45th BCS Preliminary Test MCQs
Showing 50 questions (Total: 187)
‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: অনন্বয়ী অব্যয়
Explanation:
‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'—বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অনন্বয়ী অব্যয় যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় , তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - আপনি যা জানেন তা তো ঠিকই ঘটে। এখানে 'তো' অনন্বয়ী অব্যয়। #যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন - মেঘের গর্জন - গুড় গুড়। #যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন - ওকে দিয়ে এ কাজ হবে না। এখানে 'দিয়ে' অনুসর্গ অব্যয়। উল্লেখ্য অনুসর্গ অব্যয় 'পদান্বয়ী অব্যয়' নামেও পরিচিত।
স্বরান্ত অক্ষরকে কী বলে?
Correct Answer:
খ: মুক্তাক্ষর
Explanation:
স্বরান্ত অক্ষরকে কী বলে? সঠিক উত্তর মুক্তাক্ষর যেসব অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে, তাকে স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর বলে। যেমন, ‘দা’> দ-আ; ‘অ’> অ; ‘কা’> ক-আ ইত্যাদি
'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?
Correct Answer:
গ: সর্বনাম
Explanation:
'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ? সঠিক উত্তর সর্বনাম বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ: আমি, আমরা, তুমি,তোমরা,আপনি,তিনি ,তুই , সে, সব,ইনি,উনি,যে, কে, কী, কারা ইত্যাদি।
'Rank' শব্দের বাংলা পরিভাষা কী?
Correct Answer:
খ: পদমর্যাদা
Explanation:
'Rank' শব্দের বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর পদমর্যাদা 'Rank' শব্দের বাংলা পরিভাষা পদমর্যাদা।
‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
Correct Answer:
ঘ: সুকুমার সেন
Explanation:
‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের? সঠিক উত্তর সুকুমার সেন ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি সুকুমার সেন- এর।
চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
Correct Answer:
ক: প্রবোধচন্দ্র বাগচী
Explanation:
চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে? সঠিক উত্তর প্রবোধচন্দ্র বাগচী চর্যার অর্থ জানা যায় মুনিদত্তের 'নির্মল গিরাটীকা' থেকে। এই টীকার তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। টীকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।
উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
Correct Answer:
ঘ: এ
Explanation:
উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি? সঠিক উত্তর এ সম্মুখ স্বরধ্বনি যে ধনি উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে যায় তাকে সম্মুখ স্বরধনি বলে । এই জাতীয় মৌলিক স্বরবর্ণগুলো হলো- ই, এ এবং অ্যা
‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়-
Correct Answer:
গ: ১৯৪২ সালে
Explanation:
‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়- সঠিক উত্তর ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন (আগস্ট আন্দোলন) ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৮ ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল।
নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
Correct Answer:
ঘ: সৈয়দ নূরুদ্দীন
Explanation:
নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? সঠিক উত্তর সৈয়দ নূরুদ্দীন সৈয়দ নূরুদ্দীন ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্যের রচয়িতা নন।
শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
Correct Answer:
ক: শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?
