airline MCQs
Showing 50 questions (Total: 65)
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের ----
Correct Answer:
ঘ: ৩১ মে
Explanation:
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের ---- সঠিক উত্তর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের - - - - ৩১ মে। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। এছাড়াওদিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬, ০০, ০০০ অ - ধূমপায়ী ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?
Correct Answer:
ঘ: ৪ নভেম্বর
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ? সঠিক উত্তর ৪ নভেম্বর ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অদিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই ৪ নভেম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সংবিধান দিবস। এ সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
Correct Answer:
খ: ২৬ মার্চ
Explanation:
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? সঠিক উত্তর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস সমূহ জাতীয় শিক্ষক দিবস - ১৯ জানুয়ারী শহীদ দিবস/আন্তর্জাতকি মাতৃভাষা দিবস - ২১ ফেব্রুয়ারী জাতীয় পতাকা দিবস - ০২ মার্চ জাতীয় শিশু দিবস - ১৭ মার্চ জাতীয় দিবস/স্বাধীনতা দিবস - ২৬ মার্চ মজিবনগর দিবস - ১৭ এপ্রিল জাতীয় জন্ম নিবন্ধন দিবস – জুলাই জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট জাতীয় সংহতি ও বিপ্লব দিবস - ৭ নভেম্বর সশস্ত্রবাহিনী দিসব - ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস - ১৪ ডিসেম্বর বিজয় দিবস - ১৬ ডিসেম্বর
বিশ্ব খাদ্য দিবস কোনটি
Correct Answer:
ক: ১৬ অক্টোবর
Explanation:
বিশ্ব খাদ্য দিবস কোনটি সঠিক উত্তর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হলো ১৬ অক্টোবর। প্রতিবছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ( FAO) সদস্য দেশগুলোতে এই দিবসটি পালিত হয়। এর উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তোলে।
ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি?
Correct Answer:
গ: গারুদা
Explanation:
ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? সঠিক উত্তর গারুদা ইন্দোনেশিয়ান বিমান সংস্থার নাম গারুদা। লুফথানসা হলো জার্মানির বিমান সংস্থা। কোয়ানতাস অস্ট্রেলিয়া বিমান সংস্থা অন্যদিকে জাপানের বিমান সংস্থার নাম হল অল নিপ্পন এয়ারওয়েজ।
মুজিবনগর দিবস কোনটি?
Correct Answer:
খ: ১৭ এপ্রিল
Explanation:
মুজিবনগর দিবস কোনটি? সঠিক উত্তর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। প্রতিবছর ১৭ই এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালিত হয়। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে বাংলাদেশ - এর অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত।
গারুদা কোন দেশের বিমান সংস্থা?
Correct Answer:
গ: ইন্দোনেশিয়া
Explanation:
গারুদা কোন দেশের বিমান সংস্থা? সঠিক উত্তর ইন্দোনেশিয়া গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। অন্যদিকে, গ্রিসের বিমান সংস্থা অলিম্পিক এয়ারওয়েজ, জার্মানির বিমান সংস্থার নাম লুফথানসা এবং নেদারল্যান্ডের বিমান সংস্থার নাম রয়াল ডাচ এয়ারলাইন্স (কেএলএ) ।
বাংলাদেশের জাতীয় দিবস কবে?
Correct Answer:
গ: ২৬ মার্চ
Explanation:
বাংলাদেশের জাতীয় দিবস কবে? সঠিক উত্তর ২৬ মার্চ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাস্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে।
'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে?
Correct Answer:
ঘ: ৮ সেপ্টেম্বর
Explanation:
'বিশ্ব সাক্ষরতা দিবস' কবে? সঠিক উত্তর ৮ সেপ্টেম্বর 'বিশ্ব সাক্ষরতা দিবস' ৮ সেপ্টেম্বর। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়। এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।
গণ-অভ্যুত্থান দিবস কবে পালিত হয়?
Correct Answer:
ক: ২৪জানুয়ারি
Explanation:
গণ-অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ২৪জানুয়ারি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুসশে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গঠন করা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল যাওয়ার পথে ডাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিগত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এতে আন্দোলন আরো জোরদার হয়। ২৪ জানুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিল সচিবালয় এলাকা অতিক্রম করে যাচ্ছিল পল্টনের দিকে। মিছিলে গুলি চালায় পুলিশ। নিহত হন নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান সহ পাচজন। এর পর থেকে দিনটি গণভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়।
শহীদ আসাদ দিবস কবে ?
Correct Answer:
খ: ২০ জানুয়ারি
Explanation:
শহীদ আসাদ দিবস কবে ? সঠিক উত্তর ২০ জানুয়ারি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কর্মতৎপরতায় যুক্ত ছিলেন আসাদ। সেই বছর ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ - দফার দাবিতে ঢাকাসহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় অনুষ্ঠিত ছাত্রসভায় নগরীর বিভিন্ন শিক্ষায়তনের হাজার হাজার ছাত্রছাত্রী যোগ দেয়। সভাশেষে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে আসা মিছিলের এক অংশ সামনের রাস্তা ধরে চান খাঁর পুলের দিকে এগোলে পুলিশ বাধা দিয়ে গুলি ছেঁড়ে। অত্যন্ত কাছে থেকে মিছিলের পুরোভাগে ছাত্রনেতা আসাদুজ্জামানের দিকে গুলি ছোঁড়া হলে তিনি শহীদ হন। এর পর থেকে প্রতি বছর ২০ জানুয়ারি দিনটি ‘আসাদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
জেল হত্যা দিবস কবে?
Correct Answer:
ঘ: ৩ নভেম্বর
Explanation:
জেল হত্যা দিবস কবে? সঠিক উত্তর ৩ নভেম্বর জেল হত্যা দিবস ৩ নভেম্বর। জেল হত্যা দিবস আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়?
Correct Answer:
ঘ: ২৬ মার্চ
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ। বিজয় দিবস ১৬ ডিসেম্বর, শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি এবং রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ দিবস ৭মার্চ।
পিলখানা হত্যাদিবস কবে?
Correct Answer:
খ: ২৫ ফেব্রুয়ারি
Explanation:
পিলখানা হত্যাদিবস কবে? সঠিক উত্তর ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাদিবস ২৫ ফেব্রুয়ারি। বিডিআর বিদ্রোহ হলো ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালিন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ। বিদ্রোহের পর সংস্থাটির নাম বর্ডার গার্ড বাংলাদেশ বা সংক্ষেপে বিজিবি করা হয়েছে। বর্তমানে বিজিবি নামে সংস্থাটি পরিচিত। এটি একটি আধা - সামরিক বাহিনী যার প্রধান কাজ বাংলাদেশর সীমানা পাহারা দেয়া। সে হিসেবে এরা সীমান্ত রক্ষী বাহিনাী নামেও পরিচিত। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদসহ ৫৭ জন অন্যান্য সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিককে হত্যা করে।
বাংলাদেশে 'কৃষি দিবস' পালিত হয় কোন তারিখে ?
Correct Answer:
গ: ১ অগ্রাহায়ণ
Explanation:
বাংলাদেশে 'কৃষি দিবস' পালিত হয় কোন তারিখে ? সঠিক উত্তর ১ অগ্রাহায়ণ বাংলাদেশে প্রতি বছর ১ অগ্রহায়ণ জাতীয় কৃষি দিবস পালিত হয়। তাছাড়া বাংলাদেশের মানুষ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করা।
বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন?
Correct Answer:
গ: ৮ সেপ্টেম্বর
আন্তজাতিক প্রতিবন্ধী দিবস কোনটি?
Correct Answer:
ঘ: ৩ ডিসেম্বর
Explanation:
আন্তজাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? সঠিক উত্তর ৩ ডিসেম্বর প্রতি বছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। অন্যদিকে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয় এপ্রিল মাসের প্রথম বুধবার। ২০ ফেব্রুয়ারী হলো বিশ্ব ন্যাবিচার দিবস।
”শহীদ আসাদ দিবস” পালিত হয় কবে?
Correct Answer:
খ: ২০ জানুয়ারি
Explanation:
”শহীদ আসাদ দিবস” পালিত হয় কবে? সঠিক উত্তর ২০ জানুয়ারি ”শহীদ আসাদ দিবস” পালিত হয় ২০ জানুয়ারি। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আসাদ। ২০ জানুয়ারি ১৯৬৯ সালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আসাদের স্মরণে ঢাকার মোহাম্মদপুরে 'আইয়ুব গেট' এর পরিবর্তে 'আসাদ গেট' নামকরণ করা হয়।
'গারুদা' কোন দেশের বিমান সংস্থা?
Correct Answer:
গ: ইন্দোনেশিয়া
Explanation:
'গারুদা' কোন দেশের বিমান সংস্থা? সঠিক উত্তর ইন্দোনেশিয়া গারুদা - ইন্দোনেশিয়ার বিমান সংস্থা এবং এর প্রতীক GA. জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডসের বিমান সংস্থার নাম হলো - লুফথানসা, অলিম্পিক এয়ার ওয়েজ এবং রয়াল ডাচ এয়ারলাইনস।
আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় --
Correct Answer:
খ: অক্টোবর মাসের সোমবার
Explanation:
আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় -- সঠিক উত্তর অক্টোবর মাসের সোমবার শিশু দিবস শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর - এ উদযাপন করা হয়, এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদযাপন করা হয়। তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে শিশু দিবসটিকে উদযাপন করার।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে?
Correct Answer:
খ: ৮ সেপ্টেম্বর
Explanation:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে? সঠিক উত্তর ৮ সেপ্টেম্বর ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। প্রথম 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' উদযাপিত হয় ১৯৬৭ সালে । ১৯৬১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিরক্ষরতা দূরীকরণের জন্য বিশ্বে দিবসটি উদযাপনের সূচনা হয়। ৮ মে বিশ্ব থ্যালোসেমিয়া দিবস।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়?
Correct Answer:
ক: শিশু দিবস
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়? সঠিক উত্তর শিশু দিবস জাতিসংঘের ৮ম মহাসচিব বান কি মুন ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। জাতিসংঘের ১ম মহাসচিব 'ট্রাইগভেলাই' নরওয়ের নাগরিক ছিলেন এবং জাতিসংঘের ৩য় মহাসচিব 'উ থান্ট' মিয়ানমারের নাগরিক এবং 'কুর্ট ওয়াল্ডহেইম' জাতিসংঘের ৪র্থ মহাসচিব যিনি অস্ট্রিয়ান নাগরিক ছিলেন। সংস্থাটির ৯ম বা বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্টনি ও গুতেরেস (দায়িত্ব গ্রহণ ১ জানুয়ারি ২০১৭) ।
আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়-
Correct Answer:
খ: ৪ মে
Explanation:
আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয়- সঠিক উত্তর ৪ মে শিশু দিবস: - শিশুদের নিয়ে উদযাপিত একটি দিবস। এটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় পালিত হয়ে থাকে। শিশু দিবসটি প্রথমবার তুরস্কে পালিত হয়েছিল সাল ১৯২০ সালের ২৩ এপ্রিল। বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর - এ উদযাপন করা হয় এবং আন্তর্জাতিক শিশু দিবস জুন ১ তারিখে উদযাপন করা হয়। তবে বিভিন্ন দেশে নিজস্ব নির্দিষ্ট দিন আছে শিশু দিবসটিকে উদযাপন করার। ১৯৯৬ সালে শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয় বাংলাদেশে
জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়?
Correct Answer:
গ: ৩০ সেপ্টম্বর
Explanation:
জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? সঠিক উত্তর ৩০ সেপ্টম্বর পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে এবার দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
বাংলাদেশের 'কৃষি দিবস' ____
Correct Answer:
খ: পহেলা অগ্রহায়ণ
Explanation:
বাংলাদেশের 'কৃষি দিবস' ____ সঠিক উত্তর পহেলা অগ্রহায়ণ বাংলাদেশের কৃষি দিবস পহেলা অগ্রহায়ণ। কৃষিই সমৃদ্ধি এ শ্লোগানকে ধারণ করে ২০০৮ সালের ১৫ নভেম্বর বাংলা ১ গ্রহায়ণ ১৪১৫ প্রথম জাতীয় কৃষি দিবস পালন করা হয়। সেই থেকে প্রতিবছর কৃষি দিবস পালিত হয়ে আসছে।
সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়?
Correct Answer:
ঘ: ৯০ দিন
Explanation:
সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়? সঠিক উত্তর ৯০ দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদে ৬৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে, কোন সংসদ সদস্যের আসন শূন্য হইবে যদি তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৯০ দিনের মধ্যে উপস্থিত না হলে সংসদ সদস্য পদ বাতিল হতে পারে।
'Trans World Airlines' কোন দেশের বিমান সংস্থা ?
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র
Explanation:
'Trans World Airlines' কোন দেশের বিমান সংস্থা ? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র Trans World Airlines was a major American airline which operated from 1930 until 2001. It was formed as Transcontinental & Western Air to operate a route from New York City to Los Angeles via St. Louis, Kansas City, and other stops, with Ford Trimotors.
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?
