পদার্থবিদ্যা MCQs
Showing 50 questions (Total: 10114)
দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে কী বলে?
Correct Answer:
ঘ: আপেক্ষিক গতি
Explanation:
দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে কী বলে? সঠিক উত্তর আপেক্ষিক গতি পরম গতি হলো কোনো বস্তুর প্রকৃত গতি। অর্থাৎ কোনো বস্তু বাস্তবিকভাবেই গতিশীল। এবং এর গতিকে বিচার বা বিশ্লেষণ করতে হলে অন্য কোনো বস্তুর উপর নির্ভর করতে হয়না।আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি বলতে পরস্পরের সাপেক্ষে দুটি বস্তুর বেগ বা অবস্থানের পরিবর্তনকে নির্দেশ করে। মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয়। অর্থাৎ, পরম স্থিতি বিদ্যমান নয়।
নিচের কোনটি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: বৈদ্যুতিক কলিং বেল
কোনটি লম্বিক তরঙ্গ - এর উদাহরণ?
Correct Answer:
গ: সুর-শলাকার কম্পন
40 N ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে-
Correct Answer:
ক: 0 J
শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে?
Correct Answer:
ঘ: 120 dB
Explanation:
শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে? সঠিক উত্তর 120 dB মানুষ স্বাভাবিক ভাবে সর্বোচ্চ ১০৫ ডেসিবেল পর্যন্ত শব্দের তীব্রতা সহ্য করতে পারে। ১৪০ ডেসিবেল তীব্রতায় কানে ব্যাথা শুরু হয়। আর ১৮০ ডেসিবেল তীব্রতায় কানের শ্রবণটিস্যুর তাৎক্ষণিক মৃত্যু ঘটে। এবং বধির হয়ে যায়।
প্রতিটি 10+ m ব্যাসবিশিষ্ট পানির 1000 টি ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করল। বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত?
Correct Answer:
ঘ: 10 x 10 m
সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য
Correct Answer:
খ: কমে যাবে
একটি গোলাকার বলের আয়তনের বৃদ্ধির হার তার ব্যাসার্ধ r এর বৃদ্ধির হারের কতগুণ?
Correct Answer:
গ: 4πr2
দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান -
Correct Answer:
খ: চারগুণ বাড়ে
ক্রোমাটোগ্রাফির দশা কয়টি?
Correct Answer:
খ: 2
একটি সমান্তরাল পাত ধারকের একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির একক কোনটি?
Correct Answer:
ক: Nm3
Explanation:
একটি সমান্তরাল পাত ধারকের একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তির একক কোনটি? সঠিক উত্তর Nm3 B, D ব্যাখ্যা: সমান্তরাল পাত ধারকের একক আয়তনে | সঞ্চিত স্থিতিশক্তির একক joulem3 এবং Nm2
1500 kg ভরের একটি গাড়ি টো ট্রাকের সাহায্যে টানলে গাড়িটির উপর মোট 1000 N বল ক্রিয়া করে। গাড়িটির ত্বরণ কত?
Correct Answer:
গ: 0.67 N/kg
Explanation:
1500 kg ভরের একটি গাড়ি টো ট্রাকের সাহায্যে টানলে গাড়িটির উপর মোট 1000 N বল ক্রিয়া করে। গাড়িটির ত্বরণ কত? সঠিক উত্তর 0.67 N/kg ব্যাখা: F=maor, a=Fm=10001500=0.67 N/kg [ত্বরণের একক ms-2 ]এখানে বলের একক N ভরের একক kg । তাই ত্বরণের একক N/kg ব্যবহৃত হয়েছে।