Correct Answer:
খ: অনুচ্ছেদ ৩
Explanation:
'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ? সঠিক উত্তর অনুচ্ছেদ ৩ সংবিধানের ৩নং অনুচ্ছেদে বলা হয়েছে- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
Correct Answer:
খ: পঞ্চম তফসিল
Explanation:
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? সঠিক উত্তর পঞ্চম তফসিল আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন -
Correct Answer:
খ: ২৩ মার্চ ১৯৬৬
Explanation:
ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন - সঠিক উত্তর ২৩ মার্চ ১৯৬৬ তৎকালীন ভারত - পাকিস্তান যুদ্ধ (৬ - ২৭ সেপ্টেম্বর ১৯৬৫) সমাপ্তির পর উভয় দেশের মধ্যে ‘তাসখন্দ চুক্তি’ স্বাক্ষরিত হয় ১০ জানুয়ারি ১৯৬৬। এ ঘটনার পটভূমিকায় ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন।
সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
Correct Answer:
ক: মানোএল দ্য আসসুম্পসাঁও
Explanation:
সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সঠিক উত্তর মানোএল দ্য আসসুম্পসাঁও পর্তুগিজ ধর্মযাজক মানুয়েল দা আস্সুম্পসাঁউ (Manoel da Assumpcam) বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন।
‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
Correct Answer:
গ: তামসিক
Explanation:
‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? সঠিক উত্তর তামসিক তাম্বুলিক অর্থ বারুই, পান - ব্যাবসায়ী, পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন্ন, অজ্ঞতাপ্রসূত। প্রশ্নে উল্লিখিত 'তাম্বুলিক' শব্দের স্থলে 'তাম্বূলিক' হবে।
'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
Correct Answer:
ক: ধ্বনি দৃশ্যমান
Explanation:
'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? সঠিক উত্তর ধ্বনি দৃশ্যমান মানুষের মুখনিঃসৃত নিয়ন্ত্রিত ক্ষুদ্রতম আওয়াজকে বা মুখোচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। অন্যভাবে বলা যায়, এক মানুষের সঙ্গে আর এক মানুষের ভাব বিনিময়ের উদ্দেশ্যে যেসব অর্থ যুক্ত শব্দ বাগযন্ত্রের সাহায্যে উচ্চারণ করা হয় সেইসব শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি।ধ্বনি মূলত উৎপন্ন হয় মানুষের দুটি প্রত্যঙ্গের দ্বারা-একটি ফুসফুস, অন্যটি বাগযন্ত্র। ফুসফুস তাড়িত বাতাস গলনালী, মুখবিবর কিংবা নাক দিয়ে বেরিয়ে যাবার সময় বাগযন্ত্রের বিভিন্ন স্থানে আঘাত পায়। এ সংঘর্ষের স্থান, রূপ ও প্রকৃতি বিভিন্ন ধ্বনি সৃষ্টি করে।
'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-
Correct Answer:
খ: শামছুল হক
Explanation:
'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক- সঠিক উত্তর শামছুল হক প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।
আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: গ্রিক
Explanation:
আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গ্রিক বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ও সাহিত্যের ধারক ভাষা। গ্রিক একটি ইন্দো-ইউরোপীয় ভাষা, কিন্তু এটির কোন নিকটাত্মীয় ভাষা নেই। সমস্ত জীবিত ইন্দো-ইউরোপীয় ভাষার মধ্যে কেবল আরমেনীয় ভাষার সাথে গ্রিক ভাষার মিল আছে।উপরোক্ত 'কলমোস' শব্দটি গ্রিক ভাষার শব্দ।
'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'—বাক্যটিতে কয়টি ভুল আছে?
Correct Answer:
গ: তিনটি
Explanation:
'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'—বাক্যটিতে কয়টি ভুল আছে? সঠিক উত্তর তিনটি এই বাক্যে ৩ টি বানান ভুল রয়েছে যেগুলো হলো- সুনামী→ সুনামি তান্ডব→ তাণ্ডবসর্বশান্ত→ সর্বস্বান্ত
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—
Correct Answer:
গ: ১৯৫২ সালে
Explanation:
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়— সঠিক উত্তর ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ' গঠিত হয়— ২ মার্চ ১৯৪৮ এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়— ২৬ জানুয়ারি ১৯৫২
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?
Correct Answer:
ক: উপপদ
Explanation:
কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ? সঠিক উত্তর উপপদ কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে বলা হয় উপপদ
‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
Correct Answer:
খ: লক্ষ্মণ সেনের
Explanation:
‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর লক্ষ্মণ সেনের জয়দেবের পিতার নাম ভোজদেব, মাতা বামদেবী; আর তাঁর স্ত্রী হলেন পদ্মাবতী। সংস্কৃত সাহিত্য এবং সঙ্গীত শাস্ত্রে জয়দেবের অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভাকবি।
কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
Correct Answer:
ক: ব্রজবুলি
Explanation:
কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? সঠিক উত্তর ব্রজবুলি প্রাচীন বাংলার প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। বাংলার নবজাগরণের অন্যান্য ১৯ শতকের ব্যক্তিত্ব, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ব্রজবুলিতে লিখেছেন।
বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ?
