Bangla MCQs
Showing 50 questions (Total: 14833)
জ্ঞানের আলোক কোন ধরণের সম্বন্ধ -
Correct Answer:
খ: অভেদ সম্বন্ধ
Explanation:
জ্ঞানের আলোক কোন ধরণের সম্বন্ধ - সঠিক উত্তর অভেদ সম্বন্ধ অভেদ সম্বন্ধ : জ্ঞানের আলোক, দুঃখের দহন
বাংলা সাহিত্যের প্রথম শিল্প সম্মত উপন্যাস রচয়িতা কে?
Correct Answer:
খ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম শিল্প সম্মত উপন্যাস রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সার্থক উপন্যাস এর রচিয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কোনটি সংস্কৃত মূল ধাতু?
Correct Answer:
গ: খাদ্
শব্দের যোগ্যতার সঙ্গে কয়টি বিষয় জড়িত?
Correct Answer:
ঘ: ৬ টি
নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার কোনটি ?
Correct Answer:
ঘ: বিকালটা সুন্দর
'জাঁদরেল ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: ইংরেজি
Explanation:
'জাঁদরেল ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ইংরেজি কিছু ইংরেজি শব্দ হলো- আগ্রাসন, আরদালি, জাদরেল, কামান, নভেল, নোট, ইউনিয়ন, পেন্সিল, ব্যাগ।
'ন্যায়' শব্দের বিশেষণ কোনটি?
Correct Answer:
গ: ন্যায্য
'অবীরা' বলতে কোন নারীকে বুঝায়?
Correct Answer:
গ: যার স্বামী ও পুত্র নেই
Explanation:
'অবীরা' বলতে কোন নারীকে বুঝায়? সঠিক উত্তর যার স্বামী ও পুত্র নেই যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
'তস্কর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সাধু
প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় কী বলা হয়?
Correct Answer:
ক: বিবিক্ষা
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান ?
Correct Answer:
ঘ: ভূষণ
Explanation:
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান ? সঠিক উত্তর ভূষণ কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ষ বসে। যেমন - ভূষণ, আষাঢ়, ঊষা, ঈষৎ, পাষণ্ড, পাষাণ, ভাষা, শোষণ ইত্যাদি।
‘টাকায় সবই হয়’ এখানে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: করণে ৭মী
'নেই আঁকড়া' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
খ: একগুঁয়ে
'কর্তা' শব্দের স্ত্রী লিঙ্গ কি?
Correct Answer:
খ: কর্ত্রী
Explanation:
'কর্তা' শব্দের স্ত্রী লিঙ্গ কি? সঠিক উত্তর কর্ত্রী কর্ত্রী
'শেষের কবিতা'- কোন ধরণের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
Explanation:
'শেষের কবিতা'- কোন ধরণের রচনা? সঠিক উত্তর উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
'লুঙ্গি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: বার্মি
Explanation:
'লুঙ্গি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর বার্মি লুঙ্গি ,ফুঙ্গি মায়ানমার (বর্মি) ভাষা থেকে এসেছে
'কবর' কবিতা কে লিখেছেন?
Correct Answer:
ক: জসীমউদ্দীন
Explanation:
'কবর' কবিতা কে লিখেছেন? সঠিক উত্তর জসীমউদ্দীন ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত 'কবর' কবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
নৌকা ঘাটে বাঁধা-- 'ঘাটে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে সপ্তমী
'মূক' এর সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
গ: বোবা
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- কার উক্তি?
Correct Answer:
খ: ভারতচন্দ্র রায়গুণাকর
Explanation:
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- কার উক্তি? সঠিক উত্তর ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত 'অন্নদামঙ্গল' কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। কাব্যে উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
সন্ধি বিচ্ছেদ করুন: জনৈক
Correct Answer:
ক: জন+এক
'গায়ে হলুদ' কোন সমাস?
Correct Answer:
গ: অলুক বহুৱীহি
Explanation:
'গায়ে হলুদ' কোন সমাস? সঠিক উত্তর অলুক বহুৱীহি গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে - হলুদ - এটি অলুক বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয়না, তাকে অলুক বহুব্রীহি বলে।
বিপরীত শব্দ লিখুনঃ চাক্ষুষ
Correct Answer:
ক: অগোচর
ক্রিয়ার মূল অংশকে কি বলে?
Correct Answer:
গ: ধাতু
বিশেষ্য কোনটি?
Correct Answer:
গ: নদী
'সনেট' কত লাইন হয়?
