ভাইরাসজনিত রোগ MCQs
Showing 50 questions (Total: 96)
Bird flu রোগ কিসের দ্বারা হয়?
Correct Answer:
ক: Virus
Explanation:
Bird flu রোগ কিসের দ্বারা হয়? সঠিক উত্তর Virus Bird Flue H5N1 virus এর কারনে হয়ে থাকে৷ H1N1 virus এর কারনে সোয়াইন ফ্লু হয়ে থাকে
কোনটি ভাইরাসজনিত রোগ ?
Correct Answer:
ক: পোলিও
Explanation:
কোনটি ভাইরাসজনিত রোগ ? সঠিক উত্তর পোলিও পোলিওমাইলিটিজ (/poʊlioʊmaɪəlaɪtɪs/) এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে।
মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে?
Correct Answer:
গ: র্যাবিস
Explanation:
মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে? সঠিক উত্তর র্যাবিস ভাইরাসরোগফ্লাভি ডেঙ্গুভ্যারিওলাবসন্তরুবিওলাহামRabis জলাতঙ্ক
সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্ট মােজাইক রােগের বর্ণনা করেন কোন বিজ্ঞানী?
Correct Answer:
ক: Mayer
Explanation:
সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্ট মােজাইক রােগের বর্ণনা করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর Mayer সর্বপ্রথম ভাইরাস দিয়ে সৃষ্ট মােজাইক রােগের বর্ণনা করেন Mayer বিজ্ঞানী।
যে ভাইরাস ছত্রাক জাতীয় জীবের রোগ উৎপাদন ও বিনাশ সাধন করে তাদেরকে কী বলে?
Correct Answer:
গ: মাইকোফায
Explanation:
যে ভাইরাস ছত্রাক জাতীয় জীবের রোগ উৎপাদন ও বিনাশ সাধন করে তাদেরকে কী বলে? সঠিক উত্তর মাইকোফায ব্যাকটেরিওফায ➞ যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফায বলে ।সায়ানোফায ➞ সায়ানোব্যাকটেরিয়া (নীলাভ সবুজ শৈবাল) ধ্বংসকারী ভাইরাসকে সায়ানোফায বলে ।মাইকোফায ➞ যে সমস্ত ভাইরাস ছত্রাককে আক্রমণ করে এবং ছত্রাককে ধ্বংস করে দেয় তাদেরকে মাইকোফায বলে ।জাইমোফায ➞ যে সমস্ত ভাইরাস ইস্টকে আক্রমণ করে এবং ইস্টকে ধ্বংস করে দেয় তাদেরকে জাইমোফায বলে ।
নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
Correct Answer:
গ: কলেরা
Explanation:
নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? সঠিক উত্তর কলেরা ফ্ল্যাভি ভাইরাসের আক্রমণে ডেঙ্গু/ডেঙ্গীজ্বর ও র্যাবিস ভাইরাসের আক্রমণে জলাতঙ্ক রোগের সৃষ্টি হয় । সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয় । ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বা সংক্ষেপে হেপাটাইটিস বলা হয় । কলেরা একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ
নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়?
Correct Answer:
গ: টাইফয়েড
Explanation:
নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? সঠিক উত্তর টাইফয়েড ভাইরাসের নাম পোষকদেহ সৃষ্ট রোগের নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসমানুষইনফ্লুয়েঞ্জাইনফ্লুয়েঞ্জা () ভাইরাসহাঁস-মুরগি, পাখিবার্ড ফ্লুইনফ্লুয়েঞ্জা () ভাইরাসমানুষ, শূকরসোয়াইন ফ্লুভেরিওলা ভাইরাসমানুষগুটি বসন্তVaricella-Zoster virusমানুষ, পশুপাখিজলবসন্তভ্যাকসিনিয়া ভাইরাসগরুগো-বসন্তপোলিও ভাইরাসমানুষপোলিওমাইলাইটিসটাইফয়েড একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ
পোলিও ভাইরাসের আয়তন কত ?
