জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
ফল দেরিতে পাকার জন্য দায়ী হরমোন কোনটি?
Correct Answer:
গ: ইথিলিন
Brassica campestris উদ্ভিদটি কি হিসাবে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: সবজি
কোনটি ভ্রূণের অংশ?
Correct Answer:
ঘ: সবগুলো
জাইলেমের বৈশিষ্ট্য নয় কোনটি?
Correct Answer:
গ: খাদ্য পরিবহণ
Explanation:
জাইলেমের বৈশিষ্ট্য নয় কোনটি? সঠিক উত্তর খাদ্য পরিবহণ জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
আদার অঙ্গজ প্রজনন কোন অংশ নিয়ে হয়?
Correct Answer:
খ: কান্ড
মায়োটিক প্রফেজের সূচনা লগ্নের ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলো-
Correct Answer:
ক: ক্রোমোমিয়ার
Explanation:
মায়োটিক প্রফেজের সূচনা লগ্নের ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলো- সঠিক উত্তর ক্রোমোমিয়ার প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
এপিস্ট্যাসিসের ক্ষেত্রে ডাইহাইব্রিড ক্রসে F2 উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত-
Correct Answer:
গ: 9 : 7
Explanation:
এপিস্ট্যাসিসের ক্ষেত্রে ডাইহাইব্রিড ক্রসে F2 উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত- সঠিক উত্তর 9 : 7 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
রাইজোম ও র্যামেন্টাম পাওয়া যায় কোন উদ্ভিদে?
Correct Answer:
ক: Pteris
TMV এর জেনেটিক বস্তু কোনটি?
Correct Answer:
ঘ: একসূত্রক RNA
Eco RI, Hind II ও Bam HI এগুলো হচ্ছে-
Correct Answer:
D: Restriction endonuclease
বাংলায় 1943 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তার প্রধান কারণ-
Correct Answer:
ক: Helminthosporium oryzae
কোনটি ক্রোমাটোফোরে ফিউকোজ্যাস্থিন বর্ণকণিকা থাকে?
Correct Answer:
গ: Sargassum
আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি কি ?
Correct Answer:
ক: বিবর্তনের ধারা
Rabies virus সৃষ্ট রোগ কোনটি ?
Correct Answer:
ক: জলাতঙ্ক
কোনটি গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া ?
Correct Answer:
ক: Streptococcus sp.
কোষ প্রাচীর সিলিকা সঞ্জয়ী শৈবাল কোনটি ?
Correct Answer:
ক: Navicula sp.
লেবু জাতীয় ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক কোনটি ?
Correct Answer:
ক: Penicillium digitatum
উচ্চশ্রেণির উদ্ভিদ কোষে কোনটি থাকে না ?
Correct Answer:
ক: সেন্ট্রিওল
ক্লোরোনেমা কোন উদ্ভিদে পাওয়া যায় ?
Correct Answer:
ক: Semibarbula sp.
নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ?
Correct Answer:
গ: সবকটি
Explanation:
নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ? সঠিক উত্তর সবকটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
প্রোটোনেমা কোন উদ্ভিদে পাওয়া যায় ?
Correct Answer:
ক: মস
ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি ?
Correct Answer:
ক: শর্করা প্রস্তত করা
Explanation:
ক্লোরোপ্লাস্টের কাজ কোনটি ? সঠিক উত্তর শর্করা প্রস্তত করা ক্লোরোপ্লাস্টের কাজ :(i) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ(ii) সৌরশক্তিকে জৈবিকশক্তিতে রূপান্তর করা এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে RuBP তে যুক্ত করা(iii) ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা(iv) ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP কে ATP তে রূপান্তর করা(v) সালোক-শ্বসন (ফটোরেসপিরেশন) ঘটাতে সাহায্য করে(vi) সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা(vii) বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখা
বহু ক্রোমোমিয়ার দেখা যায় কোন উপ-পর্যায়ে ?
Correct Answer:
ক: লেপ্টোটিন
Explanation:
বহু ক্রোমোমিয়ার দেখা যায় কোন উপ-পর্যায়ে ? সঠিক উত্তর লেপ্টোটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
বহুকোষী রোম বিদ্যমান কোনটিতে ?
Correct Answer:
ক: দ্বিবীজপত্রীর কান্ড
নিষেকের পর উদ্ভিদের ডিম্বক কিসে পরিণত হয় ?
