Foreign Trade and Investment MCQs
Showing 31 questions (Total: 31)
বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
Explanation:
বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে। দেশে গত বছরে বিদেশে বিনিয়োগ এসেছে ২৮৭ কোটি ৩৯ লাখ ডলার। আগের বছরের চেয়ে যা ২০ দশমিক ৬৪ শতাংশ কম। বিদেশী বিনিয়োগকারী দেশের মধ্যে শীর্ষ ১০টি দেশের মধ্যে প্রথমে রয়েছে চীন। দেশটি গত এক বছরে বাংলাদেশে বিনিয়োগ করেছে ৬২ কোটি ৬০ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার ৩২১ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে)। চীনের এ বিনিয়োগ মোট বিদেশী বিনিয়োগের প্রায় ২২ শতাংশ। শীর্ষ ১০ দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যা মোট বিনিয়োগের প্রায় সাড়ে ১৪ শতাংশ। আর নবম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত, যা মোট বিনিয়োগের ৪ শতাংশের মতো। চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে বিদ্যুৎ ও বস্ত্র খাতে। ১৯ কোটি ৩৫ লাখ ডলার বা ৬ দশমিক ৮৭ শতাংশ বিদেশী বিনিয়োগ করে চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পঞ্চম অবস্থানে রয়েছে নরওয়ে।
বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
Correct Answer:
ঘ: আশির দশক
Explanation:
বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? সঠিক উত্তর আশির দশক বাংলাদেশের সুন্দরবন এলাকায় চিংড়ি চাষ শুরু হয় ১৯২৯ - ৩০ সাল থেকে। কিন্তু সত্তর দশকের পর বিশ্ববাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় আশির দশক থেকে চিংড়ি চাষের সম্প্রসারণ ঘটে এবং এটি রপ্তানিপণ্য হিসেবে তালিকাভুক্ত হয় । উল্লেখ্য, মোট উৎপাদনের ৮০ শতাংশই বাগদা চিংড়ি।
বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ-
Correct Answer:
ক: যুক্ত্ররাষ্ট্র
Explanation:
বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ- সঠিক উত্তর যুক্ত্ররাষ্ট্র বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ - যুক্ত্ররাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতিতে চীনের দাপট এখন সবচেয়ে বেশি। ২০১৬ সনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি। ফলে এই মুহূর্তে চীনই বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র। সরকারি হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থান চতুর্থ। এক সময় যুক্তরাষ্ট্র ছিল শীর্ষে। বাংলাদেশের বিনিয়োগ খাতেই চীনের বিনিযোগ বেশি। ২০১৮ সালে বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগ ৩৬০ কোটি ডলার। এর মধ্যে চীনই করেছে বেশি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শামস আল মুজাহিদ বলেছেন, বিশ্বের প্রায় সর্বত্রই এখন চীন বৃহৎ বিনিয়োগকারী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। গত বছর চীনের পর নেদারল্যান্ড ছিল দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী রাষ্ট্র। দেশটি বিনিয়োগ করে ৬৯ কোটি ২০ লাখ ডলার। ৩৭ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করে তৃতীয় স্থানে বৃটেন।
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ---
Correct Answer:
ক: চীন
Explanation:
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে --- সঠিক উত্তর চীন এশিয়া প্যাসিফিক ট্রেইড এগ্রিমেন্টের (আপটা) অধীনে চীনের বাজারে বাংলাদেশ এখন তিন হাজার ৯৫টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে৷ এক জুলাই থেকে সেখানে যুক্ত হচ্ছে আরো পাঁচ হাজার ১৬১টি পণ্য৷ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াল ৮, ২৫৬ টিতে৷ এই পরিমাণ বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশ৷বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় পনেরশো কোটি ডলারের৷ বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ২০১৮ - ১৯ অর্থবছরে ১৩৬৪ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে দেশটি থেকে, বিপরীতে রপ্তানি আয় ছিল মাত্র ৮৩ কোটি ডলার৷
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে--
Correct Answer:
ঘ: চীন থেকে
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে----
Correct Answer:
খ: চীন থেকে
Explanation:
বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে---- সঠিক উত্তর চীন থেকে দেশভিত্তিক আমদানি পণ্যের পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০০৬ - ০৭ অর্থবছর থেকে দেশের আমদানির ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে থেকে ২০১৭ - ১৮ অর্থবছরের জুলাই - ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত রয়েছে। আলোচ্য সময়ের মধ্যে মোট আমাদানি ব্যয়ের শতকরা ২৭.৪ ভাগ চীন থেকে আমদানি করা হয়। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া (শতকরা ২১.২ ভাগ) ও ভারত (শতকরা ১৫.২) ভাগ। ২০১৭ জুলাই - ২০১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ চীন থেকে মোট ১০৬১৬ মিলিয়ন মার্কিন ডলারের সমান পন্য - সামগ্রী আমদানি করে।
কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনেতিক সম্পর্ক নেই
Correct Answer:
গ: তাইওয়ান
Explanation:
কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনেতিক সম্পর্ক নেই সঠিক উত্তর তাইওয়ান তাইওয়ান এর সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরায়েলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক কোন সম্পর্কই নেই।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি?
Correct Answer:
ঘ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সর্বশীর্ষ পণ্য কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে। তবে সত্তরের দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্পখাত।
বাংলাদেশের বার্ষিক রপ্তানিকৃত দ্রব্যের (এফওবি) মূল্য -
Correct Answer:
খ: ১৭,৮৮৬.০৬ মিলিয়ন মার্কিন ডলার
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো-
Correct Answer:
ঘ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো- সঠিক উত্তর তৈরি পোশাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিজ মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০১৪ - ২০১৫ ফেব্রুয়ারী পর্যন্ত) আসে তৈরি পোশাক থেকে (৮৪১৩ মিলিয়ন মার্কিন ডলার), যা মোট রপ্তানির ৪১.৫%। রপ্তানি আয়ে দ্বিতীয় অবস্থানে আছে নীটওয়ার। রপ্তানির পরিমাণ ৮১৮৩ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪০.১%।
বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের?
Correct Answer:
গ: মালয়েশিয়া
বাংলাদেশের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: চট্টগ্রাম
Explanation:
বাংলাদেশের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রাম ব্যাখাঃ বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র অবস্থিত চট্টগ্রামের আগ্রাবাদে। ২১ তলা এ ভবনটি ২০১৬ সালে ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয়। এর মালিকানা চট্টগ্রাম চেম্বার অব কমার্স আ্যন্ড ইন্ডাস্ট্রির।
বাংলাদেশের আমদানির প্রধান উৎস কোন দেশ?
Correct Answer:
ঘ: চীন
Explanation:
বাংলাদেশের আমদানির প্রধান উৎস কোন দেশ? সঠিক উত্তর চীন বাংলাদেশের আমদানির প্রধান উৎস দেশ চীন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী ২০১৮ - ১৯ (সাময়িক) অর্থবছরে বাংলাদেশ, চীন, থেকে সর্বোচ্চ আমদানি করে ১২০৩৬ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করে ভারত থেকে যার আর্থিক পরিমাণ ৫৫১৫ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষদেশ কোনটি?
Correct Answer:
খ: চীন
বাংলাদেশ বেশি রপ্তানি করে
Correct Answer:
গ: যুক্তরাজ্য
বিনিয়োগ কোন ধরনের সম্পত্তি?
Correct Answer:
ঘ: চলতি সম্পত্তি
বাংলাদেশে ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ে শীর্ষ কোনটি ?
Correct Answer:
ক: তৈরি পোশাক
বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বাংলাদেেশ সবচেয়ে বেশি রপ্তানি করে চীন।
২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
Correct Answer:
খ: $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
Explanation:
২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? সঠিক উত্তর $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ২০১৭ - ১৮ অর্থবছরে ২০২টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে ৪১, ০০৭.৮৭ মিলিয়ন বা ৪১ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। Source: https://dmpnews.org ২০১৮ - ২০১৯ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল ৪৬.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। সূত্র - কালের কন্ঠ
২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
Correct Answer:
ক: সাড়ে ৪ হাজার কোটি টাকা
Explanation:
২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে- সঠিক উত্তর সাড়ে ৪ হাজার কোটি টাকা ২০১৮ - ২০১৯ অর্থ বছরে রপ্তানি প্রনোদনা রাখা হয়েছে ৪ হাজার ৫০০ কোটি টাকা। ২০১৯ - ২০২০ অর্থবছরে তা ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। সূত্র: অর্থ মন্ত্রণায়ল
২০১৮ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
গ: চীন
Explanation:
২০১৮ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর চীন রিপোর্ট সমীক্ষা ২০১৯ অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ চীন; বিনিয়োগের পরিমাণ ১০৩ কোটি মার্কিন ডলার। উল্লেখ্য, রিপোর্ট সমীক্ষা ২০১৯ অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ চীন; বিনিয়োগের পরিমাণ ১০৩ কোটি মার্কিন ডলার। ২০২০ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে তৈরি পোশাক খাতে ।
২০১৮ সালে বাংলাদেশের কোন খাতটিতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে?
Correct Answer:
ঘ: বিদ্যুৎ
Explanation:
২০১৮ সালে বাংলাদেশের কোন খাতটিতে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে? সঠিক উত্তর বিদ্যুৎ বিদ্যুৎ একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের একটি অন্যতম সঞ্চালক ব্যবস্থা। বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় এখনো বাংলাদেশের বিদ্যুৎ খাত যথেষ্ট পিছিয়ে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) কর্তৃক প্রকাশিত ‘এনার্জি আর্কিটেকচার পারফরম্যান্স ইনডেক্স - ২০১৭’ শীর্ষক প্রতিবেদন অনুসারে বিদ্যুতের কাঠামোগত দক্ষতা সূচকে বাংলাদেশের অবস্থান ১০৪তম বিশ্বের ১২৭টি দেশের মধ্যে। আগস্ট, ২০১৬ পর্যন্ত বাংলাদেশে বিদ্যুতের মাথাপিছু উৎপাদন হল ৪০৭ কিঃওঃআঃ।যা দক্ষিণ এশীয় দেশগুলো যেমন ভারত, পাকিস্তান কিংবা শ্রীলংকার মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ খাতটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একীভূত অবস্থায় ছিল। এই খাতের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ১৯৯৮ সালে বিদ্যুৎ খাতটিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পৃথক বিদ্যুৎ বিভাগে পরিণত করা হয়।
বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
Correct Answer:
খ: IMFএর Bailout package-এর মাধ্যমে
Explanation:
বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়? সঠিক উত্তর IMFএর Bailout package-এর মাধ্যমে বাণিজ্য ভারসাম্য (Balance of Trade) হচ্ছে কোন দেশের অর্থনীতির একটি নির্দিষ্ট সময়ের মোট রপ্তানি ও মোট আমদানির আর্থিক মূল্যের পার্থক্য। একে নীট রপ্তানিও বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে এটি একটি দেশের আমদানি ও রপ্তানির মধ্যকার সম্পর্ক। ইতিবাচক ভারসাম্যকে বাণিজ্য উদ্বৃত্ত বলে যখন আমদানির থেকে রপ্তানি বেশি হয়; নেতিবাচক ভারসামকে বলা হয় বাণিজ্য ঘাটতি যা রপ্তানির থেকে আমদানি বেশি হলে। হয়। বাণিজ্য ভারসাম্যকে অনেক সময় পণ্য ও সেবার ভারসাম্য এ দুই ভাগে ভাগ করা হয়। আসুন এখানে একটি উদাহরণ নেওয়া যাক। মনে করুন যে ২০২০ সালে বাংলাদেশ ১০০ টাকার পণ্য ও পরিষেবাদি আমদানি করেছে। তবে, একই বছরে রফতানি করেছে ৫০ টাকা। এইভাবে, বাণিজ্য ভারসাম্য হবে - ৫০ টাকা। অর্থাৎ দেশটি বাণিজ্য ঘাটতির সম্মুখীন হবে। IMF - এর Bailout package - এর বেইল আউট হলো দেনার দায়ে বা মূলধন সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে আর্থিক সহায়তা করা। তবে রাষ্ট্রকেও অনেক সময় জাতীয় ব্যয় নির্বাহে বেইল আউটের মাধ্যমে আন্তর্জাতিক অর্থ ও অন্য প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার নজির রয়েছে। আর বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসীদের পাঠানো Remittance এবং অন্যান্য উৎস থেকে আসা বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ কোন পণ্য রপ্তানি থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে?
Correct Answer:
খ: তৈরি পোশাক
বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে?
Correct Answer:
খ: যুক্তরাজ্য
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশী কোন দেশের সাথে?
Correct Answer:
ক: চীন
বাণিজ্যিক খামার স্থাপনের ন্যূনততম কয়টি গাভী প্রয়োজন?
Correct Answer:
ঘ: উত্তর পাওয়া যায় নি
কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশি?
Correct Answer:
ঘ: চীন
পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
Correct Answer:
ক: চীন
বাংলদেশে বিদেশী বিনিয়োগের পরিমান সবচেয়ে বেশি কোন দেশের?
Correct Answer:
গ: যুক্তরাষ্ট্র
Explanation:
বাংলদেশে বিদেশী বিনিয়োগের পরিমান সবচেয়ে বেশি কোন দেশের? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য বিনিয়োগকারী দেশগুলো হলো— চীন ৮ হাজার ১০৭ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, সংযুক্ত আরব আমিরাত ৭ হাজার ৮৩৬ দশমিক ২৯ মিলিয়ন, সিঙ্গাপুর ২ হাজার ২৬১ দশমিক ৭৬ মিলিয়ন, সৌদি আরব ২ হাজার ৪৬১ দশমিক ৯৮ মিলিয়ন, নেদারল্যান্ডস ১ হাজার ৭৭৪ দশমিক ৬৪ মিলিয়ন, যুক্তরাজ্য ১ হাজার ৯৬২ দশমিক ৫৩ মিলিয়ন, যুক্তরাষ্ট্র ১ হাজার ২১৯ দশমিক ১৯ মিলিয়ন এবং ভারত ৯৭৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। Ref: Prothom Alo
বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি?
Correct Answer:
গ: বাংলার দূত
Explanation:
বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি? সঠিক উত্তর বাংলার দূত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি। বিএসসি এ পর্যন্ত ৩৮টি জাহাজ সংগ্রহ করেছে। এর মধ্যে বাংলার দূত' অন্যতম। ১৯৮৮ সালে চীন থেকে জাহাজটি আমদানি করে বিএসসি। বর্তমানে ১৩টি জাহাজের মিশ্র বহর নিয়ে বিএসসি সমুদ্রপথে বিশ্বব্যাপী বাংলাদেশের পতাকা বহন করছে।