general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে--
Correct Answer:
ঘ: দক্ষিণ আফ্রিকা
Explanation:
২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-- সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা ২০১০ সালের ১১ জুন - ১১ জুলাই বিশ্বকাপ ফুটবলের ১৯ তম আসর বসে দক্ষিণ আফ্রিকায়। এ আসরে ৩২ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় স্পেন, রানার্সআপ হয় নেদারল্যান্ডস। এ আসরের মাসকট ছিল জ্যাকুমি। ২০১৪ সালে ২০ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ব্রাজিলে। এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি এবং রানার্স আপ আর্জেটিনা। ২০১৮ সালে ২১ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ার।
”গিলডার” কোন দেশের মুদ্রার নাম?
Correct Answer:
ঘ: নেদারল্যান্ড
Explanation:
”গিলডার” কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর নেদারল্যান্ড নেদারল্যান্ডসের সাবেক মুদ্রার নাম গিল্ডার । ১ জানুয়ারি ১৯৯৯ ইউরোপে একক মুদ্রা ইউরো চালু হলেও পাশাপাশি গিল্ডার চালু থাকে । তবে ১ জুলাই ২০০২ স্থানীয় মুদ্রা সরকারিভাবে বিলুপ্ত হলে গিল্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডসের একক মুদ্রা হিসাবে চালু হয় ।
অতি সম্প্রতি (২০০৩) সম্পন্ন ৫৭ জাতির ইসলামী সম্মেলনের স্থানটি কোথায় ছিল?
Correct Answer:
ক: মালয়েশিয়ার পুত্রজায়ায়
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
Correct Answer:
ঘ: ম্যানিলা
Explanation:
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? সঠিক উত্তর ম্যানিলা এশীয় উন্নয়ন ব্যাংক (ইংরেজি: Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।
বাংলাদেশের সংবিধানে ক’টি ভাগ/অধ্যায় আছে?
Correct Answer:
গ: ১১টি
Explanation:
বাংলাদেশের সংবিধানে ক’টি ভাগ/অধ্যায় আছে? সঠিক উত্তর ১১টি ৪টি মূলনীতি, ৭ টি তফসিল, ১১ টি ভাগ, ১৫৩ টি অনুচ্ছেদ।
সার্কের (SAARC) সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: কাঠমান্ডু
Explanation:
সার্কের (SAARC) সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর কাঠমান্ডু দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। গণচীন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
বাংলাদেশের প্রাচীনতম শহর---
Correct Answer:
গ: পুন্ড্রবর্ধন, বর্তমানে মহাস্থানগড়
নবম জাতীয় সংসদ নির্বাচ অনুষ্ঠিত হয়--
Correct Answer:
ক: ২৯ ডিসেম্বর ২০০৮
Explanation:
নবম জাতীয় সংসদ নির্বাচ অনুষ্ঠিত হয়-- সঠিক উত্তর ২৯ ডিসেম্বর ২০০৮ বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর (সোমবার) ২০০৮ সালে। এ নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ২০০৮ এবং প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর ২০০৮ এবং প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১১ ডিসেম্বর ২০০৮। এ নির্বাচনে মহাজোট সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৫ জানুয়ারি ২০১৪ ।
শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেণ?
Correct Answer:
খ: স্পেন
Explanation:
শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেণ? সঠিক উত্তর স্পেন পাবলো রুইজ ই পিকাসো ২৫ অক্টোবর ১৮৮১ – ৮ এপ্রিল ১৯৭৩)। যিনি পাবলো পিকাসো হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী।ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি কিউবিস্ট আন্দোলনের সহ - প্রতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্যেরউদ্ভাবন, কোলাজের সহ - উদ্ভাবন, এবং চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে অধিক পরিচিতি লাভ করেন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ওয়াশিংটন
Explanation:
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ওয়াশিংটন আন্তর্জাতিক মুদ্রা - IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ক: ফিলিপাইন
Explanation:
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ফিলিপাইন আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। ধান এর জাত, উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধান এর জাত তৈরি ইত্যাদি। গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।
বাংলাদেশের আইনসভার নাম কি?
Correct Answer:
ক: জাতীয় সংসদ
Explanation:
বাংলাদেশের আইনসভার নাম কি? সঠিক উত্তর জাতীয় সংসদ বাংলাদেশ সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে 'জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হবে।
প্রকাশ্যে ধুমপান নিষেধ কোন দেশে?
