জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
অর্গান অব কটির অবস্থান-
Correct Answer:
ঘ: স্যাকুলাস
Explanation:
অর্গান অব কটির অবস্থান- সঠিক উত্তর স্যাকুলাস স্যাকুলাস হলো অন্তঃকর্ণের প্রকোষ্ঠ যার চেহারা অনেকটা শামুকের মত প্যাঁচানো নালিকার মতো।স্ক্যালা মিডিয়া উপরে রেসনার-এর ঝিল্লি (reissner's membrane) ও নিচে বেসিলার ঝিল্লি (basilar membrane)-তে আবদ্ধ। বেসিলার ঝিল্লির উপরের কিছু এপিথেলিয়াল কোষ রূপান্তরিত হয়ে সংবেদী অর্গ্যান অব কর্টি (organ of corti) গঠন করেছে একেবারে শীর্ষে ককলিয়ার ঊর্ধ্ব ও নিম্ন প্রকোষ্ঠ একটি সরু নলাকার অংশের সাহায্যে পরস্পর যুক্ত।
কোন ব্যক্তির রক্তচাপ যদি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক সব সময় পারদতন্ত্রের নিম্নের চেয়ে বেশি হয় তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়-
Correct Answer:
ক: ১৬০/৯০ মি.মি পারদ
Explanation:
কোন ব্যক্তির রক্তচাপ যদি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক সব সময় পারদতন্ত্রের নিম্নের চেয়ে বেশি হয় তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়- সঠিক উত্তর ১৬০/৯০ মি.মি পারদ একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকার কথা ১২০/৮০ মিলিমিটার মার্কারি। কিন্তু সেটি যদি কারো পরপর দুইদিন ১৬০/৯০ এর বেশি থাকলে তখন সেটিকে উচ্চ রক্তচাপ বলে চিহ্নিত করা হয়। তবে রোগীর বয়স ৮০ বছর বা তার বেশি হলে রক্তচাপের পরিমাপক বেশি হবে।
নীচের কোনটি সঠিক ?
Correct Answer:
ক: লোহিত কণিকায় ভেতরের হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন বহন করে
Explanation:
নীচের কোনটি সঠিক ? সঠিক উত্তর লোহিত কণিকায় ভেতরের হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং জলসহ মোট ওজনের তা ৩৫%।
জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে বলা হয়-
Correct Answer:
ঘ: রক্তের সিরাম
Explanation:
জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে বলা হয়- সঠিক উত্তর রক্তের সিরাম সিরাম বা রক্তাম্বু হলো রক্তের তরল এবং দ্রবীভূত উপাদান যা রক্ত জমাট বাঁধতে দেয় না। সিরামকে, রক্ত তঞ্চন অপসারিত রক্তরস হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। রক্ত তঞ্চনে ব্যবহৃত সমস্ত প্রোটিন সিরামের মধ্যে রয়েছে।
নিচের কোনটি প্লাটিহেলমিনথেস শ্রেণিভূক্ত ?
Correct Answer:
খ: ফ্যাসিওলা
Explanation:
নিচের কোনটি প্লাটিহেলমিনথেস শ্রেণিভূক্ত ? সঠিক উত্তর ফ্যাসিওলা ফ্যাসিওলা, সাধারণত লিভার ফ্লুক নামে পরিচিত, এটি পরজীবী ট্রেমাটোডের একটি প্রজাতি। Scientific name: FasciolaPhylum: PlatyhelminthesHigher classification: FasciolidaeRank: GenusOrder: PlagiorchiidaKingdom: Animalia
প্রাণিদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
Correct Answer:
ক: নিউরন
Explanation:
প্রাণিদেহের দীর্ঘতম কোষ কোনটি ? সঠিক উত্তর নিউরন সবচেয়ে ছোট কোষ হলো Mycoplasma gallisepticum (কোষের ব্যাস মাত্র 0.1 μm) যার অপর নাম PPLO (Pleuro Pneumonia Like Organism) এবং বড় কোষ হলো উটপাখির ডিম (17 cm × 12.5 cm) । এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো Acetabularia নামক শৈবাল যার দৈর্ঘ্য 5-10 cm । বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি (Boehmeria nivea) নামক গাছের তন্তু কোষ, যার দৈর্ঘ্য প্রায় 55 cm । মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হলো - মটর নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা ।
মস্তিষ্কের কোন অংশে বুদ্ধিমত্তা থাকে ?
Correct Answer:
ক: সেরিব্রাল হেমিস্ফিয়ার
Explanation:
মস্তিষ্কের কোন অংশে বুদ্ধিমত্তা থাকে ? সঠিক উত্তর সেরিব্রাল হেমিস্ফিয়ার মস্তিষ্কের সেরেব্রাল হেমিস্ফিয়ার অংশে বুদ্ধিমত্তা থাকে | দুটি বড়, কুন্ডলী পাকানো ও খাজঁ বিশিষ্ট খন্ড নিয়ে সেরিব্রাম (ইংরেজি: cerebrum) গঠিত। খন্ড দুটিকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে। সেরেব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে আবৃত করে রাখে।
কোনটি শৈবাল এর বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
গ: সূর্যোলোক অপরিহার্য নয়
Explanation:
কোনটি শৈবাল এর বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর সূর্যোলোক অপরিহার্য নয় শৈবাল জলজ সুকেন্দ্রিক এককোষী বা বহুকোষী জীব, এদের সালোকসংশ্লেষণের বর্ণ কণিকা আছে যার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়। এরা বাতাসের নাইট্রোজেন গ্যাস সংবন্ধন করতে সক্ষম। এরা সবাত শ্বসন পদ্ধতিতে খাদ্যবস্তুর জারণ ঘটায়। ইহারা স্বভোজী, ইহারা অপুস্পক উদ্ভিদ |
সরিষা বীজ এর বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
সরিষা বীজ এর বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর সবগুলো সরিষা বীজ এর বৈশিষ্ট্য: নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকই বীজ, বীজে বীজত্বক আছে, বীজত্বক দ্বারা আবৃত অবস্থায় একটি ভ্রুণ আছে |
কোনটি পরজীবী?
Correct Answer:
ঘ: ম্যালেরিয়া জীবাণু
Explanation:
কোনটি পরজীবী? সঠিক উত্তর ম্যালেরিয়া জীবাণু ম্যালেরিয়া খুবই পরিচিত একটি সংক্রামক রোগ এবং এটি একটি বৃহৎ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্লাজমোডিয়াম বর্গের এককোষীয় পরজীবীর দ্বারা ঘটিত হয়। কেবল চার ধরনের প্লাজমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমন ঘটায়,এদের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
মূলের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
খ: স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান
Explanation:
মূলের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? সঠিক উত্তর স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান মূল বা শেকড় (ইংরেজি: Root) হচ্ছে একটি বৃক্ষ বা গাছের ভিত্তি। উদ্ভিদের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়ে যে অঙ্গটি মাটির নিচে বৃদ্ধি পায় তাকে মূল বলে। স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান |মূলের প্রকারভেদআকৃতি দিক থেকে মূল চার প্রকার। যথা–১। মুলাকৃতি মূল,২। গাজরাকৃতি মূল,৩। শালগমাকৃতি মূল এবং৪। কন্দাকৃতি মূল।
মাতৃদুদ্ধের ক্ষেত্রে যেটি সঠিক নয়-
Correct Answer:
খ: মায়ের শরীরের ওজন বৃদ্ধিকারক
Explanation:
মাতৃদুদ্ধের ক্ষেত্রে যেটি সঠিক নয়- সঠিক উত্তর মায়ের শরীরের ওজন বৃদ্ধিকারক মাতৃদুগ্ধ সহজ পাচ্য, সহজ লভ্য | মাতৃদুগ্ধ শিশুর নাক ও গলার ঝিল্লির উপর আস্তরণ তৈরি করে হাঁপানি ও কানের সংক্রমণ থেকেও শিশুকে রক্ষা করে। মাতৃদুগ্ধ শিশুর নাক ও গলার ঝিল্লির উপর আস্তরণ তৈরি করে হাঁপানি ও কানের সংক্রমণ থেকেও শিশুকে রক্ষা করে। গরুর দুধে অনেক শিশুর অ্যালার্জি হয়। তুলনায় মাতৃদুগ্ধ ১০০ শতাংশ নিরাপদ।
'বি’ রক্ত গ্রুপের লোক যে গ্রুপের রক্ত নিতে পারে-
Correct Answer:
গ: B ও O
Explanation:
'বি’ রক্ত গ্রুপের লোক যে গ্রুপের রক্ত নিতে পারে- সঠিক উত্তর B ও O নিচের সারণী থেকে আমরা সহজেই দেখে নিতে পারি কে কাকে রক্ত দিতে পারে বা কে কার কাছ থেকে রক্ত নিতে পারে-রক্তের গ্রুপযাদের দিতে পারবেযাদের কাছ থেকে নিতে পারবেA+A+ AB+A+ A- O+ O-A-A+ A- AB+ AB- A- O-AB+AB+সকল গ্রুপAB-AB+ AB- A- B- O- AB-B+B+ AB+B+ B- O+ O-B-B+ B- AB+ AB-B- O-O+A+ B+ AB+ O+O+ O-O-সকল গ্রুপO-
হাইড্রার দেহগহবরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় কেন?
