কান MCQs
Showing 41 questions (Total: 41)
মানুষের কানের নিচে যে গ্রন্থি থাকে তার নাম-
Correct Answer:
গ: প্যারােটিড
Explanation:
মানুষের কানের নিচে যে গ্রন্থি থাকে তার নাম- সঠিক উত্তর প্যারােটিড কানের সামনে অবস্থিত চোয়ালের দুই পাশের প্যারোটিড গ্রন্থি, মুখের নিচে দুই পাশে সাব ম্যান্ডিবুলার ও জিবের নিচের দুই পাশে সাব লিঙ্গুয়াল গ্রন্থিসহ মুখের ভেতরে অসংখ্য অতি ক্ষুদ্র লালাগ্রন্থি থেকে এটি তৈরি হয়। প্রতিদিন আধা থেকে দেড় লিটার লালা মুখের ভেতর লেগে থাকা খাবার ও জীবাণুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে?
Correct Answer:
ক: ইউট্রিকুলাস
Explanation:
কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে? সঠিক উত্তর ইউট্রিকুলাস ইউট্রিকুলাস বা ভেস্টিবিউলার অ্যাপারেটাস দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। এটি একটি ভেস্টিবিউল বা গোলাকার প্রকোষ্ঠ এবং তিনটি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। নালীগুলোর মধ্যে দুটি উলম্বিক এবং একটি আনুভূমিকভাবে অবস্থান করে। নালীগুলো পরস্পর সমকোণে অবস্থান করে।
অটিসি মিডিয়া কী?
Correct Answer:
গ: মধ্যকর্ণের সংক্রমণ
Explanation:
অটিসি মিডিয়া কী? সঠিক উত্তর মধ্যকর্ণের সংক্রমণ কানের ভেতরে বা বাইরে যে কোন অংশে সংক্রমণজনিত প্রদাহকে ওটাইটিস বলে। কানের মধ্যকর্ণ এ সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় ওটাইটিস মিডিয়া বা মধ্যবর্তী কানের সংক্রমণ। স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস মিডিয়া দুরকম হতে পারে-(১) স্বল্পস্থায়ী (acute otitis media) (২) দীর্ঘস্থায়ী(chronic otitis media)।
অর্গান অব কর্টি কতটি সমান্তরাল তন্তু নিয়ে গঠিত?
Correct Answer:
গ: 25000 টি
Explanation:
অর্গান অব কর্টি কতটি সমান্তরাল তন্তু নিয়ে গঠিত? সঠিক উত্তর 25000 টি অর্গ্যান অব কর্টি হল একটি শ্রুতি গ্রাহক অঙ্গ। এ অঙ্গটি 25000 টি সমান্তরাল তন্তু নিয়ে গঠিত |
ফেনেস্ট্রা ওভালিস কি ?
Correct Answer:
গ: মধ্যকর্ণের ছিদ্রপথ
Explanation:
ফেনেস্ট্রা ওভালিস কি ? সঠিক উত্তর মধ্যকর্ণের ছিদ্রপথ মধ্যকর্ণের প্রাচীর পেরিওটিক অস্থিতে গঠিত, তবে সেখানে দুটি ছোট ছিদ্রপথ থাকে। উপর দিকে ডিম্বাকার ছিদ্রকে ফেনেস্ট্রা ওভালিস (fenestra ovalis) এবং নিচের দিকের গোল ছিদ্রকে ফেনেস্ট্রা রোটান্ডা (fenestra rotunda) বলে। ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে।
শ্রবণ অঙ্গের অংশ নয় কোনটি?
Correct Answer:
খ: রেটিনা
Explanation:
শ্রবণ অঙ্গের অংশ নয় কোনটি? সঠিক উত্তর রেটিনা রেটিনা(অক্ষিপট) হলো মেরুদন্ডী প্রাণীদের চক্ষুগোলকের পিছনের দিকে অবস্থিত স্নায়ুকোষযুক্ত একটি পাতলা স্তর। মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় অক্ষিপট ও দর্শন স্নায়ু বর্ধিষ্ণু মস্তিস্কের অংশ হিসাবে বিকাশ লাভ করে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ।
মধ্যকর্ণের কর্ণাস্থির সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: ৩
Explanation:
মধ্যকর্ণের কর্ণাস্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৩ মধ্যকর্ণ মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটি অস্থি দ্বারা গঠিত।এদের কাজ হল শব্দতরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তকর্ণে প্রবাহিত করা। স্টেপিস মানবদেহের সর্বাপেক্ষা ছোট অস্থি। স্টেপিস ত্রিকোণাকার অস্থি।
নিম্নের কোনটি বহিঃকর্ণে থাকে ?
Correct Answer:
গ: পিনা
Explanation:
নিম্নের কোনটি বহিঃকর্ণে থাকে ? সঠিক উত্তর পিনা পিনা বা কর্ণচ্ছত্র কানের বহিঃরঙ্গ। স্তন্যপায়ী প্রাণীদের কান মুলত 3টি ভাগে বিভক্ত থাকে, যথা বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। বহিঃকর্ণ হ'ল কানের সর্ব বহিঃস্ত অংশ যেটি পিনা বা কর্ণচ্ছত্র এবং কর্ণ নালিতে বিভক্ত রয়েছে। এই পিনা বা কর্ণচ্ছত্রর প্রকট কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে লক্ষণীয়।
অর্গান অব কর্টি যে অঙ্গে থাকে- (The 'organ of corti' is situated in-)
Correct Answer:
খ: ককলিয়া (Cochlea)
Explanation:
অর্গান অব কর্টি যে অঙ্গে থাকে- (The 'organ of corti' is situated in-) সঠিক উত্তর ককলিয়া (Cochlea) অর্গ্যান অব কর্টি হল একটি শ্রুতি গ্রাহক অঙ্গ। অর্গান অব কর্টি ককলিয়া অঙ্গে থাকে | ককলিয়া হল ভেতরের কানের একটি অংশ।
মানব দেহের ভানসাম্য রক্ষায় কর্ণের কোন অংশটি সম্পৃক্ত? (Which part of the ear is involved with maintaining equilibrium in human body?)
Correct Answer:
ক: মেমব্রেনাস (Membranous labyrinth)
Explanation:
মানব দেহের ভানসাম্য রক্ষায় কর্ণের কোন অংশটি সম্পৃক্ত? (Which part of the ear is involved with maintaining equilibrium in human body?) সঠিক উত্তর মেমব্রেনাস (Membranous labyrinth) মানব দেহের ভারসাম্য রক্ষায় কর্ণের মেমব্রেনাস ল্যাবিরিন্থঅংশটি সম্পৃক্ত| মেমব্রেনাস ল্যাবিরিন্থ এর মূলদেহ ইউট্রিকুলাস ও স্যাকুলাস নামক দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। ইউট্রিকুলাস আকারে বড় ও উপরে অবস্থান করে। স্যাকুলাস ছোট এবং নিচে অবস্থান করে।
কর্ণের কোন অংশে ‘অর্গান অব কর্টি’ দেখা যায়? (In which part of the ear 'Organ of Corti' is found?)
Correct Answer:
খ: Cochlea
Explanation:
কর্ণের কোন অংশে ‘অর্গান অব কর্টি’ দেখা যায়? (In which part of the ear 'Organ of Corti' is found?) সঠিক উত্তর Cochlea অর্গ্যান অব কর্টি হল একটি শ্রুতি গ্রাহক অঙ্গ। অর্গান অব কর্টি ককলিয়া অঙ্গে থাকে | ককলিয়া (Cochlea) হল ভেতরের কানের একটি অংশ।
সজ্জাক্রমানুকারী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে-
Correct Answer:
গ: maleus, incus, stapes
Explanation:
সজ্জাক্রমানুকারী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে- সঠিক উত্তর maleus, incus, stapes মধ্যকর্ণে, তিনটি ছোট হাড় (ওসিকেল) আছে - হ্যামার (ম্যালিয়াস), অ্যানভিল (ইনকাস) এবং স্টিরাপ (স্টেপস)। এটিকে ইনকাসও বলা হয়, একটি ছোট হাড় যা হ্যামার থেকে স্টিরাপে কম্পন প্রেরণ করে।
ককলিয়া হলো-
Correct Answer:
ক: শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ
Explanation:
ককলিয়া হলো- সঠিক উত্তর শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গ ককলিয়া হল ভেতরের কানের একটি অংশ। অন্তঃকর্ণ, ককলিয়া ও ভেস্টিবুলার যন্ত্র নিয়ে কানের ভিতরের অংশ গঠিত। ককলিয়া(Cochlea) শামুকের খোলকের মত দেখতে প্যাঁচাল নালি বিশেষ। এর মধ্যেই শ্রুতিগ্রাহক যন্ত্র বা কর্টি যন্ত্র (Organ Of corty) অবস্থিত। ভেস্টিবুলার যন্ত্র (Vestibular Apparatus) প্রধানত তিনটি অর্ধবৃত্তাকার নালি (Semicircular Canal) ও একটি অটোলিথ(Otolith) যন্ত্র নিয়ে গঠিত।
সজ্জাক্রমানুযায়ী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে -
Correct Answer:
ঘ: Maleus , Incus , stapes
Explanation:
সজ্জাক্রমানুযায়ী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে - সঠিক উত্তর Maleus , Incus , stapes মধ্যকর্ণ মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটি অস্থি দ্বারা গঠিত। সজ্জাক্রমানুযায়ী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে মেলিয়াস(Maleus), ইনকাস(Incus) ও স্টেপিস(stapes).
ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে বলা হয়-
Correct Answer:
খ: কর্নিয়া
Explanation:
ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে বলা হয়- সঠিক উত্তর কর্নিয়া ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে বলা হয় কর্নিয়া | কর্নিয়া(ইংরেজি: Cornea) চোখের সম্মুখ প্রান্তের স্বচ্ছ অংশ। এটি ঢেকে রাখে তারারন্ধ্রকে। তারারন্ধ্র হলো কনীনিকা মাঝের ছিদ্রটি যা ছানি মুক্ত চোখে কালচে দেখায় এবং ছানিযুক্ত চোখে ছানির পরিপক্কতার মাত্রা অনুসারে ধূসর বা সাদা দেখায়। স্বাভাবিক দৃষ্টির জন্য কর্নিয়া স্বচ্ছ থাকা আবশ্যক।
কানের অস্থিগুলোর সজ্জা ক্রম হলো -
Correct Answer:
ঘ: ম্যালিয়াস,ইনকাস , স্টেপিস
'অর্গান অব কর্টি' থাকে-
Correct Answer:
গ: স্যাকুলাস -এ
Explanation:
'অর্গান অব কর্টি' থাকে- সঠিক উত্তর স্যাকুলাস -এ অর্গ্যান অব কর্টি [Organ of Corti] হল একটি শ্রুতি গ্রাহক অঙ্গ। স্যাকুলাস হলো অন্তঃকর্ণের প্রকোষ্ঠ যার চেহারা অনেকটা শামুকের মত প্যাঁচানো নালিকার মতো।
ইনকাস কিসের অংশ?
Correct Answer:
গ: মধ্যকর্ণ
কোন অস্থিটি মধ্যকর্ণে নেই ?
Correct Answer:
গ: অ্যাটলাস
মধ্যকর্ণের অন্থি নয়-
Correct Answer:
গ: স্যাকুলাস
কানের কাজ কোনটি?
Correct Answer:
ঘ: A ও B উভয়ই
ফ্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায়?
Correct Answer:
ক: কানের নিচে
ওটিটিস মিডিয়া কী?
Correct Answer:
গ: মধ্যকর্ণের সংক্রমণ
ওটিটিস মিডিয়ার লক্ষণ নয় কোনটি?
Correct Answer:
ঘ: দৃষ্টি প্রতিবন্ধকতা
ওটিটিস মিডিয়া সংক্রমণে দায়ী নয় কোনটি?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
কানের কোন অংশটি ভারসাম্য নিয়ন্ত্রন করে না ?
Correct Answer:
ক: ককলিয়া
কর্ণের কোথায় ওটোলিথ পাওয়া যায় ?
Correct Answer:
ক: ইউট্রিকুলাসে
মানবদেহের ভারসাম্য নিচের কোনটি লক্ষা করে?
Correct Answer:
খ: অন্তঃকর্ণ
কোনটি মানুষের কানের ক্যুপুলার কাজ?
Correct Answer:
খ: ভারসাম্য রক্ষা করা
কণাস্থি স্টেপিস অন্তঃকর্ণ ও মধ্যকর্ণের মধ্যবর্তীয় প্রাচীর যে পর্দার সঙ্গে যুক্ত থাকে সেটি হলো-
Correct Answer:
ঘ: ফ্যানেস্ট্রা ওভালিস
শ্রবণ ছাড়াও কর্ণের অন্যতম কাজ-
Correct Answer:
গ: দেহের ভারসাম্য রক্ষা করা
অন্তঃকর্ণের মমব্রেনাস ল্যাবেরিস্থ যে তরল পদারথে পূর্ণ থাকে তার নাম কি?
Correct Answer:
গ: এন্ডোলিস্ফ
মধ্য ওঅন্তঃকণের মধ্যবর্তী ছিদ্রের নাম-
Correct Answer:
ক: ফেনেস্ট্রা
মানুষের অন্তঃকর্ণের কোন অংশটি ভারসাম্য রক্ষায় সাহায্য করে?
Correct Answer:
গ: ইউট্রিকুলাস
অর্গান অব কর্টি কোথায় থাকে ?
Correct Answer:
ক: অন্তঃকর্ণে
ইউস্টিশিয়ান নালী কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: মধ্যকর্ণে
অর্গ্যান অব কর্টি কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: স্যাকুলাসে
মানব শরীরে প্যারাটিড গ্রন্থিটি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কানের নীচে
Explanation:
মানব শরীরে প্যারাটিড গ্রন্থিটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কানের নীচে কানের সামনে অবস্থিত চোয়ালের দুই পাশের প্যারোটিড গ্রন্থি, মুখের নিচে দুই পাশে সাব ম্যান্ডিবুলার ও জিবের নিচের দুই পাশে সাব লিঙ্গুয়াল গ্রন্থিসহ মুখের ভেতরে অসংখ্য অতি ক্ষুদ্র লালাগ্রন্থি থেকে লালা তৈরি হয়। প্রতিদিন আধা থেকে দেড় লিটার লালা মুখের ভেতর লেগে থাকা খাবার ও জীবাণুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
ওটিটিস মিডিয়া কি?
Correct Answer:
গ: মধ্যকর্ণের সংক্রমণ
Explanation:
ওটিটিস মিডিয়া কি? সঠিক উত্তর মধ্যকর্ণের সংক্রমণ কানের ভেতরে বা বাইরে যে কোন অংশে সংক্রমণজনিত প্রদাহকে ওটাইটিস/ওটিটিস বলে। কানের মধ্যকর্ণ এ সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় ওটাইটিস/ওটিটিস মিডিয়া বা মধ্যবর্তী কানের সংক্রমণ। স্থায়িত্বের ভিত্তিতে ওটাইটিস/ওটিটিস মিডিয়া দুরকম হতে পারেঃ (১) স্বল্পস্থায়ী (acute otitis media) ও (২) দীর্ঘস্থায়ী(chronic otitis media)।
মানবদেহে সবচেয়ে ছোটো অস্থি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: কানে
Explanation:
মানবদেহে সবচেয়ে ছোটো অস্থি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কানে অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃ কঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা (অন্যান্য কঠিন যোজক কলার উদাহরণ হল হাড়ের কিছু অংশের তরুণাস্থি ও দাঁতের ডেন্টিন, সিমেন্ট এবং এনামেল)। অস্থি অর্থাৎ হাড়। এক একটি হাড় বা অস্থি একেকটি অঙ্গ। কিন্তু সেই অঙ্গের মধ্যে অনেক রকম কলা আছে।
মানব দেহের ভারসাম্য রক্ষা করে-
Correct Answer:
খ: অন্তঃকর্ণ
Explanation:
মানব দেহের ভারসাম্য রক্ষা করে- সঠিক উত্তর অন্তঃকর্ণ অন্তঃকর্ণের ককলিয়ার ভিতরের শ্রুতিগ্রাহক যন্ত্র শব্দের-উদ্দীপনা গ্রহণ করে অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে প্রেরণ করে, ফলে শব্দটি আমরা শুনতে পাই । অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিথ যন্ত্র প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ।