রসায়ন MCQs
Showing 50 questions (Total: 11096)
ফরমালডিহাইড (CH20) এর কার্বন পরমাণুতে নিম্নের কোন সংকর অরবিটালটি ব্যবহার হয়েছে?
Correct Answer:
খ: sp2
নিচের কোনটি সঠিক আয়নিক সমীকরণ?
Correct Answer:
গ: Cr2O72-+14H++6Fe2+→2Cr3++7H2O+6Fe3+
নিচের কোন যৌগটি আলােক-সক্রিয়?
Correct Answer:
ঘ: CH3CH2(OH)CH2 CH3
ছয় কোঅর্ডিনেশন নম্বর এর যৌগিক মূলক এর জ্যামিতিক কাঠামাে-
Correct Answer:
ঘ: অক্টাহেড্রাল
কোন আণবিক গুণটি আদর্শ গ্যাস থেকে যথেষ্ট বিচ্যুতি ঘটায়?
Correct Answer:
ক: উচ্চ আণবিক ভর
দুটি ভিন্ন আদর্শ গ্যাস একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ আছে ৷ যদি ρ1 ও ρ2 এগুলাের ঘনত্ব এবং C1 ও C2 যথাক্রমে এগুলাের মূল গড় বর্গ হয়, তাহলে এর সমান হবে-
Correct Answer:
ঘ: ρ2ρ1
নিচের কোন দ্রবণটির pH মান বেশি?
Correct Answer:
ঘ: 0.01 M CH3-COOH
NH4Cl যৌগের অণুতে কোন প্রকারের বন্ধনী আছে?
Correct Answer:
ঘ: উপরের সবগুলাে
50 gm পটাসিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে প্রাপ্ত অক্সিজেনের NTP তে আয়তন হবে?
Correct Answer:
ক: 13.70 L
নিম্নের কোন বক্তব্য অনুসারে একটি বিক্রিয়া সর্বনিম্ন সময়ে সাম্যাবস্থায় পৌছবে?
Correct Answer:
ঘ: বলা সম্ভব নয়
একটি বাফার দ্রবণে 0.2 মােল দুর্বল মনােবেসিক এসিড (pKa = 4.8) এবং 0.02 মােল এসিডের সােডিয়াম লবণ আছে। এর pH এর মান কোনটি-
Correct Answer:
খ: 3.8
Explanation:
একটি বাফার দ্রবণে 0.2 মােল দুর্বল মনােবেসিক এসিড (pKa = 4.8) এবং 0.02 মােল এসিডের সােডিয়াম লবণ আছে। এর pH এর মান কোনটি- সঠিক উত্তর 3.8 হেন্ডারসন হেসেলবেক সমীকরণ, pH = pKa + log([লবণ]/[এসিড]) = 4.8 +log(0.02/0.2) = 4.8 - 1 = 3.8
কোন ধারাবাহিক বিক্রিয়ার সাহায্যে গবেষণাগারে প্রােপানল-2 থেকে 1, 2- ডাইব্রোমােপ্রােপেন প্রস্তুত করা হয়-
Correct Answer:
ঘ: নিরুদন-এর পর সংযােজন
ইথানলকে আয়ডােইথেনে পরিণত করার সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হলো-
Correct Answer:
গ: লাল ফসফরাস, ইথানল ও আয়ােডিন রিফ্লাক্স করে
PH3 এর তুলনায় NH3 উচ্চ তাপে ফোটে, কারণ NH3
Correct Answer:
ঘ: হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করে
Explanation:
PH3 এর তুলনায় NH3 উচ্চ তাপে ফোটে, কারণ NH3 সঠিক উত্তর হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করে NH3 ও PH3 মধ্যে NH3 এ N এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় N ও H এর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। তাই স্থায়ী হয় বেশি তাপমাত্রায় ফোটে।
বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ফিল্ম সুন্দর সুন্দর রং দেখায় | এ রকমটি ঘটার কারণ-
Correct Answer:
ক: বিচ্ছুরণ
পানির অণুতে বন্ধন কোণ 109.5° না হয়ে 104° হওয়ার কারণ:
Correct Answer:
খ: bond pair-lone pair বিকর্ষণ
কোন দুটি মৌলের মধ্যে কর্ণ-সম্পর্ক বিদ্যমান?
Correct Answer:
ঘ: B, Si
পর্যায় সারণিতে কপারের স্থান কোথায়?
Correct Answer:
খ: পর্যায় 4, শ্ৰেণী IB
মােলারিটিতে 5% Na2C03 দ্রবণের মাত্রা কত?
Correct Answer:
ক: 0.471 (M)
Explanation:
মােলারিটিতে 5% Na2C03 দ্রবণের মাত্রা কত? সঠিক উত্তর 0.471 (M) মোলারিটি: কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে । মোলারিটিকে M দ্বারা প্রকাশ করা হয় । যেমন: 1 মােল NaCl = 58.5 g ।
নিচের কোনটি CoNH363+ জটিল আয়নের জ্যামিতিক কাঠামাে?
