্টরের অধীনে ছিল ? সঠিক উত্তর সেক্টর ২ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ২ নং সেক্টরের অধীন একটি স্বতন্ত্র গেরিলা দল যারা মূলত গণবাহিনীর অংশ বলে পরিচিত। এই বাহিনীর সদস্যরা ভারতের মেলাঘর প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রশিক্ষনে গ্রেনেড ছোড়া, আত্ম-গোপন করা প্রভৃতি শেখানো হতো।এই দলটি গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন খালেদ মোশাররফ এবং এটিএম হায়দার।
২০১৮ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির বিন মোহাম্মদ কাকে পরাজিত করেছিলেন ?
Correct Answer:
খ: নাজিব রাজাক
Explanation:
২০১৮ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির বিন মোহাম্মদ কাকে পরাজিত করেছিলেন ? সঠিক উত্তর নাজিব রাজাক ২০১৮ সালে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মাহাথির বিন মোহাম্মদ নাজিব রাজাকে পরাজিত করেছিলেন।
রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বাস করে ?
Correct Answer:
ক: রাখাইন
Explanation:
রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বাস করে ? সঠিক উত্তর রাখাইন রোহিঙ্গা হলো পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো-আর্য জনগোষ্ঠী।
WIPO এর পূর্ণাঙ্গ রূপ--
Correct Answer:
খ: ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন
Explanation:
WIPO এর পূর্ণাঙ্গ রূপ-- সঠিক উত্তর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বিশ্ব মেধাসম্পদ সংস্থা (WIPO - World Intelligence Property Organization; World Intellectual Property Organization.) জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থার মধ্যে একটি।
জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: ওকিনাওয়া
Explanation:
জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ওকিনাওয়া মার্কিন বাহিনী 1960 সালের পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তি অনুসারে জাপানে অবস্থান করছে। জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি ওকিনাওয়া তে অবস্থিত।
কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল ?
Correct Answer:
ক: ১৯৯৮ সালের রোম সনম
Explanation:
কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল ? সঠিক উত্তর ১৯৯৮ সালের রোম সনম ১৯৯৭ সালের ১৭ জুলাই রোম নীতিমালা গৃহীত হয়। রোম নীতিমালা হল আন্তর্জাতিক ফৌজদারী আদালতের মূল ভিত্তি। এ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক আদালত গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম---।
Correct Answer:
ক: আনসার আল্লাহ
Explanation:
ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম---। সঠিক উত্তর আনসার আল্লাহ হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে ?
Correct Answer:
ঘ: জিবুতি
Explanation:
আফ্রিকার কোন দেশে চীনের সামরিক ঘাঁটি রয়েছে ? সঠিক উত্তর জিবুতি চীন দেশের বাইরে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করেছেন আফ্রিকার দেশ জিবুতিতে।
বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষে ?
Correct Answer:
খ: মার্কিন যুক্তরাষ্ট্র
Explanation:
বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষে ? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এসআইপিআরআই এর প্রতিবেদন বলছে, গত পাঁচ বছরে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪০ শতাংশ)। এর পরে রয়েছে রাশিয়া (১৬ শতাংশ), ফ্রান্স (১১ শতাংশ), চীন (৫ শতাংশ) ও জার্মানি (৪ শতাংশ)। প্রতিবেদন মতে ২০২২ সালে ইউরোপে অস্ত্র আমদানি প্রায় দ্বিগুণ হয়েছে।
দি সেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভকে (বি আর আই) আরো যে নামে ডাকা হয় ---।
Correct Answer:
ঘ: উপরের দুটি নামেই
সম্প্রতি কোন দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছে ?
Correct Answer:
গ: মার্কিন যুক্তরাষ্ট্র
Explanation:
সম্প্রতি কোন দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছে ? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি হল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ২০১৭ সালের ৬ই ডিসেম্বর মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দান করেন
কোন অলিম্পিক গেমসে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে ?
Correct Answer:
ক: লস এঞ্জেলস
'মাটির ময়না' চলচ্চিত্রের পরিচালক কে ?
Correct Answer:
খ: তারেক মাসুদ
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা ?
Correct Answer:
খ: ইউনাইটেড রাশিয়া
Explanation:
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা ? সঠিক উত্তর ইউনাইটেড রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া। রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পাচ্ছে ?
Correct Answer:
গ: জাপান
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের নাগরিকত্ব কোনটি ?
Correct Answer:
ক: পর্তুগিজ
Explanation:
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের নাগরিকত্ব কোনটি ? সঠিক উত্তর পর্তুগিজ আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, জিসিএল, জিসিসি (পর্তুগিজ উচ্চারণ: জন্ম: ৩০ এপ্রিল, ১৯৪৯) লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগীজ রাজনীতিবিদ, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব ।
বাংলাদেশের কোন বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন ?
Correct Answer:
গ: অলক কাপালি
বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয় ?
Correct Answer:
খ: ৪ নভেম্বর ১৯৭২
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম মুসলমান উপাচার্য কে ছিলেন ?
Correct Answer:
ঘ: স্যার এ এফ . রহমান
যুক্তারাজ্যের স্বরাষ্ট্রমস্ত্রীর নাম কী ?
Correct Answer:
গ: সাজিদ জাভিদ
Explanation:
যুক্তারাজ্যের স্বরাষ্ট্রমস্ত্রীর নাম কী ? সঠিক উত্তর সাজিদ জাভিদ যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ
কোন সালে নারীরা প্রথম ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নির্বাচিত হয় ?
Correct Answer:
গ: ১৯৯৭ সালে
সোমপুর বিহার কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: পাহাড়পুর
লাতিন আমেরিকার কোন দেশটিতে সপ্রতি দুর্ভিক্ষ দেখা দিয়েছে ?
Correct Answer:
ঘ: ব্রাজিলিয়ান
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ?
Correct Answer:
ঘ: রাঙামাটি
বাংলাদেশের মান সময় গ্রিনিচ সময় অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী ?
Correct Answer:
গ: ৬ ঘণ্টা
সম্প্রতি ভারতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটির রাষ্ট্রীয় নাম কী ?
Correct Answer:
ক: স্ট্যাচু অব ইউনিটি
Explanation:
সম্প্রতি ভারতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটির রাষ্ট্রীয় নাম কী ? সঠিক উত্তর স্ট্যাচু অব ইউনিটি সম্প্রতি ভারতে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটির রাষ্ট্রীয় এর নাম 'স্ট্যাচু অফ ইউনিটি' বা 'ঐক্যের মূর্তি। ' প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করে এই মূর্তি তৈরির বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয় আদিবাসী ও কৃষকদের একটা অংশ