1 Bohr ম্যাগনেটনের মান কত?
Correct Answer:
ক: 9.27×10-24 Am2
Explanation:
1 Bohr ম্যাগনেটনের মান কত? সঠিক উত্তর 9.27×10-24 Am2 ব্যাখা: কক্ষপথে ঘূর্ণীয়মান ইলেক্ট্রনের জন্য সৃষ্ট চৌম্বক ভ্রামকের একক বোর ম্যাগনেটন। প্রথম কক্ষপথের জন্য সৃষ্ট চৌম্বক ভ্রামকের μ1=e×h4π×m। একে বোর ম্যাগনেটন বলে, এর মান 9.27×10-24 Am2।প্লাংকের ধ্রুবক,h=6.63×10-34Jsইলেক্ট্রনের চার্জ,e=1.6×10-19Cইলেক্ট্রনের ভর, m=9.31×10-31kg
A→=4i^+4j^+4k^ এবং B→=3i^+2j^+2k^ একটি ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Correct Answer:
ঘ: 22
Explanation:
A→=4i^+4j^+4k^ এবং B→=3i^+2j^+2k^ একটি ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সঠিক উত্তর 22 D ব্যাখা:A→=4i^+4j^+4k^ এবং B→=3i^+2j^+2k^ একটি ত্রিভুজের সন্নিহিত বাহু হলে ত্রিভুজটির ক্ষেত্রফল=12A→×B→এখন,A→×B→=i^j^k^444322=i^(8-8)-j^(8-12)+k^(8-12)=4j^-4k^=42+(-42)=32 =16×2=42ত্রিভুজটির ক্ষেত্রফল=12×42=22
2Ω, 4Ω এবং 8Ω রোধের তিনটি তারকে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হল। তাদের তুল্য রোধ কত?
Correct Answer:
ঘ: 1.14Ω
Explanation:
2Ω, 4Ω এবং 8Ω রোধের তিনটি তারকে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হল। তাদের তুল্য রোধ কত? সঠিক উত্তর 1.14Ω ব্যাখা: সমান্তরাল সমবায়ে তুল্য রোধ, 1RP=1R1+1R2+1R3=12+14+18=4+2+18=78RP=87=1.14Ω
8 kg ভরের একটি বস্তু 15 m উচ্চতা হতে নিচে পড়ে গেল। মাধ্যাকর্ষণজনিত স্থিতিশক্তির পরিবর্তন কত?
Correct Answer:
খ: 1176 J
Explanation:
8 kg ভরের একটি বস্তু 15 m উচ্চতা হতে নিচে পড়ে গেল। মাধ্যাকর্ষণজনিত স্থিতিশক্তির পরিবর্তন কত? সঠিক উত্তর 1176 J ব্যাখা: আমরা জানি, মধ্যকর্ষণজনিত স্থিতিশক্তির পরিবর্তন, EP=mgh=8×9.8×15=1176 J
কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কোনটি?
Correct Answer:
গ: λc=hmoc
Explanation:
কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কোনটি? সঠিক উত্তর λc=hmoc ব্যাখা: কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, λc=hm0c
দশা পার্থক্য δ এবং পথ পার্থক্য x এর মধ্যে সম্পর্ক কোনটি?
Correct Answer:
গ: δ=2πγ×x
Explanation:
দশা পার্থক্য δ এবং পথ পার্থক্য x এর মধ্যে সম্পর্ক কোনটি? সঠিক উত্তর δ=2πγ×x ব্যাখা: দশা পার্থক্য δ=λ2π×xNote: পথ পার্থক্য x=λ2π×δ
সান্দ্রতার গুণাঙ্কের একক কোনটি?
Correct Answer:
খ: Nsm-2
Explanation:
সান্দ্রতার গুণাঙ্কের একক কোনটি? সঠিক উত্তর Nsm-2 ব্যাখা: সান্দ্রতার গুণাঙ্কের একক Nsm-2/Poiseএর মাত্রা [ML-1T-1]
সংকট কোণ ও প্রতিসরাংকের মধ্যে সম্পর্ক কোনটি?
Correct Answer:
গ: sinθc=tμ
Explanation:
সংকট কোণ ও প্রতিসরাংকের মধ্যে সম্পর্ক কোনটি? সঠিক উত্তর sinθc=tμ ব্যাখা: সংকট কোণ ও প্রতিসরাংকের মধ্যে সম্পর্ক μ=1sinθc ∴sinθc=1μ
একটি মাইক্রোওয়েভের কম্পাংক 1.5×1010 হলে এর তরঙ্গদৈর্ঘ্য কত?
Correct Answer:
খ: 0.02 m
Explanation:
একটি মাইক্রোওয়েভের কম্পাংক 1.5×1010 হলে এর তরঙ্গদৈর্ঘ্য কত? সঠিক উত্তর 0.02 m ব্যাখা: আমরা জানি, c=fλOr, λ=cf=3×1081.5×1010=0.02m
কোনটি ডিভাইসটি AC সিগন্যালকে DC সিগন্যালে রূপান্তরিত করে?
Correct Answer:
খ: ডায়োড
Explanation:
কোনটি ডিভাইসটি AC সিগন্যালকে DC সিগন্যালে রূপান্তরিত করে? সঠিক উত্তর ডায়োড ব্যাখা: ডায়োড ডিভাইসের AC সিগন্যালকে DC সিগন্যালে রূপান্তরিত করে।
স্প্রিং-এর দোলনের ক্ষেত্রে দোলনকালের সমীকরণ কত?
Correct Answer:
ক: T=2πmk
Explanation:
স্প্রিং-এর দোলনের ক্ষেত্রে দোলনকালের সমীকরণ কত? সঠিক উত্তর T=2πmk ব্যাখা: স্প্রিং-এর দোলনের ক্ষেত্রে দোলনকালের সমীকরণ T=2πmk[যখন স্প্রিং এ ভর ঝুলানো থাকে তখন এই সূত্র ব্যবহৃত হয়। T=দোলনকাল, m=ভর, k=স্প্রিং ধ্রুবক]
একটি ইনপুট ও একটি আউটপুট থাকে কোন গেইটে?
Correct Answer:
ক: NOT
Explanation:
একটি ইনপুট ও একটি আউটপুট থাকে কোন গেইটে? সঠিক উত্তর NOT ব্যাখ্যা: x=x− হচ্ছে NOT গেইটের সমীকরণ। ইনপুটের বিপরীত আউটপুট পাওয়া যায় এটির সাহায্যে। একটি ইনপুট ও একটি আউটপুট থাকে NOT গেইটে। ইনপুট 1 হলে আউটপুট হয় 0 । আবার, ইনপুট 0 হলে আউটপুট হয় 1।
কোন যন্ত্রগুলোতে পরিমাপের জন্য শূন্য ত্রুটি বিবেচনা হয় না?
Correct Answer:
ঘ: এগুলোর সবকটিতে শুন্য ত্রুটি বিবেচনা করতে হয়
Explanation:
কোন যন্ত্রগুলোতে পরিমাপের জন্য শূন্য ত্রুটি বিবেচনা হয় না? সঠিক উত্তর এগুলোর সবকটিতে শুন্য ত্রুটি বিবেচনা করতে হয় ব্যাখ্যা: স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, স্ফেরোমিটার এর ক্ষেত্রে পরিমাপের ত্রুটি এড়াতে শূন্য ত্রুটি বিবেচনা হয়।
পৃথিবীর অভ্যন্তরে কোন বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ কত?
Correct Answer:
ঘ: g'=g(1-hR)
Explanation:
পৃথিবীর অভ্যন্তরে কোন বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ কত? সঠিক উত্তর g'=g(1-hR) ব্যাখা: পৃথিবীর অভ্যন্তরে/ গভীরতার কোন বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ:g'=g(1-hR)পৃথিবীর থেকে উচ্চতায় কোন বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের সমীকরণ:g'=g(1-2hR)
একটি ইলেক্ট্রনের ডি রগলী তরঙ্গদৈর্ঘ্য 1.5×10-12 m হলে ভরবেগ কত?
Correct Answer:
ক: 4.42×10-22 kgms-1
Explanation:
একটি ইলেক্ট্রনের ডি রগলী তরঙ্গদৈর্ঘ্য 1.5×10-12 m হলে ভরবেগ কত? সঠিক উত্তর 4.42×10-22 kgms-1 ব্যাখা: ডি ব্রগলী তরঙ্গদৈর্ঘ্য এর সমীকরণ, λ=hmv=hpOr, p=hλ=6.63×10-341.5×10-12=4.42×10-22kgms-1
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ কোনটি?
Correct Answer:
ক: n2h2ϵ0πme2
Explanation:
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ কোনটি? সঠিক উত্তর n2h2ϵ0πme2 ব্যাখ্যা: পরমাণুর ইলেক্ট্রনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ n2h2ϵ0πme2Note: প্লাংকের ধ্রুবক, h=6.63×10-34 Js(SI Unit)জন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, ϵ0=8.85×10-12 C2N-1m-2ইলেক্ট্রনের চার্জ, e=1.6×19-19 Cইলেক্ট্রনের ভর, m=9.31×10-31 kg
একটি কণার বেগ 0.3 C হলে এর আংশিক ভর বৃদ্ধি কত?
