জীববিজ্ঞান MCQs

Showing 50 questions (Total: 8151)

Medical College Admission Test #4651

কোনটি উওজেনেসিস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

ক: একটি উওগোনিয়াম থেকে চারটি কার্যক্ষম ডিম্বাণু সৃষ্টি হয়
খ: পরিণত ডিম্বাণু সঙ্গে সঙ্গেই নিষিক্ত হওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়
গ: জার্মিনাল এপিথেলিয়াম থেকে বিচ্ছিন্ন প্রিমোর্ডিয়াল জননকোষগেুলো ডিম্বাণু সৃষ্টি করে
ঘ: পরিণত ডিম্বাণুর চারদিকে কয়েকটি আবরণ দেখা যায়
Medical College Admission Test #4652

যে সব উৎসেচক ATP এর সহায়তায় দুই বা ততোধিক সাবস্টেটকে সংযুক্ত করে নতুন যৌগ উৎপন্ন করে তারা যে উৎসেচক নামে পরিচিত-

ক: জারণ-বিজারণ উৎসেচক
খ: পরিবৃত্তি উৎসেচক
গ: আইসোমারেজ
ঘ: অনুবন্ধী উৎসেচক
Medical College Admission Test #4653

হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান যেখানে-

ক: অ্যাড্রেনাল
খ: ক্ষুদ্রান্ত্র
গ: অগ্ন্যাশয়
ঘ: চক্ষু
Medical College Admission Test #4654

কোনটি ‘সেলোবায়োজ’-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

ক: এটি একটি ডাইস্যাকারাইড
খ: ‘সাধারণত সেলুলোজ বা লিগনিন এর আংশিক ভাংগনের ফলে এটি তৈরি হয়
গ: এটি দুই অণু গ্লুকোজ তাদের ‍a-1, 4 লিংকেজ দিয়ে সংযুক্ত হয়ে তৈরি হয়
ঘ: এটি একটি রিডিউসিং স্যূগার
Medical College Admission Test #4655

যে শ্রেণিটি নিডোস্পোরা উপপর্বের মধ্যে পড়ে না-

ক: মাইক্রোস্পোরিডিয়া
খ: অ্যাক্টিনোমিক্সিডা
গ: মিক্সোস্পোরিডিয়া
ঘ: হ্যাপ্লোস্পোরিয়া
Medical College Admission Test #4656

যেটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড নয়-

ক: গ্লাইসিন
খ: ট্রিপ্টোফ্যান
গ: ফিনাইল অ্যালানিন
ঘ: টাইরোসিন
Medical College Admission Test #4657

নিচের কোনটি দ্বিবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়?

ক: অন্তঃত্বক এক স্তর বিশিষ্ট এবং পরিচক্র বহু স্তর বিশিষ্ট
খ: মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে
গ: অধঃত্বক কোলেনকাইমা দিয়ে গঠিত
ঘ: স্টিলীতে মজ্জা রশ্মি উপস্থিত থাকে
Medical College Admission Test #4658

যে দুটো শিরা মিলিত হয়ে ’ইন্নমিনেট শিরা’ গঠিত হয় তার মধ্যে একটি হলো-

ক: এক্সিলারি শিরা
খ: সাবক্লেভিয়ান শিরা
গ: সিফালিক শিরা
ঘ: এজাইগোস শিরা
Medical College Admission Test #4659

DNA-অণুর দ্রবণকে ১০০ ডিগ্রী C. কাছাকাছি তাপ দিলে সূত্র দুটির মাঝের হাইড্রোজেন বন্ধন ভেঙ্গে যায়। DNA-র এই ধর্মকে বলে-

ক: ট্রান্সক্রিপশন
খ: অনুলিপিকরণ
গ: ডিন্যাচারেশন
ঘ: রিন্যাচারেশন
Medical College Admission Test #4660

যেটি সত্য-

ক: অন্ত্রের ভিলাইয়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালিকে ল্যাকটিয়াল বলে
খ: যে লসিকা নালি লসিকা গ্রন্থি থেকে লসিকা বহন করে তাকে অন্তমূখী লসিকা নালি বলে
গ: যে লসিকা নালি লসিকাকে গ্রন্থির দিকে বহন করে তাকে বর্হিমূখী লসিকা নালি বলে
ঘ: ডান লসিকা নালি দেহের নিচের অংশ ও প্রত্যঙ্গের কিছু অংশে অবস্থিত লসিকা নালি দিয়ে গঠিত
Medical College Admission Test #4661

একটি কচি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রন্থচ্ছেদের বিভিন্ন টিস্যুসমূহ কেন্দ্র থেকে পরিধির দিকে যেভাবে সাজানো থাকে-

ক: মজ্জা→অন্তঃফ্লোয়েম→জাইলেম→অন্তঃক্যাম্বিয়াম→পেরিসাইকেল
খ: মজ্জা→অন্তঃক্যাম্বিয়াম→জাইলেম→অন্তঃফ্লোয়েম→পেরিসাইকেল
গ: মজ্জা→অন্তঃক্যাম্বিয়াম→অন্তঃফ্লোয়েম→জাইলেম→পেরিসাইকেল
ঘ: মজ্জা→অন্তঃফ্লোয়েম→অন্তঃক্যাম্বিয়াম→জাইলেম→পেরিসাইকেল
Medical College Admission Test #4662

ক্যাম্বিয়াম যে ভাজক টিস্যুর উদাহরণ-

ক: শীর্ষস্থ ভাজক টিস্যু
খ: গ্রাউন্ড ভাজক টিস্যু
গ: নিবেশিত ভাজক টিস্যু
ঘ: পার্শ্বীয় ভাজক টিস্যু
Medical College Admission Test #4663

প্লাইকোলাইসিসের ক্ষেত্রে যে উৎসেচকটির ভুল প্রয়োগ হয়েছে-

ক: ফ্রুক্টোজ ৬-ফসফেট অপর একটি ATP অণুর উপস্থিতিতে আর একটি ফসফেট অণু গ্রহণ করে ফ্রুক্টোজ ১, ৬ ডাই-ফসফেট প্রস্তুত করে, ফসফোফ্রুক্টোকাইনেজ
খ: গ্গূকোজ ATP থেকে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ ৬-ফসফেটে পরিণত হয়; হেক্সোকাইনেজ
গ: ১, ৩ ডাইফসফোগ্লিসারিক এসিড থেকে একটি ফসফেট ADP তে স্থানান্তরিত হয়ে্ ATP এবং তা ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন করে; ফসফোগ্লিসারোমিটউটেজ
ঘ: গ্লুকোজ ৬-ফসফেট ফ্রুক্টোজ ৬-ফসফেট-এ পরিণত হয়; ফসফোগ্লুকোআইসোমারেজ
Medical College Admission Test #4664

উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য নানান তত্ব দেওয়া হয়ে থাকে। নিষ্ক্রিয় পরিশোষণের তত্ত্ব যেটি নয়-

ক: মাস ফ্লো তত্ব
খ: আয়ন বাহক তত্ব
গ: ব্যাপন তত্ত্ব
ঘ: আয়ন বিনিময় তত্ত্ব
Medical College Admission Test #4665

অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটি মেরুদণ্ডী প্রাণীর কোনো একটি অংশের প্রন্থচ্ছেদ এ নিম্নক্তগুলি দেখা গেলঃ সেরাস পর্দা, বৃত্তাকার পেশিস্তর, সাব মিউকোসা, মিউকোসা, ভিলাই, মাসকিউলারিস মিউকোসা, গবলেট কোষ। প্রন্থচ্ছেদটি সম্ভবত কিসের?

ক: পাকস্থলি
খ: অগ্ল্যাশয়
গ: ক্ষুদ্রান্ত্র
ঘ: যকৃত
Medical College Admission Test #4666

মেডুলা অবলঙ্গাটা মস্তিষ্কে যার অংশ-

ক: রোম্বেনসেফোলন
খ: ডায়েনসেফালন
গ: মেসেনসেফালন
ঘ: সেরেব্রাল পেডাস্কল
Medical College Admission Test #4667

E. coli ব্যাকটেরিয়ার বেলায় যেটি সঠিক-

ক: E. coli ব্যাকটেরিয়ার রং হারানোর পর যখন ফুকসিন দিয়ে রং করা হয় তখন নীল বর্ণ ধারণ করে
খ: E. coli একটি ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী ব্যাকটেরিয়া
গ: E. coli ব্যাকটেরিয়ার বহির্ভাগে অসংখ্য সূত্রাকার উপাঙ্গ দেখা যায় যেগুলি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি
ঘ: E. coli এর সাইট্রোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া গলজি বডি ইত্যাদি উপস্থিত থাকে
Medical College Admission Test #4668

পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটি সঠিক নয়?

ক: প্লাটিহেলমিনথেস : দেহ গহ্বর বা সিলোম নেই
খ: নেমোটেডা : মুখচ্ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়ে পরিবেশিষ্টত
গ: অ্যানিলিডা : শিখা কোষ বা ফ্লেম সেল এর মাধ্যমে রেচন কাজ পরিচালনা করে
ঘ: অর্থোপোডা : দেহ কাইটিন নির্মিত বহি:কঙ্কাল দিয়ে আবৃত
Medical College Admission Test #4669

কোনো একটি উদ্ভিদের নিচের বৈশিষ্ট্য লক্ষ্য করা হলো; ১. বৃত্যাংশ যুক্ত ও স্থায়ী, ২. দলমণ্ডল চক্রাকৃতি, ৩. গর্ভপত্র ২টি, যুক্ত ও এবং অধিগর্ভ ৪. অমরাবিন্যাস অক্ষীয়, ৫. ফল ক্যাপসিউল। উদ্ভিদটি সম্ভবত যে গোত্রের সেটি হলো-

ক: মালভেসি
খ: সোলানেসি
গ: লিলিয়েসি
ঘ: ক্রুসিফেরি
Medical College Admission Test #4670

কণাস্থি স্টেপিস অন্তঃকর্ণ ও মধ্যকর্ণের মধ্যবর্তীয় প্রাচীর যে পর্দার সঙ্গে যুক্ত থাকে সেটি হলো-

ক: কর্ণপটচহ
খ: আম্বো
গ: ফ্যানস্ট্রা রোটান্ডা
ঘ: ফ্যানেস্ট্রা ওভালিস
Medical College Admission Test #4671

নিম্নবর্ণিত চাবিকাঠিতে বর্ণিত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনটি একবীজপত্রী কাণ্ড বলে মনে হয়?

ক: ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয়, ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো, মজ্জা সুবিন্যস্ত নয়
খ: ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয়, ক্যাম্বিয়াম উপস্থিত, ভাস্কুলার বান্ডল বলয়কালে সাজানো, মজ্জা সুবিন্যস্ত
গ: ভাস্কুলার বান্ডল অবীয়, জাইলেম, এক্সার্ক, অন্তঃত্বক সুস্পষ্ট
ঘ: উর্ধ্বত্বক ও নিস্নত্বক বিদ্যমান, ভাস্কুলার বান্ডল এর সংখ্যা ৬ এর বেশি সেকেন্ডারী বৃদ্ধি ঘটে না
Medical College Admission Test #4672

যে উৎসেচক কোন সাবস্ট্রেট থেকে CO2 অণুকে বিচ্ছিন্ন করে অথবা অন্য কোন পদার্থের সাথে CO2 অণুকে যুক্ত করে, তাকে যে উৎসেচক বলা হয় তা হলো-

ক: অনুবন্ধী উৎসেচক
খ: এপিমারেজ
গ: আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক
ঘ: কার্বক্সিলেজ উৎসেচক
Medical College Admission Test #4673

যে অন্তঃশ্বসনের বৈশিষ্ট্য নয়-

ক: প্রতিটি ধাপ এক বা একাধিক উৎসেচক ও সহউৎসেচকে নিয়ন্ত্রিত
খ: কোষ থেকে রক্তে CO2 পরিত্যাগ করে
গ: এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া
ঘ: কোন শক্তি উৎপন্ন হয় না
Medical College Admission Test #4674

কোনটি মাইক্রোটিউবিউলস এর কাজ?

