জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
পরিণত মানুষে শ্বেত কণিকা তৈরি হয় কোন স্থানে ?
Correct Answer:
গ: অস্থিমজ্জা
কোন অঙ্গের শিরায় সবচেয়ে বেশি অক্সিজেন থাকে?
Correct Answer:
ঘ: ফুসফুস
আরশোলার শ্বসন তন্ত্রে পাওয়া যায় -
Correct Answer:
গ: ট্রাকিয়া
ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা তা হলো -
Correct Answer:
গ: প্ল্যুরা
Explanation:
ফুসফুস আবৃত থাকে যে পর্দা দ্বারা তা হলো - সঠিক উত্তর প্ল্যুরা ফুসফুস প্লিউরা নামক দ্বিস্তরী পর্দা দিয়ে আবৃত।
জীবের শক্তির প্রধান উৎস হলো -
Correct Answer:
গ: ATP
কোন হরমোনটির জন্য ডায়াবেটিকস রােগ হয়?
Correct Answer:
খ: ইনসুলিন
কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?
Correct Answer:
খ: ল্যাক্রিমাল গ্রন্থি
প্যাপিলোমা ভাইরাস কিসের জন্য দায়ী?
Correct Answer:
গ: ক্যান্সার
কোষে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোন পর্যায়ে
Correct Answer:
ঘ: প্রোমেটাফেজ
ক্রোমোসোম সংখ্যা মাতৃ কোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে?
Correct Answer:
ক: মায়োসিস
Explanation:
ক্রোমোসোম সংখ্যা মাতৃ কোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে? সঠিক উত্তর মায়োসিস মাইটোসিস (Mitosis) ➞ মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় ।মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস ।
Cycas এর কোরালয়েড মূলে কোন শৈবালটি বসবাস করে?
Correct Answer:
ক: Nostoc
কোন এনজাইম স্টার্চকে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে মাল্টোজে পরিণত করে?
Correct Answer:
ক: ম্যাল্টেজ
কোন কোষীয় অঙ্গানুকে কোষের ‘প্যাকেজিং’ বলা হয়?
Correct Answer:
ক: গলগি বডি
কোন প্রানীতে হিপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে?
Correct Answer:
খ: হাইড্রা
Explanation:
কোন প্রানীতে হিপনোটক্সিন নামক বিষাক্ত রস থাকে? সঠিক উত্তর হাইড্রা Hydra-র একটি আদর্শ নিডোসাইট নিচে বর্ণিত অংশগুলো নিয়ে গঠিত যথা - (১) আবরণ, (২) নেমাটোসিস্ট, (৩) অপারকুলাম, (৪) নিডোসিল ও (৫) পেশিতন্তু ও ল্যাসোনেমাটোসিস্ট (Nematocyst) : নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত, কাইটিনের মতো পদার্থে নির্মিত আবরণে আবৃত ও সূত্রকযুক্ত একটি ক্যাপসুলের নাম নেমাটোসিস্ট । আদর্শ নিডোসাইটের ক্যাপসুলটি প্রোটিন ও ফেনল-এর সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল হিপনোটক্সিন এ পূর্ণ থাকে । লম্বা, সরু, ফাঁপা সূত্রকটি যা প্রকৃতপক্ষে ক্যাপসুলেরই অগ্রপ্রান্তের অভিন্ন প্রসারিত অংশ সেটি অবস্থান করে । সূত্রকের চওড়া গোড়াটিকে বাট বা শ্যাফট বলে । এতে তিনটি বড় তীক্ষ্ণ কাঁটার মতো বার্ব এবং সর্পিল সারিতে বিন্যস্ত ক্ষুদ্রতর কাঁটার মতো অসংখ্য বার্বিওল দেখা যায় । স্বাভাবিক অবস্থায় সূত্রকটি বাট ও কাঁটাসহ থলির ভিতরে উল্টো অবস্থায় প্যাঁচানো থাকে ।
টায়ালিন এনজাইম কোন রসে বিদ্যমান?
Correct Answer:
গ: লালারস
কোনটি গোনাডের হরমন?
Correct Answer:
ক: ইস্ট্রোজেন
কোন উপশ্রেণীভুক্ত উদ্ভিদের ফূলে পাপড়ি নেই?
Correct Answer:
গ: Monochlamydae
ফার্নের পাতাকে কি বলে?
Correct Answer:
খ: ফ্রন্ড
কোনটি হর্সটেইল নামে পরিচিত?
Correct Answer:
গ: Equisetum
বীজহীন ফল সৃষ্টিতে সাহায্য করে কোনটি?
Correct Answer:
ক: অক্সিন
ধানের টুংরো রোগ সৃষ্টিকারি কে?
Correct Answer:
ক: ভাইরাস
কোন ঔষধি উদ্ভিদে সার্পেন্টিন পাওয়া যায়?
Correct Answer:
ঘ: সর্পগন্ধা
অপরাজিতা ফুল নীল বর্ণের হয় কোন পিগমেন্টের কারনে?
Correct Answer:
খ: অ্যাস্থোসায়ানিন
ক্রোমোজোম বহির্ভূত DNA- কে কি বলে?
Correct Answer:
ঘ: প্লাজমিড
ডিম্বকমূল, ডিম্বকবৃন্ত ও ডিম্বকরন্ধ্র যখন একই সরল রেখাই অবস্থান করে তখন তাকে কি ধরনের ডিম্বক বলে?
