জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
কোন প্রক্রিয়ায় RNA হতে DNA তৈরি হয়?
Correct Answer:
গ: রিভার্স ট্রান্সক্রিপশন
Explanation:
কোন প্রক্রিয়ায় RNA হতে DNA তৈরি হয়? সঠিক উত্তর রিভার্স ট্রান্সক্রিপশন বিষয়সজ্ঞারেপ্লিকেশনDNA হতে DNA তৈরির প্রক্রিয়াট্রান্সক্রিপশনDNA হতে RNA তৈরির প্রক্রিয়াট্রান্সলেশনRNA হতে প্রোটিন তৈরির প্রক্রিয়ারিভার্স ট্রান্সক্রিপশনRNA হতে DNA তৈরির প্রক্রিয়া
ব্যাকটেরিওফোজ এক ধরনের
Correct Answer:
খ: ভাইরাস
Explanation:
ব্যাকটেরিওফোজ এক ধরনের সঠিক উত্তর ভাইরাস ব্যাখ্যা: ব্যাকটেরিওফাজ এক ধরনের ভাইরাস। যা | ব্যাকটেরিয়া-নাশক হিসেবে কাজ করে। ফা (phage) অর্থ ভক্ষণ করা (To eat) এটি গ্রিক ভাষা থেকে উদ্ভূত একটি শব্দ। যেমনঃ T2 ভাইরাস (ব্যাক্টেরিওফাষ)।
নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?
Correct Answer:
ক: পোলিও
Explanation:
নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? সঠিক উত্তর পোলিও পোলিওমাইলিটিজ এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেই সর্বাধিক পরিচিত। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি এ ধরনের ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হন। এ রোগে আক্রান্ত ব্যক্তি সাময়িক কিংবা স্থায়ীভাবে শারীরিক ক্ষতির সম্মুখীন হন ও তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে।
নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান?
Correct Answer:
ঘ: ট্রিপসিন
Explanation:
নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান? সঠিক উত্তর ট্রিপসিন অগ্ন্যাশয় রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ নামক উৎসেচক থাকে।
মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি (Antibody) পাওয়া যায়?
Correct Answer:
গ: IgA
Explanation:
মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি (Antibody) পাওয়া যায়? সঠিক উত্তর IgA ইমিউনোগ্লোবিউলিন A (IgA): দেহের মোট Ig-র মধ্যে ১৫% হচ্ছে IgA। এ ধরনের অ্যান্টিবডি মিউকাস ঝিল্লিতে আবৃত থাকে, যেমন-পরিপাক, জনন ও শ্বসনতন্ত্রে বিস্তৃত হয় এবং সেখানে রোগ সৃষ্টিকারী অণুজীব ও অণুকণাকে প্রশমিত করে। মায়ের দুধেও IgA পাওয়া যায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় শিশুদেহে স্থানান্তরিত হয়।
নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়?
Correct Answer:
খ: ভিটামিন বি-কমপ্লেক্স
Explanation:
নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়? সঠিক উত্তর ভিটামিন বি-কমপ্লেক্স বৈশিষ্ট্যভিটামিনের নামপানিতে দ্রবণীয়ভিটামিন B Complex, ভিটামিন Cপানিতে অদ্রবণীয় বা ফ্যাটে দ্রবণীয়ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K
নিম্ফ কোন প্রাণীর শিশু দশা?
Correct Answer:
ক: ঘাস ফড়িং
Explanation:
নিম্ফ কোন প্রাণীর শিশু দশা? সঠিক উত্তর ঘাস ফড়িং A ব্যাখ্যা: ঘাসফড়িং এর রূপান্তর অসম্পূর্ণ বা হেমিমেটাবোলাস (Heminıetabolous) ধরনের। অসম্পূর্ণ | রূপান্তরের শিশু অবস্থায় প্রাণিকে নিম্ফ (Nymph) বলে। উদাহরণ -ঘাসফড়িং ও তেলাপোকার রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণিকে লার্ভা (Larva) বলে। উদাহরণ- মৌমাছি ও প্রজাপতির রূপান্তর। Note: ঘাস ফড়িং এর রূপান্তর হতে প্রায় ২ মাস সময় লাগে। একড়াইসন বা মোচনের হরমোনের প্রভাবে মোচন ক্রিয়া শুরু হয়। এবং পুরানো কিউটিকল মোচিত হয়। পঞ্চম বার খোলস মোচনের মাধ্যমে নিম্ফ পরিণত ঘাসফড়িং হয়ে উঠে। 1
কোনটি কোষীয় বর্জ্য পদার্থ?
