বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘অভ্যুদয়’ এর সন্ধিবিচ্ছেদ-
Correct Answer:
ক: অভি+উদয়
Explanation:
‘অভ্যুদয়’ এর সন্ধিবিচ্ছেদ- সঠিক উত্তর অভি+উদয় সন্ধি শব্দের অর্থ 'মিলন'। পরস্পর কাছাকাছি বা পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। ই + উ = ষ্ + উ হয়। যেমন: অভি + উদয় = অভ্যুদয়।
'কে তমি? পার্সি? জৈন? ইহুদি? সাঁওতাল, — গারো?
Correct Answer:
খ: ভীল
Explanation:
'কে তমি? পার্সি? জৈন? ইহুদি? সাঁওতাল, — গারো? সঠিক উত্তর ভীল কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কবিতার উদ্ধৃতি- কে তুমি?- পার্সি? জৈন? ইহুদি? সাঁওতাল, ভীল, গারো? কনফুসিয়াস্? চার্বাক-চেলা? বলে যাও, বল আরও! বন্ধু, যা খুশি হও,
‘জানা উচিৎ’ এর এককথায় প্রকাশ কী?
Correct Answer:
খ: জ্ঞাতব্য
Explanation:
‘জানা উচিৎ’ এর এককথায় প্রকাশ কী? সঠিক উত্তর জ্ঞাতব্য জানা উচিৎ = জ্ঞাতব্যজানবার ইচ্ছা = জিজ্ঞাসাজানতে ইচ্ছুক = জিজ্ঞাসুজয়ের জন্য যে উৎসব = জয়ন্তীজন্মে নাই যা = অজ
বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে-
Correct Answer:
খ: ব্রাহ্মী লিপি থেকে
Explanation:
বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে- সঠিক উত্তর ব্রাহ্মী লিপি থেকে বিবর্তনের মাধ্যমে বাংলা লিপির উদ্ভব হয়েছে-ব্রাহ্মী লিপি থেকে* ব্রাহ্মীলিপি হলো ভারতীয় মৌলিক লিপি। প্রায় আড়াই বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে।• ব্রাহ্মী লিপিমালা বাম দিক থেকে লেখা হতো কিন্তু খরোষ্ঠী লিপিমালা ডানদিক থেকে লেখা হয়।
‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান-
Correct Answer:
ক: ফোর্ট উইলিয়াম দূর্গ
Explanation:
‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান- সঠিক উত্তর ফোর্ট উইলিয়াম দূর্গ সিকানদার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটকে মোট ৪ টি অঙ্ক এবং ১২ টি দৃশ্য রয়েছে। ১ম অঙ্ক ও ১ম দৃশ্য- ১৭৫৬ সালে, ১৯ এ জুন- ফোর্ট উইলিয়াম দুর্গ।
‘রেইনকোট’ গল্পের কথক-
Correct Answer:
খ: নুরুল হুদা
Explanation:
‘রেইনকোট’ গল্পের কথক- সঠিক উত্তর নুরুল হুদা নুরুল হুদা এই গল্পের কথক। তার জবানিতে গল্পের ঘটনাবলি বিবৃত হয়েছে।
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
গ: ১৯৩৫
Explanation:
‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯৩৫ 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে ‘মাসিক মোহাম্মাদী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।এ কবিতায় প্রকৃতি ও মানব যন্ত্রের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে।তাহারেই পড়ে মনে- সংলাপ-প্রধান কবিতা ।
ধ্বন্যাত্বক শব্দ কোন গুলো?
Correct Answer:
ক: টাপুর-টুপুর
Explanation:
ধ্বন্যাত্বক শব্দ কোন গুলো? সঠিক উত্তর টাপুর-টুপুর দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত হয়েছে এমন।■ অর্থাৎ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: ঝমঝম, ঠং ঠং, ঢং ঢং, শন শন, ঝিঁ ঝিঁ, প্যাঁ প্যাঁ, ঠক ঠক, থপ থপ, ধুপ ধাপ, দুম দুম, খস খস, মস মস, ছল ছল, ছলাত ছলাত প্রভৃতি।
কোনটি পূরণবাচক শব্দ-
Correct Answer:
ক: একবিংশ
Explanation:
কোনটি পূরণবাচক শব্দ- সঠিক উত্তর একবিংশ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, সার্ধশত, একবিংশ ইত্যাদি।ক্রিম বা পূরণবাচক সংখ্যা দ্বারা ক্রম বা অবস্থান বোঝায়।
‘পানসে’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যায় -
Correct Answer:
খ: পানি+সে
Explanation:
‘পানসে’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যায় - সঠিক উত্তর পানি+সে নাম বা শব্দের সঙ্গে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। যথা: বাংলা, তৎসম বা সংস্কৃত ও বিদেশি তদ্ধিত প্রত্যয়।বিদেশি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ:পানি + সে = পানসেমানান+সই = মানানসইকাল + সে = কালসেকলম+দানি = কলমদানিজবান + বন্দি = জবানবন্দিছাপা + খানা = ছাপাখানা
কোনটি নাসিক্য বর্ণ?
Correct Answer:
ঘ: ন
Explanation:
কোনটি নাসিক্য বর্ণ? সঠিক উত্তর ন অনুনাসিক বা নাসিক্য ধ্বনি: বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের (৫টি: ড, ঞ, ণ, ন, ম) ধ্বনি উচ্চারণের সময় নাক ও মুখ দিয়ে কিংবা কেবল নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয় বলে এদের বলা হয় অনুনাসিক বা নাসিক্য ধ্বনি। এগুলোর প্রতীক বা বর্ণকে বলা হয় অনুনাসিক বা নাসিক্য বর্ণ। যেমন: মা, নতুন, হাঙর শব্দের ম, ন, ও নাসিক্য ব্যঞ্জনধ্বনি ।
‘নাচার’ শব্দের ‘না’ কোন ধরনের উপসর্গ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
‘নাচার’ শব্দের ‘না’ কোন ধরনের উপসর্গ? সঠিক উত্তর ফারসি 'নাচার' শব্দের 'না' কোন ধরনের ফারসি উপসর্গ।
‘প্রদোষ’ অর্থ-
Correct Answer:
গ: সন্ধ্যা
Explanation:
‘প্রদোষ’ অর্থ- সঠিক উত্তর সন্ধ্যা প্রদেশ শব্দের অর্থ- সন্ধ্যা, সায়ান্তন।
‘সারারাত বৃষ্টি হয়েছে ।’ এখানে ’সারারাত' কোন কারক?
Correct Answer:
খ: অধিকরণ
Explanation:
‘সারারাত বৃষ্টি হয়েছে ।’ এখানে ’সারারাত' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - সারারাত বৃষ্টি হয়েছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
‘চৌমুহনী’ কোন সমাস ?
Correct Answer:
খ: দ্বিগু
Explanation:
‘চৌমুহনী’ কোন সমাস ? সঠিক উত্তর দ্বিগু সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদেরযে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। এতে পরপদের অর্থের প্রাধান্য পায়। যেমন: চৌমোহনী – চৌ মোহনার সমাহার। এখানে ‘চৌ’ (চার) সংখ্যা আর পরপদ 'মোহনার' বিশেষ্যপদ এবং 'চৌমোহনী' একই।
‘ঘোর কলি’ বাগধারাটি দ্বারা কী বুঝায়?
Correct Answer:
ঘ: নিদারুণ অধর্মের যুগ
Explanation:
‘ঘোর কলি’ বাগধারাটি দ্বারা কী বুঝায়? সঠিক উত্তর নিদারুণ অধর্মের যুগ 'ঘোর কলি' বাগধারাটির অর্থ: নিদারুণ অধর্মের যুগ ।
‘লালসালু’ উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য-
Correct Answer:
খ: সামাজিক অনাচার
Explanation:
‘লালসালু’ উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য- সঠিক উত্তর সামাজিক অনাচার সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'লালসালু' একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। লালসালু উপন্যাসের মূল প্রতিপাদ্য- সামাজিক অনাচার।'লালসালু' উপন্যাসের উপজীব্য হলো- গ্রামবাংলার মানুষের অশিক্ষা- কুশিক্ষা এবং ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। = ঢাকার কমরেড পাবলিকার্স প্রকাশনা সংস্থা "লালসালু" উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ করে। উপন্যাসটি উর্দু, ফরাসি, ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে।
‘ঐকতান’ বরীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের কততম কবিতা?
Correct Answer:
ঘ: ১০
Explanation:
‘ঐকতান’ বরীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের কততম কবিতা? সঠিক উত্তর ১০ 'ঐকতান' রবীন্দ্রনাথ ঠাকুরের “জন্মদিনে” কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা । কবির মৃত্যুর মাত্র চার মাস আগে ১৩৪৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ "জন্মদিনের" কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা 'প্রবাসী' পত্রিকায় কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকশিত হয়। 'ঐকতান' কবিতা সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 'ঐকতান' কবিতার চরণ সংখ্যা- ৫৪টি।
“সবাই উচ্চাবিলাষী । সবাই সুযোগ খুঁজছে ” । ‘সিরাজউদ্দৌলা’ নাটকে এ উক্তিটি কার?
Correct Answer:
ক: রাজবল্লভের
Explanation:
“সবাই উচ্চাবিলাষী । সবাই সুযোগ খুঁজছে ” । ‘সিরাজউদ্দৌলা’ নাটকে এ উক্তিটি কার? সঠিক উত্তর রাজবল্লভের সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' চারটি অঙ্কে ও বারোটি দৃশ্যে বিন্যস্ত । নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে জগৎশেঠকে উদ্দেশ্য করে রাজবল্লভ বলেন: ‘’সবাই উচ্চাভিলাষী। সবাই সুযোগ খুঁজছে। তা না হলে রায়দুর্লভ মাসে মাসে -আমার কাছে থেকে যে বেতন পাচ্ছে তাতেই তার স্বর্গ হাতে পাবার কথা।"
‘Aboriginal’এর পারিভাষা-
Correct Answer:
গ: আদিবাসী
Explanation:
‘Aboriginal’এর পারিভাষা- সঠিক উত্তর আদিবাসী পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন:aboriginal = আদিবাসী/ আদিম অধিবাসী।
কোন পদটি বিশেষ্য নয়?
Correct Answer:
খ: দীন
Explanation:
কোন পদটি বিশেষ্য নয়? সঠিক উত্তর দীন কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, রক্ত, জাতি, সমষ্টি, বিষয়, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিভিন্ন শব্দের বিশেষ্য ও বিশেষণরূপ :দেহ - দৈহিকদারিদ্র্য - দরিদ্রদাক্ষিণ্য - দক্ষিণঅবজ্ঞা - অবজ্ঞাতসৌন্দর্য - সুন্দরসৌহার্দ - সৌহার্দিক
‘চলোর্মি’ এর সন্ধিবিচ্ছেদ-
Correct Answer:
ঘ: চল+ঊর্মি
Explanation:
‘চলোর্মি’ এর সন্ধিবিচ্ছেদ- সঠিক উত্তর চল+ঊর্মি অ+ঊ = ও, চল+ঊর্মি = চলোর্মি
‘উজবুক’ শব্দের অর্থ-
Correct Answer:
গ: আহম্মক
Explanation:
‘উজবুক’ শব্দের অর্থ- সঠিক উত্তর আহম্মক উজবুক’ শব্দের অর্থ- উজবক, উজবুক, উজবগ, উজবুগ /বিশেষণ পদ/ বোকা, আহাম্মক।
‘রাশি’ শব্দটি দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি?
Correct Answer:
ঘ: জলরাশি
Explanation:
‘রাশি’ শব্দটি দ্বারা গঠিত সঠিক বহুবচন কোনটি? সঠিক উত্তর জলরাশি একবচন : টা, টি, খানা, খানি। যেমন: গোরুটা, বালকটি, বইখানি বহুবচন : রা, গুলা, গুলি, গুলো, দিপ, দের প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়।যেমন: জলরাশি, রচনাবলি, ছাত্ররা, টাকাগুলো, বৃক্ষরাজি।
যা উদিত হয়নি-
Correct Answer:
ক: অনুদিত
Explanation:
যা উদিত হয়নি- সঠিক উত্তর অনুদিত গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:যা উদিত হয় নি = অনুদিতযা নিদার যোগ্য নয় = অনিন্দ্যযা সহ্য করা যায় না = দুর্বিষহযা কখনো নষ্ট হয় না = অবিনশ্বরযা চিরস্থায়ী নয় = নশ্বরযা বলা হয়নি = অনুক্ত
‘আহ্বান’ এর প্রকৃত উচ্চারণ কী?
Correct Answer:
গ: আওভান
Explanation:
‘আহ্বান’ এর প্রকৃত উচ্চারণ কী? সঠিক উত্তর আওভান আহ্বান এর প্রকৃত উচ্চারণ হল আওভান ।
‘আলো’ শব্দের সমার্থক-
Correct Answer:
গ: রওশন
Explanation:
‘আলো’ শব্দের সমার্থক- সঠিক উত্তর রওশন 'আলো' শব্দের সমার্থক - রওশন, দ্যুতি, ভাতি, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, নূর।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে?
Correct Answer:
ক: গোবিন্দ হালদার
Explanation:
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে? সঠিক উত্তর গোবিন্দ হালদার মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন গান নিয়ে তথ্য:#এক সাগর রক্তের বিনিময়ে.... এর গীতিকার- গোবিন্দ হালদার কণ্ঠসুর-আপেল মাহমুদ।#‘সব কটা জানালা খুলে দাও না' এর কণ্ঠ- সাবিনা ইয়াসমিন। সুর-আহমেদ ইমতিয়াজ বুলবুল। গীতিকার- নজরুল ইসলাম বাবু#এক নদী রক্ত পেরিয়ে.... এর গীতিকার ও সুরকার- খান আতাউর রহমান।#পূর্ব দিগন্তে সূর্য উঠেছে.. এর সুরকার- সমর দাস; গীতিকার- গোবিন্দ হালদার।
নির্মাণাধীন পদ্মা সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করবে?
Correct Answer:
খ: মুন্সিগঞ্জ ও মাদারিপুর
Explanation:
নির্মাণাধীন পদ্মা সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করবে? সঠিক উত্তর মুন্সিগঞ্জ ও মাদারিপুর পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণের ২১ জেলার মানুষ ঢাকা সাথে যাতায়াত করতে পারবে এ সেতুর আকার আবার s শেপের হবে। এর মোট পিলার ৪১ টি। দৈঘ্য ৬.১৫ বর্গ কি.মি এবং প্রস্থ ১৮.১০ মিটার
মুক্তি বাহিনীর “ওয়ার স্ট্র্যাটেজি” কি নামে পরিচিত?
Correct Answer:
খ: তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি
‘কপট’ এর বিপরীত শব্দ-
Correct Answer:
খ: সুহৃদ
Explanation:
‘কপট’ এর বিপরীত শব্দ- সঠিক উত্তর সুহৃদ কপট এর বিপরীত শব্দ হল সরল/অকপট, সুহৃদ।
বাংলা বাক্যের শেষ কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: ৩
Explanation:
বাংলা বাক্যের শেষ কয়টি বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর ৩ পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরাম চিহ্নের সংখ্যা ৩ টি(!?।) । ডবল দাড়ি সহ হলে ৪ টি। (!,?,।,।।)।
নিচের কোনটি মৌলিক বাংলা স্বরধ্বনি?
Correct Answer:
ক: অ্যা
Explanation:
নিচের কোনটি মৌলিক বাংলা স্বরধ্বনি? সঠিক উত্তর অ্যা আন্তর্জাতিক ভাবে এ ধরনের বর্ণের মৌলিক সংখ্যা ৭টি- ই, এ, এ্যা, আ, অ, ও ও উ । বাংলা বর্ণমালায় স্বরধ্বনির প্রচলিত সংখ্যা ১১টি ।
কবি আহসান হাবীব কতসালে ‘দৈনিক বাংলা' পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগ দেন?
Correct Answer:
ঘ: ১৯৬৪
Explanation:
কবি আহসান হাবীব কতসালে ‘দৈনিক বাংলা' পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগ দেন? সঠিক উত্তর ১৯৬৪ বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং ১৯৯৪ সালে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
মূল ক্রিয়ার (এক দল) ধাতুর সাথে কোন প্রত্যয় যোগে প্রযোজক ক্রিয়ার ধাতু গঠিত হয়?
