জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
প্রাণীর লোহিত রক্তকণিকা পরিস্কার পানিতে ডুবালে-
Correct Answer:
গ: স্ফীত হয়ে ফেটে যায়
Explanation:
প্রাণীর লোহিত রক্তকণিকা পরিস্কার পানিতে ডুবালে- সঠিক উত্তর স্ফীত হয়ে ফেটে যায় লোহিত রক্তকনিকাঃ যে রক্তকনিকা অক্সিজেন পরিবহন করে তাকে লোহিত রক্ত কনিকা বলে। যকৃৎ ও লোহিত অস্থিমজ্জা থেকে উৎপন্ন, নিউক্লিয়াসবিহীন, উভঅবতল, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের ধারক, অক্সিজেন পরিবাহী রক্তকণিকাকে লোহিত রক্তকণিকা বলা হয়।লোহিত রক্তকণিকাগুলি তাদের বিষয়বস্তুর (যেমন বিশুদ্ধ জল) তুলনায় উচ্চতর জল ঘনত্ব সহ একটি দ্রবণে স্থাপন করা হয়, অভিস্রবণ দ্বারা জল লাভ করবে, ফুলে উঠবে এবং ফেটে যাবে।
নেফ্রন (Nephron) কোনটির একক?
Correct Answer:
ক: বৃক্ক
Explanation:
নেফ্রন (Nephron) কোনটির একক? সঠিক উত্তর বৃক্ক নেফ্রন (ইংরেজি: Nephron; গ্রিক ভাষায়: νεφρός - এর অর্থ বৃক্ক) বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এরা মূত্র তৈরী করে এবং প্রতিটি বৃক্কে এদের সংখ্যা প্রায় ১ মিলিয়নের মত। Juxtaglomerular দেহের স্বাভাবিক প্রক্রিয়াসম্পাদানকারী দেহযন্ত্র ছাড়াই কিডনির নেফ্রন।
মস্তিষ্কের চতুর্থ গহ্বর যেখানে অবস্থিত-
Correct Answer:
ঘ: রম্বেনসেফালন
Explanation:
মস্তিষ্কের চতুর্থ গহ্বর যেখানে অবস্থিত- সঠিক উত্তর রম্বেনসেফালন মস্তিষ্কের গঠন নিরেট নয়, এর অভ্যন্তরে তরলপূর্ণ গহ্বর থাকে। গহ্বরগুলোকে ভেন্ট্রিকল (ventricle) বলে। মানুষের মস্তিষ্কে ৪টি ভেন্ট্রিকল দেখা যায়। এগুলো ২টি পার্শ্বীয় ভেন্ট্রিকল, ৩য় ও ৪র্থ ভেন্ট্রিকল নামে পরিচিত।
কুনোব্যাঙের প্যারোটিড গ্রন্থি নিঃসৃত রসের কাজ-
Correct Answer:
ঘ: শত্রুদমন ও আত্মরক্ষা
Explanation:
কুনোব্যাঙের প্যারোটিড গ্রন্থি নিঃসৃত রসের কাজ- সঠিক উত্তর শত্রুদমন ও আত্মরক্ষা কুনোব্যাঙের প্যারোটিড গ্রন্থি বুফোটক্সিন বিষ উৎপন্ন করে | এই নিঃসৃত রসের কাজ শত্রুদমন ও আত্মরক্ষা |
উপরের চোয়াল যে ধরনের অস্থি
Correct Answer:
ঘ: বায়ুপূর্ণ অস্থি
Explanation:
উপরের চোয়াল যে ধরনের অস্থি সঠিক উত্তর বায়ুপূর্ণ অস্থি প্রতিটি চঞ্চু দুটি চোয়াল নিয়ে গঠিত ; সাধারনত উপরের চোয়াল (বা ম্যাক্সিলা) এবং নিচের চোয়াল (বা ম্যান্ডিবল) নামে পরিচিত। উপরের চোয়াল এবং কিছুক্ষেত্রে নিচের চোয়াল সংযোগকারী টিস্যু বা কলার ত্রিমাত্রিক কাঠামো এবং বাহিরে শক্ত আবরন দিয়ে গঠিত।
ব্রংকিয়াল নালীগুলোর পর্যায়ক্রমিক বিভক্তির মাঝে কোনটি সঠিক?
