জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
দ্বি-নিষেক ক্রিয়ায় কোনটি ঘটে না?
Correct Answer:
ক: প্রায় একই সময় একটি পুংগ্যামেট ৩টি স্ত্রী গ্যামিটের সাথে মিলিত হয়
কোনটি ট্রাকিডের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ঘ: এদের কোষ প্রাচীরে কোন লিগনিন থাকে না
ভাইরাস সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: সাধারণত উদ্ভিদ ভাইরাসে DNA থাকে
বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়?
Correct Answer:
ঘ: পেপেঁ
Explanation:
বহুপ্রান্তীয় অমরাবিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়? সঠিক উত্তর পেপেঁ প্লাসেন্টেশন (Placentation) বা অমরাবিন্যাস :(i) মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয় ➞ এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে । যেমন - মটরশুটি, শিম(ii) অ্যাক্সাইল (Axile) বা অক্ষীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্যকক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - জবা, আলু(iii) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ থাকে পরিধীয় দেয়ালে । যেমন - শশা, লাউ, পেঁপে
কোনটি মূলের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
গ: মূলরোম সর্বদা বহু কোষী
সালোকসংশ্লেষণ বিক্রিয়াটি-
Correct Answer:
গ: 6CO2+12H2O→C6H12O6+6H2O+6O2
নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না?
Correct Answer:
গ: সেন্ট্রোসোম
Explanation:
নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? সঠিক উত্তর সেন্ট্রোসোম সাধারণত উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না । তবে মসবর্গীয়, ফার্নবর্গীয় ও নগ্নবীজী উদ্ভিদে সেন্ট্রোসোম পাওয়া যায় । আর প্লাস্টিড, কোষপ্রাচীর ও শ্বেতসার উদ্ভিদ কোষে উপস্থিত ।
কোনটি দ্বিবীজপত্রী মূলের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
গ: পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
কোনটি অশস্যল বীজ?
Correct Answer:
ঘ: ছোলা
নিচের কোনটি অ্যাস্ফিসারকা জাতীয় ফল?
Correct Answer:
গ: বেল
পাকস্থলীতে পাতলা HCI তৈরি করে কোন কোষ?
Correct Answer:
ক: প্যারাইটাল কোষ
কোনটি আদিকোষ?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়া
কোনটি প্লাটিহেলমিনথেস শ্রেণিভুক্ত?
Correct Answer:
ক: ফ্যাসিওলা
হেরোইন, মরফিন ও পপি নামক মাদক দ্রব্য কোন উদ্ভিদ থেকে উৎপন্ন হয়?
Correct Answer:
ক: আফিম গাছ
সূর্যমূখী ফুলের ’রে’- পুষ্পিকাগুলো হলো-
Correct Answer:
খ: একলিঙ্গ (স্ত্রী) পুষ্প
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধেনা কেন?
Correct Answer:
ক: রক্তে হেপারিন বিদ্যমান থাকায়
Explanation:
দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধেনা কেন? সঠিক উত্তর রক্তে হেপারিন বিদ্যমান থাকায় দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরবেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমা বাঁধতে বাধা প্রদান করে ।
গ্লিসারল কিভাবে তৈরি হয়?
Correct Answer:
গ: প্রপিলিন থেকে সংশ্লেষণ করে
প্রোটিনের পরিপাক হয়-
Correct Answer:
ক: পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়
কোনটি হৃৎস্পন্দন বাড়ায় না?
Correct Answer:
গ: এলডোস্টেরন
পুরুষের ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
ক: ৪৪ টি অটোসোম আছে
মেরুদন্ডী প্রাণীতে থাকে-
Correct Answer:
ক: পরিপূর্ণ পৌষ্টিকতন্ত্র ও সুগঠিত সিলোম
তুলা ও পাট কোন পরিবারভূক্ত
Correct Answer:
গ: যথাক্রমে Teleaceae ও Malvacae
নিম্নের কোনটির ’মিল’ সঠিক নয়?
Correct Answer:
ঘ: আলু -রাইজোম
পরাগ নালিকার ডিম্বকের মধ্যে প্রবেশ করার সব চেয়ে বেশি ব্যবহৃত প্রক্রিয়া হচ্ছে-
Correct Answer:
ক: পেরোগ্যামি
কোনটি প্রোটোজোয়ার বৈশিষ্ট?
Correct Answer:
গ: খাদ্যবস্তু শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক হয়
Mucor ও Spirogyra উদ্ভিদের যৌন প্রজনন নিম্নের কোন পদ্ধতিতে হয়?
Correct Answer:
গ: যথাক্রমে গ্যামেটেনজিয়াল কপুলেশন ও কনজুগেশন
দ্বি-বীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনগত সনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ভুল?
Correct Answer:
গ: অর্ঃত্বক আছে
আরশোলার রক্ত কণিকা সম্পর্কে কোনটি সত্য?
Correct Answer:
খ: শুধুমাত্র শ্বেত কণিকা থাকে
পোরোগ্যামিক নিষেক হয় যদি পরাগ নালিকা ভ্রূণথলীতে প্রবেশ কর-
Correct Answer:
খ: ডিম্বক রন্ধ্র দিয়ে
ধমণীতে থাকে-
Correct Answer:
খ: পুরু প্রাচীর ও উচ্চ রক্তচাপ
কে প্রথম কোষ নিউক্লিয়াসের বর্ণনা দেন?
