Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
'গৌরচন্দ্রিকা' বাগধারার অর্থ কী?
Correct Answer:
গ: ভূমিকা
Explanation:
'গৌরচন্দ্রিকা' বাগধারার অর্থ কী? সঠিক উত্তর ভূমিকা গৌরচন্দ্রিকা - একটি বাগধারা এর অর্থ ভূমিকা বা সূচনা। মন্তব্য হলো কোনো কিছুর উপর সংক্ষিপ্ত বিবরণ। সঠিক উত্তর - ভূমিকা।
সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
Correct Answer:
ঘ: নিপাতনে সিদ্ধ
Explanation:
সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? সঠিক উত্তর নিপাতনে সিদ্ধ নিয়ম বহির্ভূত অথচ প্রচিলত এরকম কিছু্কেই নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন - আ + চর্য = আশ্চর্য, মনস + ঈষা = মনীষা , ষট্ + দশ = ষোড়শ , পর + পর = পরস্পর ।
জসীমউদ্দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
ক: কল্লোল
Explanation:
জসীমউদ্দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর কল্লোল পল্লীকবি জসীমউদ্দীনের (১৯৩০ - ১৯৭৬) খ্রি একটি বিখ্যাত কবিতা 'কবর' প্রথম প্রকাশিত হয় 'কল্লােল পত্রিকার ১৩৩২ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায়। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) তে অন্তর্ভুক্ত হয়। তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তখন এ কবিতাটি রচনা করেছিলেন।
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' এই বাক্যের 'কী' এর অর্থ-
Correct Answer:
ক: বিরক্তি
Explanation:
'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' এই বাক্যের 'কী' এর অর্থ- সঠিক উত্তর বিরক্তি এরুপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই ‘কী’ এর অর্থ নিরুপণ করতে হবে ।সে হিসাবে এর অর্থ ‘ভয়’ ‘রাগ’ বা ‘বিপদ’ নয়, অবশ্যই ‘বিরক্ত’ ।সঠিক উত্তর হবে - বিরক্ত।
‘লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-
Correct Answer:
গ: আরবি ভাষা থেকে
Explanation:
‘লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায় এসেছে- সঠিক উত্তর আরবি ভাষা থেকে আরবি মনে রাখার কৌশলঃ আম লাখায়েস গর একদম বাজে।
'একুশের গান' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ঘ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
'একুশের গান' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী একুশের গান একটি বাংলা গান যাআমার ভাইয়ের রক্তে রাঙানো হিসেবে সুপরিচিত (প্রথম চরণ দ্বারা)। এই গানের কথায় ১৯৫২ সালের ফেব্রুয়ারি ২১ তারিখে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন।
অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে এখানে কয়টি উপসর্গ রয়েছে?
Correct Answer:
ক: দুইটি
Explanation:
অবেলায় আমি দিলেম পাড়ি, অথৈ সাগরে এখানে কয়টি উপসর্গ রয়েছে? সঠিক উত্তর দুইটি অবেলা, অথৈ
“বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” বাক্যের ক্রিয়াটি কোন কালের?
Correct Answer:
খ: পুরঘটিত বর্তমান
Explanation:
“বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” বাক্যের ক্রিয়াটি কোন কালের? সঠিক উত্তর পুরঘটিত বর্তমান যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন - আমি বাড়ি যাই। এছাড়াও সাধারণ বর্তমান কালের কয়েকটি বিশিষ্ট প্রয়োগ রয়েছে। যেমন,' সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 'বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ'
বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
Correct Answer:
খ: ২১
Explanation:
বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? সঠিক উত্তর ২১ বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ২১ টি। এগুলো হচ্ছে - অ, অঘা, অজ, অনা, আ, আড়, আব, আন, ইতি, উন, কদ, কু,নি, পাতি, বি,ভর, রাম, স, সা, সু,হা। এবং সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০ টি।
‘ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ কী?
Correct Answer:
ঘ: প্রায় সম্পূর্ণ
Explanation:
‘ঊনকোটি চৌষট্টি' এ বাগধারার অর্থ কী? সঠিক উত্তর প্রায় সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ।ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ। উনপাজুরে বাগধারাটির অর্থ ; অপদার্থ। ঊনপঞ্চাশ বায়ু বাগধারার অর্থ ;পাগলামি । 'উড়নপেকে' বাগধারার অর্থ অপব্যায়ী।
ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
Correct Answer:
ঘ: আও
Explanation:
ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়? সঠিক উত্তর আও ভাববাচক বিশেষ্য গঠনে আও প্রত্যয় যুক্ত হয় । { রেফারেন্স - পুরাতন বাংলা ব্যকরণ বই (৯-১০ শ্রেণি ) - নবম পরিচ্ছেদ - বিশেষ নিয়ম ৯ - পৃষ্ঠা ৮৪
স্বাধীন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: স্ব + অধীন
Explanation:
স্বাধীন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর স্ব + অধীন অ + অ = আ হয়েছে।যেমন - স্ব + অধীন = স্বাধীন।এরূপ নরাধম, হিমাচল, হিতাহিত ইত্যাদি।
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
Correct Answer:
গ: দোলনচাঁপা
Explanation:
কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিষ্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয়। জেল কর্তৃপক্ষের অগোচরে পবিত্র গঙ্গোপাধ্যায় ওয়ার্ডারদের সাহায্যে তার সব কবিতাই বাইরে নিয়ে আসেন। কবির নির্দেশমত আর্য পাবলিশি হাউস এ কবিতাগুলো দিয়ে দোলনচাঁপা প্রকাশ করে। প্রথম সংস্করণ এই কাব্যগ্রন্থে ১৯টি কবিতা ছিল। সূচিপত্রের আগে মুখবন্ধরূপে সংযোজিত কবিতা "আজ সৃষ্টি - সুখের উল্লাসে" ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিষ্টাব্দ) জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। দোলনচাঁপা কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণে ৫০ টি কবিতা সংকলিত হয়।সূত্র: উইকিপিডিয়া
'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
খ: ফররুখ আহমদ
Explanation:
'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে? সঠিক উত্তর ফররুখ আহমদ সিরাজাম মুনিরা - কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সিরাজাম মুনিরা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৫২ সালে ঢাকায়। তার পরপ্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ " সাত সাগরের মাঝি" প্রকাশিত হয় ১৯৪৪ সালে কলকাতা থেকে। এ কাব্যটি প্রকাশের মধ্য দিয়েই তিনি কবি খ্যাতির শীর্ষে আরোহণ করেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে 'বিদ্যাসাগর' উপাধি দেয়া হয়?
Correct Answer:
গ: ১৮৩৯
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে 'বিদ্যাসাগর' উপাধি দেয়া হয়? সঠিক উত্তর ১৮৩৯ সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
'তপোবন' কোন সমাস?
Correct Answer:
খ: চতুর্থী তৎপুরুষ
Explanation:
'তপোবন' কোন সমাস? সঠিক উত্তর চতুর্থী তৎপুরুষ পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: গুরুকে ভক্তি= গুরুভক্তি, আরামের জন্য কেদারা= আরামকেদারা, বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি, বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা ইত্যাদি।
‘ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: বক্র
Explanation:
‘ঋজু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বক্র ‘ঋজু’ এবং ‘সোজা’ শব্দের বিপরীত শব্দ বাঁকা বা বাকা । কঠিন শব্দের বিপরীত শব্দ কোমল।
'চর্যাপদ' হচ্ছে--
Correct Answer:
খ: গান
Explanation:
'চর্যাপদ' হচ্ছে-- সঠিক উত্তর গান 'চর্যাপদ' হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে রাজগ্রন্থশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে 'চর্যাপদ' আবিষ্কার করেন।
নিচের কোনটি খনার বচন?
Correct Answer:
ঘ: আছে গরু, না বয় হাল, তার দুঃখ চিরকাল ।
রোসাঙ্গ-রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে—
Correct Answer:
ক: পদ্মাবতী
নিচের কোনটি নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য?
Correct Answer:
ঘ: শ্রীকৃষ্ণকীর্তন
Explanation:
নিচের কোনটি নাট্যগুণসম্পন্ন আখ্যান কাব্য? সঠিক উত্তর শ্রীকৃষ্ণকীর্তন প্রধানত শ্রীকৃষ্ণ,শ্রীরাধা ও বড়াই এর পরস্পর উত্তর প্রত্যুত্তরের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণকীর্তনের বিভিন্ন খন্ডে এক একটি কাহিনী বর্ণিত হয়েছে।উল্লেখিত বৈশিষ্ট্যের জন্য শ্রীকৃষ্ণ কীর্তন পাঁচালী করে না গেয়ে নাটগীত হিসেবে নৃত্য ওও অভিনয়ের সঙ্গে গাওয়া যেত।
‘পান করার যোগ্য’ -এক কথায় কী হবে?
Correct Answer:
খ: পেয়
Explanation:
‘পান করার যোগ্য’ -এক কথায় কী হবে? সঠিক উত্তর পেয় পান করার যোগ্য - পেয়পান করার ইচ্ছা বা বাসনা - পিপাসা /তৃষ্ণা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্সধর্মী উপন্যাস—
Correct Answer:
খ: কপালকুণ্ডলা
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রোমান্সধর্মী উপন্যাস— সঠিক উত্তর কপালকুণ্ডলা ইন্দিরা - বঙ্কিমচন্দ্রের ছোট উপন্যাস।বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল - সামাজিক সমস্যা নিয়ে রচিত সামাজিক উপন্যাস।কপালকুণ্ডলা - - কাপালিক ও পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে নায়ক নবকুমারের সাথে বিয়ে, সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব রহস্য নিয়ে রোমান্সধর্মী উপন্যাস।
দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কোনটি?
Correct Answer:
ঘ: সধবার একাদশী
Explanation:
দীনবন্ধু মিত্র রচিত প্রহসন কোনটি? সঠিক উত্তর সধবার একাদশী দীনবন্ধু মিত্র সাতটি নাটক ও প্রহসন লিখেছিলেন। 'নীলদর্পণ'(১৮৬০), 'নবীন তপস্বিনী'(১৮৬৩), 'কমলে কামিনী'(১৮৭৩)- এই তিনটি তাঁর গভীর রসের নাটক। আর চারটি প্রহসন হল 'বিয়ে পাগলা বুড়ো'(১৮৬৬), 'সধবার একাদশী'(১৮৬৬) 'লীলাবতী'(১৮৬৭), 'জামাই বারিক'(১৮৭২) ।
নিচের কোনটি রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: পদ্মরাগ
Explanation:
নিচের কোনটি রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত গ্রন্থ? সঠিক উত্তর পদ্মরাগ মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'পদ্মরাগ' । তার রচিত আরেকটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন'। 'পদ্মাবতী' নামে কাব্য ও নাটক লিখেন যথাক্রমে আলাওল ও মাইকেল মধুসূদন দত্ত। 'পদ্ম - গোখরো' গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
বাংলায় মহাভারত অনুবাদ করেছেন—
Correct Answer:
ক: কাশীরাম দাস
Explanation:
বাংলায় মহাভারত অনুবাদ করেছেন— সঠিক উত্তর কাশীরাম দাস কাশীরাম দাস রচিত অনুবাদটি কাশীদাসী মহাভারত নামে জনপ্রিয়। যদিও কবি এটির নামকরণ করেছিলেন ভারত-পাঁচালী
‘গতিবাদের প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল?
Correct Answer:
গ: বলাকা
Explanation:
‘গতিবাদের প্রভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল? সঠিক উত্তর বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 'বলাকা' কাব্যে গতিবাদ তত্ব প্রকাশিত হয়েছে। ' বলাকা' কাব্যটি ১৯১৬ সালে প্রকাশিত হয়। এটি তিনি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন। 'চৈতালী' এবং 'কনিকা' কাব্যটি প্রকাশিত হয় ১৮৯৯ সালে।
মীর মশাররফ হোসেন নিচের কোন নাটকটির রচয়িতা?
Correct Answer:
খ: জমিদার দর্পণ
Explanation:
মীর মশাররফ হোসেন নিচের কোন নাটকটির রচয়িতা? সঠিক উত্তর জমিদার দর্পণ মীর মশাররফ হোসেন রচিত নাটক হলো ' বসন্তকুমারী' (১৮৭৩), 'জমিদার দর্পণ' (১৮৭৩), 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), । মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা নাটক 'পদ্মবতী' (১৮৬০), 'কৃষ্ণকুমারী' (১৮৬১) 'শর্মিষ্ঠা' (১৮৫৮) , 'মায়াকানন'।
পূরণবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ক: দ্বাদশ
Explanation:
পূরণবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর দ্বাদশ পূরণবাচক শব্দ দ্বাদশ
কোন বাক্যে ক্রিয়া-বিশেষণ রয়েছে?
Correct Answer:
ক: তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন।
অনিষ্ট’ শব্দের বিপরীত অর্থবোধক শব্দ—
Correct Answer:
গ: ইষ্ট
Explanation:
অনিষ্ট’ শব্দের বিপরীত অর্থবোধক শব্দ— সঠিক উত্তর ইষ্ট অনিষ্ট এর বিপরীত শব্দ হল ইষ্ট
নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত?
Correct Answer:
ঘ: ছায়াতরু
Explanation:
নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তর ছায়াতরু ছায়া দানকারী তরু -- মধ্যপদলোপী কর্মধারয় সমাস।মধ্যপদলোপী কর্মধারয় - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর ।
মঙ্গলকাব্যের ব্যক্তিত্বময়ী নারীচরিত্র---
Correct Answer:
ক: ফুল্লরা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: প্রভাবতী সম্ভাষণ
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর রচিত বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য রচনা 'প্রভাবতী সম্ভাষণ'। আরো কয়েকটি মৌলিক গ্রন্থ - অতি অল্প হইল, আবার অতি অল্প হই ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। শকুন্তলা ও ভ্রান্তিবিলাস হলো বিদ্যাসাগর রচিত অনুবাদ গ্রন্থ।
‘পায়রা'-র সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
খ: কপোত
Explanation:
‘পায়রা'-র সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কপোত পায়রা /বিশেষ্য পদ/ পারাবত, কবুতর, কপোত।
Census-এর বাংলা পরিভাষা কোনটি?
Correct Answer:
গ: আদমশুমারি
Explanation:
Census-এর বাংলা পরিভাষা কোনটি? সঠিক উত্তর আদমশুমারি Census শব্দটির বাংলা পারিভাষিক শব্দ আদমশুমারি।
ধ্বনি'র লিখিত রূপকে বলা হয় ---
Correct Answer:
গ: বর্ণ
Explanation:
ধ্বনি'র লিখিত রূপকে বলা হয় --- সঠিক উত্তর বর্ণ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে
নিচের কোন চরণটি হাসন রাজার গানের পঙ্ক্তি?
Correct Answer:
খ: কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।
Explanation:
নিচের কোন চরণটি হাসন রাজার গানের পঙ্ক্তি? সঠিক উত্তর কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। কি ঘর বানাইমু আমি শূণ্যেরো মাঝার, লোকে বলে। বলে রে, ঘর-বাড়ি ভালা নাই আমার। তাঁর প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। অন্য নাম অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী(ছদ্মনাম) (২১ ডিসেম্বর১৮৫৪-৬ ডিসেম্বর১৯২২; ৭ পৌষ১২৬১-২২ অগ্রহায়ণ ১৩২৯বঙ্গাব্দ)। তিনি বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ। দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন—
Correct Answer:
খ: অক্ষয় কুমার দত্ত
Explanation:
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন— সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে ' তত্ত্বোবধিনী' পত্রিকাটি যাত্রা শুরু করে। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
বিসর্গ (ঃ) সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি
Correct Answer:
ক: দূরন্ত
Explanation:
বিসর্গ (ঃ) সন্ধিঘটিত শুদ্ধ শব্দ কোনটি সঠিক উত্তর দূরন্ত দুর্গতি = দুর্গতি = দু: + গতি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ ইংরেজি কোন গ্রন্থের গদ্য-অনুবাদ ?
Correct Answer:
খ: কমেডি অব এররস
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ ইংরেজি কোন গ্রন্থের গদ্য-অনুবাদ ? সঠিক উত্তর কমেডি অব এররস ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র (১৫৬৪ - ১৬১৬ খ্রি.) রচিত নাটক কমেডি অফ এররস অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১ খ্রি.) 'ভ্রান্তিবিলাস' রচনা করেন। ১৮৬৯ সালে তিনি শেক্সপিয়রের এ নাটকটির বঙ্গানুবাদ করেন।
১৯৫৩ সালে প্রকাশিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি কে সম্পাদন করেছিলেন?
Correct Answer:
গ: হাসান হাফিজুর রহমান
Explanation:
১৯৫৩ সালে প্রকাশিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি কে সম্পাদন করেছিলেন? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলনের প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান।১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তার কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটি সহ আরও কিছু লেখা একত্রিত করে ১৯৫৩ সালে তিনি তাঁর প্রথম বই একুশে ফেব্রুয়ারি প্রকাশ করেন।
কাব্যধর্মী নাটক কোনটি?