Correct Answer:
ক: মুখ্য ব্রংকাই→গৌণ ব্রংকাই→ব্রংকিওল→প্রান্তীয় ব্রংকিওল→শ্বষণ ব্রংকিওল→অ্যালভিওলার নালী→অ্যালভিওয়ালার থলি→অ্যালভিওলি
Explanation:
ব্রংকিয়াল নালীগুলোর পর্যায়ক্রমিক বিভক্তির মাঝে কোনটি সঠিক? সঠিক উত্তর মুখ্য ব্রংকাই→গৌণ ব্রংকাই→ব্রংকিওল→প্রান্তীয় ব্রংকিওল→শ্বষণ ব্রংকিওল→অ্যালভিওলার নালী→অ্যালভিওয়ালার থলি→অ্যালভিওলি ব্রংকিয়াল নালীগুলোর পর্যায়ক্রমিক বিভক্তি- মুখ্য ব্রংকাই→→গৌণ ব্রংকাই→→ব্রংকিওল→→প্রান্তীয় ব্রংকিওল→→শ্বষণ ব্রংকিওল→→অ্যালভিওলার নালী→→অ্যালভিওয়ালার থলি→→অ্যালভিওলি |মানবদেহে ট্রাকিয়া দুই ভাগ হয়ে দুটি প্রধান ব্রংকাই গঠন করেছে যা ফুসফুসদ্বয়ে ভেতরে প্রবেশ করেছে। ফুসফুসের ভেতর ব্রংকাই আরো বহুবার বিভক্ত হয়ে ব্রংকিওল গঠন করে। ব্রংকিয়াল ট্রি আরও বিভক্ত হয়ে টারমিনাল ব্রংকিওলে গিয়ে শেষ হয়, যা অ্যালভিওলার স্যাকের সাথে যুক্ত। প্রতিটি অ্যালভিওলার স্যাক আঙ্গুরের ঝোপার মত অ্যালভিওলাইয়ের গুচ্ছের সমন্নয়ে গঠিত। প্রতিটি অ্যালভিওলাই রক্তনালীর দ্বারা আষ্টেপৃষ্ঠে মোরানো থাকে এবং প্রকৃতপক্ষে এখানেই গ্যাস বিনিময় হয়ে থাকে।
যেটির উদাহরণ সঠিক নয়-
Correct Answer:
গ: বায়ুজীবি ব্যাকটেরিয়া -ব্যালিসাস টিটেনি
Explanation:
যেটির উদাহরণ সঠিক নয়- সঠিক উত্তর বায়ুজীবি ব্যাকটেরিয়া -ব্যালিসাস টিটেনি অবায়ুজীবি ব্যাকটেরিয়া : Clostridium tetani
কোনটি ভাস্কুলার বান্ডল তথা পরিবহন টিস্যুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় ?
Correct Answer:
গ: মেডুলারি
Explanation:
কোনটি ভাস্কুলার বান্ডল তথা পরিবহন টিস্যুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় ? সঠিক উত্তর মেডুলারি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ : জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায় ; যথা - (i) সংযুক্ত, (ii) অরীয় এবং (iii) কেন্দ্রিকসংযুক্ত (Conjointt) : (i) সমপার্শ্বীয় এবং (ii) সমদ্বিপার্শ্বীয়কেন্দ্রিক (Concentric) : (i) জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক এবং (ii) ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক
কোনটি গিনিপিগের মস্তিস্কের অংশ?
Correct Answer:
ঘ: পনস ভ্যারিওলাই
Explanation:
কোনটি গিনিপিগের মস্তিস্কের অংশ? সঠিক উত্তর পনস ভ্যারিওলাই গিনিপিগের মস্তিস্কের অংশ পনস ভ্যারিওলাই।
ম্যালেরিয়া জীবাণুর জন্যে কোনটি সঠিক?
Correct Answer:
গ: সাইটোপ্লাজম একটি অপত্য নিউক্লিয়াসকে পরিবৃত্ত করে গ্যামেটোসাইট সৃস্টি করে
Explanation:
ম্যালেরিয়া জীবাণুর জন্যে কোনটি সঠিক? সঠিক উত্তর সাইটোপ্লাজম একটি অপত্য নিউক্লিয়াসকে পরিবৃত্ত করে গ্যামেটোসাইট সৃস্টি করে ম্যালেরিয়া খুবই পরিচিত একটি সংক্রামক রোগ এবং এটি একটি বৃহৎ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্লাজমোডিয়াম বর্গের এককোষীয় পরজীবীর দ্বারা ঘটিত হয়। কেবল চার ধরনের প্লাজমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমন ঘটায়,এদের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
হাইড্রার বহিঃত্বক ও অন্তঃত্বকের মধ্যবর্তী ত্বককে কি বলে?
Correct Answer:
গ: মেসোগ্লিয়া
Explanation:
হাইড্রার বহিঃত্বক ও অন্তঃত্বকের মধ্যবর্তী ত্বককে কি বলে? সঠিক উত্তর মেসোগ্লিয়া মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়া হলো: Cnidaria জাতীয় প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে অবস্থিত ০.১ ব্যাসবিশিষ্ট, জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া।
কোন ধাপটি মূত্র সৃষ্টির জন্য প্রয়োজন নয়?
Correct Answer:
গ: শোষণ
Explanation:
কোন ধাপটি মূত্র সৃষ্টির জন্য প্রয়োজন নয়? সঠিক উত্তর শোষণ মূত্র সৃষ্টিপ্রতিদিন ৪০০ মিলিলিটারের কম উৎপাদিত হলে অলিগিউরিয়া এবং ১০০ মিলিলিটারের কম উৎপাদিত হলে তাকে অ্যানিউরিয়া বলে। মূত্র সৃষ্টির প্রথম ধাপ হল বৃক্কে রক্তের অতি পরিস্রাবণ। সুস্থ মানুষে কার্ডিয়াক আউটপুটের ১২ থেকে ৩০% বৃক্কের ভিতর দিয়ে যায়, তবে এটি গড়ে প্রায় ২০% বা প্রায় ১.২৫ লিটার/মিনিট হয়।প্রতিটি বৃক্কে গঠন ও কাজের একক হিসেবে রয়েছে অসংখ্য নেফ্রন। রক্ত পরিস্রাবণ এবং পরবর্তী প্রক্রিয়াজাতকরণের পরে, বর্জ্য পদার্থগুলো মূত্র হিসেবে মসৃণপেশী দিয়ে গঠিত ইউরেটার বা গবিনী নামক একপ্রকার নালির মাধ্যমে বৃক্ক থেকে মূত্রথলিতে আসে। মূত্রথলিতে মূত্র জমা হয়ে থাকে এবং পরবর্তীতে মূত্রত্যাগের সময় দেহ থেকে বের হয়ে আসে।
স্টার্চ কিসের উপস্থিতিতে স্যুগারে পরিণত হয়?
Correct Answer:
গ: ডায়াস্টোজ
Explanation:
স্টার্চ কিসের উপস্থিতিতে স্যুগারে পরিণত হয়? সঠিক উত্তর ডায়াস্টোজ ডায়াস্টেজ হল উৎসেচকের একটি গোষ্ঠী যা মল্টোজে শ্বেতসারের ভাঙ্গনকে অনুঘটন করে। এটি বিক্রিয়ায় ব্যবহার না করেই পরিপাক হারকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করে। শ্বেতসার শর্করা থেকে আসে যা রুটি বা ভাতের মতো খাবারের মাধ্যমে খাওয়া হয়। ডায়াস্টেজ প্রথম আবিষ্কৃত উৎসেচক।
ম্যালেরিয়া পরজীবীর কোন অবস্থা মানবদেহের সংক্রমিত হয়?
Correct Answer:
ঘ: স্পোরোজয়েট
Explanation:
ম্যালেরিয়া পরজীবীর কোন অবস্থা মানবদেহের সংক্রমিত হয়? সঠিক উত্তর স্পোরোজয়েট স্পোরোজয়েট: এগুলো সঞ্চালনক্ষম, অতি ক্ষুদ্র, সামান্য বাঁকানো, উভয় প্রান্ত সুচালো, দেহবিশিষ্ট। এদের দেহ স্থিতিস্থাপক পর্দায় আবৃত। ৪৫ মিনিট পর স্পোরোজয়েটগুলো রক্তরস থেকে যকৃতের প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে, এখানেই বৃদ্ধিপ্রাপ্ত হয়।
মিউকর’ -এর বেলায় যেটি সঠিক নয়-
Correct Answer:
ঘ: জনন কোষের মিলন সম্ভব না হলে উহারা জাইগোস্পোরে পরিণত হয়
Explanation:
মিউকর’ -এর বেলায় যেটি সঠিক নয়- সঠিক উত্তর জনন কোষের মিলন সম্ভব না হলে উহারা জাইগোস্পোরে পরিণত হয় ছত্রাক ক্লোরোফিলবিহীন, অসবুজ, সালোকসংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ। এরা মৃতজীবী (saprophytic), পরজীবী (parasitic) বা মিথোজীবী হিসেবে বাস করে। এরা সুকেন্দ্রিক অর্থাৎ এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন (এক প্রকার জটিল পলিস্যাকারাইড) নির্মিত।
Spirogyra-র জন্য নিম্নের কোনটি প্রযোজ্য নয়?
Correct Answer:
ক: এদের অযৌন প্রজনন সংঘটিত হয় না
Explanation:
Spirogyra-র জন্য নিম্নের কোনটি প্রযোজ্য নয়? সঠিক উত্তর এদের অযৌন প্রজনন সংঘটিত হয় না স্পাইরোগাইরা হলো এক ধরনের শৈবাল যা বেশির ভাগ জলাশয়ে পাওয়া যায়। সমাঙ্গদেহী উদ্ভিদ কী? যে সকল উদ্ভিদকে মূল কান্ড ও পাতায় বিভক্ত করা যায় তাই সমাঙ্গদেহী উদ্ভিদ।
নিম্নের কোনটি ভাইরাসের জন্য সঠিক নয়?
Correct Answer:
ঘ: 1994 খ্রিষ্টাব্দে, রুশ জীবাণুবিদ আইভানোভসকি তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসাবে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন
Explanation:
নিম্নের কোনটি ভাইরাসের জন্য সঠিক নয়? সঠিক উত্তর 1994 খ্রিষ্টাব্দে, রুশ জীবাণুবিদ আইভানোভসকি তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসাবে ভাইরাসের উপস্থিতি প্রমাণ করেন ভাইরাসঃ নিউক্লীয় প্রােটিন নির্মিত , অতি ক্ষুদ্র , অকোশীয় , রােগ সৃষ্টিকারী , বাধ্যতামূলক পরজীবী , কেবলমাত্র পােষক কোশে প্রজননক্ষম , ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলা হয় ।
যেটি কান্ডের বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
ক: কান্ডের বর্ণ সাধারণত সবুজ এবং ইহা আলোকে প্রতিকূলবর্তী
Explanation:
যেটি কান্ডের বৈশিষ্ট্য নয়- সঠিক উত্তর কান্ডের বর্ণ সাধারণত সবুজ এবং ইহা আলোকে প্রতিকূলবর্তী কাণ্ডের প্রধান চারটি কাজ। কাণ্ড; পাতা, ফুল ও ফল এবং শাখা-প্রশাখার ভার বহন করে। কাণ্ড পাতাকে আলোর দিকে তুলে ধরে রাখে যেন সূর্যের আলো পায় এবং চারিদিকে প্রসারিত হয়। কাণ্ডের মধ্য দিয়ে জাইলেম ও ফ্লোয়েম এর মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি, খনিজ লবণ ইত্যাদি শাখা-প্রশাখায়, পাতায়, ফুলে এবং ফলে বাহিত হয়।
পেরিকনড্রিয়াম নামক তন্ত যেটির উপস্থিতি নির্দেশ করে-
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
পেরিকনড্রিয়াম নামক তন্ত যেটির উপস্থিতি নির্দেশ করে- সঠিক উত্তর কোনোটিই নয় তরুণাস্থির আবরণকে পেরিকন্ড্রিয়াম (perichondium) বলে। পেরিকন্ড্রিয়াম চকচকে সাদা,তাই সাধারণত তরুণাস্থিকে সাদা,নীলাভ এবং চকচকে দেখা যায়।
যকৃত নালি কোথায় উন্মুক্ত হয়?
