বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘গবাদি' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
Correct Answer:
ক: গো + আদি
Explanation:
‘গবাদি' শব্দের সন্ধি বিচ্ছেদ কী? সঠিক উত্তর গো + আদি স্বরবর্ণ পরে থাকলে এ-কাজের স্থানে অয়, ঐ কারের স্থানে আয়, ও-কারের স্থানে অব এবং ঔ-কারের স্থানে আব হয়। যেমন:শে + অন = শয়ন নৌ + ইক = নাবিক ভৌ+ অন = ভবনপো + অন = পবন পৌ + অক = পাবক গো + এষণা = গবেষণা
“রেইনকোট' গল্পের পটভূমি কী?
Correct Answer:
খ: একাত্তরের মুক্তিযুদ্ধ
Explanation:
“রেইনকোট' গল্পের পটভূমি কী? সঠিক উত্তর একাত্তরের মুক্তিযুদ্ধ ১৯৯৫ সালে প্রকাশিত আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-৯৭) মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচনা করেন 'রেইনকোট' গল্পটি। নরুল হুদার জবানিতে অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। গল্পটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল' গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
‘বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক কোন ভাষারীতি অবলম্বন করেছেন?
Correct Answer:
খ: চলিত ভাষা
Explanation:
‘বায়ান্নর দিনগুলো' রচনায় লেখক কোন ভাষারীতি অবলম্বন করেছেন? সঠিক উত্তর চলিত ভাষা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “বায়ান্নর দিনগুলো” তাঁর অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
“শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত' এটা কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: অনুজ্ঞামূলক
Explanation:
“শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত' এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর অনুজ্ঞামূলক আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞামূলক বাক্য বলে। যেমন: কাছে এস । সদা সত্য কথা বলবে।
‘খানিক' শব্দের বিপরীত শব্দ কী?
Correct Answer:
গ: অধিক
Explanation:
‘খানিক' শব্দের বিপরীত শব্দ কী? সঠিক উত্তর অধিক কতিপয় বিপরীত শব্দ:-প্রদত্ত শব্দবিপরীত শব্দপ্রদত্ত শব্দবিপরীত শব্দখাতকমহাজনখিড়কিসিংহদ্বারখেদআহ্লাদখুচরাপাইকারি
তিনি ধনী হলেও দাতা নন-বাক্যটি কী?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
তিনি ধনী হলেও দাতা নন-বাক্যটি কী? সঠিক উত্তর যৌগিক বাক্য যে বাক্যে প্রধান বাক্যখন্ডের অধীনে এক বা একের বেশি খন্ডবাক্য থাকে বা একটি প্রধান খন্ডবাক্যের আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন: যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে।
‘পড়ন্ত' শব্দটি নিচের কোনটি যোগে গঠিত?
Correct Answer:
খ: প্রত্যয়যোগে
Explanation:
‘পড়ন্ত' শব্দটি নিচের কোনটি যোগে গঠিত? সঠিক উত্তর প্রত্যয়যোগে ক্রিয়া অথবা শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার: নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। প্রত্যয় হলো বর্ণ বা বর্ণসমষ্টি যা প্রকৃতির পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন: চলন্ত এর চল হলো প্রকৃতি কিন্তু ওর এর সাথে যুক্ত হলো প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার: কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়।
ঙ, ঞ, ণ, ন, ং, ঁ ধ্বনিগুলো ইংরেজি করলে কোন বর্ণ লিখতে হয়?
Correct Answer:
ক: N
যে করে সেই কর্তা/কর্তা যাহা করে – বলে জানি তাহা কারকের বিচারে’ শূন্যস্থানে কী বসবে?
Correct Answer:
খ: কর্ম
নিচের কোনটি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ?
Correct Answer:
খ: বড়দিদি > বড়দি
Explanation:
নিচের কোনটি ব্যঞ্জনচ্যুতির উদাহরণ? সঠিক উত্তর বড়দিদি > বড়দি পাশাপাশি দুটি একই উচ্চারনের ব্যঞ্জন থাকলে তার একটি লোপ পেলে তাকে বলে ব্যঞ্জনচ্যুতি। যেমন: বড়দাদা>বড়দা।
'Embergo' শব্দের পরিভাষা কোনটি?
Correct Answer:
ক: নিষেধাজ্ঞা
Explanation:
'Embergo' শব্দের পরিভাষা কোনটি? সঠিক উত্তর নিষেধাজ্ঞা শব্দ হলো যে কোন কিছুর নাম বার্তাকে ভাষায় প্রকাশ করার উপায়, প্রতিশব্দ হলো সমার্থক শব্দ কিন্তু পরিভাষা হলো পুরোপুরি সংজ্ঞা বাচক।
আমার চেতনা যেন একটি ___ সত্যিকার পাখি । শূন্যস্থানে কী বসবে?
Correct Answer:
গ: সাদা
Explanation:
আমার চেতনা যেন একটি ___ সত্যিকার পাখি । শূন্যস্থানে কী বসবে? সঠিক উত্তর সাদা এই পঙক্তিটি কবি আল মাহমুদের লোক-লোকান্তর কাব্যের। এটি কবির আত্ম-পরিচয়মূলক কবিতা ।
রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল-
Correct Answer:
খ: ১১৮৯ সনে
Explanation:
রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল- সঠিক উত্তর ১১৮৯ সনে 'নুরুলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যটি "নুরুলদীনের সারাজীবন" শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত হয়েছে।
লালসালু উপন্যাসের ফরাসি অনুবাদের নাম কী ?
Correct Answer:
ক: ল্য অল্পবরে সাথ মায়েমে
Explanation:
লালসালু উপন্যাসের ফরাসি অনুবাদের নাম কী ? সঠিক উত্তর ল্য অল্পবরে সাথ মায়েমে লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৪ সালে। এই উপন্যাসের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।
শব্দকে ভাঙলে যে ক্ষুদ্রতম অর্থবোধক একক পাওয়া যায়, তাকে কী বলে?
Correct Answer:
ক: রূপমূল
Explanation:
শব্দকে ভাঙলে যে ক্ষুদ্রতম অর্থবোধক একক পাওয়া যায়, তাকে কী বলে? সঠিক উত্তর রূপমূল ধ্বনি: কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো সেই ভাষার ধ্বনি।। ধ্বনি ভাষার মূল উপাদান। ধাতু: ক্রিয়াপদের মূলঅংশকে ধাতু বলে। যেমন: কর,চল,পড়। স্বর- যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে সে সকল বর্ণকে স্বরবর্ণ বলে।
মজিদের মুখে থুতু ফেলেছিল কে ?
Correct Answer:
ক: জমিলা
Explanation:
মজিদের মুখে থুতু ফেলেছিল কে ? সঠিক উত্তর জমিলা জমিলা লালসালু উপন্যাসের রক বিশেষ চরিত্র। জমিলা মজিদের অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তার মুখে থুথু দেয়। লালসালু উপন্যাসে মজিদের উল্টো স্রোতে প্রবাহিত একমাত্র সক্রিয় চরিত্র হলো জমিলা ।
'বিপদ আসন্ন দেখে কাপুরুষেয় মতো হাল ছেড়ে দিও না।' কার সংলাপ?
Correct Answer:
ঘ: ক্লেটন
Explanation:
'বিপদ আসন্ন দেখে কাপুরুষেয় মতো হাল ছেড়ে দিও না।' কার সংলাপ? সঠিক উত্তর ক্লেটন উক্তিটি সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া। তিনি ১৯১৯ সালের ৩১শে মার্চ সাতক্ষীরা জেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ও ১৯৭৫ সালের ৫ই আগষ্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
সিরাজউদ্দৌলা নাটকে কতটি দৃশ্য রয়েছে?
Correct Answer:
খ: ১২টি
Explanation:
সিরাজউদ্দৌলা নাটকে কতটি দৃশ্য রয়েছে? সঠিক উত্তর ১২টি সিরাজউদ্দৌলা নাটকের প্রথম দৃশ্য সংঘটিত হয়েছে ফোর্ট উইলিয়ামে,এটি কলকাতায় অবস্থিত। ইংরেজ পক্ষের প্রধান ছিলেন এডমিরাল ওয়াটসন।
জীবনানন্দ দাশের কবিতায় ‘শঙ্খমালা' হলো-
Correct Answer:
গ: কবিকল্পনার রোমান্টিক
Explanation:
জীবনানন্দ দাশের কবিতায় ‘শঙ্খমালা' হলো- সঠিক উত্তর কবিকল্পনার রোমান্টিক কবি জীবনানন্দ দাশ ১৭ই ফেব্রুয়ারী ১৮৯৯ সালে জন্মগ্রহন করেন এবং ২২শে অক্টোবর ১৯৫৪ সালে মৃত্যুবরণ করেন।
ইংরেজি ব্যাকরণের Adverb কে বাংলা ব্যাকরণে কী বলা হয়?
Correct Answer:
গ: ভাব বিশেষণ
Explanation:
ইংরেজি ব্যাকরণের Adverb কে বাংলা ব্যাকরণে কী বলা হয়? সঠিক উত্তর ভাব বিশেষণ বিশেষণ পদ দুই প্রকার: নাম বিশেষন ও ভাব বিশেষণ।যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ বলে। যে বিশেষণ পদ বিশেষ্য বা সর্বনাম পদ ছাড়া অন্য কোন পদকে বিশেষায়িত করে তাকে ভাব বিশেষণ বলে। যে অব্যয় পদ একাধিক পদের বা বাক্যাংশের বা বাক্যের মধ্যে সম্পির্ক স্থাপন করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে ।
'লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: ব্যতিহার বহুব্রীহি
Explanation:
'লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর ব্যতিহার বহুব্রীহি ব্যতিহার বহুব্রীহি সমাস: সমাসবদ্ধ পদটির দ্বারা পারস্পরিক সম্পাদিত বোঝালে তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। এতে সমস্তপদ-এ পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়। যথাঃ হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি, এমনিভাবে চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি ও কোলাকুলি।
‘ডেঙ্গু' শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: স্পেনীয়
Explanation:
‘ডেঙ্গু' শব্দটি বাংলায় কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর স্পেনীয় 'ডেঙ্গু'-এর অর্থ হলো খুতখুতে,সবাধানি,স্পর্শকাতর প্রভৃতি ।
কোন গদ্যে ‘ওয়াটারলু' যুদ্ধের কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: বিড়াল
Explanation:
কোন গদ্যে ‘ওয়াটারলু' যুদ্ধের কথা বলা হয়েছে? সঠিক উত্তর বিড়াল বিড়াল গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৯৩৮ খ্রীস্টাব্দের ২৬শে জুন(১৩ই আষাঢ়, ১২৪৫ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের ২৪ পরগণার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, ১৮১৫ খ্রীস্টাব্দে ওয়াটার্লু যুদ্ধে ওয়েলিংটন ডিউকের হাতে পরাজিত হয়ে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
'খোয়ারি' গল্পটির রচয়িতা কে?
Correct Answer:
খ: আখতারুজ্জামান ইলিয়াস
Explanation:
'খোয়ারি' গল্পটির রচয়িতা কে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস আখতারুজ্জামান ইলিয়াস ১২ই ফেব্রুয়ারী ১৯৪৩ সালে জন্মগ্রহন করেন ও ৪ঠা জানুয়ারি ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন। তার লেখা দুইটি উপন্যাস, গোটা পাচেক গল্পগ্রন্থ এবং একটি প্রবন্ধ সংকলন নিয়ে তার রচনাময় ।
পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল কোথায়?
Correct Answer:
গ: আলেকজান্দ্রিয়ায়
Explanation:
পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল কোথায়? সঠিক উত্তর আলেকজান্দ্রিয়ায় বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে অবস্থিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি ১৯০৩ খ্রীস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা লর্ড কারমাইকেল ।
‘নিকষা' কে?
