Biggest and tallest MCQs
Showing 38 questions (Total: 38)
বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
Correct Answer:
খ: হার্ডিঞ্জ সেতু
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি? সঠিক উত্তর হার্ডিঞ্জ সেতু ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতুর উদ্ধোধনের পর থেকে এটি বাংলাদেশের সড়কসহ দীর্ঘতম রেলসেতুর মর্যাদা লাভ করে। অপরদিকে হার্ডিঞ্জ সেতু এককভাবে দীর্ঘতম রেলসেতু।
দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
ক: আমাজন
Explanation:
দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর আমাজন আমাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত এবং এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের নেভাদো মিস্মি নামক চূড়া হতে। আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় ৩০০০ মাইল পাড়ি দিয়ে তিনটি দেশ বিধৌত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যেকোন নদীর তুলনায় বেশি।
বান্দুং কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
বান্দুং কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া ৩৩ প্রদেশ বিশিষ্ট জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানীর নাম বান্দুং। ১৯৫৫ সালে জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM (Non Aligned Movement) প্রতিষ্ঠার লক্ষ্যে ২৯ টি দেশের সম্মেলন বান্দু - এ অনুষ্ঠিত হয়।
এশিয়ার দীর্ঘতম নদ কোনটি?
Correct Answer:
খ: ইয়াংসিকিয়াং
Explanation:
এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? সঠিক উত্তর ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং - এর দৈর্ঘ্য ৬৩৮০ কিমি, হোয়াংহো - এর দৈর্ঘ্য ৫৪৬৪ কিমি, গঙ্গার দৈর্ঘ্য ২৬৫৫ কিমি, ব্রহ্মপুত্র - এর দৈর্ঘ্য ২৮৯৭ কিমি।
' বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: ইন্দোনেশিয়া
Explanation:
' বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া 'বান্দুং' শহরটি ইন্দোনেশিয়ার জাভা বারাত প্রদেশের রাজধানী 'ইন্দোনেশিয়ার এই বিখ্যাত শহরটি জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত।
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়?
Correct Answer:
ক: কক্সবাজার
Explanation:
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কোথায়? সঠিক উত্তর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী হলো মেঘনা যার দৈর্ঘ্য 330 কিলোমিটার। পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য যথাক্রমে 120, 90, 60 কিলোমিটার।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার (বাংলাদেশে)। এর দৈর্ঘ্য ১২০ কিমি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র।
পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
গ: নীলনদ
Explanation:
পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর নীলনদ পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী নীলনদ। এটি আফ্রিকার ১১টি দেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে। এটির দৈঘ্য ৬৮২৫ কিমি।
'বান্দুং' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ইন্দোনেশিয়া
Explanation:
'বান্দুং' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশিয়া Bandung is the capital city of the Indonesian province of West Java.
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি ?
Correct Answer:
গ: নীল
Explanation:
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি ? সঠিক উত্তর নীল বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। নীলনদ আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে ২°১৬′৫৫.৯২″ দক্ষিণ ২৯°১৯′৫২.৩২″ পূর্ব, এবং এটি এখান থেকে উত্তর দিকে তাঞ্জানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা, ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে।
বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: ইন্দোনেশয়া
Explanation:
বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ইন্দোনেশয়া বান্দুং ইন্দোনেশিয়ার একটি শহর। এটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের রাজধানী।
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
গ: নীলনদ
Explanation:
পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ। এটি আফ্রিকার ১১ টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজান পৃথিবীর প্রশস্ততম নদী। দানিয়ুবকে আন্তজার্তিক নদী বলে।
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
Correct Answer:
ঘ: বৈলাম
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? সঠিক উত্তর বৈলাম বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম। বাংলাদেশের সবচেয়ে বড় বা উঁচু গাছের নাম - বৈলাম । এটি ২৪০ ফুট প্রায়। চট্টগ্রাম ও রাঙামাটির গহীন অরণ্যে পাওয়া যায়।
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী --
Correct Answer:
ক: আন্দিজ পর্বতমালা
Explanation:
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী -- সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালা বা আন্দেস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কি.মি. (৪,৪০০ মাইল) এবং গড় প্রস্থ ৫০০ কি.মি. (৩০০ মাইল)। এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় ৪০০০ মি. (১৩,০০০ ফুট।
আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী--
Correct Answer:
খ: নীল
Explanation:
আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী-- সঠিক উত্তর নীল বিশ্বের দীর্ঘতম নদী বর্তমানে ১১ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দেশগুলো হলো সুদান, ইথিওপিয়া , দক্ষিণ সুদান, মিশর, রুয়ান্ডা, তাঞ্জানিয়া , উগান্ডা, বুরুন্ডি , গণতান্ত্রিক কঙ্গো , ইরিত্রিয়া ও কেনিয়া।
বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি?