Correct Answer:
খ: আ' প্রত্যয় যোগে
Explanation:
মূল ক্রিয়ার (এক দল) ধাতুর সাথে কোন প্রত্যয় যোগে প্রযোজক ক্রিয়ার ধাতু গঠিত হয়? সঠিক উত্তর আ' প্রত্যয় যোগে প্রযোজক ধাতু: মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) 'আ' প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু বা ণিজন্ত ধাতু গঠিত হয়। যেমন: ক্ র + আ= করা (এখানে ‘করা একটি ধাতু)। যেমন: সে নিজে করে না, আর একজনকে দিয়ে করায়। অনুরূপভাবে- পড় + আ=পড়া; তিনি ছেলেকে পড়াচ্ছেন।
বিরোধমূলক যোজকের উদাহরণ নিচের কোন বাক্যটিতে রয়েছে?
Correct Answer:
খ: এত বৃষ্টি হল,তবু গরম গেল না।
Explanation:
বিরোধমূলক যোজকের উদাহরণ নিচের কোন বাক্যটিতে রয়েছে? সঠিক উত্তর এত বৃষ্টি হল,তবু গরম গেল না। বিরোধমূলক যোজক: যে যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বক্তব্যের সংশোধন বা বিরোধ নিদের্শ করে, তাকে বিরোধমূলক যোজক বলে। যেমন: এত বৃষ্টি হলো, তবু গরম গেল না। তোমাকে খরব দিয়েছি, কিন্তু তুমি আসনি।
“আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলবনের নব পল্লব রাশির মতো কাপিতে কাঁপিতে আলোছায়া বুনিতে লাগিল”। - উক্তিটি কোন গদ্যের অন্তর্গত?
Correct Answer:
খ: অপরিচিতা
Explanation:
“আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলবনের নব পল্লব রাশির মতো কাপিতে কাঁপিতে আলোছায়া বুনিতে লাগিল”। - উক্তিটি কোন গদ্যের অন্তর্গত? সঠিক উত্তর অপরিচিতা অপরিচিতা' প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক 'সবুজপত্র' পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন ‘গল্পসপ্তম’-এ এবং পরে, ‘গল্পগুচ্ছ' তৃতীয়খণ্ডে (১৯২৭)।
“ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে” - ”ওগো' কোন ধরণের অব্যয় পদ?
Correct Answer:
গ: অনন্বয়ী অব্যয়
Explanation:
“ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে” - ”ওগো' কোন ধরণের অব্যয় পদ? সঠিক উত্তর অনন্বয়ী অব্যয় অনন্বয়ী অব্যয়: যেসব অব্যয় পদ নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে, তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। এগুলো বাক্যের অন্য কোন পদের সঙ্গে কোন সম্পর্ক না রেখে স্বাধীন ভাবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন- উচ্ছ্বাস প্রকাশে: মরিমরি! কী সুন্দর সকাল! স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশে: হ্যা, আমি যাব। না, তুমি যাবে না। সম্মতি প্রকাশে: আমি আজ নিশ্চয়ই যাব।
“মহত্ত্বের কাহিনী আমাদের অনেক আছে” – উক্তিটি কোন গল্পের?
Correct Answer:
ক: বিলাসী
Explanation:
“মহত্ত্বের কাহিনী আমাদের অনেক আছে” – উক্তিটি কোন গল্পের? সঠিক উত্তর বিলাসী বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-এর রচিত। প্রথম প্রকাশ- ভারতী, বৈশাখ সংখ্যা, ১৩২৫ বঙ্গাব্দ, ১৯১৮ খ্রিস্টাব্দ।
গুরুচন্ডালী দোষমুক্ত বাক্য কোনটি?
Correct Answer:
খ: সে স্কুলে যাবে
Explanation:
গুরুচন্ডালী দোষমুক্ত বাক্য কোনটি? সঠিক উত্তর সে স্কুলে যাবে গুরুচণ্ডালী দোষ : সাধু ভাষা ও চলিত ভাষা বাংলা ভাষারই দুটো রীতি। এক রীতির সাথে অন্য রীতি মিলিয়ে ফেললে ভাষা অসুন্দর হয়, ভাষা রীতিতে ত্রুটি ঘটে। সাধু ও চলিত ভাষার ত্রুটিপূর্ণ মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। যেমন: শব পোড়া বা পোড়া মরা - এইগুলা গুরুচণ্ডালী দোষযুক্ত। শব মানে মরা, দাহ মানে পোড়ানো। তাই সঠিক উত্তর - শবদাহ।
কোন সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায়?
Correct Answer:
গ: তৎপুরুষ
Explanation:
কোন সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায়? সঠিক উত্তর তৎপুরুষ যে সমাসে পূর্বপদের শেষের বিভক্তি লোপ পায়, এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন, দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত। এখানে পূর্বপদ 'দুঃখ'র সঙ্গে থাকা দ্বিতীয়া বিভক্তি ‘কে' লোপ পেয়েছে। আবার পরপদ ‘প্রাপ্ত'র অর্থই এখানে বেশি গুরুত্বপূর্ণ ।
কোন বাক্যটিতে নাম ধাতুর ক্রিয়াপদ আছে?
Correct Answer:
গ: শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন
Explanation:
কোন বাক্যটিতে নাম ধাতুর ক্রিয়াপদ আছে? সঠিক উত্তর শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন শব্দের সাথে 'আ' প্রত্যয় যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে। যেমন: চোরে আমার ব্যাগটা হাতিয়েছে (হাতাইয়াছে)। এখানে 'হাতাইয়াছে' ক্রিয়াপদটির 'আছে 'হাতা' ধাতু। হাতা= হাত + আ ।
‘ণত্ব’ বিধান প্রযোজ্য হয় কোন শব্দে?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
‘ণত্ব’ বিধান প্রযোজ্য হয় কোন শব্দে? সঠিক উত্তর তৎসম সংস্কৃত ভাষায় দন্ত্য-ন-এর মূর্ধন্য-ণ-তে পরিবর্তনের নিয়মকে ণ-ত্ব বিধান বলে ।ণ-ত্ব বিধি তৎসম শব্দে প্রযোজ্য ।খাঁটি বাংলা ও বিদেশি শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয় ।
বাংলা ভাষার প্রচলিত 'আতশবাজি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: ফারসি
Explanation:
বাংলা ভাষার প্রচলিত 'আতশবাজি' শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর ফারসি কিছু ফারসি শব্দঃ জমিদার, তালুকদার, ঝাড়ুদার,দূর্নীতিবাজ, বোমাবাজ, ধোঁকাবাজ, দফতর, রাজবন্দি, জবানবন্দি, কারাবন্দি ইত্যাদি।
‘রেইন কোট' গল্পের বর্ণনা করা হয়েছে?
Correct Answer:
খ: মুক্তিযুদ্ধের শেষের পর্যায়ে
Explanation:
‘রেইন কোট' গল্পের বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর মুক্তিযুদ্ধের শেষের পর্যায়ে 'রেইন কোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জালস্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র ১ থেকে।
‘মেঘনাদবধ' কাব্যটি সর্বমোট কতটি সর্গে বিভক্ত?
Correct Answer:
গ: নয়টি
Explanation:
‘মেঘনাদবধ' কাব্যটি সর্বমোট কতটি সর্গে বিভক্ত? সঠিক উত্তর নয়টি মেঘনাদবধ কাব্য ১৯-শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখাএকটি মহাকাব্য। কাব্যটিতার শ্রেষ্ঠ কর্ম হিসাবে বিবেচিত হয়। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টিসর্গে বিভক্ত।
সময় শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: তিথি
“তাহারেই পড়ে মনে”- কবিতাটিতে কোনটির উল্লেখ নেই?
Correct Answer:
ঘ: মাধবী কুঁড়ি
Explanation:
“তাহারেই পড়ে মনে”- কবিতাটিতে কোনটির উল্লেখ নেই? সঠিক উত্তর মাধবী কুঁড়ি ‘তাহারেই পড়ে মনে' সুফিয়া কামালের রচিত। এটি প্রথম প্রকাশ- ১৯৩৫ সালে মাসিক মোহাম্মদী পত্রিকার নবম বর্ষ ষষ্ঠ সংখ্যায় (১৩৪২ বঙ্গাব্দে) ছন্দ- অক্ষরবৃত্ত; ৮ ও ১০ মাত্রারপর্ব।
‘বিশালাক্ষী' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
গ: বিশাল অক্ষি যার
'মাসি-পিসি' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
খ: পূর্বাশা
Explanation:
'মাসি-পিসি' গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর পূর্বাশা 'মাসিপিসি' গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার 'পূর্বাশা' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় 'পরিস্থিতি' (অক্টোবর ১৯৪৬) নামক গল্প গ্রন্থে ।