Correct Answer:
খ: ৫ (পাঁচ) টি
Explanation:
বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ? সঠিক উত্তর ৫ (পাঁচ) টি বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত।এগুলো হলো:খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।
‘সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
Correct Answer:
ঘ: গরল
Explanation:
‘সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? সঠিক উত্তর গরল সরল শব্দের সমার্থক শব্দ- সহজ, অবক্র, ঋজু, সােজা, আড়ম্বরহীন এবং বিপরীত শব্দ- জটিল, বক্র, কুটিল, বঙ্কিম। গরল শব্দের বিপরীত শব্দ- অমৃত, বিষ ।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়?
Correct Answer:
গ: ৮ এপ্রিল ১৯৭২
Explanation:
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর ৮ এপ্রিল ১৯৭২ ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়।
বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
Correct Answer:
ক: ৮ (আট) টি
Explanation:
বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর ৮ (আট) টি বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১ - ২০২৫ মেয়াদে " চূড়ান্ত অনুমোদন দেয়।
কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ?
Correct Answer:
ঘ: ২০১২ সালে
Explanation:
কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ? সঠিক উত্তর ২০১২ সালে মানিলণ্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ বাংলাদেশের একটি আইন যা ২০০২ সালের ৭ নং আইন হিসাবে চিহ্নিত এবং ৭ই এপ্রিল, ২০০২ তারিখে আইন হিসাবে প্রচারিত। আইনটি ৩০শে এপ্রিল ২০০২ তারিখ থেকে কার্যকর হয়। এ আইনটি “মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন” দ্বারা ২০০৩ সালে সংশোধন করা হয়। পরে, ২০১২ সালে এই আইনটি রহিত করা হয়।মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পাস হয়
'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
Correct Answer:
ক: ২ মার্চ, ২০২২
Explanation:
'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? সঠিক উত্তর ২ মার্চ, ২০২২ ২ মার্চ ২০২২ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। তে বলা হয়,ক) ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।(খ) সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।(গ) সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।২। ইহা অবিলম্বে কার্যকর হবে।
শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
Correct Answer:
ক: চতুরঙ্গ
Explanation:
শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর চতুরঙ্গ চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাস। এটি সাধুভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস। এটিকে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয়। চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ- জ্যাঠামশাই ,শচীশ ,দামিনী এবং শ্রীবিলাস। উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য প্রজাতি গবেষণাগার ময়মনসিংহে অবস্থিত। উল্লেখ্য, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৮৪ সালে চাদপুরে স্থাপন করা হয় ও ১৯৮৬ সালে ময়মনসিংহে স্থানান্তরিত হয়।
কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: রসুল বিজয়
Explanation:
কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর রসুল বিজয় জয়েন উদ্দীন (পঞ্চদশ শতক) মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের (১৪৭৪ - ১৪৮১) সভাকবি ছিলেন। তার রসুল-বিজয় মৌলিক রচনা নয়, কোনো ফার্সি গ্রন্থের অনুসরণে লিখিত। তার এই কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয়-কাব্যধারার অন্যতম পথিকৃৎ।
“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: বিনয় ঘোষ
Explanation:
“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বিনয় ঘোষ বিদ্যাসাগর ও বাঙালী সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ
মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্যহিন্দু-মুসলমানের বিরোধ?
