রসায়ন MCQs
Showing 50 questions (Total: 11096)
. নিচের কোনটির গলনাঙ্ক ( melting point) সবচেয়ে কম?
Correct Answer:
ঘ: Agl
Explanation:
. নিচের কোনটির গলনাঙ্ক ( melting point) সবচেয়ে কম? সঠিক উত্তর Agl গলনাঙ্ক (Melting point) বা হিমাঙ্ক (Freezing point) বলতে কোন নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরল পদার্থে রূপান্তরিত হবার প্রক্রিয়াকে বুঝায়। কোন বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক আদর্শ তাপমাত্রা এবং চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়ে থাকে। পদার্থকে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বাড়তে থাকে।স্ফুটনাঙ্কঃ যে তাপমাত্রায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে উক্ত পদার্থের 'স্ফুটনাঙ্ক' বলা হয়। অর্থাৎ যে তাপমাত্রায় কোন তরল পদার্থের বাষ্পীয় চাপ এক বায়ুমণ্ডল (1 atm) চাপের সমান হয় এবং তরলটি বুদবুদসহ ফুটতে থাকে,তাকে সেই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে।
দুটি পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কি বন্ধন গঠিত হয়?
Correct Answer:
গ: Covalent bond
ফুড প্রিজারভেটিভ হিসাবে ব্যবহৃত সাইট্রিক এসিডের pH কত?
Correct Answer:
গ: 3.14
Explanation:
ফুড প্রিজারভেটিভ হিসাবে ব্যবহৃত সাইট্রিক এসিডের pH কত? সঠিক উত্তর 3.14 খাদ্য সংরক্ষনকারী হিসেবে ব্যবহৃত সাইট্রিক এসিড এর pH 3.14 ও ভিনেগারের pH 4.74 ।
হাইড্রোকার্বন জ্বালানী এবং কয়লার অসম্পূর্ণ জ্বলন থেকে কোন গ্যাস উৎপাদিত হয়?
Correct Answer:
খ: CO
Explanation:
হাইড্রোকার্বন জ্বালানী এবং কয়লার অসম্পূর্ণ জ্বলন থেকে কোন গ্যাস উৎপাদিত হয়? সঠিক উত্তর CO হাইড্রোকার্বন জ্বালানির/কয়লার অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোঅক্সাইড গ্যাস। কারণ এতে পর্যাপ্ত অক্সিজেন থাকে না।C + ½ O2 ➡️ COকিন্তু সম্পূর্ণ দহনে CO2 গ্যাস উৎপন্ন হয়।C + O2 ➡️ CO2
500 ml 0.5 M NaOH দ্রবণ থেকে কত ml 0.1 M. NaOH দ্রবণ প্রস্তুত করা যায়?
Correct Answer:
খ: 2500 ml
Explanation:
500 ml 0.5 M NaOH দ্রবণ থেকে কত ml 0.1 M. NaOH দ্রবণ প্রস্তুত করা যায়? সঠিক উত্তর 2500 ml SV = S′V′V′ = (SV)/S′ = (500 X 0.5)/0.1Ans: 2500 mL
. ডাইনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: Nitroglycerine
Explanation:
. ডাইনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর Nitroglycerine ডায়নামাইট এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেন এবং ১৮৬৭ খ্রীস্টাব্দে এর প্যাটেন্ট নিবন্ধন করেন। বিভিন্ন শোষক পদার্থ দিয়ে নাইট্রোগ্লিসারিন কে শোষণ করিয়ে নিয়ে ডায়নামাইট তৈরি করা হয়।ডায়নামাইটের চিহ্নিত চিত্রA. নাইট্রোগ্লিসারিনে ভেজানো কাঠের গুঁড়া (বা যেকোনো প্রকার শোষণকারী পদার্থ)।B. বিস্ফোরক পদার্থটির সুরক্ষায় আবরক।C. ব্লাস্টিং ঢাকনা.D. ব্লাস্টিং ঢাকনা'র সাথে লাগানো বৈদ্যুতিক তার (ডিটোনেটিং-এর জন্য)।
সমবায় বন্ধনে (Covalent bond) ইলেকট্রনগুলোর জন্য নিচের কোন উপাদানটির সর্বাধিক আকর্ষণ আছে?