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
'সনেট' কত লাইন হয়? সঠিক উত্তর ১৪ চতুর্দশপদী(Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। এর বৈশিষ্ট্য হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
অর্ধমাত্রার বর্ণ কয়টি-
Correct Answer:
ক: ৮
Explanation:
অর্ধমাত্রার বর্ণ কয়টি- সঠিক উত্তর ৮ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি। যথা : ঋ, খ, গ, ণ, থ, ধ, প, শ; এবং মাত্রাহীন বর্ণ দশটি । যথা: এ, ঐ ও , ঔ, ঙ, ঞ , ৎ,ং, ঃ,। এছাড়া পূর্ণমাত্রার বর্ণ ৩২ টি।
এক কথায় প্রকাশ করুনঃ কি করিতে হইবে বুঝিতে পারে না যে-
Correct Answer:
গ: কিংকর্তব্যবিমূঢ়
Explanation:
এক কথায় প্রকাশ করুনঃ কি করিতে হইবে বুঝিতে পারে না যে- সঠিক উত্তর কিংকর্তব্যবিমূঢ় যে কি করিবে বুঝিতে পারে না = কিংকর্তব্যবিমুঢ়।
ভাষার ক্ষুদ্রতম একক কি?
Correct Answer:
ক: ধ্বনি
Explanation:
ভাষার ক্ষুদ্রতম একক কি? সঠিক উত্তর ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক হলো 'ধ্বনি' । এটা ভাষার মৌলিক অংশ । ধ্বনির লিখিত রুপ হলো 'বর্ণ' । শব্দের অংশ হলো অক্ষর।
'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
ক: আরবি
Explanation:
'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর আরবি কলম শব্দটি আরবি ভাষার কলামুন থেকে উৎপত্তি হয়ে কলম হয়েছে।বর্ণনা: বাংলায় ব্যবহৃত আরবি ভাষার শব্দ গুলোকে মূলত দুই ভাগে বিভক্ত করা যেতে পারে । যথা - ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। আরবি শব্দ হলো - কলম, ঈমান , গোসল , জান্নাত , তওবা, আদালত, খারিজ, ওজন , খবর , দুনিয়া, নকল , জাহাজ, জরিমানা , তামাম, মসলা, লেবু, হেফাজত ইত্যাদি।
আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি' সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে ?
Correct Answer:
গ: ৪ টি
Explanation:
আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি' সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে ? সঠিক উত্তর ৪ টি বাক্যটির শুদ্ধরুপ হবে: আমি তাহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
তুষারধবল' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: উপমান কর্মধারয়
Explanation:
তুষারধবল' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর উপমান কর্মধারয় এটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ।তুষারধবল = তুষারের ন্যায় ধবল
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ?
Correct Answer:
ক: ভারতচন্দ্র রায়
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ? সঠিক উত্তর ভারতচন্দ্র রায় প্রথম নাগরিক কবি - ভারত চন্দ্র ( রায় গুনাকর)
গীর্জায় গিয়ে যীশু ভজে সে' যীশু কোন কারকে কোন বিভক্তি ?
Correct Answer:
ঘ: কর্মে শূন্য
Explanation:
গীর্জায় গিয়ে যীশু ভজে সে' যীশু কোন কারকে কোন বিভক্তি ? সঠিক উত্তর কর্মে শূন্য এটি কর্ম কারকের উদাহরণ। বাক্যে “কি/কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম কারক বলে। এই বাক্যে যদি আমরা প্রশ্ন করি যে, সে কাকে ভজে? উত্তর হবে যিশুকে।
“আকুঞ্চন” শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: প্রসারণ
সন্ধিঘটিত শুষ্ক শব্দ কোনটি?
Correct Answer:
ক: অতি + অধিক= অত্যধিক
Explanation:
সন্ধিঘটিত শুষ্ক শব্দ কোনটি? সঠিক উত্তর অতি + অধিক= অত্যধিক যেমন - ই + অ = য(য - ফলা); অতি + অধিক = অত্যাধিক।
ছোটোটি কোথায়' বাক্যে 'ছোটো' শব্দের শেষে 'টি' এর ব্যাকরণিক পরিচয় কী ?
Correct Answer:
ক: পদাশ্রিত নির্দেশক
"কাজটি ভাল দেখায় না' এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ?
Correct Answer:
খ: কর্মবাচ্যের ধাতু
Explanation:
"কাজটি ভাল দেখায় না' এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? সঠিক উত্তর কর্মবাচ্যের ধাতু কর্মবাচ্যের ধাতু: বাক্যে কর্তার চেয়ে কর্মের সঙ্গে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে, তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে। মৌলিক ধাতুর সঙ্গে আ—প্রত্যয়যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। যেমন : দেখ্+আ=দেখা; কাজটি ভালো দেখায় না। ধর্+আ= হারা; যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর।‘কর্মবাচ্যের ধাতু’ বলে আলাদা নামকরণের প্রয়োজন নেই। কারণ, এটি প্রযোজক ধাতুরই, অন্তর্ভূক্ত। যেমন : ‘দেখায়’ ও ‘হারায়’ প্রযোজক ধাতু।
"হাল বায় না তেড়ে গুঁতোয়' বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ঘ: কুকাজে পটুত্ব
Explanation:
"হাল বায় না তেড়ে গুঁতোয়' বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর কুকাজে পটুত্ব হাল বায় না তেড়ে গুঁতোয়- বাগবিধির অর্থ কুকাজে পটুত্ব
"The girl is possessed' এর বাংলা অনুবাদ কোনটি?