Correct Answer:
ক: গো-জীবন
Explanation:
মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্যহিন্দু-মুসলমানের বিরোধ? সঠিক উত্তর গো-জীবন মীর মশাররফ হােসেনের ‘গাে-জীবন’(১৮৮৯) একটি প্রবন্ধ পুস্তিকা। প্রবন্ধটির মূল বক্তব্য হলাে, কৃষিনির্ভর অর্থনীতিতে যে কোনাে কারণেই হােক গাে-হত্যা অনুচিত। স্বীয় বক্তব্যের সমর্থনে লেখক ধর্মগ্রন্থ এবং প্রাত্যহিক-বাস্তব অভিজ্ঞতা থেকে নানা যুক্তি ও তথ্য পরিবেশন করেছেন। হিন্দু ও মুসলমান এই দুই ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করার মানসেই মশাররফ হােসেন এ প্রবন্ধ রচনা করেন। প্রবন্ধটি তৎকালে মুসলিম ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়ার জন্ম দেয়। এ কারণে ‘আখবারে এসলামিয়া' (১৮৮৪) পত্রিকা প্রতিবাদ প্রকাশ করে এবং লেখককে পরে মামলাতে জড়িয়ে পড়তে হয়। অবশেষে মৌলবাদী মুসলিমদের প্রবল চাপের মুখে তিনি ‘গাে-জীবন’ প্রত্যাহার করতে বাধ্য হন।
দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এইচ ডি এফ সি সিন পাওয়ার লিমিটেড ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুতিয়াখালীতে ১৭৪ একর জমির ওপর ৮০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে।যা দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকারহিসেবে আত্মপ্রকাশ করেন?
Correct Answer:
ঘ: ১৬ বছর
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকারহিসেবে আত্মপ্রকাশ করেন? সঠিক উত্তর ১৬ বছর ছোটগল্পকার হচ্ছেন এমন একজন সাহিত্যিক, যিনি ছোটগল্প লিখে থাকেন। সাহিত্যের একটি সুপরিচিত ও জনপ্রিয় ধারা বলা হয় ছোটগল্পকে। অনেক বিশ্বখ্যাত ঔপন্যাসিকের সাহিত্যজীবন শুরু হয় ছোটগল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৬ বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' —এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
Correct Answer:
খ: শেখ কামালকে
Explanation:
'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' —এখানে 'ওর' বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? সঠিক উত্তর শেখ কামালকে শেখ কামাল (৫ আগস্ট ১৯৪৯ – ১৫ আগস্ট ১৯৭৫) শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন।'আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।' —এখানে শেখ মুজিবুর রহমান শেখ কামাল- এর কথা বলেছেন।
‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামেরকোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
Correct Answer:
খ: রুদ্র-মঙ্গল
Explanation:
‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামেরকোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সঠিক উত্তর রুদ্র-মঙ্গল 'আমার পথ' প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ 'রুদ্র-মঙ্গল' থেকে সংকলিত হয়েছে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসাবে গণ্য –
Correct Answer:
ঘ: সুপ্রীম কোর্ট
Explanation:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসাবে গণ্য – সঠিক উত্তর সুপ্রীম কোর্ট অনুচ্ছেদঃ ১০৮ কোর্ট অব রেকর্ড, সুপ্রীম কোর্ট একটি "কোর্ট অব্ রেকর্ড" হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
Correct Answer:
খ: অক্ষরবৃত্ত ছন্দ
Explanation:
মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ? সঠিক উত্তর অক্ষরবৃত্ত ছন্দ কাব্যে যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেছিলেন। ১৮৬০ সালে প্রকাশিত পদ্মাবতী নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে মধুসূদন সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেছিলেন।অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ১ মাত্রা, যুক্তাক্ষর শব্দের প্রথমে ও মাঝে ১ মাত্রা কিন্তু শব্দের শেষে যুক্তাক্ষর ২ মাত্রা। অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে ১ মাত্রা গুনতে হয়। অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি আছে, এমন অক্ষর শব্দের শেষে থাকলে ২ মাত্রা হয়; শব্দের শুরুতে বা মাঝে থাকলে ১ মাত্রা হয়। অক্ষরবৃত্ত বা মিশ্রকলাবৃত্ত বা তানপ্রধান ছন্দ। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ' প্রকৃত পক্ষে বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব-রূপায়ণ।
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
Correct Answer:
ক: ২(দুই)নম্বর
Explanation:
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর ২(দুই)নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)
ইউরিয়া সারের কাঁচামাল কী?