Correct Answer:
গ: Br
Explanation:
সমবায় বন্ধনে (Covalent bond) ইলেকট্রনগুলোর জন্য নিচের কোন উপাদানটির সর্বাধিক আকর্ষণ আছে? সঠিক উত্তর Br একটি সমবায় বাঁধন ঘটে যখন দুটি নন-ধাতব পরমাণু তাদের ইলেক্ট্রনগুলি মহৎ গ্যাসের বৈদ্যুতিন কনফিগারেশন অর্জন করতে ভাগ করে নেয়। বৈদ্যুতিন দেওয়া বা গ্রহণের পরিবর্তে প্রতিটি পরমাণু তাদের বহিরাগত কক্ষপথকে ওভারল্যাপ করে ইলেকট্রনকে ভাগ করে নেবে। এই ভাগ করা ইলেকট্রনগুলিকে ভ্যালেন্স ইলেক্ট্রন বলা হয়। ভাগ করে নেওয়া ইলেকট্রনের দিকে দু'টি ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়ির মধ্যে একযোগে শক্তি উভয় পরমাণুকে একত্রে রাখে। একক, ডাবল এবং ট্রিপল বন্ডগুলি কেবল সমবয়সী যৌগগুলিতে দেখা যায়। যখন একটি একক ইলেকট্রন জুটি জড়িত থাকে তখন একটি একক সমবায় বন্ধন ঘটে। এই ক্ষেত্রে, প্রতিটি পরমাণু একটি একক ইলেকট্রন ভাগ করে। দুটি জোড়া ইলেকট্রন, প্রতিটি পরমাণু বন্ডের জন্য দুটি ইলেকট্রন সরবরাহ করে। ট্রিপল বন্ড গঠনের সময়, তিন জোড়া ইলেক্ট্রন জড়িত। ট্রিপল বন্ডে, প্রতিটি পরমাণু তাদের বাইরের শেলের মধ্যে তিনটি ইলেক্ট্রন ভাগ করে। কোভ্যালেন্ট বন্ড দ্বারা গঠিত অণুগুলিকে কোভ্যালেন্ট অণু বলে।কোভ্যালেন্ট যৌগগুলির কয়েকটি সাধারণ উদাহরণগুলির মধ্যে রয়েছে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, মিথেন, সিলিকন ডাই অক্সাইড, হীরা ইত্যাদি include
নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম?
Correct Answer:
ঘ: 1×10-8 cm
নিচের কোন পরমাণুর d অরবিটালে ইলেকট্রন আছে?
Correct Answer:
খ: Sc
Explanation:
নিচের কোন পরমাণুর d অরবিটালে ইলেকট্রন আছে? সঠিক উত্তর Sc অরবিটালঃ- নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। অরবিটালকে S, Px, Py ,Pz, d ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়।অরবিটঃ বোর পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করে তাকে অরবিট(Orbit) বলা হয়।
নিম্নলিখিত কোন গ্যাস photochemical ধোয়াসার (smog) জন্য দায়ী নয়?
Correct Answer:
ঘ: CFC
Explanation:
নিম্নলিখিত কোন গ্যাস photochemical ধোয়াসার (smog) জন্য দায়ী নয়? সঠিক উত্তর CFC যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন-মনো-ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ও অব্যবহৃত গ্যাসীয় জ্বালানি (মিথেন) বায়ুতে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিষাক্ত গ্যাসের ধোঁয়ার সৃষ্টি করে তাকে ফটোক্যামিক্যাল ধোঁয়া বলে।
নিচের কোনটি কম বিক্রিয়াশীল ধাতু?
Correct Answer:
ঘ: Gold
নিচের কোন দ্রবণের pH সর্বাধিক?
Correct Answer:
ঘ: 0.01 M H2CO3
নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন দ্বারা উৎপাদিত হয়?
Correct Answer:
ঘ: Benzene
0.1 M HCl দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত HCI পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: Measuring cylinder
পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান ধাতুটি হলো-
Correct Answer:
ঘ: Al
নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
Correct Answer:
গ: ফসফরাস
Explanation:
নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? সঠিক উত্তর ফসফরাস ম্যাগনেসিয়াম ➞ ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারিফসফরাস ➞ এর অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়েসিলিকন ➞ ঘাসের জন্য উপকারীসোডিয়াম ➞ C4 উদ্ভিদের জন্য উপকারীকোবাল্ট ➞ নাইট্রোজেন ফিকসিং লিগিউমের জন্য উপকারীআয়োডিন ➞ সামুদ্রিক শৈবালের জন্য উপকারী
নিম্নের ধাতুগুলির মধ্যে কোনটি জলীয় সিলভার নাইট্রেট-এ ডুবালে এর পৃষ্টতলে সিলভার জমা হবে না?
Correct Answer:
গ: Pt
নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়?
Correct Answer:
গ: n=3, l=1
Ka-এর নিম্নোক্ত মানের উপর ভিত্তি করে এসিডগুলো সবল থেকে দুর্বলের ক্রম অনুসারে সাজাও-i.HCN(Ka=6.2×10-18)ii.HC2H3O2(Ka=1.8×10-5)iii.HCOOH(Ka=1.78×10-4)iv.HNO2(Ka=4.6×10-4)
Correct Answer:
A: HCN<HC2H3O2<HCOOH<HNO2
2-মিথাইল-2 বিউটানল অণুতে কতটি কার্বন-কার্বন বন্ধন থাকে?
Correct Answer:
ঘ: 5
Explanation:
2-মিথাইল-2 বিউটানল অণুতে কতটি কার্বন-কার্বন বন্ধন থাকে? সঠিক উত্তর 5 2-মিথাইল-2-বিউটানল এর সংকেতCH3-C(CH3)OH-CH2-CH3 যৌগে কার্বন পরমাণুর সংখ্যা 5টি।
24Na নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে 24Mg নিউক্লিয়াস পরিণত হয়। এখানে কী ধরনের কয় হচ্ছে?
Correct Answer:
খ: α-ক্ষয়
নিম্নের চিত্রে Cr -এর জারণ সংখ্যা কত?
Correct Answer:
গ: 6
Explanation:
নিম্নের চিত্রে Cr -এর জারণ সংখ্যা কত? সঠিক উত্তর 6 K2Cr2O7 যৌগে কেন্দ্রীয় পরমাণু Cr এর জারণ মান +6
মিথ্যেনের দহন তাপ- 890.3 KJ mol-1 হলে 1780.6 KJ তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেন প্রয়োজন?
Correct Answer:
খ: 32 g
যে যৌগে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে-
Correct Answer:
ক: (CH3)C-CHO
Explanation:
যে যৌগে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে- সঠিক উত্তর (CH3)C-CHO CH3CHO (ইথান্যাল) অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে। কারণ এতে আলফা H রয়েছে।C6H5CHO ও HCHO ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে। কারণ এতে আলফা H নেই।
নিম্নোক্ত কোন বিক্রিয়াটি সঠিক নয়-
Correct Answer:
ক: MnO2+4HCl→MnCl2+Cl2+2H2O
ক্যালসিয়াম হাইড্রাইড অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে-
Correct Answer:
ক: CaO এবং H2
CH3CHCH2-হাইড্রোকার্বনের বাম দিক থেকে প্রথম দ্বিতীয় কার্বনে কি কি ধরনের হাইব্রিডাইজেশন দেখা যাবে?
Correct Answer:
ক: sp3, sp
একটি রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ 2। এটি শীতল তাপধার হতে প্রতি চক্রে 250। তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কী পরিমাপ তাপ উষ্ণ তাপধারে বর্জন করবে?
Correct Answer:
ক: 500 J
10 mL 0.5 M Na2CO3 দ্রবণকে 0.5 M দ্রবণে পরিণত করতে কী পরিমাপ পানি মেশাতে হবে?
Correct Answer:
খ: 90 mL
Ca(OCl)Cl যৌগে Cl-এর জারণ সংখ্যা-
Correct Answer:
খ: +1, -1
Explanation:
Ca(OCl)Cl যৌগে Cl-এর জারণ সংখ্যা- সঠিক উত্তর +1, -1 Ca(OCl)Cl ক্যালসিয়াম ক্লোরোহাইপো ক্লোরাইড এ Cl এর জারণ সংখ্যা +1, -1।
কস্টিক সোডার 20 mL দ্রবণকে সম্পর্ণরূপে প্রশমিত করতে 25 mL 0.5 M H2SO4 এর প্রয়োজন হলে ক্ষার দ্রবণ মোলারিটি হবে-
Correct Answer:
ক: 0.625
Explanation:
কস্টিক সোডার 20 mL দ্রবণকে সম্পর্ণরূপে প্রশমিত করতে 25 mL 0.5 M H2SO4 এর প্রয়োজন হলে ক্ষার দ্রবণ মোলারিটি হবে- সঠিক উত্তর 0.625 V1S1 = V2S2 বা, S1 = V2S2/V1 = (25×0.5)/20 = 0.625M NaOH এর মোরালিটি, S1 = 0.625M
অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি (chromatography) পদ্ধতিটি সবচেয়ে ভালো?
Correct Answer:
খ: কাগজ ক্রোমাটোগ্রাফি (paper chromatography)
Explanation:
অ্যামিনো এসিড ও কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে কোন ক্রোমাটোগ্রাফি (chromatography) পদ্ধতিটি সবচেয়ে ভালো? সঠিক উত্তর কাগজ ক্রোমাটোগ্রাফি (paper chromatography) কাগজ ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে অ্যামাইনো এসিড, লিপিডসমূহ ,স্টেরয়েড সমূহ, হরমোনসমূহ, নিউক্লিয়সাইড, নিউক্লিয়টাইড সমূহ পৃথকীকরণ ও শনাক্তকরণ করা হয়।
25°C উষ্ণতায় পানির আয়নিক গুণফল কত?
Correct Answer:
খ: 1.0×10-14
স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণের মোট চাপ হবে-
Correct Answer:
খ: গ্যাস দুটির আংশিক চাপের যোগফল
পরমাণু (atom) থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে কি বলে?
Correct Answer:
খ: আয়নিকরণ শক্তি
Explanation:
পরমাণু (atom) থেকে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে কি বলে? সঠিক উত্তর আয়নিকরণ শক্তি আয়নিকরণ শক্তি (ইংরেজি: Ionization energy) বা আয়নিকরণ বিভব হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তার পরিমাণ।X + শক্তি → X+ + e
কোন যৌগটি অধিক সমযোজী?
Correct Answer:
ঘ: FeCl3
Explanation:
কোন যৌগটি অধিক সমযোজী? সঠিক উত্তর FeCl3 যৌগ গুলো একই অ্যানায়ন Cl- দ্বারা গঠিত । কিন্তু ক্যাটায়ন ভিন্ন। ক্যাটায়নের আকার বড় হলে আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। যৌগটি অধিক সমযোজী প্রকৃতির হয়। ফলে পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা হ্রাস। Fe এর আকার সবচেয়ে বড় বলে FeCl3 অধিক সমযোজী ও পানিতে অদ্রবণীয়।
সূর্যের UV বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়-
Correct Answer:
ক: স্ট্র্যাটোস্ফিয়ারে (stratosphere) থাকা ওজোনস্তর (O3)
নিচের কোন বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই?
Correct Answer:
ক: H2(g)+12 (g)→2HI(g)
Explanation:
নিচের কোন বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই? সঠিক উত্তর H2(g)+12 (g)→2HI(g) উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মোল সমান হলে চাপের প্রভাব থাকে না। যেমন,H2 + I2 ↔️ 2HIN2 + O2 ↔️ 2NO
কোনটির আয়ণীকরণ শক্তির মান সর্বনিম্ন?
Correct Answer:
খ: Cs
Explanation:
কোনটির আয়ণীকরণ শক্তির মান সর্বনিম্ন? সঠিক উত্তর Cs আয়নীকরণ শক্তি :গ্রুপ প্রবণতা ➞ ওপর থেকে নিচের দিকে হ্রাসপর্যায়গত প্রবণতা ➞ বাম থেকে ডান দিকে বৃদ্ধিNa+ = +496 kj/mol, Mg+ = +738 kj/mol, Ca+ = +590 kj/mol, Cs+ = +375.7 kj/molCs এর Ei হলো সর্বনিম্ন এবং He এর Ei হলো সর্বাধিক
নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায়?
Correct Answer:
ক: NH4Cl এবং NH4OH
কেবল কোনটির মাধ্যমে ‘রি-কম্বিনেশন’ সম্ভব?
Correct Answer:
গ: হাইব্রিডাইজেশন
1000 ml পানিতে 58.5 g NaCl দ্রবীভূত হলো। এই দ্রবণকে কি বলা হয়?
Correct Answer:
ক: 1 molar দ্রবণ
Explanation:
1000 ml পানিতে 58.5 g NaCl দ্রবীভূত হলো। এই দ্রবণকে কি বলা হয়? সঠিক উত্তর 1 molar দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলি দ্রাবকে কোন পদার্থের 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে।1 mol NaCl = (23+35.5)=58.5g
নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক?
Correct Answer:
ক: -Br
Explanation:
নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক? সঠিক উত্তর -Br বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক মূলক: যে সকল মূলক বেনজিন বলয়ে উপস্থিত থাকলে বেনজিন চক্রে অর্থো-প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় তাদের বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। যেমন -CH3, -OH, -NH2বেনজিন বলয় নিস্ক্রিয়কারী মূলক: বেনজিন চক্রে অর্থো-প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। কিন্তু মেটা অবস্থানে বৃদ্ধি। বেনজিন বলয়কে নিস্ক্রিয় করে যেমন -NO2, -CHO, -COOH
নিচের সংযোজিত এসিড ও ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক?
Correct Answer:
খ: HCl+NH3→NH4++Cl-
হেক্সিন-3 (hexene-3) কোন প্রকারের সমাণুতা প্রদর্শন করে?
Correct Answer:
ক: সিস-ট্রান্স (cis-trans) সমাণুতা
ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কোনটি?
Correct Answer:
ঘ: CH3COO – COCH3
Explanation:
ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কোনটি? সঠিক উত্তর CH3COO – COCH3 ইথানয়িক অ্যানহাইড্রাইড CH3-CO-O-COCH3এটি একটি কার্বক্সিলিক এসিডের জাতক।ব্যবহার: বিকারকরূপে, অ্যাসপিরিন উৎপাদনে, অ্যাসিটেট রেয়ন শিল্পে ব্যবহার করা হয়।
কোন যৌগটি কার্বিল অ্যামিন (carbyl amine) বিক্রিয়া দেয়?
Correct Answer:
ঘ: R-NH2
তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি?
Correct Answer:
ঘ: মিথাইল অরেঞ্জ
Explanation:
তীব্র এসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? সঠিক উত্তর মিথাইল অরেঞ্জ তীব্র এসিড ও তীব্র ক্ষার ➞ যেকোনো নির্দেশকের জন্য কার্যকর হয়মৃদু এসিড ও তীব্র ক্ষার ➞ ফেনলফথ্যালিন ও থাইমল ব্লু (ক্ষার)তীব্র এসিড ও মৃদু ক্ষার ➞ মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেডমৃদু এসিড ও মৃদু ক্ষার ➞ কোনো নির্দেশক কার্যকর হয় না
SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার সঠিক ক্রম কোনটি?
Correct Answer:
খ: R3C-X>R2CH-X>RCH2-X
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত?
Correct Answer:
ক: 461 m/sec