রসায়ন MCQs
Showing 50 questions (Total: 11096)
নিচের কোন মৌলটি সবচেয়ে বেশী সক্রিয়?
Correct Answer:
ঘ: Rb
Explanation:
নিচের কোন মৌলটি সবচেয়ে বেশী সক্রিয়? সঠিক উত্তর Rb পর্যায় সারণির একই গ্রুপে ওপর থেকে নিচের দিকে মৌলের পরমাণুতে ইলেকট্রনের নতুন শক্তিস্তর যুক্ত হয় ও পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় । ফলে যোজ্যতা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে ক্রমাগত দূরে থাকে, আয়নীকরণ শক্তি ও ঋণাত্মকতা হ্রাস পায় এবং সক্রিয়তা বৃদ্ধি পায় ।গ্রুপ-1 এর ক্ষেত্রে Rb সবচেয়ে নিচের দিকে হওয়ায়, এই মৌলটি সবচেয়ে বেশি সক্রিয় ।
SN1 SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
Correct Answer:
খ: দুই ধাপে ঘটে
Explanation:
SN1 SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর দুই ধাপে ঘটে SN1 এর বেলায় দুই ধাপে বিক্রিয়া ঘটে । প্রথমে কার্বোনিয়াম আয়ন সৃষ্টি হয় এবং পরে নিউক্লিওফাইল যুক্ত হয়ে উৎপাদ গঠন করে ।SN2 এর বেলায় এক ধাপে বিক্রিয়া ঘটে । এক্ষেত্রে অবস্থান্তর অস্থায়ী জটিল গঠিত হয় । এতে নিউক্লিওফাইল ও হ্যালোজেন পরমাণু উভয়তে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় ।
White vitriol এর সংকেত কোনটি ?
Correct Answer:
গ: ZnSO4,7H2O
Explanation:
White vitriol এর সংকেত কোনটি ? সঠিক উত্তর ZnSO4,7H2O নীল ভিট্রিওল (Blue vitriol) ➞ CuSO4 .5H2Oসাদা ভিট্রিওল (White vitriol) ➞ ZnSO4.7H2Oসবুজ ভিট্রিওল(Green vitriol)➞ FeSO4 .7H2Oলাল ভিট্রিওল (Red vitriol) ➞ CoSO4 .7H2O
প্রোটিনে অ্যামাইনো এসিডসমুহ কি বন্ড দ্বারা যুক্ত থাকে?
Correct Answer:
খ: পেপটাইড বন্ড
Explanation:
প্রোটিনে অ্যামাইনো এসিডসমুহ কি বন্ড দ্বারা যুক্ত থাকে? সঠিক উত্তর পেপটাইড বন্ড The bond between two monosaccharides is glycosidic bond.Bond between two protein molecules or two amino acids is peptide bond.Bond inside metalic substance is metalic bond which is formed by the free electrons.H bond is formed when H comes in contact with highly electronegative compound like O,F etc. For example two H2O molecules are connected by hydrogen bond that's why water is liquid.So the answer is peptide bond
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না-
Correct Answer:
খ: মোলালিটি
Explanation:
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না- সঠিক উত্তর মোলালিটি তাপমাত্রা পরিবর্তনের ফলে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, তাই আয়তন ভিত্তিক দ্রবণের ঘনমাত্রা মোলারিটি পরিবর্তিত হয়। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে বা তাপমাত্রা পরিবর্তনের সাথে বস্তুর ভরের কোন পরিবর্তন হয় না। তাই দ্রাবক ও দ্রব উভয়ে গ্রাম এককে প্রকাশিত দ্রবণের ঘনমাত্রা মোলালিটির পরিবর্তন ঘটে না।স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে ১ মোল তুল্য ভরের দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে বলা হয় নরমাল দ্রবণ
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কোনটি?
Correct Answer:
গ: 95 - 99%
Explanation:
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কোনটি? সঠিক উত্তর 95 - 99% প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস অধিক বিশুদ্ধ যার মধ্যে মিথেনের পরিমাণ 95 থেকে 99%
H3PO4 অম্লের ক্ষারকত্ব কত?