Correct Answer:
গ: পাকিস্তান
”ভাওয়াইয়া” বাংলাদেশের কোন অঞ্চলের গান?
Correct Answer:
গ: রংপুর
Explanation:
”ভাওয়াইয়া” বাংলাদেশের কোন অঞ্চলের গান? সঠিক উত্তর রংপুর 'ভাওয়াইয়া' বাংলা লোকসঙ্গীতের এক বিশিষ্ট ধারা। চড়ার দিকে এর সুর দীর্ঘ টানযুক্ত হয়। তবে এই সুর ভাটিয়ালির মতো একটানা নয় । স্থানে স্থানে ভাওয়াইয়ার সুর ভেঙে আসে এবং তাতে শ্বাসের আঘাত লাগে। ভাঙ্গা ভাঙ্গা দীর্ঘ টানের সঙ্গে শ্বাসের আঘাত মিশে ভাওয়াইয়া গানকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করে। ভাওয়াইয়া একটি শ্রেণীর নাম। এর নানা উপশ্রেণী আছে। যেমন - মৈষাল বন্ধুর গান, গাড়োয়ালি গান, মাহুত বন্ধুর গান, চটকা, ক্ষীরোল প্রভৃতি ভাওয়াইয়ার উল্লেখযোগ্য উপশ্রেণী।
কোন দ্বীপের মালিকানা বাংলাদেশে ও ভারত উভয়ই দাবি করে?
Correct Answer:
খ: দক্ষিণ তালপট্টি
Explanation:
কোন দ্বীপের মালিকানা বাংলাদেশে ও ভারত উভয়ই দাবি করে? সঠিক উত্তর দক্ষিণ তালপট্টি দক্ষিণ তালপট্টি দ্বীপ ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে। এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে। এই এলাকার বাংলাদেশ - ভারতের সীমানা বিভাজক হাড়িয়াভাংগা নদীর মূলস্রোত যেহেতু দ্বীপের পশ্চিম ভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে,সেহেতু "নদীর মূল স্রোতধারার মধ্যরেখা নীতি" বা Thalweg doctrine অনুযায়ী বাংলাদেশ দ্বীপটিকে নিজ দেশের অন্তভুর্ক্ত মনে করছে। অপরদিকে ভারতীয় দাবি হচ্ছে, নদীর মূলস্রোত পরিবর্তনশীল
ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
Correct Answer:
ঘ: সৌদি আরব
Explanation:
ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? সঠিক উত্তর সৌদি আরব ওআইসি মুসলিম বিশ্বের সম্মিলিত কন্ঠস্বর। মহাসচিবই ওআইসির নির্বাহী ক্ষমতার অধিকারী। ওআইসির প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার টুংকু আবদুর রহমান। বর্তমান (১১তম) মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আহমদ আল উসাইমিন। সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মহাসচিব নির্বাচনে ভোট দেন। ওআইসি চার্টার মতে একজন ব্যক্তি পাঁচ বছর মেয়াদের জন্য সর্বোচ্চ দুইবার মহাসচিব হতে পারেন।
ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
Correct Answer:
খ: ১৯৫৭
Explanation:
ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর ১৯৫৭ ৩১ আগস্ট ১৯৫৭ সালে যুক্তরাজ্য হতে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।
বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজটি কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ মেয়েদের জন্য স্থাপিত বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। এটি বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারী অনুদানে পরিচালিত বিশেষ ধরনের স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজকে সংক্ষেপে এম.জি.সি.সি বলা হয়ে থাকে।
ওপেক (OPEC)-ভুক্ত অ-আরব এশীয় দেশ কোনটি?
Correct Answer:
গ: ইরান
Explanation:
ওপেক (OPEC)-ভুক্ত অ-আরব এশীয় দেশ কোনটি? সঠিক উত্তর ইরান Note : ১ জানুয়ারি ২০১৬ ইন্দোনেশিয়া OPEC - এ পুনরায় যোগদান করে । তাই বর্তমানে ইন্দোনেশিয়া ও ইরান OPEC - ভুক্ত অ - আরব মুসলিম দেশ ।
বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
Correct Answer:
গ: তৈরি পোশাক
Explanation:
বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? সঠিক উত্তর তৈরি পোশাক ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের তৈরি পোষাক শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম। ১৯৮০ খ্রিষ্টাব্দের আগে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি মূলত পাট ও পাটজাত পণ্যের ওপর নির্ভরশীল ছিল। এসময় পাট রপ্তানি করে দেশটি অধিকাংশ বৈদেশিক মুদ্রা আয় করত। কিন্তু পলিপ্রোপিলিন পণ্যের আগমনের ফলে ১৯৭০ খ্রিষ্টাব্দ থেকেই পাটজাত দ্রব্যের জনপ্রিয়তা ও বাণিজ্য কমতে থাকে।
অতি সম্প্রতি (২০০৩) সম্পন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) ৪৯তম সম্মেলন কোন নগরীতে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ঢাকা
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসটি কত তারিখে পালিত হয়?
Correct Answer:
খ: ১৪ ডিসেম্বর
Explanation:
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসটি কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
Correct Answer:
ঘ: গেস্টাপো
Explanation:
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? সঠিক উত্তর গেস্টাপো ২৬ এপ্রিল ১৯৩৩ সালে হারমান গরিং প্রথম এই বাহিনী গঠন করেন৷
টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয়?
Correct Answer:
গ: ১৯১২
Explanation:
টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয়? সঠিক উত্তর ১৯১২ আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল। যা ১৫ এপ্রিল, ১৯১২ সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের (আইসবার্গের) সঙ্গে সংঘর্ষে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এটি ঐ সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল।
আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে?
Correct Answer:
খ: ১৯৭৩
Explanation:
আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? সঠিক উত্তর ১৯৭৩ আফগানিস্তানের শেষ রাজা মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালে ক্ষমতা লাভ করেন এবং ১৯৭৩ সালে এক সামরিক অঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে।
বাংলাদেশের কোন অঞ্চলে রেশম উৎপন্ন হয় সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলে রেশম উৎপন্ন হয় সবচেয়ে বেশি? সঠিক উত্তর রাজশাহী রেশম চাষকে ইংরেজিতে বলা হয় সেরিকালচার। রাজশাহী জেলায় ১৯৭৭ সালে দেশে রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয়। রাজশাহীতে সবচেয়ে বেশি রেশম চাষ হয়।
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
Correct Answer:
খ: সেন্টমার্টিন
Explanation:
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সঠিক উত্তর সেন্টমার্টিন সেন্টমার্টিন একটি ছোট দ্বীপ যা বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত। নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা। এটি বঙ্গোপসাগরের উওর - পূর্ব অংশে এবং টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করে। তারা এটিকে “জাজিরা” নামকরণ করেন। বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “সেন্টমার্টিন” দ্বীপ নামে নামকরণ করা হয়। দ্বীপটির স্থানীয় নাম নারিকেল জিনজিরা। এটিই বাংলাদেশের একমাএ প্রবাল দ্বীপ। এর আয়তন ৮ বর্গ কিলোমিটার।
কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
Correct Answer:
খ: ১৯৬৮
Explanation:
কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান? সঠিক উত্তর ১৯৬৮ ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরষ্কার অর্জন করেন।
পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়?
Correct Answer:
ঘ: কিশোরগঞ্জ
Explanation:
পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়? সঠিক উত্তর কিশোরগঞ্জ সত্যজিৎ রায় একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ক্ষমতায়নে ব্যাপক বিধান রাখা হয়েছে?
Correct Answer:
ক: ইউনিয়ন পরিষদ
নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখার জন্য সর্বপ্রথম একজন মুসলমান মহিলা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাঁর নাম কি?
Correct Answer:
গ: শিরিন এবাদি
Explanation:
নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখার জন্য সর্বপ্রথম একজন মুসলমান মহিলা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাঁর নাম কি? সঠিক উত্তর শিরিন এবাদি শিরিন এবাদি ইরানের একজন আইনজীবি ও মানবাধিকার কর্মী। তিনি ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি গনতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য এই পুরস্কার লাভ করেন। তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।
স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল?
Correct Answer:
গ: অস্ট্রেলিয়া
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য
Correct Answer:
খ: ৩২তম
নিচের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল?
Correct Answer:
খ: চট্টগ্রাম
Explanation:
নিচের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল? সঠিক উত্তর চট্টগ্রাম ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও ফেনী পর্যন্ত ছিল সেক্টর ১। সুতরাং চট্টগ্রাম ১ নং সেক্টরের অধীনে ছিল। এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম।
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ”স্বাধীনতা চুক্তিটি” কি নামে পরিচিত?