Correct Answer:
খ: রাবণের মা
Explanation:
‘নিকষা' কে? সঠিক উত্তর রাবণের মা হিন্দুধর্মের ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত নিকষা ছিলেন একজন রাক্ষসী। তার গায়ের বর্ণ কষ্টিপাথরের মত হওয়ায় নিকষা নামে অধিক পরিচিত হলেও তার আসল নাম কৈকসী বা কেশিনী ।
শেখ মুজিবুর রহমানের কারাগারের ‘রোজনামচা' গ্রন্থটির নাম দেন কে?
Correct Answer:
খ: শেখ রেহানা
Explanation:
শেখ মুজিবুর রহমানের কারাগারের ‘রোজনামচা' গ্রন্থটির নাম দেন কে? সঠিক উত্তর শেখ রেহানা শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মবার্ষিকিতে ২০১৭ সালে 'কারাগারের রোজনামচায়' গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। এরপর আসে 'আমার দেখা নয়াচীন' বঙ্গবন্ধুর শতবর্ষকে কেন্দ্র করে।
মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান, কী ছদ্মনামে লিখতেন?
Correct Answer:
গ: মজলুম আদিব
Explanation:
মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান, কী ছদ্মনামে লিখতেন? সঠিক উত্তর মজলুম আদিব কবি শামসুর রাহমানের ডাক নাম ছিল 'বাচ্চু'।তিনি ২৩শে অক্টোবর, ১৯৮৩ সালে জন্মগ্রহন করেন ও ১৭ই আগষ্ট ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। মজলুম আদিব এর অর্থ বিপন্ন লেখক।
প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম কোন জেলায়?
Correct Answer:
গ: নোয়াখালী
Explanation:
প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর জন্ম কোন জেলায়? সঠিক উত্তর নোয়াখালী মোতাহের হোসেন চৌধুরী নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলাধীন কাঞ্চনপুর গ্রামে ১৯০৩ সালে জন্মগ্রহন করেন এবং ১৯৫৬ সালের ১৮ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি?
Correct Answer:
খ: সমকাল
Explanation:
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি? সঠিক উত্তর সমকাল ১৯৫৭ থেকে ১৯৭৫ খ্রীস্টাব্দ পর্যন্ত তিনি সমকালের প্রকাশ ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।
‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম-
Correct Answer:
ঘ: Tree Without Roots
Explanation:
‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম- সঠিক উত্তর Tree Without Roots সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস-লালসালু (১৯৮৮)। "লালসালু" ইংরেজি অনুবাদের শিরোনাম- Tree Without Roots,ইংরেজিতে অনুবাদ করেন- অ্যান-মারি-থিরো, জোফ্রি ডিয়ান, কায়সার সাঈদ এবং মালকি খৈয়াম।
‘রুদ্রমঙ্গল’ কী জাতীয় গ্রন্থ?
Correct Answer:
খ: প্রবন্ধগ্রন্থ
Explanation:
‘রুদ্রমঙ্গল’ কী জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর প্রবন্ধগ্রন্থ 'রুদ্রমঙ্গল' কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ।কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধটি তার 'রুদ্রমঙ্গল' প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ সমূহ: যুগ-বাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি।
কবি শামসুর রাহমানের মতে, তরুণ শ্যামল পূর্ববাংলা হচ্ছে-
Correct Answer:
ঘ: সালামের মুখ
Explanation:
কবি শামসুর রাহমানের মতে, তরুণ শ্যামল পূর্ববাংলা হচ্ছে- সঠিক উত্তর সালামের মুখ 'নিজ বাসভূমে' কাব্যের 'ফেব্রুয়ারি ১৯৬৯' শীর্ষক - শামসুর রাহমানকবিতাটি বলেছেন- 'সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা।
‘যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে’ । এখানে সে কে?
Correct Answer:
ক: আমিনা
Explanation:
‘যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে’ । এখানে সে কে? সঠিক উত্তর আমিনা প্রশ্নে যদি ‘উক্তিটি কার? বলা হতো তাহলে সঠিক উত্তর: ঘসেটি।"যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তরায় হবে'এখানে সিকান্দার আবুজাফর (১৯১৮/১৯১৯-১৯৭৫) রচিত সিরাজউদ্দৌলা নাটকের নবাব সিরাজ উদ-দৌলার উদ্দেশ্যে কথাটি বলা হয়েছে।
‘ছাই ফেলতে ভাঙা কুলো’ - প্রবাদে ‘ভাঙাকুলো’ বলতে বোঝায়-
Correct Answer:
গ: উপেক্ষিত ব্যক্তি
Explanation:
‘ছাই ফেলতে ভাঙা কুলো’ - প্রবাদে ‘ভাঙাকুলো’ বলতে বোঝায়- সঠিক উত্তর উপেক্ষিত ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রবাদঃছাই ফেলতে ভাঙ্গা কুলো- উপেক্ষিত ব্যক্তি।আঠারো মাসে বছর- অতিশয় দীর্ঘসূত্রিতা।আপনি বাচলে বাপের নাম- নিজের স্বার্থ দেখা। উলুবনে মুক্তা ছড়ানো অযোগ্য পাত্রে দান করা।
নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয়না?
Correct Answer:
গ: কবিরাজ
Explanation:
নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয়না? সঠিক উত্তর কবিরাজ লিঙ্গান্তর হয়না এমন শব্দ -কবিরাজ, পুরোহিত, জামাতা, অকৃতদার, কৃতদার।
কুটির শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমার কোন সমস্যার সম্মুখীন হয়েছি ?
Correct Answer:
গ: পরাধীনতা
Explanation:
কুটির শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমার কোন সমস্যার সম্মুখীন হয়েছি ? সঠিক উত্তর পরাধীনতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত 'চাষার দুক্ষু' প্রবন্ধটি থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে।কৃষকের দুর্দশার কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায় সম্পর্কে বলা হয়েছে প্রবন্ধটিতে। কুটির শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা পরনির্ভশীল হয়ে পড়ছি।
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত- সঠিক উত্তর উপন্যাস 'শেষের কবিতা' (১৯২৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস 'শেষের কবিতা' উপন্যাস প্রকাশিত হয়- প্রবাসী পত্রিকায়।
‘সৃষ্টি’-র বিপরীত শব্দ-
Correct Answer:
ক: প্রলয়
Explanation:
‘সৃষ্টি’-র বিপরীত শব্দ- সঠিক উত্তর প্রলয় সৃষ্টি-র বিপরীত শব্দ-প্রলয় ।
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে ‘অতসীমামী’ গল্প লিখেছেন?
Correct Answer:
ঘ: বিশ
Explanation:
মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে ‘অতসীমামী’ গল্প লিখেছেন? সঠিক উত্তর বিশ মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬) কালকাতার প্রেসিডেন্সি কলেজে বিএসসি পড়ার সময়ে মাত্র বিশ বছর বয়সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে তিনি প্রথম গল্প 'অতসীসামী' লিখে খ্যাতি অর্জন করেন।মানিক বন্দ্যোপধ্যায় রচিত উল্লেখযোগ্য গল্প: অতসীমামী, সরীসৃপ, প্রগৈতিহাসিক, সমুদ্রের স্বাদ, টিকটিক, হলুদ পোড়া ।
‘গজদন্ত মিনার’ অর্থ কী?
Correct Answer:
ঘ: অভিজাত্যের মিনার
Explanation:
‘গজদন্ত মিনার’ অর্থ কী? সঠিক উত্তর অভিজাত্যের মিনার গুরুত্বপূর্ণ বাগধারা: গজদন্ত মিনার- আভিজাত্যের মিনারগলগ্রহ- দায় বা বোঝাগরুচন্দ্র- স্থূলবুদ্ধি লোকহাতির দাঁত- গজদন্তগভীর গড্ডা- গভীর সংকটগন্ডগ্রাম- অজ পাড়াগা
‘জীবন-বন্দনা’ নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা?
