Ancient and famous mosque MCQs
Showing 10 questions (Total: 10)
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
Correct Answer:
গ: ষাট গম্বুজ মসজিদ
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? সঠিক উত্তর ষাট গম্বুজ মসজিদ সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের (১৪৩৫ - ৫৯) আমলে খান আল - আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।[১] এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ সুলতানী আমলের স্থপত্য হলো গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, কদম রসূল মসজিদ। ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ এবং বড় সোনা মসজিদ ও কদম রসূল মসজিদ নির্মাণ করেন নুসরাত শাহ।
সাত গুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
সাত গুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকা সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'।
ঢাকার চকরে মসজিদের নির্মাতা ----
Correct Answer:
গ: শায়েস্তা খান
’সোনা মসজিদ’ স্থলবন্দর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
’সোনা মসজিদ’ স্থলবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ বর্তমানে দেশে মোট ২২টি স্থলবন্দর আছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল।
সাত গুম্বুজ মসজিদটির নির্মাতা কে?
Correct Answer:
ঘ: উমিদ খাঁ
Explanation:
সাত গুম্বুজ মসজিদটির নির্মাতা কে? সঠিক উত্তর উমিদ খাঁ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি নির্মান করেন শায়েস্তা খাঁন পুএ উমিদ খাঁ।
বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: ঢাকার নারিন্দায়
Explanation:
বিনত বিবির মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর ঢাকার নারিন্দায় বিনত বিবির মসজিদ ঢাকার নারিন্দায় অবস্থিত। বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান।
সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
ক: চাপাইনবাবগঞ্জ
Explanation:
সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর চাপাইনবাবগঞ্জ ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলা - উদ - দীন শাহ এর শাসনামলে (১৪৯৪ - ১৫১৯ খ্রিষ্টাব্দে) ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন।
ষাঠ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বাগেরহাট
Explanation:
ষাঠ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর বাগেরহাট পঞ্চদশ শতাব্দীতে খান জাহান আলী নির্মিত ষাট গম্বুজ মসজিদটি বাগেরহাট জেলার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। ১৯৮৩ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ভূষিত করে। উল্লেখ্য যে ,ষাট গম্বুজ মসজিদের মোট গম্বুজ সংখ্যা ৮১ টি ।
সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
গ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাচীন ছোট সোনা মসজিদটি আলাউদ্দিনের শাসনামলে (১৪৯৩ - ১৪১৯) ওয়ালি মোহাম্মদ নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। এ মসজিদের দৈর্ঘ্য ৮২ ফুট ও প্রস্থ ৫২.৫ ফুট এবং এতে ১৫ টি গম্বুজ রয়েছে। এ মসজিদটিকে ' গৌড়ের রত্ন' বলা হতো। উল্লেখ্য যে, প্রাচীন গৌড়ে বড় সোনা মসজিদ নামে সুলতান নুসরাত শাহ একটি মসজিদ নির্মাণ করেছিলেন।