Correct Answer:
গ: মিথেন গ্যাস
Explanation:
ইউরিয়া সারের কাঁচামাল কী? সঠিক উত্তর মিথেন গ্যাস ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে।
প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৮৫৮ সালে
Explanation:
প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর ১৮৫৮ সালে আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর (১৮১৪-১৮৮৩) ১৮৫৮ সালে এটি রচনা করেন। কলকাতার সমকালীন সমাজ এর প্রধান বিষয়বস্তু। উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে।
“দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
Correct Answer:
ক: আবুল ফজল
Explanation:
“দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর আবুল ফজল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে তাঁর বাসভবন ‘সাহিত্য নিকেতনে’ চট্টগ্রামের সর্বশ্রেণির বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা মিলিত হয়ে গড়ে তোলেন ‘শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবী প্রতিরোধ সংঘ’। আবুল ফজল এই সংঘের পৃষ্ঠপোষক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপন করেন এবং দুর্দিনের দিনলিপি রচনা করেন
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
Correct Answer:
ক: রাঙ্গামাটি
Explanation:
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সঠিক উত্তর রাঙ্গামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি। এর আয়তন ৬১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২৩৬১.০০ বর্গমাইল। বরিশাল একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা । এর আয়তন ২৭৮৪.৫২ বর্গকিলোমিটার।
'e-TIN' চালু করা হয় কত সালে?
Correct Answer:
ক: ২০১৩ সালে
Explanation:
'e-TIN' চালু করা হয় কত সালে? সঠিক উত্তর ২০১৩ সালে ২০১৩ সালে অনলাইনে ই-টিআইএন পদ্ধিত চালু করে এনবিআর। এ ব্যবস্থায় যে কেউ ইচ্ছা করলে ঘরে বসে টিআইএন নিতে পারেন। কর্মকর্তাদের কাছে ধরনা না দিলও চলে। এনবিআরের ওয়েবসাইটে ঢুকে ক্লিক করে ১২ ডিজিটের ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) সংগ্রহ করা যায়।
“তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
“তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র গুপ্তের (১৭৬০-১৮৬০ সাল ) সাহিত্যকর্মে মধ্যযুগের সাহিত্যের যেমন ছাপ আছে, সেই সাথে আধুনিক যুগের সাহিত্যের ছাপ একই সাথে পাওয়া যায় যদিও তিনি মধ্যযুগের কবি। দুইটা যুগের সন্ধিক্ষণের কবি হিসেবে ঈশ্চরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।“তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”— এই কবিতাংশটির রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
'গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: খুলনা
Explanation:
'গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত? সঠিক উত্তর খুলনা গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর অবস্থিত সাউথ সেন্ট্রাল রোড , খুলনায় অবস্থিত।
বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?
Correct Answer:
গ: ১১ (এগার) টি
Explanation:
বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি? সঠিক উত্তর ১১ (এগার) টি কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) পণ্য। শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১১টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।একনজরে জি-আই পণ্যগুলিঃ জামদানি (২০১৬)ইলিশ (২০১৭) বাগদা চিংড়ি (২০২১) চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম (২০১৯) ফজলি আম (২০২১) ঢাকাই মসলিন (২০২০) রাজশাহী সিল্ক (২০২২) রংপুরের শতরঞ্জি (২০২২) কালিজিরা ধান (২০২১) বিজয়পুরের সাদামাটি দিনাজপুরের কাটারিভোগ
আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
Correct Answer:
ক: গাইবান্ধায়
Explanation:
আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? সঠিক উত্তর গাইবান্ধায় আখতারুজ্জামান ইলিয়াস (১২ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৪ জানুয়ারি ১৯৯৭), জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। তিনি ছিলেন বাংলাদেশি ছোটগল্পকার, ঔপন্যাসিক, এবং অধ্যাপক। তিনি একজন স্বল্পপ্রজ লেখক ছিলেন। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা।