conviction MCQs
Showing 50 questions (Total: 155)
'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি -প্রত্যয় :
Correct Answer:
ঘ: বৃধ্ + ইষ্ণু
Explanation:
'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি -প্রত্যয় : সঠিক উত্তর বৃধ্ + ইষ্ণু এটি তদ্বিত প্রত্যয়। একই রকম কৃৎ প্রত্যয় চল + ইষ্ণু = চলিষ্ণু বর্ধিষ্ণু = বর্ধ + ইষ্ণু
নিচের কোন শব্দের 'ইক' প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণসিদ্ধ না হলেও বহুল প্রচলিত?
Correct Answer:
গ: ঔপনিবেশিক
Explanation:
নিচের কোন শব্দের 'ইক' প্রত্যয়যুক্ত গঠন ব্যাকরণসিদ্ধ না হলেও বহুল প্রচলিত? সঠিক উত্তর ঔপনিবেশিক শব্দের প্রথমে হ্রস্ব উ - কার, দীর্ঘ ঊ - কার, ও - কার থাকলে তা পরিবর্তিত হয়ে ঔ বা ঔ - কারে পরিণত হয়। যেমন— উপন্যাস + ইক = ঔপন্যাসিক উপনিবেশ + ইক = ঔপনিবেশিক
‘ছাপাখানা’ শব্দের ‘খানা’ কোন ধরনের প্রত্যয় ?
Correct Answer:
গ: বিদেশি তদ্ধিত
Explanation:
‘ছাপাখানা’ শব্দের ‘খানা’ কোন ধরনের প্রত্যয় ? সঠিক উত্তর বিদেশি তদ্ধিত ছাপাখানা শব্দের "খানা" বিদেশি তদ্ধিত প্রত্যয়। এটি ফারসি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার - বাংলা, বিদেশি, তৎসম প্রত্যয়।
জেলে - এর সঠিক প্রকৃতি প্রত্যয় কী?
Correct Answer:
খ: এজাল +ইয়া
কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: কিশোর + ষ্ণ
Explanation:
কৈশোর - শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কিশোর + ষ্ণ কিশোর + ষ্ণ = কৈশোর (তদ্ধিত প্রত্যয় সাধিত)। 'ষ্ণ (অ)' প্রত্যয় যোগে গঠিত কতিপয় শব্দ: মনু + ষ্ণ = মানব, শিব + ষ্ণ = শৈব, শিশু + ষ্ণ = শৈশব, পৃথিবী + ষ্ণ = পার্থিব।
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
Correct Answer:
ক: ইত প্রত্যয়
Explanation:
প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত? সঠিক উত্তর ইত প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ষ্ণ, ষ্ণি, ষ্ণ্য, ষ্ণিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ, বি, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যােগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলাে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ১. ইত - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে কুসুম + ইত = কুসুমিত, তরঙ্গ + ইত = তরঙ্গিত, কণ্টক + ইত = কণ্টকিত । ২. ইমন - প্রত্যয় : বিশেষ্য গঠনে নীল + ইমন = নীলিমা। মহৎ + ইমন = মহিমা ৩. ইল্ - প্রত্যয় : উপকরণজাত বিশেষণ গঠনে পঙ্ক + ইল্ = পঙ্কিল, উর্মি + ইল্ = ঊর্মিল, ফেন + ইল্ = ফেনিল । ৪. ইষ্ঠ - প্রত্যয় ; অতিশায়নে গুরু + ইষ্ঠ = গরিষ্ঠ, লঘু + ইষ্ঠ = লঘিষ্ঠ। ৫. ইন্ (ঈ) - প্রত্যয় : সাধারণ বিশেষণ গঠনে জ্ঞান + ইন্ = জ্ঞানিন্ । সুখ + ইন্ = সুখিন্। গুণ + ই্ = গুণিন্ । মান + ইন্ = মানিন্।
’শ্রদ্ধা’ মব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: শ্রৎ+√ ধা+অ+আ
Explanation:
’শ্রদ্ধা’ মব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শ্রৎ+√ ধা+অ+আ প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়। অর্থাৎ, প্রত্যয় সাধিত শব্দের মূলশব্দকে বলা হয় প্রকৃতি। কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে, মূলশব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না। যেমন - লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর মূলশব্দ যথাক্রমে লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। এখানে, লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলো প্রত্যয়সাধিত (মূলশব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে।) আর এই শব্দগুলোর মূলশব্দ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। অর্থাৎ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত - এগুলো লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর প্রকৃতি। কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয়, এগুলো তখন স্রেফ কতোগুলো মৌলিক শব্দ। প্রত্যয় : মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে। উপরের উদাহরণে, লাজুক শব্দের প্রকৃতি ‘লাজ’ - এর সঙ্গে প্রত্যয় ‘উক’ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘লাজুক’ শব্দটি।
বাংলা কৃৎ-প্রত্যয় সাধত শব্দ কোনটি?
Correct Answer:
গ: মোড়ক
Explanation:
বাংলা কৃৎ-প্রত্যয় সাধত শব্দ কোনটি? সঠিক উত্তর মোড়ক কৃৎ প্রত্যয় : ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।
√কাঁদ+অন- কোন প্রত্যয় এর অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: বাংলা কৃৎ প্রত্যয়
'শ্রবণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Correct Answer:
গ: √শ্রু +অন
Explanation:
'শ্রবণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? সঠিক উত্তর √শ্রু +অন অন - প্রত্যয়ান্ত শব্দগুলো সাধারণ ক্রিয়াবাচক বিশেষ্যরূপে ব্যবহৃত হয়। যেমন: শ্রবণ = √শ্রু + অন_( কৃৎ প্রত্যয়)
'কৈশোর' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: কিশোর+ষ্ঞ
Explanation:
'কৈশোর' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কিশোর+ষ্ঞ কিশোর + অ (ষ্ণ) = কৈশোর সূত্রঃ ভাষাজ্যোতি - যতীন সরকার
মানব শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: মনু+ষ্ঞ
Explanation:
মানব শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মনু+ষ্ঞ "মানব" শব্দের প্রকৃতি প্রত্যয় : মানব = মনু + ষ্ণ । এটি সংস্কৃত তদ্বিত প্রত্যয়। এরুপ যাদব ( যদু + ষ্ণ) , শৈশব ( শিশু + ষ্ণ) ।
প্রত্যয়ান্ত শব্দ_
Correct Answer:
গ: পিপাসা
Explanation:
প্রত্যয়ান্ত শব্দ_ সঠিক উত্তর পিপাসা প্রত্যয়ান্ত শব্দ পিপাসা। পিপাসা শব্দের প্রকৃতি প্রত্যয় - √পা + সন্ + অ + আ = সংস্কৃত কুৎ।
'মানব' শব্দের ঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: মনু + ষ্ণ
Explanation:
'মানব' শব্দের ঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মনু + ষ্ণ 'মানব' শব্দের ঠিক প্রকৃতি - প্রত্যয় মনু + ষ্ণ। ‘ষ’ (মূর্ধণ্য ষ ধ্বনি) এর পরে অঘোষ দন্ত্য ধ্বনি (ত, থ) থাকলে সেগুলো অঘোষ মূর্ধণ্য ধ্বনি (ট, ঠ) হয়ে যায়। অর্থাৎ, ‘ষ’ এর পরে ‘ত/থ’ থাকলে সেগুলো যথাক্রমে ‘ট/ঠ’ হয়ে যায়। যেমন - কৃষ + তি = কৃষ্টি (ষ + ত = ষ + ট) ষষ + থ = ষষ্ঠ (ষ + থ = ষ + ঠ)
'জ্যান্ত' শব্দটির প্রকৃতি-প্রত্যয় কী?
