জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
চুলের রং কালো হয় কোন পদার্থের উপস্থিতিতে?
Correct Answer:
গ: মেলানিন
ঘাসফড়িং কোথায় ডিম পাড়ে?
Correct Answer:
গ: মাটিতে
Explanation:
ঘাসফড়িং কোথায় ডিম পাড়ে? সঠিক উত্তর মাটিতে স্ত্রী ঘাসফড়িংয়ের ১০ টি গুচ্ছে মোট ২০০ টি ডিম পাড়ে ।ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং উভয় মারা যায়
দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে কোন খাদ্য উপাদান?
Correct Answer:
খ: আমিষ
Explanation:
দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে কোন খাদ্য উপাদান? সঠিক উত্তর আমিষ আমিষ জাতীয় খাদ্য(মাছ,মাংস) দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধনে সহায়তা করে।
জীবন্ত জীবাশ্ম কোনটি?
Correct Answer:
খ: Cycas
Explanation:
জীবন্ত জীবাশ্ম কোনটি? সঠিক উত্তর Cycas বর্তমানের কোন জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোন জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে। সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম।
খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম ?
Correct Answer:
ক: লাইসোজাইম
Explanation:
খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম ? সঠিক উত্তর লাইসোজাইম লাইসোজাইম মুখ ও গলায় সংক্রমণকারী স্টেপটোকক্কাস, ব্যাসিলাস, স্টেফাইলোকক্কাস প্রভৃতি অনেক জীবাণু ধ্বংস করে দেয়।
ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে?
Correct Answer:
ঘ: Spirogyra spp.
Explanation:
ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে কোন অণুজীবে? সঠিক উত্তর Spirogyra spp. স্পাইরোগাইরা এক ধরনের সবুজ শৈবাল যাতে ক্লোরোপ্লাস্ট থাকে।
’'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স' কোথায় থাকে ?
Correct Answer:
গ: অগ্ন্যাশয়
Explanation:
’'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স' কোথায় থাকে ? সঠিক উত্তর অগ্ন্যাশয় অগ্নাশয় এর লোবিউল গুলোর ফাঁকে ফাঁকে কিছু বহুভুজাকার কোষ গুচ্ছাকারে অবস্থান করে এদের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বা লেঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়।
ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়?
Correct Answer:
ক: মাইটোকন্ড্রিয়ায়
Explanation:
ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংগঠিত হয় এবং বাকি তিনটি ধাপ অর্থাৎ অ্যাসিটাইল কো এনজাইম সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর বিক্রিয়াগুলো মাইটোকনড্রিয়ায় সংঘটিত হয়।
কোনটি স্টার্ট কোডন?
Correct Answer:
ক: AUG
Explanation:
কোনটি স্টার্ট কোডন? সঠিক উত্তর AUG AUG কে start codon এবং UAA, UAG, UGA এই তিনটি কে stop codon বলে।
কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষ পরিণত হয়?
Correct Answer:
খ: স্কেরেনকাইমা
Explanation:
কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষ পরিণত হয়? সঠিক উত্তর স্কেরেনকাইমা স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠন বর্ণনা করা হলো: ১. কোষগুলো লম্বাকৃতির, প্রান্ত দুটি সরু। ২. কোষপ্রাচীর লিগনিন যুক্ত হয়ে বেশ পুরু হয়, প্রাচীর সমান পুরুত্ববিশিষ্ট হয়। ৩. পরিপক্ব কোষগুলো মৃত এবং নিউক্লিয়াস ও প্রোটোপ্লাজমবিহীন।
মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষীতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাবে?
Correct Answer:
খ: সুপারপজিশন
Explanation:
মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় একটি ঘাসফড়িং তার পুঞ্জাক্ষীতে কোন ধরনের প্রতিবিম্ব দেখতে পাবে? সঠিক উত্তর সুপারপজিশন মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় আলোর পরিমাণ কম থাকে। অল্প আলোতে ঘাসফড়িং এর সুপারপজিশন প্রতিবিম্ব গঠিত হয়।
কোনটি সিমাবায়োটিক অ্যাসোসিয়েশন
Correct Answer:
খ: Bean-bacteria
সার্স, ইবোলা এবং নভেল করোনা কী ধরনের ভাইরাস ?
Correct Answer:
ঘ: ইমাজিং
Explanation:
সার্স, ইবোলা এবং নভেল করোনা কী ধরনের ভাইরাস ? সঠিক উত্তর ইমাজিং বিজ্ঞানীদের ধারণা এইচআইভি- এর প্রকৃত পোষক বানর, যা পরে মানুষে ছড়িয়ে প্রড়। আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী এসব ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। উদাহরণ- এইচআইভি, সারস, নাইল ভাইরাস, ইবোলা।
কংগ্লোবেট গ্রন্থি কার আছে?
Correct Answer:
ঘ: তেলাপোকা
Explanation:
কংগ্লোবেট গ্রন্থি কার আছে? সঠিক উত্তর তেলাপোকা কংগ্লোবেট গ্রন্থি তেলাপোকার আছে | ক্ষেপন নালির অঙ্কীয় তলে একটি লম্বা চ্যাপটা থলির মতাে গ্রন্থি থাকে, যাকে কংগ্লোবেট গ্রন্থি বা ফ্যালিক গ্রন্থি বলে। এই গ্রন্থির শেষ অংশ ক্রমশ সরু হয়ে জনন প্রকোষ্ঠে উন্মুক্ত হয়।
বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি?
Correct Answer:
গ: তালিপাম
Explanation:
বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর তালিপাম দেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল তালিপাম ,মল্লিকা ঝাঝি, ক্ষুদে বড়লা ,কোরুদ ,রোট্যেলা।
কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে?
Correct Answer:
ঘ: ফসফরাস
Explanation:
কোন পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? সঠিক উত্তর ফসফরাস ম্যাগনেসিয়াম ➞ ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারিফসফরাস ➞ এর অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়েসিলিকন ➞ ঘাসের জন্য উপকারীসোডিয়াম ➞ C4 উদ্ভিদের জন্য উপকারীকোবাল্ট ➞ নাইট্রোজেন ফিকসিং লিগিউমের জন্য উপকারীআয়োডিন ➞ সামুদ্রিক শৈবালের জন্য উপকারী
DNA রঞ্জিতকরণে ব্যবহার করা হয় -
Correct Answer:
ক: Feulgen stain
Explanation:
DNA রঞ্জিতকরণে ব্যবহার করা হয় - সঠিক উত্তর Feulgen stain ১৯১৪ সালে জার্মান রসায়নবিদ Robert Feulgen DNA এর যে রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেন তা Feulgen staining নামে পরিচিতি লাভ করে।
AB+ গ্রুপের ব্যক্তিরা কোন কোন গ্রুপকে রক্ত দান করতে পারে?
Correct Answer:
ক: AB+, AB-
Explanation:
AB+ গ্রুপের ব্যক্তিরা কোন কোন গ্রুপকে রক্ত দান করতে পারে? সঠিক উত্তর AB+, AB- টাইপ AB(AB+,AB-) – ব্যক্তি যেকোন প্রকারের রক্ত গ্রহণ করতে পারে কিন্তু শুধুমাত্র AB টাইপের(AB+,AB-) রক্ত দান করতে পারে।
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোম আকৃতি ধারণ করে?
Correct Answer:
গ: অ্যানাফেজ
Explanation:
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোম আকৃতি ধারণ করে? সঠিক উত্তর অ্যানাফেজ কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোম আকৃতি ধারণ করে |অ্যানাফেজ হলো মাইটোসিস কোষ বিভাজনের একটি দশা যেটি মেটাফেজ দশার পরে শুরু হয় এবং যখন অনুলিপিত ক্রোমোজমগুলোর বিভক্তি ঘটে ও বিভাজনরত কোষের দুটি বিপরীত মেরুতে অপত্য ক্রোমোজোম (ক্রোমাটিড) সৃষ্টি হয়। অ্যানাফেজ দশার শেষের দিকে বিভাজনরত কোষে ক্রোমোজোমগুলোর ঘনত্ব সর্বাধিক হয়।
সৌরশক্তির সাহায্যে ADP এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে -
Correct Answer:
গ: ফটোফসফরোইলেশন
Explanation:
সৌরশক্তির সাহায্যে ADP এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে - সঠিক উত্তর ফটোফসফরোইলেশন ফটোফসফোরিলেশন হল সালোকসংশ্লেষণ মাধ্যমে ADP সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হওয়ার প্রক্রিয়া। চক্রীয় ফটোফসফোরিলেশন অ্যারোবিক এবং অ্যানেরোবিক উভয় অবস্থাতেই ঘটে, যা জীবিত প্রাণীর জন্য উপলব্ধ শক্তির প্রধান প্রাথমিক উৎস দ্বারা চালিত হয়, যা হল সূর্যালোক।
লবণাক্ত পরিবেশে জন্মে ও বিস্তার লাভ করে কোন ধরনের উদ্ভিদ?
