হিসাববিজ্ঞান MCQs

Showing 50 questions (Total: 2663)

গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2501

চার বছর মেয়াদে অগ্রিম বীমা প্রিমিয়াম ১,০০০ টাকা হলে প্রথম বছরের শেষে স্থিতিপত্রে কত টাকা উদ্বৃত্ত থাকবে?

ক: ১,০০০
খ: ৭৫০
গ: ২৫০
ঘ: ২০০
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2502

বিনামূল্যে পণ্য বিতণের জাবেদা কী?

ক: ক্রয় হিসাব ডেবিট; বিজ্ঞাপন ব্যয় হিসাব ক্রেডিট
খ: বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট; ক্রয় হিসাব ক্রেডিট
গ: বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট; বিক্রয় হিসাব ক্রেডিট
ঘ: কোনটিই নয়
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2503

পুরাতন যন্ত্রপাতি বিক্রয় কোন ধরনের নগদ প্রবাহ?

ক: পরিচালনকৃত
খ: অর্থায়নকৃত
গ: বিনিয়োগকৃত
ঘ: অপরিচালনকৃত
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2504

'বকেয়া বেতন পরিশোধ করা হলে হিসাব সমীকরণে এর প্রভাব কী?

ক: সম্পত্তি ও দায় বাড়বে
খ: সম্পত্তি ও দায় কমবে
গ: সম্পত্তি কমবে ও দায় বাড়বে
ঘ: সম্পত্তি ও মালিকানাস্বত্ব কমবে
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2505

বার্ষিক ১০% অবচয় হিসাবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২,০০০ টাকার সম্পদের ২য় বছরের অবচয়ের পরিমাণ কত টাকা?

ক: ২০০
খ: ১৮০
গ: ১০০
ঘ: ৯০
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2506

মুনফার হার বিক্রয়মূল্যের উপর ২০% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত?

ক: ৪০%
খ: ৩৩.৩৩%
গ: ২৫%
ঘ: 20%
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2507

কোনটি স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য?

ক: একক প্রতি ব্যয় স্থির
খ: একক প্রতি ব্যয় পবিবর্তনশীল
গ: মোট ব্যয় পরিবর্তনশীল
ঘ: মোট ব্যয় সীমাহীন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2508

কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়?

ক: মূলধন
খ: অনুপার্জিত আয়
গ: অগ্রিম বিমা
ঘ: উত্তোলন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2509

চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি ২০,০০০ টাকা যার মধ্যে বিগত বছরের ৪,০০০ টাকা এবং আগামী বছরের ২,৫০০ টাকা অন্তর্ভূক্ত। চলতি বছরের বকেয়া চাঁদা ৫,৫০০ টাকা হলে, আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?

ক: ৮,০০০
খ: ১৯,০০০
গ: ২১,০০০
ঘ: ২৫,৫০০
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2510

যদি একক প্রতি বিক্রয় ২০ টাকা; পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ১২ টাকা, এবং স্থায়ী ব্যয় ৩৫,০০০ টাকা হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয়ের একক কত?

ক: ১,০১৩ একক
খ: ১,৭৫০ একক
গ: ২,৯১৭ একক
ঘ: ৪.৩৭৫ একক
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2511

দেনাদারের প্রারম্ভিক জের ৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ১,০০০ টাকা, দেনাদার থেকে প্রাপ্তি ১০,০০০ টাকা এবং দেনাদারের সমাপনী জের ২,০০০ টাকা হলে, ধারে বিক্রয়ের পরিমাণ ?

ক: ১৪,০০০ টাকা
খ: ৮,০০০ টাকা
গ: ১৬,০০০ টাকা
ঘ: ৬,০০০ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2512

মূল্যস্ফীতির সময় কোন মজুদ মূল্যায়ন পদ্ধতি অধিক কার্যকর?

ক: FIFO
খ: LIFO
গ: Weighted Average
ঘ: কোনটিই নয়
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2513

একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত বিষয়গুলো যে আইন দ্বারা পরিচালিত হয় তাকে বলে ?

