জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
ফ্লুইড মোজাইক মডেল কি সম্পর্কে ব্যাখ্যা দান করে ?
Correct Answer:
ক: প্লাজমামেমব্রেন
ক্যালভিন চক্রে CO2 এর গ্রাহক হলো-
Correct Answer:
ক: রাইবুলোজ ১,৫-বিস ফসফেট
পরাগধানী কালচারের মাধ্যমে-
Correct Answer:
খ: হ্যাপ্লেড উদ্ভিদ উৎপাদন করা হয়
এন্ডোসাইটোসিস কি ?
Correct Answer:
গ: কোষ কর্তৃক পুষ্টি ও অন্যান্য পদার্থ এর আত্মীকরণ প্রক্রিয়া
অ্যামিবার দেহাভ্যন্তরে কোন এনজাইমটি নেই ?
Correct Answer:
গ: প্রোটিয়েজ
সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ গণ কোনটি ?
Correct Answer:
ক: Wolffia
Explanation:
সবচেয়ে ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ গণ কোনটি ? সঠিক উত্তর Wolffia সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী হলো Wolffia microscopica (০.১ মি.মি.) আর সবচেয়ে উঁচু Eucalyptus marginata (৫০০ ফুট) যা দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়াতে জন্মে । বাংলাদেশে ক্ষুদ্রতম প্রজাতি Wolffia arrhiza (১ মি.মি.) আর উঁচু উদ্ভিদের মধ্যে গর্জন, তেলশুর অন্যতম ।সবচেয়ে ক্ষুদ্রতম গণ হলো Wolffia
কোনটি যৌগিক পাতা নয় ?
Correct Answer:
খ: নারিকেল
কোনটি জৈব অভিব্যক্তির অন্যতম প্রমান ?
Correct Answer:
ক: মেন্ডেলিজম
নিচের কোন উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া হলোফাইটিক নয় ?
Correct Answer:
খ: সূর্য শিশির
নগ্নবীজী উদ্ভিদের ফুল হয় না, কারণ -
Correct Answer:
খ: গর্ভাশয় নেই
Explanation:
নগ্নবীজী উদ্ভিদের ফুল হয় না, কারণ - সঠিক উত্তর গর্ভাশয় নেই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
বার্তাবহ RNA - তে পর পর তিনটি বেস মিলে গঠিত হয়-
Correct Answer:
ক: কোডন
মেসোফিল টিস্যু থাকে-
Correct Answer:
ক: পাতায়
Explanation:
মেসোফিল টিস্যু থাকে- সঠিক উত্তর পাতায় পাতার গ্রাউন্ড টিস্যু : পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে । এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীরবিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত । বিষমপৃষ্ঠ পাতায় মেসোফিল প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষ স্তরে বিভক্ত থাকে । প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্ট, লম্বাভাবে বিন্যস্ত এবং স্পঞ্জী প্যারেনকাইমা কোষগুলো প্রধানত অনিয়ত, ডিম্বাকার, কোষাবকাশভাবে বিন্যস্ত । সমাঙ্গপৃষ্ঠ পাতায় মেসোফিল টিস্যু শুধু এক ধরনের প্যারেনকাইমা টিস্যু (হয় স্পঞ্জী, নতুবা প্যালিসেড) নিয়ে গঠিত ।
Rh ফ্যাক্টরের উপস্থিতি ভিত্তিতে মানুষের লোহিত রক্ত কণিকায় নিচের কোন সন্নিবেশ অসম্ভব ?
Correct Answer:
ক: CDd
ফ্লোয়েম টিস্যুর উপাদান কোনটি ?
Correct Answer:
গ: সঙ্গীকোষ
Explanation:
ফ্লোয়েম টিস্যুর উপাদান কোনটি ? সঠিক উত্তর সঙ্গীকোষ জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
ব্যাকটেরিয়ার পিলি ( pili ) নিচের কোন প্রোটিন দ্বারা গঠিত ?
Correct Answer:
গ: পলিন
নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয় ?
Correct Answer:
ঘ: DNA ও RNA সংশ্লেষণে সাহায্য করা
Explanation:
নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয় ? সঠিক উত্তর DNA ও RNA সংশ্লেষণে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার কাজ :(i) কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা(ii) শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারণ করা(iii) শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন - ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা(iv) নিজস্ব DNA, RNA উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা(v) প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা(vi) এরা Ca, K প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম(vii) শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করা(viii) কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা(ix) কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (Apoptosis) প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা(x) রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা(xi) এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন - ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, আয়রন আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত রাখা
'বোম্যানস ক্যাপসুল' কার অংশ ?
Correct Answer:
ক: বৃক্ক
কর্ণের কোথায় ওটোলিথ পাওয়া যায় ?
Correct Answer:
ক: ইউট্রিকুলাসে
HIV তে গ্লাইকোপ্রোটিন থাকে-
Correct Answer:
গ: A ও B উভয়ই
হেটারোজাইগাস জীবে দুটি অসম আকৃতির অ্যালিলের-
Correct Answer:
খ: শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়
ফল ও বীজ উৎপাদনের প্রধান নিয়ন্ত্রক হলো-
Correct Answer:
খ: অক্সিন হরমোন
নিম্নের কোন প্রাণী বাংলাদেশে সংকটাপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত ?
Correct Answer:
গ: খেঁকশিয়াল
নিচের কোনটি আর্থোপোডা পর্বের বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
গ: অখন্ডায়িত ট্রাঙ্ক
আরশোলার হৃৎপিন্ডে প্রকোষ্ঠ থাকে-
Correct Answer:
ঘ: ১৩ টি
কোন এনজাইমের সাহায্যে সাইসিনাইল- CoA সাইসিনিক এসিডে পরিণত হয় ?
Correct Answer:
ঘ: থায়োকাইনেজ ডিস্কাইনোজিনেজ
চক্রীয় ফটোফসফোরাইলেশন এর ক্ষেত্রে প্রযোজ্য নয়-
Correct Answer:
খ: পানির প্রয়োজন হয়
Nicotinamide Adenine Dinucleotide (NAD) নিম্নের কোনটি ?
Correct Answer:
খ: কো-এনজাইম
নীলাভ শৈবালকে ব্যাকটেরিয়া বলা যায়, কারণ-
Correct Answer:
ঘ: এরা আদিকোষ যুক্ত
অ্যাক্সন ও ডেন্ড্রন কোন কলাতন্ত্রে পাওয়া যায় ?
Correct Answer:
ক: স্নায়ু কলা
কোষে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিওলাসের কাজ কোনটি ?
Correct Answer:
গ: RNA এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা
কোষ চক্রে বিরাম - ১ উপ পর্যায়ে কোষের কোন উপাদান তৈরী হয় ?
Correct Answer:
ঘ: RNA ও প্রোটিন
পরাগরেণুর সেকেন্ডারি নিউক্লিয়াসে নিষিকের মাধ্যমে বীজের কোন অংশ তৈরীতে সাহায্য করে ?
Correct Answer:
গ: শস্য
ফার্ন উদ্ভিদে নিম্নলিখিত গুলির কোনটি অনুপস্থিত ?
Correct Answer:
ঘ: ভ্রুণ
ভ্রুনের বৃদ্ধির দ্বিতীয় পর্যায়ে মস্তিষ্কের কোন অঞ্চল থেকে পরিণত মানব মস্তিষ্কের থ্যালামাস অংশ গঠিত হয় ?
Correct Answer:
ঘ: ডায়েনসেফালন
নেফ্রন এর ক্ষেত্রে কোনটি সঠিক নয় ?
Correct Answer:
ঘ: শুধু বৃক্কে অবস্থান করে
তেলাপোকার কোন স্নায়ু গ্রন্থি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত নয় ?
Correct Answer:
খ: আধঃগ্রাসনালীয়
কোনটি অন্তক্ষঃরা গ্রন্থি নয় ?
Correct Answer:
গ: লালা গ্রন্থি
কোন পর্বের প্রাণীরা বহুকোষী কিন্তু কোষগুলো কলা গঠন করে না ?
Correct Answer:
গ: পরিফেরা
সারাগাসাম একটি-
Correct Answer:
ক: সামুদ্রিক শৈবাল
পুরুষ মানুষের ক্ষেত্রে কোনটি সঠিক ?
Correct Answer:
ক: ৪৪ টি অটোসোম আছে
লেন্টিসেল পাওয়া যায়-
Correct Answer:
গ: বাকলে
কোষ বুদ বুদ সৃষ্টি করে হাইড্রাকে ভাসতে সাহায্য করে ?
Correct Answer:
খ: প্রন্থি কোষ
ভয়, আতঙ্ক, ক্রোধ, মারামারি ইত্যাদি জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য কোন হরমোন সহায়তা করে ?
Correct Answer:
খ: অ্যাড্রেনালিন
মৃৎগত অঙ্কুরোদগমে কোনটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় ?
Correct Answer:
গ: ভ্রূনমূল
মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়-
Correct Answer:
ক: ক্রেবস চক্র
Explanation:
মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়- সঠিক উত্তর ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার কাজ :(i) কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা(ii) শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারণ করা(iii) শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন - ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা(iv) নিজস্ব DNA, RNA উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা(v) প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা(vi) এরা Ca, K প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম(vii) শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করা(viii) কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা(ix) কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (Apoptosis) প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা(x) রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা(xi) এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন - ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, আয়রন আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত রাখা
দুইটি ভিন্ন প্রজাতির প্রোটোপ্লাস্টের শুধুমাত্র সাইটোপ্লাজম মিলন ঘটিয়ে যে সংকর কোষ তথা উদ্ভিদ তৈরি করা হয় তাকে বলে-
Correct Answer:
গ: Cybrid
অশস্যল বীজের বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
ক: এন্ডোস্পার্ম থাকে না
জৈব প্রযুক্তিতে ব্যবহৃত প্লাজমিডের বৈশিষ্ট কি?
Correct Answer:
গ: ইহা স্বজনক্ষম ও বহিঃক্রোমোসোমীয়
রক্ত শূন্যতা বলতে কি বুঝায়?
Correct Answer:
ঘ: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়া
ম্যালেরিয়া হলে কাঁপুনি দিয়ে জ্বর আসে কেন?
Correct Answer:
গ: রক্তে অতিরিক্ত পাইরোজেন স্ফুরিত হওয়ার জন্য