Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”—কে বলেছেন?
Correct Answer:
ক: চণ্ডীদাস
Explanation:
”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”—কে বলেছেন? সঠিক উত্তর চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি চন্ডীদাসের। চণ্ডীদাস (১৩৭০ - ১৪৩০) মূল নাম অনন্ত বড়ুয়া। তিনি বাসলীর সেবক ছিলেন। মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য - পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন।চৈতন্যদেবের জন্মের আগে থেকেই চণ্ডীদাসের নামোল্লেখিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজে তার পদ আস্বাদন করতেন। শ্রুতি আছে, রজকিনী রামী তার সহজসাধনের সঙ্গিনী ছিলেন।তার উল্লেখযোগ্য কিছু উক্তি:সই, ক্যামনে ধরিব হিয়া? আমার বধুয়া আন বাড়ী যায় আমার আঙ্গিনা দিয়া সই, কেবা শুনাইল শ্যাম নাম। কানের কানের ভিতরে দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ "কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া। ""প্রণয় করিয়া ভাঙ্গয়ে যে। সাধন - অঙ্গ পায় না সে। ""কি লাগিয়া ডাকরে বাঁশী আর কিবা চাও।বাকি আছে প্রাণ আমার তাহা লৈয়া যাও। "সহজিয়া গুরুবাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি লেখেন,"শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ বড়, তাহার উপরে নাই। "
কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল’- 'চাইতে' ক্রিয়াটির ব্যবহার কোন ধরণের?
Correct Answer:
ঘ: অনুসর্গ তৈরী
Explanation:
কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল’- 'চাইতে' ক্রিয়াটির ব্যবহার কোন ধরণের? সঠিক উত্তর অনুসর্গ তৈরী কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল। অনুসর্গরূপে চাইতে(অক্রি)
“আমি শুনে হাসি, আখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। পক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
'গাড়ি স্টেশন ছাড়ল' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদান কারকে শূন্য
উপকূল' কোন সমাস?
Correct Answer:
খ: তৎপুরুষ সমাস
"ঢাক ঢাক গুড় গুড়' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: লুকোচুরি
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আবু ইসহাক
"তিনি ব্যাকরণে পণ্ডিত' বাক্যে নিম্নরেখ শব্দটিকোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণ কারকে সপ্তমী
‘সেখানে বাঘের ভয় নেই' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অপাদানে ৬ষ্ঠী
"আজ রবিবার' নাটকটি কে রচনা করেন।
Correct Answer:
খ: হুমায়ূন আহমেদ
'লাল লাল ফুল' বাক্যে কী অর্থে দ্বিরুক্তি হয়েছে?
Correct Answer:
ক: বহুবচন
'এ যে আমাদের চেনা লোক' বাক্যে 'চেনা' কোন পদ?
Correct Answer:
খ: বিশেষণ
'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
খ: দুর্লভ বস্তু
“নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, আসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। " কবিতাংশটি কোন কবির লেখা?
Correct Answer:
খ: ফররুখ আহমদ
'অনাদর' কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
Correct Answer:
খ: ধাতু
Explanation:
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়- সঠিক উত্তর ধাতু যা থেকে ক্রিয়াপদের জন্ম সেটাই ধাতু। যেমন, করি, একটি ক্রিয়াপদ। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় কর + ই। কর ক্রিয়াপদের. মূল অংশ, এটিই ধাতু। সংজ্ঞা : ক্রিয়াপদের মূল অংশকেই ধাতু বলে। অর্থাৎ ক্রিয়ার মূল অর্থ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে। যেমন - ক, চল, পড়ু, এগুলাে ধাতুর উদাহরণ।
"দিন ও রাত্রির সন্ধিক্ষণ'-এর বাক্য সংকোচন কোনটি ?
Correct Answer:
ঘ: গোধূলি
'বিসর্জন' নাটকটি কে রচনা করেছেন?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
'কানাকানি কোন বহুবীহি সমাসের সমস্তপদ?
Correct Answer:
ক: ব্যতিহার
"তার ধন আছে কিন্তু বিদ্যা নাই -গঠন অনুযায়ী বাক্যটি কোন শ্রেণির?
Correct Answer:
খ: যৌগিক
'মৃত্তিকা দিয়ে তৈরী' কথাটি সংকোচন করলে হবে-
Correct Answer:
খ: মৃন্ময়
'তামার বিষ' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: অর্থের কুপ্রভাব
"সব ঝিনুকে মুক্তা মেলে না' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তৃকারকে দ্বিতীয়া
“ব্যাকরণ” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি?
Correct Answer:
ক: বিশেষভাবে বিশ্লেষণ
Explanation:
“ব্যাকরণ” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি হল বি-আ-√কৃ+অনট্। এর অর্থ হল বিশেষ ভাবে আকার দান করা। ব্যাকরণের কাজ হল ভাষাকে বিধিবদ্ধ আকার দান করা
”উন্নীত” এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: উৎ + নীত
দুরবস্থা শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: দুঃ + অবস্থা
সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
Correct Answer:
গ: গরল
”ডাক্তারডাক”—ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”—গানটির প্রণেতা কে?
Correct Answer:
খ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”—গানটির প্রণেতা কে? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। দ্বিতীয় দফায় গানটিতে সুরারোপ করেন আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে কণ্ঠশিল্পী ছিলেন আবদুল লতিফ, বর্তমানে এটি সমবেত কণ্ঠে গাওয়া হয় । গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী
”অভিরাম” শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: সুন্দর
Explanation:
”অভিরাম” শব্দের অর্থ কি? সঠিক উত্তর সুন্দর অভিরাম শব্দটি বিশেষণ পদ এর অর্থ সুন্দর, আনন্দদায়ক। /অভি+রম্+অ/।
"কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ নরক - মানুষেতে সুরাসুর।” পঙক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শেখ ফজলল করিম
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?
Correct Answer:
ঘ: মাইকেল মধুসূদন দত্ত
বিশেষ্য পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
Correct Answer:
ক: বাড়ি-বাড়ি যাব
'যা কষ্টে লাভ করা যায়' বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
ক: দুর্লভ
'সকলকে মরতে হবে' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্তৃকারকে দ্বিতীয়া
এক কথায় প্রকাশ করুন: মৃতের মত অবস্থা যার-
Correct Answer:
ক: মুমূর্ষু
'স্বাধীন' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: স্ব + অধীন
Explanation:
'স্বাধীন' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর স্ব + অধীন স্বরসন্ধির উদাহরণশব্দের শুরুতে যদি “ া” থাকে, তাহলে অ/আ+ অ+আ হবে । স্বাধীন = স্ব + অধীণ
'অনুগ্রহ'-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: নিগ্রহ
'বিপদে মোরে রক্ষা কর'- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: অপাদানে সপ্তমী
বাংলা ভাষার রীতি কয়টি?
Correct Answer:
ঘ: দুইটি
Explanation:
বাংলা ভাষার রীতি কয়টি? সঠিক উত্তর দুইটি ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
‘মহাকীর্তি' এর ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ক: মহতী যে কীর্তি
'ষড়ানন' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: ষট + আনন
“গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: গো + এষণা
‘ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক?
Correct Answer:
খ: অপাদান কারক
Explanation:
‘ঝিনুক থেকে মুক্তা মেলে' এখানে 'ঝিনুক' কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখি কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন: সব ঝিনুকে মুক্তা মিলেনা বাক্যে ঝিনুক শব্দটি অপাদান কারক আর 'এ' থাকায় এটি সপ্তমী বিভক্তি।
‘পৃথিবী’ - এর সমার্থক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
ক: ভূধর
Explanation:
‘পৃথিবী’ - এর সমার্থক শব্দ নয় কোনটি ? সঠিক উত্তর ভূধর ভূধর পাহাড় এর সমার্থক শব্দ।
‘বুলবুলিতে ধান খেয়েছে’ এ বাক্যের ‘বুলবুলিতে’ শব্দে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: কর্তৃকারকে ৭মী বিভক্তি
“লেফাফা দুরুস্ত” বাগধারার অর্থ কী?
Correct Answer:
গ: পরিপাটি
‘শেষের কবিতা' এর রচয়িতা কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
‘তাসের ঘর' বাগধারার অর্থ কি?
Correct Answer:
খ: ক্ষণস্থায়ী বস্তু
‘মোরা একটি ফুলকে বাঁচবো বলে যুদ্ধ করি' - এই গানের গীতিকার কে?
Correct Answer:
খ: গোবিন্দ হালদার