ক: প্যাটেন্টস
খ: ট্রেড মার্কস
গ: কপি রাইটস্
ঘ: ট্রেড সিক্রেটস
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2514

ডেবিট নোট ব্যবহৃত হয়

ক: ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
খ: ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার ক্ষেত্রে
গ: নগদে জনকৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে
ঘ: নগদে বিএনাকৃত পণ্য ফেরত আসার ক্ষেত্রে
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2515

২০২০ সালে নিট মুনাফার পরিমাণ ১,৫০,০০০ টাকা এবং কর হার ৩৫% হলে, করপূর্ব মুনাফা কত?

ক: ৯৭,৫০০ টাকা
খ: ১,৩০,৫৬৯ টাকা
গ: ২,০২,৫০০ টাকা
ঘ: ২,৩০,৭৬৯ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2516

প্রতি সপ্তাহান্তে উত্তোলন ৬২ টাকা। ৭% হার সুদে উত্তোলনের সুদ কত হবে?

ক: ৬৬.৩৪ টাকা
খ: ৪৩৪.০০ টাকা
গ: ১১০.৬৭ টাকা
ঘ: ১২৪.০০ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2517

একটি যন্ত্রের ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। ব্যবহারিক জীবনকাল ১০ বছর। ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। Sum-of-years digit পদ্ধতি ব্যবহার করলে ৭ম বর্ষের অবচয়ের পরিমাণ কত হবে?

ক: ৩,০০০ টাকা
খ: 8,000 টাকা
গ: ৫,০০০ টাকা
ঘ: ৬,০০০ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2518

ক ও খ দুইজন অংশীদার ৭৪৫ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। তারা গ-কে নতুন অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করল এবং ৫ : ৩ : ২ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টনে চুক্তিবন্ধ হলো। ক ও খ-এর ত্যাগ অনুপাত কত?

ক: ৫:৭
খ: ৩ : ২
গ: ৭ : ৫
ঘ: ১২ : ৭
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2519

মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা, যার মধ্যে বিগত বছরের ৫,০০০ টাকা, পরবর্তী বছরের ৭,৫০০ টাকা, এবং চলতি বছরের অনাদায়ী চাঁদা ৯,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। আয়-ব্যয় বিবরণীতে চলতি বছরের চাঁদা খাতে কত টাকা দেখাতে হবে?

ক: ৪৬,৫০০ টাকা
খ: ৫০,০০০ টাকা
গ: ৪৫,০০০ টাকা
ঘ: ৩৭,৫০০ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2520

শ্রমিকের মূল মজুরি ১২,০০০ টাকা। ওভার টাইম স্বাভাবিক মজুরির দ্বিগুণ। স্বাভাবিক কর্মঘন্টা হলো ২০০ ঘন্টা। ওভার টাইম মজুরির হার ঘন্টায় কত?

ক: ৬০
খ: ৭২
গ: ১২০
ঘ: ১০০
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2521

কোনটি মূলধনের আওতাভুক্ত নয়?

ক: আয়কর
খ: মূল্য সংযোজন কর
গ: খাজনা ও কর
ঘ: মূলধনের সুদ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2522

বছরের শেষে বকেয়া ভাড়া ভুলক্রমে সমন্বয় এন্ট্রি না করায়-

ক: মুনাফা বেশি হবে
খ: দায় কম হবে
গ: ব্যয় কম হবে
ঘ: সবগুলো
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2523

হিসাব তথ্য ব্যবহারযোগ্য হয় তখন, যখন-

ক: সময়মতো ও পক্ষপাতমূলক
খ: প্রাসঙ্গিক ও অনিশ্চিত
গ: প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য
ঘ: সঠিক ও বিশ্বাসযোগ্য
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2524

প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত প্রকাশ করে

ক: ডেবিট জের
খ: ক্রেডিট জের
গ: যে-কোনো জের
ঘ: কোনোটাই নয়
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2525

কোনটি অপরিচালন ব্যয়?

ক: অবচয়
খ: ঋণের সুদ
গ: অনাদায়ী পাওনা
ঘ: বিজ্ঞাপন খরচ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2526

হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয়?

ক: রক্ষণশীলতা
খ: সামঞ্জস্যতা
গ: বস্তুনিষ্ঠতা
ঘ: মিলনকরণ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2527

কোনটি অলীক সম্পত্তি নয়?

ক: প্রাথমিক খরচ
খ: বিলম্বিত বিজ্ঞাপন খরচ
গ: অবহারে শেয়ার ইস্যু
ঘ: কপিরাইট
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2528

ABC কোম্পানির ১ জানুয়ারি ২০২০ তারিখে সম্পত্তির পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা ও দায় ছিল ৫০,০০০ টাকা এবং ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ১,৩০,০০০ টাকার সম্পত্তি ও ৩৪,০০০ টাকার দায় ছিল। ABC কোম্পানি উক্ত বৎসরে মুনাফা অর্জন করে-

ক: ৫০,০০০ টাকা
খ: ১৬,০০০ টাকা
গ: ৪৬,০০০ টাকা
ঘ: ১,৪৬,০০০ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2529

ডেনিম লিমিটেডের নিট কার্যকরী মূলধন ৪০, ৭৪০ টাকা। কোম্পানির চলতি মূলধন অনুপাত ৫২। চলতি সম্পদের পরিমাণ হবে ?

ক: ১১,৬৪০ টাকা
খ: ২৭,১৬০ টাকা
গ: ২১,১০০ টাকা
ঘ: ৬৭,৯০০ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2530

একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি জানা অসম্ভব?

ক: নীট লাভ
খ: নীট ক্ষতি
গ: মোট লাভ
ঘ: মোট দায়
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2531

X এর নিকট থেকে ২,০০০ টাকা প্রাপ্তির স্থলে ২০০ টাকা এবং এর নিকট থেকে ২০০ টাকা প্রাপ্তির স্থলে ২,০০০ টাকা লেখা হলে, এটি কোন ধরনের ভুল?

ক: নীতিগত ভুল
খ: পরিপূরক ভুল
গ: বেদাখিলার ভুল
ঘ: লেখার ভুল
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2532

২০১৮ সালে XYZ Company-এর সম্পদ হ্রাস পেল ৫০,০০০ টাকা, এবং দায় হ্রাস পেল ৯০,০০০ টাকা। তাহলে কোম্পানির Owner's equity-তে কী পরিবর্তন আসবে?

ক: ৪০,০০০ টাকা বৃদ্ধি পাবে
খ: ৪০,০০০ টাকা হ্রাস পাবে
গ: ১,৪০,০০০ টাকা হ্রাস পাবে
ঘ: ১,৪০,০০০ টাকা বৃদ্ধি পাবে
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2533

একটি কোম্পানি একখন্ড জমি ক্রয় করল। আনুমানিক আগামী ৫ বছরের মধ্যে কোম্পানিটি উক্ত জমিতে প্ল্যান্ট স্থাপন করবে। প্ল্যান্টটির নির্মাণপূর্ব এই ৫ বছর জমিটি অব্যবহৃত অবস্থায় থাকবে। আর্থিক বিবরণীতে জমিটি প্রদর্শন করতে হবে

ক: প্ল্যান্ট এ্যাসেট
খ: জমি ক্রয়
গ: দীর্ঘ মেয়াদি বিনোয়োগ
ঘ: অস্পর্শনীয় সম্পত্তি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (B Unit) #2534

মুদ্রাস্ফীতির উদাহরণ কোনটি?

ক: ১%→৫% →৩%
খ: ১% →২%→৩%
গ: ১ → ৮%→ ২%
ঘ: ১০→১% →২%
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2535

অবিরাম মজুদপণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকবে না?

ক: সমাপনী মজুদমাল
খ: ক্রয় ফেরত
গ: বিক্রয় ফেরত
ঘ: বিক্রীত পণ্যের ব্যয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2536

পদ্মা লিমিটেডের ব্যাংক বহিতে ব্যালেন্স ছিল ১,৭৯০ টাকা (ডেবিট)। ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যায় যে, এখনও ১০৪০ টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি এবং ৮২০ টাকার আমানত ক্রেডিট করা হয়নি। এমতাবস্থায়, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কত হবে?

ক: ৭০ টাকা ডেবিট
খ: ১৫৭০ টাকা ক্রেডিট
গ: ২০১০ টাকা ডেবিট
ঘ: ৩৬৫০ টাকা ক্রেডিট
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2537

সানফ্লাওয়ার কোম্পানি ২০২২ সালে ১,৮৬,০০০ টাকা নিট আয় প্রকাশ করে এবং সাধারণ শেয়ারের উপর ২৬,০০০ টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানিটির ৬%, ১০০ টাকা অভিহিত মূল্যের আরও ১০,০০০ অপুঞ্জীভূত অগ্রাধিকার শেয়ার রয়েছে এবং অগ্রাধিকার শেয়ারের উপর ৬০,০০০ টাকা লভ্যাংশ প্রদান করেছে। শেয়ারহোল্ডারগণের ইক্যুইটির ২০২২ সনের ১ জানুয়ারিতে ১২,০০,০০০ টাকা এবং ৩১ ডিসেম্বর ২০২২ সনে ১৬,০০,০০০ টাকা ছিল। ২০২২ সনে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডারগণের ইক্যুইটির উপর উপার্জন হার কত হবে?

ক: ১০%
খ: ৭.১ %
গ: ৯%
ঘ: ১৩.৩%
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2538

১ এপ্রিল, ২০২৩ তারিখে তিন বছরের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়ামের ৩৬,০০০ টাকা বিমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। ৩০ এপ্রিল, ২০২৩ তারিখে এ লেনদেনের সমন্বয় দাখিলা কী হবে?

ক: বিমা খরচ হিসাব ৩৬,০০০ টাকা ডেবিট: নগদান হিসাব ৩৬,০০০ টাকা ক্রেডিট
খ: বিমা খরচ হিসাব ১,০০০ টাকা ডেবিট: অগ্রিম বিমা হিসাব ১,০০০ টাকা ক্রেডিট
গ: অগ্রিম বিমা হিসাব ৩৫,০০০ টাকা ডেবিট: বিমা খরচ হিসাব ৩৫,০০০ টাকা ক্রেডিট
ঘ: অগ্রিম বিমা হিসাব ১,০০০ টাকা ডেবিট; বিমা খরচ হিসাব ১,০০০ টাকা ক্রেডিট
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2539

বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের জের কোন হিসাবে স্থানান্তরিত হবে?

ক: মুনাফা সঞ্চিতি হিসাবে
খ: সংরক্ষিত মূলধন হিসাবে
গ: শেয়ার বণ্টন হিসাবে
ঘ: মূলধন সঞ্চিতি হিসাবে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2540

একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ ৭,৮০,০০০ টাকা, মোট লাভের হার ৪০%, নিট লাভের হার ২৫%। উক্ত হিসাবকালে ব্যবসায়ের পরিচালন খরচ কত?

ক: ৩,১২,০০০ টাকা
খ: ১,১৭,০০০ টাকা
গ: ৫,০৭,০০০ টাকা
ঘ: ৪,২৯,০০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2541

রাসনা কোম্পানির ১০% হারে ১,০০,০০০ টাকার ঋণপত্র, ১২% হারে ২,০০,০০০ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ার রয়েছে যদি কোম্পানির নিট মুনাফা ১,৫৯,০০০ টাকা হয়, তবে সাধারণ শেয়ারহোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে?

ক: ৩.০০ টাকা
খ: ২.৫০ টাকা
গ: ২.১৫ টাকা
ঘ: ১.৮০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2542

চার বছর পূর্বে রূপম ট্রেডার্স ১,০০,০০০ টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা অনুমান করা হয়। সেই থেকে এটিকে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজ এটি যদি ৩০,০০০ টাকায় বিক্রয় করা যায়, তাহলে এ বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে?

