Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়' উঠলে কোন ক্রিয়াপদ?
Correct Answer:
খ: অসমাপিকা
Explanation:
সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়' উঠলে কোন ক্রিয়াপদ? সঠিক উত্তর অসমাপিকা যে ক্রিয়া পদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ, যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকেই যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। উদাহরন- প্রভাতে সূর্য উঠলে…। আমরা হাতমুখ ধুয়ে…।
'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গ কী অর্থ নির্দেশ করে?
Correct Answer:
গ: কম
Explanation:
'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গ কী অর্থ নির্দেশ করে? সঠিক উত্তর কম কম…
‘মধুর' শব্দের বিপরীতার্থক শব্দ-
Correct Answer:
ক: তিক্ত
“তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে ‘না’- এর ব্যবহার কি অর্থে?
Correct Answer:
খ: হ্যাঁ-বাচক
'দুর্লভ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দুঃ+লভ
'একুশের গান' কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে?
Correct Answer:
ক: জাতির জাগ্রত প্রতিরোধ
জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পরে বসে
Correct Answer:
ঘ: কমা
Explanation:
জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পরে বসে সঠিক উত্তর কমা জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খন্ডবাক্যের পর কমা বসে। যেমন: কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত। উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসবে।
'ভোজন করার ইচ্ছা' এক কথায় কি হবে?
Correct Answer:
গ: বুভুক্ষা
এক কথায় প্রকাশ করুন:- 'এক থেকে শুরু করে ক্রমাগত'
Correct Answer:
গ: একাদিক্রমে
চার্বাক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: চারু + বাক্
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?
Correct Answer:
খ: ইংরেজি ভাষায়
Explanation:
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়? সঠিক উত্তর ইংরেজি ভাষায় প্রবাসী বন্ধুকে চিঠি লেখার সময় কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তার মধ্যে ইংরেজী - ভাষায় ঠিকানা লেখা একটি। ইংরেজি তে ঠিকানা লিখলে এটি প্রবাসী কারো কাছে লেখা এটা বুঝতে সুবিধা হয়।
ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই-
Correct Answer:
গ: ভাব-সম্প্রসারণ
Explanation:
ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই- সঠিক উত্তর ভাব-সম্প্রসারণ ভাবসম্প্রসারণ' কথাটির অর্থ কবিতা বা গদ্যের অন্তনির্হিত তৎপর্যকে ব্যাখ্যাসহ বিস্তারিত লেখা। অর্থাৎ ভাবের সার্থক ও সুসংগত সম্প্রসারণই ভাবসসম্প্রসারণ
‘পেটের ভাত চাল হওয়া’ বাগধারাটির অর্থ-
Correct Answer:
ক: অতিরিক্ত দুর্ভাবনায় পড়া
'ষ্ণ' প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়?
Correct Answer:
গ: বৃদ্ধি
Explanation:
'ষ্ণ' প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? সঠিক উত্তর বৃদ্ধি ষ্ণ(অ) প্রত্যয় যুক্ত হলে মূল শব্দের বৃদ্ধি ঘটে। যেমন:১/অপত্য অর্থে - মনু + ষ্ণ = মানব২/উপাসক অর্থে - শিব + ষ্ণ = শৈব৩/ ভাব অর্থে - শিশু + ষ্ণ = শৈশব
রুধির শব্দের অর্থ-
Correct Answer:
ঘ: রক্ত
Explanation:
রুধির শব্দের অর্থ- সঠিক উত্তর রক্ত রুধির /বিশেষ্য পদ/ রক্ত, শোণিত, অসৃক্; ব্যঙ্গে. টাকা, অর্থ।
'একাত্তরের ডায়েরী' কার রচনা?
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
'একাত্তরের ডায়েরী' কার রচনা? সঠিক উত্তর সুফিয়া কামাল একাত্তরের ডায়েরী কে রচনা করেন?জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের রচিত 'একাত্তরের ডায়েরি'। মুক্তিযুদ্ধকালীন ৯ মাসের স্মৃতি তিনি তাৎক্ষনিকভাবে লিখে রেখেছেন, যা পরবর্তি সময়ে 'একাত্তরের ডায়েরি' নামে প্রকাশিত হয়।
বাংলা ভাষার ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
Correct Answer:
ঘ: ৩০ টি
Explanation:
বাংলা ভাষার ব্যবহৃত মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? সঠিক উত্তর ৩০ টি মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], উ]; এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম],[ন],[ঙ] [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
ক থেকে ঙ পর্যন্ত ৫ টি ধ্বনি হচ্ছে?
Correct Answer:
ঘ: কণ্ঠধ্বনি
Explanation:
ক থেকে ঙ পর্যন্ত ৫ টি ধ্বনি হচ্ছে? সঠিক উত্তর কণ্ঠধ্বনি কন্ঠ ধ্বনি :- ক খ গ ঘ ঙ ঙ নাসিক্য বর্ণেরও অন্তর্ভুক্ত
‘শেষের কবিতা’ কী?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
‘শেষের কবিতা’ কী? সঠিক উত্তর উপন্যাস "শেষের কবিতা " রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস।
‘চেয়ার’ কোন লিঙ্গ?
Correct Answer:
গ: ক্লীব
‘কুলি’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: তুর্কি
Explanation:
‘কুলি’ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর তুর্কি উজবুক, কোর্মা, তুরুক, তোশক, বন্দুক, বাইজি (মূলশব্দ বাজি), বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তক্মা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুচলেকা, আলখেল্লা, চাকু, লাশ, ঠাকুর, উর্দি, উর্দু, কুলি, কুর্ণিশ, খোকা, বাবুর্চি ইত্যাদি তুর্কি শব্দ।
অভীষ্ট = ?
Correct Answer:
গ: অভি + ইষ্ট
অমিত ও ‘লাবন্য’ চরিত্র দুটির রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ
Explanation:
অমিত ও ‘লাবন্য’ চরিত্র দুটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ শেষের কবিতা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
‘অনুলোপ’ এর বিপরীত শব্দ?
Correct Answer:
গ: প্রতিলোপ
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: গজ
আমি ঢাকা যাব; ‘ঢাকা’ কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ
বাক্যের অন্তরগত প্রত্যেকটি শব্দকে কী বলে?
Correct Answer:
গ: পদ
মা শিশুকে খাওয়ান- এটি কোন ক্রিয়া?
Correct Answer:
গ: প্রযোজক ক্রিয়া
চা কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: চীনা
Explanation:
চা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর চীনা চা, চিনি চীনা শব্দ।
‘টাকায় কি না হয়?' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ৭মী
Explanation:
‘টাকায় কি না হয়?' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী টাকায় কি না হয় মূলত টাকা এর সাথে য় বিভক্তি যুক্ত হয়ে সপ্তমী বিভক্তি হয়েছে। আর টাকা মানে করণ কারক।
“খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে।একদা কী করিয়া মিলন হল দোঁহে,কী ছিল বিধাতার মনে ।”- কবিতাংশটুকুর কবি কে ?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
‘গোঁফ-খেজুরে' বাগধারাটির অর্থ-
Correct Answer:
খ: নিতান্ত অলস
‘আমি বই পড়ি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোনকারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
‘সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঞ্চিতাআশ্বিন ১৩৩৫ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর ১৯২৮ খ্রিস্টাব্দআটাত্তরটি কবিতা ও সতেরোটি গান মিলে একটি কাব্য-সংকলন।
‘ভাবুক'-এর সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: ভৌ + উক
‘আমার তুল্য' এর বাক্য সংকোচন-
Correct Answer:
গ: মাদৃশ
‘উকিল’ কোন দেশি শব্দ?
Correct Answer:
গ: আরবি শব্দ
কোনটি অপিনিহিতির'র উদাহরণ?
Correct Answer:
খ: আইজ
‘তিলে তৈল হয়’- এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যমান?
Correct Answer:
খ: অপাদান কারকে সপ্তমী
“গাহি সাম্যের গান -মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”-পঙ্ক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
‘হৃদয় আমার নাচেরে আজিকে' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: অধিকরণে ২য়া
'লাঠালাঠি' শব্দটি কোন সমাস?
Correct Answer:
ক: বহুব্রীহি
কোনটি জহির রায়হানের রচনা ?
Correct Answer:
ক: বরফ গলা নদী
Explanation:
কোনটি জহির রায়হানের রচনা ? সঠিক উত্তর বরফ গলা নদী কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের রচনা হচ্ছে 'বরফগলা নদী' (১৩৭৬)। তার অন্যান্য রচনার মধ্যে 'হাজার বছর ধরে', 'আরেক ফাল্গুন', 'শেষ বিকেলের মেয়ে', 'আর কত দিন', 'তৃষ্ণা' ইত্যাদি অন্যতম।
আমি হব সকাল বেলার পাখি- কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
আমি হব সকাল বেলার পাখি- কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখিকাজী নজরুল ইসলামআমি হব সকাল বেলার পাখিসবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,‘হয়নি সকাল, ঘুমো এখন’- মা বলবেন রেগে।বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না কা!আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,বলব আমি‘ভোর হল যে, সাগর ছুটে আয়!ঝর্ণা মাসি বলবে হাসি’, ‘খোকন এলি নাকি?’বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!’ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো,সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভাল?’বলব ‘মামা, কথা কওয়ার নাই ক সময় আর,তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।’রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে,জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!
‘ঢাকের কাঠি' বাগধারটির অর্থ-
Correct Answer:
খ: তোষামুদে
'কপোতাক্ষ নদ' কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
গ: মধুসূধন দত্ত
Explanation:
'কপোতাক্ষ নদ' কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর মধুসূধন দত্ত 'কপোতাক্ষ নদ' কবিতাটি লিখেছেন মাইকেল মদুসূদন দত্ত।এটি তার ‘চতুর্দশপদী কবিতাবলি’' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে
'অন্বেষণ' এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: অনু+এষণ
নদী শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: কল্লোলিনী
Explanation:
নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কল্লোলিনী নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে - স্রোতস্বিনী, কল্লোলিনী, তরঙ্গিনী, তটিনী, প্রবাহিণী, গাঙ ইত্যাদী।
‘চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ক: চুরি করা
তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে বেশী হয়?
Correct Answer:
খ: সাধু ভাষায়