Correct Answer:
ক: বৈলাম
Explanation:
বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম কি? সঠিক উত্তর বৈলাম বাংলাদেশে দীর্ঘতম গাছের নাম বৈলাম। বাংলাদেশে সবচেয়ে উঁচু বৃক্ষের নাম বৈলাম। দেশের পাহাড়ি বনাঞ্চলে দেখা যেত এ গাছ। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ এটি। লম্বায় ২০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এক জরিপে বলা হয়েছে দেশে মাত্র ২৪টি এ বৃক্ষ আছে। বিশেষজ্ঞের মতে বর্তমানে খুঁজতে গেলে মিলবে আরও কম। বিপন্ন প্রজাতির এ উদ্ভিদটির নাম বৈলাম।
বিশ্বের দীর্ঘতম নদী--
Correct Answer:
খ: নীলনদ
Explanation:
বিশ্বের দীর্ঘতম নদী-- সঠিক উত্তর নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ। এর উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে এবং পতিত হয়েছে ভূমধ্যসাগরে । নীলনদের দৈর্ঘ্য ৬,৮২৫ কিমি। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী-
Correct Answer:
খ: নীল
Explanation:
পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী- সঠিক উত্তর নীল নীলনদ , আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে ২°১৬′৫৫.৯২″ দক্ষিণ ২৯°১৯′৫২.৩২″ পূর্ব, এবং এটি এখান থেকে উত্তর দিকে তাঞ্জানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা, ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে।
বাংলাদেশের দীর্ঘতম নদী-
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম নদী- সঠিক উত্তর মেঘনা মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ ১.৫ কিলোমিটার ও গভীরতা ২৫ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার ও গভীরতা ৩৫ মিটার।
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী -----
Correct Answer:
গ: আমাজান
Explanation:
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী ----- সঠিক উত্তর আমাজান পৃথিবীর দীর্ঘতম নদী-নীল নদ,পৃথিবীর উচ্চতর নদী নরেক (রাশিয়া)পৃথিবীর ক্ষুদ্রতম নদী - ডি রিভার
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
খ: ইয়াংসিকিয়াং
Explanation:
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে। হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় ।
বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন ---
Correct Answer:
ঘ: ২১ জুন
Explanation:
বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন --- সঠিক উত্তর ২১ জুন বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ২১ জুন এবং সবচেয়ে ছোট দিন ২২ ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ২২ ডিসেম্বর এবং সবচেয়ে ছোট দিন ২১ জুন। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।
বাংলাদেশে দীর্ঘতম দিন-
Correct Answer:
ক: ২১ জুন
Explanation:
বাংলাদেশে দীর্ঘতম দিন- সঠিক উত্তর ২১ জুন ২১ জুন হলো উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন আর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত। বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে তাই স্বাভাবিকভাবেই উপর্যুক্ত দিনটি দেশের দীর্ঘতম দিন।
বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি?
Correct Answer:
খ: ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
Correct Answer:
গ: আন্দেজ
পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে ----
Correct Answer:
ক: ট্রান্স সাইবেরিয়ান
এশিয়ার দীর্ঘতম নদীর নাম-
Correct Answer:
ক: ইয়াংসিকিয়ং
Explanation:
এশিয়ার দীর্ঘতম নদীর নাম- সঠিক উত্তর ইয়াংসিকিয়ং এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং । নদীটি চীনে অবস্থিত । তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।
পৃথিবীর দীর্ঘতম নদী -
Correct Answer:
ঘ: নীলনদ
Explanation:
পৃথিবীর দীর্ঘতম নদী - সঠিক উত্তর নীলনদ নীলনদ আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘ নদী। নীলনদ আফ্রিকার ১১ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলনদের উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া হ্রদ থেকে। বিশ্বের বৃহত্তম এবং প্রশস্ততম নদী আজাজন।
বিশ্বের দীর্ঘতম চুলের অধিকারী ল্যুসেংলা কোন দেশের অধিবাসী ?
Correct Answer:
খ: ভিয়েতনাম
ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি?
Correct Answer:
ঘ: ভলগা
Explanation:
ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর ভলগা রাশিয়ার ভলদাই পাহাড় থেকে উৎপত্তি লাভ করে কাস্পিয়ান সাগরে পতিত হওয়া ভলগা নদী ইউরােপের দীর্ঘতম নদী। যার দৈর্ঘ্য ৩,৬৯০ কিমি।
ইউরোপের দীর্ঘতম নদী _
Correct Answer:
খ: ভলগা
Explanation:
ইউরোপের দীর্ঘতম নদী _ সঠিক উত্তর ভলগা ভোলগা নদী দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
Correct Answer:
খ: নীলনদ
Explanation:
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর নীলনদ নীলনদ মোট ১১ টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
Correct Answer:
ক: ভলগা
ইউরোপ মহাদেশের দীর্ঘতমম নদীর নাম কী?
Correct Answer:
ক: ভলগা
Explanation:
ইউরোপ মহাদেশের দীর্ঘতমম নদীর নাম কী? সঠিক উত্তর ভলগা ভোলগা নদী (ইংরেজি: Volga River; রুশ: Волга) দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর বাংলাদেশ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার (বাংলাদেশ) সমুদ্র সৈকত, ১২০ কি মি আয়তন।
পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কী?
Correct Answer:
গ: Trans Siberian Railway
Explanation:
পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কী? সঠিক উত্তর Trans Siberian Railway অতি-সাইবেরীয় রেলপথ বা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে (রুশ: Транссибирская магистраль Transsibirskaya magistral) একটি রেলপথ ব্যবস্থা যা রাশিয়ার রাজধানী মস্কোকে দেশটির পূর্বাঞ্চল তথা সাইবেরিয়ার সাথে যুক্ত করেছে। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ। মঙ্গোলিয়া, চীন এবং উত্তর কোরিয়ায় এই রেলপথের সংযোগকারী শাখা আছে।
বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম -
Correct Answer:
খ: মেঘনা
Explanation:
বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম - সঠিক উত্তর মেঘনা মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, গড় প্রস্থ ৩৪০০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক মেঘনা আপার নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ - পূর্বাঞ্চলের নদী নং ১৭। মেঘনা বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।