Correct Answer:
গ: ৪ জুলাই
নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
Correct Answer:
গ: ২৮ মে
Explanation:
নিরাপদ মাতৃত্ব দিবস কবে? সঠিক উত্তর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস ২৮ মে । ২৮ মে আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস । মা ও শিশুমৃত্যু রোধ এবং তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি অসুস্থতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধের প্রত্যয়ে ১৯৮৭ সাল থেকে শুরু হয়েছিল 'নিরাপদ মাতৃত্ব দিবস' পালন ।
আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়?
Correct Answer:
ঘ: ১৬ সেপ্টেম্বর
Explanation:
আন্তর্জাতিক ওজোন দিবস কোন মাসে কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজনস্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনের স্মরণে ১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করে।
জাতীয় শোক দিবস -
Correct Answer:
খ: ১৫ আগস্ট
জাতীয় শিশু দিবস পালিত হয় কোন তারেখে?
Correct Answer:
ক: ১৭ মার্চ
Explanation:
জাতীয় শিশু দিবস পালিত হয় কোন তারেখে? সঠিক উত্তর ১৭ মার্চ ১৭ মার্চ শিশু দিবস। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। আর ১৭ জুন আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস।
জাতীয় শোক দিবস কোনটি?
Correct Answer:
গ: ১৫ আগস্ট
Explanation:
জাতীয় শোক দিবস কোনটি? সঠিক উত্তর ১৫ আগস্ট ১৫ আগস্ট ১৯৭৫ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরের নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হয়। প্রতি বছরের এ দিনটি শোক দিবস হিসেবে পালন করে আসছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
১৭ এপ্রিল তারিখে পালিত হয় কোন দিবস?
Correct Answer:
গ: মুজিবনগর দিবস
Explanation:
১৭ এপ্রিল তারিখে পালিত হয় কোন দিবস? সঠিক উত্তর মুজিবনগর দিবস মুজিবনগর দিবস পালন করা হয় ১৭ এপ্রিল। এ দিন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় ১০ জানুয়ারি। শিশু দিবস পালন করা হয় ১৭ মার্চ।
কোন তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয়?
Correct Answer:
খ: ২৬ মার্চ
Explanation:
কোন তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয়? সঠিক উত্তর ২৬ মার্চ ২৬ মার্চ তারিখে বাংলাদেশের জাতীয় দিবস পালন করা হয় । ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে ( রাত ১২.২০ মিনিট) বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পূর্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন । সেই দিনটিকে স্মরণ করেই ১৯৮০ সালের ৩ অক্টোবর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় ও স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে ।
”গারুদা” কোন দেশের জাতীয় বিমান সংস্থার নাম?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
ডায়েবেটিক সচেতনতা দিবস কোনটি?
Correct Answer:
খ: ২৮ ফেব্রুয়ারি
Explanation:
ডায়েবেটিক সচেতনতা দিবস কোনটি? সঠিক উত্তর ২৮ ফেব্রুয়ারি ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। সুতরাং ডায়বেটিস সচেতনতা দিবস ঘোষণা করা হয় ২৮ ফেব্রুয়ারি।
ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি ?
Correct Answer:
ক: ২৬ জানুয়ারি
Explanation:
ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি ? সঠিক উত্তর ২৬ জানুয়ারি ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাস সূচিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি
নিরাপদ মাতৃত্ব দিবস কবে ?
Correct Answer:
গ: ২৮ মে
Explanation:
নিরাপদ মাতৃত্ব দিবস কবে ? সঠিক উত্তর ২৮ মে ২৮ মে মাতৃ দিবস হল একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়ের সন্মানে এবং মাতৃত্ব, মাতৃক ঋণপত্র, এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদযাপন করা হয়। এটি বিশ্বের অনেক অঞ্চলে বিভিন্ন দিনে, সাধারণত মার্চ, এপ্রিল বা মে উদযাপন করা হয়।
লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা?
Correct Answer:
ক: জার্মানি
Explanation:
লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা? সঠিক উত্তর জার্মানি লুফথানসা জার্মানির বিমান সংস্থা। এর ব্যবহৃত প্রতীক D. সুইডেনের বিমান সংস্থার নাম সুইডেন এয়ারলাইন্স।
বাংলাদেশের “কৃষি দিবস”-
Correct Answer:
গ: পহেলা অগ্রাহায়ণ
Explanation:
বাংলাদেশের “কৃষি দিবস”- সঠিক উত্তর পহেলা অগ্রাহায়ণ পহেলা অগ্রহায়ণকে ২০০৮ সালে প্রথম বাংলাদেশ কৃষি দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর ফেলা অগ্রহায়ণ কৃষি দিবস হিসেবে পালন করা হচ্ছে। পহেলা অগ্রহায়ণকে জৃষি দিবস ঘোষণার কারণ হলো এ সময় হেমন্ত ঋতুর শুরু হয়, কৃষ্কের ঘরে ধান আর মুখে থাকে হাসি।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
Correct Answer:
ক: ২৪ জানুয়ারি
Explanation:
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি? সঠিক উত্তর ২৪ জানুয়ারি বাংলাদেশের জনগণের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে অত্যন্ত গৌরবোজ্জ্বল অধ্যায় উনসত্তরের গণঅভ্যুত্থান। ১৪ জানুয়ারি ছাত্র সমাজ আনুষ্ঠানিকভাবে ১১ দফা দাবিনামা ঘোষণা করে এবং গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ২০ জানুয়ারি ১৪৪ ধারা অগ্রাহ্য করে ছাত্র সমাজের জঙ্গী মিছিল রাজপথ কাঁপিয়ে তোলে এবং পুলিশের গুলিতে নিহত হন আইনের ছাত্র আসাদুজ্জামান। ২৪ জানুয়ারি দেশব্যাপী হরতাল আহ্বান করা হয় এবং পুলিশের গুলিতে নিহত হয় কিশোর মতিউর, মকবুল, রুস্তম ও আরো অনেকে। ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালিত হয়, ১৫ ফেব্রুয়ারি কুর্মিটোলা ক্যান্টনমেন্টে আটক আগরতলা ষড়যন্ত্র মামলার বন্দি সার্জেন্ট জহুরুল হক সেনাপ্রহরীর গুলিতে নিহত হন। ২৪ জানুয়ারি মতিউর রহমান নিহত হলে এ আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তাই ২৪ জানুয়ারিকে গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়।
Who is the designer of the logo 'Balaka' of Biman Bangladesh Airlines?
Correct Answer:
C: Kamrul Hassan
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে?
Correct Answer:
ঘ: ৪ নভেম্বর
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? সঠিক উত্তর ৪ নভেম্বর ৪ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। সে বছরই ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হিসেবে এই সংবিধানকে বিবেচনা করা হয়।
জাতীয় শিশু দিবস কবে পালিত হয়?
Correct Answer:
ক: ১৭ মার্চ
Explanation:
জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশে ১৭ - ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে 'বিশ্ব বসতি দিবস' পালিত হয়?
Correct Answer:
ক: প্রথম সোমবার
Explanation:
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনে 'বিশ্ব বসতি দিবস' পালিত হয়? সঠিক উত্তর প্রথম সোমবার জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে মনােনীত ‘বিশ্ব বসতি দিবস’ ১৯৮৬ সালে সর্বপ্রথম পালিত হয়। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সােমবার দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। এ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য হলাে, রাষ্ট্রের শহরগুলােতে মৌলিক অধিকার সংশ্লিষ্ট পর্যাপ্ত আশ্রয় প্রতিফলিত করার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের বাসযােগ্য স্থান নিশ্চিত করতে সামষ্টিকভাবে দায়িত্ব পালন করা।
বিশ্ব সুনামি সতর্কতা দিবস কবে?
Correct Answer:
ক: ৫ নভেম্বর
Explanation:
বিশ্ব সুনামি সতর্কতা দিবস কবে? সঠিক উত্তর ৫ নভেম্বর ৫ নভেম্বর বিশ্ব সুনামি সকর্কতা দিবস। ৭ নভেম্বর রুশ বিপ্লব দিবস।
অটিস্টিক সচেতনতা দিবস পালিত-
Correct Answer:
খ: ২ এপ্রিল
Explanation:
অটিস্টিক সচেতনতা দিবস পালিত- সঠিক উত্তর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস যা প্রতিবছর ২রা এপ্রিল পালিত হয়। এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে তার সদস্য দেশগুলিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক "৬২/১৯৯ ধারা অনুযায়ী মনোনয়ন লাভ করে। "বিশ্ব অটিজম সচেতনতা দিবস" প্রস্তাবটি ২০০৭ সালের ১ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়েছিল এবং সেটি গৃহীত হয়েছিল একই বছরের ১৮ ডিসেম্বর।
বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিখে পালন করা হয় ?
Correct Answer:
ঘ: ১৫ অক্টোবর
অটিজম সচেতনতা দিবস পালন করা হয় কবে?
Correct Answer:
গ: ২এপ্রিল