Correct Answer:
Correct Answer:
Explanation:
পোলিও ভাইরাসের আয়তন কত ? সঠিক উত্তর পোলিও ভাইরাস (ইংরেজি: Poliovirus) হলো একধরনের এন্টারোভাইরাস ও পিকর্নাভাইরিডি পরিবারের সদস্য। এটা মানব শরীরে পোলিওমায়েলাইটিস রোগ সৃষ্টি করে যা সাধারণত পোলিও নামে পরিচিত। পোলিও ভাইরাস একটি আরএনএ (RNA) জিনোম ও একটি প্রোটিন ক্যাপসিড নিয়ে গঠিত।
AIDS ভাইরাস কোনটি ?
Correct Answer:
গ: HIV
Explanation:
AIDS ভাইরাস কোনটি ? সঠিক উত্তর HIV এইচআইভি এমন একটি ভাইরাস যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় এবং জীবাণু সংক্রমণের বিরুদ্ধে মানবদেহকে প্রতিরোধহীন করে নিরাময়হীন অবস্থায় নিয়ে যায়, যা এইডস নামে পরিচিত।
ডেঙ্গু রোগের জীবাণু বাহক কে?
Correct Answer:
খ: এডিস মশা
Explanation:
ডেঙ্গু রোগের জীবাণু বাহক কে? সঠিক উত্তর এডিস মশা কয়েক প্রজাতির এডিস মশকী (স্ত্রী মশা) ডেঙ্গু ভাইরাসের প্রধান বাহক। যেগুলোর মধ্যে এডিস ইজিপ্টি মশকী প্রধানতম। ভাইরাসটির পাঁচটি সেরোটাইপ পাওয়া যায়। ভাইরাসটির একটি সেরোটাইপ সংক্রমণ করলে সেই সেরোটাইপের বিরুদ্ধে রোগী আজীবন প্রতিরোধী ক্ষমতা অর্জন করে, কিন্তু ভিন্ন সেরোটাইপের বিরুদ্ধে সাময়িক প্রতিরোধী ক্ষমতা অর্জন করে।
বার্ড-ফ্লুে রোগটি কিসের দ্বারা হয়?
Correct Answer:
ক: Virus
Explanation:
বার্ড-ফ্লুে রোগটি কিসের দ্বারা হয়? সঠিক উত্তর Virus পক্ষী ইনফ্লুয়েঞ্জা হল এক ধরনের ইনফ্লুয়েঞ্জা। ভাইরাসঘটিত এই রোগটি বন্য জলচর পাখিদের প্রাকৃতিকভাবেই সংক্রমিত করে এবং কখনও কখনও গৃহপালিত পশু-পাখিদেরকেও সংক্রমিত করতে পারে। এটি ইংরেজি ভাষাতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অ্যাভিয়ান ফ্লু, বার্ড ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু ইত্যাদি নামে পরিচিত।
ধানের টুংরো রোগের কারণ এক ধরনের-
Correct Answer:
ক: ভাইরাস
Explanation:
ধানের টুংরো রোগের কারণ এক ধরনের- সঠিক উত্তর ভাইরাস সবুজ পাতা ফড়িং নামের একটি পোকা এই ভাইরাসের বাহক। একটি পোকা টুংরো আক্রান্ত গাছ থেকে রস শোষণ করলে তার পাকস্থলীতে ভাইরাসটি গিয়ে অসংখ্য ভাইরাসের জন্ম হয়। পরে এই পোকা যেসব সুস্থ গাছের রস শোষণ করে - তাতেই ভাইরাসটি ছড়াতে থাকে। তবে ডঃ নাজমুল বারী বলছেন, একবারে পুরো জমির ধান এ ভাইরাসে আক্রান্ত হয়না।
Bird flu রোগটি কিসের দ্বারা হয়?
Correct Answer:
ক: Virus
Explanation:
Bird flu রোগটি কিসের দ্বারা হয়? সঠিক উত্তর Virus বার্ড ফ্লু, ডাক্তারি মতে যাকে পক্ষী বা পাখি দ্বারা সংক্রামিত ইনফ্লুয়েঞ্জা বলা হয়, যেটি মানুষের মধ্যে বিরল একটি সংক্রামক রোগ। এর নামটি থেকেই বোঝা যায়, এটি একটি ভাইরাস ঘটিত সংক্রামক রোগ যা মূলত পাখিদের মধ্যেই দেখা যায়। যদিও, এটি মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে।
ধানের টুংরো রোগ সৃষ্টিকারী অনুজীব কি ?
Correct Answer:
খ: ভাইরাস
Explanation:
ধানের টুংরো রোগ সৃষ্টিকারী অনুজীব কি ? সঠিক উত্তর ভাইরাস নেফোটেটিক্স ভাইরিসেনস (Nephotettix virescen ) নামক এক ধরনের পাতা ফড়িং দ্বারা এ ভাইরাস ছড়ায়। যে সকল উচ্চফলনশীল স্বল্পায়ু ধান বছরে দুবার চাষ করা হয়, সেগুলোতে টুংরো ভাইরাস দেখা যায়। ধান গাছ একবার টুংরো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেলে সেটা আর আরোগ্য হয় না।
TMV কোন ধরনের ভাইরাস ?
Correct Answer:
ক: RNA-virus
Explanation:
TMV কোন ধরনের ভাইরাস ? সঠিক উত্তর RNA-virus টোবাকো মোজাইক ভাইরাস (TMV) একটি ধনাত্মক-ইন্দ্রিয় বিশিষ্ট একসূত্রক RNA- ভাইরাস। এটি টোবামোভাইরাস গণের সদস্য, যারা বিস্তৃত প্রজাতির গাছপালাকে, বিশেষ করে তামাক ও সোলানাসিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সংক্রমিত করে। সংক্রমণে গাছের পাতাগুলির উপর মোজাইকের মতো বৈশিষ্ট্যযুক্ত প্যাটার্ন তৈরি হয়।
ধান গাছের টুংরো রােগ কি দ্বারা হয়?
Correct Answer:
ক: ভাইরাস
Explanation:
ধান গাছের টুংরো রােগ কি দ্বারা হয়? সঠিক উত্তর ভাইরাস টুংরো ভাইরাস: সবুজ পাতা ফড়িং নামের একটি পোকা এই ভাইরাসের বাহক। একটি পোকা টুংরো আক্রান্ত গাছ থেকে রস শোষণ করলে তার পাকস্থলীতে ভাইরাসটি গিয়ে অসংখ্য ভাইরাসের জন্ম হয়। পরে এই পোকা যেসব সুস্থ গাছের রস শোষণ করে - তাতেই ভাইরাসটি ছড়াতে থাকে। তবে ডঃ নাজমুল বারী বলছেন, একবারে পুরো জমির ধান এ ভাইরাসে আক্রান্ত হয়না।
তামাকের মোজাইক ভাইরাসের পৃথক করে কেলাসিত করার জন্য নোবেল পুরষ্কার লাভ করেন কে?
Correct Answer:
গ: Stanley
Explanation:
তামাকের মোজাইক ভাইরাসের পৃথক করে কেলাসিত করার জন্য নোবেল পুরষ্কার লাভ করেন কে? সঠিক উত্তর Stanley মার্কিন জীব-রসায়নবিদ ডব্লু এম স্ট্যানলি (১৯৩৫) তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক করে কেলাসিত করতে সক্ষম হন। এ অবদানের কারণে তিনি ১৯৪৬ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।
ভাইরাসজনিত রোগ নয় কোনটি ?
Correct Answer:
ঘ: টাইফয়েড
Explanation:
ভাইরাসজনিত রোগ নয় কোনটি ? সঠিক উত্তর টাইফয়েড অন্ত্রনালিতে জীবাণু সংক্রমণের ফলে এটি হয়। স্যালমোনেলা টাইফি ও প্যারাটাইফি নামের ব্যাকটেরিয়া এর জন্য দায়ী। অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং দূষিত পানি পানের মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। দেখা দেয় জ্বর, মাথাব্যথা, ডায়রিয়া ও অন্যান্য উপসর্গ।টাইফয়েড বা টাইফয়েড জ্বরঃ (Typhoid fever) হল এক ধরনের ব্যাক্টেরিয়া ঘটিত রোগ, যা Salmonella typhi ব্যাক্টেরিয়ার কারণে হয়। লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে, সচরাচর জীবাণু প্রবেশের ৬-৩০ দিন পর লক্ষণগুলি দেখা যায়। প্রায়ই কয়েকদিনের ব্যবধানে জ্বর এর তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।
ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কী?