Correct Answer:
খ: ইহা পৌষ্টিকতন্ত্র ও সংবহনতন্ত্রের কাজ করে
Explanation:
হাইড্রার দেহগহবরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় কেন? সঠিক উত্তর ইহা পৌষ্টিকতন্ত্র ও সংবহনতন্ত্রের কাজ করে হাইড্রার দেহগহবরকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় | কারণ ইহা একসাথে পৌষ্টিকতন্ত্র ও সংবহনতন্ত্রের কাজ করে |
কোনটি কাণ্ডের বৈশিষ্ট্য?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
কোনটি কাণ্ডের বৈশিষ্ট্য? সঠিক উত্তর সবগুলো কাণ্ডের বৈশিষ্ট্য:1. কাণ্ড ভ্রুণকাণ্ডের বৃদ্ধির প্রাপ্ত ও বিকশিত রূপ2.ইহাতে পর্ব ও মধ্যপর্ব আছে3. কাণ্ডের শাখা প্রশাখা বাহির্জনিষ্ণু অঞ্চল হতে সৃষ্টি হয়কাণ্ডের মধ্য দিয়ে জাইলেম ও ফ্লোয়েম এর মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি, খনিজ লবণ ইত্যাদি শাখা-প্রশাখায়, পাতায়, ফুলে এবং ফলে বাহিত হয়।
শুলিক্রেনন প্রসেস কোন অস্থির অংশ ?
Correct Answer:
গ: গিনিপিগের রেডিও-্আলনা
Explanation:
শুলিক্রেনন প্রসেস কোন অস্থির অংশ ? সঠিক উত্তর গিনিপিগের রেডিও-্আলনা ওলেক্রেনন প্রসেস হাতের আলনা অস্থির একটি বৈশিষ্ট্য ।আলনা
কেঁচোর সিলোমিক তরল কি কি কোষ থাকে?
Correct Answer:
গ: সংবেদী কোষ ও ক্লোয়োগোজেন কোষ
Explanation:
কেঁচোর সিলোমিক তরল কি কি কোষ থাকে? সঠিক উত্তর সংবেদী কোষ ও ক্লোয়োগোজেন কোষ বর্ণহীন সিলোমিক তরল পদার্থ রক্তের মতোই কাজ করে। কেঁচোর সিলোমিক তরলে সংবেদী কোষ ও ক্লোয়োগোজেন কোষ থাকে |
কোনটি স্বপরাগায়নের সহায়ক নয়?
Correct Answer:
গ: অসমপরিণতি
Explanation:
কোনটি স্বপরাগায়নের সহায়ক নয়? সঠিক উত্তর অসমপরিণতি উভলিঙ্গতা, উর্বরতা এবং রিস্টোগ্যামি তিনটিই স্বপরাগায়নের সহায়ক।
পার্থেনোকার্পিক ফল বলা হয়-
Correct Answer:
খ: যে ফলের গর্ভাশয়টি নিষেক ছাড়াই ফলে পরিণত হয়
Explanation:
পার্থেনোকার্পিক ফল বলা হয়- সঠিক উত্তর যে ফলের গর্ভাশয়টি নিষেক ছাড়াই ফলে পরিণত হয় যে ফলের ডিম্বাশয় নিষিক্ত না হয়ে ফল গঠন করে অর্থাত যেসব ফলের নিষেক ঘটে না , তবুও ডিম্বাশয় ফলে পরিণত হয় তাদের পার্থেনোকার্পিক ফল ( Parthenocarpic Fruit ) বলে । কলা একধরণের পার্থেনোকার্পিক ফল।
পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে প্রতিমিনিটে শ্বসনের হার-
Correct Answer:
ঘ: 14-18 বার
Explanation:
পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে প্রতিমিনিটে শ্বসনের হার- সঠিক উত্তর 14-18 বার শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া। পূর্ণবয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে এ প্রক্রিয়া প্রতিমিনিটে ১৪-১৮ বার এবং নবজাত শিশুতে ৪০ বার সংঘটিত হয়।
এনজাইমের বেলায় কোনটি সঠিক নহে?
Correct Answer:
গ: ইহা নালিযুক্ত এবং নালিবিহীন উভয় প্রকার গ্রন্থি হতে নিঃসৃত হয়
Explanation:
এনজাইমের বেলায় কোনটি সঠিক নহে? সঠিক উত্তর ইহা নালিযুক্ত এবং নালিবিহীন উভয় প্রকার গ্রন্থি হতে নিঃসৃত হয় এনজাইম জৈব রাসায়নিক অণুঘটন | প্রাণীদেহে ইহার উৎপত্তি ও কাজ ভ্রুণ অবস্থা হতে শুরু হয় | ইহা প্রাণীদেহে খাদ্যবস্তুকে পরিপাকে সরাসরি সাহায্য করে |
পোর্টাল তন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক?