Correct Answer:
ঘ: জী+অন্ত
Explanation:
'জ্যান্ত' শব্দটির প্রকৃতি-প্রত্যয় কী? সঠিক উত্তর জী+অন্ত প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। সঠিক উত্তর হবে - জী + অন্ত।
’মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
গ: মুচ+ক্ত
Explanation:
’মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মুচ+ক্ত 'মুক্ত' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় রুট মুচ্ + ক্ত, এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। 'ক্ত' প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তসিস্থত 'চ' ও 'জ' সস্থলে 'ক' হয় । যেমন : রুট সিচ্ + ক্ত = সিক্ত, ভুজ্ + ক্ত = ভুক্ত ইত্যাদি।
'মাধ্যমিক'_ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: মধ্য + ষ্ণিক
Explanation:
'মাধ্যমিক'_ এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মধ্য + ষ্ণিক প্রত্যয় মূল (সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:) শব্দ গঠন ষ্ণিক(ইক) মধ্য + ষ্ণিক = মাধ্যমিক সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক বেদ + ষ্ণিক = বৈদিক বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক নগর + ষ্ণিক = নাগরিক মাস + ষ্ণিক = মাসিক ধর্ম + ষ্ণিক = ধার্মিক সমর + ষ্ণিক = সামরিক সমাজ + ষ্ণিক = সামাজিক হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক অকস্মাৎ + ষ্ণিক = আকস্মি
'কৈশোর ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: কিশোর + ষ্ণ
Explanation:
'কৈশোর ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কিশোর + ষ্ণ কিশোর + ষ্ণ = কৈশোর (তদ্ধিত প্রত্যয় সাধিত)। 'ষ্ণ (অ)' প্রত্যয় যোগে গঠিত কতিপয় শব্দ: মনু + ষ্ণ = মানব, শিব + ষ্ণ = শৈব, শিশু + ষ্ণ = শৈশব, পৃথিবী + ষ্ণ = পার্থিব।
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হলে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়____
Correct Answer:
খ: কৃদন্ত শব্দ
Explanation:
ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হলে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয়____ সঠিক উত্তর কৃদন্ত শব্দ কৃদন্ত পদ : কৃৎ প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ। অর্থাৎ যে নাম পদ (বিশেষ্য বা বিশেষণ পদ) ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগ হয়ে গঠিত, তাকে কৃদন্ত পদ বলে। সহজ ভাষায় বলতে গেলে, ক্রিয়ামূল বা ধাতু থেকে গঠিত বিশেষ্য বা বিশেষণ পদকেই কৃদন্ত পদ বলে। যেমন, উপরের পড়ুয়া, নাচুনে, জিতা।
ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে কোন পদ গঠিত হয়?
Correct Answer:
গ: বিশেষণ
Explanation:
ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে কোন পদ গঠিত হয়? সঠিক উত্তর বিশেষণ ধাতুর শেষে ‘অন্ত প্রত্যয়’ যোগ করলে বিশেষণ পদ গঠিত হয়। যে পদ বিশেষ্য বা অন্য পদের দোষ,গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। বিশেষণ পদের উদাহরণ : ১. হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে। ২. ঘুমন্ত ছেলেটাকে জ্বালাতন করছ কেন? ৩. সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ কর নি।
তদ্বিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Correct Answer:
খ: ছুতার
Explanation:
তদ্বিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? সঠিক উত্তর ছুতার বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ - সুতা + আর = সুতার > ছুতার। অন্যদিকে √ঝল + ক = ঝলক, √ ঘাট্ + তি = ঘাটতি ও √ লাগ্ + ওয়া = লাগোয়া বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
Correct Answer:
গ: উৎকর্ষ
Explanation:
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? সঠিক উত্তর উৎকর্ষ উৎকর্ষ অর্থ উৎকৃষ্টতা, শ্রেষ্ঠতা, উন্নতি। এর বিপরীত অপকর্ষ। এটি বিশেষ্য।
'শৈশব ' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
গ: শিশু + ষ্ণ
Explanation:
'শৈশব ' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শিশু + ষ্ণ শৈশব এর সঠিক প্রকৃতি পত্যয় : শিশু + ষ্ঞ। শৈশব শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় গঠিত শব্দ।
কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ?
Correct Answer:
ঘ: বিরতি
Explanation:
কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ? সঠিক উত্তর বিরতি বি উপসর্গযোগে গঠিত সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। বি + √রম্ + তি = বিরতি
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দুল+অনা
Explanation:
'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দুল+অনা 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় দুল + অনা। ক, চ, ট, ত, প থাকলে এবং তাদের পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ, জ, ড (ড়), দ, ব হয়। অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো ঘোষ অল্পপ্রাণ ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। অর্থাৎ কোনো বর্গের প্রথম ধ্বনির (ক, চ, ট, ত, প) পরে স্বরধ্বনি থাকলে সেগুলো সেই বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড (ড়), দ, ব) হয়ে যায়। যেমন -
'বার্ষিক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: বর্ষ + ষ্ণিক
Explanation:
'বার্ষিক' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর বর্ষ + ষ্ণিক ষ্ণিক ( ইক) প্রত্যয়যোগে সম্বন্ধ অর্থে বিশেষন শব্দ গঠিত হয়। যেমনঃ বর্ষ + ষ্ণিক = বার্ষিক , সাহিত্যে + ষ্ণিক = সাহিত্যিক, বেদ + ষ্ণিক = বৈদিক, বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক, সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক।
নয়ন ’ এর সঠিক প্রকৃতি প্রত্যয়?
