রসায়ন MCQs

Showing 50 questions (Total: 11096)

Medical College Admission Test #6951

যে বিক্রিয়ায় গাঢ় H2SO4 (নিরুদক) এর প্রভাবে 160oC তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ ইথিন উৎপন্ন হয় :

ক: প্রতিস্থাপন বিক্রিয়া
খ: অপসারণ বিক্রিয়া
গ: যুত বিক্রিয়া
ঘ: পারমাণবিক পুনর্বিন্যাস
Medical College Admission Test #6952

Na2CO3 এ কার্বনের শতকরা হার যত-

ক: 15.9%
খ: 43.4%
গ: 45.3%
ঘ: 11.3%
Medical College Admission Test #6953

যেটি অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য নয়-

ক: সহজেই হ্যালোজেনেশন, নাইট্রেশন প্রভৃতি প্রতিস্থাপন বিক্রিয়া দেয়
খ: বলয় আকৃতির
গ: KMnO4 দ্বারা সহজেই জারিত হয়
ঘ: কার্বনের শতকরা হার অ্যালিফেটিক যৌগের চেয়ে অপেক্ষাকৃত বেশী
Medical College Admission Test #6954

কোনটি সালফার ট্রাইঅক্সাইড এর ধর্ম নয়?

ক: পানিতে সালফিউরিক এসিড উৎপন্ন করে
খ: কঠিন কিন্তু উদ্বায়ী
গ: পানিতে খুব বেশী দ্রবণীয়
ঘ: এটি মূলত বিজারক পদার্থ
Medical College Admission Test #6955

কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়?

ক: দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না
খ: তড়িৎ বলরেখা খোলা বক্রাকার
গ: বলরেখা ধনাত্মক পরিবাহকের পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে
ঘ: তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বেরে হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়
Medical College Admission Test #6956

গ্রিগনার্ড বিকারকের সাথে যেটির বিক্রিয়া দ্বারা টারসিয়ারী বা 3o অ্যালকোহল উৎপন্ন করা যায়-

ক: ফরম্যালডিহাইড
খ: মিথানল
গ: ইথানল
ঘ: কিটোন
Medical College Admission Test #6957

অ্যামিনের সাধারণ নামকরণ পদ্ধতিতে CH3-CH2-NH-CH3 অ্যামিনের নাম হল-

ক: ইথাইল মিখাইল অ্যামিন
খ: ইথাইল অ্যামিন
গ: আইসো প্রোপাইল অ্যামিন
ঘ: ট্রাই মিথাইল অ্যামিন
Medical College Admission Test #6958

কোন রাসায়ণিক বন্ধনের প্রকার ভেদে পড়ে না?

ক: সন্নিবেশ আয়নিক বন্ধন
খ: আয়োনিক বন্ধন
গ: সমযোজী বন্ধন
ঘ: সন্নিবেশ সমযোজী বন্ধন
Medical College Admission Test #6959

গাঢ় সলিফিউরিক এসিড ও ম্যাঙ্গানিজ (IV) অক্সাইড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে উত্তপ্ত অবস্থায় কোনটি বাদে যে কোন ধাতব হ্যালাইড এর বিক্রিয়ার ফলে হ্যালোজেন উৎপন্ন হয়?

ক: ফ্লুরাইড
খ: ব্রোমাইড
গ: ক্লোরাইড
ঘ: আয়োডাইড
Medical College Admission Test #6960

যে সব পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদের এসিড বলে। অপরদিকে, যে সব পদার্থ প্রোটন দাতার কাছ থেকে প্রোটন গ্রহণ করতে পারে তাদের ক্ষারক বলে। এটি কোন মতবাদ

ক: লা শ্যাতেলিয়ারের মতবাদ
খ: অ্যারহেনিয়াস মতবাদ
গ: অসওয়াল্ডের লঘুকরণ মতবাদ
ঘ: ব্রানস্টেড-লাউরি মতবাদ
Medical College Admission Test #6961

কোনটি বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য নয়?