Correct Answer:
খ: ফ্ল্যাভিভাইরাস
Explanation:
ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কী? সঠিক উত্তর ফ্ল্যাভিভাইরাস ডেঙ্গু রোগের ভাইরাসের নাম ফ্ল্যাভিভাইরাস | ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস(ইংরেজি: Dengue virus) (DENV) হলো ফ্ল্যাভিভাইরিডি পরিবার ও ফ্ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত মশা বাহিত এক সূত্রক আরএনএ(RNA) ভাইরাস। এটি ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এই ভাইরাসের পাঁচটি সেরোটাইপ পাওয়া গিয়েছে। যাদের প্রত্যেকেই পূর্ণরূপে রোগ সৃষ্টি করতে সক্ষম।
নিম্নের কোন তথ্যটি ভাইরাস সম্পর্কে সঠিক নয় ?
Correct Answer:
খ: বার্ড ফ্লু ভাইরাস SARS করতে সক্ষম
Explanation:
নিম্নের কোন তথ্যটি ভাইরাস সম্পর্কে সঠিক নয় ? সঠিক উত্তর বার্ড ফ্লু ভাইরাস SARS করতে সক্ষম SARS একটি ভাইরাস দ্বারা সৃষ্ট যা করোনাভাইরাস গ্রুপের সদস্য । বেশিরভাগ শ্বাসযন্ত্রের ভাইরাসের মতো, SARS কাশি, হাঁচি এবং ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। হাঁস-মুরগী প্রতিপালনের সাথে যারা জড়িত তাদের মধ্যে বার্ড ফ্লু'র সংক্রমণ কখনও কখনও ঘটে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাসটি সংক্রামিত পাখি শ্বাসনালীতে বাস করে। তাই ফ্লু-এ আক্রান্ত প্রাণী ও পাখির কাঁচা মাংস খেলে মানুষের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। চীনে ৪১-বছর বয়স্ক এক ব্যক্তি বার্ড ফ্লু'র এক বিরল ধরনে আক্রান্ত হয়েছেন। মানব দেহে এই স্ট্রেইনের সংক্রমণ এটাই প্রথম। তবে বার্ড ফ্লু ভাইরাস SARS করতে সক্ষম নয় |
পৌরাণিক ট্রয় নগরী ভাইরাসজনিত অসুখ নয় ?
Correct Answer:
ক: তুরস্ক
নিম্নের কোনটি ভাইরাসজনিত অসুখ নয় ?
Correct Answer:
গ: যক্ষ্মা
Explanation:
নিম্নের কোনটি ভাইরাসজনিত অসুখ নয় ? সঠিক উত্তর যক্ষ্মা যক্ষ্মা বা যক্ষ্মা (টিউবার্কিউলোসিস্ বা টিবি) একটি সংক্রামক রোগ যার কারণ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামের জীবাণু। ২০১৮ সালে সারা বিশ্বে এই রোগে আক্রান্ত হয় এক কোটি মানুষ এবং মারা যায় ১৫ লাখ মানুষ ৷ "যক্ষ্মা" শব্দটা এসেছে "রাজক্ষয়" থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুব শীর্ণ (রোগা) হয়ে পড়েন । যক্ষ্মা প্রায় যেকোনও অঙ্গে হতে পারে (ব্যতিক্রম কেবল হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, ঐচ্ছিক পেশী ও থাইরয়েড গ্রন্থি)। যক্ষ্মা সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসে। গরুর দুধ পাস্তুরায়ণ প্রচলনের আগে অন্ত্রেও অনেক বেশি হত। টিকা বা ভ্যাকসিনেশন-র মধ্যে দিয়ে যক্ষ্মা প্রতিরোধ করা যায়।
কোন রোগটি ভাইরাসজনিত নয়?
Correct Answer:
ঘ: Tuberculosis
Explanation:
কোন রোগটি ভাইরাসজনিত নয়? সঠিক উত্তর Tuberculosis যক্ষ্মা (টিবি) মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস(Tuberculosis) নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় । ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুসে আক্রমণ করে, কিন্তু টিবি ব্যাকটেরিয়া শরীরের যেকোনো অংশ যেমন কিডনি, মেরুদণ্ড এবং মস্তিষ্ক আক্রমণ করতে পারে। টিবি ব্যাকটেরিয়ায় আক্রান্ত সবাই অসুস্থ হয় না।
কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে ?