Correct Answer:
গ: 3
Explanation:
H3PO4 অম্লের ক্ষারকত্ব কত? সঠিক উত্তর 3 একটি মোল এসিড যত মোল NaOH কে প্রশমিত করতে পারে অথবা কত মোল H+ আয়ন দান করতে পারে, সেই সংখ্যাকে ঐ অম্লের ক্ষারকত্ব বলে।এখানে H3PO4 একটি এসিড। এটি ৩ মোল NaOH কে প্রশমিত করতে পারে বলে এই এসিড টির ক্ষারকত্ব ৩.অধিক তথ্য:H3PO3, H3PO2 এদের ক্ষারকত্ব যথাক্রমে 2 এবং 1
মিথাইলেটেড স্পিরিট এর মূল উপাদান কোনটি?
Correct Answer:
খ: ইথানল
Explanation:
মিথাইলেটেড স্পিরিট এর মূল উপাদান কোনটি? সঠিক উত্তর ইথানল মেথিলেটেড স্পিরিট এর সংকেত CH3OH
নিম্নের কোনটি জারক?
Correct Answer:
গ: KMnO4
Explanation:
নিম্নের কোনটি জারক? সঠিক উত্তর KMnO4 জারণ-বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অপর বিক্রিয়ক পদার্থকে জারিত করে, তাকে জারক পদার্থ বলে । জারক পদার্থ হলো ইলেকট্রন গ্রহীতা ।• গ্যাসীয় জারক পদার্থ : ফ্লোরিন (F2), ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড (SO2), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2)• তরল জারক পদার্থ : তরল ব্রোমিন, হাইড্রোজেন পারঅক্সাইড (H2O2), নাইট্রিক এসিড, গাঢ় H2SO4 এসিড ইত্যাদি• কঠিন জারক পদার্থ : আয়োডিন, পটাসিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4), পটাসিয়াম ডাইক্রোমেট (K2Cr2O7), পটাসিয়াম ক্লোরেট (KClO3), ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO2), ফেরিক ক্লোরাইড (FeCl3) ইত্যাদি
নিচের কোন বিকারকের সঙ্গে CO2 বিক্রিয়া করে জৈব এসিড তৈরী করে?
Correct Answer:
ক: RMgX
Explanation:
নিচের কোন বিকারকের সঙ্গে CO2 বিক্রিয়া করে জৈব এসিড তৈরী করে? সঠিক উত্তর RMgX RMgX অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাথে CO2 এর বিক্রিয়ায় জৈব এসিড তৈরি হয়। যেমন, মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড CH3MgX এর CO2 এর বিক্রিয়ায় ইথানয়িক এসিড তৈরি হয়।CH3MgX + CO2 ➡️ CH3-CO-OMgX + HCl (লঘু এসিড) ➡️ CH3COOH + MgClX
SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
Correct Answer:
গ: দ্বিতীয়ক্রম অনুসরণ করে
Explanation:
SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর দ্বিতীয়ক্রম অনুসরণ করে SN¹ বিক্রিয়া ১ম ধাপে ও SN² বিক্রিয়া ২য় ধাপে ঘটে। “ ” ১ম ক্রম বিক্রিয়া ও “ ” ২য় ক্রম বিক্রিয়া“ ” আণবিকতা এক ও “ ” আণবিকতা দুই।
0.005M  H2SO4 দ্রবণের pH কত?
Correct Answer:
D: 2
Explanation:
0.005M H2SO4 দ্রবণের pH কত? Correct Answer 2 H2SO4 ↔️ 2H+ + SO42- এখানে, [H2SO4] = 0.005 N[H+] = 2[H2SO4] = 2 × 0.005 = 0.01 NpH = -log[H+] = -log(0.01) = 2
ফেরিক ফসফেট এর রাসায়নিক সংকেত-
Correct Answer:
ক: FePO4
Explanation:
ফেরিক ফসফেট এর রাসায়নিক সংকেত- সঠিক উত্তর FePO4 ফেরিক ফসফেট - FePO4ফেরাস ফসফেট - Fe3(PO4)2ফেরাস ক্লোরাইড - FeCl2ফেরিক ক্লোরাইড - FeCl3বি.দ্র: ছোট জারণ সংখ্যা ➡️ আসবড় জারণ সংখ্যা ➡️ ইক
বিশুদ্ধ পানির OP TP DPD এর যোগফল হবে-
Correct Answer:
গ: >0
Explanation:
বিশুদ্ধ পানির OP TP DPD এর যোগফল হবে- সঠিক উত্তর >0 আমরা জানি DPD = OP -TPSo, (DPD+TP)-OP=0 Here DPD+TP > 0P always So obviously DPD+OP+TP > 0 at any situation.
নিচের কোন প্রক্রিয়ায় স্টার্চ থেকে D- গ্লুকোজ পাওয়া যায়?
Correct Answer:
খ: আদ্রবিশ্লেষণ
Explanation:
নিচের কোন প্রক্রিয়ায় স্টার্চ থেকে D- গ্লুকোজ পাওয়া যায়? সঠিক উত্তর আদ্রবিশ্লেষণ ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে স্টার্চ/সেলুলোজ পানি দ্বারা আর্দ্রবিশ্লেষিত হয়ে D-গ্লুকোজ উৎপন্ন করে।(C6H10O5)n + nH2O ➡️ nC6H12O6
সেলেলুজে কি ধরনের বন্ধন বিদ্যামান-
Correct Answer:
খ: B গ্লাকোসাইড
Explanation:
সেলেলুজে কি ধরনের বন্ধন বিদ্যামান- সঠিক উত্তর B গ্লাকোসাইড সেলোলুজ অণুতে গ্লাইকোসাইড বন্ধন বিদ্যমান। দুটি মনোস্যাকারাইড অণুর মধ্যে ঘনীভবন বিক্রিয়ায় ১অণু পানি অপসারিত হয়ে C-O-C বন্ধন সৃষ্টি হয়। একে গ্লাইকোসাইড বন্ধন বলে। আলফা গ্লাইকোসাইড বন্ধন ও ß গ্লাইকোসাইড বন্ধন।
অম্লীয় KMnO4এবং অক্সালিক এসিডের বিক্রিয়ায় বিক্রিয়কদ্বয়ের মোলার অনুপাত কত?
Correct Answer:
খ: 2:5
Explanation:
অম্লীয় KMnO4এবং অক্সালিক এসিডের বিক্রিয়ায় বিক্রিয়কদ্বয়ের মোলার অনুপাত কত? সঠিক উত্তর 2:5 5(COOH)2 + 2KMnO4 + 3H2SO4 ➡️ 10CO2 + 8H2O + K2SO4 + 2MnSO4KMnO4 ও অক্সালিক এসিডের মোলার অনুপাত = 2:5
বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ কত ভাগ?
Correct Answer:
গ: 0.03 ভাগ
Explanation:
বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ কত ভাগ? সঠিক উত্তর 0.03 ভাগ বায়ুমন্ডলীয় গ্যাস মিশ্রণের মধ্যে মূলত রয়েছে নাইট্রোজেন গ্যাস 78.09%, অক্সিজেন গ্যাস 20.94%, কার্বন ডাইঅক্সাইড 0.033% এবং অবশিষ্ট পরিমাণ হলো পানি-বাষ্প, নিষ্ক্রিয় গ্যাসসমূহসহ নাইট্রোজেন ও সালফারের বিভিন্ন গ্যাসের মিশ্রণ ।
বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্বের আবিস্কারক কে?
Correct Answer:
ঘ: বিজ্ঞানী ম্যাক্সওয়েল
Explanation:
বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্বের আবিস্কারক কে? সঠিক উত্তর বিজ্ঞানী ম্যাক্সওয়েল বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্বের আবিস্কারক বিজ্ঞানী ম্যাক্সওয়েল
শ্বেতবামনের ঘনত্ব কত?
Correct Answer:
খ: প্রতি ঘন সে.মি. এ কয়েকশত টন
Explanation:
শ্বেতবামনের ঘনত্ব কত? সঠিক উত্তর প্রতি ঘন সে.মি. এ কয়েকশত টন শ্বেত বামন ( White dwarf) এক ধরনের ছোট তারা যা মূলত ইলেকট্রন-অপজাত পদার্থ দিয়ে গঠিত। একারণে একে অপজাত বামন-ও বলা হয়। এদের ভর সূর্যের সাথে তুলনীয় হলেও আকার তুলনীয় পৃথিবীর সাথে, অর্থাৎ এদের ঘনত্ব অনেক বেশি। উজ্জ্বলতা খুব কম যা তাদের জমিয়ে রাখা তাপ শক্তি থেকে উৎপন্ন হয়।
দ্বি-প্রবাহী কোষ কোনটি?
Correct Answer:
খ: ড্যানিয়েল কোষ
Explanation:
দ্বি-প্রবাহী কোষ কোনটি? সঠিক উত্তর ড্যানিয়েল কোষ ড্যানিয়েল কোষ কেবল তামা এবং দস্তা ইলেক্ট্রোড হিসাবে ব্যবহার করে।
লেকস্যান্স কোষের বিদ্যুৎচ্চালক তুল্যাঙ্কের মান কত?
Correct Answer:
ক: 1.4 V
Explanation:
লেকস্যান্স কোষের বিদ্যুৎচ্চালক তুল্যাঙ্কের মান কত? সঠিক উত্তর 1.4 V লেকস্যান্স কোষের বিদ্যুৎচ্চালক তুল্যাঙ্কের মান 1.4 ভোল্ট (V)
ক্যাডমিয়াম কোষ কী ধরনের কোষ?
Correct Answer:
গ: একটি একটি প্রমান কোষ
Explanation:
ক্যাডমিয়াম কোষ কী ধরনের কোষ? সঠিক উত্তর একটি একটি প্রমান কোষ কোষ হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক, অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে। এজন্যই একে জীবের নির্মাণ একক নামে আখ্যায়িত করা হয়।) ব্যাক্টেরিয়া এবং এ ধরনের কিছু জীব এককোষী।এককথায় জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একককে কোষ বলা হয়। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। একটি মাত্র কোষ দ্বারা গঠিত জীবকে বলা হয় এককোষী জীব এবং একাধিক কোষ দ্বারা গঠিত জীবকে বলা হয় বহুকোষী জীব। কোষ জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক।
K2Cr2O7 এ Crএর জারণ সংখ্যা কত?
Correct Answer:
খ: 6
Explanation:
K2Cr2O7 এ Crএর জারণ সংখ্যা কত? সঠিক উত্তর 6 K2Cr2O7 এর জারণ সংখ্যা = 0বা, (+1)×2 + x×2 + (-2)×7 = 0বা, 2 +2x -14 = 0বা, x = +12/2বা, x = +6 কেন্দ্রীয় পরমাণু Cr এর জারণ সংখ্যা +6
তড়িৎ চৌম্বক বল ও মহাকর্ষ বলের মধ্যে অনুপাত কত?
Correct Answer:
ঘ: 1025:1
সালফার পরমাণুর চতুপার্শ্বের বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত?
Correct Answer:
ঘ: 12
Explanation:
সালফার পরমাণুর চতুপার্শ্বের বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত? সঠিক উত্তর 12 সালফার পরমাণুর চতুপার্শ্বের বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা 12
নিম্নের কোন বিক্রিয়াটিতে চাপের কোন প্রভাব নেই?
Correct Answer:
খ: H2+I2→2HI
Explanation:
নিম্নের কোন বিক্রিয়াটিতে চাপের কোন প্রভাব নেই? সঠিক উত্তর H2+I2→2HI H2 + I2 ↔️ 2HI উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান বলে আয়তন অপরিবর্তিত রয়েছে। তাই এ বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই।
বয়েল ও চার্লস এর সমন্বয় সূত্র থেকে কোন সমীকরণ পাওয়া যায়?
Correct Answer:
খ: P1V1T1=P2V2T2
Explanation:
বয়েল ও চার্লস এর সমন্বয় সূত্র থেকে কোন সমীকরণ পাওয়া যায়? সঠিক উত্তর P1V1T1=P2V2T2 বয়েলের সূত্র : নির্দিষ্ট তাপমাত্রায় যেকোনো ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ, V a 1/P [বয়েল তাপমাত্রা স্থি]চার্লসের সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় যেকোনো ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ, V a T [চার্লস চাপ স্থির]সমন্বয় করে, V a T/Pবা, V = KT/Pবা, PV/T = Kএকাধিক গ্যাসের ক্ষেত্রে, P1V1/T1 = P2V2/T2
কোনটি চাপের একক?
Correct Answer:
ঘ: প্যাসকেল
Explanation:
কোনটি চাপের একক? সঠিক উত্তর প্যাসকেল প্যাসকেল (Pa) প্রতি বর্গমিটারে এক নিউটন বল কে প্যাসকেল বলে। প্রতি বর্গমিটারে এক নিউটন বল বা চাপ প্রয়েগ করাই হচ্ছে প্যাসকেল। ভিন্ন কথায় বলা যায় চাপের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেল হল চাপের একটি এসআই লব্ধ একক যা অভ্যন্তরীণ চাপ, পীড়ন, ইয়ং-এর গুণাঙ্ক ইত্যাদিতে ব্যবহৃত হয়। এটি এক নিউটন প্রতি বর্গমিটার দ্বারা সংজ্ঞায়িত। এই এককটির নাম ব্লেইজ প্যাসকেল নামে নামকরণ করা হয়েছে।
নিউক্লিয়াসের অভ্যন্তরে কোন দুটি প্রাথমিক কণিকা রয়েছে?
Correct Answer:
খ: প্রোটন ও নিউট্রন
Explanation:
নিউক্লিয়াসের অভ্যন্তরে কোন দুটি প্রাথমিক কণিকা রয়েছে? সঠিক উত্তর প্রোটন ও নিউট্রন পরমাণুর তিনটি অংশ হল ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন একসাথে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে যাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জবিহীন।
এক পরামাণকি ভর একক সমান কত কেজি?
Correct Answer:
গ: 1.66×10-27kg
Explanation:
এক পরামাণকি ভর একক সমান কত কেজি? সঠিক উত্তর 1.66×10-27kg পারমাণবিক ভর হলো কোন মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর। পারমাণবিক ভরকে অনেকসময় একীভূত পারমাণবিক ভর একক হিসেবেও প্রকাশ করা হয়। পদার্থের অণুর ক্ষেত্রও একই রকম সংজ্ঞা প্রদান করা যায়। তখন এটিকে আণবিক ভর নামে ডাকা হয়। কোন পদার্থের আণবিক ভর এর পরমাণুগুলোর পারমাণবিক ভর থেকে বের করা যায়।
থার্মিস্টরটির সুইচে কোন দুটি পাত একসাথে ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: লোহা এবং সীসা
Explanation:
থার্মিস্টরটির সুইচে কোন দুটি পাত একসাথে ব্যবহার করা হয়? সঠিক উত্তর লোহা এবং সীসা থার্মিস্টর তৈরি করা হয় কোবাল্ট, ম্যাঙ্গানিজ বা নিকেল ব্যবহার করে সেমিকন্ডাক্টর উপাদান, প্রায়ই ধাতব অক্সাইড। এটির সুইচে লোহা ও সীসা পাত একত্রে ব্যবহার করা হয়.
দুধে পানি ও চর্বির মোটামুটি নিম্নরূপ
Correct Answer:
ঘ: 75:25
Explanation:
দুধে পানি ও চর্বির মোটামুটি নিম্নরূপ সঠিক উত্তর 75:25 দুধে পানি : চর্বি = 75 : 25দুধ এক প্রকার ইমালসন। দুধে যে চর্বি থাকে সেটিও তরল ও যে পানিতে চর্বি কণাগুলো থাকে সেটিও তরল। চর্বির কণাগুলো কলয়েড কণা। চর্বি কণা ও পানি মাধ্যম উভয়েই তরল বলে দুধ ইমালসন।
সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত?
Correct Answer:
খ: 157 pm
Normal temperature of human body is - ( মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? )
Correct Answer:
গ: 98.4°F
Explanation:
Normal temperature of human body is - ( মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? ) সঠিক উত্তর 98.4°F The average normal body temperature is generally accepted as 98.6°F (37°C).
2713Al+42He→3015P+?
Correct Answer:
A: 10n
Explanation:
2713Al+42He→3015P+? Correct Answer 10n 27Al13 সাথে 4He2 যুক্ত হয়ে 30P15 উৎপন্ন করে ও 1n0 নিউটন নির্গত হয়
একটি অজানা যৌগ ওজোনাইজেশন বিক্রিয়ার অয়াসিটালডিহাইড ও অ্যাসিটোন দেয়। অজানা যৌগটি কি হবে?
Correct Answer:
ক: 2-মিথাইলবিউটিন-2
Explanation:
একটি অজানা যৌগ ওজোনাইজেশন বিক্রিয়ার অয়াসিটালডিহাইড ও অ্যাসিটোন দেয়। অজানা যৌগটি কি হবে? সঠিক উত্তর 2-মিথাইলবিউটিন-2 2-মিথাইলবিউটিন-2 ওজোনীকরণ বিক্রিয়ায় যে যুত যৌগ গঠিত হয় তা Zn চূর্ণের উপস্থিতিতে আর্দ্রবিশ্লেষিত হয়ে অ্যাসিটালডিহাইড (ইথান্যাল) ও অ্যাসিটোন (প্রোপানোন) উৎপন্ন করে।CH3-CH=C(CH3)3 + O3 ➡️ যুত যৌগ ➡️ CH3CHO + CH3COCH3 +ZnO
ক্যান্সার নিরাময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: Co-60
Explanation:
ক্যান্সার নিরাময়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? সঠিক উত্তর Co-60 99Tc রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে,153Sm হাড়ের ব্যথার চিকিৎসায়,131I থাইরয়েড ক্যান্সার প্রতিরোধে,32P রক্তের লিউকোমিয়া চিকিৎসায়,60Co টিউমার ও ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়।
অ্যালকোহলকে খোলা বাতাসে রেখে দিলে কোন যৌগ উৎপন্ন হয়?
Correct Answer:
গ: জৈব এসিড
Explanation:
অ্যালকোহলকে খোলা বাতাসে রেখে দিলে কোন যৌগ উৎপন্ন হয়? সঠিক উত্তর জৈব এসিড অ্যালকোহলকে খোলা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জৈব এসিড তৈরি করে।RCH2OH + O2 ➡️ RCOOH + H2O
প্রোটন ও নিউট্রন যে ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাকে বলা হয়-
Correct Answer:
খ: কোয়ার্ক
Explanation:
প্রোটন ও নিউট্রন যে ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাকে বলা হয়- সঠিক উত্তর কোয়ার্ক কোয়ার্ক হলো একটি প্রাথমিক কণা এবং বস্তুরল একটি মৌলিক উপাদান। কোয়ার্কগুলি হ্যাড্রন নামে যৌগিক কণা গঠন করে, যার মধ্যে সবচেয়ে স্থিতিশীল কণাগুলো হলো প্রোটন এবং নিউট্রন যা পরমাণুর নিউক্লিয়াসের উপাদান। আয়নিক বন্ধন নামে পরিচিত একটি ঘটনার কারণে কোয়ার্ক সরাসরি পর্যবেক্ষণ করা বা বিচ্ছিন্নভাবে পাওয়া যায় না।
গ্রিগনার্ড বিকারক পানির সংস্পর্শে আর্দ্রবিশ্লেষিত হয়ে কী উৎপন্ন করে?
Correct Answer:
ঘ: অ্যালকেন
Explanation:
গ্রিগনার্ড বিকারক পানির সংস্পর্শে আর্দ্রবিশ্লেষিত হয়ে কী উৎপন্ন করে? সঠিক উত্তর অ্যালকেন গ্রিগনার্ড বিকারক (CH3MgX) পানি দ্বারা আর্দ্রবিশ্লেষিত হয়ে অ্যালকেন উৎপন্ন করে।CH3MgX + H2O ➡️ CH4 + Mg(OH)X
একটি দ্রবের 1 kilo mole একটি দ্রাবকের 2000 kg তে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হল। দ্রবণটির মোলালিটি কত হবে?
Correct Answer:
গ: 0.5m
Explanation:
একটি দ্রবের 1 kilo mole একটি দ্রাবকের 2000 kg তে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হল। দ্রবণটির মোলালিটি কত হবে? সঠিক উত্তর 0.5m মোরালিটি, S = n/V = 1000/2000 = 0.5M
নিচের কোনটি অনাদ্র কেলাস?
Correct Answer:
ক: সাধারণ লবণ
Explanation:
নিচের কোনটি অনাদ্র কেলাস? সঠিক উত্তর সাধারণ লবণ অনার্দ্র কেলাস হলো সাধারণ লবণ/খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড (NaCl)
P⟼Q⟼R⟼S উপায় P আইসোটোপটি বিকিরিত হলো। আইসোটোপটির ভর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে কোনটি সঠিক?
Correct Answer:
ঘ: R=S
Explanation:
P⟼Q⟼R⟼S উপায় P আইসোটোপটি বিকিরিত হলো। আইসোটোপটির ভর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে কোনটি সঠিক? সঠিক উত্তর R=S R = S কারণ কোনো পরমাণু থেকে গামা রশ্মি নির্গত হয় কোনো পরিবর্তন হয় না।
ফরমালিন ও গাড় অ্যামোনিয়া দ্রবণকে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়?
Correct Answer:
ঘ: হেক্সামিন
Explanation:
ফরমালিন ও গাড় অ্যামোনিয়া দ্রবণকে উত্তপ্ত করলে কী উৎপন্ন হয়? সঠিক উত্তর হেক্সামিন ফরমালিন/ফরমালডিহাইড এর জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস যোগ করলে হেক্সামিথিলিন টেট্রামিন /হেক্সামিন উৎপন্ন হয়। এটি ফরমালডিহাইড এর পলিমার।6HCHO + 4NH3 ➡️ (CH2)6N4 + 6H2Oব্যবহার: বাতজ্বর ও মূত্র ব্যাধিতে ব্যবহার করা হয়।
তাপ মণ্ডলে অক্সিজেন অণু ভেঙ্গে যে বিদ্যুৎ যুক্ত কণায় পরিণত হয় তাকে কি বলে?
Correct Answer:
গ: অয়ন
লোহা গলতে সাহায্য করে কোন খনিজ?
Correct Answer:
ঘ: ম্যাঙ্গানিজ
কোন টি সঞ্চিত কার্বন এর পরিমাণ এর উপর ভিত্তি করে কয়লার শ্রেণী বিভাগ নয়?
Correct Answer:
খ: lime stone
Explanation:
কোন টি সঞ্চিত কার্বন এর পরিমাণ এর উপর ভিত্তি করে কয়লার শ্রেণী বিভাগ নয়? সঠিক উত্তর lime stone কয়লায় উপস্থিত অঙ্গার বা কার্বনের পরিমানের উপর ভিত্তি করে কয়লা কে প্রধানত চার টি শ্রেণীতে ভাগ করা হয়। সেগুলি হল - পিট, লিগনাইট, বিটুমিনাস ও অ্যানথ্রাসাইট কয়লা।
রাসায়নিকভাবে সল্টকেক হলো-
Correct Answer:
ক: Na2SO4
Explanation:
রাসায়নিকভাবে সল্টকেক হলো- সঠিক উত্তর Na2SO4 সল্টকেক Na2SO4, খাবার সোডা NaHCO3, কষ্টিক সোডা NaOH, কাপড় কাচা সোডা Na2CO3.10H2O
ক্যাথোড Mg/Mg2+ (E0=+2.36) এর সাথে কোনটিকে অ্যানোডরূপে ব্যবহার করা যায়?
Correct Answer:
খ: Ca/Ca2+ (E0=+2.87)