Correct Answer:
গ: মেয়েটি ভূতাবিষ্ট
Explanation:
"The girl is possessed' এর বাংলা অনুবাদ কোনটি? সঠিক উত্তর মেয়েটি ভূতাবিষ্ট The girl is possessed- এর যথার্থ বাংলা অনুবাদ হচ্ছে মেয়েটি ভূতাবিষ্ট।
কোনটি কাব্যগ্রন্থ নয় ?
Correct Answer:
ঘ: দিবারাত্রির কাব্য
Explanation:
কোনটি কাব্যগ্রন্থ নয় ? সঠিক উত্তর দিবারাত্রির কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিবারাত্রির কাব্য উপন্যাস
নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও সংস্কৃত উভয় ভাষারই অন্তর্গত?
Correct Answer:
খ: আ, সু, বি, নি
Explanation:
নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও সংস্কৃত উভয় ভাষারই অন্তর্গত? সঠিক উত্তর আ, সু, বি, নি আ, সু, বি, নি - এই চারটি উপসর্গ বাংলাতীক্ষ্ণ ও সংস্কৃত উভয় ভাষায় আছে। যেমন:বাংলা: আকাশ, সুনজর, বিনামা, নিলাজ।সংস্কৃত : আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিদাঘ।
সবকটি জানালা খুলে দাও না' বাক্যে 'না' এর ব্যবহার-
Correct Answer:
ঘ: অলংকার সূচক
Explanation:
সবকটি জানালা খুলে দাও না' বাক্যে 'না' এর ব্যবহার- সঠিক উত্তর অলংকার সূচক “সব কটা জানালা খুলে দাও না” এর গীতিকার হলো নজরুল ইসলাম বাবু
'মুক্তি' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
Correct Answer:
ক: √মুচ+ক্তি
Explanation:
'মুক্তি' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ? সঠিক উত্তর √মুচ+ক্তি ধাতুর শেষে ‘চ/জ’ থাকলে তা ‘ক’ হয়। যেমন -√বচ + ক্তি = উক্তি√মুচ + ক্তি = মুক্তি√ভজ + ক্তি = ভক্তিনিপাতনে সিদ্ধ :√বচ + ক্তি = উক্তি√গৈ + ক্তি = গীতি√সিধ + ক্তি = সিদ্ধি√বুধ + ক্তি = বুদ্ধি√শক + ক্তি = শক্তি
নীচের কোনটি তৎসম শব্দ ?
Correct Answer:
গ: পাত্র
Explanation:
নীচের কোনটি তৎসম শব্দ ? সঠিক উত্তর পাত্র তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।যেসব শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলায় এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলা হয়। তৎ =সংস্কৃত, সম=সমান অর্থাৎ তৎসম কথাটির অর্থ সংস্কৃতের সমান। যেমন – জল, বায়ু, কৃষ্ণ, সূর্য, মিত্র, জীবন, মৃত্যু, বৃক্ষ, লতা, নারী, পুরুষ ইত্যাদি
একাত্তরের যীশু' গল্পের রচয়িতা কে ?
Correct Answer:
খ: শাহরিয়ার কবির
Explanation:
একাত্তরের যীশু' গল্পের রচয়িতা কে ? সঠিক উত্তর শাহরিয়ার কবির একাত্তরের যীশু ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক একটি বাংলাদেশী চলচ্চিত্র। লেখক শাহরিয়ার কবির - এর লেখা একাত্তরের যীশু (উপন্যাস) অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। ছবির প্রধান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পিয়াল, আবুল খায়ের, আনওয়ার ফারুক, কামাল বায়েজীদ ও শহীদুজ্জামান সেলিম। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম বিদ্যুৎ, শতদল বড়ুয়া বিলু, সাইফুদ্দিন আহমেদ দুলাল, ফারুক আহমেদ, ইউসুফ খসরু, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
'কী' বিশেষণ হিসেবে কোন বাক্যে ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
গ: নিজেই চমকে উঠি, কী নিস্পৃহ, কেমন শীতল।
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক-
Correct Answer:
ক: রফিক আজাদ
কষ্টে লাভ হয় যা--
Correct Answer:
ক: সুলভ
যিনি বক্তৃতাদানে পটু —
Correct Answer:
ক: বাগ্মী