Correct Answer:
খ: 0.048
Explanation:
একটি কণার বেগ 0.3 C হলে এর আংশিক ভর বৃদ্ধি কত? সঠিক উত্তর 0.048 ব্যাখা: আমরা জানি, =m01-v2c2mm0=11-(0.3C)2c2=10.954≈1.048সুতরাং, আংশিক ভর বৃদ্ধি, △m=1.048-1=0.048
6 kg ভরবিশিষ্ট একটি কণা x=0.2t2-0.02t3 সূত্র অনুসারে গতিশীল হয়। প্রথম 4 সেকেন্ডে বল দ্বারা কৃতকাজ কত?
Correct Answer:
ঘ: 1.2288 J
Explanation:
6 kg ভরবিশিষ্ট একটি কণা x=0.2t2-0.02t3 সূত্র অনুসারে গতিশীল হয়। প্রথম 4 সেকেন্ডে বল দ্বারা কৃতকাজ কত? সঠিক উত্তর 1.2288 J ব্যাখা: আমরা জানি,কাজ, W=Ek2-Ek1দেওয়া আছে, x=0.2t2-0.02t3তাহলে বেগ,v=dxdt=ddt(0.2t2-0.02t3)=0.4t-0.06t2শূন্য সেকেন্ডে বেগ, v=0.4×0-0.06×02=0প্রথম 4 সেকেন্ডে বেগ,v=0.4×4-0.06×42=0.64m/s∴W=Ek2-Ek1=12mv2t=4-12mv2t=0=12×6×0.642-0=1.2288j
একটি আলোক রশ্মি আলোকীয় ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে ভ্রমণ করে। এ দু’টি মাধ্যমের জন্য সংকট কোণ c হলে এ রশ্মির সম্ভাব্য সর্ব্বোচ্চ বিচ্যুতি কত?
Correct Answer:
গ: π2+c
রক্ত জমাট বাঁধতে নিচের কোন ধাতব আয়নটি অংশগ্রহণ করে?
Correct Answer:
খ: Ca++
যদি বিকিরিত আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 486.7 nm হয়, তবে এর frequency কত হবে?
Correct Answer:
ক: 6.163 x 10-14 Hz
নিচের কোনটি তড়িচ্চুম্বক তরঙ্গ (Electromagnetic wave) নয়?
Correct Answer:
ঘ: আলফা রশ্মি
পানির ত্রৈধবিন্দু (Triple point) তাপমাত্রা-
Correct Answer:
ঘ: 273.16 K
Explanation:
পানির ত্রৈধবিন্দু (Triple point) তাপমাত্রা- সঠিক উত্তর 273.16 K যে তাপমাত্রা ও চাপে কোনও পদার্থ একইসাথে বাষ্পীয়, তরল এবং কঠিন অবস্থায় বিরাজ করতে পারে তাকে ওই বস্তুর ত্রৈধ বিন্দু বলে। 4.58 mm hg চাপে এবং 273.16 K তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে।
নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের (Wheatstone Bridge) সাহায্যে পরিমাপ করা হয়?
Correct Answer:
ঘ: রোধ
Explanation:
নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের (Wheatstone Bridge) সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর রোধ হুইটস্টোন ব্রীজ হচ্ছে এমন একটি সার্কিট ব্যবস্থা যাকে ব্যবহার করে কয়েকটা resistor কে তুলনামূলক পদ্ধতিতে কাজে লাগিয়ে অজানা resistor এর মান নির্ণয় করা হয়। অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে কিছু জানা মানের resistance কে কাজে লাগিয়ে অজানা মানের resistance কে বের করা হয়।
কোনটি ঘর্ষণ বল (Frictional Force) এর উদাহরণ?
Correct Answer:
ক: অ-সংরক্ষণশীল শক্তি
Explanation:
কোনটি ঘর্ষণ বল (Frictional Force) এর উদাহরণ? সঠিক উত্তর অ-সংরক্ষণশীল শক্তি যে বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে । উদাহরণ : অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং-এর বিকৃতি প্রতিরোধী বল প্রভৃতি ।যে বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে ওই বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় না তাকে অসংরক্ষণশীল বল বলে । উদাহরণ : ঘর্ষণ বল, সান্দ্র বল, বায়ুর বাধা প্রভৃতি ।
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে—
Correct Answer:
খ: দৃঢ়তার গুনাঙ্ক
Explanation:
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে— সঠিক উত্তর দৃঢ়তার গুনাঙ্ক পয়সনের অনুপাতঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাতকে σ দ্বারা প্রকাশ করা হয়।দৃঢ়তার গুণাঙ্কঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন বা আকার পীড়ন ও ব্যবর্তন বা আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা । এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক বলে । দৃঢ়তার গুণাঙ্ককে n দ্বারা প্রকাশ করা হয় ।আয়তন গুণাঙ্ক (Bulk modulus): স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলে।ইয়ং গুনাঙ্কঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবককে ইয়ং গুণাঙ্ক বলা হয়।
এক আলোকবর্ষ সমান-
Correct Answer:
ঘ: 9.4×1012 km
Explanation:
এক আলোকবর্ষ সমান- সঠিক উত্তর 9.4×1012 km আলোক বর্ষ বা আলোকবর্ষ (light-year, lightyear, ly) হলো একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল।
চার্জের SI একক কত?
Correct Answer:
ক: কুলম্ব
Explanation:
চার্জের SI একক কত? সঠিক উত্তর কুলম্ব কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার (1A) তড়িৎ প্রবাহ এক সেকেন্ড (1s) চললে এর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব (1C) বলে। যা চার্জের SI একক।
নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা (dimension) একই?
Correct Answer:
ক: কাজ ও শক্তি
Explanation:
নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা (dimension) একই? সঠিক উত্তর কাজ ও শক্তি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। এর অর্থ হচ্ছে বস্তুটি সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন।
নিচের কোনটি প্রতিসারক (Refraction) দূরবীক্ষণ যন্ত্র?
Correct Answer:
ক: গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র
Explanation:
নিচের কোনটি প্রতিসারক (Refraction) দূরবীক্ষণ যন্ত্র? সঠিক উত্তর গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র ১৬০৯ সালে দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য গ্যালিলিও গ্যালিলি একটি দুরবিন তৈরি করেন। তিনি এই যন্ত্র তৈরির ধারণা লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছ থেকে। ঐ চশমা নির্মাতা একদিন লক্ষ্য করেন, তার দোকানে বসানো স্থির লেন্স পদ্ধতির মধ্য দিয়ে দেখলে দূরের বাতাসের দিক নির্ধারক যন্ত্রটি বিবর্ধিত দেখা যায়।
নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়?
Correct Answer:
গ: বৈদ্যুতিক মোটর
Explanation:
নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়? সঠিক উত্তর বৈদ্যুতিক মোটর শক্তির রূপান্তরঃ যখন কোন শক্তি এক রূপ থেকে অন্য যেকোনো এক বা একাধিক শক্তি রূপে পরিবর্তিত হতে পারে শক্তির এই পারস্পরিক পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।উদাহরণঃআমরা যখন একটি পাথর খণ্ড কে উপরের কোন স্থানে রেখে দেই তখন ঐ বস্তুটির মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত থাকে। ওই পাথর খণ্ডটিকে যখন উপর থেকে নিচে ছেরে দেওয়া হয় তখন বস্তুটির স্থিতিশক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তরিত হয়।সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া কয়লা, পেট্রোল, কেরোসিন, গ্যাস পুড়িয়ে রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা হয়।বৈদ্যুতিক মোটরে, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
“প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে (Focus) রেখে উপবৃত্তাকার পথে ঘুরে”- এই সূত্রটি কোন বিজ্ঞানীর?
Correct Answer:
খ: জোহানস কেপলার
Explanation:
“প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে (Focus) রেখে উপবৃত্তাকার পথে ঘুরে”- এই সূত্রটি কোন বিজ্ঞানীর? সঠিক উত্তর জোহানস কেপলার বিখ্যাত জার্মান জ্যোতির্বিজ্ঞানী ইয়োহানেস কেপলার গ্রহের গতির তিনটি সূত্র দিয়েছিলেন: প্রতিটি গ্রহ সূর্যকে ফোকাসে রেখে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে । যাকে উপবৃত্তের সূত্র বলা হয় । সূর্য এবং গ্রহের সংযোগকারী রেখা গ্রহের আবর্তনের সাথে সাথে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে।
কোনটি ভেক্টর রাশির (Vector quantity) উদাহরণ নয়?
Correct Answer:
ঘ: দ্রুতি
Explanation:
কোনটি ভেক্টর রাশির (Vector quantity) উদাহরণ নয়? সঠিক উত্তর দ্রুতি ভেক্টর রাশিঃ যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বলে। যেমন—সরণ, বেগ, ত্বরণ, ওজন ইত্যাদি। শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি বীজগণিতের নিয়মে হয় না।স্কেলার রাশিঃ যেসব ভৌত রাশির কেবলমাত্র মান আছে, কিন্তু কোন দিক বা অভিমুখ নেই, সেইসব রাশিকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশির উদাহরণ: দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন, উষ্ণতা, ভর, সময় ইত্যাদি হল স্কেলার রাশি। কারন, এদের মান আছে, কিন্তু কোন দিক বা অভিমুখ নেই।
নিচের কোনটি সেমিকন্ডাক্টর পদার্থ?
Correct Answer:
ক: সিলিকন
Explanation:
নিচের কোনটি সেমিকন্ডাক্টর পদার্থ? সঠিক উত্তর সিলিকন পর্যায় সারণির ১১৮টি মৌলের মধ্যে (২০১৬ সাল পর্যন্ত) ধাতু = ৯৪টি ; অপধাতু/মেটালয়েড/সেমিকন্ডাক্টর (সর্বসম্মত) = ৬টি (B, Si, Ge, As, Sb, Te) ; অধাতু = ১৮টি [ ১১টি গ্যাস, ১টি তরল (ব্রোমিন), ৬টি কঠিন কক্ষ তাপমাত্রায় (C, P, S, Se, I, At) ]
যদি 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘণ্টা করে 30 দিন জ্বালানো হয়, তবে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যবহৃত হবে?
Correct Answer:
গ: 15 kWh
Explanation:
যদি 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘণ্টা করে 30 দিন জ্বালানো হয়, তবে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যবহৃত হবে? সঠিক উত্তর 15 kWh যদি 100 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘণ্টা করে 30 দিন জ্বালানো হয়, তবে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যবহৃত হবে?W = Pt = 100 x 5 x 30 = 15000 W-h = 15 kwh
সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলে-
Correct Answer:
ঘ: তাৎক্ষণিক বেগ
Explanation:
সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলে- সঠিক উত্তর তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক বেগঃ কোনো বস্তুর তাৎহ্মনিক ভাবে বেগ বের করাকে তাৎক্ষণিক বেগ বলে। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে। কোন গতিশীল বস্তুর কোন বিশেষ মুহুর্তের বেগকে তাৎক্ষনিক বেগ বলে।অসম বেগঃ যদি ভিন্ন ভিন্ন সময়ে বস্তুর বেগ ভিন্ন ভিন্ন হয় তবে তাকে অসম বেগ বলে। কাজেই সময়ের সাথে সরণের হারের মান অথবা দিক অথবা উভয়েই পরিবর্তিত হলে সরণের হারই অসম বেগ। ব্যাখ্যা : ধরি, একটি গতিশীল বস্তু কোন একটি দিকে প্রথম সেকেন্ডে 5m, দ্বিতীয় সেকেন্ডে ৪m এবং তৃতীয় সেকেন্ডে 7m পথ অতিক্রম করলন।গড় বেগঃ কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দুরত্ব অতিক্রম না করে তবে তার অতিক্রান্ত মোট দুরত্বকে সময় দ্বারা ভাগ করে যে বেগ পাওয়া যায় তাকে গড়বেগ বলা হয়।ধ্রুব বেগঃ কোন বস্তু কেবলমাত্র ধ্রুব দ্রুতিতে ধ্রুব (নির্দিষ্ট) কোন দিকে চললে এর গতিকে ধ্রুব বেগ বলা যাবে। অর্থাৎ ধ্রুব দ্রুতিতে একটি সরল রেখা বরাবর বস্তুর গতিই ধ্রুব বেগ।
নিচের কোনটি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: কলিং বেল
এক গাউস (Gauss) সমান-
Correct Answer:
ক: 10-4 T (tesla)