Correct Answer:
ঘ: Cephaleuros
ভাইরাস জনিত রোগ নয়-
Correct Answer:
গ: বটুলিজম
Explanation:
ভাইরাস জনিত রোগ নয়- সঠিক উত্তর বটুলিজম ভাইরাসের নাম সৃষ্ট রোগের নামভেরিওলা ভাইরাসগুটি বসন্তVaricella-Zoster virusজলবসন্তভ্যাকসিনিয়া ভাইরাসগো-বসন্তহার্পিস ভাইরাসহার্পিসপোলিও ভাইরাসপোলিওমাইলাইটিসব্যাকটেরিয়া নানা রকম টাটকা ও সংরক্ষিত খাদ্যদ্রব্যে পচন ঘটিয়ে আমাদের প্রচৃর আর্থিক ক্ষতি সাধন করে । Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া খাদ্যে botulin নামক বিষাক্ত পদার্থ তৈরি করে থাকে । এতে মানুষের মৃত্যু ঘটতে পারে যাকে বটুলিজম বলে ।
কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়?
Correct Answer:
ঘ: কলেরা
Explanation:
কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? সঠিক উত্তর কলেরা ভাইরাসের নাম সৃষ্ট রোগের নামভেরিওলা ভাইরাসগুটি বসন্তVaricella-Zoster virusজলবসন্তভ্যাকসিনিয়া ভাইরাসগো-বসন্তরুবিওলা ভাইরাসহামপোলিও ভাইরাসপোলিওমাইলাইটিসকলেরা একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ
ডেঙ্গু জ্বরের জীবানু বহন করে-
Correct Answer:
গ: এডিস মশকী
নিচের কোনটি ভাইরাসঘটিত রোগ ?
Correct Answer:
ক: ডেঙ্গু
Explanation:
নিচের কোনটি ভাইরাসঘটিত রোগ ? সঠিক উত্তর ডেঙ্গু মানুষের যক্ষ্মা (Mycobacterium tuberculosis দিয়ে), ডিপথেরিয়া (Corynebacterium diptheriae দিয়ে), এনথ্রাক্স ইত্যাদি রোগ ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে ।ফ্ল্যাভি ভাইরাসের সংক্রমণে ডেঙ্গু/ডেঙ্গীজ্বর হয়
কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়?
Correct Answer:
গ: Ebola ভাইরাস
বাংলায় 1943 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তার প্রধান কারণ-
Correct Answer:
ক: Helminthosporium oryzae
Rabies virus সৃষ্ট রোগ কোনটি ?
Correct Answer:
ক: জলাতঙ্ক
কোনটি উদ্ভিদ ভাইরাস?
Correct Answer:
ঘ: TMV
Explanation:
কোনটি উদ্ভিদ ভাইরাস? সঠিক উত্তর TMV ভাইরাসের নামপোষকদেহসৃষ্ট রোগের নামটোবাকো মোজাইক ভাইরাস (TMV)তামাকতামাকের মোজাইক রোগHIV ভাইরাসমানুষAIDS (রোগের নয়, লক্ষণ সমষ্টি)ফ্ল্যাভি ভাইরাসমানুষডেঙ্গু/ডেঙ্গীজ্বরT2 ফায তথা ব্যাকটেরিওফায ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়
কোনটি শিম গাছের রোগ?
Correct Answer:
খ: মোজাইক
প্রাণীর 'ফুট এন্ড মাউথ' রোগসৃষ্টির জন্য দায়ী-
Correct Answer:
ঘ: ভাইরাস
Xanthomonasoryzae দ্বারা সৃষ্ট রোগ কোনটি?
Correct Answer:
খ: ধানের পাতা ধ্বসা রোগ
সোয়াইন ফ্লু এর জন্য দায়ী কোনটি?
Correct Answer:
ক: ভাইরাস
Rabies virus সৃষ্ট রোগ কোনটি?