Correct Answer:
ঘ: উর্ধ্বমুখী
ঘাতক জিনের প্রভাবে মেন্ডেলের ১ম সূত্রের ৩:১ ফিনোটাইপিক অনুপাত পরিবর্তিত হয়ে কোন অনুপাত হয়?
Correct Answer:
ক: ২:১
Explanation:
ঘাতক জিনের প্রভাবে মেন্ডেলের ১ম সূত্রের ৩:১ ফিনোটাইপিক অনুপাত পরিবর্তিত হয়ে কোন অনুপাত হয়? সঠিক উত্তর ২:১ মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
প্রোটিনের মূল গাঠনিক একক কি?
Correct Answer:
খ: অ্যামিনো এসিড
নিচের কোনটি মেমব্রেন এর গাঠনিক উপাদান নয়?
Correct Answer:
ঘ: স্টার্চ
Explanation:
নিচের কোনটি মেমব্রেন এর গাঠনিক উপাদান নয়? সঠিক উত্তর স্টার্চ ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদান নিম্নরূপ :• ফসফোলিপিড বাইলেয়ার• মেমব্রেন প্রোটিন• গ্লাইকোক্যালিক্স• কোলেস্টেরল
চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোন এনজাইম?
Correct Answer:
খ: লাইপেজ
কারো দেহে O গ্রুপের রক্ত থাকলে সে নিজের দেহে কোন গ্রুপের রক্ত নিতে পারবে?
Correct Answer:
ঘ: O
Explanation:
কারো দেহে O গ্রুপের রক্ত থাকলে সে নিজের দেহে কোন গ্রুপের রক্ত নিতে পারবে? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
ইনসুলিন ক্ষরণ হয় কোন গ্রন্থি থেকে?
Correct Answer:
গ: অগ্ন্যাশয়
স্পিরুলনা (Spirulina) কোন ধরনের উদ্ভিদ ?
Correct Answer:
ক: শৈবাল
পরিপক্ক হওয়ার পর যে ফল ওপর থেকে ফেটে যায় তা কোন প্রকারের ?
Correct Answer:
ক: লিগুম
অত্যাবশ্যক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রাপ্তির জন্য কোন তেল বেশি উপকারী ?
Correct Answer:
খ: পাম
কাপড় প্রস্তুতের জন্য তুলা গাছ থেকে উৎপন্ন তুলার আশঁ গাছের কোন অংশ থেকে উৎপন্ন হয় ?
Correct Answer:
গ: বীজ
DNA অনুর নাইট্রোজেন বেস কত প্রকার ?
Correct Answer:
গ: ৪ প্রকার
কোলেস্টেরল (Cholesterol) কোন জাতীয় পদার্থ ?
Correct Answer:
খ: স্টেরয়েড
আরশোলার পুঞ্জাক্ষীর প্রতিটি দর্শন একককে বলে-
Correct Answer:
খ: ওমাটিডিয়াম
দাঁতের এনামেল কোন জার্মলেয়ার থেকে উৎপন্ন হয় ?
Correct Answer:
গ: এক্টোডার্ম
সন্ধিযুক্ত পদ কোন পর্বের প্রাণীদের প্রাধান বৈশিষ্ট্য ?
Correct Answer:
গ: আর্থ্রোপোডা
মানুষের চোখের রেটিনায় কত প্রকার আলোক সংবেদী কোষ থাকে ?
Correct Answer:
ক: ২ প্রকার
স্তন্যপায়ীর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি ?
Correct Answer:
খ: লোহিত কণিকা
বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত ?
Correct Answer:
ঘ: ওরিয়েন্টাল
ক্লোরোফিল কোন আলো সবচেয়ে বেশি শোষণ করে ?
Correct Answer:
ক: লাল
কোন ফসলের গোত্রের নাম Poaceae ?
Correct Answer:
খ: গম
জীবের প্রজাতি নামটি-
Correct Answer:
খ: বিশেষণ
কোন পরিবারের বর্তমান নাম Asteraceae ?
Correct Answer:
ঘ: Compositae
অপ্রকৃতকোষী (Prokaryote) জীব কোনটি ?
Correct Answer:
ঘ: মিক্সোব্যাকটেরিয়া
আলনা কিসের অস্থি ?
Correct Answer:
খ: বাহুর
মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে ?
Correct Answer:
গ: এনাফেজ
Explanation:
মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে ? সঠিক উত্তর এনাফেজ মায়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয় ; যথা - (ক) মায়োসিস-১ ও (খ) মায়োসিস-২মায়োসিস-১ বা প্রথম মায়োটিক বিভাজন :• প্রোফেজ-১ ➞ এই পর্যায়টি অনেক দীর্ঘ হয়, এর উপ-পর্যায়ে ক্রোমোমিয়ার, বুকে, পোলারাইজড, সিন্যাপসিস, বাইভেলেন্ট, টেট্রাড, কায়াজমা, ক্রসিংওভার, প্রান্তীয়করণ ইত্যাদি দেখা যায়• মেটাফেজ-১ ➞ এই পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না• অ্যানাফেজ-১ ➞ প্রতি মেরুতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়• টেলোফেজ-১ ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, জলযোজন ঘটে ফলে ক্রোমোসোমগুলো ক্রমান্বয়ে সরু হতে থাকে ।মায়োসিস-২ বা দ্বিতীয় মায়োসিস বিভাজন :এই বিভাজন প্রক্রিয়াটি মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ তাই একে সমীকরণিক বিভাজনও বলা হয় ।