জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
ফাইলেরিয়া কৃমি কোন পর্বের অন্তর্গত ?
Correct Answer:
গ: Nematoda
দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে কোন ধরনের পরিবহন কলা গুচ্ছ পাওয়া যায়?
Correct Answer:
ক: মুক্ত
Explanation:
দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে কোন ধরনের পরিবহন কলা গুচ্ছ পাওয়া যায়? সঠিক উত্তর মুক্ত মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।
দ্বিবীজপত্রী উদ্ভিদের শস্যকলায় কত সেট ক্রোমোজোম থাকে?
Correct Answer:
গ: 3n
আধুনিক ধারণায় পত্ররন্ধ খোলা ও বন্ধ হওয়ার জন্য কোনটি দায়ী?
Correct Answer:
ঘ: K+
গ্লুকোজ থেকে গ্লুকোজ-3 ফসফেট তৈরিতে অনুঘটক হিসেবে কাজ করে কোনটি?
Correct Answer:
ঘ: ফসফোগ্লিসারোমিউটেজ
ক্লোরোপ্লাস্টের ফটোসিনথেটিক ইউনিট কোথায় থাকে?
Correct Answer:
খ: থাইলেকয়েড মেমব্রেন
শিম ফুলের অমরা বিন্যাস কি প্রকারের?
Correct Answer:
গ: একপ্রান্তীয়
Explanation:
শিম ফুলের অমরা বিন্যাস কি প্রকারের? সঠিক উত্তর একপ্রান্তীয় প্লাসেন্টেশন (Placentation) বা অমরাবিন্যাস :(i) মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয় ➞ এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে । যেমন - মটরশুটি, শিম(ii) অ্যাক্সাইল (Axile) বা অক্ষীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্যকক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - জবা(iii) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ থাকে পরিধীয় দেয়ালে । যেমন - শশা, লাউ(iv) বেসাল (Basal) বা মূলীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে । যেমন - ত্রিধারা, সূর্যমুখী, ধান
DNA প্রতিলিপিত হয় কোন পদ্ধতিতে?
Correct Answer:
ক: অর্ধসংরক্ষণশীল
নিম্নের কোনটিতে DNA অনুপস্থিত?
Correct Answer:
ক: লাইসোসোম
নিউক্লিয়াসবিহীন কোন কোষকে জীবন্ত বিবেচনা করা হয়?
Correct Answer:
খ: সীভনল
ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি?
Correct Answer:
খ: 3-ফসফোগ্লিসারিক এসিড
সার্বজনীন গৃহীতব্য/গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কী?
Correct Answer:
ঘ: O
Explanation:
সার্বজনীন গৃহীতব্য/গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কী? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
RBC এর আয়ুষ্কাল কত দিন?
Correct Answer:
গ: 120
NADP কি ধরনের রাসায়নিক দ্রব্য?
Correct Answer:
ঘ: কো-এনজাইম
অর্গ্যান অব কর্টি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: স্যাকুলাসে
ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে কোনটি বাহক হিসেবে কাজ করে?
Correct Answer:
ঘ: Agrobacterium
সম্মুখ পিটুইটিারি গ্রন্থি থেকে কয়টি হরমোন নির্গত হয়?
Correct Answer:
খ: 6টি
মানুষের হৃৎপিন্ডের ভিতরে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কপাটিকা?
Correct Answer:
খ: বাইকাসপিড কপাটিকা
মস্তিষ্কের কোন অংশ থেকে ভালো লাগা ও ঘৃণার সৃষ্টি হয়?
Correct Answer:
গ: হাইপোথ্যালামাস
মানুষের চোখে রড কোষের সংখ্যা কত?
Correct Answer:
ঘ: সাড়ে বার কোটি
ঘাস ফড়িং এর ওভিপজিটর কি কাজে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: ডিম্ব ত্যাগে
Explanation:
ঘাস ফড়িং এর ওভিপজিটর কি কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ডিম্ব ত্যাগে স্ত্রী ঘাসফড়িং ওভিপজিটরের সাহায্যে ১০ সেন্টিমিটার গভীর একটি গর্ত করে এর ভিতর গুচ্ছ আকারে ২০ টি ডিম পারে । আঠালো পদার্থের সাহায্যে ডিম গুলো পরস্পর সংলগ্ন থাকে। একটি স্ত্রী ফড়িং এভাবে দশটি গুচ্ছে মোট ২০০ টি ডিম পাড়ে।
কোন সরীসৃপের হৃদপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট?
Correct Answer:
ক: কুমির
বৃহৎ ও কন্টকিত পরাগরেণু পাওয়া যায়-
Correct Answer:
গ: Malvaceae
কোন উক্তিটি কান্ডের বেলায় সঠিক নয়?
Correct Answer:
ক: বীজের অঙ্কুরোদগম কালে ভ্রুণমুকুল হতে কান্ডের সূচনা হয়
কোনটি মিশ্র গ্রন্থি নি:সৃত হরমোন?
Correct Answer:
ঘ: গ্লুকোগন
ফার্নের গ্যামিটোফাইটকে কি বলে?
Correct Answer:
ঘ: প্রোথেলাস
ইন্টারফেরন কী জাতীয় পদার্থ?
Correct Answer:
ক: আমিষ
মেসোফিল টিস্যু কোথায় থাকে?
Correct Answer:
গ: পাতা
Explanation:
মেসোফিল টিস্যু কোথায় থাকে? সঠিক উত্তর পাতা পাতার গ্রাউন্ড টিস্যু : পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে । এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীরবিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত । বিষমপৃষ্ঠ পাতায় মেসোফিল প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষ স্তরে বিভক্ত থাকে । প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্ট, লম্বাভাবে বিন্যস্ত এবং স্পঞ্জী প্যারেনকাইমা কোষগুলো প্রধানত অনিয়ত, ডিম্বাকার, কোষাবকাশভাবে বিন্যস্ত । সমাঙ্গপৃষ্ঠ পাতায় মেসোফিল টিস্যু শুধু এক ধরনের প্যারেনকাইমা টিস্যু (হয় স্পঞ্জী, নতুবা প্যালিসেড) নিয়ে গঠিত ।
লাইকেন তৈরী হয় শৈবাল ও কোনটির সহযোগে?
Correct Answer:
ক: ছত্রাকের
মানুষের ফুসফুসে প্রায় 70-90 বর্গমিটার আয়তনের তলজুড়ে কত সংখ্যক অ্যালডিভওলাই থাকে?
Correct Answer:
ক: 70 কোটি
DNA অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে mRNA অণুতে কপি করার প্রক্রিয়াকে কি বলা হয়?
Correct Answer:
খ: ট্রান্সক্রিপশন
Explanation:
DNA অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে mRNA অণুতে কপি করার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর ট্রান্সক্রিপশন বিষয়সজ্ঞারেপ্লিকেশনDNA হতে DNA তৈরির প্রক্রিয়াট্রান্সক্রিপশনDNA হতে RNA তৈরির প্রক্রিয়াট্রান্সলেশনRNA হতে প্রোটিন তৈরির প্রক্রিয়ারিভার্স ট্রান্সক্রিপশনRNA হতে DNA তৈরির প্রক্রিয়া
আয়ন প্রবাহ মতবাদ অনুযায়ী পত্ররন্ধ্র বন্ধ ও খোলা রাখার জন্য কোন আয়ন ভূমিকা রাখে?
Correct Answer:
ক: K+
চর্বিকে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে কোন এনজাইম?
Correct Answer:
গ: লাইপেজ
ম্যালেরিয়া (Malaria) শব্দের অর্থ কি ?
Correct Answer:
খ: দূষিত বায়ু
ত্রিপদ নামকরণ প্রথা সর্ব প্রথম কে করেন?
Correct Answer:
ঘ: Schlegel
তেলাপোকার উওথেকা এর অভ্যন্তর ভাগ কয়টি প্রকোষ্ঠে বিভক্ত থাকে ?
Correct Answer:
ঘ: 16
পিউপা দশা দেখা যায়-
Correct Answer:
ক: আরশোলায়
লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ পূর্ণ থাকে যে তরল দিয়ে তার নাম-
Correct Answer:
খ: ভিট্রিয়াস হিউমার
প্রণিদেহের দীর্ঘতম কোষ হচ্ছে
Correct Answer:
ক: নিউরোন
Explanation:
প্রণিদেহের দীর্ঘতম কোষ হচ্ছে সঠিক উত্তর নিউরোন নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক এবং স্নায়বিক কলার মৌলিক একক। তারা উদ্দীপনা সংবেদন, জীবের বিভিন্ন অংশ থেকে সংকেত প্রেরণের জন্য দায়ী। নিউরন ছাড়াও, গ্লিয়াল কোষ নামে পরিচিত বিশেষ কোষগুলি স্নায়ু কোষকে এই কাজে সাহায্য করে।
লিথাল জীনের ফিনোটাইপিক অনুপাত কোনটি ?
Correct Answer:
গ: ২ঃ১
Explanation:
লিথাল জীনের ফিনোটাইপিক অনুপাত কোনটি ? সঠিক উত্তর ২ঃ১ মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয়-
Correct Answer:
খ: উওজেনেসিস
ব্যাঙে হেপাটিক পোর্টাল শিরা রক্ত বহন করে-
Correct Answer:
ক: যকৃতে
Plasmodium vivax এর জীবন চক্রটি সম্পন্ন করতে সম্পূর্ণ ভিন্ন ধরনের কয়টি পোষাকের প্রয়োজন হয় ?
Correct Answer:
খ: দুইটি
ইক্ষু, ভূট্টা,দূর্বাঘাস কোন ধরনের উদ্ভিদ ?
Correct Answer:
ক: C4 উদ্ভিদ
বীজের ভ্রূণ তৈরি হয় কোনটি থেকে ?
Correct Answer:
খ: ডিম্বাণু
বিয়োজক কিরূপ ?
Correct Answer:
ঘ: মৃতজীবি
C3 উদ্ভিদে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরিকৃত খাদ্যের প্রথম স্থায়ী পদার্থ হল-
Correct Answer:
ঘ: ফসফোগ্লিসারিক এসিড
কোন ছত্রাকটি ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত ?
Correct Answer:
খ: অ্যাগারিকাস
কোনটি ব্যক্তবীজী উদ্ভিদ ?
Correct Answer:
ঘ: থুজা
নিচের কোনটি রূপান্তরিত কান্ডের সাহায্যে বংশ বৃদ্ধি করে ?
Correct Answer:
ঘ: পিঁয়াজ