Correct Answer:
ঘ: নূরুলদীনের সারাজীবন
Explanation:
কাব্যধর্মী নাটক কোনটি? সঠিক উত্তর নূরুলদীনের সারাজীবন নূরলদীনের সারাজীবন" কাব্যনাটকটিতে লেখক রংপুর অঞ্চলের বৃটিশবিরোধী আন্দোলনকে উপজীব্য করেছেন। নাটকটির মূল চরিত্র নূরলদীন যে তৎকালীন কৃষক সমাজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিল।নাটকের এক পর্যায়ে নূরলদীন তার ছোটবেলার কথা স্মরণ করে। তার বাবা আর সে মিলে গরুর বদলে নিজেরা হাল চাষ করতো, কারণ তাদের হালের গরুটি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল তার বাবা।নাটকের আরেক পর্যায়ে নূরলদীনের স্ত্রী আম্বিয়ার ক্ষমতা ও অর্থলোভের বিষয়টি দৃষ্টিকটু লেগেছে। এটিই আমাদের বাস্তব সমাজচিত্র। নেতাদের কৃতিত্ব ম্লান হয়ে যায় তাদের আশে পাশের লোভী মানুষগুলোর কারণে।সবশেষে বলতে চাই, নূরলদীন আমাদের ইতিহাসে এক স্মরণীয় নাম। যখনি অন্যায় মাথাচাড়া দিয়ে উঠবে, তখনি কোন এক নূরলদীনের কন্ঠে ধ্বনিত হবে, 'জাগো, বাহে, কোনঠে সবায়?'
ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম---
Correct Answer:
খ: কাঁটাতারে প্রজাপতি
Explanation:
ইলা মিত্রকে নিয়ে সেলিনা হোসেনের উপন্যাসের নাম--- সঠিক উত্তর কাঁটাতারে প্রজাপতি সেলিনা হােসেনের ‘কাঁটাতারে প্রজাপতি' [১৯৮৯] নাচোলের তেভাগা আন্দোলন ও তার কিংবদন্তিতুল্য সংগঠক ও নেত্রী ইলা মিত্রকে নিয়ে লেখা ইতিহাস-নির্ভর জীবনী-উপন্যাস।
'ঠাকুর মার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন?
Correct Answer:
খ: রূপকথা
Explanation:
'ঠাকুর মার ঝুলি' কী জাতীয় রচনার সংকলন? সঠিক উত্তর রূপকথা ঠাকুরমার ঝুলি বাংলা শিশুসাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। তবে সংগৃহীত হলেও দক্ষিণারঞ্জণের লেখনীর গুণে গল্পগুলো হয়ে উঠে শিশু মনোরঞ্জক।
‘যে সব পশু মাংশ খায়, তারা খুব বলবান হয়।'— বাক্যটির সরলরূপ হবে ----
Correct Answer:
খ: সকল মাংসাশী পশুই খুব বলবান হয়।
শওকত ওসমান রচিত উপন্যাস হচ্ছে—
Correct Answer:
ক: জননী
Explanation:
শওকত ওসমান রচিত উপন্যাস হচ্ছে— সঠিক উত্তর জননী শওকত ওসমানের মোট উপন্যাসের সংখ্যা ১৫টি। এগুলো হল- বনী আদম, জননী (১৯৫৮), ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭১), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), আর্তনাদ (১৯৮৫), জলাঙ্গী (১৯৮৬), রাজপুরুষ (১৯৯২), রাজসাক্ষী, বেড়ি।
“হিন্দু না ওরা মুসলিম?—ওই জিজ্ঞাসে কোন্ জন?”- পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন্ কবিতার অন্তর্গত?
Correct Answer:
গ: কাণ্ডারী হুঁশিয়ার
সংশয়’-এর বিপরীত শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: প্রত্যয়
Explanation:
সংশয়’-এর বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর প্রত্যয় সংশয় শব্দটির অর্থ সন্দেহ, দ্বিধা, অনিশ্চয়তা বোধ। তাই সংশয় শব্দটির বিপরীতার্থক শব্দ হলো প্রত্যয়।
‘পাখিসব করে রব রাতি পোহাইল'—পঙ্ক্তিটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মদন মোহন তর্কালঙ্কার
Explanation:
‘পাখিসব করে রব রাতি পোহাইল'—পঙ্ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর মদন মোহন তর্কালঙ্কার 'পাখি সব করে রব রাতি পোহাইল' - পঙক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার (জন্ম: ১৮১৭ – মৃত্যু: ৯ই মার্চ, ১৮৫৮) ভারতীয় উপমহাদেশের ঊনবিংশ শতাব্দীয় অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব যিনি লেখ্য বাংলা ভাষার বিকাশে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত হিসিবেও পরিগণিত।