সমাস MCQs
Showing 50 questions (Total: 463)
'আম-কুড়ানো' কোন সমাস ?
Correct Answer:
ক: ২য়া তৎপুরুষ
”উদ্বাস্তু” কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: বহুব্রীহি
Explanation:
”উদ্বাস্তু” কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর বহুব্রীহি আমরা জানি, উপসর্গ দিয়ে সমস্তপদের গঠন হলে সাধারণত তা অব্যয়ীভাব বা ক্ষেত্রবিশেষে প্রাদি সমাস হয়। 'উদ্বাস্তু সমস্তপদের আদিতে ‘উৎ' উপসর্গ থাকায় অনেকেই এটাকে অব্যয়ীভাব বা প্রাদি সমাস বলে মনে করতে পারেন। যেমনঃ উদ্বেল বেলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব), উচ্ছৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব), উদ্ভিদ্র - নিদ্রাকে উদগত (প্রাদি) ইত্যাদি। ‘উদ্বাস্তু এর ব্যাসবাক্য বাস্তু থেকে উৎখাত হয়েছে যে এখানে ‘উদ্বাস্তু দ্বারাবাস্তু বা উৎখাত কোনোটিকে নাবুঝিয়ে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে অর্থাৎ অন্যপদ প্রধান। তার মানে এটা বহুব্রীহিসমাস।
ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয় ?
Correct Answer:
গ: শব্দতত্ত্বে
নিচের কোনটি সমানধিকরণ বহুব্রীহি?
Correct Answer:
ক: নীলকণ্ঠ
‘বিগত হয়েছে পত্নী যার’- ব্যাসবাক্যটি কোন সমাসের?
Correct Answer:
গ: বহুব্রীহি
সমাসগঠিত শব্দ 'অনুশোচনা' এর অনু কোন অর্থ প্রকাশ করছে ?
Correct Answer:
গ: পশ্চাৎ
নিচের কোনগুলো সমাসনিষ্পন্ন শব্দ?
Correct Answer:
গ: মহানগর
’ঘোড়ার ডিম’ কোন সমাস?
Correct Answer:
ক: অলুক তৎপুরুষ
’শিক্ষামন্ত্রী’ কোন সমাস?
Correct Answer:
খ: মধ্যপদলোপী কর্মধারয়
’উদ্বান্ত’ কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: বহুব্রীহি
‘আরক্তিম’ কোন সমাসের উদাহরন?
Correct Answer:
ক: অব্যয়ীভাব
’সতীর্থ’ কোন সমাস?
Correct Answer:
গ: বহুব্রীহি
কোনটি কর্মধারয় সমাসের উদাহারণ?
Correct Answer:
ক: রাষ্ট্র অনুসৃত নীতি
'অব্যয়ীভাব' সমাসের উদাহারণ কোনটি?
Correct Answer:
গ: উপকূল
কোন সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায়?
Correct Answer:
গ: তৎপুরুস সমাস
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহারণ?
Correct Answer:
খ: ছেলে-মেয়ে
কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ ?
Correct Answer:
ক: কাজলকালো
ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ -
Correct Answer:
ক: মাতামাতি
”খেয়াঘাট” কোন সমাস ?
Correct Answer:
ঘ: দ্বিতীয়া তৎপুরুষ ষষ্ঠী
”কানকাটা” কোন সমাস ?
Correct Answer:
ক: বহুব্রীহি
“কচুকাটা” কোন সমাস ?
Correct Answer:
গ: উপমান কর্মধারয়
নিচের কোন শব্দ সমাস দ্বারা নিস্পন্ন নয় ?
Correct Answer:
ঘ: গ্রন্থাবলি
চর্ব্যচোষ্য’ কোন সমাস ?
Correct Answer:
ক: দ্বন্দ্ব
কোনটি কর্রধারয় সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: মহানবী
বুদ্ধিজীবী” কোন সমাস?
Correct Answer:
খ: উপপদ তৎপুরুষ
Explanation:
বুদ্ধিজীবী” কোন সমাস? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ আমরা জানি যে, ধাতু বা কৃদন্ত পদের পূর্বে দুই ধরনের শব্দ যুক্ত হয়। একটি হচ্ছে উপসর্গ, অপরটি হচ্ছে উপসর্গহীন অন্য শব্দ। যে ধাতু বা কৃদন্ত পদের পূর্বে উপসর্গহীন শব্দ বসে, সে-ই উপসর্গহীন শব্দটিকে উপপদ বলে। যেমন- যাদুকর (যাদু করে যে); এখানে পরপদটিতে রয়েছে, কর্ নামক ধাতু। আর এই ধাতুর পূর্বের শব্দটি হচ্ছে যাদু; যা উপসর্গহীন। এই উপসর্গহীন 'যাদু' পদটি হচ্ছে উপপদ।উপপদের সাথে ধাতুর বা কৃদন্ত পদ একত্রিত হয়ে যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায়- উপপদ তৎপুরুষ সমাস চেনার সাধারণত দুটি উপায় রয়েছে।১) সংস্কৃত সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে পরপদটি সাধারণত স্বাধীনভাবে ব্যবহার হয় না। অন্য শব্দ যুক্ত হয়ে তবেই ব্যবহার উপযোগী হয়। যেমন- অগ্রগামী (অগ্রে গমন করে যে); এখানে যদি 'অগ্র' পদটিকে বাদ দিই, তাহলে 'গামী' পদটি আর স্বাধীনভাবে ব্যবহারের উপযোগী হয় না। এরূপ উদাহরণ- বহুদর্শী, কৃষিজীবী, বুদ্ধিজীবী ইত্যাদি। এসব শব্দের -দর্শী, জীবী পরপদগুলোর স্বাধীনভাবে ব্যবহারের উপযোগী নয়।২) অপর একটি উপায় হচ্ছে, এসব সমাসবদ্ধ পদ দিয়ে 'যে কাজটি করে' এমন অর্থ প্রকাশ পায়। অন্যান্য সমাসের সাথে মূলত এটিই পার্থক্য। যেমন- জলদ (জল দেয় যে); পঙ্কজ (পঙ্কে জন্মে যে), প্রিয়ংবদা, পকেটমার ইত্যাদি।অনেকের প্রশ্ন- বুদ্ধিজীবী শব্দটির 'জীবী' কৃদন্ত পদ বা ধাতু দিয়ে গঠিত কি না? উত্তর হচ্ছে, হ্যাঁ। জীবী শব্দটির গঠন √জীব্ + ইন = জীবী; যা জীব্ ধাতু থেকে তৈরি।বুদ্ধিজীবী - ব্যাসবাক্য হচ্ছে, ' বুদ্ধি বা জ্ঞান দ্বারা জীবিকা নির্বাহ করে যে' । এখানে প্রশ্ন থাকতে পারে যে, ব্যাসবাক্যে দ্বারা, দিয়ে থাকলে তো তৃতীয়া তৎপুরুষ সমাস। এটা উপপদ হল কেন? তৃতীয়া তৎপুরুষ সমাসের সাথে এর সূক্ষ্ম পার্থক্য হচ্ছে, তৃতীয়া তৎপুরুষ সমাসে পরপদে কৃদন্ত পদ থাকে কিন্তু কাজটি কেউ করে না, অপরদিকে উপপদ তৎপুরুষ সমাসে 'কাজটি যে করে' এমন অর্থটি প্রকাশ পায়।এখন আসি প্রশ্নটির উত্তরে, চারটি অপশনের মধ্যে, চৌরাস্তা- দ্বিগু সমাস, ধোয়ামোছা- কর্মধারয় সমাস, বুদ্ধিজীবী- উপপদ তৎপুরুষ সমাস।দ্বিচক্র- দুইটি চক্র (চাকা) আছে যার = দ্বিচক্র (যান বোঝাচ্ছে); এটি সংখ্যাবাচক বহুব্রীহি। তাই সঠিক উত্তর দ্বিচক্র।
'ডাকমাশুল' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: চতুর্থী তৎপুরুষ
'ন্যায়সঙ্গত' কোন সমাস?
Correct Answer:
গ: তৎপুরুষ
‘চৌকাঠ’ কোন সমাস ?
Correct Answer:
ঘ: সংখ্যাবাচক বহুব্রীহি
‘ বউ ভাত’ কোন সমাস ?
Correct Answer:
গ: বহুব্রীহি সমাস
বহুলতা শব্দটির সমাস হলো
Correct Answer:
গ: উপমিত কর্মধারয়
”মিঠে কড়া” কোন সমাস?
Correct Answer:
ক: দ্বন্দ্ব
’চৌচালা’ কোন সমাস?
Correct Answer:
খ: বহুব্রীহি
’পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: ষষ্ঠী তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ সমাস-
Correct Answer:
ক: মনগড়া
আসমুদ্রহিমাচল কোন সমাস?
Correct Answer:
গ: অব্যয়ীভাব
’গায়ে হলুদ’ কোন সমাস?
Correct Answer:
গ: অলুক বহুব্রীহি
’অনাশ্রিত’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
গ: বহুব্রীহি
’আম-কুড়েো’ কোন সমাস
Correct Answer:
গ: দ্বিতীয় তৎপুরুষ
’স্নাতকোত্তর’ কোন সমাস?
Correct Answer:
ক: তৎপুরুষ সমাস
’পাপমুক্ত’ কোন সমাস?
Correct Answer:
গ: তৎপুরুষ
'লাঠালাঠি' - কোন সমাস?
Correct Answer:
খ: ব্যতিহার বহুব্রীহি সমাস
Explanation:
'লাঠালাঠি' - কোন সমাস? সঠিক উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাস যে বহুব্রীহি সমাসে দুটি সমরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে। উদাহরন:- লাঠালাঠি, কানাকানি, হাতাহাতি, কোলা কুলি ইত্যাদি ।
ব্যাপ্তি বুঝালে কোন্ সমাস হয়?
Correct Answer:
খ: দ্বিতীয়া তৎপুরুষ
Explanation:
ব্যাপ্তি বুঝালে কোন্ সমাস হয়? সঠিক উত্তর দ্বিতীয়া তৎপুরুষ ব্যাপ্তি বোঝালে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন:- চিরকাল ব্যাপিয়া সুখী-চিরসুখী
নিচের কোনটি অনুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: হাতে - কলমে
Explanation:
নিচের কোনটি অনুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সঠিক উত্তর হাতে - কলমে যে দ্বন্দ্ব সমাসের কোন সমস্যমান পদের বিভক্তি লোপ পায়না তাকে অলুক দ্বন্দ বলে। যেমন:- দধে-ভাতে, জলে-স্থলে, হাতে-কলমে।
‘অনাশ্রিত’ শব্দটি কোন সমাস ?
Correct Answer:
গ: বহুব্রীহি
‘আম-কুড়ানো’ কোন সমাস ?
Correct Answer:
গ: দ্বিতীয় তৎপুরুষ
'কুসুমের মত কোমল' ব্যাস বাক্যটি কোন সমাসের ?
Correct Answer:
ঘ: উপমান কর্মধারয়
যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় - তাকে বলে-
Correct Answer:
খ: যৌগিক শব্দ
আমি, তুমি ও সে - আমরা ---- এটি কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: একশেষ দ্বন্দ্ব
গোলাপফুল’ শব্দটি কোন সমাস?
Correct Answer:
Correct Answer: