day MCQs
Showing 5 questions (Total: 55)
১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিবসটি পালন করা হতো?
Correct Answer:
গ: ১১ মার্চ
Explanation:
১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিবসটি পালন করা হতো? সঠিক উত্তর ১১ মার্চ ১৯৪৮ সালের ১১ মার্চ ঐতিহাসিক 'রাষ্ট্রভাষা দিবস' হিসেবে পালন করা হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির পূর্ব পর্যন্ত ১১ মার্চ রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। অতএব ঘটনাবহুল এ দিবসটি ঐতিহাসিক ও সামাজিক মর্যাদায় আমাদের জাতীয় জীবনে অত্যধিক গুরুত্ববহ ও খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৪৮ সালের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পূর্ব বাংলায় সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়। এটাই ছিল ভাষা আন্দোলনের ইতিহাস তথা পাকিস্তান প্রতিষ্ঠার পর এ দেশের প্রথম সফল হরতাল। ১১ মার্চ প্রতিবাদের যে ভিত রচনা হয়েছিল তারই সূত্র ধরে তৎকালীন সরকার ১৫ মার্চ রাষ্ট্রভাষা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় এবং এই সংগ্রামের পরিপূর্ণতা লাভ করে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে। ১৯৪৮ সালের ১১ মার্চের সিঁড়ি বেয়েই ৫২'র ভাষা আন্দোলন ৬৯ সালের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলন বিকাশ লাভ করে। যার চূড়ান্ত পরিণতি ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়।
২২ অক্টোবর বাংলা ভাষার কোন অন্যতম প্রধান কোভিদ প্রয়োগ দিবস?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
'মুজিবনগর দিবস' কবে পালন করা হয়?
Correct Answer:
ঘ: ১৭ এপ্রিল
Explanation:
'মুজিবনগর দিবস' কবে পালন করা হয়? সঠিক উত্তর ১৭ এপ্রিল ব্যাখ্যা - - মুজিবনগর দিবস পালন করা হয় ১৭ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে মুজিবনগর সরকারের সদস্যবর্গ শপথ গ্রহণ করেছিল। এই জন্য ১৭ এপ্রিলকে মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয়। ১৪ ই - ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস।
কোন সন থেকে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে ?
Correct Answer:
গ: ১৯০০
Explanation:
কোন সন থেকে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে ? সঠিক উত্তর ১৯০০ ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগাে শহরে শ্রমের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করার আন্দোলনে আত্মাহুতি দিয়েছিলেন শ্রমিকরা। তাদের রক্তাক্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৮৯০ । সাল থেকে মে দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশে জাতীয় শিশু দিবস কোন তারিখে পালিত হয়?
Correct Answer:
খ: ১৭ মার্চ
Explanation:
[১৭ মার্চ জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের প্রেক্ষাপটে ঘোষণা করা হয় এ দিবসটি।]