Correct Answer:
ঘ: অ্যালকালয়েড
Explanation:
কোনটি কোষীয় বর্জ্য পদার্থ? সঠিক উত্তর অ্যালকালয়েড ব্যখ্যা: কোষীয় বর্জ্য পদার্থসমূহ হনঃ রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টান ইত্যাদি।
নিচের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়?
Correct Answer:
খ: Heritiera fomes
Explanation:
নিচের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়? সঠিক উত্তর Heritiera fomes সুন্দরী (বৈজ্ঞানিক নাম: Heritiera fomes) হচ্ছে মালভেসি পরিবারভুক্ত একপ্রকার বৃক্ষ। এরা সমুদ্র-উপকূলীয় বৃক্ষ হিসেবে সুপরিচিত। ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের সমুদ্র-উপকূলবর্তী লোনা এলাকায় বেশি দেখতে পাওয়া যায়।
অস্ত্রের কোন স্তরে গবলেট কোষ (goblet cell) থাকে?
Correct Answer:
গ: মিউকোসা
Explanation:
অস্ত্রের কোন স্তরে গবলেট কোষ (goblet cell) থাকে? সঠিক উত্তর মিউকোসা মিউকোসা (Mucosa): স্তম্ভাকার আবরণী কলা এবং গবলেট (Goblet) কোষে গঠিত এস্তরটি পাকস্থলী সবচেয়ে ভেতরের স্তর। এ স্তর থেকেই ভিলি (Villi) নামক অভিক্ষেপ সৃষ্টি হয়। এস্তরে শোষণক্ষম কোষও উপস্থিত।
জেনেটিকেলি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে?
Correct Answer:
ঘ: অ্যাপোপ্টোসিস
Explanation:
জেনেটিকেলি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলে? সঠিক উত্তর অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে অ্যাপোপ্টোসিস (Apoptosis) বলে এবং পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষের মরে যাওয়াকে নেক্রোসিস (Necrosis) বলে ।
হিমোফিলিয়া বি (Haemophilia B) রোগে কোন ফ্যাক্টর এর ঘাটতি থাকে?
Correct Answer:
গ: ফ্যাক্টর- IX
Explanation:
হিমোফিলিয়া বি (Haemophilia B) রোগে কোন ফ্যাক্টর এর ঘাটতি থাকে? সঠিক উত্তর ফ্যাক্টর- IX ফ্যাক্টর VIII এর অভাবে হিমোফিলিয়া এ (A) এবং ফ্যাক্টর IX এর অভাবে হিমোফিলিয়া বি (B) রোগ হয়।
নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত?
Correct Answer:
খ: কাইটিন
Explanation:
নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? সঠিক উত্তর কাইটিন কাইটিন ছত্রাকের কোষপ্রাচীরের মুখ্য উপাদান যেটি উদ্ভিদে অনুপস্থিত থাকে
নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিডবিহীন?
Correct Answer:
গ: এ্যাগারিকাস
Explanation:
নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিডবিহীন? সঠিক উত্তর এ্যাগারিকাস ছত্রাক (Fungi), ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই । নীলাভ সবুজ শৈবালে প্লাজমামেমব্রেন ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে ।Agaricus (এগারিকাস) এক ধরনের ছত্রাক, এর সাধারণ নাম মাশরুম
- নিচের কোনটি অগ্নি-শৈবাল নামে পরিচিত?
