জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
সিস্টোলিক এবং ডায়স্টোলিক প্রেসারের পার্থক্যকে বলা হয়-
Correct Answer:
গ: পালস প্রেসার
নিলয়ের ডায়াস্টোলের সময় নিম্নের কত সেকেন্ড?
Correct Answer:
ক: 0.5
নিম্নের কোনটি দিয়ে ভাইরাস গঠিত?
Correct Answer:
ঘ: প্রোটিন এবং নিউক্লিক এসিড
জীবের বাহ্যিক লক্ষণকে নিম্নের কোনটি বলা হয়?
Correct Answer:
খ: ফিনোটাইপ
উদ্ভিদের খনিজ লবণ শোষণের জন্য নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
Correct Answer:
গ: জলজ উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র মূল রোম লবণ শোষিত করে।
এইডস্ নিম্নের কোন ভাইরাস দিয়ে সংঘটিত হয়?
Correct Answer:
খ: Vaccinia
নিম্নের কোনটি স্ত্রী গ্যামোটোফাইটের অংশ নয়?
Correct Answer:
ঘ: গর্ভযন্ত্র
নিম্নের কোনটি হাইপোথ্যালামাসের কাজ?
Correct Answer:
ঘ: দেহতাপ নিয়ন্ত্রণ করা
রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ নিম্নের কোনটি?
Correct Answer:
গ: হেপারিনের উপস্থিতি
Explanation:
রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ নিম্নের কোনটি? সঠিক উত্তর হেপারিনের উপস্থিতি দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরবেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমা বাঁধতে বাধা প্রদান করে ।
পস্টেরিয়র পিটুইটারি থেকে নিম্নের কোন হরমোন নিঃসরণ হয়?
Correct Answer:
খ: অক্সিটোসিন
নিম্নের কোনটিতে ঐচ্ছিক পেশি থাকে না?
Correct Answer:
গ: জরায়ু
নিম্নের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়?
Correct Answer:
গ: অ্যালবুমিন
Explanation:
নিম্নের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? সঠিক উত্তর অ্যালবুমিন দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
নিম্নের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত?
Correct Answer:
খ: 9 : 7
Explanation:
নিম্নের কোনটি দ্বৈত-প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস অনুপাত? সঠিক উত্তর 9 : 7 মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
নিম্নের উল্লেখিত কয়টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত?
Correct Answer:
গ: 14
নিচের কোনটি সেক্সলিংকড অসুখ নয়?
Correct Answer:
গ: রক্তস্বল্পতা
নিম্নের কোনটি চোখের একমাত্র আলোসংবেদী অংশ?
Correct Answer:
গ: রেটিনা
নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
গ: ডিওডেনাম পাকস্থলীর একটি অংশ
নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভূক্ত নয়?
Correct Answer:
ঘ: স্ট্রোক
নিম্নের কোনটি ব্লাড গ্রুপের নির্দিষ্ট এন্টিজেন না?
Correct Answer:
ঘ: O এন্টিজেন
নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ঘ: অপত্যকোষের ক্রোমোসোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোসোমের সমগুণ সম্পন্ন হয়
Explanation:
নিম্নের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর অপত্যকোষের ক্রোমোসোমের গুণাগুণ মাতৃকোষের ক্রোমোসোমের সমগুণ সম্পন্ন হয় মাইটোসিস (Mitosis) ➞ মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় । মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে থাকে ।মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস, একে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয় । মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে (অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে) ঘটে থাকে ।
নিম্নের কোনটি সত্য নয়?
Correct Answer:
ঘ: গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলি কোষের মাইটোকন্ড্রিয়ায় হ
নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম?
Correct Answer:
ক: শুকতারা : উন্নতজাতের বেগুন
নিম্নে উল্লেখিত মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক চলন নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
খ: সেরিবেলাম
নিম্নের কোনটি পাকস্থলীর প্যারাইটাস কোষ থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
খ: হাইড্রোক্লোরিক এসিড
সিলিয়াক ধমনি নিম্নের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না?
Correct Answer:
খ: বৃক্ক
নিম্নের কোন তথ্যটি লসিকাতন্ত্র সম্পর্কে সত্য নয়?
Correct Answer:
গ: লসিকায় অনেক অণুচক্রিকা থাকে
নিম্নের কোনটি বৃক্কের কাজ নয়?
Correct Answer:
খ: শ্বেত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখা
নিম্নের কোনটি ভ্রুণের এক্টোডার্ম থেকে তৈরি হয়?
Correct Answer:
ঘ: স্নায়ুতন্ত্র
Explanation:
নিম্নের কোনটি ভ্রুণের এক্টোডার্ম থেকে তৈরি হয়? সঠিক উত্তর স্নায়ুতন্ত্র এক্টোডার্ম- ত্বকের এপিডার্মাল অংশ এবং ত্বকীয় গ্রন্থি, চুল ,পালক ,চোখ ,নখ, অন্তঃকর্ণ, এক ধরনের শিং ও আইশ ,পায়ুর আবরণ ,দাঁতের এনামেলসহ মৌখিক গহ্বর ,সমগ্র স্নায়ুতন্ত্র এবং কিছু পেশি। মেসোডার্ম- অধিকাংশ পেশী, কিছু অন্যান্য যোজক টিস্যু ,ডার্মিস ,কয়েক ধরনের আইশ, শিং,দাতে ডেন্টিন, কঙ্কালতন্ত্র ,রক্ত সংবহনতন্ত্র, লসিকাতন্ত্র , রেচন জননতন্ত্রের অধিকাংশ ,পৌষ্টিক নালীর বহিস্তর ।এন্ডোডার্ম- পৌষ্টিক নালীর অন্তঃস্থল ,পাকস্থলী ও অন্ত্রের গ্রন্থি সমূহ ,শ্বসনতন্ত্র, থাইরয়েড ,অগ্নাশয়, মধ্য কর্ণের আবরণ ,রেচন ও জননতন্ত্রের কিছু অংশ।
নিম্নের কোন তথ্যটি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়?
Correct Answer:
ঘ: ভাইরাসে বিপাকীয় এনজাইম আছে
Explanation:
নিম্নের কোন তথ্যটি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়? সঠিক উত্তর ভাইরাসে বিপাকীয় এনজাইম আছে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য-১. ভাইরাস অকোষীয় ও অতি আণুবীক্ষণিক ।এদের সাইটোপ্লাজম ,কোষ ঝিল্লি, কোষ প্রাচীর মরাইবোসোম, এসব নেই ।২.এদের নিজস্ব কোন বিপাকীয় এনজাইম নেই এবং খাদ্য গ্রহণ করেনা ,ফলে পুষ্টিক্রিয়াও নেই ।৩. ভাইরাস জীব কোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়।৪. ব্যাকটেরিয়া রোধক ফিল্টারের ভাইরাস ফিল্টারযোগ্য নয়।৫. ভাইরাস কেলাসিত করা যায়, ব্যাপন করা যায়, তলানি করণ করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়।৬. জীব কোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়।৭. ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক এসিডের সমাহার মাত্র।
নিম্নের কোন কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়
Correct Answer:
ঘ: মায়োসিস
Explanation:
নিম্নের কোন কোষ বিভাজনে অপত্যকোষে ক্রোমোসোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয় সঠিক উত্তর মায়োসিস মাইটোসিস (Mitosis) ➞ মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় । মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে থাকে ।মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস, একে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয় । মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে (অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে) ঘটে থাকে ।
সবাত শ্বসনে উৎপাদিত মোট ATP অণুর পরিমাণ নিম্নের কোনটি?