Correct Answer:
ক: Halophytes
Explanation:
লবণাক্ত পরিবেশে জন্মে ও বিস্তার লাভ করে কোন ধরনের উদ্ভিদ? সঠিক উত্তর Halophytes Halophytes(হ্যালোফাইট) হল একটি লবণ-সহনশীল উদ্ভিদ যা মাটিতে বা উচ্চ লবণাক্ততার পানিতে জন্মায়, এর শিকড় দিয়ে লবণাক্ত পানির সংস্পর্শে আসে বা লবণ স্প্রে করে |
দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য?
Correct Answer:
ঘ: গুপ্তবীজী
Explanation:
দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? সঠিক উত্তর গুপ্তবীজী দ্বিনিষেক প্রক্রিয়া গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য | যেমন: আম, জাম, কাঁঠাল ইত্যাদি। দ্বি-নিষেক হলো ফুল উৎপাদনকারী (সপুষ্পক উদ্ভিদ ) উদ্ভিদের একটি জটিল নিষেক পদ্ধতি। এই প্রক্রিয়ায় দুটি পুং গ্যামেট (শুক্রাণু) এর সঙ্গে একটি স্ত্রী-গ্যামেটোফাইট (মেগাগ্যামেটোফাইট, এছাড়াও একে ভ্রূণথলি বলা হয়) অংশগ্রহণ করে । এটা শুরু হয় যখন একটি পরাগরেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে পতিত হয় ।
মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ –
Correct Answer:
গ: পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব
Explanation:
মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ – সঠিক উত্তর পেশির দুর্বলতা ও সমন্বয়ের অভাব মাসক্যুলার ডিসট্রফি একটি জেনেটিক বা জিনঘটিত রোগ। এ রোগ হলে ডিস্ট্রোফিন প্রোটিনের অভাব দেখা দেয় যার ফলে পেশি ক্ষতিগ্রস্ত হয় ও দুর্বল হতে থাকে। কারণ, ডিস্ট্রোফিন পেশির কাজে প্রধান ভূমিকা রাখে। এ রোগের প্রভাবে হাঁটা-চলা, খাদ্য গলাধঃকরণ ও পেশির সমন্বয়ে সমস্যা হয়।
কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম?
Correct Answer:
খ: C4 উদ্ভিদ
Explanation:
কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম? সঠিক উত্তর C4 উদ্ভিদ যে সকল উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হয় তাদের C4 উদ্ভিদ বলা হয়। এসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোকসংশ্লেষণ হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভূট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ ইত্যাদিতে C4 চক্র পরিচালিত হয়। এ কারণে এরা C4 উদ্ভিদ হিসেবে পরিচিত।
পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়?
Correct Answer:
খ: Ca
Explanation:
পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়? সঠিক উত্তর Ca পেশি সংকোচনের জন্য Ca আয়নটি অত্যাবশ্যকীয় | যখন পেশী ফাইবার একটি নিউরন থেকে বৈদ্যুতিক আবেগ দ্বারা উদ্দীপিত হয়, তখন ক্যালসিয়াম আয়নগুলি পেশীর একটি বিশেষ অর্গানেল থেকে মুক্তি পায় | পেশি সংকোচনের কাজ হল বল তৈরি করা এবং গতি সৃষ্টি করা। এটি হয় চলনের সময় অথবা অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে নড়াচড়ার সময়। বেশিরভাগ পেশি সংকোচন সচেতন চিন্তা ছাড়াই ঘটে এবং এটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়, যেমন হৃদপিণ্ডের সংকোচন অথবা পেরিস্টালসিস- যখন খাদ্য পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে এগোতে থাকে, দুটির কোনটিই স্বনিয়ন্ত্রিত নয়।
গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যাবৃদ্ধি প্রযুক্তি-
Correct Answer:
খ: Tissue culture
Explanation:
গবেষণাগারে উদ্ভিদের টিস্যুর সংখ্যাবৃদ্ধি প্রযুক্তি- সঠিক উত্তর Tissue culture উদ্ভিদ টিস্যু কালচার (Plant tissue culture)অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার।
পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত -
Correct Answer:
ঘ: 9 : 7
Explanation:
পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত - সঠিক উত্তর 9 : 7 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়?
Correct Answer:
ক: পার্থেনোকার্গি
Explanation:
বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কী বলা হয়? সঠিক উত্তর পার্থেনোকার্গি হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থেনোকারপি বলে।
একটি mRNA-এর গঠনে মিউটেশনের জন্য UGG কোডটি UGA- তে পরিবর্তিত হলে, নিম্নের কোনটি ঘটতে পারে?
Correct Answer:
ক: mRNA থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে
ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি?
Correct Answer:
খ: পলিমারেজ
Explanation:
ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? সঠিক উত্তর পলিমারেজ আণবিক জীববিজ্ঞানে, ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন হলো একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি ডিএনএ অণু থেকে একই রকম দুটি ডিএনএ-এর প্রতিলিপি উৎপন্ন হয়। ডিএনএ প্রতিলিপি জৈবিক উত্তরাধিকারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অংশ হিসেবে কাজ করে। আর এই ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য পলিমারেজ এনজাইম অত্যাবশ্যকীয় | ডিএনএ পলিমারেজ এনজাইম প্রতিলিপির সময় ডিএনএর সংশ্লেষণকে বেঁধে রাখে।
কোনটি প্রোগ্রামড সেল দেখ?
Correct Answer:
খ: এপস্টোসিস
ব্যাকটেরিয়া হলে এন্টিবডিকে সহায়তা করে কোনটি?
Correct Answer:
খ: কমপ্লিমেন্ট সিস্টেম
Explanation:
ব্যাকটেরিয়া হলে এন্টিবডিকে সহায়তা করে কোনটি? সঠিক উত্তর কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অন্তত ২০ ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত এমন একটি গ্রুপ যার রক্ত সংবহিত হয়ে অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিকে সহায়তা করে। স্বাভাবিক অবস্থায় এসব প্রোটিন নিষ্ক্রিয়ভাবে সংবহিত হয়। একবার যদি কোন প্রোটিন সক্রিয় হয়ে ওঠে তাহলে তা আর একটি প্রোটিন কেউ সক্রিয় করে তুলে। এভাবে সমস্ত প্রোটিন পরস্পরকে সক্রিয় করে স্পেসিফিক ও নন স্পেসিফিক ধরনের প্রতিরক্ষা পদ্ধতি কে উসকে দেয়।NK কোষ দক্ষতার সঙ্গে টিউমার কোষ ধ্বংস করে, নিউট্রোফিল ও ম্যাক্রোফেস দ্রুত ক্ষতস্থানে পৌঁছায়, অনুজীবের গায়ে কম্পপ্লিমেন্ট আটকে থেকে নিউট্রোফিল ও ম্যাক্রোফেস কে কোষ ভক্ষণ সহযোগিতা করে।
প্রোটিনের এমাইনো এসিডগুলো একে অপরের সাথে কোন বন্ধনে যুক্ত হয় ?
Correct Answer:
ক: পেপটাইড
Explanation:
প্রোটিনের এমাইনো এসিডগুলো একে অপরের সাথে কোন বন্ধনে যুক্ত হয় ? সঠিক উত্তর পেপটাইড একটা প্রোটিন অণুতে প্রতিটা অ্যামিনো এসিড একে অপরের সাথে পেপটাইড নামক বন্ধন ধারা যুক্ত থাকে ধরা যাক একটা প্রোটিন এর মধ্যে 10 টি অ্যামিনো এসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত আছে যেহেতু আমাদের শরীরে মোট অ্যামিনো এসিডের সংখ্যা হচ্ছে 20 টি|
প্রাণীর আচরণের বিজ্ঞানকে কী বলে?