ক: লিপিড ও প্রোটিনের অন্তবাহক হিসেবে কাজ করা
খ: সেট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়ে ক্রোমোসোমকে পৃথক করতে সাহায্যে করে
গ: আক্রমণকারী জীবাণু ভক্ষণ
ঘ: মাইক্রোফিব্রিলের বিন্যাস নির্দেশ করে
Medical College Admission Test #4675

Salmonella typhosa-ফ্ল্যাজেলা কোষের চারদিকেই থাকে। ফ্ল্যাজেলার উপর ভিত্তকরে এটিকে যে ধরনের ব্যাকটেরিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে তাকে বলে-

ক: লেফোট্রাইকাস ব্যাকটেরিয়া
খ: অ্যামফিট্রাইকাস ব্যাকটিলিযা
গ: পেরিট্রাইকাস ব্যাকটেরিয়া
ঘ: এট্রাইকাস ব্যাকটেরিয়া
Medical College Admission Test #4676

সরল আবরণী কলার স্তম্ভাকার কোষের ক্ষেত্রে কোনটি সত্য নয়?

ক: গ্রন্থিযুক্ত কোষ থেকে তরল পদার্থ ক্ষরিত হয়
খ: হাইড্রার দেহপ্রাচীরের বহিঃত্বকে ফ্ল্যাজেলা থাকে
গ: হাইড্রার দেহপ্রাচীরের অস্তঃত্বকে স্তম্ভাকার কোষের যুক্ত প্রান্ত থেকে এক বা একাধিক ক্ষণপদ বের হয়
ঘ: রেটিনার কোষগুলো সিলিয়াযুক্ত
Medical College Admission Test #4677

প্রকৃত কোষের বেলায় প্রযোজ্য-

ক: সুসংগঠিত ও স্বনিয়ন্ত্রিত নিউক্লিয়াস থাকে না
খ: কোষ বিভাজনের মাকৃতন্তু গঠিত হয় না
গ: আকারে অত্যন্ত ক্ষুদ্রাকার
ঘ: সালোকসংশ্লেষণ ক্লোরোপ্লাস্টিড দ্বারা সংঘটিত হয়
Medical College Admission Test #4678

তরুণাস্থি শনাক্তকরণের বিরুদ্ধে কোনটি যেতে পারে?

ক: কনড্রোসাইটের উপস্থিতি
খ: এর মাতৃকা তদ্ভময়
গ: পেরিকনড্রিয়ামের আবরণী
ঘ: হ্যাভারসিয়ান নালির উপস্থিতি
Medical College Admission Test #4679

পর-পরাগায়নের অনেক সুবিধা বা উপকারিত আছে। যেটি পরপরাগায়নের সুবিধা নয় বলে চিহ্নিত করা যায় সেটি হলো-

ক: এই পরাগায়নে নতুন বংশঘরেরা শক্ত, সবল ও উন্নত গুণ সম্পন্ন হয়
খ: এই পরাগায়নে উন্নত জাতের ফল, বীজ ইত্যাদির উদ্ভিব হয়
গ: এই পরাগায়নে প্রজাতির অবলুপ্তির সম্ভাবনা কম
ঘ: এই পরাগায়নে খুব কম সংখ্যক পরাগরেণু নষ্ট হয়
Medical College Admission Test #4680

কোনটি স্পাইরোগাইরার বৈশিষ্ট্য নয়?

ক: স্পোর দ্বারা অযৌন প্রজনন ঘটে
খ: ইহাদের দেহের যেকোনো কোষ জননকোষে পরিণত হতে পারে
গ: ইহাদের কোষে সঞ্চিত খাদ্যরূপে স্টার্চ পাওয়া যায়
ঘ: ইহারা সবুজ সমাঙ্গদেহী শৈবাল
Medical College Admission Test #4681

নিচের কোনটি কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়?