Correct Answer:
গ: প্রথম ভার্সাই চুক্তি
Explanation:
যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ”স্বাধীনতা চুক্তিটি” কি নামে পরিচিত? সঠিক উত্তর প্রথম ভার্সাই চুক্তি ১৭৮০ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
Correct Answer:
খ: এলিসি প্রাসাদ
Explanation:
ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? সঠিক উত্তর এলিসি প্রাসাদ ফ্রান্সের প্যারিসে অবস্থিত এলিসি প্রাসাদ (Elysee Palace) ১৭১৮ সালে নির্মাণ শুরু হয় এবং ১৭২২ সালে নির্মাণ কাজ শেষ হয়। বহু খ্যাতনামা ব্যক্তির মালিকানার পরিবর্তন এবং বহু স্থপতির হাতের ছোঁয়ার বর্তমান এলিসি প্রাসাদকে প্রথম ১২ ডিসেম্বর ১৮৪৮ সালে জাতীয় পরিষদ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ঘোষণা করে।
স্বাধীনতার সময় অ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?
Correct Answer:
ঘ: পর্তুগাল
বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ১১টি
Explanation:
বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত? সঠিক উত্তর ১১টি সিটি কর্পোরেশন বাংলাদেশের মহানগরগুলোর স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। প্রশ্নটি যখন পরীক্ষা হয়েছিল তখন বাংলাদেশের সিটি করপোরেশনের সংখ্যা ছিল ১১ টি। বাংলাদেশে নবঘোষিত ময়মনসিংহ সহ সর্বমোট ১২ টি সিটি কর্পোরেশন আছে।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে “ফকল্যান্ড” নিয়ে যুদ্ধ হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮২
একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
Correct Answer:
গ: চার্চিল
মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
Correct Answer:
খ: কোস্টারিকা
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
Correct Answer:
গ: মিশর
”ব্ল্যাক ক্যাট” কোন দেশের কমান্ডো বাহিনী?
Correct Answer:
গ: ভারত
Explanation:
”ব্ল্যাক ক্যাট” কোন দেশের কমান্ডো বাহিনী? সঠিক উত্তর ভারত ভারতের কমান্ডো বাহিনী, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর গঠিত হয়।
”ভিক্টোরিয়া ক্রস” কোন দেশের সর্বোচ্চ খেতাব?
Correct Answer:
খ: ব্রিটেন
OSI মডেলে স্তর কয়টি?
Correct Answer:
ঘ: ৭টি
Explanation:
OSI মডেলে স্তর কয়টি? সঠিক উত্তর ৭টি OSI এর মডেল ৭ টি
বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়?
Correct Answer:
ঘ: মারকানা, ব্রাজিল
Explanation:
বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়? সঠিক উত্তর মারকানা, ব্রাজিল বর্তমানে বৃহত্তম ফুটবল স্টেডিয়াম রুংনাডো মে ডে স্টেডিয়াম। পিয়ং ইয়ং, উত্তর কোরিয়া।
In which year the Value Added Tax system was introduced in Bangladesh ?
Correct Answer:
A: 1991
Explanation:
In which year the Value Added Tax system was introduced in Bangladesh ? Correct Answer 1991 The Value Added Tax was introduced in Bangladesh on 1 July 1991. The new law on VAT will come into force with effect from 1 July 2017.
Which is the capital of United Arab Emirates ?
Correct Answer:
C: Abu Dhabi
Explanation:
Which is the capital of United Arab Emirates ? Correct Answer Abu Dhabi When Britain finally left the Persian Gulf and when the United Arab Emirates achieved political independence (December 1971), a compromise decision made Abu Dhabi the provisional national capital. It was made the permanent capital of the United Arab Emirates in the early 1990s.
Which is the largest country in the world ?
Correct Answer:
A: Russia
Explanation:
Which is the largest country in the world ? Correct Answer Russia The largest country in the world is Russia with a total area of 17,098,242 Km² (6,601,665 mi²) and a land area of 16,376,870 Km² (6,323,142 mi²), equivalent to 11% of the total world's landmass of 148,940,000 Km² (57,510,000 square miles).
Where is the headquarters Intel located ?
Correct Answer:
C: Santa Clara, California
Explanation:
Where is the headquarters Intel located ? Correct Answer Santa Clara, California Intel Corporation is an American multinational corporation and technology company headquartered in Santa Clara, California, in the Silicon Valley.