Correct Answer:
গ: জলাতঙ্ক
সংক্রমণক্ষম ভাইরাসকে কি বলা হয়?
Correct Answer:
খ: ভিরিয়ন
Explanation:
সংক্রমণক্ষম ভাইরাসকে কি বলা হয়? সঠিক উত্তর ভিরিয়ন ভিরিয়ন (Virion) ➞ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলেনিউক্লিওক্যাপসিড (Nucleocapsid) ➞ সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিওক্যাপসিডভিরয়েডস (Viroids) ➞ ভিরয়েডস হলো এক সূত্রক বৃত্তাকার RNA অণু যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্রপ্রিয়নস (Prions) ➞ সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়নস, এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ
সর্বপেক্ষা ক্ষুদ্র ভাইরাস কোনটি?
Correct Answer:
গ: পোলিও
সংক্রমলক্ষম ভাইরাসকে কি বলা হয় ?
Correct Answer:
খ: ভিরিয়ন
নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়?
Correct Answer:
ক: টাইফয়েড
Explanation:
নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? সঠিক উত্তর টাইফয়েড ভাইরাসের নামসৃষ্ট রোগের নামভেরিওলা ভাইরাসগুটি বসন্তVaricella-Zoster virusজলবসন্তরুবিওলা ভাইরাসহামইয়েলো ফিভার ভাইরাসপীত জ্বরভ্যাকসিনিয়া ভাইরাসগো-বসন্তটাইফয়েড একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ
কোন রোগটি ভাইরাস জনিত নয়-
Correct Answer:
খ: ডিপথেরিয়া
Virus সৃষ্ট রোগ নয় কোনটি?
Correct Answer:
ক: হুপিং কাশি
HIV ভাইরাসে কোনটি থাকে?
Correct Answer:
ঘ: GP 120 ও GO 41
কোনটি small pox উৎপাদনকারী ভাইরাস?
Correct Answer:
খ: Variola
Explanation:
কোনটি small pox উৎপাদনকারী ভাইরাস? সঠিক উত্তর Variola ভাইরাসের নামসৃষ্ট রোগের নামভেরিওলা ভাইরাস (Variola virus)গুটি বসন্ত (small pox)Varicella-Zoster virusজলবসন্ত (chicken pox)ভ্যাকসিনিয়া ভাইরাস (Vaccinia virus)গো-বসন্ত (cow pox)
ভ্যাকসিনিয়া ভাইরাসের পোষক দেহ কোনটি ?
Correct Answer:
খ: গরু
নিচের কোনটি মানুষের ভাইরাস আক্রান্ত কোষে তৈরি হয় ?
Correct Answer:
গ: ইন্টারফেরন
টুংরো ভাইরাস কোন গাছের রোগ সৃষ্টি করে?
Correct Answer:
ঘ: ধান
Explanation:
টুংরো ভাইরাস কোন গাছের রোগ সৃষ্টি করে? সঠিক উত্তর ধান ভাইরাসের নামপোষকদেহসৃষ্ট রোগের নামটোবাকো মোজাইক ভাইরাসতামাকতামাকের মোজাইক রোগবুশিস্টান্ট ভাইরাসটমেটোটমেটোর বুশিস্টান্ট রোগটুংরো ভাইরাসধানধানের টুংরো রোগবানচি টপ ভাইরাসকলাকলার বানচি টপ রোগ
নিচের কোনটি ভাইরাসজনিত জ্বর নয়?
Correct Answer:
গ: টাইফয়েড জ্বর
Explanation:
নিচের কোনটি ভাইরাসজনিত জ্বর নয়? সঠিক উত্তর টাইফয়েড জ্বর টাইফয়েড জ্বর হল এক ধরনের ব্যাক্টেরিয়া ঘটিত রোগ। যা Salmonella typhi ব্যাক্টেরিয়ার কারণে হয়। লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে। সচরাচর জীবাণু প্রবেশের ৬-৩০ দিন পর লক্ষণগুলি দেখা যায়। প্রায়ই কয়েকদিনের ব্যবধানে জ্বর এর তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।
ডেঙ্গু কোন ভাইরাজনিত রোগ?
Correct Answer:
গ: ফ্লাভি ভাইরাস