Correct Answer:
ঘ: অক্টাহেড্রাল
Explanation:
নিচের কোনটি CoNH363+ জটিল আয়নের জ্যামিতিক কাঠামাে? সঠিক উত্তর অক্টাহেড্রাল [Fe(CN)6]4- অষ্টতলকীয়/ অক্টাহেড্রাল[Cu(NH3)4]2+ সমতলীয় বর্গাকারNI(CO)4 চতুস্তলকীয়
নিচের কোন উৎপাদক সাম্য ধ্রুবক পরিবর্তন করতে পারে?
Correct Answer:
খ: তাপমাত্রা
দু'ঘন্টা পর কোন তেজস্ক্রিয় বস্তুর প্রাথমিক পরিমাণের আইসােটোপের 116th অক্ষত থাকে। উক্ত আইসােটোপের অর্ধায়ু হল-
Correct Answer:
খ: 30 min
নিচের কোনটি সুপার অক্সাইড?
Correct Answer:
গ: KO2
নিচের চারটি পরমাণুর ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে কোন পরমাণুর প্রথম আয়ােনাইজেশন শক্তি সবচেয়ে কম?
Correct Answer:
ঘ: 1s22s22p63s1
নিচের কোনটি জৈব যৌগ কাইরাল?
Correct Answer:
গ: (CH3)2COOH
27°C তাপমাত্রায় ও 1.0 atm বায়ু চাপে 1.0 L বেলুনে হিলিয়াম মােল সংখ্যা নির্ণয় কর।
Correct Answer:
খ: 0.04
নিচের ধর্মগুলাের কোনটি একটি পরমাণুর জন্য নির্দিষ্ট
Correct Answer:
খ: প্রােটন সংখ্যা
Explanation:
নিচের ধর্মগুলাের কোনটি একটি পরমাণুর জন্য নির্দিষ্ট সঠিক উত্তর প্রােটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান আইসোটোপ [প্রো = টোপ]নিউটন সংখ্যা সমান আইসোটোন [টন = টোন]ভর সংখ্যা সমান আইসোবার [ভর = বার]আণবিক সংকেত সমান/একই আইসোমার [সংকেত=সোমার]
প্রথম ক্রম বিক্রিয়া 2N205(g) → 4NO2(g) +02(g) এর অর্ধায়ুকাল 30°C তাপমাত্রায় 2.40 ঘন্টা। বিক্রিয়াটির হার ধ্রুবক কোনটি?
Correct Answer:
ক: 0.289 h-1
হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের কোন বর্ণালী সারিটি আলাের দৃশ্যমান অংশে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: Balmer series
সাবানায়ন বিক্রিয়া হলাে:
Correct Answer:
গ: গ্লিসরাইডের একটি ক্ষারীয় হাইড্রোলাইসিস বিক্রিয়া
Explanation:
সাবানায়ন বিক্রিয়া হলাে: সঠিক উত্তর গ্লিসরাইডের একটি ক্ষারীয় হাইড্রোলাইসিস বিক্রিয়া সাবানায়ন বিক্রিয়ায় ট্রাইগ্লিসারাইড চর্বি বা ট্রাইগ্লিসারাইড ফ্যাট প্রথমে ফ্যাটি অ্যাসিড দিয়ে পানির সাথে রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজন (হাইড্রোলাইসিস) করা হয় এবং এটি পরে ক্ষারের সাথে বিক্রিয়া করে অশোধিত সাবান তৈরি করে। যেখানে বিভিন্ন ধরনের সাবানের লবণ,ফ্যাট,ক্ষার,পানি এবং উৎপাদিত গ্লিসারল (গ্লিসারিন) থাকে।
নিচের কোনটি একটি সম্পূর্ণ তাপ-রাসায়নিক সমীকরণ?
Correct Answer:
খ: 2H2(g)+O2(g)→2H2O(g); △H =-473.67 kJ mol-1
কোনটি পানিতে অদ্রবণীয়?
Correct Answer:
গ: CaCO3
Explanation:
কোনটি পানিতে অদ্রবণীয়? সঠিক উত্তর CaCO3 ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এটি চুনাপাথর নামে পরিচিত। একটি কঠিন পদার্থ। এটি পানিতে অদ্রবণীয়।
নিচের কোনটি কিটোনকে জারিত করে?
Correct Answer:
খ: Benedict's solution
PVT= ধ্রুবক, এই সূত্রটি সত্য, যখন-
Correct Answer:
গ: (A) এবং B. উভয়টিই
নিচের কোন উক্তিটি সত্য?
Correct Answer:
খ: সংকরণ অরবিটালে পাই π বন্ধন ঘটে না
একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হওয়া উচিত
Correct Answer:
ঘ: উপরের সব গুণাবলি বিশিষ্ট
Explanation:
একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হওয়া উচিত সঠিক উত্তর উপরের সব গুণাবলি বিশিষ্ট প্রাইমারী স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যঃবিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। বাতাসের সংস্পর্শে বিক্রিয়া করে না ওজন নেয়ার সময় রাসায়নিক নিক্তির ক্ষয় করে নাদীর্ঘকাল ঘনমাত্রা অপরিবর্তিত থাকে যেমনঃ Na2CO3 , H2C2O4.2H2O , K2Cr2O7, Na2C2O4.2H2O
ফিল্ডের মত অনুসারে, পারমাণবিক অরবিট হওয়া উচিত-
Correct Answer:
খ: ডিম্বাকৃতি
একটি অটো অনুঘটক হচ্ছে-
Correct Answer:
ক: বিক্রিয়ার উৎপাদগুলাের একটি যা অনুঘটক হিসেবে কাজ করে
ম্যালাকাইট গ্রীনের রাসায়নিক সংকেত হলাে-
Correct Answer:
ঘ: CuCO3. Cu(OH)2
Explanation:
ম্যালাকাইট গ্রীনের রাসায়নিক সংকেত হলাে- সঠিক উত্তর CuCO3. Cu(OH)2 কপারের কয়েকটি আকরিক:কপার গ্লান্স - Cu2S, কপার পাইরাইটস - CuFeS2, ম্যালাকাইট গ্রীণ /ম্যালাকোনাইট - CuCO3.Cu(OH)2 অ্যাজুরাইট - 2CuCO3.Cu(OH)2, ক্রাইসোকোলা - CuSiO3.2H2O
100% H2SO4 এ অধিক পরিমাণে SO3 গ্যাস চালনা করলে নিচের যৌগগুলাের মধ্যে কোনটি উৎপন্ন হয়, না?
Correct Answer:
ক: সালফান
কাচের সাথে বিক্রিয়াকারী মৌলটির নাম হচ্ছে-
Correct Answer:
গ: ফ্লোরিন
নিচের কোন আয়নের লবণ KI এর জলীয় দ্রবণ হতে I, উৎপন্ন করতে সক্ষম?
Correct Answer:
ক: Cu2+
নিচের উৎপাদকগুলাের মধ্যে কোনটি সাম্য ধ্রুবক, Kc, পরিবর্তন করতে পারে?
Correct Answer:
খ: তাপমাত্রা
নিচের মিশ্রণগুলাের মধ্যে কোনটি পেট্রোল?
Correct Answer:
খ: অ্যালকেনসমূহ
নিচের আয়নগুলাের মধ্যে কোনটির তলমাত্রিক চার্জ ঘনত্ব ও পােলারাইজিং ক্ষমতা সবচেয়ে বেশি?
Correct Answer:
ক: Li+
প্রাকৃতিক রাবার একটি পলিমার, এর মনােমার হচ্ছে-
Correct Answer:
গ: আইসােপ্রপিন
ট্রাইকার্বক্সিলিক এসিডের একটি উদাহরণ হলাে-
Correct Answer:
ক: স্যালিসাইলিক এসিড
হীরকের বন্ধনের প্রকৃতি হচ্ছে-
Correct Answer:
গ: সমযােজী
Explanation:
হীরকের বন্ধনের প্রকৃতি হচ্ছে- সঠিক উত্তর সমযােজী সমযোজী বন্ধন (Covalent bond) হল এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণুসমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের বা ভাগাভাগির মাধ্যমে আবদ্ধ থাকে।একটি σ এবং দুটি π বন্ধন এর সমন্বয়ে গঠিত হয় ত্রি-বন্ধন। সমযোজী বন্ধনগুলি সংযুক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা দ্বারাও প্রভাবিত হয় যা বন্ধনের রাসায়নিক অবস্থান নির্ধারণ করে । সমান তড়িৎ ঋণাত্মকতা যুক্ত দুটি পরমাণু অপোলার সমযোজী বন্ধন তৈরি করবে যেমন H–H । একটি অপোলার সম্পর্ক একটি মেরু সমযোজী বন্ধন তৈরি করে যেমন H−Cl।
C3H8O এর কয়টি সমাণু সম্ভব?
Correct Answer:
ঘ: 3
নিচের ধারাবাহিক বিক্রিয়াগুলাের মধ্যে কোনটির সাহায্যে গবেষণাগারে propan-2-ol থেকে 1, 2- Dibromopropane প্রস্তুত করা হয়?
Correct Answer:
ক: নিরুদনের পর সংযােজন
Explanation:
নিচের ধারাবাহিক বিক্রিয়াগুলাের মধ্যে কোনটির সাহায্যে গবেষণাগারে propan-2-ol থেকে 1, 2- Dibromopropane প্রস্তুত করা হয়? সঠিক উত্তর নিরুদনের পর সংযােজন প্রোপেন-2-অল কে সালফিউরিক এসিড (H2SO4) দ্বারা নিরুদিত করলে প্রোপিন উৎপন্ন হয়। এর সাথে ব্রোমিন পানির বিক্রিয়ায় 1,2-ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন হয়।CH3-CH(OH)-CH3 ➡️ CH3-CH=CH2 + H2OCH3-CH=CH2 + Br2 ➡️ CH3-CH(Br)-CH2(Br)