ক: বিকীর্ণ তাপ বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে
খ: বিকীর্ণ তাপের সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না
গ: বিকীর্ণ তাপের শূন্যস্থানের মধ্য দিয়ে সঞ্চালিত হতে পারে না
ঘ: বিকীর্ণ তাপ আলোর বেগে সঞ্চালিত হয়
Medical College Admission Test #6962

কোন বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, মোট তাপশক্তির পরিবর্তন সর্বদা সমান হবে। এটিকে কোন সূত্র বলে?

ক: ল্যাভয়সিয়ে ল্যাপলাসের সূত্র
খ: রাউন্ডের সূত্র
গ: হেস-এর তাপ সমষ্টিকরণ সূত্র
ঘ: ফাযানের সূত্র
Related Topics
Medical College Admission Test #6963

যেটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য নয়?

ক: এরা সচরাচর পানিতে অদ্রবণীয়
খ: এদের মাঝে সচরাচর সমাণুতা দেখা যায় না
গ: এগুলো সাধারণত অমেরুক বা অপোলার
ঘ: এগুলো সাধারণত উদ্বায়ী
Medical College Admission Test #6964

কোন উক্তিটি সত্য নয়

ক: এস্টারের সংকেত R-COOR; এখানে R ও R হল অ্যালকোহল অথবা অ্যারাইল মূলক
খ: দুটি অরবিটালের অধিক্রমণে সব সময় সিগমা বন্ধন সৃষ্টি হয়
গ: 1o, 2o, 3o -এ তিন শ্রেণির মনোহাইড্রিক অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিণয়ে লুকাস বিকারক ব্যবহৃত হয়
ঘ: s-ব্লক মৌলসমূহের তুলনায় d-ব্লক মৌলসমূহে ধাতব বন্ধন কম শক্তিশালী
Medical College Admission Test #6965

পাকা ফলের সুগন্ধের মূল কারণ-

ক: এস্টার
খ: অ্যালকোহল
গ: ভিটামিন
ঘ: মিনারেল
Medical College Admission Test #6966

কোনটি অ্যালকোহলের সমাণুতা নয়?

ক: কার্যকরী মূলক
খ: অবস্থান
গ: চেইন
ঘ: টারসিয়ারী
Medical College Admission Test #6967

কোন তথ্যটি গতিশক্তির জন্য প্রযোজ্য নয়?

ক: গতিশক্তি বস্তুর অণু পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে
খ: কোন বস্তু গতিশীল হওয়ার জন্য যে শক্তি অর্জন করে
গ: 'm' ভরের বস্তুর বেগ 'v' হলে, বস্তুর গতিশক্তি 12mv2
ঘ: বস্তুর বেগ না থাকলে, গতিশক্তি থাকে না
Medical College Admission Test #6968

Moisturizing cream তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?

ক: এস্টার
খ: মিথাইল
গ: ইথার
ঘ: সরবিটাল
Medical College Admission Test #6969

কোনটি অ্যালকোহলের সাধারণ (Laboratory) প্রস্তুত প্রণালী?

ক: ৩ ডিগ্রি হ্যালোজেনো অ্যালকেনের আর্দ্রবিশ্লেষণ
খ: প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদন
গ: ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষণ
ঘ: ফারমেনটেশন পদ্ধতি
Medical College Admission Test #6970

ফসফরাস খুব সক্রিয় মৌল, তাই প্রকৃতিতে ফসফরাস মৌলিক অবস্থায় থাকে না। ফসফরাসকে সাধারণত নিচের কোন খনিজ ফসফেট রূপে পাওয়া যায় না?

ক: ফসফোনিক অ্যাসিড [H3PO3]
খ: ফসফরাইট [Ca3(PO4)2]
গ: ফ্লোর-অ্যাপটাইট [3Ca3(PO4)2,CaF2]
ঘ: ক্লোর-অ্র্যাপটাইট [3Ca3(PO4)2,CaCl2]
Medical College Admission Test #6971

কোনটি RNA শিকলের ক্ষারক নয়?

ক: গুয়ানিন
খ: থাইমিন
গ: সাইটোসিন
ঘ: এসিনিন
Medical College Admission Test #6972

মানুষের ধরনির রক্তের pH এর মান 7.4 হলে, রক্তে হাইড্রোটেজ আয়নের ঘনমাত্রা কত?

ক: 3.89 × 10-7 mol L-1
খ: 3.98 × 10-7 mol L-1
গ: 3.98 × 10-8 mol L-1
ঘ: 3.89 × 10-8 mol L-2
Medical College Admission Test #6973

CuSO4 এ দ্রবণে 15 min সময় যাবৎ 5A বিদ্যু প্রবাহ চালনা করলে, ক্যাথোতে কত কপার জমা হবে?

ক: 1.84
খ: 1.08
গ: 1.04
ঘ: 1.48
Medical College Admission Test #6974

শ্বেত ফসফরাসকে নিস্ক্রিয় পরিবেশে (যেমন CO2 বা N2 গ্যাসের মধ্যে), কত ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়োডিন প্রভাবকের উপস্থিতিকে উত্তপ্ত করলে, লোহিত ফসফরাস উৎপন্ন হয়?

ক: 300
খ: 200
গ: 250
ঘ: 350
Medical College Admission Test #6975

কোন বর্ণ কণিকার জন্য ফুলের রঙ হলুদ দেখায়?

ক: বিটাজেস্থিন
খ: অ্যান্থোসায়ানিন
গ: বিটাসায়ানিন
ঘ: কোনোটিই নয়
Medical College Admission Test #6976

একটি যৌগের গলণাঙ্ক 10oC, যা পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এতে কোন ধরনের বন্ধন বিদ্যামান

ক: ধাতব
খ: আয়নিক
গ: সন্নিবেশ
ঘ: সমযোজী
Medical College Admission Test #6977

সমযোজী যৌগ (covalent compound) সম্বন্ধে নিচের কোন বাক্যটি সঠিক নয়?

ক: সমযোজী যৌগসমূহের ভিন্ন ভিন্ন আকৃতি আছে
খ: সমযোজী যৌগের গলণাঙ্ক কম
গ: সমযোজী যৌগ জৈব দ্রবণে দ্রবণীয়
ঘ: সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী
Medical College Admission Test #6978

এক কিলোগ্রাম বিশুদ্ধ চুনাপাথর (CaCO3) হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবীভূত করলে, প্রমাণ অবস্থায় কত লিটার CO2 গ্যাস পাওয়া যাবে?

ক: 422
খ: 222
গ: 22.4
ঘ: 242
Medical College Admission Test #6979

জড়ুতার ভ্রামক (Moment of Inertia)-র একক কী?

ক: kgm2
খ: mgmm2
গ: mgcm2
ঘ: gmm2
Medical College Admission Test #6980

পানিশূন্য কপার সালফেট পানিতে দ্রবীভূত করলে তাপ নির্গত হয়, কারণ-

ক: কপার সালফেট বিভিন্ন কোষে ব্যবহৃত হয়
খ: কপার সালফেট একটি সক্রিয় যৌগ
গ: কপার সালফেট একটি রাসায়নিক যৌগ
ঘ: কপার সালফেট সে সময় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়
Medical College Admission Test #6981

সোডিয়াম ক্লোরাইডের (NaCl) সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয়-

ক: কায়ানাইট
খ: ব্রাইন
গ: সিলভাইন
ঘ: কার্নালাইট
Medical College Admission Test #6982

ZnSO4.7H2O অণুকে বলা হয়-

A: গ্রিন ভিট্রিওল
B: রেড ভিট্রিওল
C: ব্লু ভিট্টিওল
D: হোয়াইট ভিট্টিওল
Medical College Admission Test #6983

কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য?

ক: ঘর্ষণ বল এই বলের উদাহরণ
খ: কোন কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থঅনে ফিরে আসলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হয় না
গ: যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র সংরক্ষণশীল বলের ক্ষেত্রে খাটে না
ঘ: সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণরূপে পনুরুদ্ধার করা সম্ভব
Medical College Admission Test #6984

টিংচার আয়োডিন হল-

ক: পানির মধ্যে আয়োডিন
খ: অ্যালকোহলের মধ্যে আয়োডিন
গ: পটাশিয়ামের মধ্যে আয়োডিন
ঘ: বেনজিনের মধ্যে আয়োডিন
Medical College Admission Test #6985

দহন তাপ বলতে বুঝায়-

ক: 1 atm চাপে অক্সিজেনে 1 mole পরিমাণ কোন বস্তুর সম্পূর্নরূপে দহনের ফলে, তাপশক্তির পরিবর্তন
খ: 1 gm বস্তুকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে, তাপশক্তির পরিবর্তন
গ: 1 mole কোন বস্তুকে অক্সিজেন দহন করলে, তাপশক্তির পরিবর্তন
ঘ: 1 atm চাপে কোন বস্তুর দহনে, শক্তির পরিবর্তন
Medical College Admission Test #6986

ফরমালিন হলো ফরমালডিহাইডের শতকরা (%) কত জলীয় দ্রবণ?

ক: ৪০
খ: ১০
গ: ২০
ঘ: ৩০
Medical College Admission Test #6987

কোন বস্তুটি বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট হয় না?

ক: প্লাস্টিক
খ: কাঠ
গ: লোহা
ঘ: কাঁচ
Medical College Admission Test #6988

মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের টাইট্রেশনের প্রথম বিন্দুর জন্য উপযুক্ত নির্দেশক কে?

ক: মিথাইল রেড
খ: মিথাইল অরেঞ্জ
গ: মিথাইল ব্লু
ঘ: ফেনলফথ্যালিন
Medical College Admission Test #6989

স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন 3.15 L হয়। ঐ অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.50 atm করা হলে, তখন ঐ গ্যাসের আয়তন কত L হবে?

ক: 2.16
খ: 1.26
গ: 1.62
ঘ: 6.21
Medical College Admission Test #6990

সার্বজনীয় গ্যাস ধ্রুবক R-এর মান কত?

ক: 8.13 KJ-1 mol-1
খ: 8.31 JK-1 mol-1
গ: 8.13 JK-1 mol-1
ঘ: 8.31 KJ-1 mol-1
Medical College Admission Test #6991

কোন আণবিক গঠনটি গ্যাসীয় অ্যামোনিয়ার জন্য প্রযোজ্য?

ক: চতুস্তলকীয়
খ: ত্রিকোণীয় পিরামিড
গ: v-আকৃতি
ঘ: ত্রিভূজ আকৃতি
Medical College Admission Test #6992

ইথানল থেকে ইথান্যান্স প্রস্তুতিতে যে ধাতু ব্যবহার করা যাবে তা হচ্ছে?

ক: Na
খ: Cu
গ: Al
ঘ: Hg
Medical College Admission Test #6993

গঠন প্রকৃতি অনুসারে রাসায়নিক বন্ধন প্রধানত কত প্রকার?

ক: ১
খ: ২
গ: ৩
ঘ: ৪
Medical College Admission Test #6994

Xe এর স্ফুটনাঙ্ক কত?

ক: 165.0 K
খ: 87.3 K
গ: 119.7 K
ঘ: 211.o K
Medical College Admission Test #6995

প্লাস্টিক তৈরির কাঁচামাল হলো?

ক: H3C COCl
খ: H2N-CO-NH2
গ: CH3CHO
ঘ: H2-CO-NH
Medical College Admission Test #6996

বলের মোমেন্টের একক কোনটি?

ক: নিউটন-মিটার
খ: নিউটন-মিটার/২
গ: নিউটন/মিটার
ঘ: নিউটন/মিটার২
Medical College Admission Test #6997

ন্যাপথা কি হিসেবে ব্যবহার হয়?

ক: কাঁচামাল
খ: জ্বালানী
গ: মোমবাতি তৈরিতে
ঘ: দ্রাবক
Medical College Admission Test #6998

চাষাবাদের জন্য মাটির pH কত হওয়া প্রয়োজন?

ক: ৩-৪
খ: ৪-৫
গ: ৭-৮
ঘ: ১০-১১
Medical College Admission Test #6999

ইলেকট্রন ভোল্ট কী?

ক: কাজের ব্যবহারিক একক
খ: কাজের নিরপেক্ষ একক
গ: বিদ্যুতের একক
ঘ: বৈদ্যুতিক রোধের একক
Medical College Admission Test #7000

প্রতি ১০ ডিগ্রী সে. তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়?

ক: ২-৩
খ: ৩-৪
গ: ৪-৫
ঘ: ৫-৬