Correct Answer:
গ: ডিওডেনামে
Explanation:
যকৃত নালি কোথায় উন্মুক্ত হয়? সঠিক উত্তর ডিওডেনামে পরিপাক তন্ত্রের শারীরস্থানের আলোচনায় গ্রহণী(ইংরেজি: Duodenum) বলতে ক্ষুদ্রান্ত্রের প্রথম এবং ক্ষুদ্রতম অংশকে বোঝায়, যা ফাঁপা নলাকৃতির ও প্রায় ২৫-৩০ সেন্টিমিটার দীর্ঘ। একে ইংরেজি পরিভাষায় ডিওডেনাম বা ডুওডেনাম বলে।
স্পোরোফাইটিক উদ্ভিদের ক্যাপসিউল অংশ-
Correct Answer:
খ: কলুমেলা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত
Explanation:
স্পোরোফাইটিক উদ্ভিদের ক্যাপসিউল অংশ- সঠিক উত্তর কলুমেলা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত স্পোরোফাইট শুধুমাত্র গোলাকার ক্যাপসিউল-এ গঠিত যা থ্যালাসে নিমজ্জিত থাকে। স্পোরোফাইটিক উদ্ভিদের ক্যাপসিউল অংশ কলুমেলা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত | প্যারেনকাইমা কোষ উদ্ভিদ দেহের বিভিন্ন বিপাকীয় কাজ সম্পন্ন করে।
ধমনির ক্ষেত্রে নীচের কোনটি প্রযোজ্য ?
Correct Answer:
ঘ: রক্ত সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়
Explanation:
ধমনির ক্ষেত্রে নীচের কোনটি প্রযোজ্য ? সঠিক উত্তর রক্ত সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় ধমনি মানব দেহের এমনসব রক্তবাহী নালি যেগুলো হৃৎপিণ্ড থেকে পরিশোধিত রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। ধমনি সবসময় পরিশোধিত তথা অক্সিজেনসমৃদ্ধ (অক্সিজেনেটেড) রক্ত দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে; তবে ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনি এবং আমবিলিক্যাল ধমনি।
কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
গ: ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান
Explanation:
কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয় ? সঠিক উত্তর ইহাতে প্রোটোপ্লাজম বিদ্যমান ভাইরাসের দেহে কোন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই; কেবল প্রোটিন এবং নিউক্লিক এসিড দিয়ে দেহ গঠিত। কেবলমাত্র উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। এদের অভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্রক দুই প্রকারের হতে পারে: ডিএনএ এবং আরএনএ। ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয়।
অধিমূল দেখতে পাওয়া যায় কিসে?
Correct Answer:
ঘ: শিমুল
Explanation:
অধিমূল দেখতে পাওয়া যায় কিসে? সঠিক উত্তর শিমুল অধিমূল : কান্ডের গােড়া থেকে যে অস্থানিক মূল উৎপন্ন হয়ে চ্যাপ্টা হয়ে তার আকার ধারণ করে তাকে অধিমূল বলে ।বৃহদাকার শিমুল গাছে অধিমূল জন্মে। গাছের গায়ে কাঁটা থাকে যার গোড়ার অংশ বেশ পুরু। তবে বয়স্ক গাছে তেমন কাঁটা থাকে না। শীতের শেষে পাতা ঝরে যায়, ফাল্গুনে ফুল ফোটে।
স্ট্যেপটোক্কাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য-
Correct Answer:
খ: অনেকগুলি কক্কাই একটির পর একটি অবস্থান করে শৃঙ্খলের মতো থাকে
Explanation:
স্ট্যেপটোক্কাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য- সঠিক উত্তর অনেকগুলি কক্কাই একটির পর একটি অবস্থান করে শৃঙ্খলের মতো থাকে স্ট্রেপটোকোকাল ফ্যারিঞ্জাইটিস বা স্ট্রেপ থ্রোট হল এমন এক রোগ যা “গ্রুপ এ স্ট্রেপটোকোকাস” নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। স্ট্রেপ থ্রোট গলা এবং টনসিল এর ক্ষতি করে। টনসিল হল মুখ এর পিছন দিকে গলার দু'টি গ্রন্থি । স্ট্রেপ থ্রোট স্বরযন্ত্রেরও (বাগযন্ত্র) ক্ষতি করতে পারে।
অভিস্রবণ ঘটবেনা যদি না-
Correct Answer:
ক: দ্রবণ দুটি অবশ্যই পৃথক দ্রাবক বিশিষ্ট হয়
Explanation:
অভিস্রবণ ঘটবেনা যদি না- সঠিক উত্তর দ্রবণ দুটি অবশ্যই পৃথক দ্রাবক বিশিষ্ট হয় অভিস্রবণ বলতে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। অভিস্রবন এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে।
কোন ভিটামিনের অভাবে স্কাবি রোগ হয় ?
Correct Answer:
গ: সি
Explanation:
কোন ভিটামিনের অভাবে স্কাবি রোগ হয় ? সঠিক উত্তর সি ভিটামিন-সি যার রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ( Ascorbic Acid )। এটি একটি জৈব অম্ল, যা শাকসবজি, ফল প্রভৃতিতে পাওয়া যায়। যার রাসায়নিক সংকেত C6H8O6 এটি সাদা দানাদার পদার্থ। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
দ্বিতীয় করোটিক স্নায়ূ কোনটি ?
Correct Answer:
গ: অপটিক
Explanation:
দ্বিতীয় করোটিক স্নায়ূ কোনটি ? সঠিক উত্তর অপটিক করোটিকা স্নায়ু (ইংরেজি: cranial nerves) বা ক্রেনিয়াল নার্ভ হচ্ছে সেসকল স্নায়ু যা সরাসরি মস্তিষ্ক থেকে উদ্ভূত। ব্রেইনস্টেম থেকে উদ্ভূত স্নায়ুগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত। উল্লেখ্য, করোটিকা স্নায়ুগুলোর মধ্যে দশটির উৎপত্তিস্থল-ই ব্রেইনস্টেম।মানুষের শরীরে বারো থেকে তেরো জোড়া করোটিকা স্নায়ু রয়েছে যেগুলোকে সাধারণত রোমান সংখ্যা (I – XII) দ্বারা নির্দেশ করা হয়।
ভাইরাসজনিত রোগ নয় কোনটি ?
Correct Answer:
ঘ: টাইফয়েড
Explanation:
ভাইরাসজনিত রোগ নয় কোনটি ? সঠিক উত্তর টাইফয়েড অন্ত্রনালিতে জীবাণু সংক্রমণের ফলে এটি হয়। স্যালমোনেলা টাইফি ও প্যারাটাইফি নামের ব্যাকটেরিয়া এর জন্য দায়ী। অস্বাস্থ্যকর খাবার খাওয়া এবং দূষিত পানি পানের মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। দেখা দেয় জ্বর, মাথাব্যথা, ডায়রিয়া ও অন্যান্য উপসর্গ।টাইফয়েড বা টাইফয়েড জ্বরঃ (Typhoid fever) হল এক ধরনের ব্যাক্টেরিয়া ঘটিত রোগ, যা Salmonella typhi ব্যাক্টেরিয়ার কারণে হয়। লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে, সচরাচর জীবাণু প্রবেশের ৬-৩০ দিন পর লক্ষণগুলি দেখা যায়। প্রায়ই কয়েকদিনের ব্যবধানে জ্বর এর তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।
সবাত শ্বসনের বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
ক: এ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না
Explanation:
সবাত শ্বসনের বৈশিষ্ট্য নয় ? সঠিক উত্তর এ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না সবাত শ্বসনঃ যে শ্বসন পদ্ধতিতে বায়ুজীবী জীবকোষে শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে জল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং শোষণ বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত হয়, তাকে সবাত শ্বসন বলে।
নিচের কোনটি বহুবচন ?
Correct Answer:
খ: Bacteria
Explanation:
নিচের কোনটি বহুবচন ? সঠিক উত্তর Bacteria ব্যাকটেরিয়াম শব্দের বহুবচন ব্যাকটেরিয়া (Bacteria)।
আরশোলার দশ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র নিম্নের কোন রুপে অবস্থিত ?
Correct Answer:
খ: বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া
Explanation:
আরশোলার দশ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র নিম্নের কোন রুপে অবস্থিত ? সঠিক উত্তর বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া আরশোলার দশ জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র | বক্ষদেশে ২ জোড়া ও উদরে ৮ জোড়া | স্পাইরাক্ল বা শ্বাসরন্ধ্র কপাটিকা ও রোমযুক্ত, এর বেড়ে পেরিট্রিন নামক কাইটিন-এর আবরণ রয়েছে। প্রথম বক্ষীয় এবং প্রথম উদরীয় স্পাইরাক্ল সবসময় খোলা থাকে, বাকীগুলো পেশীর নিয়ন্ত্রণে খোলা বা বন্ধ হয়।
কোলেনকাইমা টিস্যুর কাজ নয় কোনটি ?
Correct Answer:
ক: খাদ্য সঞ্চয় করে থাকে
Explanation:
কোলেনকাইমা টিস্যুর কাজ নয় কোনটি ? সঠিক উত্তর খাদ্য সঞ্চয় করে থাকে যেসব স্থায়ী টিস্যুর কোষপ্রাচীর অসম পুরুত্ব বিশিষ্ট সজীব কোষ দ্বারা গঠিত, তাকে কোলেনকাইমা টিস্যু বলে।কোলেনকাইমা গঠন ও বৈশিষ্ট্যঃ কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু। কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। এই কোষগুলো লম্বাটে ও সজীব। এই টিস্যুতে আন্তঃকোষীয় থাকতে পারে।
কোনটি লাইসোজোমের কাজ নয়?