Correct Answer:
খ: ইথোলজি
Explanation:
প্রাণীর আচরণের বিজ্ঞানকে কী বলে? সঠিক উত্তর ইথোলজি ইথোলজি হল মানুষ সহ অন্যান্য প্রাণীদের আচরণ সংক্রান্ত বৈজ্ঞানিক অধ্যয়ন।
মায়োটিক প্রোফেজ-১ এর কোন ধাপে কায়াজমাটা দেখা যায়?
Correct Answer:
গ: প্যাকাইটিন
Explanation:
মায়োটিক প্রোফেজ-১ এর কোন ধাপে কায়াজমাটা দেখা যায়? সঠিক উত্তর প্যাকাইটিন প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
কোন ধরনের রক্তকণিকা এন্টিবডি তৈরি করে?
Correct Answer:
ঘ: লিম্ফোসাইট
Explanation:
কোন ধরনের রক্তকণিকা এন্টিবডি তৈরি করে? সঠিক উত্তর লিম্ফোসাইট রক্তের “বি” লসিকাকোষ (বি লিম্ফোসাইট) নামক এক বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা এসব প্রতিরক্ষিকা উৎপাদন করে। এদেরকে বি-কোষ নামেও ডাকা হয়।
গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়?
Correct Answer:
গ: সাইটোপ্লাজম
Explanation:
গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে বেশির ভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ, সমসত্ব, জেলি-সদৃশ বা জেলির মতো পদার্থ। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয় । সব জীবিত কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস সংঘটিত হয়। সাইটোপ্লাজমের (৮০ শতাংশই) পানি এবং সাধারণত বর্ণহীন।
কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে?
Correct Answer:
ক: রাইবোজোম
Explanation:
কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? সঠিক উত্তর রাইবোজোম অঙ্গাণুবিশেষ নামমাইটোকন্ড্রিয়াকোষের পাওয়ার হাউস বা শক্তিঘরক্লোরোপ্লাস্টকোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানারাইবোসোমকোষের প্রোটিন ফ্যাক্টরিগলগি বডিকোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি
পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম-
Correct Answer:
খ: রেনিন
Explanation:
পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম- সঠিক উত্তর রেনিন পনির তৈরিতে এনজাইম রেনিন ব্যবহৃত হয় । রেনিন দুধের ননীকে জমাট বাঁধতে সহায়তা করে এবং পরে ননী থেকে পনির তৈরি করা হয় ।
সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক সালোকসংশ্লেষণ হয়?
Correct Answer:
গ: লাল
Explanation:
সূর্যের আলোর কোন বর্ণালীতে সর্বাধিক সালোকসংশ্লেষণ হয়? সঠিক উত্তর লাল আলোর বেগুনি রঙের হাল্কা এবং অন্তত রেড রঙের সালোকসংশ্লেষ সর্বাধিক। আলোক সংশ্লেষণ 400 থেকে 700 nm অবধি , এটি বেগুনী, নীল এবং লাল রঙের আলোর শোষণ করে।
কোনটি মিথোজীবীর ক্ষেত্রে সত্য?
Correct Answer:
খ: উভয়েই উপকৃত
Explanation:
কোনটি মিথোজীবীর ক্ষেত্রে সত্য? সঠিক উত্তর উভয়েই উপকৃত মিথোজীবী - যখন পুষ্টির জন্য, নিরাপত্তা, রোগ বা পরজীবির আক্রমন থেকে বাচার জন্য বা প্রজননেরন জন্য এক জীব অন্য কোনো জীবের সাহচর্যে জীবন ধারণ করে উভয়েই উপকৃত হয়, তাকে মিথোজীবী বা সিমবায়োটিক বলে। ১৷ ব্যতিহারী( Mutualism ) - এই রকম পুষ্টিতে দুটি জীব সহাবস্থান করে পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পন্ন করে, যেমন – লাইকেন।
মাইটোসিসের কোন বাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়?
Correct Answer:
গ: মেটাফেজ
Explanation:
মাইটোসিসের কোন বাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়? সঠিক উত্তর মেটাফেজ মাইটোসিসের মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় | মেটাফেজ ধাপে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ ধাপে ক্রোমোজমগুলো সবচেয়ে মোটা ও খাটো হয়। প্রতিটি ক্রোমোজমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
কোনটি নগ্নবীজী উদ্ভিদ?
Correct Answer:
ঘ: সাইকাস
Explanation:
কোনটি নগ্নবীজী উদ্ভিদ? সঠিক উত্তর সাইকাস যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। যেমন— সাইকাস, পাইনাস ইত্যাদি ।
পোনক কোনের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয়?
Correct Answer:
ক: রিসেপ্টর সাইট
কোন জৈন উপাদানে গ্লুটামিক এসিড থাকে?
Correct Answer:
খ: আমিষ
Explanation:
কোন জৈন উপাদানে গ্লুটামিক এসিড থাকে? সঠিক উত্তর আমিষ আমিষে গ্লুটামিক এসিড থাকে | গ্লুটামিক অ্যাসিড (Glutamic Acid সংক্ষিপ্ত রূপ Glu or E) আলফা কার্বক্সিল গ্রুপের অতিরিক্ত দ্বিতীয় কার্বক্সিল গ্রুপযুক্ত অম্লধর্মী অ্যামিনো অ্যাসিড। এই যৌগ একটি নিউরোট্রান্সমিটার হিসাবেও কাজ করে থাকে।
মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কী?
Correct Answer:
ক: সেরেব্রাম
Explanation:
মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কী? সঠিক উত্তর সেরেব্রাম দুটি বড়, কুন্ডলী পাকানো ও খাজঁ বিশিষ্ট খন্ড নিয়ে সেরেব্রাম (ইংরেজি: cerebrum) গঠিত। খন্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে।
ভাইরাসের আক্রমণে দেহে স্বতঃস্ফুর্তভাবে তৈরি জয় কোনটি?
Correct Answer:
ক: ইন্টারফেরন
Explanation:
ভাইরাসের আক্রমণে দেহে স্বতঃস্ফুর্তভাবে তৈরি জয় কোনটি? সঠিক উত্তর ইন্টারফেরন ইন্টারফেরনস হল প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র যা দেহের প্রতিরক্ষা তন্ত্রের অন্তর্গত। ভাইরাস দ্বারা আক্রমণের পর যখন ইন্টারফেরন নিঃসৃত হয় তখন তা আক্রমণকারী ভাইরাস এর প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে, ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারেনা। তাই সে পরবর্তী কোষগুলোকে আর আক্রমণ করতে পারেনা।
কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি?
Correct Answer:
গ: Vibrio
Explanation:
কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? সঠিক উত্তর Vibrio দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাসিলাই (একবচনে ব্যাসিলাস, লাতিন- baculus, লাঠি)। Vibrio(ভিব্রিও) ব্যাকটেরিয়া সামান্য বাঁকানো দন্ড বা কমাকৃতির মতো; অন্যান্য ব্যাকটেরিয়া সর্পিলাকৃতি বা আঁটসাঁটভাবে কুন্ডলিত হতে পারে। একটি ক্ষুদ্রসংখ্যক অসচরাচর আকৃতি বর্ণিত আছে, যেমনঃ তারকাকৃতি ব্যাকটেরিয়া ।
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত-
Correct Answer:
খ: কাইটিন : প্রোটিন
Explanation:
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠিত- সঠিক উত্তর কাইটিন : প্রোটিন ব্যাকটিরিয়াতে কোষের প্রাচীর পেপটিডোগ্লিকান দ্বারা গঠিত। আর্কিয়ার কোষের দেয়ালের বিভিন্ন কম্পোজিশন রয়েছে এবং এটি গ্লাইকোপ্রোটিন এস-লেয়ার, সিউডোপেপটিডোলজিকান বা পলিস্যাকারাইড দিয়ে গঠিত হতে পারে। ছত্রাক এন-অ্যাসিটিলগ্লুকোসামিন পলিমার কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর ধারণ করে।
সালফারযুক্ত অ্যামাইনো এসিড-
Correct Answer:
ঘ: মিথিওলিন
Explanation:
সালফারযুক্ত অ্যামাইনো এসিড- সঠিক উত্তর মিথিওলিন মিথিওনিন, সিস্টিন এবং সিস্টেইন সালফারযুক্ত অ্যামাইনো এসিড#সালফারযুক্ত অ্যামিনো এসিড মনে রাখার টেকনিক:"মিশরের সি সি"★মিশরের=মিথিওনিন★সি=সিস্টিন★সি=সিস্টেইন