Correct Answer:
খ: পাইরোফাইটা
Explanation:
- নিচের কোনটি অগ্নি-শৈবাল নামে পরিচিত? সঠিক উত্তর পাইরোফাইটা প্রধান প্রধান শৈবাল শ্রেণির সংক্ষিপ্ত পরিচিতি (A brief introduction to the major algae classes): শ্রেণিপিগমেন্টসঞ্চিত খাদ্যChlorophyta (সবুজ শৈবাল)উদাহরণ- Ulothrixক্লোরোফিল এ, বি এবং ক্যারোটিনয়েডশ্বেতসার (Starch)Chrysophyta (গোল্ডেন ব্রাউন শৈবাল)উদাহরণ- Naviculaক্লোরোফিল এ, সি এবং অতিমাত্রায় ঘন ক্যারোটিনয়েডক্রাইসোল্যামিনারিন (Chrysolaminarin)Pyrrophyta (অগ্নি শৈবাল)উদাহরণ- Gymnodiniumক্লোরোফিল এ, সি ও ক্যারোটিনয়েডপ্যারামাইলন (Paramylon)Phaeophyta (বাদামী শৈবাল)উদাহরণ- Sargassumক্লোরোফিল এ, সি এবং ফিউকোজ্যান্থিনল্যামিনারিন, ম্যানিটল ও এলগিন(Laminarin, Mannitol & Algin)Rhodophyta (লোহিত শৈবাল)উদাহরণ- Polysiphoniaক্লোরোফিল এ, ফাইকোসায়ানিন, ফাইকোইরেথ্রিনফ্লোরিডিয়ান স্টার্চ, এগার-এগার ও ক্যারাজীনান (Floridian starch, Agar-Agar & Carrageenan)
নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে?
Correct Answer:
ক: টারপিনয়েড
উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি?
Correct Answer:
ঘ: সুক্রোজ
Explanation:
উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি? সঠিক উত্তর সুক্রোজ সুকরোজ (Sucrose) ➞ উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুকরোজ । এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ একসাথে সংযুক্ত হয়ে গঠন করে এক অণু সুকরোজ । এতে এক অণু পানি সৃষ্টি হয়ে বেরিয়ে যায় । চিনি হলো একটি সাধারণ সুকরোজ । ইক্ষু এবং বীট থেকে চিনি পাওয়া যায় । গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং শ্যুগার কিন্তু সুকরোজ রিডিউসিং শ্যুগার নয় । সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুকরোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় । মধুর প্রধান কাঁচামাল হলো সুকরোজ । সুকরোজ এর আণবিক সংকেত C12H22O11
নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী?
Correct Answer:
ক: মাইটোকন্ড্রিয়া
Explanation:
নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুবিশেষ নামমাইটোকন্ড্রিয়াকোষের পাওয়ার হাউস বা শক্তিঘরক্লোরোপ্লাস্টকোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানারাইবোসোমকোষের প্রোটিন ফ্যাক্টরিগলগি বডিকোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি
কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: ডিএনএ রিকম্বিনেন্ট
Explanation:
কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয় | ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে।
নিচের কোনটি মারসুপিয়াল স্তন্যপায়ী প্রাণী?
Correct Answer:
ক: ক্যাঙ্গারু
Explanation:
নিচের কোনটি মারসুপিয়াল স্তন্যপায়ী প্রাণী? সঠিক উত্তর ক্যাঙ্গারু ক্যাংগারু মারসুপিয়াল গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দ্বীপগুলিতে দেখা যায়। এরা পিছনের দুই পায়ের উপর লাফিয়ে লাফিয়ে চলে। মার্সুপিয়াল বলে ক্যাঙ্গারুরা অপরিণত বাচ্চার জন্ম দেয়।
নিচের কোন চক্রটি ইউরিয়া তৈরির সাথে সংশ্লিষ্ট ?
Correct Answer:
গ: অরনিথিন চক্র
Explanation:
নিচের কোন চক্রটি ইউরিয়া তৈরির সাথে সংশ্লিষ্ট ? সঠিক উত্তর অরনিথিন চক্র অরনিথিন চক্র কাকে বলে? দেহের অব্যাবহৃত প্রোটিন ডি- আমাইনেজ উৎসেচকের প্রভাবে অ্যামোনিয়ায় পরিণত হয় । এই অ্যামোনিয়া যকৃতে আরজিনেজ উৎসেচকের সহায়তায় যে চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত হয় তাকে অরনিথিন চক্র বলে।
নিচের কোনটি অ্যান্টিজেন নয়?
Correct Answer:
ঘ: লিপিড
Explanation:
নিচের কোনটি অ্যান্টিজেন নয়? সঠিক উত্তর লিপিড লিপিড উদ্ভিদ ও প্রাণীদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম, যা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। উদ্ভিদদেহে বিশেষ করে ফলে ও বীজে অধিক পরিমাণ লিপিড সঞ্চিত থাকে। লিপিড সাধারণত তেল ও স্নেহরূপে বিদ্যমান থাকে। অ্যান্টিজেন শব্দটি Antibody generating এর সংক্ষিপ্ত রূপ। যে সব বিজাতীয় জীবাণু বা অধিবিষ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে।
নিচের কোনটি ঘাস ফড়িং (grass hopper) এর পশ্চাৎ-পৌষ্টিকনালির অংশ?
Correct Answer:
গ: ইলিয়াম
বৃক্কের গাঠনিক ও কার্যিক একক কোনটি?
Correct Answer:
ঘ: নেফ্রন
Explanation:
বৃক্কের গাঠনিক ও কার্যিক একক কোনটি? সঠিক উত্তর নেফ্রন নেফ্রন বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এরা মূত্র তৈরী করে এবং প্রতিটি বৃক্কে এদের সংখ্যা প্রায় ১ মিলিয়নের মত। Juxtaglomerular দেহের স্বাভাবিক প্রক্রিয়াসম্পাদানকারী দেহযন্ত্র ছাড়াই কিডনির নেফ্রন।
নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না?
Correct Answer:
গ: অক্সিটোসিন
Explanation:
নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? সঠিক উত্তর অক্সিটোসিন অক্সিটোসিন (ইংরেজি: Oxytocin) হল স্তন্যপায়ী প্রাণীদের দেহে প্রাপ্ত একটি হরমোন। এটি স্তন্যপায়ীদের মস্তিষ্কে কাজ করে। মানবদেহে এটি নারীদের প্রজননের সময় নির্গত হয়, বিশেষ করে সন্তান প্রসবের সময় এবং প্রসবের পরে।
নিচের কোন হরমোনটি পাকস্থলীর HCI (Hydrochloric Acid) নিঃসরণ নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
ক: গ্যাস্ট্রিন
Explanation:
নিচের কোন হরমোনটি পাকস্থলীর HCI (Hydrochloric Acid) নিঃসরণ নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর গ্যাস্ট্রিন পাকস্থলী থেকে গ্যাস্ট্রিন (Gastrin) নামক একপ্রকার হরমোন নিঃসৃত হয় যা গ্যাস্ট্রিক এসিড (HCL) নিঃসরণকে নিয়ন্ত্রণ করে।
কোন ধমনি রুই মাছের বক্ষ পাখনা (pectoral fin) কে রক্ত সরবরাহ করে?
Correct Answer:
খ: সাবক্ল্যাভিয়ান ধমনি
Explanation:
কোন ধমনি রুই মাছের বক্ষ পাখনা (pectoral fin) কে রক্ত সরবরাহ করে? সঠিক উত্তর সাবক্ল্যাভিয়ান ধমনি সাবক্ল্যাভিয়ান ধমনি (Subclavian artery) : বক্ষপাখনা ও বক্ষচক্রের দিকে বিস্তৃত হয়। সাবক্ল্যাভিয়ান ধমনি রুই মাছের বক্ষ পাখনা (pectoral fin) কে রক্ত সরবরাহ করে |
ঘাসফড়িং এর স্পাইরাকল (spiracle) কে ঘিরে রাখে কোনটি?
Correct Answer:
খ: পেরিট্রিম
Explanation:
ঘাসফড়িং এর স্পাইরাকল (spiracle) কে ঘিরে রাখে কোনটি? সঠিক উত্তর পেরিট্রিম শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল (Spiracle) : এগুলো ট্রাকিয়ালতন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। ঘাসফড়িং-এর দেহের উভয় পাশে মোট দশজোড়া শ্বাসরন্ধ্র রয়েছে। এর মধ্যে দুজোড়া বক্ষীয় অঞ্চলে এবং আটজোড়া উদরীয় অঞ্চলে অবস্থিত প্রতিটি শ্বাসরন্ধ্র ডিম্বাকার ছিদ্রবিশেষ এবং পেরিট্রিম (peritreme) নামক কাইটিননির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। রন্ধ্রগুলোর মুখে সূক্ষ্ন রোমযুক্ত ছাঁকনি যন্ত্র (filtering apparatus) থাকায় ধূলাবালি, জীবাণু, পানি ইত্যাদি ভিতরে প্রবেশ করতে পারে না। পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে রন্ধ্রগুলো খোলে বা বন্ধ হয়। শ্বাসরন্ধ্র বন্ধ থাকলে দেহ থেকে জলীয় বাষ্প বেরোতে পারে না।
নিচের কোন গ্রন্থির নালি দ্বিতীয় উর্দ্ধ মোলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়?
Correct Answer:
ক: প্যারোটিড গ্রন্থি
Explanation:
নিচের কোন গ্রন্থির নালি দ্বিতীয় উর্দ্ধ মোলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়? সঠিক উত্তর প্যারোটিড গ্রন্থি কানের সামনে অবস্থিত চোয়ালের দুই পাশের প্যারোটিড গ্রন্থি, মুখের নিচে দুই পাশে সাব ম্যান্ডিবুলার ও জিবের নিচের দুই পাশে সাব লিঙ্গুয়াল গ্রন্থিসহ মুখের ভেতরে অসংখ্য অতি ক্ষুদ্র লালাগ্রন্থি থেকে এটি তৈরি হয়। প্রতিদিন আধা থেকে দেড় লিটার লালা মুখের ভেতর লেগে থাকা খাবার ও জীবাণুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
মাটির নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি উদ্ভিদ দ্বারা শোষিত হয় ?
Correct Answer:
ক: নাইট্রোজেন
Explanation:
মাটির নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি উদ্ভিদ দ্বারা শোষিত হয় ? সঠিক উত্তর নাইট্রোজেন নাইট্রোজেন সার বা প্রাণী এবং উদ্ভিদের অবশিষ্টাংশ মাটিতে মিশ্রিত হয়। মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে অ্যামোনিয়াম এবং নাইট্রেটে রূপান্তরিত করে, যা নাইট্রোজেন সংবদ্ধকরণ প্রক্রিয়া দ্বারা উদ্ভিদ কর্তৃক শোষিত হয়। অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং DNA তৈরি করতে উদ্ভিদের নাইট্রোজেন প্রয়োজন।
নিচের কোন ভাইরাসটির বহিঃস্থ আবরণ নেই?
Correct Answer:
ক: Tobacco Mosaic Virus (TMV)
Explanation:
নিচের কোন ভাইরাসটির বহিঃস্থ আবরণ নেই? সঠিক উত্তর Tobacco Mosaic Virus (TMV) টোবাকো মোজাইক ভাইরাস (TMV) একটি ধনাত্মক-ইন্দ্রিয় বিশিষ্ট একসূত্রক RNA- ভাইরাস। এর বহিঃস্থ আবরণ নেই | এটি টোবামোভাইরাস গণের সদস্য, যারা বিস্তৃত প্রজাতির গাছপালাকে, বিশেষ করে তামাক ও সোলানাসিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সংক্রমিত করে। সংক্রমণে গাছের পাতাগুলির উপর মোজাইকের মতো বৈশিষ্ট্যযুক্ত প্যাটার্ন তৈরি হয়।
ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি?
Correct Answer:
ক: এসিটাইল-কোএ
Explanation:
ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি? সঠিক উত্তর এসিটাইল-কোএ যে প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন অ্যাসিটাইল Co-A মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন উৎসেচকের সাহায্যে বহু জৈব অ্যাসিড উৎপাদনের মাধ্যমে চক্রাকার পথে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপন্ন করে, তাকে ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে।
নিচের কোনটি পিত্তরসের উপাদান নয়?
Correct Answer:
ঘ: গ্লুকোজ
Explanation:
নিচের কোনটি পিত্তরসের উপাদান নয়? সঠিক উত্তর গ্লুকোজ পিত্তরসের মধ্যে পানি, পিত্তলবণ এবং কোলেস্টেরল ও খনিজ লবণ প্রধান। যকৃতের নিচের অংশে পিত্তথলি সংযুক্ত থাকে। এখানে পিত্তরস জমা হয়। পিত্তরস গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদ বিশিষ্ট।
একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইনডেক্স (BMI)-
Correct Answer:
ক: 18.50-24.99 kg/m²
Explanation:
একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইনডেক্স (BMI)- সঠিক উত্তর 18.50-24.99 kg/m² পূর্ণবয়স্ক মানুষের দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে Body Mass Index বা সংক্ষেপে BMI বলে। এই সমীকরণের সাহায্যে আপনি আপনার দেহের BMI এর মান নির্ণয় করতে পারবেন। সাধারণত BMI এর আদর্শ মান হল 18.5–25.0।
নিচের কোন হরমোনটি রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
ক: এলডোস্টেরন
Explanation:
নিচের কোন হরমোনটি রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর এলডোস্টেরন রক্তে প্লাজমায়(রক্ত রস) সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে সেটি হচ্ছে অ্যালডোস্টেরন। এই হরমোন ও পানি পুনঃ শোষণকে প্রভাবিত করে। অ্যালডোস্টেরন ক্ষরিত হয় বৃক্কের শীর্ষে অবস্থিত অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে।
নিচের কোন হরমোনটি ডিম্বাশয়ের (ovary) কর্পাস লুটিয়াম (corpus luteum) থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
খ: প্রোজেস্টেরন
Explanation:
নিচের কোন হরমোনটি ডিম্বাশয়ের (ovary) কর্পাস লুটিয়াম (corpus luteum) থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর প্রোজেস্টেরন স্তন্যপায়ী প্রাণীদের ডিম্বাশয়ে অবস্থিত পীত (হলুদ) রংয়ের অন্তঃক্ষরা গ্রন্থি যা থেকে প্রজেস্টেরোন হরমোন নিঃসৃত হয়।
নিচের কোনটি ডিএনএ (DNA) ভাইরাস ?
Correct Answer:
ঘ: হারপেস
Explanation:
নিচের কোনটি ডিএনএ (DNA) ভাইরাস ? সঠিক উত্তর হারপেস হারপিস হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণ। দু’ধরনের হারপিস সিমপ্লেক্স ভাইরাস আছে- হারপিস সিমপ্লেক্স ভাইরাস1 (HSV 1) এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 (HSV 2)। মুখ এবং যৌনাঙ্গে সংক্রমণের জন্য দায়ী হচ্ছে HSV-1, যেখানে যৌনাঙ্গে সংক্রমণের জন্য প্রাথমিকভাবে দায়ী HSV-2 । এই ভাইরাস সাধারণত শরীরের শ্লৈষ্মিক ঝিল্লিতে অর্থাৎ যেখানে মিউকাস আছে, যেমন মুখ, পায়ু এবং যৌনাঙ্গ, এবং শরীরের বিভিন্ন অংশের ত্বক, সেখানে আক্রমণ করে।
কোনটি চোখে প্রতিসারক (Refractive) মাধ্যম হিসেবে কাজ করে না?
Correct Answer:
ক: রেটিনা
Explanation:
কোনটি চোখে প্রতিসারক (Refractive) মাধ্যম হিসেবে কাজ করে না? সঠিক উত্তর রেটিনা রেটিনা হলো মেরুদন্ডী প্রাণীদের চক্ষুগোলকের পিছনের দিকে অবস্থিত স্নায়ুকোষযুক্ত একটি পাতলা স্তর। মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় রেটিনা ও দর্শন স্নায়ু (Optic nerve) বর্ধিষ্ণু মস্তিস্কের অংশ হিসাবে বিকাশ লাভ করে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। মেরুদন্ডী প্রাণীদের রেটিনাতে আলোক সংবেদী কোষ (রড কোষ এবং কোন কোষ) রয়েছে, যাতে আলো পতিত হলে স্নায়ু উত্তেজনার সৃষ্টি হয়। এই স্নায়ুগত তাড়না রেটিনার অন্যান্য নিউরন দ্বারা বিশ্লেষণ করা হয়। রেটিনা হতে প্রাপ্ত সংকেত রেটিনার গ্যাংলিয়া কোষে বৈদ্যুতিক বিভবের সৃষ্টি করে, যা চক্ষু স্নায়ুতে প্রবাহিত হয়। মানুষের রেটিনার রক্তনালিকাগুলির বিন্যাস একেক মানুষের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। রেটিনা রক্তনালিকার বিন্যাসের ভিত্তিতে বায়োমেট্রিক ভাবে মানুষের পরিচয় নির্ধারণ করা যায়।
কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে?
Correct Answer:
গ: সাইটোপ্লাজম
Explanation:
কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? সঠিক উত্তর সাইটোপ্লাজম গ্লাইকোলিসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং এটি সমস্ত সজীব জীবে হয়ে থাকে। এই প্রক্রিয়ায় গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডের দুটি অণু তৈরী করার জন্য আংশিক জারণের মধ্য দিয়ে যায়। উদ্ভিদে, এই গ্লুকোজ সালোকসংশ্লেষ-এর অন্তিম উৎপাদন সুক্রোজ বা সঞ্চিত কার্বোহাইড্রেট থেকে উৎপন্ন হয়।
মানুষের মুখমণ্ডলে কতগুলো অস্থি আছে?
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
মানুষের মুখমণ্ডলে কতগুলো অস্থি আছে? সঠিক উত্তর ১৪ মানুষের মুখমন্ডলে আট প্রকারের চৌদ্দটি অস্থি রয়েছে
কোনটি কিডনির কাজ নয়?
Correct Answer:
গ: শ্বেত কণিকা (WBC) উৎপাদন
Explanation:
কোনটি কিডনির কাজ নয়? সঠিক উত্তর শ্বেত কণিকা (WBC) উৎপাদন বৃক্ক বা কিডনি (ইংরেজি: Kidney) মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (নাইট্রোজেনাস পদার্থের নিষ্কাশন: যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় ৪০ বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়। রক্তের অ্যাসিড ভারসাম্য বজায় রাখা, হরমোন নিঃসরণ কিডনির কাজ |
মানুষের ক্ষেত্রে নিচের কোনটি এক্টোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয়?
Correct Answer:
ক: চক্ষুর লেন্স
Explanation:
মানুষের ক্ষেত্রে নিচের কোনটি এক্টোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয়? সঠিক উত্তর চক্ষুর লেন্স মানুষের ক্ষেত্রে দাঁত (এনামেল) , চোখ(চক্ষুর লেন্স)ও কান ( অন্তঃকর্ণ) এক্টোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয় |
কি ধরনের এপিথেলিয়াম (epithelium) বোম্যান'স ক্যাপসুল (Bowman's capsule) গঠন করে?
Correct Answer:
গ: Squamous
নিচের কোনটি মিশ্র করোটিক স্নায়ু (Mixed cranial nerve) নয়?
Correct Answer:
ক: হাইপোগ্লোসাল
Explanation:
নিচের কোনটি মিশ্র করোটিক স্নায়ু (Mixed cranial nerve) নয়? সঠিক উত্তর হাইপোগ্লোসাল অকুলামোটর, ট্রক্লিয়ার, অ্যাবড়ুসেন্স, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল স্নায়ু হলো মটর স্নায়ু। চক্ষুপেশি এবং লালাগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রিত হয়।
কোষের কোন অঙ্গাণুটি অটোফ্যাগি (autophagy) তে জড়িত?