Correct Answer:
ঘ: 38
Explanation:
সবাত শ্বসনে উৎপাদিত মোট ATP অণুর পরিমাণ নিম্নের কোনটি? সঠিক উত্তর 38 বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় ATP হতে মাত্র ১০ কিলো ক্যালোরি হিসেবে 36 ATP হতে 360 কিলো ক্যালরি (38 ATP হতে 380 কিলো ক্যালরি ) শক্তি সরবরাহ হয়
নিম্নের কোন ভিটামিনের উৎস হিসেবে ঈস্ট ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: ভিটামিন বি
Explanation:
নিম্নের কোন ভিটামিনের উৎস হিসেবে ঈস্ট ব্যবহার করা হয়? সঠিক উত্তর ভিটামিন বি থিয়ামিন ও রিবোফ্লোবিন নামক ভিটামিন বি1 ও বি2 ইস্টের সাহায্যে তৈরি করা হয়।
নিম্নের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার শর্ত নয়?
Correct Answer:
গ: দ্রবণ দুটিকে পৃথককারী অভেদ্যঝিল্লি থাকবে।
Explanation:
নিম্নের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার শর্ত নয়? সঠিক উত্তর দ্রবণ দুটিকে পৃথককারী অভেদ্যঝিল্লি থাকবে। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে ব্যাপিত হয় সে প্রক্রিয়াকে অভিস্রবণ বলে।
নিম্নের উল্লেখিত সময়গুলোর মধ্যে p. falciparum ম্যালেরিয়ার সুপ্তাবস্থা কতদিন?
Correct Answer:
গ: 8-15
নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
Correct Answer:
খ: ভুট্টা
নিম্নে উল্লেখিত কোনটি হৃৎপিণ্ডের অলিন্দের ডায়াস্টোলের সময়কাল (সেকেন্ড)?
Correct Answer:
ক: 0.7
নিম্নের কোন করোটিক স্নায়ু ঘ্রানের সঙ্গে জড়িত?
Correct Answer:
খ: অলফ্যাক্টরি
নিম্নে উল্লেখিত চোখের কোন অংশ বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে?
Correct Answer:
ঘ: রেটিনা
নিম্নের কোনটি শরীরের ভারসাম্য রক্ষা করে?
Correct Answer:
গ: ভেস্টিবুলার যন্ত্র
সিমফাইসিস নিম্নের কোন অস্থি সন্ধি?
Correct Answer:
গ: তরুণান্থিময়
নিম্নেলিখিত কয়টি অস্থি নিয়ে মানব করোটি গঠিত?
Correct Answer:
ঘ: 29
লালারসে নিম্নের কোন এনজাইমটি থাকে?
Correct Answer:
ঘ: টায়ালিন
পেনিসিলিয়ামের শ্রেণি বিন্যাসে কোনটি সঠিক নয় :
Correct Answer:
গ: গোত্র : পেনিসিলিয়াম
এর মধ্যে কোনটি মূলের বৈশিষ্ট্য-
Correct Answer:
খ: ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয়
Explanation:
এর মধ্যে কোনটি মূলের বৈশিষ্ট্য- সঠিক উত্তর ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয় অরীয় (Radial) ➞ যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে । পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় । দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল এর সংখ্যা সাধারণত পাঁচ এর কম থাকে (২-৪) কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয় এর অধিক ।
ম্যালেরিয়া পরজীবীর কোন প্রজাতির সুপ্তাবস্থা সবচেয়ে কম?
Correct Answer:
গ: প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
ফানজাই এর বৈশিষ্ট্য কোনটি নয়?
Correct Answer:
খ: কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত
নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে যেটি বলা হয়-
Correct Answer:
ঘ: অ্যাপোস্পার্মি
উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তরে থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হয় তাকে বলে-
Correct Answer:
গ: প্রস্বেদন
কোনটি মানবদেহের টার্সাল অস্থি নয়?
Correct Answer:
খ: ট্রাপেজিয়াম
প্রাইমারি ফ্লোয়েম যে ধরনের কোষ নিয়ে গঠিত হয় না-
Correct Answer:
ক: বাস্টতন্তু
Explanation:
প্রাইমারি ফ্লোয়েম যে ধরনের কোষ নিয়ে গঠিত হয় না- সঠিক উত্তর বাস্টতন্তু জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিতসেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় । পাটের আঁশ বাস্ট ফাইবার ।