Correct Answer:
ক: বীজ
Explanation:
নিষেকের পর উদ্ভিদের ডিম্বক কিসে পরিণত হয় ? সঠিক উত্তর বীজ নিষেকের পর গর্ভাশয় (ডিম্বাশয়) এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন : নিষেকের আগে নিষেকের পরে বিকশিত হলে(i) গর্ভাশয় ফল(ii) গর্ভাশয় প্রাচীর ফলত্বক(iii) ডিম্বক বীজ(iv) ডিম্বক বহিঃত্বক বা এক্সাইন টেস্টা (বীজ বহিঃত্বক)(v) ডিম্বক অন্তঃত্বক বা ইন্টাইন টেগমেন (বীজ অন্তঃত্বক)(vi) নিউসেলাস বা ভ্রুণপোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়, কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম (পরিভ্রুণ) হয়(vii) ডিম্বাণু বা এগ ভ্রুণ (embryo)(viii) সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা সস্য(ix) সহকারি কোষ বা সিনারজিড নষ্ট হয়ে যায়(x) অ্যান্টিপোডাল বা প্রতিপাদকোষ নষ্ট হয়ে যায়(xi) মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র বীজের মাইক্রোপাইল (বীজরন্ধ্র)(xii) হাইলাম বা ডিম্বকনাভী হাইলাম (বীজনাভী)(xiii) ফিউনিকুলাস বা ডিম্বকনাড়ী বীজের বোঁটা (বীজবৃন্ত)(xiv) ক্যালাজা বা ডিম্বকমূল নষ্ট হয়ে যায় (বীজমূল)
Liliaceae গোত্রের উদ্ভিদ কোনটি ?
Correct Answer:
ক: Gloriosa superba
নিষেক ছাড়া ডিম্বাণু হতে ভ্রূণ সৃষ্টি ও ডিম্বক বীজে পরিণত হোয়ার প্রক্রিয়া কোনটি ?
Correct Answer:
ক: পার্থেনোজেনেসিস
Explanation:
নিষেক ছাড়া ডিম্বাণু হতে ভ্রূণ সৃষ্টি ও ডিম্বক বীজে পরিণত হোয়ার প্রক্রিয়া কোনটি ? সঠিক উত্তর পার্থেনোজেনেসিস অপুংজনি (Parthenogenesis) ➞ যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে পারথেনোজেনেসিস বা অপুংজনি বলে । হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে । উদাহরণ - লেবু, কমলালেবু প্রভৃতি নিষেকক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যান্ড্রোজেনেসিস বলে ।অ্যাপোস্পোরি (Apospory) ➞ ডিম্বকের যেকোনো দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রুণথলি সৃষ্টি হতে পারে । ডিম্বকের দেহকোষ থেকে সৃষ্ট ভ্রুণথলির ডিপ্লয়েড ডিম্বাণুটি হতে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোস্পোরি । অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদ ডিপ্লয়েড হয় এবং মাতৃ উদ্ভিদের সমগুণসম্পন্ন হয় । Hieracium উদ্ভিদে এরূপ হতে দেখা যায় ।অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি (Adventitive embryony) ➞ ডিম্বকের ডিম্বক ত্বক বা নিউসেলাসের যেকোনো কোষ হতে ভ্রুণথলি গঠন ছাড়াই ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অ্যাডভেনটিটিভ এমব্রায়োনি ।অ্যাপোগ্যামি (Apogamy) ➞ ডিম্বাণু ছাড়া ভ্রুণথলির অন্য যেকোনো কোষ থেকে ভ্রুণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে । এক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রুণ সৃষ্টি হয় । Allium এ এরূপ লক্ষ্য করা যায় ।
Viroid এর ক্ষেত্রে কোনটি সত্য নয় ?
Correct Answer:
ক: নগ্ন RNA
কাশি ও ব্রঙ্কাইটিস রোগে ব্যবহৃত হয় কোনটি ?
Correct Answer:
ক: Adhatola vasica
সালোকসংশ্লেষণে উৎপন্ন O2 এর উৎস কি?
Correct Answer:
খ: H2O
বাডিং এর দ্বারা প্রজনন ঘটে কোনটিতে ?