Correct Answer:
গ: যকৃত পোর্টাল তন্ত্রের মাধ্যমে রক্ত অন্ত্র হতে শোষিত খাদ্যবস্তু যকৃতে পৌছায়
Explanation:
পোর্টাল তন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক? সঠিক উত্তর যকৃত পোর্টাল তন্ত্রের মাধ্যমে রক্ত অন্ত্র হতে শোষিত খাদ্যবস্তু যকৃতে পৌছায় পোর্টাল তন্ত্র: প্রধান দু’টো সংবহন চক্র ছাড়ায় রক্ত কিছুটা পার্শ্বপথ অনুসরণ করে। এক্ষেত্রে শিরা হৃদপিণ্ডে না গিয়ে মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে সেখানে আবার কৈশিক জালিকায় বিভক্ত হয়ে আবার শিরা গঠন করে। এরপর রক্ত হৃদপিণ্ডে পৌছায়। প্রধানত দু’ধরনের পোর্টাল তন্ত্র রয়েছে:হেপাটিক: যকৃতে ঘটেরেনাল: বৃক্কে ঘটে
ব্যাক্টরিয়া এবং ঈস্ট উভয়েরই একটি সাধারণ বৈশিষ্ট-
Correct Answer:
ক: খাদ্যের পচনে সহায়থা
Explanation:
ব্যাক্টরিয়া এবং ঈস্ট উভয়েরই একটি সাধারণ বৈশিষ্ট- সঠিক উত্তর খাদ্যের পচনে সহায়থা ব্যাক্টরিয়া এবং ঈস্ট উভয়েরই একটি সাধারণ বৈশিষ্ট- খাদ্যের পচনে সহায়তা | ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ - ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে | ঈস্ট বা খামি বা গাঁজ (ইংরেজি: Yeast) একপ্রকার এককোষী ছত্রাক।
কোনটি প্রাথমিক ভাজক কলার কাজ?
Correct Answer:
ক: বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায়
Explanation:
কোনটি প্রাথমিক ভাজক কলার কাজ? সঠিক উত্তর বর্ধনশীল অঙ্গের বৃদ্ধি ঘটায় (১) শীর্ষস্থ ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। (২) পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ প্রস্থে বৃদ্ধি পায়। এতে সরু কান্ড ক্রমে মোটা হয়।
সালোকসংশ্লেষণ এর প্রথম ধাপ-
Correct Answer:
খ: ATP এবং NADPH উৎপাদকন
Explanation:
সালোকসংশ্লেষণ এর প্রথম ধাপ- সঠিক উত্তর ATP এবং NADPH উৎপাদকন সালোকসংশ্লেষণ এর প্রথম ধাপ আলোকনির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়ায় ATP (অ্যাডিনোসিন ট্রাইফসফেট), NADPH (বিজারিত নিকোটিনামাইড অ্যাডনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট) এবং H+ (হাইড্রোজেন আয়ন বা প্রোটন) উৎপন্ন হয়।
লসিকা সম্পর্কে কোন উক্তিটি সঠিক নহে?
Correct Answer:
ক: লাসিকা সবসময়েই বর্ণহীন
Explanation:
লসিকা সম্পর্কে কোন উক্তিটি সঠিক নহে? সঠিক উত্তর লাসিকা সবসময়েই বর্ণহীন লসিকা এক রকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোজক কলা। লসিকার মধ্যে লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না।
ফ্যাটি এসিড কী?
Correct Answer:
ক: অসম্পৃক্ত মনোকার্বক্সিলিক এসিড
Explanation:
ফ্যাটি এসিড কী? সঠিক উত্তর অসম্পৃক্ত মনোকার্বক্সিলিক এসিড কার্বক্সিল মূলকবিশিষ্ট অ্যালিফেটিক জৈব যৌগসমূহকে ফ্যাটি এসিড বলে। এটি একধরনের অসম্পৃক্ত মনোকার্বক্সিলিক এসিড | আমাদের মস্তিষ্কের শতকরা প্রায় ৬০ ভাগই এই ফ্যাটি এসিড।
অবাত স্বসন এই বেলায় সত্য নয়-
Correct Answer:
খ: ইহাতে পানি উৎপন্ন হয়
Explanation:
অবাত স্বসন এই বেলায় সত্য নয়- সঠিক উত্তর ইহাতে পানি উৎপন্ন হয় যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরের এনজাইম দিয়ে আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, যেমন: ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি তৈরি করে, তাকে অবাত শ্বসন বলে। ইহাতে পাইরুভিক এসিড অসম্পূর্ণ ভাবে লহিত হয় |
ভভিস্রবণ প্রক্রিয়ার জন্য কোন শর্তটি প্রযোজ্য নহে?
Correct Answer:
ঘ: বায়ুমণ্ডলীয় চাপ বা তাপমাত্রা এক না হলেও চলে
Explanation:
ভভিস্রবণ প্রক্রিয়ার জন্য কোন শর্তটি প্রযোজ্য নহে? সঠিক উত্তর বায়ুমণ্ডলীয় চাপ বা তাপমাত্রা এক না হলেও চলে অভিস্রবণ বলতে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। অভিস্রবন এক প্রকার ব্যাপন। অভিস্রবণ কেবলমাত্র তরলের ক্ষেত্রে ঘটে।
পিটুইটারি গ্রন্থির পশ্চাদ্বর্তী অংশ হতে কোন হরমোনটি নিঃসৃত হয়-
Correct Answer:
গ: ভ্যাসোপ্রেসিন
Explanation:
পিটুইটারি গ্রন্থির পশ্চাদ্বর্তী অংশ হতে কোন হরমোনটি নিঃসৃত হয়- সঠিক উত্তর ভ্যাসোপ্রেসিন পিটুইটারি গ্রন্থির পশ্চাদ্বর্তী অংশ হতে ভ্যাসোপ্রেসিন হরমোনটি নিঃসৃত হয় | ভ্যাসোপ্রেসিন (ইংরেজি: Vasopressin), যা অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা ADH, আর্জিনিন ভ্যাসোপ্রেসিন, আর্জিপ্রেসিন নামেও পরিচিত, যা অধিকাংশ স্তন্যপায়ী প্রাণির নিউরো-হাইপোফাইসিয়াল হরমোন। এর দুটি প্রধান কাজ হলো শরীরে জল ধরে রাখা এবং রক্ত বাহক (blood vessel) কে সংকোচন করা।
জিন এর বৈশিষ্ট্য প্রকাশে যে আমিষের উল্লেখযোগ্য ভূমিকা আছে-
Correct Answer:
ক: হিস্টোন
Explanation:
জিন এর বৈশিষ্ট্য প্রকাশে যে আমিষের উল্লেখযোগ্য ভূমিকা আছে- সঠিক উত্তর হিস্টোন জীববিজ্ঞানে, ইউক্যারয়োটিক প্রাণীকোষের নিউক্লাইয়ে প্যাকেজ হয়ে ডিএনএর গাঠনিক একককে সুষমভাবে রাখা উচ্চ এলকালাইন যে প্রোটিন পাওয়া যায়, এদের হিস্টোন বলে। ক্রোমাটিনের প্রধান প্রোটিন অংশ হিসেবে ডিএনএন কে আবদ্ধ করে রাখতে , জিন রেগুলেশনে হিস্টোন অবদান রাখে। হিস্টোনের অনুপস্থিতিতে ক্রোমোজোমের দৈর্ঘ্য অনেক লম্বা হত।
প্রথম দুটি গ্রীবাদেশীয় কশেরুকার অস্থিসন্ধি যে প্রকারের-
Correct Answer:
খ: পিভট অস্থিসন্ধি
Explanation:
প্রথম দুটি গ্রীবাদেশীয় কশেরুকার অস্থিসন্ধি যে প্রকারের- সঠিক উত্তর পিভট অস্থিসন্ধি প্রথম দুটি গ্রীবাদেশীয় কশেরুকার অস্থিসন্ধি পিভট অস্থিসন্ধি | পিভট অস্থিসন্ধি, যা রোটারি বা ট্রোকয়েড অস্থিসন্ধি নামেও পরিচিত, একটি হাড় দিয়ে গঠিত যা অন্য হাড় দ্বারা গঠিত একটি রিংয়ে ঘুরতে পারে।
যেটির পর-পরাগায়নের বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
ক: নতুন প্রজাতির সৃষ্টি হয় না
Explanation:
যেটির পর-পরাগায়নের বৈশিষ্ট্য নয়- সঠিক উত্তর নতুন প্রজাতির সৃষ্টি হয় না পর-পরাগায়নের ফলে নতুন চরিত্রের সৃষ্টি হয়। যখন পরাগধানী হতে পরাগরেণু কোনো মাধ্যমের বা বাহকের দ্বারা স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে পর-পরাগায়ন বা ক্রস পলিনেশন বলে। বাহকের মধ্যে উল্লেখযোগ্য হলো বাতাস, পোকামাকড় ইত্যাদি।
নিম্নের কোন তথ্যটি প্লাজমামেমব্রেনের জন্য সঠিক নয়?
Correct Answer:
ক: খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত করা
Explanation:
নিম্নের কোন তথ্যটি প্লাজমামেমব্রেনের জন্য সঠিক নয়? সঠিক উত্তর খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত করা প্লাজমামেমব্রেনঃ কোষ প্রাচীরের নীচে সমস্ত প্রােটোপ্লাজমকে ঘিরে যে স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য সজীব পর্দা থাকে তাকে প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, সাইটোমেমব্রেন বা কোষ ঝিল্লী বলে। মেমব্রেনটি জায়গায় জায়গায় ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস (বহুবচনে মাইক্রোভিলাই) বলে। প্লাজমামেমব্রেনের আধুনিকতম ও সর্বজন গ্রাহ্য গঠনের মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল বিভিন্ন কোষ অঙ্গাণু যেমন-মাইটোকন্ড্রিয়া,গলগি বডি,নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি সৃষ্টিতে সহায়তা করা | বাইরের সকল প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে |
কোনটি উদ্ভিদের ট্রাকিয়ার বেলায় সঠিক নয়?
Correct Answer:
গ: ইহাদের কোষগুলি সজীব
Explanation:
কোনটি উদ্ভিদের ট্রাকিয়ার বেলায় সঠিক নয়? সঠিক উত্তর ইহাদের কোষগুলি সজীব ট্রাকিয়া অ্যানজিওস্পার্ম উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান উপাদান। এর কোষ গুলি সাধারণত মোটা ও খাটো। এরা একটির সাথে অপরটি যুক্ত হয়ে এবং এদের প্রস্থ প্রাচীর বিলুপ্তির ফলে লম্বা ফাঁপা নলের মত তৈরি হয়। ভেসেল কোষের পরিপূর্ণতার সময় প্রোটোপ্লাজম বিনষ্ট হয়ে যায় তাই পরিণত অবস্থায় এরা মৃত কোষ।
দ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে যেটি পূর্ণাঙ্গ প্রাণীদেহে গঠিত হয় না-
Correct Answer:
খ: দাঁতের ডেন্টিন
Explanation:
দ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে যেটি পূর্ণাঙ্গ প্রাণীদেহে গঠিত হয় না- সঠিক উত্তর দাঁতের ডেন্টিন ১. রেচন তন্ত্র (অধিকাংশ) , জনন তন্ত্র (অধিকাংশ), কঙ্কালতন্ত্র, রক্তসংবহন তন্ত্র, লসিকা তন্ত্র → মেসোডার্ম থেকে সৃষ্টি হয়, সাথে রয়েছে পেশি ও টিস্যুসমুহ।তবে মনে রাখবে, স্নায়ুতন্ত্র → এক্টোডার্ম এবংশ্বসণতন্ত্র → এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়।২. পাকস্থলীর গ্রন্থি, অন্ত্রের গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, যকৃত (গ্রন্থি), অগ্নাশয় (গ্রন্থি) → এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়।৩. দাঁত (এনামেল) , চোখ ও কান ( অন্তঃকর্ণ) → এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়।তবে মনে রাখবে, দাঁতের ডেন্টিন → মেসোডার্মকানের মধ্যকর্ণের আবরন→ এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়।
লসিকা সম্বন্ধে কোনটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: লসিকাতে অণুচক্রিকা আছে
Explanation:
লসিকা সম্বন্ধে কোনটি সঠিক নয়? সঠিক উত্তর লসিকাতে অণুচক্রিকা আছে লসিকা এক রকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোজক কলা। লসিকার মধ্যে লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না।
কোন ব্যাকটেরিয়াটি অ্যালকাইন প্রোটিয়েজ এনজাইম উৎপাদনে ব্যবহৃত হয় না?
Correct Answer:
খ: Bacillus firmus
Explanation:
কোন ব্যাকটেরিয়াটি অ্যালকাইন প্রোটিয়েজ এনজাইম উৎপাদনে ব্যবহৃত হয় না? সঠিক উত্তর Bacillus firmus Bacillus firmus ব্যাকটেরিয়াটি অ্যালকাইন প্রোটিয়েজ এনজাইম উৎপাদনে ব্যবহৃত হয় না | ব্যাসিলাস ফার্মাস হল ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়াগুলির একটি প্রজাতি। এই প্রজাতির কিছু স্ট্রেন খুব ক্ষার-সহনশীল এবং 11-এর মতো উচ্চ পিএইচ সহ পরিবেশে বৃদ্ধি পেতে পারে।
কোনটি অগ্ন্যাশয় রসে থাকে না?
Correct Answer:
ক: পেপসিন
Explanation:
কোনটি অগ্ন্যাশয় রসে থাকে না? সঠিক উত্তর পেপসিন পাকস্থলির মধ্যে পাকরস প্রোটিনের পরিপাক শুরু করে। পাকরসে প্রধানত হাইড্রোক্লোরিক এসিড (HCL) এবং পেপসিন থাকে।
কোনটি হায়ালিন তরুনাস্থির উদাহারণ নয়?
Correct Answer:
গ: ইউস্টেশিয়ান নালী
Explanation:
কোনটি হায়ালিন তরুনাস্থির উদাহারণ নয়? সঠিক উত্তর ইউস্টেশিয়ান নালী তরুণাস্থির প্রকারভেদ : ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থি ৪ প্রকার। যথা-১। হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি (Hyaline cartilage) : তরুণাস্থির মাতৃকা স্বচ্ছ, দৃঢ়, স্থিতিস্থাপক, নমনীয় ও সমসত্ত্ব। এতে কোন তন্তু থাকে না। এরা পেরিকন্ড্রিয়াম আবরণে আবৃত থাকে।অবস্থানঃ স্তন্যপায়ী প্রাণীদের নাক, শ্বাসনালি ইত্যাদিতে এ কলা বিদ্যমান। হায়ালিন তরুনাস্থির উদাহারণ পর্শুকা, শ্বাসনালী, স্তন্যপায়ীর নাক |২। পীত তন্তময় তরুণাস্থি (Yellow fibraous cartilage) : এ তরুনাস্থির ম্যাট্রিক্স অস্বচ্ছ, দৃঢ়, স্থিতিস্থাপক, নমনীয় ও সমসত্ত্ব। ম্যাট্রিক্সে পীততন্তু জালকের মতাে ছড়ানাে থাকে।অবস্থানঃ কর্ণছত্র, নাসিকার অগ্রভাগ, স্বরযন্ত্র ইত্যাদিতে এ ধরনের তরুণাস্থি থাকে।৩। শ্বেততন্তুময় তরুণাস্থি (White fibrous cartilage) : এ কলার ম্যাট্রিক্সে অনেক শাখাহীন, সূক্ষ্ম ও সমান্তরালভাবে বিন্যস্ত সাদা তন্তু থাকে।অবস্থানঃ লিগামেন্টের সংযােগস্থলে, আন্তঃকশেরুকার চাকতির পিউবিস সিমফাইসিসে এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়।৪। চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি (Calcified cartilage) : এটি এক বিশেষ ধরনের তরুণাস্থি। এক্ষেত্রে ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে। ফলে এ তরুণাস্থি ঘর্ষণ ও চাপজনিত আঘাত সহ্য করতে সক্ষম।
অপ্রকৃত দেহগহবর থাকলে যেটি শনাক্ত করা হয়-
Correct Answer:
ঘ: নেমাথেলমিনথেস
Explanation:
অপ্রকৃত দেহগহবর থাকলে যেটি শনাক্ত করা হয়- সঠিক উত্তর নেমাথেলমিনথেস Phylum-4: Nematoda/Nemathelminthes (নেমাটোডা/নেমাথেলমিনথেস)[ গ্রিক, nematos = thread, সুতা + eidos = form, আকৃতি + helminth = worm, কৃমি]পর্ব Nematoda-র বৈশিষ্ট্য ১. দেহ নলাকার, দ্বিপার্শীয় প্রতিসম, উভয় প্রান্তই ক্রমশ সরু ও মধ্যভাগ চওড়া; আণুবীক্ষণিক থেকে এক মিটার পর্যন্ত লম্বা।২. প্রাণীরা স্যুডোসিলোমেট (অপ্রকৃত সিলোমযুক্ত) ও অখন্ডকায়িত (unsegmented)।Nematoda-pseudoselome৩. অপ্রকৃত দেহগহ্বর, দেহ নমনীয়; ইলাস্টিন (elastin) নির্মিত অকোষীয়, পুরু প্রতিরোধক্ষম কিউটিকল (cuticle)- দিয়ে আবৃত।৪. পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীকে ‘নলের ভিতর নল’ (‘tube within a tube’) ধরনের গঠনের মতো দেখায়।HSC online courseটেন মিনিট স্কুলের “HSC 22 শেষ মুহূর্তের প্রস্তুতি” কোর্সে এনরোল করতে ক্লিক করো এই লিংকে!এনরোল করো৫. মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত।৬. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।৭. অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দ্বিরুপতা (sexual dimorphism) দেখা যায়।৮. স্থলচর বা জলচর, মুক্তজীবী বা পরজীবী প্রাণী।[যৌন দ্বিরূপতা : একই প্রজাতির স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার, আকৃতি বা গাঠনিকভাবে পৃথক হলে তাকে যৌন দ্বিরূপতা বলে। ]
স্বাভাবিক অঙ্গজ প্রজননের উদাহারণ নয় কোনটি?
Correct Answer:
ঘ: ছত্রাক
Explanation:
স্বাভাবিক অঙ্গজ প্রজননের উদাহারণ নয় কোনটি? সঠিক উত্তর ছত্রাক কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলে। কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন- পটল, সেগুন ইত্যাদি। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসাল হয়। এর গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়, যেমন- মিষ্টি আলু। আদা,হলুদ এরা মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে। কাণ্ডের মতো এদের পর্ব, পর্বসন্ধি স্পষ্ট। পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে। এরাও খাদ্য সঞ্চয় করে মোটা ও রসাল হয়। অনুকূল পরিবেশে এসভ মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে |
নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয় ?
Correct Answer:
খ: বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়
Explanation:
নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয় ? সঠিক উত্তর বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় বৃক্ক এর কাজ :১. রক্ত থেকে প্রোটিন বিপাকের মাধ্যমে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য (ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পদার্থ এই বৃক্কের মাধ্যমেই মানবদেহে থেকে অপসারিত হয়, ADH এর প্রভাবে পানির পুনঃশোষণ বেশি হয়।২. নেফ্রন অত্যন্ত একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত মূত্র উৎপাদন করতে থাকে।৩. এটি রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, সক্রিয় পরিবহন পদ্ধতিতে গ্লুকোজ শোষিত হয়।৪. রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির আয়নিক গঠন বজায় রাখা ও এর পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।৫. মানবদেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে উৎপন্ন যে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ তা বৃক্কের কার্যকারীতায় মূত্রের মাধ্যমে দেহ হতে নির্গত হয়ে যায়।৬. মানবদেহের বিভিন্ন ধরনের এনজাইম ও হরমোন ক্ষরনেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।৭. বৃক্ক অসমোরেগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে পানির ভারসাম্য রক্ষা করে।
ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কী?
Correct Answer:
খ: ফ্ল্যাভিভাইরাস
Explanation:
ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কী? সঠিক উত্তর ফ্ল্যাভিভাইরাস ডেঙ্গু রোগের ভাইরাসের নাম ফ্ল্যাভিভাইরাস | ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস(ইংরেজি: Dengue virus) (DENV) হলো ফ্ল্যাভিভাইরিডি পরিবার ও ফ্ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত মশা বাহিত এক সূত্রক আরএনএ(RNA) ভাইরাস। এটি ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এই ভাইরাসের পাঁচটি সেরোটাইপ পাওয়া গিয়েছে। যাদের প্রত্যেকেই পূর্ণরূপে রোগ সৃষ্টি করতে সক্ষম।
নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
Correct Answer:
গ: প্রথম নিঃসৃত দুগ্ধকে শাল দুধ বলে
Explanation:
নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ? সঠিক উত্তর প্রথম নিঃসৃত দুগ্ধকে শাল দুধ বলে শালদুধ (ইংরেজি: Colostrum) হলো বাচ্চা জন্মের পরপর মায়ের স্তন থেকে নিঃসৃত ঈষৎ হলুদাভ, আঠালো দুধ। শালদুধ পরিমাণে খুব অল্প ও ঘন হয় কিন্তু এতে পুষ্টিগুণ তুলনামূলক অনেক বেশি। এতে প্রচুর অ্যান্টিবডি থাকে যা শিশুকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এটাকে শিশুর জীবনের প্রথম টিকা বলা হয়।
নিম্নের কোন শ্বেতকণিকার নিউক্লিয়াসটি দুই সোব বিশিষ্ট ?
Correct Answer:
খ: ইওসিনোফিল
Explanation:
নিম্নের কোন শ্বেতকণিকার নিউক্লিয়াসটি দুই সোব বিশিষ্ট ? সঠিক উত্তর ইওসিনোফিল পাঁচটি প্রধান ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে:নিউট্রোফিললিম্ফোসাইটমনোসাইটইওসিনোফিলসবেসোফিলসইওসিনোফিলস শ্বেতকণিকার নিউক্লিয়াসটি দুই সোব বিশিষ্ট |
নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই ?
Correct Answer:
ঘ: ক্ল্যাভিকল
Explanation:
নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই ? সঠিক উত্তর ক্ল্যাভিকল ক্ল্যাভিকল অস্থিতে মজ্জা গহ্বর নাই | কণ্ঠাস্থি (ইংরেজি: Clavicle)গলা ও বুকের সংগমস্থলের সামনে দুইপাশের দুই অস্থি বা উরশ্চক্র সামনের দিককে তৈরী করে। প্রত্যেক কণ্টাস্থি পাশের দিকে যুক্ত থাকে অংসফলকের সঙ্গে এবং মাঝের দিকে যুক্ত থাকে উরোস্থি মুষ্টির সঙ্গে।
ফোসা ওভালিস হৃদপিন্ডের কোথায় থাকে ?
Correct Answer:
ক: ভ্রুণের হৃদপিন্ডের আন্তঃ অলিন্দ পর্দার গাত্রে
Explanation:
ফোসা ওভালিস হৃদপিন্ডের কোথায় থাকে ? সঠিক উত্তর ভ্রুণের হৃদপিন্ডের আন্তঃ অলিন্দ পর্দার গাত্রে ফোসা ওভালিস হল হৃৎপিণ্ডের ডান অলিন্দের (ভ্রুণের হৃদপিন্ডের আন্তঃ অলিন্দ পর্দার গাত্রে), ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের স্তরে, ডান এবং বাম অলিন্দের মধ্যবর্তী প্রাচীর।
মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয় ?
Correct Answer:
গ: গামা
Explanation:
মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয় ? সঠিক উত্তর গামা টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় গামা রশ্মি ব্যবহৃত হয় | ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিওআইসোটোপ কোবাল্ট - 60 থেকে গামা রশ্মির চিকিৎসায় ব্যবহৃত।
নিম্নের কোন তথ্যটি ম্যালেরিয়া সম্পর্কে সঠিক নয় ?
Correct Answer:
খ: ম্যালেরিয়া রোগের একমাত্র চিকিৎসা ক্লোরোকুইন
Explanation:
নিম্নের কোন তথ্যটি ম্যালেরিয়া সম্পর্কে সঠিক নয় ? সঠিক উত্তর ম্যালেরিয়া রোগের একমাত্র চিকিৎসা ক্লোরোকুইন ক্লোরোকুইন (Chloroquine) ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহিত হয় । তবে এটিই ম্যালেরিয়া রোগের একমাত্র চিকিৎসা নয় | এটি মানুষের শরীরের রক্তে লাল কোষে পরজীবী বৃদ্ধির সাথে হস্তক্ষেপ করে কাজ করে । ক্লোরোকুইন (Chloroquine) এছাড়াও অন্ত্রের বাইরে ঘটছে এমন অ্যামোবেয়ের সংক্রমণের জন্য ব্যবহার করা হয়, লুপাস এবং রুমেটয়েড আর্থথ্রিটিস । এটা মৌখিকভাবে পরিচালিত হয়। এই ঔষধ গ্রহণের সময় লিভার এবং রক্তের কোষের কার্যকারিতা পরীক্ষা করা উচিত।