ক: ক্ষতি ২৫,০০০ টাকা
খ: লাভ ৬,০০০ টাকা
গ: লাভ ১১,০০০ টাকা
ঘ: ক্ষতি ১০,০০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2543

২০২৩ সালের ১ জানুয়ারি দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা। জানুয়ারি মাসের নগদান বহির সারসংক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে উক্ত মাসে সেনাদারদের নিকট হতে ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে দেনাদারের জো ছিল ১০,০০০ টাকা। ঐ মাসে ৪০০০ টা কু ঋন - অবলোপন করা হয়। ঐ মাসে নগদ বিক্রয়ের পরিমাণ ছিল ১৭,০০০ টাকা। জানুয়ারি মাসে মোট বিক্রয় কত ছিল?

ক: ১,০৯,০০০ টাকা
খ: ১,০৪,০০০ টাকা
গ: ১,৪৭,৪০০ টাকা
ঘ: ৯৬, ০০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2544

একটি দ্রব্যের বিক্রয় মূল্য ৫,৫০০ টাকা। মুখ্য ব্যায় মোট ব্যায়ের ৭০% এবং ক্রয় মূল্য হলো মুখ্য ব্যায়ের ৭০% । লাভের হার মোট ব্যয়ের ১০%। পণ্যটির ক্রয় মূল্য কত হবে?

ক: ২৫০০ টাকা
খ: ২৫৪০ টাকা
গ: ২৪৫০ টাকা
ঘ: ৩৫০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #2545

হিসাববিজ্ঞানের কোন রীতি পাঁচ বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি ক্যালকুলেটর ক্রয়ের সময়ই হিসাবরক্ষককে খরচ হিসেবে লেখার অনুমতি দেয়?

ক: চলমান প্রতিষ্ঠান
খ: বস্তুনিষ্ঠতা
গ: রক্ষণশীলতা
ঘ: হিসাবকাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2546

একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইকুইপমেন্ট ক্রয়কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্যে কি জাবেদা হবে?

ক: Cash Account Dr.: Purchase Account Cr.
খ: Equipment Account Dr: Suspense Account Cr.
গ: Purchase Account Dr. Equipment Account Cr.
ঘ: Equipment Account Dr. Purchase Account Cr.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2547

X কোম্পানীর সমাপনী মজুদ পণ্য ২,০০০/-টাকা কম দেখানো হয়েছে। বিক্রিত পণ্যের ব্যয় এবং নীচ আয়ের উপর এই ভুলের প্রভাব----

ক: ব্যয় কম প্রদর্শিত হবে, মুনাফা বেশি হবে
খ: ব্যয় বেশি হবে, মুনাফা কম হবে
গ: ব্যয় কম, মুনাফা কম
ঘ: ব্যয় বেশি, মুনাফা বেশি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2548

নিচের কোনটি হিসাববিজ্ঞান তথ্যের গুণবাচক নয়?

ক: Cost-Benefit Analysis
খ: Comparability
গ: Materiality
ঘ: Understandability
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2549

হিসাববিজ্ঞানের কোন নীতি কোম্পানীর বিভিন্ন বছরের আর্থিক অবস্থা তুলনা করতে সাহায্য করে?

ক: Conservatism Policy
খ: Going Concern Policy
গ: Materiality Policy
ঘ: Accrual Policy
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2550

অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনী তহবিল বলতে বুঝায়-

ক: একটি নির্দিষ্ট কালের আয় ব্যয়ের পার্থক্য
খ: একটি নির্দিষ্ট কালের নগদ গ্রহণ ও পরিশোধের পার্থক্য
গ: একটি নির্দিষ্ট কালের সম্পত্তি ও দায়ের পার্থক্য
ঘ: একটি নির্দিষ্ট দিনের সম্পত্তি ও দায়ের পার্থক্য