Correct Answer:
ঘ: নী+ অনট
Explanation:
নয়ন ’ এর সঠিক প্রকৃতি প্রত্যয়? সঠিক উত্তর নী+ অনট ‘নয়ন’ - এর সঠিক প্রকৃতি প্রত্যয় - নী + অনট = নী + অন > (ন + অন)। এটি কৃৎ প্রত্যয়। বাংলা ব্যাকরণে দুই ধরনের প্রত্যয় দেখা যায়। যেমন - সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়।
জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় ক?
Correct Answer:
খ: জাল+ইয়া
Explanation:
জেলে এর সঠিক প্রকৃতি প্রত্যয় ক? সঠিক উত্তর জাল+ইয়া ‘জেলে’ শব্দটি ইয়া - প্রত্যয় যোগে গঠিত শব্দ।
কাঁদ + অন - কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত ?
Correct Answer:
গ: কৃৎ প্রত্যয়
Explanation:
কাঁদ + অন - কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর কৃৎ প্রত্যয় কৃৎ প্রত্যয়→ ধাতু বা ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয় গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে । যেমনঃ - কাঁদন→√কাঁদ্ + অন, বাঁচন→√বাঁচ্ + অন, চলতি→√চল্ + তি. তদ্ধিত প্রত্যয়→ নাম বা সাধিত শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে ।। যেমনঃ - থালা→থাল + আ, ডিঙা→ ডিঙি + আ, ঘামাচি→ঘাম + আচি.
'মানব ' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: মনু + ষ্ণ
Explanation:
'মানব ' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মনু + ষ্ণ প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়। অর্থাৎ, প্রত্যয় সাধিত শব্দের মূলশব্দকে বলা হয় প্রকৃতি। কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে, মূলশব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না। যেমন - লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর মূলশব্দ যথাক্রমে লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। এখানে, লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলো প্রত্যয়সাধিত (মূলশব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে।) আর এই শব্দগুলোর মূলশব্দ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। অর্থাৎ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত - এগুলো লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর প্রকৃতি। কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয়, এগুলো তখন স্রেফ কতোগুলো মৌলিক শব্দ। প্রত্যয় : মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে। উপরের উদাহরণে, লাজুক শব্দের প্রকৃতি ‘লাজ’ - এর সঙ্গে প্রত্যয় ‘উক’ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘লাজুক’ শব্দটি। এমনিভাবে প্রকৃতি + প্রত্যয় = প্রত্যয়সাধিত শব্দ বড় + আই = বড়াই ঘর + আমি = ঘরামি পড় + উয়া = পড়ুয়া নাচ + উনে = নাচুনে
'সতীশ ' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: সতী + ঈশ
Explanation:
'সতীশ ' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় কোনটি? সঠিক উত্তর সতী + ঈশ ই - কার কিংবা ঈ - কারের পর ই কার বা ঈ - কার থাকলে উভয় মিলে দীর্ঘ - ঈ - কার হয়। দীর্ঘ ঈ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
'শ্রবণ' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
Correct Answer:
গ: শ্রু + অন
Explanation:
'শ্রবণ' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি? সঠিক উত্তর শ্রু + অন প্রকৃতি : শব্দমূল বা শব্দের যে অংশকে আর ভাঙা যায় না, তাকে প্রকৃতি বলে। প্রত্যয় যুক্ত প্রতিটি মৌলিক শব্দ তথা প্রত্যয় যুক্ত প্রতিটি প্রাতিপদিক ও ধাতুই একেকটি প্রকৃতি। কিন্তু মৌলিক শব্দকে প্রকৃতি বলা যায় না। যখনই সেই শব্দের সঙ্গে বা অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখনই কেবল নতুন সৃষ্ট শব্দটির মূল শব্দটিকে প্রকৃতি বলা যায়। অর্থাৎ, প্রত্যয় সাধিত শব্দের মূলশব্দকে বলা হয় প্রকৃতি। কিন্তু শব্দটি থেকে প্রত্যয় সরিয়ে ফেললে, মূলশব্দটিকে তখন আর প্রকৃতি বলা যাবে না। যেমন - লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর মূলশব্দ যথাক্রমে লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। এখানে, লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলো প্রত্যয়সাধিত (মূলশব্দের সঙ্গে অতিরিক্ত শব্দাংশ বা প্রত্যয় যুক্ত হয়েছে।) আর এই শব্দগুলোর মূলশব্দ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত। অর্থাৎ লাজ, বড়, ঘর, পড়, নাচ, জিত - এগুলো লাজুক, বড়াই, ঘরামি, পড়ুয়া, নাচুনে, জিতা শব্দগুলোর প্রকৃতি। কিন্তু আলাদাভাবে উল্লেখ করলে এগুলো আর প্রকৃতি নয়, এগুলো তখন স্রেফ কতোগুলো মৌলিক শব্দ। প্রত্যয় : মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে। উপরের উদাহরণে, লাজুক শব্দের প্রকৃতি ‘লাজ’ - এর সঙ্গে প্রত্যয় ‘উক’ যুক্ত হয়ে গঠিত হয়েছে ‘লাজুক’ শব্দটি।
কাঁদ + অন-কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: বাংলা কৃৎ প্রত্যয়
Explanation:
কাঁদ + অন-কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর বাংলা কৃৎ প্রত্যয় কৃৎ প্রত্যয় : ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।
'চোর ' শব্দের সাথে 'আ' প্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: অবজ্ঞা
Explanation:
'চোর ' শব্দের সাথে 'আ' প্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর অবজ্ঞা Lizard is a kind of reptile (সরীসৃপ) এবং daisy is a kind of flower.
'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয়-
Correct Answer:
ঘ: সর্বাঙ্গ + ঈন
Explanation:
'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয়- সঠিক উত্তর সর্বাঙ্গ + ঈন সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় - সর্বাঙ্গ + ঈন । সর্বাঙ্গীণ, সর্বাঙ্গীন /বিশেষণ পদ/ সম্পূর্ণ, নিঁখুত; সর্বাঙ্গব্যাপী; পূর্ণাঙ্গ।
'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: মহৎ + ইমন
Explanation:
'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর মহৎ + ইমন নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমনঃ মহৎ + ইমন = মহিমা । 'মহৎ' হলো প্রাতিপাদিক বা নাম শব্দ আর 'ইমন' হলো প্রত্যয় ।
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-
Correct Answer:
ক: সুশাসন
Explanation:
জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো- সঠিক উত্তর সুশাসন জনগণ , রাষ্ট্র ও প্রশাসনের ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন । সুশাসন একটি ব্যাপক অর্থবোধক বিষয় ।আইনের শাসন সুশাসনের - ই অংশ । শাসনব্যবস্থায় স্বচ্ছতা , জবাবদিহিতা , আইনের শাসন , প্রশাসনের বৈধতা বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় তাকে সুশাসন বলে ।
'জাগরিত ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
গ: জাগৃ + ইত
Explanation:
'জাগরিত ' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর জাগৃ + ইত জাগরিত শব্দটি সংস্কৃত কৃৎপ্রত্যয়জাত বিশ্লেষণ পদ। এর প্রকৃতি ও প্রত্যয় হলো জাগ্ + ত। এর অর্থ - ঘুম থেকে জেগেছে এমন, জাগ্রত, চেতনাপ্রাপ্ত।
করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল কোনটি?
Correct Answer:
ঘ: পুরস্কার ও শান্তি
Explanation:
করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল কোনটি? সঠিক উত্তর পুরস্কার ও শান্তি করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যোগ হলো 'পুরস্কার ও শাস্তি'।
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত?
Correct Answer:
ঘ: নীলিমা
Explanation:
নিচের কোনটি 'ইমন' প্রত্যয় যোগে গঠিত? সঠিক উত্তর নীলিমা ইমন প্রত্যয় যোগে গঠিত শব্দ - নীল + ইমন = নীলিমা। মহৎ + ইমন = মহিমা। ইত - প্রত্যয় গঠিত শব্দ - কুসুম + ইত = কুসুমিত। পঙ্কিল শব্দটি ইল্ - প্রত্যয় যোগে গঠিত।
'হস্তি' এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
Correct Answer:
ঘ: যূথ
Explanation:
'হস্তি' এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে? সঠিক উত্তর যূথ যূথ ও পাল শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - হস্তিযূত, গরুর পাল। "আবলি " ও নিচয় " অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। রা - কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে 'রা' বিভক্তির ব্যবহার পাওয়া যায়। যেমন - ছাত্ররা খেলা দেখতে গেছে।
কোন পণ্য আমদানি করার ক্ষেত্র প্রত্যয়নপত্র কে ইস্যু করে?
Correct Answer:
ক: ব্যাংক
নিচের কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: মেছো
Explanation:
নিচের কোন শব্দে প্রত্যয় 'উপজীবিকা' অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর মেছো উপজীবিকা অর্থে : মাছ + উয়া = মাছুয়া > মেছো ।
কোনটি 'নিপাতনে সিদ্ধ' প্রত্যয়যুক্ত শব্দ?
Correct Answer:
খ: সৌর
Explanation:
কোনটি 'নিপাতনে সিদ্ধ' প্রত্যয়যুক্ত শব্দ? সঠিক উত্তর সৌর উপাসক অর্থে: শিব + ষ্ণ = শৈব। সম্পর্ক বােঝাতে: দেব + ষ্ণ = দৈব, চিত্র + ষ্ণ = চৈত্র। কিন্তু বিশেষ নিয়মে: সূর্য + ষ্ণ (অ) = সৌর।
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: দীপ্ + শানচ্
Explanation:
'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দীপ্ + শানচ্ দীপ্যমান কৃদন্ত বিশেষণ। এটির গঠনরূপ শান - প্রত্যয় ('শ' ও 'চ' ইৎ, ‘আন’ বিকল্পে 'মান' থাকে)। ✓দীপ + শান = দীপ্যমান, চল + শান = চলমান।
'কুসুমিত' শব্দের প্রকৃতি -প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: কুসুম + ইত
Explanation:
'কুসুমিত' শব্দের প্রকৃতি -প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কুসুম + ইত কুসুম + ইত = কুসুমিত
'আগ্নেয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: অগ্নি + ষ্ণেয়
Explanation:
'আগ্নেয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর অগ্নি + ষ্ণেয় বেদ + ষ্ণিক = বৈদিক. বিজ্ঞান + ষ্ণিক = বৈজ্ঞানিক. সমুদ্র + ষ্ণিক = সামুদ্রিক. নগর + ষ্ণিক = নাগরিক. মাস + ষ্ণিক = মাসিক. ধর্ম + ষ্ণিক = ধার্মিক. সমর + ষ্ণিক = সামরিক. সমাজ + ষ্ণিক = সামাজিক. হেমন্ত + ষ্ণিক = হৈমন্তিক. অকস্মাৎ + ষ্ণিক = আকস্মিক. ষ্ণেয়(এয়). ভগিনী + ষ্ণেয় = ভগিনেয়. অগ্নি + ষ্ণেয় = আগ্নেয়. বিমাতৃ + ষ্ণেয় = বৈমাত্রেয় ... উ/ঊ - স্থলে ও: √ধু + আ = ধোয়া ঋ - স্থলে অর: √কৃ + তা = করতা ˃ ক্রেতা ই/ঈ - স্থলে এ: √চিন + আ = চেনা, √নী + আ = নেওয়া
'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
Correct Answer:
খ: ইত প্রত্যয়
Explanation:
'প্রচলিত' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? সঠিক উত্তর ইত প্রত্যয় প্রচলিত, প্র + রচল্ + ইত, কৃৎ প্রত্যয়
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
Correct Answer:
খ: দৃশ্ + অনীয়
Explanation:
'দর্শনীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়- সঠিক উত্তর দৃশ্ + অনীয় সংস্কৃত কৃৎ - প্রত্যয় ‘অনীয়’ যােগে গঠিত দর্শনীয় শব্দের প্রকৃতি - প্রত্যয় ✓ দৃশ্ + অনীয়। এরূপ ✓কৃ + অনীয় = করণীয়, ✓রিক্ষ্ + অনীয় = রক্ষণীয়।
দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কোনটিই নয় বাংলা কৃৎ প্রত্যয়ের 'অনা' প্রত্যয় - দুল্ + অনা = দুলনা > দোলনা , খেল্ + অনা = খেলনা রাঁধ + অনা = রান্না কাঁদ্ + অনা = কান্না দে + অনা = দেনা।