Correct Answer:
ক: ঈস্ট
মেন্ডেলের ১ম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত ?
Correct Answer:
ক: 3:01
Explanation:
মেন্ডেলের ১ম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত ? সঠিক উত্তর 3:01 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
ইরাইথ্রোমাইসিন প্রস্ততকারী ব্যাক্টেরিয়া কোনটি ?
Correct Answer:
ক: Streptomyces erythreus
গ্লাইকোলাইসিসে ফ্রুক্টোজ ১,৬-বিসফসফেট ভেঙ্গে ৩-ফসফোগ্লিসারাল্ডিহাইড ও ডাই-হাইড্রোক্সি-এসিটোন ফসফেট প্রস্ততে লাগে কোন এনজাইম ?
Correct Answer:
ক: এল্ডোলেজ
পেন্টোজ সুগার কোনটি ?
Correct Answer:
ক: জাইলোজ
Explanation:
পেন্টোজ সুগার কোনটি ? সঠিক উত্তর জাইলোজ • টেট্রোজ (Tetrose, ) : চার কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোজ । ইরিথ্রোজ হলো একটি অ্যালডোজ শর্করা এবং ইরিথ্রোলোজ হলো একটি কিটোজ শর্করা । উদ্ভিদে অধিকাংশ ক্ষেত্রে এটি ইরিথ্রোজ-4 ফসফেট হিসেবে বিরাজ করে । ক্যালভিন চক্রে এর ভূমিকা আছে ।• পেন্টোজ (Pentose, ) : পাঁচ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোজ । জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ ও অ্যারাবিনোজ হলো অ্যালডোজ শর্করা এবং রাইবুলোজ ও জাইলুলোজ হলো কিটোজ শর্করা ।• হেক্সোজ (Hexose, ) : ছয় কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোজ । গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো অ্যালডোজ শর্করা এবং ফ্রুক্টোজ হলো একটি কিটোজ শর্করা । এরা উদ্ভিদ কোষে মুক্ত অবস্থায় অথবা অন্য জটিল কার্বোহাইড্রেট-এর অংশ হিসেবে বিরাজ করে । সাধারণত গ্লুকোজ ও ফ্রুক্টোজকে মুক্ত অবস্থায় সামান্য পরিমাণে পাওয়া যায় ।
প্রাণিবিজ্ঞানে মাছ সম্বন্ধে আলোচনা করে-
Correct Answer:
ক: Ichthyology
ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি ?
Correct Answer:
ক: রাইবোসোম
RNA মৌলিকভাবে কার্যত কয় ধরনের ?
Correct Answer:
ক: 3
কোষীয় RNA -এর শতকরা কত ভাগ mRNA ?
Correct Answer:
ক: 10
Caenorhabditis elegans -এ সূচী অনুযায়ী কোষীয় মৃত্যু নিয়ন্ত্রণকারী জিন সনাক্ত করে নোবেল পুরস্কার পান কে ?
Correct Answer:
ক: J.E. Sulston
কোষের বিপাক ক্রিয়ার প্রধান ক্রিয়াস্থল কোনটি ?
Correct Answer:
ক: সাইটোসল
DNA এর পাইরিমিডিন বেস কোন দুটি ?
Correct Answer:
ক: C & T
দৃষ্টিহীনতার সাথে জড়িত সেক্সলিংকড বৈশিষ্ট্য কোনটি ?
Correct Answer:
ক: রাতকানা
কোনটি পিউরিন নিউক্লিওটাইড ?
Correct Answer:
ক: Adenine
একটি প্রাইমারী স্পার্মাটোসাইট থেকে কয়টি সক্রিয় শুক্রানু উৎপন্ন হয় ?
Correct Answer:
ক: 4
চোখ ভ্রূণীয় কোন স্তর থেকে গঠিত ?
Correct Answer:
ক: এক্টোডার্ম
কোন কলার ম্যাট্রিক্স জেলির মত থাকে ?
Correct Answer:
ক: এরিওলার
অস্থিকলার আবরণীকে কি বলে ?
Correct Answer:
ক: পেরিওস্টিয়াম
ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম কি ?
Correct Answer:
ক: Wuchereria bancrofti
বেনাইন টারশিয়ান ম্যালেরিয়ার পরজীবী কোনটি ?
Correct Answer:
ক: Plasmodium vivax