ক: সাধারণত কাণ্ডের শাখা-প্রশাখাগুলোর উৎপত্তি অন্তঃর্জনিষ্ণু
খ: সাধারণত কাণ্ড নেগেটিভ জিওট্রপিক
গ: সাধারণত কাণ্ড নেগেটিভ ফটোট্রপিক
ঘ: সাধারণত কান্ড নেগেটিভ হাইড্রোট্রোপিক
Medical College Admission Test #4682

যে গ্রস্থিটি ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে-

ক: পিটুইটারি
খ: অগ্ল্যাশয়
গ: অ্যাডরেনাল
ঘ: প্যারাথাইরয়েড
Medical College Admission Test #4683

কোনটি অ্যামাইটোসিস-এর বৈশিষ্ট্য নয়?

ক: এই প্রক্রিয়ার মাধ্যমে দুৎটি অপত্য নিউক্লিয়াস এবং দুৎটি অপত্য কোষের সৃষ্টি হয়
খ: উচ্চ শ্রেণির জীবের দেহকোষে এই প্রক্রিয়ায় বিভ্রাজিত হয়
গ: এর মধ্যে কোন জটিল মাধ্যমিক পর্যায় থাকে না
ঘ: উদ্ভিদ দেহের একটি কোষ বিভাজনের প্রক্রিয়া
Medical College Admission Test #4684

নিচের কোন BMI (Body Mass Index) এর অতিরিক্ত ওজন নির্দেশ করে?

ক: 18.5-24.9kg/m2
খ: 25.0-29.9kg/m2
গ: 30.0-38.9kg/m2
ঘ: 35.0-39.9kg/m2
Medical College Admission Test #4685

একই সাথে শরীরে রক্তে অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম কি?

ক: থার্মোমিটার
খ: স্ফিগমোম্যানোমিটার
গ: পালসঅক্সিমিটার
ঘ: ব্যারোমিটার
Medical College Admission Test #4686

সরল লিপিডের উদাহরণ নয় কোনটি?

ক: চর্বি
খ: রাবার
গ: তেল
ঘ: মোম
Medical College Admission Test #4687

মানুষের রক্তের pH এর মান কত?

ক: 6.5
খ: 7.0
গ: 7.8
ঘ: 7.4
Medical College Admission Test #4688

ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কী দিয়ে গঠিত?

ক: মুমারিক এসিড
খ: কাইটিন
গ: সেলুলোজ
ঘ: মিউকোপ্রোচটন
Medical College Admission Test #4689

সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী কোন ভাইরাস কোনটি?

ক: CMV
খ: HIV
গ: H1N1
ঘ: রুবেলা
Medical College Admission Test #4690

অস্থানিক মূলের নিচের কোনটি খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তরিত হয়-

ক: চোষক মূল
খ: চক্রাকৃতি মূল
গ: গুচ্ছিত মূল
ঘ: কন্দাল মূল
Medical College Admission Test #4691

যেটি সেন্ট্রোমিয়ারের বেলায় সত্যি নয়-

ক: ইহাতে সেন্ট্রিওল অনুপস্থিত
খ: ইহা DNA প্রোটিন দ্বারা গঠিত
গ: ইহা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু
ঘ: এটি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই পাওয়া যায়
Medical College Admission Test #4692

কোনটি একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য?

ক: অঙ্কুরোদগম সাধারণত মৃৎগত
খ: বীজ অশস্যল বা শস্যল
গ: ভ্রূণ মুকুল ভ্রূণাক্ষের শীর্ষে অবস্থান করে
ঘ: ভ্রূণ মুকুল কোনোরূপ আবরণ দ্বারা আবৃত থাকে না
Medical College Admission Test #4693

কোনটি অনিয়ত বা রেসিমোস পুস্পমঞ্জরীর উদাহরণ নয়?