Correct Answer:
খ: রবার্ট ব্রাউন
টনোপ্লাস্ট-
Correct Answer:
ক: কোষ গহ্বরকে বেষ্টন করে প্রোটোপ্লাজম দ্বারা গঠিত পাতলা পর্দা
ব্যাকটেরিয়ার বেলায় কোনটি সত্য?
Correct Answer:
গ: ভাইরাসের সাহায্যে এদের চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটানো যায়
জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য?
Correct Answer:
ঘ: মূল সুগঠিত নয়, কখনও কখনও অনুপস্থিত
প্রাণীর লোহিত রক্ত কণিকা পরিষ্কার পানিতে ডুবালে রক্ত কণিকা-
Correct Answer:
গ: স্ফীত হয়ে ফেটে যায়
আলু গাছের দেহকোষে ডিপ্লয়েড ক্রোমোসোমের সংখ্যা?
Correct Answer:
ঘ: 48
হাইড্রার প্রজনন হয়
Correct Answer:
ক: অযৌন উপায়ে
Explanation:
হাইড্রার প্রজনন হয় সঠিক উত্তর অযৌন উপায়ে Hydra অযৌন ও যৌন উভয় প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে । Hydra দু'ভাবে অযৌন জনন সম্পন্ন করে, যথা - মুকুলোদগম ও বিভাজন ।
প্লাজমোডিয়ামের সাইজন্ট পাওয়া যায়-
Correct Answer:
গ: মানুষের লোহিত রক্ত কণিকায়
বহুপ্রান্তীয় অমরাবিন্যাসে অমরা সৃষ্টি হয়-
Correct Answer:
গ: এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের প্রাচীর হতে
Explanation:
বহুপ্রান্তীয় অমরাবিন্যাসে অমরা সৃষ্টি হয়- সঠিক উত্তর এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের প্রাচীর হতে প্লাসেন্টেশন (Placentation) বা অমরাবিন্যাস :(i) মার্জিনাল (Marginal) বা একপ্রান্তীয় ➞ এক্ষেত্রে একপ্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়ের এক কিনার বরাবর প্লাসেন্টা থাকে । যেমন - মটরশুটি, শিম(ii) অ্যাক্সাইল (Axile) বা অক্ষীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে এবং প্রতিটি কক্ষে মধ্যকক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - জবা(iii) ফ্রি সেন্ট্রাল (Free central) বা মুক্তমধ্য ➞ এক্ষেত্রে গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্যঅক্ষে প্লাসেন্টা থাকে । যেমন - তুঁত, নুনিয়া শাক(iv) প্যারাইটাল (Paraietal) বা বহুপ্রান্তীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টাসমূহ থাকে পরিধীয় দেয়ালে । যেমন - শশা, লাউ(v) সুপারফিশিয়্যাল (Superficial) বা গাত্রীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট থাকে এবং প্লাসেন্টা প্রস্থ প্রাচীরে থাকে । যেমন - শাপলা, পদ্ম(vi) বেসাল (Basal) বা মূলীয় ➞ এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে । যেমন - ত্রিধারা, সূর্যমুখী, ধান(vii) এ্যাপিক্যাল (Apical) বা শীর্ষক ➞ এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠবিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের শীর্ষে থাকে । যেমন - ধনিয়া, লাল পাতা
সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় পাতার-
Correct Answer:
ঘ: প্যালিসেড ও স্পঞ্জিকলার কোষে
পত্রের বিন্যাস অনুযায়ী গোলাপ পত্র-
Correct Answer:
ঘ: সচূড় পক্ষল যৌগিক পত্র
জিনের সাধারণ বৈশিষ্ট্য নয় কোনটি?
Correct Answer:
খ: জিন RNA দ্বারা গঠিত
শ্বসণের বিক্রিয়াগুলি প্রাথমিক পর্যায়ে ঘটে-
Correct Answer:
খ: সাইটোপ্লাজমে
কুমড়া কাণ্ডে পেরিসাইকেল-
Correct Answer:
ক: বহুস্তুর বিশিষ্ট ও স্ক্লেরেনকািইমা কলা দ্বারা গঠিত
প্রাণিদেহে ফুসফুসীয় শ্বসনকালে দেহকোষ হতে শ্বসনাঙ্গের দিকে পরিবাহিত হয়-
Correct Answer:
ঘ: উপরের তিন ভাবে
অঙ্কুরায়নের সাফল্য নির্ভয় করে নিচের কোন প্রক্রিয়ার উপর?
Correct Answer:
ক: অভিস্রবন
দেশের উত্তরাঞ্চলে গলগণ্ড রোগ বেশি হয়, কারণ এখানে-
Correct Answer:
গ: জমিতে আয়োডিন কম
অঙ্কুরোদগমের ক্ষেত্রে কোনটি সত্য?
Correct Answer:
খ: অক্সিজেনের অনুপস্থিতিতে হতে পারে
ক্যাটকিন-
Correct Answer:
খ: বিশেষ ধরনের পুস্পবিন্যাস
কোনটি মিউকরের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ঘ: যৌন প্রজনন জনজুগেশন পদ্ধতিতে হয়ে থাকে