Correct Answer:
গ: লাইসোজোম
Explanation:
কোষের কোন অঙ্গাণুটি অটোফ্যাগি (autophagy) তে জড়িত? সঠিক উত্তর লাইসোজোম লাইসোসোমের কাজ : লাইসোসোমের এনজাইমসমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয় ; সাইটোপ্লাজমের নিউট্রাল pH এ এরা কর্মক্ষম থাকে না ; তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না । প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে । এদের কাজ হলো - (i) এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, (ii) বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, (iii) লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, (iv) তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয় । এ কাজকে স্ব-গ্রাস বা অটোফ্যাগী । এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে । একে বলা হয় অটোলাইসিস । (v) এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড (Suicidal bag or squad) বলা হয়, (vi) কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লীয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে, (vii) এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, (viii) ক্যান্সার সৃষ্টি করতে পারে, (ix) টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে ।
নিচের কোনটি বহিঃক্ষরা (Exocrine) গ্রন্থি নয়?
Correct Answer:
ক: থাইরয়েড গ্রন্থি
Explanation:
নিচের কোনটি বহিঃক্ষরা (Exocrine) গ্রন্থি নয়? সঠিক উত্তর থাইরয়েড গ্রন্থি থাইওয়েড গ্রন্থি বা থাইরয়েড হল দুইটি লোব দ্বারা গঠিত একটি অন্তঃক্ষরা গ্রন্থি যার অবস্থান গ্রীবাতে। পুরুষের এডাম'স এপলের ঠিক নিচে এর অবস্থান। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করে।
পাতা দ্বারা বংশ বৃদ্ধি হয়—
Correct Answer:
খ: পাথরকুঁচি
Explanation:
পাতা দ্বারা বংশ বৃদ্ধি হয়— সঠিক উত্তর পাথরকুঁচি সাধারণত পাথরকুচির পাতার মাধ্যমে বংশ বৃদ্ধি করা সহজ। বর্ষাকালে মাটিতে পাতা রেখে পাতার মধ্যভাগে সামান্য মাটি দিয়ে রাখলে পাতার চারপাশ থেকে চারা গজায়। শরীরে খোসপাঁচড়া, ফোঁড়া হলে ব্যথা হয়। এই ব্যথা সারাতে ব্যবহৃত হয় পাথরকুঁচি।
কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে?
Correct Answer:
ঘ: ক্যারিওকাইনেসিস
Explanation:
কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? সঠিক উত্তর ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস ➞ মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে (সহজ কথায়, নিউক্লিয়াসের বিভাজন)সাইটোকাইনেসিস ➞ বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দু'ভাগে বিভক্ত হওয়াই সাইটোকাইনেসিস (সহজ কথায়, সাইটোপ্লাজমের বিভাজন)মেটাকাইনেসিস ➞ কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলেইন্টারকাইনেসিস/সাইটোকাইনেসিস-১ ➞ মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়
নিচের কোনটি গাজরের শিকড়ে আছে?
Correct Answer:
ঘ: ক্রোমোপ্লাস্ট
Explanation:
নিচের কোনটি গাজরের শিকড়ে আছে? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট (Chromoplast) : রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয় । ক্যারোটিন (কমলা-লাল) এবং জ্যান্থোফিল (হলুদ) পিগমেন্টের জন্যে এরা রঙিন হয় । আকৃতিতেও এরা ভিন্নতর । উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় সে সব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে । যেমন - ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি । সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয় ।
নিচের কোনটি পশ্চাৎ মস্তিস্কের (Hindbrain) অংশ নয়?
Correct Answer:
ক: হাইপোথ্যালামাস
Explanation:
নিচের কোনটি পশ্চাৎ মস্তিস্কের (Hindbrain) অংশ নয়? সঠিক উত্তর হাইপোথ্যালামাস অবকক্ষ বা হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের একটি অংশ যা কক্ষের (থ্যালামাসের) ঠিক নিচে অবস্থিত ও ধূসর পদার্থ দ্বারা নির্মিত একটি কাঠামো।