ক: শিরমঞ্জরী-সূর্যমুখী
খ: সরল আম্বেল-ধনে
গ: অনুমঞ্জরী-ধান
ঘ: সরল স্প্যাডিক্স-কচু
Medical College Admission Test #4694

রেটিনার ভিতরের দিক হতে বাহিরের দিকে স্তরগুলো কোনরূপ?

ক: রঞ্জক কোষ→দণ্ডকোষ→স্নায়ু গ্রন্থিকোষ→দ্বিমেরু স্লায়ুকোষ→অক্ষি স্লায়ুতন্ত্র
খ: রঞ্জক কোষ→দণ্ডকোষ→দ্বিমেরু স্নায়ুকোষ→স্নায়ু গ্রন্থিকোষ→অক্ষি স্নায়ুতন্ত্র
গ: অক্ষি স্নায়ুতন্ত্র→দ্বিমেরু স্নায়ুকোষ→স্নায়ুগ্রন্থি কোষ→দণ্ডকোষ→রঞ্জক কোষ
ঘ: অক্ষি স্নায়ুতন্ত্র→স্নায়ুগ্রন্থি কোষ→দ্বিমেরু স্নায়ুকোষ→দণ্ডকোষ→রঞ্জক কোষ
Medical College Admission Test #4695

প্লাসমোডিয়াম এর অযৌন চক্রের লোহিত কণিকা সাইজোগনি পর্যায়ে যে ধাপটি হয় সেটি হলো-

ক: মোরোজোয়াইট
খ: মেটা-ক্রিপ্টোমেরোজোয়াইট
গ: ক্রিপ্টোজোয়াইট
ঘ: ক্রিপ্টোমেরোজোয়াইট
Medical College Admission Test #4696

ভাইরাসের বেলায় সত্য নয়-

ক: মানব জীবনে এটি কোনো উপকারে ব্যবহার করা সম্ভব হয়নি। এটি অকোষীয় হওয়ার এটি গবেষণাগারে ব্যবহার করা সম্ভব হয়নি
খ: এ পর্যন্ত তিনশ এর অধিক ভাইরাসের সন্ধান পাওয়া গেছে
গ: এগুলো সহজেই সূক্ষ্ম-পরিশ্রুতির ছিদ্রের মদ্য দিয়ে অতিক্রম করতে পারে
ঘ: ইহা নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত
Medical College Admission Test #4697

কোন উক্তিটি কাণ্ডের বেলায় সঠিক নয়?

ক: বীজের অঙ্কুরোদগম কালে ভ্রূণমুকুল হতে কাণ্ডের সূচনা হয়
খ: কাণ্ড কচি অবস্থায় সবুজ বর্ণের হয়
গ: কাণ্ডের বহিঃত্বকে সাধারণত কিউটিকল থাকে না
ঘ: কাণ্ড পর্ব ও মধ্য পর্বযুক্ত
Medical College Admission Test #4698

নিষেক ক্রিয়ার পর গর্ভাশয় ও ডিম্বকের বিভিন্ন অংশের কোন পরিবর্তনটি হয় না?

ক: গর্ভাশয় ফলে পরিণত হয়
খ: ডিম্বাণু ভ্রুণে পরিনত হয়
গ: ভ্রুণপোষক কলা বীজে পরিণত হয়
ঘ: কোনোটিই নয়
Medical College Admission Test #4699

স্টার্চ দ্রবণে C12 যোগ করলে-

ক: দ্রবণ কমলা হলুদ বর্ণ ধারণ করে
খ: দ্রবণের রঙ পরিবর্তিত থাকে
গ: দ্রবণ নীল বর্ণ ধারণ করে
ঘ: উপরের কোনোটিই নয়
Medical College Admission Test #4700

গ্লাইকোলাইসিস-এর বেলায় কোন উক্তিটি মিথ্যা?

ক: গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম ধাপ
খ: গ্লাইকোলাইসিস এ অণু গ্লুকোজ জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিডে পরিণত হয়
গ: এটি কেবল অব্যত শ্বসনের বেলায় ঘটে
ঘ: হেক্সোকাইনেজ এনজাইমের সক্রিয় ভূমিকা রয়েছে