Correct Answer:
খ: সন্ধ্যা
Explanation:
‘জীবন-বন্দনা’ নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা? সঠিক উত্তর সন্ধ্যা কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্য: অগ্নি-বীনা, বিষের বাঁশি,সম্যবাদী, সর্বহারা, সিন্ধু-হিন্দোল, চক্রবাক, প্রলয়-শিখা।
কুম্ভকর্ণ কে?
Correct Answer:
ঘ: রাবণের মাধ্যম ভাই
Explanation:
কুম্ভকর্ণ কে? সঠিক উত্তর রাবণের মাধ্যম ভাই 'কুম্ভকর্ণ' মাইকেল মধুসূধন দত্ত রচিত "বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার চরিত্র।
‘আহ্লাদ’ শব্দের প্রমিত উচ্চারণ-
Correct Answer:
খ: আলহাদ
Explanation:
‘আহ্লাদ’ শব্দের প্রমিত উচ্চারণ- সঠিক উত্তর আলহাদ 'আহ্লাদ' শব্দের প্রমিত উচ্চারণ - 'আল্হাদ্', ও আহ্বান উচ্চারণ ‘আওভান্’।
উচ্চারণ স্থান অনুযায়ী ‘ক’ কোন ধরনের বর্ণ?
Correct Answer:
ঘ: কণ্ঠবর্ণ
Explanation:
উচ্চারণ স্থান অনুযায়ী ‘ক’ কোন ধরনের বর্ণ? সঠিক উত্তর কণ্ঠবর্ণ ক বর্গীয় ধ্বনির উচ্চারণ স্থান হল কণ্ঠ। এই কারণে ক বর্গের ব্যঞ্জনগুলি কণ্ঠ্য ব্যঞ্জন নামে পরিচিত।
‘কুহেলী উত্তরী’ বলতে কী বোঝায়?
Correct Answer:
ক: কুয়াশার চাদর
Explanation:
‘কুহেলী উত্তরী’ বলতে কী বোঝায়? সঠিক উত্তর কুয়াশার চাদর 'কুহেলী উত্তরী' শব্দটি বেগম সুফিয়া কামাল রচিত ‘তাহারেই পড়ে মনে’' কবিতা থেকে নেওয়া হয়েছে। কুহেলী উত্তরী: কুয়াশার চাদর
কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন?
Correct Answer:
ক: সঞ্চিতা
Explanation:
কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? সঠিক উত্তর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা। এ গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথকে উপসর্গ করেন। এ কাব্য সংকলনে ৭৮ টি কবিতা ও সংকলিত হয়েছে। অন্যদিকে তার রচিত বিষের বাঁশী, ব্যথার দান ও রাজবন্দীর জবানবন্দী যথাক্রমে কাব্য, গল্পগ্রন্থ ও প্রবন্ধ।
‘ঐকতান’ শব্দের অর্থ-
Correct Answer:
ক: বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য
Explanation:
‘ঐকতান’ শব্দের অর্থ- সঠিক উত্তর বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য 'ঐকতান' শব্দের অর্থ - বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য; কনসার্ট; বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন।
‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা- ব্যবধান’ - চরণটি কোন কবিতার?
Correct Answer:
গ: সাম্যবাদী
Explanation:
‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা- ব্যবধান’ - চরণটি কোন কবিতার? সঠিক উত্তর সাম্যবাদী 'যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান- চরণটি সাম্যবাদী কবিতার।সাম্যবাদী কবিতার আলো কিছু গুরুত্বপূর্ণ চরণ:দোকানে কেন এ দর-কষাকষি - পথে ফোটে তাজা ফুল।তোমাতে রয়েছে সকল কেতার সকল কালের জ্ঞান,মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,এ হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির- কাবা নাই।
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৯৪৮
Explanation:
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯৪৮ লালসালু বাঙালি লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত এবং প্রকাশিত উপন্যাসটি বাংলা সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত।