বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘Consul’ এর বাংলা পরিভাষা-
Correct Answer:
খ: বাণিজ্যদূত
Explanation:
‘Consul’ এর বাংলা পরিভাষা- সঠিক উত্তর বাণিজ্যদূত বাণিজ্যদূত - Consul. পরামর্শক - Consultant.
‘খ্রিষ্টাব্দ’ শব্দটি-
Correct Answer:
ঘ: মিশ্র
Explanation:
‘খ্রিষ্টাব্দ’ শব্দটি- সঠিক উত্তর মিশ্র খ্রিস্টাব্দ শব্দটি মূলত মধ্যযুগীয় লাতিন শব্দ অ্যানো ডোমিনি (Anno Domini) এর পরিভাষা যার অর্থ "ঈশ্বরের বছর", তবে প্রায় সময় এর স্থলে "আমাদের ঈশ্বরের বছর" ব্যবহৃত হয়।
‘উচাটন’ এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
খ: প্রশান্ত
Explanation:
‘উচাটন’ এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রশান্ত গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:উদিত - অস্তমিতউক্ত - অনুক্তউত্তরায়ণ - দক্ষিণায়নউত্তর - দক্ষিণউন্মুখ - বিমুখউদয় - অস্ত
‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়’ - এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে সপ্তমী
Explanation:
‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়’ - এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী "করণ' শব্দটির অর্থ- যন্ত্র, সহায়ক বা উপায় ।বাকাস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। যেমন: শিকারি বিড়াল গোঁকে চেনা যায়।- সপ্তমী বিভক্তি।নৌকায় নদী পার হলাম - সপ্তমী বিভক্তি।
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে ?
Correct Answer:
ক: নক্ষত্র
Explanation:
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে ? সঠিক উত্তর নক্ষত্র 'ফেব্রুয়ারি ১৯৬৯' শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। “ফেব্রুয়ারি ১৯৬৯' দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। কবিতাটি গদ্যছন্দে রচিত।কবিতায় বর্ণমালাকে কিসের প্রতীক হিসেবে তুলনা করা হয়েছে- কবিতার উদ্ধৃতি- নক্ষত্র।
রুপসী বাংলার কবি-
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
রুপসী বাংলার কবি- সঠিক উত্তর জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি জীবনানন্দ।এছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিত।জসীউদ্দীনকে পল্লী কবি বলা হয়।শামসুর রাহমানকে বলা হয় নাগরিক কবি।
‘উক্তি’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়-
Correct Answer:
গ: বচ+তি
Explanation:
‘উক্তি’ শব্দের প্রকৃতি ও প্রত্যয়- সঠিক উত্তর বচ+তি শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, সেগুলোকে প্রতায় বলে ।ব স্থলে উ হয়। যেমন: বচ্+ত = উক্তি। য স্থলে ই হয়। যেমন: যজ্ঞ+তি = ইষ্টি।র স্থলে ঋ হয়। যেমন: গ্রহ+ত = গৃহীত |
‘পত্রপুট’ কাব্যগ্রন্থের রচয়িতা-
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘পত্রপুট’ কাব্যগ্রন্থের রচয়িতা- সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পত্রপুট রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।
‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারাটির অর্থ-
Correct Answer:
গ: পাগলামি
Explanation:
‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারাটির অর্থ- সঠিক উত্তর পাগলামি ঊনপঞ্চাশ বায়ু' বাগধারার অর্থ পাগলামির হাওয়া।ঊনপঞ্চশ বায়ু (পাগলামি) – ওর সামনে বিয়ের কথা তুল না, এখনি কিন্তু ঊনপঞ্চাশ বায়ু বেড়ে যাবে।
‘ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা’- এখানে ‘কুস্তি’ কী অর্থ প্রকাশ করেছে?
Correct Answer:
ঘ: মল্লযুদ্ধ
Explanation:
‘ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা’- এখানে ‘কুস্তি’ কী অর্থ প্রকাশ করেছে? সঠিক উত্তর মল্লযুদ্ধ কুস্তি অর্থ- মল্লযুদ্ধ
উপকারির অপকার করেন যিনি-
Correct Answer:
ঘ: কৃতঘ্ন
Explanation:
উপকারির অপকার করেন যিনি- সঠিক উত্তর কৃতঘ্ন গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:যে উপকারীর উপকার স্বীকার করে = কৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞউপকারীর অপকার করে যে = কৃতঘ্ন উপকারীর উপকার স্বীকার করে এমন - অকৃতঘ্ন
‘একুশে কৃষ্ণচূড়া আমাদের- রং ।’
Correct Answer:
খ: চেতনারই
Explanation:
‘একুশে কৃষ্ণচূড়া আমাদের- রং ।’ সঠিক উত্তর চেতনারই ফেব্রুয়ারি ১৯৬৯' শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে।- ফেব্রুয়ারি ১৯৬৯' দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। • কবিতাটি গদ্যছন্দে রচিত। আমাদের চেতনার রং কোন রংয়ের বিস্তার– একশের কৃষ্ণচূড়ার বিপরীত রং ।
খাঁটি বাংলা উপসর্গ নয়-
Correct Answer:
গ: নির,দুর
Explanation:
খাঁটি বাংলা উপসর্গ নয়- সঠিক উত্তর নির,দুর বাংলা উপসর্গ- ২১ টি। যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উণ (ঊণা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
‘কাগজ’ এর বহুবচন -
Correct Answer:
ক: কাগজাত
Explanation:
‘কাগজ’ এর বহুবচন - সঠিক উত্তর কাগজাত বিদেশি শব্দে আৎ প্রত্যয় যোগে বহুবচন: কাগজ-কাগজাত (কাগজপত্র)।
‘সন্ধ্যা’ শব্দটির সঠিক উচ্চারণ-
Correct Answer:
ক: শোনধা
Explanation:
‘সন্ধ্যা’ শব্দটির সঠিক উচ্চারণ- সঠিক উত্তর শোনধা সন্ধ্যা’ শব্দটির সঠিক উচ্চারণ- সন্ধ্যা (শোন্ধা), স্বাস্থ্য (শাস্থো) ইত্যাদি।
‘পরার্থপরতার অর্থনীতি’ গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ক: ড. আকবর আলী খান
Explanation:
‘পরার্থপরতার অর্থনীতি’ গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর ড. আকবর আলী খান আকবর আলী খান বাংলাদেশের খ্যাতিনামা অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ- পরার্থপরতার অর্থনীতি, অজব ও জবর। আজব অর্থনীতি, হিস্টোরি অফ বাংলাদেশ বা বাংলাদেশের ইতিহাস (এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত)
‘প’ বর্গের সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: ৫
Explanation:
‘প’ বর্গের সংখ্যা কয়টি? সঠিক উত্তর ৫ প, ফ, ব, ভ, ম
‘সতীশ’ এর সন্ধিবিচ্ছেদ-
Correct Answer:
ঘ: সতী+ঈশ
Explanation:
‘সতীশ’ এর সন্ধিবিচ্ছেদ- সঠিক উত্তর সতী+ঈশ ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে 'ঈ' কার হয়। 'ঈ' কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ সতী + ঈশ = সতীশ, পরি + ঈক্ষা = পরীক্ষা
কোন দু'টি যৌগিক শব্দ?
Correct Answer:
খ: গায়ক,বাবুয়ানা
Explanation:
কোন দু'টি যৌগিক শব্দ? সঠিক উত্তর গায়ক,বাবুয়ানা যৌগিক শব্দ: যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন: গায়ক, বাবুয়ানা, দৌহিত্র, সাংবাদিক, মধুর, মিতালি, জলজ ইত্যাদি।
‘খেয়াল-খুশি’ কোন সমাস?
Correct Answer:
ক: দ্বন্দ্ব
Explanation:
‘খেয়াল-খুশি’ কোন সমাস? সঠিক উত্তর দ্বন্দ্ব যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।* দ্বন্দ্ব সমাসে উভয়পদের অর্থের প্রাধান্য বজায় থাকে ।পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে এবং, ও, আর এই তিনটি অব্যয় পদ ব্যবহৃত হয়। যেমন: খেয়াল ও খুশি = খেয়ালখুশি।অহি ও নকুল = অহিনকুল। জায়া ও পতি = দম্পতি।
“ভর্যা” অর্থ কী?
Correct Answer:
খ: স্ত্রী
বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ধানমন্ডি
Explanation:
বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘর ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনকে ১৯৯৭ সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়।
‘মন্দ্ৰ' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ঘ: ধ্বনি
রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়ে বিহার অঞ্চলে কৃষকপত্নী কন্যা বিক্রয় করতো কীসের বিনিময়ে-
Correct Answer:
ক: দুই সের খেসারি
Explanation:
রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়ে বিহার অঞ্চলে কৃষকপত্নী কন্যা বিক্রয় করতো কীসের বিনিময়ে- সঠিক উত্তর দুই সের খেসারি রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘চাষার দুক্ষু' প্রবন্ধটি ১৯৪৭ পূর্ববর্তী সময়ে রচিত। এ প্রবন্ধে ভারতবর্ষের সভ্যতা ও অগ্রগতির ফিরিস্তি তুলে ধরে তিনি দেখিয়েছেন, সেখানে কৃষকরা কতটা শোচনীয় অবস্থায় জীবনযাপন করত।
কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয়?
Correct Answer:
গ: সবুজপত্র
Explanation:
কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয়? সঠিক উত্তর সবুজপত্র প্রমথ চৌধুরী সম্পাদিত: 'সবুজপত্র'। তার সম্পাদিত পত্রিকা: ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ ।
'লালসালু' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৪৮
'মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।” উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: সাম্যবাদী
Explanation:
'মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।” উদ্ধৃতিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? সঠিক উত্তর সাম্যবাদী ১৯২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘সাম্যবাদী' কাব্যের অন্তর্গত সাম্যবাদী কবিতাটিতে কবি অন্তর ধর্মের উপর জোর দিয়ে বলেছেন-মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড়ো কোন মন্দির-কাবা নাই।
'বাঁশি' কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
খ: রূঢ় বা রূঢ়ি
Explanation:
'বাঁশি' কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর রূঢ় বা রূঢ়ি রূঢ়/রূঢ়ি: তৈল, সন্দেশ, প্রবীণ, হস্তী, গবেষণা, অর্ধাঙ্গিনী, অতিথি, গবাক্ষ, দুহিতা, বাঁশি, রাখাল, পাঞ্জাবি, স্নাতক, চিনি, মহাজন, হরিণ, ফলাহার, কারচুপি, বৎস, কদর্য ইত্যাদি ।
sh, sion, tion ধ্বনিগুচ্ছের ক্ষেত্রে বাংলা কোন বর্ণ ব্যবহার হয়?
Correct Answer:
খ: শ
‘Autobiography’ শব্দের বাংলা পরিভাষা কী?
Correct Answer:
গ: আত্মজীবনী
Explanation:
‘Autobiography’ শব্দের বাংলা পরিভাষা কী? সঠিক উত্তর আত্মজীবনী ইংরেজি শব্দ পারিভাষিক শব্দইংরেজি শব্দপারিভাষিক শব্দActingভারপ্রাপ্ত Appendixপরিশিষ্ট Attestationসত্যায়নAuditনিরীক্ষাAccountহিসাবAppointmentনিয়োগAccountancy হিসাববিদ্যাAttestedসত্যায়িতAccounting হিসাবরক্ষণ Autobiographyআত্মজীবনী
‘বায়ান্নর দিনগুলো' শীর্ষক প্রবন্ধে শেখ মুজিবুর রহমানকে বাড়ি নেওয়ার জন্য জেলগেটে কে এসেছিলেন?
Correct Answer:
ঘ: লেখকের সহকর্মী
Explanation:
‘বায়ান্নর দিনগুলো' শীর্ষক প্রবন্ধে শেখ মুজিবুর রহমানকে বাড়ি নেওয়ার জন্য জেলগেটে কে এসেছিলেন? সঠিক উত্তর লেখকের সহকর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলো' তাঁর 'অসমাপ্ত আত্মজীবনী' (২০১২) গ্রন্থ থেকে সংকলিত।
আহ্লাদিকে জণ্ডর কাছে পাঠাতে মাসি-পিসি কেন চায়নি?
Correct Answer:
ক: নির্যাতনের ভয়ে
বুদ্ধদেব বসু বাংলা ভাষার কোন কবিকে “নির্জনতম” কবি বলেছেন?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
বুদ্ধদেব বসু বাংলা ভাষার কোন কবিকে “নির্জনতম” কবি বলেছেন? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশকে বলা হয়: রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি, ধূসর পাণ্ডুলিপির কবি, প্রেমের কবি, উপমা রূপকের কবি, নিঃসঙ্গতার কবি, চিত্রময়তার কবি এবং প্রকৃতির কবি।
বাংলায় সনেটের প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলায় সনেটের প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম ও প্রকাশিত গ্রন্থ: The Captive Ladie, ১৮৪৯ সাল। মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম শর্মিষ্ঠা (১৯৫৯) নাটক।
‘জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা' কবিতাংশটি কার?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা' কবিতাংশটি কার? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের 'জন্মদিনে' কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা 'ঐকতান' এ জীবনে জীব যোগ করার প্রসঙ্গে কবির অভিমত এরকম-জীবনের সংযোগ ঘটাতে না পারলে শিল্পীর সৃষ্টি কৃত্রিম পণ্যে পরিণত হয়। ব্রাত্য তথা প্রান্তিক মানুষকে শিল্প-সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলেই তবে শিল্প সাধনা পূর্ণতা পায়।
‘নেকলেস' গল্পের নায়িকার স্বামী কোন পরিষদের সামান্য কেরানি?
Correct Answer:
ক: শিক্ষা
Explanation:
‘নেকলেস' গল্পের নায়িকার স্বামী কোন পরিষদের সামান্য কেরানি? সঠিক উত্তর শিক্ষা বিশ্ববিখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁর শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে 'নেকলেস' অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম 'law parure.. ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা' law gaulois-এ গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনূদিত হয়। একই সালে প্রকাশিত 'নেকলেস' শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।
সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?
Correct Answer:
ক: গোপালগঞ্জ
Explanation:
সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়? সঠিক উত্তর গোপালগঞ্জ সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ খ্রিস্টাব্দ, (৩০ শ্রাবণী, ১৩৩৩ বঙ্গাব্দ) কালীঘাট, কলকাতা জন্মগ্রহণ করেন।। পৈতৃক নিবাস: কোটালীপাড়া, গোপালগঞ্জ । মৃত্যু সাল: ১৯৪৭ খ্রিস্টাব্দ (২৯ বৈশাখ, ১৩৫৪ বঙ্গাব্দ)।
রহিমাকে প্রথম দেখে জমিলা কী ভেবেছিল?
Correct Answer:
গ: শাশুড়ি
Explanation:
রহিমাকে প্রথম দেখে জমিলা কী ভেবেছিল? সঠিক উত্তর শাশুড়ি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'লালসালু' (১৯৪৮) উপন্যাসের অন্যতম চরিত্র রহিমা মজিদের প্রথম স্ত্রী।
সিকানদার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের মোট দৃশ্য কয়টি ?
Correct Answer:
ঘ: ১২টি
নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?
Correct Answer:
ঘ: মোহাম্মদি বেগ
Explanation:
নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী? সঠিক উত্তর মোহাম্মদি বেগ মোহাম্মাদি বেগ অর্থের লোভে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে ২ জুলাই ১৭৫৭ সালে মিরনের আহ্বানে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে।
‘করিয়া > কইরা > করে' কী জাতীয় ধ্বনির পরিবর্তন?
Correct Answer:
ঘ: অভিশ্রুতি
Explanation:
‘করিয়া > কইরা > করে' কী জাতীয় ধ্বনির পরিবর্তন? সঠিক উত্তর অভিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে। যেমন: শুনিয়া > শুনে, করিয়া > করে, নাচিয়া > নেচে।
খোদা, চশমা, ফেরেশতা শব্দগুলো কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
খোদা, চশমা, ফেরেশতা শব্দগুলো কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর ফারসি গুরুত্বপূর্ণ ফারসি শব্দ: পেরেশান, বারান্দা, নামাজ, রোজা, বেহেশত, চোগা, খায়েশ, গরম, গোয়েন্দা, চাদর, চালাক, জরিমানা, তবল, তাজা, সুদ, সারোয়ার, সিপাই, পোশাক, পোলাউ, বাজার, রুমাল, বরখাস্ত, সওদাগর, বাগান, নাম দোয়াত, বখশিশ, নিশান, দালান, দরিয়া, পেয়াজ, বস্তা, সস্তা, তাজা, চশমা, মেথর, খোদা, গুনাহ, দোজখ, পয়গম্বর, ফেরেশতা।
'অন্তরে অতৃপ্তি রবে/সাঙ্গ করি মনে হবে/শেষ হয়ে হইল না শেষ”সাহিত্যের কোন বিশেষ শাখার ক্ষেত্রে উদ্ধৃতিটি প্রযোজ্য?
Correct Answer:
খ: ছোটগল্প
কোনটি নেতিবাচকতা নির্দেশক?
Correct Answer:
ক: পরশ্রীকাতরতা
Explanation:
কোনটি নেতিবাচকতা নির্দেশক? সঠিক উত্তর পরশ্রীকাতরতা পরশ্রীকাতর (বিশেষণ পদ) পরের শ্রী ঐশ্বর্য বা উন্নতি দেখলে কাতর হয় এমন, ঈর্ষান্বিত।
‘ব্যাকরণ'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: বি+অ+কৃ+অন
Explanation:
‘ব্যাকরণ'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি+অ+কৃ+অন ব্যাকরণ এর সন্ধি বিচ্ছেদ হল: বি+আ+√কৃ+অন
কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ?
Correct Answer:
ঘ: বেলা অবেলা কালবেলা
Explanation:
কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ? সঠিক উত্তর বেলা অবেলা কালবেলা বেলা অবেলা কালবেলা প্রবন্ধটি জীবনানন্দ দাশের রচিত, এটি তার মৃত্যুর পর প্রকাশিত হয়।
‘পুত্র'-র সমার্থক শব্দ কী?
Correct Answer:
খ: আত্মজ
Explanation:
‘পুত্র'-র সমার্থক শব্দ কী? সঠিক উত্তর আত্মজ পুত্র শব্দের সমার্থক শব্দ সমূহঃ আত্মজ, নন্দন, দুলাল, সুত, তনয়, ছেলে, খোকা, ইত্যাদি।
‘শাক্যমুনির' পরিচয় কী?
Correct Answer:
খ: বুদ্ধদেব
Explanation:
‘শাক্যমুনির' পরিচয় কী? সঠিক উত্তর বুদ্ধদেব গৌতমবুদ্ধ ছিলেন একজন শ্রমণ (তপস্বী) ও জ্ঞানী যাঁর শিক্ষার ভিত্তিতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ, গৌতম, শাক্যমুনি বুদ্ধ, বা 'বুদ্ধ' উপাধি এমনকি শুধু মাত্র বুদ্ধ নামেও পরিচিত।
সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রের সম্পাদক ছিলেন?
Correct Answer:
ক: সমকাল
Explanation:
সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রের সম্পাদক ছিলেন? সঠিক উত্তর সমকাল ১৯৫৭ থেকে ১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি 'সমকালের প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালনকরে পূর্ববঙ্গের সাহিত্য আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছিলেন।
“নিজগৃহপথ তাত দেখাও তস্করে?” - এ কবিতাংশে 'তাত' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
গ: পিতৃব্য অর্থে
Explanation:
“নিজগৃহপথ তাত দেখাও তস্করে?” - এ কবিতাংশে 'তাত' কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর পিতৃব্য অর্থে তাত অর্থ- পিতৃতুল্য, পিতৃব্য বা পিতার সমতুল্য ।