Correct Answer:
ক: সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করা
Explanation:
কোনটি লাইসোজোমের কাজ নয়? সঠিক উত্তর সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করা লাইসোসোমের কাজ : লাইসোসোমের এনজাইমসমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয় ; সাইটোপ্লাজমের নিউট্রাল pH এ এরা কর্মক্ষম থাকে না ; তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না । প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে । এদের কাজ হলো - (i) এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, (ii) বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, (iii) লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, (iv) তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয় । এ কাজকে স্ব-গ্রাস বা অটোফ্যাগী । এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে । একে বলা হয় অটোলাইসিস । (v) এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড (Suicidal bag or squad) বলা হয়, (vi) কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লীয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে, (vii) এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, (viii) ক্যান্সার সৃষ্টি করতে পারে, (ix) টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে ।
অগ্ন্যাশয় থেকে নিসৃত পাচক রস কোনটি ?
Correct Answer:
ক: অ্যামাইলেজ
Explanation:
অগ্ন্যাশয় থেকে নিসৃত পাচক রস কোনটি ? সঠিক উত্তর অ্যামাইলেজ অ্যামাইলেজ (æmɪleɪs ) হলো একটি এনজাইম যা স্টার্চ(ল্যাটিন অ্যামাইলাম)-কে হাইড্রোলাইসিসের মাধ্যমে শর্করাতে পরিণত হতে সাহায্য করে। অ্যামাইলেজ মানুষ এবং অন্যান্য কিছু স্তন্যপায়ী প্রাণীর লালায় উপস্থিত থাকে এবং এটি পরিপাকের রাসায়নিক প্রক্রিয়া শুরু করে।
জিনতত্ত্বের জন্য কোনটি সঠিক নয়?
Correct Answer:
খ: DNA জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তর জীবের বৈশিষ্ট্য বহন করে একে ফ্যাক্টর জিন বলে।
Explanation:
জিনতত্ত্বের জন্য কোনটি সঠিক নয়? সঠিক উত্তর DNA জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তর জীবের বৈশিষ্ট্য বহন করে একে ফ্যাক্টর জিন বলে। DNA অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক, ভৌত ও কার্যিক একক তাই ফ্যাক্টর (FACTOR)। জীবের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককে ফ্যাক্টর বা জিন (Gene) বলে। এটি DNA অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক একক এবং যা বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। ডেনিশ উদ্ভিদবিজ্ঞানী Johannsen (১৯০৯) সর্বপ্রথম gene শব্দটি ব্যবহার করেন। T.H. Morgan (১৯১২) প্রমাণ করেন যে, জিন কোষের ক্রোমোসোমে অবস্থিত।
কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তগঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
ঘ: মজ্জা অনেক বড়
Explanation:
কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তগঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য নয় ? সঠিক উত্তর মজ্জা অনেক বড় দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তগঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য : ১. মূলত্বক বা এপিব্লেমায় কিউটিকল নেই, হাইপোডার্মিস নেই । ২. মূলরােম এককোষী। ৩. অন্তঃত্বক একসারি কোষ দ্বারা গঠিত। ৪. কর্টেক্সে অধঃত্বক অনুপস্থিত। ৫. পরিচক্র একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। ৬. ভাস্কুলার বান্ডল অরীয়, সাধারণত এর সংখ্যা ২ থেকে ৬,৭. জাইলেম বহিঃস্থ। ৮. মজ্জা সংক্ষিপ্ত ও অস্পষ্ট বা অনুপস্থিত
কোনটি মায়োসিসের জন্য প্রযোজ্য নয়?
Correct Answer:
খ: অ্যানাফেজ প্রতিটি ক্রোমোসোমে দু'ভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে যায়,তাই প্রতি মেরুতে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার সমান
Explanation:
কোনটি মায়োসিসের জন্য প্রযোজ্য নয়? সঠিক উত্তর অ্যানাফেজ প্রতিটি ক্রোমোসোমে দু'ভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে যায়,তাই প্রতি মেরুতে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার সমান মাইসিসের এনাফেজ -১ উপ পর্যায়ে উভয় মেরুতে প্রতিটি বাইভেলেন্টের একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে প্রতিটি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় অর্থাৎ প্রতি ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় 2n এর পরিবর্তে n।
সেন্ট্রিওল এর বেলায় যেটি সত্য নয়-
Correct Answer:
ক: কোষে একটি সেন্ট্রোজোম থাকে এবং সেন্ট্রোজোমের মধ্যে একটি সেন্ট্রিওল দেখা যায়
Explanation:
সেন্ট্রিওল এর বেলায় যেটি সত্য নয়- সঠিক উত্তর কোষে একটি সেন্ট্রোজোম থাকে এবং সেন্ট্রোজোমের মধ্যে একটি সেন্ট্রিওল দেখা যায় সেন্ট্রিওল হল প্রাণিকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দন্ডাকার ফাপা অণু নালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণী বিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিওল স্বচ্ছ দানাবিহীন যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে। ঘন ও নিরেট যে এলাকাটি একে বেষ্টন করে রাখে তার নাম সেন্ট্রোস্ফিয়ার।
যেটি একবীজপত্রী উদ্ভিদের কান্ডের বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
ক: পরিচক্র নেই
Explanation:
যেটি একবীজপত্রী উদ্ভিদের কান্ডের বৈশিষ্ট্য নয়- সঠিক উত্তর পরিচক্র নেই একবীজপত্রী উদ্ভিদের কান্ডের বৈশিষ্ট্য:♦ ত্বকে কিউটিকল থাকে, অধঃত্বক স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তৈরি♦ এন্ডোডার্মিস অনুপস্থিত♦ পেরিসাইকল অনুপস্থিত♦ ভাস্কুলার বান্ডল সংযুক্ত ও বদ্ধসমপার্শ্বীয়, ফ্লোয়েম টিস্যুতে বাস্ট তন্ত্র থাকে♦ জাইলেম এন্ডার্ক।
প্রোটিন থেকে মোট কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় ?
Correct Answer:
ক: ২০টি
Explanation:
প্রোটিন থেকে মোট কয়টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় ? সঠিক উত্তর ২০টি খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড দুই ভাগে বিভক্ত । যথা -• অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড : এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না । উদাহরণ - লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইল অ্যালানিন এবং ট্রিপ্টোফ্যান (৮টি) । শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড ১০টি । অতিরিক্ত - আরজিনিন ও হিস্টিডিন ।• অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড : এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে । সংখ্যায় ১২ টি এবং শিশুদের ক্ষেত্রে ১০টি ।২০টি অ্যামিনো অ্যাসিডের নামের তালিকা : লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, ভ্যালিন, সেরিন, প্রোলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, অ্যাসপারাজিন, সিস্টিন, আরজিনিন, গ্লাইসিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড ও ফিনাইল অ্যালানিন ।
এনোফিলিস মশা কামড়ের সময় ম্যালেরিয়া পরজীবী যে ধাপটি মানুষের শরীরে ঢুকায়-
Correct Answer:
ক: স্পোরোজয়েট
Explanation:
এনোফিলিস মশা কামড়ের সময় ম্যালেরিয়া পরজীবী যে ধাপটি মানুষের শরীরে ঢুকায়- সঠিক উত্তর স্পোরোজয়েট স্পোরোজয়েট: এগুলো সঞ্চালনক্ষম, অতি ক্ষুদ্র, সামান্য বাঁকানো, উভয় প্রান্ত সুচালো, দেহবিশিষ্ট। এদের দেহ স্থিতিস্থাপক পর্দায় আবৃত। ৪৫ মিনিট পর স্পোরোজয়েটগুলো রক্তরস থেকে যকৃতের প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে, এখানেই বৃদ্ধিপ্রাপ্ত হয়।
কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই ?
Correct Answer:
ক: ব্যাঙের ছাতা
Explanation:
কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই ? সঠিক উত্তর ব্যাঙের ছাতা ক্লোরোফিল বা পত্রহরিৎ হচ্ছে একধরনের সবুজ রঞ্জক পদার্থ যা সায়ানোব্যাকটেরিয়ায় এবং উদ্ভিদ ও শৈবালের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। ক্লোরোফিল শব্দটি গ্রিক শব্দ থেকে নেয়া হয়েছে, χλωρός, chloros ("সবুজ") and φύλλον, phyllon ("পাতা"), তাই ক্লোরোফিলের শব্দগত অর্থ সবুজ পাতা।ছত্রাক হল এককোষী বা বহুকোষী জীব যারা সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি করতে পারে না এবং যাদের দৃঢ় কোষ প্রাচীর আছে। ছত্রাকে ক্লোরোফিল নেই।
ফল ও বীজ উৎপাদনের শরীরতত্ত্বের ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব সমন্ধে কোনটি সঠিক নয় ?
Correct Answer:
গ: অক্সিজন শ্বসন হার হ্রাস করে
Explanation:
ফল ও বীজ উৎপাদনের শরীরতত্ত্বের ক্ষেত্রে অক্সিজেনের প্রভাব সমন্ধে কোনটি সঠিক নয় ? সঠিক উত্তর অক্সিজন শ্বসন হার হ্রাস করে শ্বসন ::অভ্যন্তরীণ প্রভাবক: অভ্যন্তরীণ প্রভাবকসমূহ হলো -১) খাদ্যদ্রব্য: শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য (শ্বসনিক বস্তু) ভেঙ্গে শক্তি, পানি ও কার্বনডাইক্সাইড নির্গত করে, তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসন হার নিয়ন্ত্রণ করে।২) উৎসেচক: শ্বসন প্রক্রিয়ায় বহুবিধ এনজাইম বা উতসেচক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কাজেই এনজাইমের ঘাটতি শ্বসন হার কমিয়ে দেয়।৩) কোষের বয়স: অল্পবয়স্ক কোষে বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে বয়স্ক কোষ অপেক্ষা শ্বসন হার বেশি হয়।৪) অজৈব লবন: কোনো কোনো লবন শ্বসন প্রক্রিয়াকে ব্যহত করলেও কোষের সুষ্ঠ ও স্বাভাবিক কাজের জন্য এবং স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের অভ্যন্তরে অজৈব লবন থাকা বাঞ্চনীয়।৫) কোষমধ্যস্থ পানি: বিভিন্ন শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানির প্রয়োজন।----------------------------------------------------বাহ্যিক প্রভাবক : বাহ্যিক প্রভাবকসমূহ হলো -তাপমাত্রা : 20 ডিগ্রী সে : এর নিচে এবং 45 ডিগ্রী সে : এর উপরের তাপমাত্রায় শ্বসনের হার কমে যায়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20 ডিগ্রী সে : থেকে 45 ডিগ্রী সে :।অক্সিজেন : সবাত শ্বসনে পাইরুভিক এসিড জারিত হয়ে কার্বনডাইক্সাইড ও পানি তৈরি করে। কাজেই অক্সিজেনের অভাবে সবাত শ্বসন কোনভাবেই চলতে পারে না।পানি : পরিমিত পানি সরবরাহ শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখে। কিন্তু অত্যন্ত কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যহত হয়।আলো : শ্বসন কার্যে আলোর প্রয়োজন পড়ে না সত্যি কিন্তু দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহন ও কার্বনডাইক্সাইড ত্যাগ করা সহজ হয় বলে শ্বসনের হার বেড়ে যায়।কার্বনডাইক্সাইড : বায়ুতে কার্বনডাইক্সাইড _এর ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কিঞ্চিত কমে যায়।
লসিকার আপেক্ষিক গুরুত্ব হলো-
Correct Answer:
খ: ১.০১৫১
Explanation:
লসিকার আপেক্ষিক গুরুত্ব হলো- সঠিক উত্তর ১.০১৫১ লসিকার আপেক্ষিক গুরুত্ব হলো ১.০১৫১ লসিকার কাজ মনে রাখার ছন্দ " অপলক "অ = অক্সিজেন সরবরাহপ= পুষ্টি সরবরাহপ= প্রতিরক্ষা ও প্রতিরোধল= লিপিড বা স্নেহ পরিবহণক = কলা বা টিস্যুর গাঠনিক অখন্ডতা রক্ষালসিকা নিয়ে আরো Extra information:*. এতে রক্ত জমাট বাধার উপাদান থাকেনা*. ৯৪% পানি ও ৬% কঠিন পদার্থ থাকে*. লসিকা H+ আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে.
কোনটি হাইড্রাসেরির পর্যায় নয় ?
Correct Answer:
ঘ: মস পর্যায়
Explanation:
কোনটি হাইড্রাসেরির পর্যায় নয় ? সঠিক উত্তর মস পর্যায় যে ক্ষেত্রে প্রারম্ভিক পর্যায় এর উদ্ভিদ গুলি জলাশয়ে বসতি স্থাপন করে তাকে হাইড্রোসিরি বলে। হাইড্রোসিরি -এর ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে উদ্ভিদগোষ্ঠী জল থেকে স্থলে উঠে আসে।হাইড্রোসিরির সিরাল দশাগুলি (Seral stages) হলো — 1. ফাইটোপ্ল্যাংটন দশা 2. নিমজ্জিত উদ্ভিদ দশা 3. অর্ধনিমজ্জিত দশা 4. ভাসমান দশা 5. শর জল দশা 6. জলা তৃণভূমি দশা 7. আর্দ্র তৃণভূমি দশা8. গুল্মরাজি দশা 9. ক্লাইম্যাক্স বা চূড়ান্ত বৃক্ষ অরণ্য দশা
কোনটি পাতার কাজ নয় ?
Correct Answer:
ঘ: খাদ্য হজম করা
Explanation:
কোনটি পাতার কাজ নয় ? সঠিক উত্তর খাদ্য হজম করা পাতার কাজ* খাদ্য তৈরি করা* পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করা এবং পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বাসকার্য চালানো।* বাস্পমোচনে সাহায্য করা, পতঙ্গ ধরা, পানি ও খাদ্য সঞ্চয় করা, ও আত্মরক্ষা* খাদ্য এবং জলের আধার হিসেবেও কাজ করতে পারে।
নিম্নের কোনটি পনসের কাজ ?
Correct Answer:
ক: স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রন করা
Explanation:
নিম্নের কোনটি পনসের কাজ ? সঠিক উত্তর স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রন করা পনস (pons) : এটি মেডুলা অবলংগাটার উপরের অংশের মেঝেতে অবস্থিত এবং আড়াআড়ি স্নায়ুতন্তু নির্মিত। কাজ : সেরেবেলাম, সুষুমাকান্ড ও মস্তিষ্কের অংশের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে, স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রন করা |
নিম্নের কোনটি বৃক্কের কাজ নয় ?
Correct Answer:
গ: ভিটামিন বি তৈরিতে অংশ নেওয়া
Explanation:
নিম্নের কোনটি বৃক্কের কাজ নয় ? সঠিক উত্তর ভিটামিন বি তৈরিতে অংশ নেওয়া বৃক্ক এর কাজ :১. রক্ত থেকে প্রোটিন বিপাকের মাধ্যমে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য (ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পদার্থ এই বৃক্কের মাধ্যমেই মানবদেহে থেকে অপসারিত হয়।২. নেফ্রন অত্যন্ত একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপাদন করতে থাকে।৩. এটি রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে।৪. রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির আয়নিক গঠন বজায় রাখা ও এর পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।৫. মানবদেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে উৎপন্ন যে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ তা বৃক্কের কার্যকারীতায় মূত্রের মাধ্যমে দেহ হতে নির্গত হয়ে যায়।৬. মানবদেহের বিভিন্ন ধরনের এনজাইম ও হরমোন ক্ষরনেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।৭. বৃক্ক অসমোরেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে পানির ভারসাম্য রক্ষা করে।
যেটি সঠিক?
Correct Answer:
খ: মিয়োসিস-এ, অ্যানাফেজ দশা দুইবার ঘটে
Explanation:
যেটি সঠিক? সঠিক উত্তর মিয়োসিস-এ, অ্যানাফেজ দশা দুইবার ঘটে মিয়োসিস প্রক্রিয়াকে দুটি প্রধান ভাগে বিভক্ত করা যায় । ক.মিয়োসিস ১ ও খ.মিয়োসিস ২